Web Analytics

ভারতের লোকসভায় অভিবাসন রোধ ও বিদেশি বিল-২০২৫ উত্থাপন করল কেন্দ্রীয় সরকার। অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে পাঁচ বছর কারাদণ্ড ও ৫ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে। বিলে স্পষ্ট বলা হয়েছে, ভারতের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ কোনো বিদেশিকে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের থাকবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও নার্সিং হোমের মতো প্রতিষ্ঠানে থাকা বিদেশি নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে। জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে এক থেকে ১০ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসন রোধে প্রস্তাব, অনুপ্রবেশ করলে ৫ বছর কারাদণ্ড

গোলাম মহীউদ্দীন ও তার পরিবারের সদস্যদের নামে করা ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে শতকোটির বেশি টাকা লেনদেন করা হয়েছে। এর মধ্যে ৪৮ কোটি ৯৩ লাখ টাকা জমা এবং ৪৮ কোটি ২৭ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এসব ব্যাংক হিসাবে স্থিতি রয়েছে ৩৩ লাখ টাকা। তার নিজের এবং ছেলে ও মেয়ের নামে পরিচালিত এসব ব্যাংক হিসাবে ৫৪ কোটি ২৯ লাখ টাকা জমা হলেও আইন পেশা ছাড়া এর বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। এছাড়া ইজদিয়া ও ভবানীপুর ইউনিয়নে ৭৭০ শতাংশ জমিও কিনেছেন। এছাড়াও ভুয়া প্রজেক্ট দেখিয়ে ঋণ, দখলসহ প্রচুর জায়গাজমি, ফ্ল্যাট গড়ে তুলেছেন অবৈধ টাকায়।

13 Mar 25 1NOJOR.COM

গোলাম মহীউদ্দীন ও তার পরিবারের সদস্যদের নামে করা ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে শতকোটির বেশি টাকার লেনদেন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আসামিদের ৯০ দিনের মধ্যে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান এবং ধর্ষকদের বিরুদ্ধে জাতিকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি আছিয়ার পরিবার ও সকল শোকসন্তপ্ত মানুষের জন্য দোয়া করেন এবং ব্যক্তিগত ও প্রতিষ্ঠানগতভাবে অপরাধপ্রবণতার বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

13 Mar 25 1NOJOR.COM

ডা. শফিকুর রহমান ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন, দ্রুত বিচার দাবি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এটাই প্রথম যে, রাশিয়ান কোনো রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে গেলেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, আছে। কিন্তু অফিসিয়ালি এটাই প্রথমবার রুশ রাষ্ট্রদূতের এখানে আসা। তাহের বলেন, বৈঠকে দুটি বিষয়ে আমরা একমত হয়েছি। বাংলাদেশে আর্থিক সহযোগিতা ও অর্থায়ন বাড়বে। দ্বিতীয়ত জামায়াতে ইসলামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এরগেজমেন্ট তারা কনটিনিউ করবে। বৈঠক থেকে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা জন্য ধন্যবাদ জানানো হয়।

13 Mar 25 1NOJOR.COM

জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাগুরায় নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিল, আর নিজে কতটা ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে আমাদের লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে, ভাষায় সেই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। ফখরুল বলেন, আমি তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, তারা এই শোক কাটিয়ে উঠুন। পাশাপাশি এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

13 Mar 25 1NOJOR.COM

শিশু আছিয়ার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মাগুরার ৮ বছর বয়সি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আমরা আজকেই পোস্টমর্টেম প্রতিবেদন নেওয়ার ব্যবস্থা করেছি। আছিয়ার মরদেহ দাফনের জন্য হেলিকপ্টারে মাগুরায় নিয়ে যাওয়া হবে। আছিয়ার মরদেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত থাকবেন। তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, আশা করি- আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। এরই মধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় (দণ্ডবিধি) স্টেটমেন্ট নেওয়া হয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূরবী বাসচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে ভাই-বোন। গুরুতর আহত হয়েছেন আরেক নবম শ্রেণির শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। সকাল সাড়ে ৮টায় পূববী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ স্কুলশিক্ষার্থী ও রিকশাচালক নিহত হয়। অপর স্কুলশিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতরা হলেন রিকশাচালক রুহুল আমিন (৪৫) উম্মে হাবিবা রিজভী (১৫) ওয়াকার উদ্দীন আদিল (১২)। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন।

13 Mar 25 1NOJOR.COM

চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ নিহত ৩

বিশ্বকাপে তখনও সেঞ্চুরির দেখা পায়নি কোনো বাংলাদেশি। সেই বৃত্ত ২০১৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে ভেঙে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইংলিশদের হারিয়ে ইতিহাসও গড়ে বসে বাংলাদেশ। সেই দিনটির স্মরণ করেন মাশরাফি। এর আগে বুধবার এক পোস্টে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ। ফেসবুকে দীর্ঘ পোস্টে স্মৃতি রোমন্থনের পাশাপাশি মাহমুদউল্লাহর সামনের দিনগুলোর শুভকামনা জানিয়েছেন মাশরাফি। বলেছেন, বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।

13 Mar 25 1NOJOR.COM

মাহমুদউল্লাহর অ্যাডিলেডের কীর্তি মনে পড়ছে মাশরাফির

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার দাবিটি সামনে এসেছে। অনেকে মনে করছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্যই এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এসবের দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিৎ। তবে এই দাবি মানতে নারাজ অন্তর্বর্তী সরকারসহ বেশ কিছু রাজনৈতিক দলও। তারা বলছেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সরকারকে এসব ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে কোনো সমাধান আসবে না। জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী বিভিন্ন দলস্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর পক্ষে নয়। সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যদি ঢেলে সাজাতে চায়, তা বিবেচনা করা যেতে পারে।

13 Mar 25 1NOJOR.COM

শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে কোনো সমাধান আসবে না: রাজনীতিবিদরা

আইজিপি বাহারুল বলেন, ঈদের আগে বেতন ও বোনাসের অধিকার সবারই থাকে। যেসব কারখানা বেতন বোনাস নিয়ে গড়িমসি করে তাদের আমরা সব সময় সতর্ক করে থাকি। কিন্তু শ্রমিকরা হুটহাট করে সড়কে নেমে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করবেন না দয়া করে। এ বিষয়ে আইনেও উল্লেখ রয়েছে। তিনি বলেন, আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানান। আশা করি, সব সমাধান হয়ে যাবে ৷ পুলিশ তাদের নিজ নিজ অবস্থানে থেকে দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। আইজিপি বলেন, ঈদের সময়ে ঢাকাসহ আশপাশের জেলাগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়৷ ওই সময়টায় যাতে চুরি ডাকাতিসহ অন্যান্য ঘটনা না ঘটে তার জন্য আমাদের পুলিশ বাহিনী বিশেষভাবে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা ১৫ মার্চ ২০২৫ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

খ্যাতনামা পাকিস্তানি স্থপতি ইয়াসমিন লারি ২০২৪ সালের উলফ পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন, গাজায় ইসরাইলের নৃশংসতার প্রতিবাদে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কার বিজ্ঞান ও শিল্পে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পাকিস্তানের প্রথম নিবন্ধিত নারী স্থপতি লারি তার উদ্ভাবনী নকশা ও মানবকল্যাণমূলক কাজের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন। ডন কে তিনি জানান, অন্যায়বিরোধী অবস্থান নিতে তার এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। এর আগে তিনি ২০২৩ সালের রয়্যাল গোল্ড মেডেল ফর আর্কিটেকচারসহ বহু মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন।

