Web Analytics

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ২০০৭ সালে আমান উল্লাহ আমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত। সেই সঙ্গে একই মামলায় তার স্ত্রী সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। খালাস পাওয়ায় ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আমান উল্লাহ আমানের আইনি কোনো বাধা নেই!

30 Apr 25 1NOJOR.COM

বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল, নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে কারখানায় দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এর আগেও টানা পাঁচদিন আন্দোলন হয়েছে।

30 Apr 25 1NOJOR.COM

মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, সাহায্যের জন্য সারাদেশ ঝাঁপিয়ে পড়েছিল। এটা যে কত বড় বন্যা ছিল তা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। বন্যায় যারা বাড়িঘর হারিয়েছিল, তাদের কোথাও যাওয়ার কোনো জায়গা ছিল না। নানাভাবে প্রস্তাব আসছিল, বাড়ির জন্য টাকা দিতে হবে। তিনি বলেন, টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিয়েছিলাম। টাকা দিতে গেলে এই টাকার ভাগ-বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে। প্রস্তাব এসেছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করার, সেই প্রকল্পের বিষয়ে জানা ছিল না, তবে নামটা জানা ছিল। তখন ভাবলাম যে এটা কী করা যায়, পরে জানলাম এটা সেনাবাহিনী করবে। তখন স্বস্তি পেলাম, আসলে টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে। সাধারণত যে টাকা দেওয়া হয়, তার দ্বিগুণ চাওয়া হয়। এখানে যা দেওয়া আছে তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই সময় তিনি ক্ষতিগ্রস্তদের ভার্চুয়ালি ৩০০ ঘর হস্তান্তর করেন।

30 Apr 25 1NOJOR.COM

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা

পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা ও চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে ‘হাই অ্যালার্ট’-এ রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে। ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বা যেখান থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইনের ফ্লাইটের ওপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক কোনো বিমানের চালককে ছাড়পত্র দেওয়ার আগে অবশ্যই তাকে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর সরবরাহ করতে হবে। যথাযথ দলিল ও পরিচয়পত্র ছাড়া কোনো বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না। বিমানবন্দরের ভেতরে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলকভাবে বৈধ পরিচয়পত্র বহনের নির্দেশ দেওয়া হয়েছে।

30 Apr 25 1NOJOR.COM

পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার

পাকিস্তান সেনাবাহিনী পারগাওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে। টানা ষষ্ঠ দিনের মতো এই গুলির ঘটনা ঘটল। ভারতীয় সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। এতে পালটা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী। এই অভিযোগের ব্যাপারে পাকিস্তানি বাহিনীর কোনো তথ্য পাওয়া যায়নি।

30 Apr 25 1NOJOR.COM

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি

কলকাতার বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও অনেকেই। আগুন এখন নিয়ন্ত্রণে। পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতা কর্পোরেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে, অনেক মানুষ এখনো ভবনে আটকে আছেন। কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। আমি জানি না কর্পোরেশন কী করছে। পুলিশ কমিশনার মনোজ বলেন, ১৪ জনের লাশ এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

30 Apr 25 1NOJOR.COM

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, ইসলামী ব্যাংকের গুলশান এক শাখা থেকে ৯৫০ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে নাবিল গ্রুপের ট্রেডিং কোম্পানি ‘মার্কেট মাস্টার অ্যানালাইজার’-এর নামে। এ কোম্পানির কোনো অস্তিত্ব পায়নি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল। ঋণের অনুমোদন হলেও টাকা এককভাবে নাবিল গ্রুপের হিসাবে যায়নি। এর মধ্যে নাবিল গ্রুপ পেয়েছে ৫৫০ কোটি টাকা। বাকি ৪০০ কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ। উত্তরা গ্রুপের একটি কোম্পানির নামে বেসরকারি একটি ব্যাংক থেকে ৯০ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। এর অর্থ পুরোটাই কয়েকটি হিসাব বদল হয়ে বেক্সিমকো গ্রুপের এক হিসাবে স্থানান্তরিত হয়। পরে ওই হিসাব থেকে টাকা তুলে নেয় বেক্সিমকো গ্রুপ। নাসা গ্রুপ তারই মালিকানাধীন এক্সিম ব্যাংক থেকে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছে বেনামি কোম্পানির মাধ্যমে।

30 Apr 25 1NOJOR.COM

ভুয়া কোম্পানির নামে শত শত কোটি টাকা ব্যাংক ঋণ এস আলম, নাসা ও বেক্সিমকো গ্রুপের

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক জানান, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার পক্ষে তারা। এ ছাড়া দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের যুক্ত না করে স্থানীয় সরকারের হাতে রাখার মতো বেশ কিছু প্রস্তাব দিয়েছে দলটি। সাইফুল হক বলেন, আমরা এমন একটি রাষ্ট্র, সমাজ ও সংবিধান চাই যেখানে ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের কারণে কোনো মানুষ বঞ্চিত হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে উল্লেখ করে জাতীয় নির্বাচনে জামানতের পরিমাণ কমানোর পক্ষে প্রস্তাব দিয়েছে দলটি।

