Web Analytics

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় স্থানীয় শহীদ স্মৃতি কলেজ মাঠ ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গত কিছুদিন আগে উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ৩টি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার পৌর এলাকার শহীদ স্মৃতি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে একই সময়ে একই মাঠে ইফতার মাহফিলের ডাক দেয় বিএনপির অপর অংশের নেতা ও পৌর বিএনপির আহবায়ক আজিজুল হাই পিকুল। এনিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় সংঘর্ষ ঘটে।

20 Mar 25 1NOJOR.COM

নান্দাইলে বিএনপির ইফতার মাহফিলে সংঘর্ষে আহত ১০, ১৪৪ ধারা জারি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের মূল আকাঙ্ক্ষা। বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করা। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলের ৩১ দফা বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচনের কথা পরিষ্কারভাবে বলছি। কারণ, জনগণের নির্বাচিত সরকার গঠন করা।নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে।

20 Mar 25 1NOJOR.COM

এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না: ফখরুল

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, হেফাজত রাজনীতি করে না। ক্ষমতায় যেতে চায় না। কিন্তু রাজনৈতিক দলগুলোকে হেফাজতের দাবির সাথে একাত্মতা পোষণ করতে হবে। হেফাজতকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। মাওলানা আলী আকবর কাসেমী বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার বিগত ১৬ বছর হেফাজতের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। অসংখ্য কর্মীকে শহিদ করেছে। শহিদদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, ফিলিস্তিনে দখলদার ইসরাইলের নৃশংস গণহত্যা বিশ্ব মানবতার জন্য চরম লজ্জার বিষয়। এছাড়া ভারতে মুসলমানদের উপর নিপীড়নের বিষয়ে গভীর উদ্বেগ জানান তিনি।

20 Mar 25 1NOJOR.COM

হেফাজতকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না: আল্লামা মুহিউদ্দিন রাব্বানী

গাজীপুরের কোনাবাড়ীতে ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন একটি পোশাক কারখানার সাড়ে ৮ শতাধিক শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে কারখানার অভ্যন্তরে এ কর্মবিরতি শুরু করেন। শ্রমিকরা বলেন, কর্তৃপক্ষ আমাদের দাবি দাওয়া পূরণ করা তো দূরের কথা, তারা কারখানায় আসা বন্ধ করে দিয়েছেন। শ্রমিকরা বলছেন, ঈদ আসলেই কেন মালিক পক্ষের এমন টালবাহানা! স্যাম্পল ম্যান শামসুদ্দিন বলেন, স্টাফরা গত পাঁচ মাসের বকেয়া বেতন পাবে; কিন্তু তারা তো শ্রমিকদের মতো বলতে পারছেন না।

20 Mar 25 1NOJOR.COM

গাজীপুরে বোনাস ও বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদের (৬৫) মুক্তির দাবিতে বুধবার মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, আব্দুল হামিদ করোনার সময় থেকে মানুষ ও মানববতার জন্য কাজ করে আসছেন। প্রতিপক্ষের মিথ্যা অভিযোগে তদন্ত না করেই তাকে আটক করা হয়। মানববন্ধনে মামলাটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করা হয়। ওসি কাজী শাহনেওয়াজ জানান, পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

20 Mar 25 1NOJOR.COM

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে আটক হামিদের মুক্তির দাবি

বিশ্বনাথে চোর সন্দেহে শিশু নির্যাতনের পর এবার মসজিদের ইমামের মোবাইল চোর সন্দেহে আব্দুল আহাদ (৪০) এর চোখ উপড়ে ডান পা ভেঙে দিয়েছে গ্রামের লোকজন। তার বসতঘর ভাঙচুর করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ। এ ঘটনায় বুধবার আব্দুল আহাদের স্ত্রী রহিমা বেগম (৩০) বাদী হয়ে ৭ জনের নামে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ৫ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

20 Mar 25 1NOJOR.COM

চোর সন্দেহে যুবকের পা ভেঙে চোখ উপড়ে দেওয়ায় গ্রেফতার ৫

মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বিশ্বব্যাপী ইসরাইলি ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ ও ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে। হামাসের অভিযোগ, দখলদার ফ্যাসিবাদী সরকার আবারও গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আইন লঙ্ঘন করছে। বিবৃতিতে বলা হয়েছে, অবরোধের লক্ষ্য হবে তেলআবিব ও ওয়াশিংটনের ওপর সব ধরনের চাপ সৃষ্টি করা। যাতে গাজার জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ হয়।

20 Mar 25 1NOJOR.COM

বিশ্বব্যাপী ইসরাইল-মার্কিন দূতাবাস অবরোধের ডাক হামাসের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে সতর্ক নোটিশ দিয়েছে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি। তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক শফিকুল হক মিলন। রাজশাহী মহানগর কমিটিকে বাদ দিয়ে দলীয় ব্যানার ব্যবহার করে নিজ খেয়ালখুশি মতো বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করার অভিযোগ তোলা হয়েছে। অবশ্য একে নজিরবিহীন বলছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

19 Mar 25 1NOJOR.COM

কেন্দ্রীয় তিন নেতাকে সতর্ক করে রাজশাহী মহানগর বিএনপির চিঠি

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের কোনো স্থান হবে না। আহ্বায়ক বলেন, একটি বিচার প্রক্রিয়া চলমান আছে। সেই বিচারের আগে রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নই উঠে না। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বানটাও রাখবো, যেন এই বিষয়টায় আমরা একটি রাজনৈতিক ঐকমত্যে আসতে পারি। নাহিদ বলেন, যখন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বসার মতো অবস্থা থাকে না, রাজনৈতিক নেতৃত্বের ভেতরে যখন অনৈক্য তৈরি হয়, তখন অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে। আমরা মনে করি এখন যে পরিবেশ-পরিস্থিতি রয়েছে, সেখানে রাজনৈতিক ঐক্যটা থাকবে।

19 Mar 25 1NOJOR.COM

ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের কোনো স্থান হবে না: নাহিদ

গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রক্তস্নাত বাংলাদেশে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’ এর সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন দিনের মধ্যে সর্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন আদালত। এর আগে, চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এ রিট করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে বিবাদী করা হয়। তারা অনুমতি দেয়নি।

19 Mar 25 1NOJOR.COM

জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্রের প্রদর্শনীর অনুমতি দিতে নির্দেশ

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অংশগ্রহণ করে বলেছেন, দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে। এতে দেশ ইমেজ সংকটে পড়বে। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

19 Mar 25 1NOJOR.COM

ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে: তারেক রহমান

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ডা. জাকির নায়েককে নাগরিকত্ব দেওয়ার দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। একটি ভাইরাল পোস্টে ২০১৭ সালের একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়, যেখানে পেরকাসার সাবেক প্রধান ইব্রাহিম আলি তাকে একটি পুরস্কার দিচ্ছেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নায়েক এখনও স্থায়ী বাসিন্দা এবং নাগরিকত্বের আবেদন করেননি। ভারত ২০১৬ সাল থেকে তাকে খুঁজছে, তবে মালয়েশিয়া জানিয়েছে, তিনি কোনো সমস্যা সৃষ্টি না করলে তাকে প্রত্যর্পণ করা হবে না। তার ওপর থেকে জনসমক্ষে বক্তৃতার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