13 Mar 25 1NOJOR.COM

গাজার নৃশংসতার প্রতিবাদে ইসরাইলি উলফ পুরস্কার প্রত্যাখ্যান করলেন পাকিস্তানি স্থপতি ইয়াসমিন লারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জোর দিয়ে বলেছেন, ‘গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না।’ তার এই বক্তব্য তার আগের প্রস্তাবের বিপরীত, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের প্রস্তাব দেন, ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর কথা বলেন। গত মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে।

13 Mar 25 1NOJOR.COM

‘গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না’ – প্রেসিডেন্ট ট্রাম্প

রাখাইন রাজ্যে মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস। জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা মানবিক সহায়তা প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে সাধারণ জনগণের প্রাণহানি এড়ানো সম্ভব হচ্ছে না। আন্তোনিও গুতেরেস আসন্ন বাংলাদেশ সফরে সীমান্তের দুই পাশের মানবিক চাহিদা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রাখাইনে ২০ লাখের বেশি মানুষের জরুরি খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তার প্রয়োজন। এজন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি ‘মানবিক করিডর’ চালু করা সব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ।

13 Mar 25 1NOJOR.COM

রাখাইনে ‘মানবিক করিডর’ দিতে বাংলাদেশের প্রতি ফোর্টিফাই রাইটসের আহ্বান

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রেস উইং জানায়, মাগুরায় নির্যাতিত শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিকিৎসকরা দুপুর ১টায় শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। এছাড়া শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্যও প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

13 Mar 25 1NOJOR.COM

মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের জন্য গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বাণীতে ড. ইউনূস বলেন, দেশে কিডনি রোগের আধুনিক চিকিৎসা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ২০৪০ সাল নাগাদ বিশ্বে কিডনি রোগ মানব মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হয়ে উঠতে পারে। বাংলাদেশেও এ রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য- ‘আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্ত করুন, কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন’।

13 Mar 25 1NOJOR.COM

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা 

লক্ষ্মীপুরে খাবার হোটেলে আহার করার সময় রোজাহীন কয়েকজনকে বের করে রাস্তায় প্রকাশ্যে কান ধরে উঠবস করানো বণিক সমিতির নেতা ক্ষমা চেয়েছেন। বুধবার রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে এক ভিডিও বার্তায় ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান তিনি। দেখা যায় আজিজ ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু নামে দুজনকে জড়িয়ে ধরেন এবং ক্ষমা চান। ভাইরাল হওয়া লাল চুল ও দাঁড়িওয়ালা সেই বৃদ্ধকে ভিডিও বার্তায় দেখা যায়নি।

13 Mar 25 1NOJOR.COM

ক্ষমা চেয়ে রক্ষা পেলেন প্রকাশ্যে কান ধরে উঠবস করানো সেই নেতা

মাগুরায় নির্মম নির্যাতনের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে। অত্যাধুনিক চিকিৎসা ও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় সে, তৃতীয়বার হৃদস্পন্দন আর ফিরে আসেনি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচ-এ ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছে।

13 Mar 25 1NOJOR.COM

মাগুরায় নির্যাতিত শিশুটি ঢাকার সিএমএইচ-এ মারা গেছে

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে সম্মিলিত সামরিক হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার জানানো হয়, শিশুটির আজ আরও দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে; দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল ৩। তার রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম। শিশুটি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন।

13 Mar 25 1NOJOR.COM

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন হস্পতিবার ভোরে। এর আগে গতকাল বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দিয়েছিল। দূতাবাস বলছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইট তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে। দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আইওএমের সহযোগিতায় দেশে পাঠিয়েছে। তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

13 Mar 25 1NOJOR.COM

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

এক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরেদরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে। জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। এ অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। ফলে স্বাধীনতাবিরোধী ট্যাগ দিয়ে জামায়াত-শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। উপদেষ্টা বলেন, শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশ ‘চেতনা’র অন্ধতায় পড়ে গিয়েছিল। অনেকে ইসলামবিদ্বেষ থেকে না, বরং নিছক যুদ্ধাপরাধী বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল। আওয়ামী লীগ ও বামপন্থিদের মুজিববাদী অংশ একে কাজে লাগিয়ে এদেশে মবোক্রেসি কায়েম করেছিল। অংশ নেওয়া অনেকে তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন। গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন। যারা এখনো শাহবাগের প্রাণভোমরা- মুজিববাদ, ভারতপন্থা ও শেখ পরিবারের প্রতি আনুগত্যকে নিজেদের আদর্শ বলে মনে করেন, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

13 Mar 25 1NOJOR.COM

হরেদরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে: মাহফুজ আলম

মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে চলা এএসি, কাশ্মীর প্রতিরোধ আন্দোলনের একটি প্রধান চরিত্র, এবং জেকেআইএম, যেটি ২০২২ সালে প্রয়াত মাওলানা মোহাম্মদ আব্বাস আনসারির নেতৃত্বে ছিল, উভয়কেই ভারতীয় আইনের অধীনে অবৈধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে কাশ্মীর অঞ্চলে নিষিদ্ধ রাজনৈতিক দল এবং সংগঠনের সংখ্যা বেড়ে ১৬টি হয়ে গেল। পাকিস্তান ভারতের সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে, যেখানে ভারত-অধিকৃত কাশ্মীরে দুটি পরিচিত সংগঠনকে পাঁচ বছরের জন্য বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। বলছে, এটি গণতান্ত্রিক নীতিমালা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানগুলির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।

13 Mar 25 1NOJOR.COM

কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা ও যাত্রীদের জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। দুদিনের অভিযানে সব সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে বেঁচে ফিরেননি নিরীহ ২১ যাত্রী।জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, হামলায় জড়িত সব ৩৩ জন সন্ত্রাসী নরকে পাঠানো হয়েছে! সাফাই অপারেশনে চারজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য শহিদ হয়েছেন। তিনি আরও জানান, অভিযান শুরুর আগেই সন্ত্রাসীরা ২১ যাত্রীকে শহিদ করে। তাদের আফগানিস্তানের অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগে ছিল, যা অপারেশনের আঞ্চলিক ও সীমান্ত-অতিক্রমী প্রকৃতির প্রমাণ।

13 Mar 25 1NOJOR.COM

জাফর এক্সপ্রেস অভিযান সমাপ্ত, ৩৩ বিচ্ছিন্নতাবাদী, ২১ জিম্মি নিহত: পাকিস্তানের সেনা মুখপাত্র

কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে এক পল্লী চিকিৎসককে মারধর এবং তার ফার্মেসি থেকে সাড়ে সাত লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ফরহাদ হোসাইনসহ কয়েকজন নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত এসব অভিযোগ অস্বীকার করেছেন। চিকিৎসাধীন মো. ইলিয়াস বলেন, ‘ছাত্রদল নেতা ফরহাদ, এরশাদ, মানিক, জিয়াউর রহমানসহ অন্তত ২০ জন আমাকে প্রকাশ্যে মারধর করে। পরে তারা বারবাকিয়া বাজারে আমার ফার্মেসিতে গিয়ে লুটপাট চালায় এবং নগদ সাড়ে সাত লাখ টাকা নিয়ে যায়। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