30 Apr 25 1NOJOR.COM

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। উপদেষ্টা লেখেন, খুনিকে খুনি বলা যাবে কিনা— এই প্রশ্ন জনতার জুলাইকেই বেমালুম নাই করে দেওয়ার একটা চেষ্টা হিসাবেই দেখেছে সবাই। তিনি লেখেন, ‘প্রত্যেক চ্যানেলের নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কী সিদ্ধান্ত নেবে— তা তাদের ব্যাপার। তারপরও অনলাইনে কাউকে কাউকে একটা কথা বলার চেষ্টা করতে দেখছি, আমাকে প্রশ্ন করায় চাকরি গেছে তাদের। হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার— এটাও তারা বুঝতে পারছে না।’ ফারুকী লেখেন, ‘সবার উদ্দেশে ফর দ্য রেকর্ড বলে রাখছি, তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও রকম সংশ্লিষ্টতা নেই।

30 Apr 25 1NOJOR.COM

তিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও রকম সংশ্লিষ্টতা নেই: ফারুকী

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। দলটিল নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টা পুরোপুরি জানি না। পত্র-পত্রিকায় দেখেছি, সরকার একতরফাভাবেই দেশের জনগণ তথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এটাও শুনেছি, মানবিক কারণে তারা এই করিডর দেবে। এটাও শুনেছি যে, কিছু শর্ত আছে-কিন্তু সে শর্তগুলো কী, এগুলো আমরা জানি না। তিনি বলেন, সরকারের এই বিষয়গুলো জাতিকে সুস্পষ্টভাবে জানানো উচিত। কী কী শর্ত-সেগুলোও পরিষ্কারভাবে জানানো দরকার। আমরাও এ বিষয়ে নানা তথ্য-উপাত্ত পাওয়ার চেষ্টা করছি এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর আমরা আমাদের দলের তরফ থেকে এ বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করব। এছাড়া দলটি মনে করছে অনির্বাচিত সরকারের করিডর দেওয়ার এখতিয়ার নেই। সার্বভৌমত্বেরও শঙ্খা রয়েছে।

30 Apr 25 1NOJOR.COM

অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই: বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আজিজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত আরও ২০ জন। ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে ইসহাক মিয়ার দোকানে কোমলপানীয় কিনতে গিয়ে দোকানদারের সঙ্গে বাড্ডা গ্রামের এক যুবকের ঝগড়া হয়। এসময় জজ মিয়ার ছেলেসহ তিনজন আহত হয়। খবর পেয়ে বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এরপর থেকে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই ঘটনার জের ধরে সংঘর্ষ হয়।

30 Apr 25 1NOJOR.COM

নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আজিজ মিয়া নামে এক বৃদ্ধ নিহত

এসডিজি আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, 'কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা হবে স্বল্পোন্নত দেশ তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় মূল বিষয়।' তিনি সরকারকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ড. দেবপ্রিয় বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। দুর্ভাগ্যবশত, নীতিনির্ধারকরা তাদের কথা যথাযথভাবে শুনছেন না এবং তাদের বিষয়গুলো পর্যাপ্ত মিডিয়া কভারেজ পাচ্ছে না।’ ড. দেবপ্রিয় আরো বলেন, ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি বৈষম্যমূলক নীতির পরিবর্তন করা উচিত। এই ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের মানবসম্পদের বিকাশ করতে হবে।’

30 Apr 25 1NOJOR.COM

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয়

অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গণঅভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এজন্য তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। এর আগে এই অভিনেতাকে মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে। পরে থানায় সোপর্দ করা হয়।

30 Apr 25 1NOJOR.COM

অভিনেতা সিদ্দিকের নামে গণঅভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে জুলাই হামলাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন ও ৩০ এপ্রিলের মধ্যে জাকসুর তফশিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, প্রশাসন জাকসু পেছানোর চেষ্টা করেছে, জাকসু না থাকায় বিগত প্রশাসনগুলো স্বৈরাচার হয়েছিল উঠেছিল। আমরা চাই প্রশাসন দ্রুত সময়ে হামলাকারীদের বিচার কার্যক্রম সম্পন্ন করবে। আগামীকাল তফশিল ঘোষণার ডেডলাইন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীরা বলছে, একদল শিক্ষার্থী চাচ্ছে না জাকসু গঠিত হোক, শিক্ষার্থীরা ক্ষমতায় গেলে তারা টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না।

30 Apr 25 1NOJOR.COM

দ্রুততম সময়ে জুলাই হামলাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন ও জাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবিতে বিক্ষোভ

পেহেলগামে হামলার পর থেকে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে। ইউটিউবে মুসলিমবীরোধী গান রিলিজ হচ্ছে একের পর এক। ইউটিউবে নতুন একটি গান প্রকাশ, পেয়েছে সেটির শিরোনাম, ‘পেহলে ধরম পুছা’! ওই গানের কথায় মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। আল–জাজিরা এমন আরও অন্তত ২০টি গান খুঁজে পেয়েছে। গানগুলোতে ইসলাম নিয়ে আতঙ্ক ছড়ানো ও বিদ্বেষমূলক কথা বলা হয়েছে। এগুলোই অস্ত্র হিসেবে ব্যবহার করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ ও আতঙ্ক। ওই সব গানে এ বিষয়টির উল্লেখ করে বলা হয়, ‘ভারতীয় মুসলিমদের আর বিশ্বাস করা যায় না।’ অথচ বন্দুকধারীদের থামাতে গিয়ে একজন মুসলিম ঘোড়াচালক সেদিন প্রাণ হারিয়েছেন। আবার আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয় মুসলিমরা এগিয়ে এসেছেন।

