Web Analytics

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন। এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন‍্য আবেদন করেননি তিনি। উপদেষ্টা জানান, তারেক রহমান আবেদন করলে পাসপোর্টের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে সরকার। তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন উদ্যোগ নেয়ার সুযোগ নেই। আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। তবে এ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আরো জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান নিয়ে এখনি মন্তব্য করা অনুমান নির্ভর হবে। উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে একবারই চিঠি দেয়া হয়েছে, ফের চিঠি দেয়া হলে জানানো হবে।

04 Sep 25 1NOJOR.COM

তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন। এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন‍্য আবেদন করেননি তিনি: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ সোর্স

তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন। এ তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন‍্য আবেদন করেননি তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।