13 Mar 25 1NOJOR.COM

ছাত্রদল নেতার নেতৃত্বে চিকিৎসককে মারধর, সাড়ে ৭ লাখ টাকা লুট

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশ দেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে এখন থেকে ১০ম গ্রেডে সব প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন হবে। ২০২২ সালের ৬ জানুয়ারি এ বিষয়ে রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে আপিল খারিজ করে দিয়ে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের ওই রায় দীর্ঘ তিন মাসেও কার্যকর না করায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার মামলা করেন।

13 Mar 25 1NOJOR.COM

২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা: আপিল বিভাগের রায়

বৃহস্পতিবার ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্পিত ক্ষমতাবলে ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

13 Mar 25 1NOJOR.COM

সচিবালয় ও শাহবাগসহ আশপাশের এলাকায় মিছিল-গণজমায়েত নিষিদ্ধ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সংগঠনটি। সংগঠনটির মুখপাত্র ওসমান হাদি বলেন, যারা শাহবাগের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। জুলাইয়ের শত্রু। শাপলার শত্রু। পিলখানার শত্রু। ফ্যাসিবাদকে আর দাঁড়াতে দিব না। অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভুংভাং বুঝানোর দিন আর নেই। যেই দলের প্রধান হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে মারতে বলে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করব ইনশাআল্লাহ।

13 Mar 25 1NOJOR.COM

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করব ইনশাআল্লাহ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আসুন সবাই মিলে একটি শক্তিশালী সংসদ বিনির্মাণ করি। যেখানে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অবহিত করুন- আমাদের কোনো আপত্তি নাই। গণপরিষদ দরকার নেই বরং একটি শক্তিশালী সংসদে গৃহীত সংবিধানকে যেই নামেই ডাকা হোক তাতে আপত্তি নাই। তিনি বলেন, আপনারা সংবিধান সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। আপনাদের একজন প্রতিনিধি সংবিধান সংস্কার কমিশনে একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোসহ আমরাও সেই সংস্কার কমিশনগুলোতে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছি। তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে এ দেশের আলেম সমাজই সবচেয়ে নির্যাতিত ছিল।

13 Mar 25 1NOJOR.COM

গণপরিষদের দরকার নেই: সালাহউদ্দিন

মির্জা আব্বাস বলেছেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময়ে আসছে এখন বলেন, এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। তিনি বলেন, কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, যারা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করে। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন, ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নেই। বুকে হাত দিয়ে বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে আপনাদের কজন নেতাকর্মী শাহাদতবরণ করেছেন? বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদতবরণ করেছেন, শহিদ হয়েছেন এক মাসে। আপনাদের কজন হয়েছে?

13 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ কারও তালুক নয়: মির্জা আব্বাস

২০১৬ সালের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার। বাকি সদস্যরা হলেন, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ডাক, ফয়েজ আহমদ তৈয়্যব, ড. আহসান এইচ মনসুর, আলী আশফাক এবং মো. নজরুল হুদা। কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ পর্যালোচনা প্রতিবেদন দিতে বলা হয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নাই নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই। তিনি বলেন, সচেতন জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার। জনগণের কল্যাণে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি এবং প্রতিহিংসা ভুলে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে কুরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পরওয়ার বলেন, কুরআনের শাসন ব্যতীত সমাজ থেকে অন্যায় দূর হবে না। রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন না থাকলে সমাজে অপরাধ ক্রমেই বাড়বে।

13 Mar 25 1NOJOR.COM

একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে: জামায়াত সেক্রেটারি

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘ট্যাবলেট’ নিয়ে শিগগিরই হাজির হবে। সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, এখানে কোনো ‘যদি’ এবং ‘কিন্তু’ নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়।

13 Mar 25 1NOJOR.COM

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে: হাসনাত

১৮০তম একাডেমিক কাউন্সিলের সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে সব ধরনের কোটার ব্যবহার আপাতত স্থগিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৯। উপাচার্য এএম সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, ভর্তিতে কোটার ব্যবহার নিয়ে ভর্তি কমিটি অংশীজনদের সঙ্গে কথা বলে যৌক্তিক কোটা রাখা নিয়ে একটি সুপারিশ করবে, সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

13 Mar 25 1NOJOR.COM

শাবিপ্রবির ভর্তিতে কোটা স্থগিত

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেছেন, চাঁদাবাজ, দখলদার ও কালোবাজারি মুক্ত হবে জাতীয় নাগরিক কমিটি। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম গুম হওয়ার আগে আমার সঙ্গে তার কথা হয়েছিল। আমি বলেছিলাম- হয় প্রধানমন্ত্রী না হয় শাহাদতবরণ। তিনি শাহাদতবরণের পথ বেঁচে নিয়েছিলেন। আতাউল্লাহ আরও বলেন, বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি এনসিপির কোনো সদস্যকে বিপদে ফেলবে, আপনারা যদি কোনো বিপথগামী না হন। তিনি বলেন, জুলাই-আগস্টের যারা জীবন দিয়েছেন তারা কোনো তথাকথিত নির্বাচনের জন্য জীবন দেননি, তারা একটি সংস্কারের জন্য এবং নতুন রাজনীতির জন্য জীবন দিয়েছেন।

13 Mar 25 1NOJOR.COM

চাঁদাবাজ, দখলদার ও কালোবাজারি মুক্ত হবে জাতীয় নাগরিক কমিটি: যুগ্ম মুখ্য সংগঠক

সিএমপির এডিসি মাহমুদা বেগম জানান, চট্রগ্রাম নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

13 Mar 25 1NOJOR.COM

ডেভিল হান্ট: চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ৪১ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটে নিজেই গুলি চালিয়ে মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হোসেন মজুমদার এবং জামায়াত কর্মী বেলায়েত হোসেনকে পঙ্গু করে দেন ওসি নজরুল ইসলাম। পরে ওসি নজরুলসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, বেলালের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হয়ে আওয়ামী লীগ নেতারাসহ ওসি নজরুল তাকে নিবৃত্ত করতে নানারকম চাপ প্রয়োগ করতেন। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি আওয়ামী নেতাদের ইন্ধনে মাওলানা বেলাল হোসেন ও বেলায়েত হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওসি নজরুল রাত আড়াইটায় ঢাকা-নোয়াখালী হাইওয়ে সড়কের লুধুয়া নামক স্থানে ওসি নজরুল বেলাল ও বেলায়েতের পায়ে গুলি করেন।

13 Mar 25 1NOJOR.COM

মুয়াজ্জিনসহ ২ জামায়াত কর্মীকে নিজেই গুলি করেন ওসি নজরুল

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা সংক্রান্ত প্রকাশিত ছবির ওপর পুলিশ সদর দপ্তরের মনোযোগ আকৃষ্ট হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, ঘটনার ভিডিও চিত্র দেখলে পরিষ্কার হয় যে, উত্তেজিত মিছিলকারীরা পুলিশের ওপর আক্রমণ করার পর পুলিশ তাদের প্রতিহত করে। কিন্তু প্রকাশিত ছবিতে এ সত্যটি আড়াল করা হয়েছে। প্রকৃত ঘটনাকে আড়াল করে এরূপ খণ্ডিত সংবাদ ও ছবি প্রকাশ কোনোভাবেই প্রত্যাশিত নয়। পুলিশ হেডকোয়ার্টার্স গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