30 Apr 25 1NOJOR.COM

ভারতে অনলাইনে ছড়ানো হচ্ছে মুসলিমবিদ্বেষী গান

আইসিজে'তে ইসরাইলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার শুনানির দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ের প্রধান জেইন ড্যাঙ্গর এক বিবৃতিতে বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংসতা, নিপীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে। ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও দায়মুক্তি উপভোগ করছে। আরও বলেন, যদি কোনো দেশ বা সংস্থা ইসরাইলের অবৈধ ও অমানবিক কার্যক্রমের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে চায়, তাদের উপর পাল্টা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হয়। সৌদি আরব বলেছে, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় ইসরাইলের আগ্রাসন ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’! এ শুনানিতে অংশ নেয়নি ইসরাইল। মামলাটিকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে তারা এটি প্রত্যাখ্যান করেছে‌।

30 Apr 25 1NOJOR.COM

বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল: আইসিজে’র শুনানিতে দক্ষিণ আফ্রিকা

২০২০ সালে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে। এতে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এছাড়া গত বছরের সেপ্টেম্বর মাসে একই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েও তিন শিক্ষার্থীকে নম্বর প্রদান ও যৌন নিপীড়নের অভিযোগ উঠে। পরবর্তীতে ১ অক্টোবর তদন্ত প্রতিবেদনের স্বার্থে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগেও দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

30 Apr 25 1NOJOR.COM

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে শাস্তি

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (১৯) জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয় (২৫) ছাড়াও দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে ভুক্তভোগীর হবু স্বামী মুন্না মিয়ার (২৭) সঙ্গে দুর্গাপুরে বেড়াতে আসে। সন্ধ্যা হয়ে গেলে তারা ওই রিসোর্টে এসে ২০১নং কক্ষে রাতযাপন করেন। পরদিন দুপুরে প্রয়োজনীয় কাজে মুন্না একটু বাহিরে গেলে এ সুযোগে মুন্নার বন্ধু দুর্জয় ওই কক্ষে এসে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। দুর্জয় ভুক্তভোগীর পূর্বপরিচিতি হওয়ায় কুশল বিনিময় করেন তারা। কথা বলার একপর্যায়ে ভুক্তভোগীকে শারীরিক আঘাত করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে দুর্জয়।

30 Apr 25 1NOJOR.COM

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ, ছাত্রদল নেতা আটক

চট্টগ্রামে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবারে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। পলাতক আসামিরা হলেন- মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়োর হোসেন। পুলিশের দেওয়া তথ্যমতে, অনলাইন জুয়ার টাকা লেনদেনের জেরে জাহেদকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ইকবাল হোসেন ইমনকে গ্রেফতার করা হয়। আর আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় মাদক মামলায়।

30 Apr 25 1NOJOR.COM

চট্টগ্রাম আদালত পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল দুই আসামি

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এতে সাক্ষ্য দিয়েছেন আছিয়ার বোন মোছা. হামিদা। আসামি হিটু শেখ বলেন, আমার ছেলের বউ হামিদাকে ধরেন। তিনি সব জানেন। সব কিছুই করেছেন তিনি। সঠিক তদন্ত হলে সবকিছু বেরিয়ে আসবে। ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, মামলায় অভিযুক্ত আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম এবং তাদের দুই ছেলে সজিব শেখ এবং রাতুল শেখের উপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ চলছে। একনাগাড়ে তৃতীয় দিন পর্যন্ত মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবারও সাক্ষ্যগ্রহণ রয়েছে। হাসপাতালে চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার নার্সসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে!

30 Apr 25 1NOJOR.COM

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৩ দিনে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ

গণসংহতি আন্দোলন বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ ইতোমধ্যেই রোহিঙ্গা সংকট নিয়ে একটি জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। এই সংকটের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়ে বিশদ আলাপ আলোচনা ও ঐকমত্য প্রয়োজন। কারণ, এর সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার গুরুতর বিষয় জড়িত। এরকম জাতীয় বিষয় জাতীয় ঐকমত্য অত্যন্ত জরুরি। আমরা সরকারকে অবিলম্বে রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ও মানবিক করিডোর বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।’

30 Apr 25 1NOJOR.COM

করিডোরের সঙ্গে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত: গণসংহতি আন্দোলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ২০২৫ সালে এশিয়া অঞ্চলে সেরা তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব ও এশীয় র‌্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে গবেষণা খাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে।

30 Apr 25 1NOJOR.COM

টাইমস হায়ার এডুকেশনের র‌্যাংকিংয়ে স্থান পেল জাবি, উপাচার্য শুভেচ্ছা জানিয়েছেন

পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধে আগে নিজেকে বদলাতে হবে, পরে সমাজ বদলাবে। তিনি বলেন, বাজার কমিটি ও সরকারি দপ্তরের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকমুক্ত মডেল বাজার গড়া সম্ভব। এ রকম বাজার গড়ে উঠলে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে পরিবেশ দূষিত হচ্ছে, নদী-খাল ভরাট হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করছে। সরকার নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আইনানুগ অভিযান পরিচালনা করছে এবং পাশাপাশি সচেতনতা বাড়ানো ও বিকল্প পণ্যের বাজার সম্প্রসারণে প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