মালয়েশিয়া জাকির নায়েককে নাগরিকত্ব দেওয়ার দাবি অস্বীকার করেছে

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ৪৩৬ ফিলিস্তিনিকে হত্যার পর আরও হামলার হুমকি দিয়েছেন। নিহতদের মধ্যে ১৮৩ শিশু রয়েছে। বিমান হামলা রাতভর অব্যাহত থেকে কয়েকটি এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে। মিসর এ হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। হামাস যুক্তরাষ্ট্রের সমর্থিত যুদ্ধবিরতি সংশোধনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতির অবনতি ঘটায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

গাজায় ৪৩৬ ফিলিস্তিনিকে হত্যার পর নেতানিয়াহুর হুঁশিয়ারি: ‘এটাই কেবল শুরু’

ভারত ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ভক্তদের অনেকেই মনে করছে বাফুফের সিন্ডিকেটের কারণেই স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল। এ নিয়ে বাফুফের সাথে বৈঠক করেছেন ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। হামজা বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। আসিফ মাহমুদ বলেন, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমান পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বাফুফে সভাপতি বলেন, সৃষ্ট সংকট কোনো সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি, ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি।

19 Mar 25 1NOJOR.COM

দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই: ক্রীড়া উপদেষ্টা

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, সব রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসেও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে জামায়াত আমির বলেন, হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন। আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরাইলী হামলায় চার শতাধিক মানুষ শহীদ হয়েছেন।

19 Mar 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলার নিন্দা জামায়াত আমিরের

সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসন এনভায়ার্নমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) ১,৫০০-র বেশি বিজ্ঞানী ও গবেষককে ছাঁটাই করতে যাচ্ছে। কংগ্রেসের এক প্রতিবেদনে জানা গেছে, সামান্য কয়েকজনকে অন্য সংস্থায় স্থানান্তর করা হতে পারে, তবে বেশিরভাগই চাকরি হারাবেন। বর্তমানে ইপিএতে প্রায় ১,৭০০ বিজ্ঞানী কর্মরত, কিন্তু ট্রাম্প এর ৬৫% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন। ডেমোক্র্যাট নেতারা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন, ট্রাম্পকে বিজ্ঞানকে রাজনৈতিকীকরণের পর এখন তা ধ্বংসের চেষ্টা করার অভিযোগ এনেছেন। সূত্র: এপি

19 Mar 25 1NOJOR.COM

ট্রাম্পের বাজেট কাটছাঁটে ১,৫০০ বিজ্ঞানীর চাকরি সংকট

কাজের জন্য মালয়েশিয়া প্রবেশকালে কুয়ালালামপুর বিমানবন্দরে ৪৫ জনকে আটক করেছে একেপিএস। আটকদের মধ্যে ৩৬ জনই বাংলাদেশি নাগরিক। বিবৃতিতে বলা হয়, পরিদর্শন অভিযানে মোট ১১৫ জন বিদেশিকে কাগজপত্র পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে ৪৫ জন প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। এর মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং বাকি ৯ জন পাকিস্তানি। এরপর তাদের অবতরণ করতে দেওয়া হয় নি। আরও তদন্তের জন্য আটকদের মনিটরিং ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

কুয়ালালামপুর বিমানবন্দরে আরও ৩৬ বাংলাদেশি আটক

বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশিদের জন্য নতুন চিকিৎসা সুবিধার প্রস্তাব দিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। ২০২৩ সালে বাংলাদেশিদের জন্য ভারতের ইস্যু করা ভিসার অধিকাংশই ছিল সাশ্রয়ী বেসরকারি চিকিৎসার জন্য। হাসিনা পতনের পর থেকে ভারত প্রতিদিন এক হাজারেরও কম বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দিচ্ছে, যেখানে আগে এই সংখ্যা ছিল দৈনিক ৫ থেকে ৭ হাজার। এ ছাড়া, অন্তত ১৪টি চীনা প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে ২৩ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। অপরদিকে ভারত হাসিনা প্রত্যর্পণের ফিরতি চিঠি এখনো দেয় নি। এই মাসেই প্রধান উপদেষ্টা চীন সফর করবেন।

19 Mar 25 1NOJOR.COM

রয়টার্সের প্রতিবেদন: বাংলাদেশিদের মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত, সুযোগ নিচ্ছে চীন

দখলদার ইসরাইল গাজার বিভিন্ন স্থানে নতুন করে রাতভর ও ভোরের দিকে বিমান হামলা চালিয়ে অন্তত ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ওপর ইসরাইলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৪৮,৫৭৭ জন ফিলিস্তিনি শহীদ এবং ১,১২,০৪১ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। মঙ্গলবার ইসরাইল গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং একদিনের হামলায় ৪০৪ জনের প্রাণহানি ঘটিয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় নিহত ২৭

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে এবং বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া গণঅভ্যুত্থানে চিকিৎসাসহ নানান বিষয়ে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

19 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর। তিনি আরও লিখেছেন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় জনসেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি। সিদ্ধান্ত হয়নি, তবে নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম

19 Mar 25 1NOJOR.COM

স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা আসিফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের ১০টি বাস ক্যাম্পাসে নিয়ে এসে আটকে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। গুলিস্তান থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ড যাওয়ার জন্যে ৮ নম্বর গাবতলী বাসে ওঠেন রবিদাস। কিন্তু যথাসময়ে বাস না ছাড়া এবং ইফতারের সময় হয়ে আসায় বাস ড্রাইভারের সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর একপর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে বাস ছেড়ে দিলে একে একে সবাই নেমে গেলেও কল্যাণপুরে নামতে দেয়না রবি দাসকে। আটকে রেখে গালিগালাজ, ডাবলভাড়া নেওয়া ও বাস স্টাফদের জড়ো করে মারধর করা হয়।

19 Mar 25 1NOJOR.COM

জবি শিক্ষার্থীকে মারধর, গাবতলী লিমিটেডের ১০ বাস আটক

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন আবারও শুরু হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। নিরীহ বেসামরিক লোক- বিশেষ করে শিশু ও নারীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। এই সহিংসতার নতুন চক্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তিগুলোর প্রতি গুরুতর অবহেলার বহিঃপ্রকাশ‌। অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার।

19 Mar 25 1NOJOR.COM

গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তৃণমূল পর্যায়ে যে সব পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ১. ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা। ২. পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া। ৩. পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০% এর নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা। ৪. ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা। ৫. পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

19 Mar 25 1NOJOR.COM

মাঠ পর্যায়ের পুলিশদের কল্যাণে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। ইসরাইলের এই বর্বরাতায় ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক্সে এক পোস্টে গুতেরেস আরও বলেন,‘আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি। গাজায় ইসরাইলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা।

19 Mar 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি বর্বরতায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের মতলব উত্তরের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েকটি ঘর আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে একটি দল। তবে বাসার ভেতরে ততক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, তারাবি নামাজের পর অপরিচিতি কয়েকজন লোক পাঁচটি মোটরসাইকেলে করে এসেছিল। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগে। জোবাইদা ইসলাম জেরিন বলেন, স্থানীয় আওয়ামী লীগের লোকজনই আমার বাড়িতে আগুন দিয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

মতলবে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ মনে করলেও নির্বাচন বিলস্বিত হবে এমন সংস্কারে সমর্থন দেবে না বিএনপি। ৩১ দফা রূপরেখার সঙ্গে মিল রেখেই পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে। ঢালাওভাবে মতামত চাওয়া হলেও যেসব সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন নেই, সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে। সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর ওপর দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে। এখন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে পরামর্শ, আলোচনা করা হচ্ছে। যে কোনো দিন সেগুলো কমিশনে জমা দেওয়া হবে।