13 Mar 25 1NOJOR.COM

প্রকৃত ঘটনাকে আড়াল করে খণ্ডিত ছবি প্রকাশ কোনোভাবেই প্রত্যাশিত নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ অভিবাসীদের ‘হটস্পটে’ অভিযান চালিয়ে ১৩১ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে রয়েছেন ৪৮ বাংলাদেশি। তাদের শনাক্ত হওয়া অপরাধগুলির মধ্যে রয়েছে দেশে থাকার জন্য কোনো বৈধ পাশ বা পারমিট না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাশের শর্ত লঙ্ঘন করা। আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে ৫৫ জন ইন্দোনেশিয়ান, ৪৮ জন বাংলাদেশি, ১৬ জন মায়ানমার, ১ জন মিশরীয়, ২ জন পাকিস্তানি, ১ জন চীনা এবং ৮ জন থাই নাগরিক রয়েছেন।

13 Mar 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসী আটক

বুধবার দুপুরে নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটু কথার প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তন্ময় ও তার বন্ধুর নারী শিক্ষার্থীকে ‘টিজ’ করতে দেখে ভুক্তভোগী শিক্ষার্থী। ওই শিক্ষার্থী তার সঙ্গে থাকা স্বাধীনকে বলে। স্বাধীন রিকশা থামিয়ে ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের কাছে জানতে চায় আপনারা এটা কেন বললেন। এর একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং অভিযুক্ত তন্ময় ও তার বন্ধুরা শিক্ষার্থীদের থাপ্পড় ও ঘুসি মারে, এতে করে সংঘর্ষ বাঁধে।

13 Mar 25 1NOJOR.COM

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীদের ওপর হামলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতরা হলেন- স্বেচ্ছাসেবক দলের ইউপি যুগ্ম আহ্বায়ক মনির হোসেন (৩৭) এবং কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদার (৩৯)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে সুস্পষ্ট অভিযোগ থাকায় দল থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

13 Mar 25 1NOJOR.COM

ডাকাতির দায়ে স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকর্মী বহিষ্কার

বাগেরহাটে ফেসবুক পোস্টের জেরে কাজী নিজাম নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে হিজলা ইউনিয়নের মাঠপাড়া তিন মোহনায় ওই যুবককে কুপিয়ে আহত করা হয়। চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন জানান, ফেসবুকে পোস্ট করা নিয়ে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

13 Mar 25 1NOJOR.COM

ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটকে (৩৮) গ্রেফতার করেছে ডিবি। গণঅভ্যুত্থানে ৩ শিক্ষার্থী হতাহতের মামলাসহ মোট ৬টি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। জানা যায়, নাজমুল ইসলাম সম্রাট গত ৪ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যাসহ ৬ মামলার এজাহার নামীয় আসামি ।

13 Mar 25 1NOJOR.COM

শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ও গণমাধ্যমে বসে থাকা আওয়ামী স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুর সহযোগিতায় বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার অপচেষ্টা করছে। এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তিনি আরো বলেন,গত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আসেনি। অন্তর্বর্তী সরকারকে আমরা বার বার বলছি, দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন দিন।

13 Mar 25 1NOJOR.COM

ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: আমিনুল হক

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া তৈরি করা হয়েছে। সরকারের পদক্ষেপের বিষয়ে ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীদের জানানো হয়েছে। খসড়া আইন অনুযায়ী, ধর্ষণের মামলা তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিন করা হচ্ছে। বিচারক যদি মনে করেন তবে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার বিচারকাজ ও তদন্তকাজ চালাতে পারবেন।

13 Mar 25 1NOJOR.COM

ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত: আইন উপদেষ্টা

আওয়ামী লীগ ও মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রজনতার গণঅবস্থানের ২৮তম দিন বুধবার অতিবাহিত হয়েছে। ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ, ফ্যাসিবাদ বিরোধী প্রচারণা ও গণইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরে রাজু ভাস্কর্যের ছাত্রজনতা শাহবাগে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানায়। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এক বিবৃতিতে এক কথা নিশ্চিত করেছেন। আরো বলেন, ইনকিলাব মঞ্চ’ শাহবাগী ফ্যাসিস্ট নেত্রী লাকি আক্তারকে গ্রেফতার, শাপলা ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅবস্থানের ২৮ দিন অতিবাহিত

গণঅভ্যুত্থানে নিহত শহীদ যুবদল নেতা আবু রায়হান রাহিম (২৯) হত্যা মামলার আসামি যুবলী নেতা আকরাম হোসেন (৫২) ধরা পড়েছেন। জানা গেছে, আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট সকালে দুপচাঁচিয়া থানার হামলা করা হয়। পুলিশের কাছে অস্ত্র কেড়ে নেওয়ার সময় গুলিতে স্থানীয় যুবদল নেতা ও গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। তিনি ৯ আগস্ট সকালে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান।

13 Mar 25 1NOJOR.COM

গুলিতে যুবদল নেতা হত্যা, যুবলীগ নেতা গ্রেফতার

ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাত দফা দাবি না মানলে আগামী ২৫ মার্চ থেকে সারা দেশের প্রায় আট হাজার ইটভাটায় ১৫ দিন ইট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। এতে ১০ লাখ নারী শ্রমিকসহ প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হতে পারেন। প্রায় ১৪ হাজার মালিক লোকসানে পড়তে যাচ্ছেন। ফিরোজ হায়দার খান বলেন, মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাংকে লোন রয়েছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোনের টাকা অনাদায়ী থেকে যাবে। হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। মোবাইল কোর্ট বন্ধ, আইনী ও প্রশাসনিক হয়রানির অবসান চেয়েছেন তারা।

13 Mar 25 1NOJOR.COM

২৫ মার্চ থেকে দেশের ৮ হাজার ভাটায় ইট বিক্রি বন্ধ ঘোষণা দিয়েছেন মালিক সমিতির সভাপতি

শ্যামনগরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে তিন জামায়াত কর্মীসহ ১১ জন আহত হয়েছেন। সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আক্তার ফারুক ও আজিজুল সরদার এই দুইপক্ষের মধ্যে বিরোধ ছিল। সম্প্রতি আক্তার ফারুক পক্ষের কয়েক তরুণকে মাদকাসক্ত বলে দাবি করে আজিজুল সরদারের লোকজন। এ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় বিএনপি অফিসে তালা লাগিয়ে দেয় আজিজুল সরদারের লোকজন। এ সময় আক্তার ফারুক কিছু কর্মীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আক্তার ফারুক সমর্থকরা সংঘবদ্ধভাবে সন্ধ্যায় হামলা চালায় আজিজুল সরদারের লোকজনের উপর।

13 Mar 25 1NOJOR.COM

শ্যামনগরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১১

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু ট্যাঙ্গারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, গাম্বিয়া গণহত্যার মামলাটি দায়ের করেছিল এবং চালিয়ে যাচ্ছে, চরমভাবে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য। মামাদু ট্যাঙ্গারা বলেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি গাম্বিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে পূর্ণ সমর্থন দিচ্ছেন এবং এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই এ মামলা সফল হোক। আমরা আপনাদের সমর্থন চাই। এটি আমাদের জন্য বড় ধরনের সহায়তা। ট্যাঙ্গারা বলেন, আপনার কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গাদের জন্য সম্মানজনক জীবনের পথ প্রশস্ত করবে।

