Web Analytics

কাজের জন্য মালয়েশিয়া প্রবেশকালে কুয়ালালামপুর বিমানবন্দরে ৪৫ জনকে আটক করেছে একেপিএস। আটকদের মধ্যে ৩৬ জনই বাংলাদেশি নাগরিক। বিবৃতিতে বলা হয়, পরিদর্শন অভিযানে মোট ১১৫ জন বিদেশিকে কাগজপত্র পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে ৪৫ জন প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। এর মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং বাকি ৯ জন পাকিস্তানি। এরপর তাদের অবতরণ করতে দেওয়া হয় নি। আরও তদন্তের জন্য আটকদের মনিটরিং ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

19 Mar 25 1NOJOR.COM

কুয়ালালামপুর বিমানবন্দরে আরও ৩৬ বাংলাদেশি আটক

নিউজ সোর্স

RTV 19 Mar 25

কুয়ালালামপুর বিমানবন্দরে আরও ৩৬ বাংলাদেশি আটক

কাজের জন্য মালয়েশিয়া প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ জনকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস। আটকদের মধ্যে ৩৬ জনই বাংলাদেশি নাগরিক। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।