19 Mar 25 1NOJOR.COM

নির্বাচন বিলম্বিত হতে পারে- এমন সংস্কারে সমর্থন দেবে না বিএনপি

রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশের জলসীমায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযানে যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলেদের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার মধ্যে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যান। এতে দেশের লাখ লাখ জেলেকে ক্ষতিগ্রস্ত হতে হয়। এজন্য সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে। এ ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞো বলবৎ থাকার দুদিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে।

19 Mar 25 1NOJOR.COM

সমুদ্রসীমায় মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

শিক্ষাখাতে সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে সরকার মনোযোগী হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। আরও বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ কাজে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। যে কোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না। মাদরাসায় কোনো অপরাধ হলে সেগুলো তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।

19 Mar 25 1NOJOR.COM

মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা

বুধবার দুই শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় বগুড়া থেকে সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। জানা যায়, মঙ্গলবার বিকেলে দুই মোটর শ্রমিক নেতাকে মারধর ও ছুরিকাঘাতে আহত করা হয়। তারা হলো: আনোয়ার হোসেন রানা এবং হযরত আলী। তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, মিতালী পাম্পের সামনে সিএনজি চালিত অটোরিকশার চালকরা তাদের অটোরিকশা স্ট্যান্ড করে যাত্রী ওঠানো-নামানো করেন। এ নিয়ে বিকেলে চালকদের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে আহত হন দুই শ্রমিক নেতা।

19 Mar 25 1NOJOR.COM

২ শ্রমিক নেতাকে ছুরিকাঘাত, বগুড়ায় বাস চলাচল বন্ধ

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সাবেক সাংসদ সাদেক খানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শহীদ ওবায়দুল ইসলামের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বসিলা এলাকায় শহীদ মো. সুজনের গুলিতে নিহত হওয়ার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বসিলায় শহীদ মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সাংসদ সাদেক খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

19 Mar 25 1NOJOR.COM

ইনু-মেনন-আনিসুল-দীপু মনি ও সাদেক খান ফের রিমান্ডে

চাকরি স্থায়ীকরণের দাবিতে ২৪ মার্চ থেকে একযোগে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়েতে কর্মরত গেটকিপার-গেটম্যানরা। বুধবার চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলভবনে বিক্ষোভ কর্মসূচি ও মানবন্ধনের আয়োজন করেন কর্মচারীরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছেন! গেটকিপাররা জানান, দাবি আদায়ে গত বছরের ১৮ আগস্ট রেলভবনেও অবস্থান কর্মসূচি পালন করেন। সেদিন রেলওয়ের মহাপরিচালক সিদ্ধান্ত দেন, পূর্ব এবং পশ্চিম অঞ্চলের প্রকল্পের ১ হাজার ৫০৫ জন গেটকিপার ও গেটম্যানের চাকরি স্থায়ীকরণের দাবি যুক্তিসংগত। তিনি দাবি পূরণের আশ্বাস দিলেও পূরণ করেননি।

19 Mar 25 1NOJOR.COM

ঈদযাত্রার দিন থেকে অবরোধ ও কর্মবিরতির ঘোষণা গেটকিপারদের

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা। মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ। বিক্ষোভের মূল কারণ হলো, নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

19 Mar 25 1NOJOR.COM

তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরাইলির বিক্ষোভ

যাত্রাবাড়ী থানায় গণঅভ্যুত্থান কেন্দ্রিক আরও দুই হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শহীদ সায়েম হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শহীদ বাকাউল (২২) হত্যা মামলায় আবুল হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

19 Mar 25 1NOJOR.COM

সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান ফের রিমান্ডে

কিশোরগঞ্জের একরামপুরে একটি ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ভাঙারি দোকানে অন্যান্য ভাঙারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো একটি মর্টারশেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি বালু ভর্তি একটি বালতিতে রাখে। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে। তদন্ত চলছে।

19 Mar 25 1NOJOR.COM

কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে মর্টারশেল উদ্ধার 

বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়েরকৃত মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ২০০৭ সালের ৩ জুন গুলশান থানায় এ মামলা হয়। একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন। চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।

19 Mar 25 1NOJOR.COM

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। যার শুনানি হতে পারে আজ। এর আগে ১ ডিসেম্বর তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে।

19 Mar 25 1NOJOR.COM

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল

ইসরাইলি যদি মনে করে সামরিক অভিযান বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তন করতে পারে তাহলে ভুলের মধ্যে আছে, বলেছেন হামাসের মুখপাত্র ওসামা হামদান। তিনি বলেন, তারা অবাক হয়েছে যে আমরা যুদ্ধবিরতি মেনে নিয়েছি এবং আমরা যে চুক্তিতে রাজি হয়েছিলাম তার সঙ্গে আমাদের প্রতিটি পদক্ষেপ সঙ্গতিপূর্ণ ছিল। অথচ ইসরাইল চুক্তি ভঙ্গ করেছে মার্কিনিদের সঙ্গে পরামর্শের পর। তিনি আরো বলেন, নেতানিয়াহু ‘মেগালোম্যানিয়া’তে ভুগছেন এবং যুদ্ধ পুনরায় শুরু করে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা থেকে বাঁচতে চাইছেন। গাজায় ইসরাইলি হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪০৪ জন শহীদ হয়েছেন।

19 Mar 25 1NOJOR.COM

ইসরাইল যদি মনে করে সামরিক অভিযান বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তি পরিবর্তন করতে পারে তাহলে তারা ভুলের মধ্যে আছে: হামাস

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর ফের হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা। গত ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো হামলার ঘটনা এটি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেছেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের ওপর আরও হামলা চলতে থাকবে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে ইয়েমেনের হুথিদের ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৫৩ জন শহীদ হয়েছেন।

19 Mar 25 1NOJOR.COM

৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুথির

গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’আলিস ইসরাইলি বোমা হামলায় শহীদ হয়েছেন। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে আইডিএফ। এর আগে ইসাম দ’আলিসের মৃত্যুর খবর জানায় হামাসও। এছাড়া বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয়।

19 Mar 25 1NOJOR.COM

ইসরাইলি হামলায় গাজার ‘প্রধানমন্ত্রী’ নিহত

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন, আহত আরও দুজন। নিহতরা হলেন- নাজমা খাতুন (৫০), হাসান ইকবাল (৩০) ও রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন। ওসি বাবলু রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী-শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয়েছেন আরও দুজন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

19 Mar 25 1NOJOR.COM

সাতসকালে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

যশোরের কেশবপুরে খ্রিস্টান মিশনারিতে এক আদিবাসী ছাত্রীর লাশ পাওয়ার ঘটনায় মঙ্গলবার বৈষম্যবিরোধীরা মিশনারি অফিস ঘেরাও করে। তাদের দাবি ওই মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে রাজেরং ত্রিপুরাকে (১৫) ঘরের গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মিশনারির একটি আবাসিক কক্ষ থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, কেশবপুর সাহাপাড়ায় খ্রিস্টান আউটরিস্ট সেন্ট্রাল ফাউন্ডেশন অব বাংলাদেশ প্রকল্পের অধীনে ৪৪ জন আদিবাসী কিশোরীরা থাকেন। তারা সেখানে থেকে লেখাপড়া করেন। রাজেরংও শিক্ষার্থী ছিলেন। মিশনারি অফিসের দাবি, জোর করে পরিবার পড়তে দেওয়াতে আত্মহত্যা করেছে, পরিবার বলেছে মৃত্যুর চারদিনেও তাদেরকে এ সম্পর্কে খবর দেওয়া হয়নি।