13 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলা নিয়ে আলোচনা

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গারা যেন মর্যাদার সঙ্গে এবং স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন করতে পারে সেজন্য সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চলছে। তিনি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ একটি বড় সম্মেলন করতে যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের সফর মানবিক সহায়তা সংগ্রহের ব্যাপারে একটি ভূমিকা রাখবে। রোহিঙ্গাদের পুষ্টি সহায়তা খুবই জরুরি। সেজন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হয়, রোহিঙ্গাদের জন্য প্রতিমাসে প্রায় ১৫ মিলিয়ন ডলার দরকার।

13 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা চলছে: প্রেস সচিব

পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজাকে (২৫) আটকের পর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। ‘আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন’ পুলিশকে এ রকম নানা কথা বলা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও তাকে দল থেকে বহিষ্কার করেছে। এসআই খোকন জানান, ওই ছাত্রদল নেতা তার সঙ্গে খারাপ আচরণ করে এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। ওসি জানান, চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

13 Mar 25 1NOJOR.COM

‘আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু সভাপতিত্ব করবেন এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বেইজিংয়ে বৈঠকে যোগ দেবেন। তিন পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করবে। সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমায় একটি যৌথ নৌ মহড়াও করেছে।

12 Mar 25 1NOJOR.COM

পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন-ইরান-রাশিয়া

গ্রীনল্যান্ডের ডানপন্থি বিরোধী দল সাধারণ নির্বাচনে বিজয় অর্জন করেছে। নির্বাচনটি মূলত ডোনাল্ড ট্রাম্পের গ্রীনল্যান্ড অধিগ্রহণের প্রতিশ্রুতির প্রভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মঙ্গলবারের ভোটের ৯০% গণনা সম্পন্ন হওয়ার পর নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, স্বায়ত্তশাসনের পথে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে থাকা ডেমোক্রাটিট পার্টি প্রায় ৩০% ভোট পেয়েছে। অপরদিকে, আরেক বিরোধী দল নালেরাক, যারা কোপেনহেগেন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়, তারা ২৫% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী মুটে বি এগেদের দল ইনুইত আতাকাটিগিত, যারা স্বাধীনতার পক্ষে, তারা ২১% ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

12 Mar 25 1NOJOR.COM

ট্রাম্পের নজরে থাকা গ্রীনল্যান্ডে ডানপন্থি বিরোধী জোটের বিজয়

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। জানা গেছে- ইফতারে থাকবে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, মরিচ্যা, শরবতসহ আনুষঙ্গিক বিভিন্ন খাবার। জাতিসংঘ মহাসচিব চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন দূত খলিলুর রহমান।

12 Mar 25 1NOJOR.COM

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

হুমকির পর ট্রাম্প নিজেই জানিয়েছেন মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর কথা দিয়েছে ভারত। যদিও মোদি সরকার জানিয়েছে, আলোচনা চলছে। এরপর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, আমেরিকান মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত। এটি সহায়ক নয়। এছাড়া কৃষি পণ্যের ওপর ভারতের আরোপিত অতিরিক্ত ১০০ শতাংশ শুল্কের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন এবং ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক চান।

12 Mar 25 1NOJOR.COM

আমেরিকান মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত, এটি সহায়ক নয়: হোয়াইট হাউস

ঢাকার কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই শিশুকে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহন, সাব্বির ও রাসেল। কারাদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুই শিশুকে ১০ বছরের সর্বোচ্চ সাজার পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২০ সালের ১৭ জুন আসামিরা ১৩ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করে।

12 Mar 25 1NOJOR.COM

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন

সাবেক মেয়র আতিকুল ইসলাম, হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভাটারা থানার একই হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মহিবুল হককে দেখানো হয়েছে। ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়। ২০ নভেম্বর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মহিবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

12 Mar 25 1NOJOR.COM

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আতিকুল-মহিবুল

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে ২৭ কোটি ডলারের বেশি নতুন তহবিল ঘোষণা করেছেন কানাডার মন্ত্রী আহমেদ হুসেন। তিনি বলেন, বাংলাদেশের এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তা জোরদার করে চলেছে কানাডা। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে আমরা বিশ্ব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছি। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশে ১৪টি প্রকল্পে নতুন তহবিল অর্থায়ন করা হবে। কানাডার পাশাপাশি অন্য বিদেশি অংশীদার ও দাতারাও অর্থায়ন করছে।

12 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে ২৭ কোটি ডলারের বেশি নতুন তহবিল ঘোষণা করেছে কানাডা

গণঅভ্যুত্থানকেন্দ্রিক এক হত্যাচেষ্টা মামলায় অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। শমী কায়সার কাশিমপুর মহিলা কারাগারে আছেন। অন্য কোনো মামলা না থাকলে এখন তার কারামুক্তিতে আইনগত বাধা নেই। মামলায় অভিযোগ হলো, গত ১৮ জুলাই আজমপুর ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অনেককে বাধা দিতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এতে অনেকে আহত হন। বাদী ইশতিয়াকের দাবি, হামলার ঘটনায় জড়িত ছিলেন অভিনেত্রী শমী কায়সারও।

12 Mar 25 1NOJOR.COM

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার 

কুখ্যাত গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। তিনি লিখেছেন, এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আরও লিখেছেন, এই মঞ্চের মাধ্যমে জুডিসিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের ওপর নির্মম নির্যাতন, ২০১৪ সালে খুনি হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপিসহ বিরোধী দলমত দমনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ পরবর্তী ১০ বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল।

12 Mar 25 1NOJOR.COM

গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব বরদাস্ত করা যায় না: ইশরাক হোসেন

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে এসআই আবুল খায়ের বাদী হয়ে একটি মামলা করেছেন। আরও অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন: অংঅং মারমা (২৫), সুমাইয়া শাহিনা (২৫), আদ্রিতা রায় (২৩), আরমান (৩০), মেঘমল্লার বসু (২৮), আল আমিন রহমান (২৫), রিচার্ড (২৬), হাসান শিকদার (২৫), সীমা আক্তার (২৫), সৌকত আরিফ (২৬), মাঈন আহাম্মেদ (২৪), ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫)।

12 Mar 25 1NOJOR.COM

পুলিশের ওপর হামলা: মেঘমল্লার বসুসহ ১২ জনের নামে মামলা

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে পরশুদিন শিশুটির অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হলেও গতকাল থেকে অবনতি হওয়া শুরু করে। শিশু আছিয়া সিএমএইচে চিকিৎসাধীন।

12 Mar 25 1NOJOR.COM

মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি: প্রেস সচিব

নির্বাচন বিলম্ব করতে এনসিপি গোলমাল করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ নির্বাচন অতি প্রয়োজনীয়। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। ফারুক বলেন, ‘সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই- আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিল, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে দাবি করতে চাই- গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।

12 Mar 25 1NOJOR.COM

এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন

নতুন উপদেষ্টা নিয়োগসংক্রান্ত ফেসবুকে ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে ফেসবুকে আট ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে। সেখানে তারিখ লেখা রয়েছে ৮ মার্চ ২০২৫। এই অনুমোদনপত্রে বলা হয়, আট ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ‘শপথের জন্য কার্যকর করা হলো’।

12 Mar 25 1NOJOR.COM

নতুন ৮ উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া, জানালেন প্রেস সচিব

সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে চলতি বছর ১৫ বছরের কম বয়সি কেউ হজে যেতে পারবেন না। হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে বয়স ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা ফলো করতে হবে। ১৫ বছরের উপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন, নিবন্ধন করে যেতে হবে। তার নিচে তো যাওয়ার সুযোগ থাকছে না।

