Web Analytics

গোলাম মহীউদ্দীন ও তার পরিবারের সদস্যদের নামে করা ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে শতকোটির বেশি টাকা লেনদেন করা হয়েছে। এর মধ্যে ৪৮ কোটি ৯৩ লাখ টাকা জমা এবং ৪৮ কোটি ২৭ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এসব ব্যাংক হিসাবে স্থিতি রয়েছে ৩৩ লাখ টাকা। তার নিজের এবং ছেলে ও মেয়ের নামে পরিচালিত এসব ব্যাংক হিসাবে ৫৪ কোটি ২৯ লাখ টাকা জমা হলেও আইন পেশা ছাড়া এর বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। এছাড়া ইজদিয়া ও ভবানীপুর ইউনিয়নে ৭৭০ শতাংশ জমিও কিনেছেন। এছাড়াও ভুয়া প্রজেক্ট দেখিয়ে ঋণ, দখলসহ প্রচুর জায়গাজমি, ফ্ল্যাট গড়ে তুলেছেন অবৈধ টাকায়।

13 Mar 25 1NOJOR.COM

গোলাম মহীউদ্দীন ও তার পরিবারের সদস্যদের নামে করা ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে শতকোটির বেশি টাকার লেনদেন

নিউজ সোর্স

গোলাম মহীউদ্দীন ও তার পরিবারের সদস্যদের নামে করা ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে শতকোটির বেশি টাকার লেনদেন

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন। ‘আইনজীবী পেশা’ ছাড়া বৈধ আয়ের অন্য কোনো উৎস নেই তার। মাত্র কয়েক বছরেই গড়ে তুলেছেন বিপুল অবৈধ সম্পদ। ছেলেমেয়ে, মেয়ের জামাইসহ পরিবারের সদস্যদের নামে ব্যাংক হিসাব খুলে লেনদেন করেছেন কয়েকশ কোটি টাকা। ঘুসের টাকাও নিয়েছেন এসব অ্যাকাউন্টে। অবৈধ এসব অর্থ দিয়ে নিজের এবং পরিবারের সদস্যদের নামে কিনেছেন জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গোয়েন্দা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।