19 Mar 25 1NOJOR.COM

কেশবপুরে আদিবাসী ছাত্রীর মৃত্যু, খ্রিস্টান মিশনারি ঘেরাও

খিলক্ষেতের মধ্যপাড়ায় ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়ারা। ওই কিশোরকে আটক করে থানায় আনতে গিয়ে হামলার শিকার হয়ে খিলক্ষেত থানার তদন্ত কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। আরও ৭ থেকে ৮ জন পুলিশ সদস্যকে স্থানীয়রা আটকে রেখেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খিলক্ষেতে বালুর মাঠে ৫ বছরের শিশুকে ১৬ বছরের কিশোর ধর্ষণ করে। পুলিশ এসে ধর্ষককে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা আটকে দিয়ে গণপিটুনি দেয়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। বর্তমানে অভিযুক্ত চিকিৎসাধীন রয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ সদস্য

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন জানিয়েছে, এ ফোনালাপের উদ্দেশ্য ছিল পুতিনকে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষেত্রে রাজি করানো। যার মধ্যে আছে রুশ বাহিনীর দখল করা ইউক্রেনের বৃহৎ অঞ্চল। যদিও এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন এতে পুরোপুরি রাজি হননি। ট্রাম্প এরপর রাশিয়াকে ইউক্রেনের ভূখণ্ড দিয়ে দেওয়া এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ দেওয়ার ইঙ্গিত দেন।

19 Mar 25 1NOJOR.COM

টানা দুই ঘণ্টা ট্রাম্প-পুতিনের ফোনালাপ

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৫ জুলাই রাতকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কালরাত’ ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম প্রত্যাহার করা হয়েছে। হলগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। হলগুলোর নতুন নামকরণের জন্য একটি স্ট্রাকচার কমিটি গঠন করা হয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

জাবিতে ১৫ জুলাইকে ‘কালরাত’ ঘোষণা, ৪ হলের নাম প্রত্যাহার

শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান কে টেলিকমের ‘অভাবনীয় জালিয়াতি’ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে তদন্ত করে সিআইডি এবং বিটিআরসিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানা যায়, ফকিরারপুলের ছোট একটি কক্ষে সাখাওয়াত হোসেনের ট্রাভেল এজেন্সির কার্যালয়। বিটিআরসির নথিপত্রে সাখাওয়াত কে টেলিকম নামের একটি ইন্টারন্যাশনাল আইজিডব্লিউ কোম্পানির অংশীদার ও এমডি। তা তিনি জানেনই না। প্রতিষ্ঠানটি মূলত শামীম ওসমানের পরিবারের লাইসেন্স করা, কিন্তু পরবর্তীতৈ সাখাওয়াতসহ তিনজনের নামে তাদের না জানিয়ে মালিকানা হস্তান্তর করা হয়। এই কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা ১২৬ কোটি টাকার বেশি।

19 Mar 25 1NOJOR.COM

ওসমান পরিবারের ‘অভাবনীয় জালিয়াতি’ তদন্তের নির্দেশ

মঙ্গলবার কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সমর্থন জানান । রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী। কাতারের পূর্ণ সমর্থনকে ‘চমৎকার’ অভিহিত করে অধ্যাপক ইউনূস সে দেশের আমিরকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং তাদের কারখানা স্থানান্তর করার আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, কাতারের আরও বেশি ব্যবসায়ী খুব শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে তিনি আশা করছেন। ড. ইউনূস জানান, আগামী মাসে তিনি কাতার সফরে যাবেন, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন।

19 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন কাতারের

আলী আহসান জুনায়েদ বলেছেন, জুলাইপূর্ব হাসিনার ফ্যাসিবাদী শাসন দিল্লীর আধিপত্যবাদীদের প্রত্যক্ষ সমর্থনে বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভাজিত করে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আলেম-ওলামাসহ ইসলামপন্থিদের ওপর গণহত্যা চালিয়েছে। তিনি বলেন,আমরা একসঙ্গে সেই বিভাজনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা চেয়েছি। এজন্য যোগ্য ও নৈতিক নেতৃত্ব লাগবে, পেশীশক্তি ও চাঁদাবাজি-দুর্নীতি নির্ভর রাজনীতিকে হটানো লাগবে, ইসলামোফোবিয়া ও ধর্মবিদ্বেষ দূর করা লাগবে, শিক্ষা ও সাংস্কৃতিক ব্যবস্থাপনা লাগবে, উন্নত অর্থনৈতিক মডেল লাগবে। তিনি বলেন, সবার আগে লাগবে জুলাইয়ের ঐক্য। জুলাইকে কেন্দ্রে রেখে প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করতে করতে নতুন রাজনৈতিক ধারা আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ।

19 Mar 25 1NOJOR.COM

নতুন বাংলাদেশ গড়ার মডেল তুলে ধরে দোয়া চাইলেন জুনায়েদ

মানবপাচারের শিকার হওয়া ১৮ বাংলাদেশি দেশে ফিরবেন আজ। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে একটি বিমানে তাদের দেশে ফেরার কথা রয়েছে। মায়ানমারের ভয়ংকর স্ক্যাম সেন্টারে বন্দি ছিলেন তারা। সেই দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি। জানা যায়, চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে ফেলে মানবপাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। এরপর মায়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো। ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় সেই দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি মিলছে। আজ রাতে তারা মাতৃভূমিতে ফিরবেন।

19 Mar 25 1NOJOR.COM

মায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি

জয়পুরহাটের ক্ষেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ ৫ জন আহত হয়েছেন। ৩ জনকে আটক করা হয়েছে। জানা যায়, পুলিশ হেফাজতে থাকা তিনজনকে ছিঁনিয়ে নেওয়ার জন্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে থানায় হামলা চালানো হয়। এ সময় দায়িত্বরত ২ পুলিশ সদস্য বাধা দিলে তাদেরকে মেরে আহত করে ও থানা অবরুদ্ধ করে। পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে সেনাবাহিনী।

19 Mar 25 1NOJOR.COM

বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৭

মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ইসলামি আইনেই দেখতে চান চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, এ ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না। চৌধুরী আরও বলেন, অতীতের সমস্ত খুন গুম হত্যা নির্যাতনে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রাখা জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, শিক্ষা সংস্কার, বিচারিক সংস্কার, পুলিশের সংস্কারসহ প্রয়োজনীয় সংস্কার শেষে এমন একটি নির্বাচন দিতে হবে, যেটি বিশ্বের কাছে নন্দিত হবে।