30 Apr 25 1NOJOR.COM

পলিথিনমুক্ত মডেল বাজার গঠনকারীদের পুরস্কৃত করা হবে: পরিবেশ সচিব

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স হাতে পেয়েছে মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংক। বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদুল বারী বলেন, ‘প্রধান উপদেষ্টার অনুমোদন ও নির্ধারিত ফি পরিশোধের পর আমরা স্টারকিংকের লাইসেন্স ইস্যু করেছি।’ তিনি বলেন, ‘এখন তাদের কাজ হলো, কীভাবে গেটওয়ে ও গ্রাউন্ড স্টেশন স্থাপন করবে তা নিয়ে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে তাদের পরিকল্পনা আমাদের জানানো।’ অবশ্য সেবা চালুর আগে স্টারলিংককে তাদের ইন্টারনেট ট্যারিফ অনুমোদনের জন্য জমা দিতে হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

30 Apr 25 1NOJOR.COM

বিটিআরসির কাছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স হাতে পেয়েছে স্টারলিংক

পুলিশকে আবারও জনগণের বন্ধু হয়ে ওঠার বার্তা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ সদস্যদের ব্যবহার, সেবার মানসিকতা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন কোনোরকম হয়রানি ও ভোগান্তির শিকার না হয়- সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কারও কাছ থেকে কোনো বিশেষ সুবিধা নেওয়া যাবে না। আরো বলেন, ‘পুলিশের যানবাহন সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। থানার জন্য ২০০টি পিকআপ ভ্যান কেনার প্রক্রিয়া চলছে, যা আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠবে। এসব সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

30 Apr 25 1NOJOR.COM

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

গুজরাটের আহমেদাবাদের যেসব অঞ্চলে বহু সংখ্যক কথিত ‘বাংলাদেশি’ থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার সকাল থেকে বেআইনি ঘরবাড়ি গুঁড়িয়ে দিতে শুরু করেছে প্রশাসন। শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের মধ্যে অবশ্য মাত্র ৪৫০ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে, তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাটে থাকছিলেন, জানিয়েছিলেন রাজ্যের পুলিশ মহা-নির্দেশক বিকাশ সহায়।

30 Apr 25 1NOJOR.COM

গুজরাটে ‘কথিত’ বাংলাদেশিদের এলাকায় ঘর ভাঙা শুরু

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করলে আওয়ামী লীগের মতোই আপনাদের অবস্থা হবে। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে জেলার নেতারা দমন করতে না পারলে পুলিশের হাতে তুলে দেন। অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার দেশটাকে ১৫ বছরে জাহান্নাম তৈরি করেছিল। আল্লাহর রহমতে আমরা রক্ষা পেয়েছি। তিনি হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনিও দেশে আসুন, আমাদের মতো মামলা মোকাবিলা করুন। আপনি যদি এতই জনপ্রিয় হন, তাহলে পালিয়ে গেলেন কেন? মির্জা ফখরুল বলেন, সরকার একটি ‘আয়না ঘর’ নামের বন্দিশালা তৈরি করেছিল। জাতিসংঘের এক পর্যবেক্ষণে উঠে এসেছে, এই ধরনের গুমের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০। আমাদের দলের অনেক নেতা সেই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ছিলেন।

30 Apr 25 1NOJOR.COM

চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করলে আওয়ামী লীগের মতোই আপনাদের অবস্থা হবে: মির্জা ফখরুল

আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন। সরাসরি ফ্লাইট থাকলে বাংলাদেশি শিক্ষার্থীরা জ্বালানি খাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে এবং আজারবাইজানি শিক্ষার্থীরাও বাংলাদেশের টেক্সটাইল খাত থেকে শিখতে আগ্রহী হবে।’ আরও বলেন, ঢাকায় দূতাবাস খোলা হলে ভিসা প্রাপ্তির জটিলতাও দূর হবে। এছাড়া ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও উভয়ে সম্মত হয়েছেন। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চাই, দুই বছর পর ঢাকা-বাকু কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি হবে।

30 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মাসে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমানও দেশে ফিরতে পারেন। মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিএনপি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। তার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।

30 Apr 25 1NOJOR.COM

আগামী মাসে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে মোদি জানিয়েছেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশে বলেন কবে, কখন কোন সময় লক্ষ্যতে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প।

30 Apr 25 1NOJOR.COM

বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। চ্যানেলটির সংবাদ বিভাগ নিজেরাই সংবাদ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদও জানিয়েছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। উল্লেখ্য, মঙ্গলবার বেলা সোয়া ৩টায় দীপ্ত টিভির স্ক্রলে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সব সংবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত।’

30 Apr 25 1NOJOR.COM

সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি, নিজেরাই সংবাদ সম্প্রচার বন্ধ করে দিয়েছে: মাহফুজ আলম

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আমরা যদি বেশি পরিমাণ ঋণ করি, আমাদের খরচ যদি বড় করি এবং সেই খরচ যদি ‘গণি মিয়ার’ মতো ঋণ করে হয়, তাহলে ‘গণি মিয়া’ যে রকম সমস্যায় পড়বে, বাংলাদেশ রাষ্ট্র নামক ‘গণি মিয়া’ ও একই সমস্যায় পড়বে। তিনি বলেন, অবশ্যই আমাদের ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য থাকতে হবে। যাতে করে আমরা আমাদের ঋণের বোঝা না বাড়াই এবং পরবর্তী প্রজন্মের ওপরও ঋণের এ বোঝা না বাড়ে। চেয়ারম্যান জানান, এবারের বাজেটের আকার যেন যথাসম্ভব বাস্তবসম্মত হয়, খুব উচ্চাভিলাষী না হয়—প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সে নির্দেশনা দিয়েছেন।