12 Mar 25 1NOJOR.COM

চলতি বছর ১৫ বছরের কম বয়সি কেউ হজে যেতে পারবেন না: ধর্ম মন্ত্রণালয়

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বিএনপির নেতাকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির নেতা হজরত আলী ও তার অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, হজরত আলী মোল্লার অনুসারীরা গত শুক্রবার সানাউল্লাহর বন্ধু আমানকে রাস্তায় আটকে ডিসের মেশিন ও নগদ ২ লাখ টাকা জোরপূর্বক রেখে দেয় এবং তার কাছে আরও চাঁদা দাবি করে। পরবর্তীতে আমান বিএনপি নেতা সানাউল্লাহর কাছে এসে ঘটনার বিষয়ে জানালে সালিশী বসে। আমানের মেশিন ফেরত দিতে বললে বিবাদীরা তা না করে উল্টো বিএনপি নেতা সানাউল্লাহর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে।

12 Mar 25 1NOJOR.COM

সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে মারধর

তুরস্কের কোচ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করতে ঢাকা সফর করেছেন। তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োকারীরা‌ এই সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতি তাদের বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তুরস্কের কোচ গ্রুপের কনজ্যুমার ডিউরেবল ব্যবসার ফ্লাগশিপ প্রতিষ্ঠান বেকো। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বেকো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান। সিঙ্গার বাংলাদেশের উচ্চপদস্থ নির্বাহীরা এই সফরের আয়োজক ছিলেন। কোচ হোল্ডিং-এর সিইও লেভেন্ত চাকিরোলু বলেন, বাংলাদেশ এবং বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। ভোক্তা টেকসই পণ্য এবং জ্বালানি খাতে স্থানীয় উৎপাদন, গবেষণা ও উন্নয়ন এবং সম্ভাব্য রপ্তানি কেন্দ্র হিসেবে এই অঞ্চলের ব্যাপক সুযোগ রয়েছে।

12 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার তুরস্কের কোচ গ্রুপের

তৃতীয় ধাপে এমপিওভুক্তি থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করা হয়েছে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করায় তাদের ছত্রভঙ্গ করতে এ পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। বুধবার দুপুরের এ ঘটনায় অন্তত পাঁচজন শিক্ষক আহত হয়েছেন। এর আগে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে, এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়া সুযোগ নেই। কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন। কিন্তু, এ প্রস্তাবে রাজি হননি তারা।

12 Mar 25 1NOJOR.COM

এমপিওভুক্তির দাবিতে যমুনার দিকে যাত্রা, জলকামান-লাঠিচার্জে আহত ৫ শিক্ষক 

পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। এর ফলে হাসপাতালগুলোর বহির্বিভাগে বন্ধ হয়ে গেছে চিকিৎসা সেবা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগেও সেবা কার্যক্রম বন্ধ আছে। বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা স্বল্প আয়ের রোগীরা। ‘সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের’ ব্যানারে দিনভর কর্মসূচি পালনের পর সংবাদ সম্মেলন আয়োজন করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। পাঁচ দাবিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন ইন্টার্ন চিকিৎসক নাদিম হোসাইন।

12 Mar 25 1NOJOR.COM

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে বহির্বিভাগ বন্ধ

সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের ১৬৯ প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছেন হাইকোর্টে। এখন নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চালাতে পারবে অন্যতম শিল্প গ্রুপটি। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস জানান, বেক্সিমকো গ্রুপের ১৬৯ প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছেন হাইকোর্টে। তবে গ্রুপটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে।

12 Mar 25 1NOJOR.COM

বেক্সিমকো গ্রুপে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল

আগামী ১৭ মার্চ বেলা ১১টায় সিইসির সভাপতিত্বে ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

12 Mar 25 1NOJOR.COM

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

আজ হাইকোর্ট রায় দিয়েছেন, এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তবে অন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

12 Mar 25 1NOJOR.COM

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে না: হাইকোর্টের রায়

বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি একজন দেশপ্রেমিক ব্যবসায়ী ছিলেন। দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশের উদ্যোক্তা জগতে সবার শ্রদ্ধাভাজন, দেশপ্রেমিক শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে আমি গভীর শোক জানাই।

12 Mar 25 1NOJOR.COM

বিশিষ্ট শিল্পপতি ও সাবেক উপদেষ্টা মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন

বিএসএফের গুলিতে নিহত আল আমিনের মরদেহ ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার রাত ৯টার পর তার মরদেহ ফেরত দেওয়া হয়। বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ভারতের জলপাইগুড়ি জেলার কোতয়ালি থানার পুলিশ, বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তার মরদেহ তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। রাতেই তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

12 Mar 25 1NOJOR.COM

তেঁতুলিয়ায় গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

শেখ পরিবারের নামযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামইন সেনানিবাস। শেখ হাসিনা সেনানিবাসের নাম বদলে বরিশাল সেনানিবাস, শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখা হয়েছে। অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম রাখা হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাতের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা। বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখা হয়েছে। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখা হয়েছে।

12 Mar 25 1NOJOR.COM

শেখ পরিবারের নামযুক্ত সেনাবাহিনীর ১৬ স্থাপনার নাম পরিবর্তন

শাপলা চত্বরে গণহত্যা অভিযোগে হেফাজতে ইসলামের দায়ের করা মামলায় ‌শেখ হা‌সিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন-সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী ম‌হিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেন‌জীর আহমদ এবং গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার। কারাগারে থাকায় শামসুল হক টুকু, শহিদুল হক, জিয়াউল আহসান, মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম।

12 Mar 25 1NOJOR.COM

শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডব্লিউএইচও-এর বায়ু গুণগত মান মানদণ্ডে ২০২৪ সালে মাত্র সাতটি দেশ উত্তীর্ণ হয়েছে। পরবর্তী সময়ে দূষণের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হবে, কারণ যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক মনিটরিং উদ্যোগ বন্ধ করে দিয়েছে। ২০২৪ সালে চাদ এবং বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দূষিত দেশ, যেখানে গড়ে পাওয়া দূষণের মাত্রা ডব্লিউএইচও এর নির্দেশিকাগুলির চেয়ে ১৫ গুণেরও বেশি ছিল। আইকিউএয়ার জানিয়েছে, শুধুমাত্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহামাস, বার্বাডোস, গ্রেনাডা, এস্টোনিয়া এবং আইসল্যান্ডই ডব্লিউএইচও এর বায়ু গুণগত মান মানদণ্ড পূর্ণ করতে সক্ষম হয়েছে।

12 Mar 25 1NOJOR.COM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য: ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ চাদ ও বাংলাদেশ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতির র‌্যালিতে অংশ নিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা। গত সোমবার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সেই র‌্যালির বেশ কয়েকটি স্থির চিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছে ইউএনও, যা দ্রুত ভাইরাল হয়। পরে ইউএনও নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলেছে। চিত্রে দেখা যায়, ইউএনও সৈয়দ আমজাদ হোসেনের ডান পাশে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মঞ্জুর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম দিদার। একই ছবির বাম পাশে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন। তার পাশেই আছেন সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন।

12 Mar 25 1NOJOR.COM

এক র‌্যালিতে বিএনপি-আ.লীগ

গণঅভ্যুত্থানে ধানমন্ডি থানার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় চারদিনের রিমান্ডে দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে। তারা হলো সিয়াম রহমান এবং আনোয়ার হোসেন নাঈম। গত ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন গণঅভ্যুত্থানে অংশ নেন শহীদ রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম।