19 Mar 25 1NOJOR.COM

শিশু আছিয়া ধর্ষণের বিচার ইসলামি আইনে দেখতে চাই: শাহজাহান চৌধুরী

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, মানুষের ভোগান্তি লাঘবেআগে স্থানীয় সরকার, পরে জাতীয় নির্বাচন করা উচিত। আমরা স্থানীয় নির্বাচন আগে চাওয়ার কারণ হচ্ছে- এটা নন-পলিটিক্যাল নির্বাচন। তাহের বলেন, রাজনীতি হওয়া উচিত ছিল একটি জবাবদিহিমূলক ঐক্যের রাজনীতি। দলীয় স্বার্থ নয়, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়। আমি জাতীয় সংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে বলেছি, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য কয়েকটি বিষয়ে ইউনিটি অত্যন্ত জরুরি। এক. স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন ভিন্নতা আসতে পারে না। দুই. টেঁকসই গণতন্ত্র, এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। তিন. স্বচ্ছ নির্বাচন এবং চার. দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ।

19 Mar 25 1NOJOR.COM

আগে স্থানীয় সরকার, পরে জাতীয় নির্বাচন করা উচিত: ডা. তাহের

চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে নদীতে মাছ ধরতে গিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। তাকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, বিজিবি সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। অবৈধ ও চোরাচালানের মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

19 Mar 25 1NOJOR.COM

ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, আলিখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাঁতরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। তারা দুইটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুইটি খুলে দুই লাখ ইয়াবা পাওয়া যায়।

19 Mar 25 1NOJOR.COM

টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে পরকীয়ার অপবাদ দেওয়ায় ছয় বছরের শিশু কন্যাকে নিয়ে এক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। তারা হলো, মহরম আলীর স্ত্রী লাকি আক্তার (২৮) ও তার মেয়ে মরিয়ম আক্তার (৬)। ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, সোমবার আজিজুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে মহরম আলীর বাড়ি থেকে বের হতে দেখেন স্থানীয় কিছু যুবক। এ নিয়ে লাকি আক্তারকে বিভিন্ন প্রশ্ন করেন তারা। পরে সিদ্ধান্ত হয় মঙ্গলবার রাতে এ ঘটনায় সালিশ বসবে। কিন্তু সালিশের আগেই দুপুরের দিকে ৪-৫ জন যুবক লাকি আক্তারের স্বামী মহরম আলীকে তার বাড়ির সামনে মারধর শুরু করেন। এ ঘটনা দেখে লাকি আক্তার তার শিশুকন্যা মরিয়ম আক্তারকে নিয়ে একই রশিতে ঝুলে আত্মহত্যা করেন। লাকির পরিবার মহররমকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

19 Mar 25 1NOJOR.COM

পরকীয়ার অপবাদ, সন্তানসহ গলায় ফাঁস নিলেন মা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে জনতা। স্থানীয়রা জানান, পঞ্চাশ বছরে বয়সী মানসিক প্রতিবন্ধী নারীকে মাছ দেওয়ার লোভ দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাবর আলী (২৮)। ভুট্টা খেতেই অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। পরে অভিযুক্ত যুবককেএকটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ধর্ষণের শিকার নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

কুড়িগ্রামে ধর্ষককে পুলিশে দিলো জনতা 

সোমবার মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ৬ সহযোগীকে আটক করেছে র‌্যাব। পাঁচ সহযোগী হলেন—মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)। তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়েছে। প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে এফআইআর দায়ের করেছে। জানা যায়, গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল।

19 Mar 25 1NOJOR.COM

মিয়ানমারের আরসা প্রধানকে আটক করেছে র‌্যাব

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত ১৬ বছর মানুষ ভোটের অধিকার পায়নি, সেটি বর্তমান সরকার ফিরিয়ে দেবে। যারা স্বৈরাচারী ছিল তারা পালিয়ে গেছে। কিন্তু তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি বলেন, সরকার ক্ষমতায় এসেই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছে। আমরা জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে বুঝি। আপনারা অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। তিনি বলেন, ১৬ বছরের শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশের জনগণ যে আন্দোলন করছিল, সেটির চূড়ান্ত ফসল হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট।

19 Mar 25 1NOJOR.COM

স্বৈরাচার পালিয়ে গিয়েও ষড়যন্ত্রে লিপ্ত: খন্দকার মোশাররফ

ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন, অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিগলিতে নিয়মিত টহলের পাশাপাশি মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে। পুলিশি তৎপরতায় ছিনতাইয়ের ঘটনা এখন অনেকাংশে কমে এসেছে। এটি ধরে রাখতে হবে। আন্তরিক চেষ্টা, মেধা ও অফিসার ম্যানেজমেন্টের কারণে এ সফলতা অর্জিত হয়েছে। সহায়ক পুলিশরাও পুলিশের মত গ্রেপ্তার ক্ষমতা প্রয়োগ করবে। থানা পুলিশ তাদের সহায়তা করবে। তিনি আরও বলেন, জিডি এন্ট্রি হওয়ার এক ঘণ্টার মধ্যে পুলিশ রেসপন্স করবে এবং ঘটনাস্থলের ফ্ল্যাশ রিপোর্ট প্রদান করবে। বলেন, ঈদে পুলিশের পাশাপাশি মহানগরবাসীকে নিজ নিজ বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের অধিকতর নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

19 Mar 25 1NOJOR.COM

অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ক্ষমতার পটপরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের ওপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয়ভাবে নয়, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। সিনেটর পিটার্স সংস্কার কর্মসূচির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পিটার্স বলেন, মিশিগানে নির্বাচনী এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভুল তথ্যের পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ড. ইউনূস বলেন, আমাদের আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আপনার বন্ধুদের বাংলাদেশে ভ্রমণ করতে বলুন। এইভাবে আমরা ভুল তথ্য প্রচারণার বিরুদ্ধে লড়াই করতে পারি।

19 Mar 25 1NOJOR.COM

সংখ্যালঘুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: গ্যারি পিটার্সকে প্রধান উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপদ্রীপ চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশের উন্নয়নে ইইউয়ের অংশগ্রহণের প্রশংসা করেন সুপ্রদীপ চাকমা। তিনি পার্বত্য চট্টগ্রামে কোয়ালিটি এডুকেশন, দুর্গম এলাকার পানির সমস্যা নিরসন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, পরিবেশ সহায়ক ইট তৈরি এবং পরিবেশ ও প্রতিবেশ বজায় রেখে সোলার এনার্জি সংশ্লিষ্ট খাতে সহযোগিতার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। পরে ইইউ রাষ্ট্রদূত সোলার এনার্জি ও রিনিউয়েবল এনার্জি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

19 Mar 25 1NOJOR.COM

পার্বত্য উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত সময়ে সকলকে ধৈর্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থান দিয়ে স্ব স্ব এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কাজ করতে হবে। প্রিন্স বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে। নিখাদ ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে। তিনি বলেন, অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত জনপদে পরিণত করতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কাম্য।

19 Mar 25 1NOJOR.COM

গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ধৈর্য ধরতে হবে: প্রিন্স

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় দখলদার ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনির শাহাদাতের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। তারা ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন। বেঞ্জামিন নেতানিয়াহুসহ সব ইসরাইলি যুদ্ধাপরাধী নেতাকে গ্রেফতার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভের আয়োজন করে আওয়ামী লীগ ও মিত্র দলগুলো নিষিদ্ধের দাবিতে ৩৪ দিন ধরে গণঅবস্থানকারী ছাত্রজনতা।