29 Apr 25 1NOJOR.COM

বেশি ঋণ করে সমস্যায় পড়তে চাই না: এনবিআর চেয়ারম্যান

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিস্তি না দিলে নিজেদের মতো করে বাজেট করব। আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। কারণ, বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার শর্ত রয়েছে আইএমএফের; এ কথা উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, তারা বলেছে, বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে। আমরা বলেছি, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় তা পুরোপুরি বাজারে ছেড়ে দেওয়া সম্ভব নয়। তখন বিনিময় হার পাকিস্তান বা শ্রীলংকার মতো হয়ে যেতে পারে। আরও বলেন, আইএমএফের ঋণের মানে হচ্ছে বাজেট–সহায়তা। এখনো আলোচনা চলছে। তবে সংস্থাটি থেকে অর্থ না নিয়েই দেশের রিজার্ভ পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল পর্যায়ে আছে।

29 Apr 25 1NOJOR.COM

আইএমএফ কিস্তি না দিলে নিজেদের মতো করে বাজেট করব: অর্থ উপদেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা দিয়েছে শাখা ছাত্রশিবির। লক্ষ্য-উদ্দেশ্যের ২ নম্বর ধারায় তিনটি অনুচ্ছেদ সংযোজন করেছে ছাত্রশিবির। এর একটি হলো- ‘স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের গণআন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ গণতান্ত্রিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধারণ এবং লালন করা।’ এছাড়া ৬ নম্বর ধারায় ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের প্রস্তাবনা দিয়েছে তারা। আগে পুরোনো গঠনতন্ত্রে নির্বাহী পরিষদ ১০ সদস্যের। এছাড়া সভাপতির একচ্ছত্র আধিপত্য হ্রাসকরণের প্রস্তাব করেছে তারা। পদাধিকারবলে এ পদটিতে থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

29 Apr 25 1NOJOR.COM

চাকসুর গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা চবি ছাত্রশিবিরের

উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করাতে আওয়ামী লীগ আমলের নির্বাচনের বৈধতা দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এভাবে যারা মামলা করে বা প্লেইন্ড পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছে এটা তাদের জিজ্ঞেস করতে পারেন। তিনি বলেন, ইশরাক সাহেব নাকি পরবর্তী সময়ে প্লেইন্ড পরিবর্তন করেছিলেন। সেজন্য আমরা দ্বিধান্বিত ছিলাম এটা কি গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করতে হবে। তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি। ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এখানে আমার বলার কিছু নাই। আর ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের মতামত নেওয়ার দায় নেই।

29 Apr 25 1NOJOR.COM

মেয়র হিসেবে গেজেট করা আওয়ামী আমলের নির্বাচনে বৈধতা দেওয়া কিনা এটা যারা বিজয়ী হয়েছে তাদের জিজ্ঞাসা করেন: আসিফ নজরুল

‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) নামের প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বলেন, বি-স্ট্রং প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় বেশি দেখানো হয়েছে। অভিযানে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি। ২০২৪ সালে ভয়াবহ বন্যার সময় মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে নেওয়া হচ্ছে একটি নতুন প্রকল্প। এটি বাস্তবায়নে বড় অঙ্কের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার কোটি টাকা। আরও বলেন, প্রকল্পের স্ট্রিট সোলার লাইট প্রতিটির দাম ধরা হয়েছে ৭২ হাজার টাকা। এই সোলার লাইটের প্রয়োজন নেই। ৬০টি মোটরসাইকেলের প্রস্তাব করা হলে পরিকল্পনা কমিশন থেকে ৩৬টি কেনার কথা বলা হয়। কম্পিউটার, ল্যাপটপ ও বিভিন্ন শিক্ষা উপকরণসহ অন্যান্য যে ব্যয় দেখানো হয়েছে, তা অস্বাভাবিক মনে হয়েছে।৪টি ল্যাপটপের দাম নির্ধারণ করা হয়েছে ১১ লাখ টাকা।

29 Apr 25 1NOJOR.COM

২০২৪ বন্যা: বি-স্ট্রং নামের প্রকল্পে ১৯০৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমাণ মিলেছে

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর। তাকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। নেতারা বলেন, খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে তার মতো কোনো বিচারপতি তৈরি না হয়। এখনো দেশের উচ্চ ও অধস্তন আদালতে দলবাজ ও ফ্যাসিবাদের দোসর বিচারকরা বহাল আছে উল্লেখ করে আইনজীবী নেতারা অবিলম্বে অপসারণ করার দাবি জানান।

29 Apr 25 1NOJOR.COM

বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ

রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি এলাকায় আগামী বর্ষা মৌসুমে বৃক্ষরোপন করে সবুজে আচ্ছাদিত করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আরও বলেন, নাগরিকদের জন্মনিবন্ধন সমস্যা সমাধানে জন্মনিবন্ধন সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে একটি জনশুনানির আয়োজন করা হবে। সিটি কর্পোরেশনের রাজস্ব প্রদান সহজীকরণ করতে সর্বোচ্চ অটোমেশন করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসে ট্যাক্স প্রদান করতে পারে। এছাড়াও আগামী ১১ মে থেকে ২০ দিনব্যাপী ট্যাক্স মেলার আয়োজন করা হবে।

29 Apr 25 1NOJOR.COM

আগামী বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকাকে সবুজে আচ্ছাদিত করবো : প্রশাসক

জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পূর্বে ইস্যু করা গাড়ির স্টিকার যার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে সে সব স্টিকারযুক্ত গাড়ি এবং স্টিকারবিহীন সব প্রকার যানবাহন সচিবালয়ে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, যে সব গাড়ির স্টিকারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা পরিবর্তন করে বর্তমানে ইস্যুকৃত স্টিকার নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

29 Apr 25 1NOJOR.COM

স্টিকারবিহীন যান সচিবালয়ে প্রবেশ বন্ধের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, দুনিয়ায় কেনো সিস্টেমই ফুল প্রুফ নয়। ফুল প্রুফ হলে সংস্কার, বিপ্লবের প্রয়োজন হতো না। সবচেয়ে যেটা সহজ, বোধগম্য ও গ্রহণযোগ্য হবে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে যেটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেই প্রক্রিয়ার প্রতি আমরা সম্মত হতে পারব। তিনি বলেন, সেমিনারে প্রবাসীদের ভোটিংয়ের জন্য তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেব। আরো বলেন, একটা উপস্থাপনায় বলা হয়েছে যেমন সবচেয়ে বেশি ২৯ লাখ আছে ভারতে। আসলেই এটা সঠিক? ভারতে কি এতো মানুষ আছে? ইউটিউবের সূত্র উল্লেখ করা হয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সূত্র নেই। খান বলেন, বাংলাদেশ থেকে কত মানুষ প্রবাসে স্থায়ী হতে যায়, এই তালিকা কোথাও নেই। কতজন ফিরে এসেছে তারও নেই। এসব বিবেচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হয়।

29 Apr 25 1NOJOR.COM

ফুল প্রুফ হলে সংস্কার, বিপ্লবের প্রয়োজন হতো না: নজরুল ইসলাম

এআইজি ইনামুল হক সাগর বলেন, ২৮ এপ্রিল সকাল থেকে রাত পর্যন্ত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৯৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৪০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৩৩৯ জনকে। এ সময় বিদেশি পিস্তল, রিভলবার, এলজি, গুলি, বন্দুক উদ্ধার করা হয়। এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

29 Apr 25 1NOJOR.COM

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট গ্রেপ্তার করা হয়েছে ১৩৩৯ জনকে

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে। আদালত আগামী ১২ মে প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন। আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ঠিক করেন।

29 Apr 25 1NOJOR.COM

হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন ১২ মে জমার দিন ধার্য

গণঅভ্যুত্থানকালে মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে ২০ এপ্রিল নিহত শ্রাবণের বড় ভাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। পুলিশের সদর দফতর জানায়, আদালত অভিযোগ গ্রহণের পর মামলা রুজু করেছে পুলিশ। ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন।

29 Apr 25 1NOJOR.COM

ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত মামলা গ্ৰহণ করার পরই রুজু করেছে পুলিশ: পুলিশ সদর দফতর

অভিনেতা সিদ্দিকুর রাহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবারবিকেল ৪টার পরে কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন।

29 Apr 25 1NOJOR.COM

অভিনেতা সিদ্দিকুর রাহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে

হুথিদের ঠেকাতে নিয়োাজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লােহিত সাগরে ডুবে গেছে। যার আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন ডলার। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সোমবার লােহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের একটি বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমানটি পড়ে যায়। দুর্ঘটনায় এক নাবিক আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমানটি হ্যাঙ্গার বে-তে টো করা হচ্ছিল, যখন নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ও টো ট্র্যাক্টর দুটোই পানিতে পড়ে যায়। টো দলের সদস্যরা অবিলম্বে বিমানের কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে যান, যার ফলে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

29 Apr 25 1NOJOR.COM

হুথিদের ঠেকাতে লােহিত সাগরে ডুবল ৬৭ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে লিখেছে, ইসরাইল নিখুঁত পরিকল্পনার মাধ্যমে গাজাবাসীদের তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তারা সামাজিক মাধ্যমে ‘লাইভ স্ট্রিমিং’ করে ফিলিস্তিনিদের হত্যা করছে ও গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আরো লিখেছে, 'ইসরাইল গাজার ফিলিস্তিনিদের নির্মূলের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে, যা গণহত্যার সমতুল্য।' অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড প্রতিবেদনের ভূমিকায় বলেন, যখন ইসরাইল হাজারো ফিলিস্তিনিকে হত্যা করছে, কয়েক প্রজন্মের মানুষসহ সমগ্র পরিবারকে নির্মূল করছে, বাড়িঘর, জীবন-জীবিকা, হাসপাতাল ও স্কুল ধ্বংস করছে, তখন গোটা বিশ্ব ক্ষমতাহীন হয়ে তা চেয়ে চেয়ে দেখেছে!'