12 Mar 25 1NOJOR.COM

ফের রিমান্ডে পলকসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে কারখানায় কাজ করা জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জেনে ছুটির আবেদন করেন তিনি। ছুটি না দিয়ে কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র রেখে জান্নাতুলকে চলে যেতে বলে কর্তৃপক্ষ। পরে তিনি বাড়ি চলে যান। বুধবার ভোরে কারখানায় আসেন জান্নাতুল। পরিচয়পত্র না থাকায় তাকে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ সময় বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় মারা যান এ নারী শ্রমিক। পরে কারখানা কর্তৃপক্ষ জান্নাতুল তাদের কর্মী নয় বলে দাবি করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকে।

12 Mar 25 1NOJOR.COM

দুর্ঘটনায় নিহত পোশাকশ্রমিককে স্বীকার করছে না কর্তৃপক্ষ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

পুলিশের ওপর হামলার প্রতিবাদে এবং গণজাগরণ মঞ্চের লাকি আক্তারসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেপ্তারের দাবি জানান ও অবাঞ্ছিত ঘোষণা করেন। বিক্ষোভে ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’, ‘ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে’, ‘শাহবাগী হামলা করে, ইন্টেরিম কী করে' স্লোগান দেওয়া হয়।

12 Mar 25 1NOJOR.COM

লাকি আক্তারের গ্রেপ্তার দাবি, জবিতে অবাঞ্ছিত ঘোষণা

আজ সারাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে ও পাঁচ দফা দাবি আদায়ে মহাসমাবেশ হবে। সরকারি বেসরকারি সকল হাসপাতালের সেবা বন্ধ থাকবে, মানবিক বিবেচনায় কেবল আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি সেবা, অ্যাডমিশন ইউনিট ও লেবার ওয়ার্ড চলমান থাকবে। চিকিৎসকদের পাঁচ দফা দাবি; এমবিবিএস/বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্যবিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম সংস্কার এবং মানহীন ম্যাটস বন্ধ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। চিকিৎসকের শূন্যপদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে।

12 Mar 25 1NOJOR.COM

৫ দফা দাবি আদায়ে চিকিৎসকদের মহাসমাবেশ

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম বলেছেন, আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো সক্রিয় রয়েছে এবং তা পাকিস্তানের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। নিরাপত্তা পরিষদে বলেন, আফগান সরকার আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম দমনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, টিটিপি, যা আফগানিস্তান থেকে পরিচালিত হয় এবং প্রায় ৬,০০০ জঙ্গির সমন্বয়ে গঠিত, পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপদ আশ্রয় থেকে হামলা চালাচ্ছে। এদের তালেবান সরকার সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন।

12 Mar 25 1NOJOR.COM

পাকিস্তানের অভিযোগ: সন্ত্রাসী সংগঠনগুলো আফগানিস্তান থেকে কার্যক্রম চালাচ্ছে

আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলা জোরদার হয়েছে এবং এতে এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ গোষ্ঠীর গাজায় প্রবেশকারী সমস্ত ত্রাণের ওপর ইসরাইলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরাইলি প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে দোহায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হামাস ‘নতুন দফায় আলোচনা’ শুরু করার ঘোষণা দিয়েছে।

12 Mar 25 1NOJOR.COM

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। জেদ্দায় বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে মাইক ওয়ালৎস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না‌। রুবিও বলেন, রাশিয়ানরা যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে আশা করছেন। এতে রাজি না হয় তবে সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কী প্রতিবন্ধকতা আছে, তা বুঝতে পারব। জেলেনস্কি সমুদ্র ও আকাশ পথে আংশিক যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন, তার বাইরে গিয়ে আমাদের প্রস্তাবটি হলো গোলাগুলি বন্ধ করা।

12 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইউক্রেন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলেছেন এবি পার্টির নেতা আব্দুল ওহাব মিনার। মিনার বলেন, গত কয়েকদিনে যে পরিমাণ ধর্ষণের নিউজ আসছে, তা আমাদের মনকে বিষিয়ে তুলছে। সেনা রাস্তায় থাকা অবস্থায় কী করে ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছে এসবের জন্য সরকারকে জবাব দিতে হবে। মঈন উদ্দিন খান রিপন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি কাজ করে যাচ্ছে। স্বৈরাচার পতন আন্দোলনেও তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পতিত সরকার লুটপাটের অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। পাচারকৃত অর্থ ফেরত আনতে অন্তর্বর্তীকালীন সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।

12 Mar 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এবি পার্টি

আওয়ামী ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাবি সাবেক শিবির সভাপতি সাদিক কায়েম। তিনি বলেন, বাংলাদেশপন্থি ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিচ্ছে দেশবিরোধী শক্তি। তারাই শাহবাগের বিচারহীনতা ও ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করছে। আরো বলেন, শাহবাগের মাধ্যমেই হাসিনার ফ্যাসিজমের উত্থান ও পূর্ণতা। লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষাকবচ। শাহবাগের মবোক্রেসিই আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেশপ্রেমিক নেতাদের শহিদ করেছে। শহিদ করেছে প্রতিবাদী নাগরিক, উলামা, হুফফাজ ও কারিদের। তিনি বলেন, জুলাই প্রজন্ম ফ্যাসিবাদ, মুজিববাদ, শাহবাগিতার পতন ঘটিয়েছে, যেকোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে তারা কুণ্ঠাবোধ করবে না।

12 Mar 25 1NOJOR.COM

আওয়ামী ফ্যাসিবাদের আইকন লাকিদের প্রতিরোধের ডাক সাদিক কায়েমের

এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এ দেশের মানুষের বাকস্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার। শাহবাগ একদিনে গড়ে উঠেনি। এককভাবে কেউ শাহবাগ গড়ে তুলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশী এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ডসহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। আব্দুল্লাহ আরও লেখেন, শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল, তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। বিগত শাসনামলে হওয়া সব অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

12 Mar 25 1NOJOR.COM

যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ: হাসনাত আব্দুল্লাহ

পৌনে দুই ঘণ্টার চেষ্টায় মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত ৩টা ৩৮ মিনিটে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে। এই অগ্নিকাণ্ডে বস্তির অধিকাংশ ঘর পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

12 Mar 25 1NOJOR.COM

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে অধিকাংশ ঘর

তথ্যপ্রযুক্তি খাতে বঞ্চিতদের ব্যবসার সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। যারা লাইসেন্স নিয়ে হাতবদল করেছেন, তাদের বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, এমন নীতি প্রণয়ন করব, যাতে সরকার বা বেসরকারি কেউ ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে। তবে কেউ যদি নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে নির্বাহী আদেশ ব্যবহারের প্রয়োজন হলে তা করব। ফয়েজ বলেন, আমরা ইতোমধ্যে আইসিটি খাতের অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছি। টেলিকম খাতেও তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দুর্নীতি ও অনিয়ম দূর করা যায়। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, এই খাতে সংস্কারে বিএনপির সমর্থন থাকবে।