18 Mar 25 1NOJOR.COM

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি প্রশাসন। এই বহিষ্কারের তালিকায় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার নাম রয়েছে। ৮২ নম্বরে ইব্রাহিম সানিমের নাম রয়েছে, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রলীগের সহসভাপতি। আর তালিকায় ১২১ নম্বরে থাকা মাহমুদুল হাসান আকাশ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি ছাত্রলীগের মার্কেটিং বিভাগের সভাপতি। জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এ বিষয়ে আমরা এখনো অবহিত না। যদি ঢাবি কর্তৃপক্ষ আমাদের এ বিষয়ে কিছু জানায় নিশ্চয় আমরা তখন জানব এবং ব্যবস্থা নিতে পারব।

18 Mar 25 1NOJOR.COM

জবির দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করল ঢাবি

যুদ্ধবিরতির মধ্যে গাজায় বর্বরোচিত হামলা চালানোর প্রতিক্রিয়ায় অনতিবিলম্বে গণহত্যা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার হতে বলেছে দলটি। তারা বলছে, বেপরোয়া হামলায় গাজায় ৩৫০ এর বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাত শতাধিক। এ আক্রমণ করে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে; যা গুরুতর অপরাধের সামিল। এ ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের বুলি চূড়ান্ত তামাশায় পরিণত হয়েছে। বিবৃতিতে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করা হয়।

18 Mar 25 1NOJOR.COM

গাজায় বর্বরোচিত হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার খামারবাড়ির সামনে দুর্নীতিবিরোধী নাগরিক ও ছাত্র-সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে জানানো হয়, সম্প্রতি বদলি বাণিজ্যের অভিযোগে অর্থ উইংয়ের উপ-পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে বদলি করা হয়। এরপর গত বৃহস্পতিবার তার অনুসারীরা খামারবাড়ির গেটে তালা, বহিরাগতদের দিয়ে সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলনের মতো কর্মসূচি দিয়ে নানা বিশৃঙ্খলা তৈরি করেন। অস্থিরতা তৈরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। রেজাউল ইসলাম মুকুল, মুহাম্মদ মাহবুবুর রশিদ এবং একেএম হাসিবুল হাসান নামে তিন কর্মকর্তা বিএনপির নাম ভাঙিয়ে বদলি-পদায়ন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ ওঠে।

18 Mar 25 1NOJOR.COM

বিএনপির নাম ভাঙিয়ে কৃষিতে লুটপাট, খামারবাড়ির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ১৫ বাংলাদেশি। সোমবার তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ। একেপিএস জানিয়েছে, ১৫ জনের দলটি ক্রিকেটের জার্সি পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তদন্তে দেখা গেছে চিঠিটি ভুয়া। ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না। তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে, উপস্থিত ব্যক্তি স্বীকার করেছেন- তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না।

18 Mar 25 1NOJOR.COM

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ, আটক ১৫ বাংলাদেশি

গাজা উপত্যকায় জোরালো হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত ৩৩০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে। আইডিএফ দাবি করেছে, তারা হামাস নিয়ন্ত্রিত ‘সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে। এতে গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ একটি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় বিস্ফোরণ শুরু হয়।

18 Mar 25 1NOJOR.COM

ইসরাইলি হামলায় গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, সেটি গুরুতর বলে অ্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ওটাই। উপদেষ্টার কার্যালয় বলেছে, তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

18 Mar 25 1NOJOR.COM

তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ বা ইসরাইল ব্যতীত পুনর্বহালের দাবি ‘খুবই যোক্তিক’। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহাল করা হবে।

18 Mar 25 1NOJOR.COM

পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি খুবই যৌক্তিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে মঙ্গলবার গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বিবৃতিতে বলা হয়েছে, পুনরায় যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে গাজায় ইসরাইলিদের এ হামলায় গোটা মুসলিম উম্মাহসহ সারা বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। গাজায় হামলা বন্ধ করে যুদ্ধ বিরতি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার জন্য আমরা জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

18 Mar 25 1NOJOR.COM

ইসরাইলের হামলায় গাজায় শিশুসহ নিহত সাড়ে ৩ শতাধিক, জামায়াতের উদ্বেগ

এনআইডি সেবা ইসির অধীনে রাখতে সরকারের কাছে চিঠি পাঠানোর পাশাপাশি ঐকমত্য কমিশনে মতামত দেওয়ার মধ্যে আগামীকাল বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসির কর্মকর্তারা। এনআইডি সেবা সুচারুভাবে করতে ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ গঠনে সরকারের উদ্যোগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘ন্যাশনাল সিটিজেন ডেটা কমিশন’ নামে স্বতন্ত্র সংবিধি সংস্থার সুপারিশ রয়েছে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করে ইসির কর্মীরা। দৃশ্যমান অগ্রগতি না পেলে ১৯ মার্চ বুধবার ‘অপারেশনাল হল্ট’ নামে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

18 Mar 25 1NOJOR.COM

ইসি কর্মকর্তাদের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এ অঞ্চলের জন্য একটি মডেল হতে পারে। ইসলামবিদ্বেষসহ সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় অসহিষ্ণুতার উত্থান দক্ষিণ এশিয়ার কোনো দেশের জন্যই মঙ্গলজনক হবে না। তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। বেশির ভাগ সহিংসতা সাম্প্রদায়িক কারণ নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত হয়েছিল। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, যেমনটা দারা শিকো, রাজা রামমোহন রায় ও কাজী নজরুল ইসলাম কল্পনা করেছিলেন, তা অবশ্যই জয়ী হবে। যেকোনো ধর্মের নামে চরমপন্থা ও ইসলামবিদ্বেষ এ অঞ্চলের সব সম্প্রদায়ের প্রত্যাখ্যান করা উচিত।

18 Mar 25 1NOJOR.COM

সাম্প্রদায়িক সহিংসতা রোধে বাংলাদেশের পদক্ষেপ এ অঞ্চলের জন্য মডেল হতে পারে: মাহফুজ

১৭ বছর পর দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। এর আগে, প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে যায়যায়দিনের ডিক্লেয়ারেশন বাতিল ঘোষণা করে সরকার। দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩ এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে।

18 Mar 25 1NOJOR.COM

যায়যায়দিনের ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তিন সন্তানের নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ছয় কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা রয়েছে। আবেদনে বলা হয়, ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা করেন। এর মধ্যে ৩৭৯ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং করাসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানে টিম গঠন করা হয়। এই অর্থ হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে, সুতরাং হিসাব জব্দ করা প্রয়োজন।

18 Mar 25 1NOJOR.COM

নাঈমুল ইসলাম খান ও পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই। এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক। তিনি বলেন, ২০২৬ সালে এলডিসি উত্তরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। পণ্য খালাসে জট খুলেছে। ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করেন। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

18 Mar 25 1NOJOR.COM

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। প্রথম বৈঠক ২০ মার্চ বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে অনুষ্ঠিত হবে, পরবর্তীতে অন্যান্য দলগুলোর সঙ্গেও বৈঠক হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই কমিশন ১৫ ফেব্রুয়ারি গঠিত হয়। ৩৮টি রাজনৈতিক দলের কাছে সংস্কার সুপারিশ পাঠানো হয়েছে, যার মধ্যে ১৫টি দল মতামত দিয়েছে। আলোচনাগুলো মূলত সংবিধান, নির্বাচন, বিচার ব্যবস্থা, প্রশাসন এবং দুর্নীতি দমনের সংস্কারের ওপর কেন্দ্রিত হবে।

18 Mar 25 1NOJOR.COM

জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ রাজনৈতিক দলের সঙ্গে প্রথম বৈঠক করবে