29 Apr 25 1NOJOR.COM

গাজায় ‘লাইভ স্ট্রিমিং’ করে গণহত্যা ইসরাইলি বাহিনীর: অ্যামনেস্টির অভিযোগ

পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে বাঙালি পুলিশ সদস্যরা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। আজকের দিনে আমি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আরও বলেন, গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় সেসময় এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সবরকমের ব্যবস্থা নিয়েছে। এছাড়া গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলেও উল্লেখ করেন।

29 Apr 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে: প্রধান উপদেষ্টা

শফিকুর রহমান বলেন, ‌‘আগামী ১ মে ‘মে দিবস’। ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সে আন্দোলন আজও পুরোপুরি সফলতা লাভ করেনি। প্রায় সময় শ্রমিকদেরকে তাদের ন্যায্য বেতন-ভাতার দাবিতে রাজপথে আন্দোলন করতে দেখা যায়। এমনকি ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে তাদের মূল্যবান জীবনও দিতে হয়।’ আরো বলেন, মানবরচিত কোনো মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোর তাকিদ দিয়েছেন। এছাড়া তিনি শ্রমিক দিবস পালনের আহ্বান জানান।

29 Apr 25 1NOJOR.COM

১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ তথা ‘মে দিবস' পালনের আহ্বান জামায়াতের

প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবিক করিডোরের মাধ্যমে সাহায্য সরবরাহের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে সরকার পরামর্শ করবে। প্রেস সচিব লিখেছেন- আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সরকার জাতিসংঘ বা অন্য কোনও সংস্থার সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ নিয়ে আলোচনা করেনি। আমাদের অবস্থান হল- রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা থাকে, তাহলে বাংলাদেশ সরবরাহ সহায়তা প্রদান করতে ইচ্ছুক হবে। আরো লেখেন, রাখাইন রাজ্য একটি তীব্র মানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমরা উদ্বিগ্ন যে, দুর্ভোগ অব্যাহত থাকার ফলে রাখাইন থেকে বাংলাদেশে আরও মানুষের আগমন ঘটতে পারে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাখাইনে সাহায্য পৌঁছানোর একমাত্র কার্যকর পথ হল বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া। বাংলাদেশ নীতিগতভাবে এই পথ দিয়ে সাহায্য পরিবহনে রসদ সহায়তা প্রদানে সম্মত।

29 Apr 25 1NOJOR.COM

রাখাইনে মানবিক করিডোরের মাধ্যমে সাহায্য সরবরাহের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি, স্টেকহোল্ডারদের সঙ্গে সরকার পরামর্শ করবে: শফিকুল

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান লিখেছেন, আমরা যখন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কাজ করতাম, তখন সেখানে সিনিয়র প্রেস অফিসারদের প্রাধিকারের মধ্যে সেল ফোনও ছিল। এই ফোনগুলো মূলত সরকারি কাজের জন্য বরাদ্দ হতো। চাকরি শেষে ফেরত দিতে হত। তিনি লেখেন, আমার জানা মতে শেখ হাসিনার আমলেই প্রেস উইংয়ে আইফোন সরবরাহ করা হয়। তবে সে ফোন ফিরিয়ে দিতে হয় চাকরি শেষে। আরও লেখেন, এখন সরকার-প্রধানের প্রেস অনুবিভাগের দায়িত্ব-কর্তব্য, কাজের পরিধি ও প্রযুক্তি নির্ভরতা অনেক বেশি বেড়েছে। কাজেই সরকারপ্রধানের প্রেস উইংয়ে এখনকার প্রেস অফিসারদের জন্য আইফোন বরাদ্দ খুব বেশি বাড়াবাড়ি বলে আমার মনে হয় না। রাষ্ট্রীয় কর্তব্য পালনে এটা দরকারিই মনে করি। এখনকার প্রেস অফিসারদের মেইনস্ট্রিম ছাড়াও সোশ্যাল মিডিয়াও হ্যান্ডেল করতে হয়। তাদের জন্য ল্যাপটপ ও ট্যাবও বরাদ্দ করা উচিত।

29 Apr 25 1NOJOR.COM

প্রেস অফিসারদের জন্য আইফোন বরাদ্দ বাড়াবাড়ি মনে হয়নি: মারুফ কামাল

টঙ্গীতে শ্রমিকদের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। মঙ্গলবার সকালে যমুনা অ্যাপারেলস লিমিটেডের ছাঁটাইকৃত ও নিয়মিত শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন। গত ২২ এপ্রিল কর্তৃপক্ষ ১১৪ শ্রমিককে ছাঁটাই করে তাদের পাওনা বুঝিয়ে দেন। এরপর থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে নিয়মিত শ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলন করে আসছেন।‌ মঙ্গলবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা স্বপ্রণোদিতভাবে কাজে আসলে ছাঁটাইকৃত শ্রমিকেরা এতে বাধা দেন। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতিতি নিয়ন্ত্রণে নেয়।

29 Apr 25 1NOJOR.COM

টঙ্গীতে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে পিস প্যালেসে শুনানি শুরু হয়। মৌখিক এই শুনানি চলবে পাঁচ দিন। যদিও ইসরাইল মৌখিক শুনানিতে অংশ নিচ্ছে না তবে, তারা লিখিত পরামর্শ ও আপত্তি জমা দিয়েছে। সুইডেনের আইনজীবী এলিনর হামারশোল্ড বলেন, ‘আন্তর্জাতিক আইনের আওতায় কোনো দেশ বলপ্রয়োগ করে অন্য দেশের ভূখণ্ড অধিগ্রহণ করতে পারে না। এটা নিষিদ্ধ।’ ২০২৪ সালের অক্টোবরে ইউএনআরডব্লিউএকে অবৈধ ঘোষণা করে ইসরাইলি পার্লামেন্ট। ইসরাইল জাতিসংঘের সদস্য হওয়ায় বিলটির মধ্য দিয়ে প্রতিষ্ঠাকালীন সনদ লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