12 Mar 25 1NOJOR.COM

প্রযুক্তি খাতে বঞ্চিতদের সুযোগ দেবে সরকার: ফয়েজ তৈয়ব

বিএনপির কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, নোংরা রাজনীতি আওয়ামী লীগ করেছিল, সেটা আমরা করি না। যারা আমাদের কষ্ট দিয়েছে, আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে, এই কষ্ট আমরা কাউকে দেব না। সবার ওপরে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়। চৌধুরী আরও বলেন, যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, তারাও আমাদের পরিবারের মানুষ। এখন আমরা যদি বার বার করে বলি, লীগের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, সেটা তো আর হবে না। যারা পাশে দাঁড়িয়েছিল অবশ্যই তাদের মূল্যায়ন করা হবে। আর যারা আমাদেরকে ধোঁকা দিয়েছিল, তাদেরও তালিকা বানিয়েছি আমি। আশাকরি আল্লাহর বিচারের আগে এই দুনিয়াতে তাদেরও বিচার কিছুটা আমরা করতে পারব।

12 Mar 25 1NOJOR.COM

সবাইকে বিশ্বাস করা গেলেও আ.লীগকে নয়: হুম্মাম কাদের

বেলুচিস্তান প্রদেশের একটি ট্রেনে হামলা চালিয়ে ১৮২ জনকে জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদীরা। জিম্মি ব্যক্তিদের মধ্যে সেনাসদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে তারা। নিরাপত্তা বাহিনীর অঞ্চল ছেড়ে না গেলে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে তারা। ট্রেনটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। ট্রেনটিতে হামলা চালানো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চায় তারা। এ নিয়ে দশকের পর দশক ধরে গোষ্ঠীটি সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। বিএলএর দাবি, বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ অন্যায্যভাবে ভোগদখল করছে সরকার। ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেছেন, কোনো ছাড় দেবে না সরকার।

12 Mar 25 1NOJOR.COM

পাকিস্তানে ট্রেনে হামলা: জিম্মি ১৮২, দাবি না মানলে হত্যার হুমকি

বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টে পাইপে লিকেজ থেকে বিষাক্ত কালো ধোঁয়া বের হওয়ার একটি ১ মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। প্লান্ট কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকাল ৪টা ২৭ মিনিটে ফ্লাইএশ সরবরাহ করার সময় এশ সাইলোর একটি পরিদর্শন দরজা খুলে যাওয়ার ফলে কিছু এশ বাইরে নির্গত হয়; যা কোনো ধোঁয়া বা বিষাক্ত কিছু নয়। পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এশ নির্গমন বন্ধ করেন। এরপর থেকে বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। পরিবেশ কর্মী শাহনেওয়াজ চৌধুরী বলেন, আমরা চাই যতদ্রুত সম্ভব ফ্লাই এশ ও কার্বন নির্গমন শূন্যের কোটায় নামিয়ে উৎপাদন চালু রাখতে হবে।

12 Mar 25 1NOJOR.COM

বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের পাইপ থেকে বিষাক্ত ধোঁয়া বের হওয়ার ভিডিও ভাইরাল

গণঅভ্যুত্থান চলাকালে মিজান নামক এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে আরও ২০০-৩০০ জনকে। বাকি আসামিদের মধ্যে রয়েছেন, গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সাবেক সাংসদ গাজীর পুত্র রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা। অভিযোগ, মামলার প্রধান আসামি শামীমসহ প্রথম ১০ জন আসামি আন্দোলন দমাতে গুলিবর্ষণের নির্দেশ দেন। পরবর্তীতে বাকি আসামিরা গণঅভ্যুত্থানকারীদের উপর গুলি চালায়।

12 Mar 25 1NOJOR.COM

শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

মঙ্গলবার সন্ধ্যায় হিজড়া সম্প্রদায়ের সঙ্গে ইফতার করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যরা। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব তানজিনা তাম্মিম হাপসা, মো. সজীব আহমেদ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিশু আলী সুহাশ। জুলাই আন্দোলন থেকে শুরু করে বন্যার মতো দেশের ক্রান্তিলগ্নে হিজড়া সম্প্রদায়ের অবদান ছিল চোখে পড়ার মতো। নতুন ছাত্র সংগঠন তাদেরকে সঙ্গে নিয়ে ইফতার করাটা ছিল ব্যতিক্রম উদ্যোগ। হিজড়া সম্প্রদায়ের হাবিবা জানিয়েছেন, তাদের খুব ভালো লেগেছে যে ছাত্ররা তাদের মনে রেখেছেন আর তাদের সঙ্গে ইফতার করেছেন। এছাড়াও হিজড়া সম্প্রদায়ের কলি জানান, তারা খুব খুশি হয়েছে ইফতারের আয়োজনটি তাদের সম্প্রদায়ের সঙ্গে করা হয়েছে।

12 Mar 25 1NOJOR.COM

তৃতীয় লিঙ্গের সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদের ইফতার

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। ১৭ দিন আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। বুধবার থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি। শিক্ষা উপদেষ্টার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

12 Mar 25 1NOJOR.COM

অবশেষে নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার

পুলিশকে সহাযোগিতা করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী উপদেষ্টা মাহফুজ আলম। এক ফেসবুক পোস্টে বলেন, গত কয়েকদিন পুলিশই নারীবিদ্বেষী ও ধর্ষণের মামলায় আসামিদের গ্রেফতার করেছে। পুলিশ এক্টিভ হয়েছে বলেই বনানীর ছিনতাইয়ের হামলার আসামিদের গ্রেফতার করা গেছে। পুলিশ ছাড়া সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবে না। তিনি আরো বলেন, পুলিশের মনোবল ভেঙ্গে পড়েছিল। কিন্তু, জনগণের পক্ষে পুলিশিং করতে যতটুকু সংস্কার ও সময় দরকার, তা না থাকলে পুলিশ সেরে উঠতে পারবে না। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ও সেরে ওঠার ও সংস্কারের সময় দিতে হবে।

12 Mar 25 1NOJOR.COM

পুলিশকে সহযোগিতা করুন: উপদেষ্টা মাহফুজ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিবির চরম প্রতিকূল পরিবেশেও টিকে ছিল। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছে। যাদের মধ্যেই স্বৈরাচারী মনোভাব ফুটে উঠবে, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেব। শিবির সভাপতি বলেন, শহিদ সাব্বির, শহিদ আইয়ুবদের অপরাধ ছিল সমাজ পরিবর্তনের ডাক দেওয়া। ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানানোই তাদের অপরাধ ছিল।

12 Mar 25 1NOJOR.COM

প্রতিকূল পরিস্থিতিতেও শিবির টিকে ছিল: শিবির সভাপতি

নাটোরে স্ত্রীর যৌতুক ও নারী নির্যাতন মামলায় বরখাস্তকৃত ময়মনসিংহ এসপি এসএম ফজলুল হকের জামিন আদালত নামঞ্জুর করার পর কোর্ট হাজতে নেওয়ার সময় ছবি তোলায় তিনি সাংবাদিকের ওপর হামলা চালান। পরে জেলা শহরের সব সাংবাদিক ও ক্যামেরাপারসনরা কোর্ট হাজতের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। বলেন, অন্য আসামিদের মতো এসপি ফজলুল হককে হ্যান্ডকাফ পরিয়ে মুখের মাক্স খুলে ও মাজায় দড়ি বেঁধে তাকে কারাগারে নিয়ে যেতে হবে। সেনাসদস্যরা এসে সাংবাদিকদের দাবি মেনে কারাগারে নিয়ে যান।

12 Mar 25 1NOJOR.COM

বরখাস্ত এসপিকে হাজতে নেওয়ার সময় সাংবাদিকের ওপর হামলা

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।