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ছাত্রলীগের মাত্র ১২৮ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্তকে তামাশা বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, প্রায় ১,০০০ জন হামলায় জড়িত ছিল এবং তারা ৫০০ জনের প্রমাণ প্রশাসনকে দিয়েছেন। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা এবং ঢাকা মেডিকেলে আহতদের ওপর আবারও হামলার তীব্র নিন্দা জানান তিনি। সাদিক কায়েম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং বর্তমান পদক্ষেপকে অপ্রতুল বলে আখ্যা দেন।

18 Mar 25 1NOJOR.COM

মাত্র ১২৮ ছাত্রলীগ নেতার বহিষ্কার তামাশা: সাদিক কায়েম

ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর ছবি ও নাম-পরিচয় যেষ প্রচার করা না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ৪ মার্চ বরগুনায় সপ্তম শ্রেণিপড়ুয়া এক কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় কিশোরীর বাবা বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোপ থেকে তার মরদেহ পাওয়া যায়।

18 Mar 25 1NOJOR.COM

ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ না করার নির্দেশ

শেখ হাসিনার পরিবার, রেহানা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ করা হয়েছে। দুদকের আবেদনে বলা হয়, উল্লিখিত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। উল্লেখ্য, গত ১১ মার্চ শেখ হাসিনা, জয়, পুতুল ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ ও সুধাসদনসহ পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত।

18 Mar 25 1NOJOR.COM

হাসিনা পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্টদের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ঢাবি ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের প্রত্যেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং হামলাকারী। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে: ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন, সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের ইমন খান জীবন, বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ, বিজয় একাত্তর হলের দর্শন বিভাগের শিক্ষার্থী এম সাকিব, সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এইচ স্বাধীন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের প্রচার সম্পাদক ওমর ফারুক, বিজয় একাত্তর হল ছাত্রলীগের উপ-সম্পাদক ওমর ফারুক শুভ, জগন্নাথ হলের দর্শন বিভাগের শিক্ষার্থী ওয়েলস সরকার; পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের কাউসার হাসানসহ প্রমুখ।

18 Mar 25 1NOJOR.COM

সাদ্দাম-ইনান-শয়নসহ ঢাবি থেকে ছাত্রলীগের ১২৮ জন বহিষ্কার

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। তিনি বলেন, 'ওমরাহ যাত্রীদের ভিসা দেওয়া হচ্ছে না' অবহিত হওয়ার পরপরই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরে ১৩ মার্চ সচিব ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকাস্থ সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতকে একটি ডিও পত্র প্রেরণ করেন। অডিও বার্তায় রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। ‌বাংলাদেশের হজ ও ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং বা রিজারভেশন ও এয়ারলাইনসের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট বা কোম্পানির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

18 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি: ধর্ম উপদেষ্টা

চীনের স্বায়ত্তশাসিত দ্বীপের আশেপাশে ৫৯টি চীনা বিমান শনাক্ত করেছে তাইওয়ান। মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর এবং প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার কয়েকদিন পর এটি ছিল সর্বোচ্চ। নয়টি চীনা যুদ্ধজাহাজ এবং দুটি বেলুনও শনাক্ত করা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে। গত বৃহস্পতিবার, লাই চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ হিসেবে আখ্যা দেন।

18 Mar 25 1NOJOR.COM

তাইওয়ানের আকাশে ৫৯ চীনা বিমান শনাক্ত

ভারতে বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মুসলিম সংগঠনগুলো। দিল্লিতে এ বিক্ষোভে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদীসহ বিরোধীরাও অংশ নেয়। বিক্ষোভে দাবি ওঠে, এই বিল বাতিল করতে হবে। বিলের বিরুদ্ধে আগামী ২০ মার্চ পাটনায় বিক্ষোভ দেখাবে এআইএমপিএলবি। ওয়াকফ বিলে বলা হয়েছে, ওয়াকফ বোর্ডে অন্ততপক্ষে দুই জন মুসলিম নন, এমন সদস্য থাকবেন। অন্তত একজন করে শিয়া, সুন্নী এবং অনগ্রসর মুসলিমদের প্রতিনিধি থাকবেন। সার্ভে কমিশনারের পদটি বাতিল করে জেলার কালেক্টরকে সার্ভে বা সমীক্ষার দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি সম্পত্তি ওয়াকফ থেকে বাতিল হবে।‌ বিরোধী দলগুলোও এই বিলের বিরোধিতা করছে।

18 Mar 25 1NOJOR.COM

ওয়াকফ বিল নিয়ে দিল্লিতে বড় বিক্ষোভ, যোগ দিলেন বিরোধীরাও

সাত বছর দোহারের বানাঘাটা গ্রামে তানজিলা আক্তার (১৪) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামি জিয়াউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর সম্পত্তি বিক্রি করে এ টাকা ভুক্তভোগী পরিবারকে দেওয়া হবে। জিয়াউর রহমান পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। উল্লেখ্য, ২০১৮ এর ২১ অক্টোবর সকালে তানজিলা সবজি ক্ষেত থেকে ফেরার পথে জিয়াউর রহমান জোর পূর্বক পধইঞ্চা ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং গলা কেটে হত্যা করে।

18 Mar 25 1NOJOR.COM

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক ও ২৮৯ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও ১০ শিক্ষকের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা শেষে সোমবার রাত ৩টার দিকে এক সংবাদ সম্মেলন করে এসব সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া জাবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

18 Mar 25 1NOJOR.COM

জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং তিতাস গ্যাসের সিইওকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। হাইকোর্ট এর আগে নির্দেশ দেন যে, ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। তিতাস গ্যাস গত ৫ মার্চ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যা আদালতের আদেশের লঙ্ঘন। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়ে। ফলে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের জন্য কাগজ সরবরাহে সমস্যা হয়। নোটিশে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে হবে। অন্যথায়, হাইকোর্টে আদালত অবমাননার মামলা দাখিল করা হবে।

18 Mar 25 1NOJOR.COM

জ্বালানি সচিব ও তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। এর আগে হাসনাত কাইয়ুম হাইকোর্টে রিট দায়ের করেন। তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির আইনে বলা আছে, কমপক্ষে ১০০ উপজেলা ও ২২ জেলায় দলের কমিটি থাকতে হবে। কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিন জেলায় উপজেলা আছে মাত্র ২০টি। তাই পাহাড়ি জনগোষ্ঠী ইচ্ছা করলেও রাজনৈতিক দল গঠন করতে পারবে না। এমনকি আঞ্চলিক দলও না!

18 Mar 25 1NOJOR.COM

নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে নির্বাচনকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে উদ্বেগকে উল্লেখ করে ক্ষমতাসীন অবস্থায় এই প্রসঙ্গের মূল্যায়ন জানতে চান এক প্রশ্নকারী। মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এ বিষয়ে তিনি অনুমান করে কিছু বলতে নারাজ। প্রশ্নকারী একই প্রশ্ন পুনরায় করার অনুমতি চাইলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নবনিযুক্ত এই মুখপাত্র পুনরায় প্রশ্নের উত্তর দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

18 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অনুমান করে কথা বলতে চান না

মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দুত্ববাদীদের মুসলমানদের উপর আগ্রাসন চলেছে। ব্যাপক পাথর ছোঁড়াছুঁড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে কারফিউ জারি করেছে প্রশাসন। প্রাথমিকভাবে ছয় জন বেসামরিক নাগরিক ও তিনজন পুলিশ অফিসার আহত হন। মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে ২০ জনকে আটক করেছে। হিন্দুত্ববাদীদের আওরঙ্গজেবের মাজার ভাঙার বিক্ষোভে কুরআন পোড়ানো হয়েছে এইরকম তথ্য ছড়িয়ে পড়ার পর মুসলমানরা ক্ষুব্ধ হন, মামলাও করেন।

18 Mar 25 1NOJOR.COM

ভারতে হিন্দুত্ববাদী সহিংসতা, কারফিউ জারি

লীগের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬' অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনা তদন্তে গত ২৭ আগস্ট কমিশন গঠন করেছিল সরকার। পরে ১৫ সেপ্টেম্বর কমিশনের দায়িত্বে ও প্রতিবেদন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনা হয়। পাঁচ সদস্যের কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। এর আগে ১৪ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা শেষ হয়েছে।

18 Mar 25 1NOJOR.COM

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল আরও ৩ মাস

যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় এখন পর্যন্ত ৩৪২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে অধিকাংশই শিশু। ট্রাম্পের পরামর্শে দখলদারদের এই হামলায় রক্ষা পায়নি অন্তঃসত্ত্বা নারীও। ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। ইসরাইলের রাষ্ট্রদূত বলেছেন, শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না। সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না। হামাসের দাবি, একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি শেষ করে দিয়েছে ইসরায়েল। আরব ও মুসলিম দেশগুলোর জনগণ এবং বিশ্বের মুক্ত মানুষকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে!

18 Mar 25 1NOJOR.COM

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের তাণ্ডব, নিহত বেড়ে ৩৪২

দেশের অন্যতম বৃহত্তম যমুনা রেলসেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবা ১১টা ৪০ মিনিটে টাঙ্গাইল ইব্রাহিমাবাদ রেলস্টেশনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি. ইতো তেরুয়াকি। আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ট্রেনে করে সিরাজগঞ্জের সায়দাবাদ রেলস্টেশনে যাবেন তারা। সেখান থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে যমুনা রেলসেতু কর্তৃপক্ষের।

18 Mar 25 1NOJOR.COM

যমুনা রেলসেতুর উদ্বোধন

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় পোশাক শ্রমিক সাবিনা ইয়াসমিন (২৯) নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পুলিশ সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিক ও স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা জানান, রিফিট গার্মেন্টস লিমিটিডের শ্রমিক সাবিনা ইয়াসমিন ইফতার বিরতির পর কারখানায় আসছিলেন। সন্ধ্যা ৭টার দিকে কারখানার সামনে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। এরপর মেডিকেলে যাত্রাপথে মৃত্যুবরণ করে।

18 Mar 25 1NOJOR.COM

গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, আহত ১০

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ট্যাটু সুমনের গুলিতে আরেক সন্ত্রাসী মীর সাদী আহমেদ (৩২) নিহত হয়েছেন। হামলাকারী সুমন এবং নিহত সাদী দুজনই যশোরের শীর্ষ সন্ত্রাসী মেহবুব রহমান ম্যানসেলের ক্যাডার। টাকা ভাগাভাগি নিয়ে আভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির সামনে পৌঁছাতেই সুমন ও মেহেদী সাদীকে ছুরিকাঘাত করে। রাকিব ট্যাটু সুমনকে জড়িয়ে ধরলে তারা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ও রাকিবকে আঘাত করে পালিয়ে যায়। তাদের ছোঁড়া গুলিতে সাদীর গলা ও বুকে বিদ্ধ হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

18 Mar 25 1NOJOR.COM

যশোরে ট্যাটু সুমনের গুলিতে সাদী নিহত

গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদ‌ী শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার বিজ্ঞান অনুষদ শিক্ষক লাউঞ্জে এক ইফতার মাহফিলে ঢাবির নয়জন আহত শিক্ষার্থী ও শহিদ দুই পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও গণঅভ্যুত্থানে শহিদ দুই পরিবারও পেয়েছে আর্থিক সহায়তা। শহিদ কামাল মিয়ার স্ত্রী ফাতেমা এবং শহিদ মো. সাইফুল ইসলাম এর মা মোসাম্মদ হায়াতুন নেসাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, জুলাই বিপ্লবে নিহত ও আহত‌দের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। তাদের ‌রক্তের বি‌নিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়ে‌ছি। আমরা তা‌দের পা‌শে আ‌ছি, সবসময় পা‌শে থাক‌ব।

18 Mar 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের পাশে সাদা দল

মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে বোনাসের দাবিতে সাইনেস্ট গ্রুপের হাজার হাজার গার্মেন্টসকর্মী আন্দোলন করছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা রাস্তা নামে। দাবি আদায় না হওয়া পযর্ন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা শ্রমিকদের। শ্রমিকরা জানান, সাইনেস্ট গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে এবার ঈদে কোনো বোনাস দেওয়া হবে না। আমরা জানিয়েছি- অন্তত অর্ধ বোনাস দিন। কিন্ত কর্তৃপক্ষ কোনো বোনাস দেবে না বলা জানিয়েছে। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাব।

18 Mar 25 1NOJOR.COM

মোহাম্মদপুরে বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

অবরুদ্ধ গাজাম ফের বিমান হামলা শুরু করেছে ইসরাইল বাহিনী। এই হামলায় নিহত বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৭৮ জন স্ট্রিপের দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলার ফলে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে।

18 Mar 25 1NOJOR.COM

গাজাজুড়ে ফের ভয়াবহ হামলা ইসরাইলের, নিহত বেড়ে ১৭০

যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইছে ফ্রান্স। রোববার দেশটির এক আইনপ্রণেতা রাফায়েল গ্লাকসম্যান এ আহবান জানিয়েছেন। যে কারণে এটি উপহার দেওয়া হয়েছিল, সেই মূল্যবোধ আর যুক্তরাষ্ট্রে নেই বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য করা হয় স্ট্যাচু অব লিবার্টিকে। ফ্রান্স ১৮৮৫ সালে এই মূর্তিটি উপহার হিসেবে যুক্তরাষ্ট্রে পাঠায়। এটিকে মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে ধরা হতো। তিনি আরও বলেন, আমরা যারা বৈজ্ঞানিক স্বাধীনতা এবং মানবাধিকার সমর্থন করি, তাদের উচিত এই মূর্তি ফিরিয়ে আনা। তিনি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের অবস্থান এবং অভিবাসনসহবিভিন্ন নীতি নিয়ে সমালোচনাও করেছেন।

18 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইছে ফ্রান্স

বাংলাদেশ প্রসঙ্গে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার। এক বিবৃতিতে বলেছে, ‘আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ করেছি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ‘নিপীড়ন ও হত্যা’ করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর ইসলামপন্থি খিলাফতের মাধ্যমে শাসন করার তৎপরতা শুরু হয়েছে।' এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। যা ভিত্তিহীন। বাংলাদেশ চরমপন্থা আন্তর্জাতিক সম্প্রদায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে আইনশৃঙ্খলা, সামাজিক সংস্কার এবং সন্ত্রাসবিরোধী তৎপরতার মাধ্যমে মোকাবিলা করে আসছে। গ্যাবার্ডের বক্তব্য তাকে খাটো করে, এসব থেকে বিরত থাকা উচিত বলেও জানায় সরকার।

18 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল সরকার

গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।