29 Apr 25 1NOJOR.COM

গাজায় ত্রাণ প্রবেশ বাধা, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি

সিইসি নাসির উদ্দিন বলেন, পৃথিবীর অনেক দেশে আউট অব কান্ট্রি ভোটিং আছে। তবে অনেক দেশ এটি শুরু করেও পারেনি নানা সমস্যায়। পাশের দেশ ভারতও এখনো এটি চালু করতে পারেনি। আমরা এটি চালু করতে চাই। সীমিত পরিসরে শুরুটা অন্তত হোক। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষা সব কিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না। সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন।

29 Apr 25 1NOJOR.COM

প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি

বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয়সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩৬ অফিসে অভিযান পরিচালনা করছে দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়সহ দেশের জেলা অফিস থেকে ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে, গত ১৬ এপ্রিল দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুস দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছিল দুদক। অভিযানে অধিকাংশ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। হাতেনাতে ঘুসসহ আটকের ঘটনা ঘটে।

29 Apr 25 1NOJOR.COM

একযোগে ৩৬ এলজিইডি অফিসে দুদকের অভিযান

ড. আলী রীয়াজ বলেন, ১৬ বছরে ফ্যাসিবাদের শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়, সবাই একত্রে বসে পথ খোঁজার চেষ্টা করছি। শহীদদের আত্মত্যাগ এই সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও লক্ষ্য এক। সবার ঐক্যের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়া কতটুকু সফল হবে।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘১৬ বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে হবে।’ আরো বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা কাগজে নয়, সত্যিকারে কার্যকর করতে পারবে। এমন একটা ব্যবস্থা দেখতে চাই, যাতে কেউ চাইলে স্বৈরাচার হতে না পারে।

29 Apr 25 1NOJOR.COM

সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে : আলী রীয়াজ

কানাডার নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি জয় লাভ করেছে বলে জানিয়েছে সিবিসি। নির্বাচনের আগে লিবারেলরা বিশাল পরাজয়ের মুখোমুখি হতে চলেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন কানাডার অর্থনীতির ওপর আক্রমণ শুরু করেন এবং দেশটির সার্বভৌমত্বের হুমকি দেন—এমনকি কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দেন—তখন কানাডিয়ানদের মধ্যে ব্যাপক জাতীয়তাবাদী আবেগ ছড়িয়ে পড়ে। বিরোধী দল চেয়েছিল জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস পাওয়াকে কাজে লাগাতে, তার পদত্যাগের কারণে তা হয়নি।

29 Apr 25 1NOJOR.COM

কানাডার নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি জয় লাভ করেছে

পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়। মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে পুলিশকে। তিন দিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী দিনেই এবার পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেবেন প্রধান উপদেষ্টা। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।

29 Apr 25 1NOJOR.COM

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোগান বলেন, আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই শিগগিরই পাকিস্তান-ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। তিনি বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি-ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে।

29 Apr 25 1NOJOR.COM

ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই শিগগিরই পাকিস্তান-ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক: এরদোগান

গাজায় উপত্যকায় ইসরাইলি বিমান বাহিনীর হামলায় একদিনে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৩০০ জন এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু। যুদ্ধবিরতির পর এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।

29 Apr 25 1NOJOR.COM

গাজায় একদিনে নিহত আরও ৫১ ফিলিস্তিনি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের বাগান ঘুরে দেখলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি উত্তম কৃষিচর্চার মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হয়েছেন। এসব আম তার দেশে আমদানির ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সুস্বাদু মিষ্টি আম তারা চীনের বাজারে আমদানি করতে চান। তাই বাংলাদেশের নিরাপদ ও সুস্বাদু আমের উত্পাদন কার্যক্রম দেখতে বাগান পরিদর্শনে এসেছেন তিনি। চলতি বছর তারা বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম চীনের বাজারে আমদানি করতে আগ্রহী।

29 Apr 25 1NOJOR.COM

নাচোলে বাগান পরিদর্শন রাষ্ট্রদূতের: বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন

তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আজ। নিয়মমাফিক পুলিশের বিগত বছরের কর্মকাণ্ডের ভালো-মন্দ দিক পর্যালোচনার বিষয়টি প্রাধান্য পাওয়ার কথা থাকলেও পদকের ভারে সেটি গৌণ হয়ে যায়। এবার ৬২ জনকে বাংলাদেশ পুলিশ মেডেল ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল পদক দেওয়া হবে। পদকের জন্য তালিকা তৈরিতে আওয়ামী ফ্যাসিবাদী ধারাবাহিকতা বজায় রাখার অভিযোগ শোনা যাচ্ছে। এতে পুলিশের ভিতরে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে ছাত্র-জনতার অন্দোলনের সময় যেসব পুলিশ সদস্য তাদের সহকর্মীদের জীবন এবং পুলিশের স্থাপনা ও সম্পদ রক্ষা করতে গিয়ে হতাহত হয়েছেন, তাদের কেউই পদকের জন্য বিবেচিত হননি। অপরদিকে ৬-৭ আগস্ট যেসব কর্মকর্তা ভয়ে রাজারবাগে যাননি, তাদেরও পদক দেওয়া হয়েছে। রাজারবাগ থেকে যিনি পালিয়ে এসেছেন, তাকেও পদকের জন্য বিবেচনা করা হয়েছে।

29 Apr 25 1NOJOR.COM

৫ আগস্টের পর পালানো কর্মকর্তারাও পাচ্ছেন পদক, পুলিশে ক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা লিখেছেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে। ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।

29 Apr 25 1NOJOR.COM

এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই: উমামা ফাতেমা

জাতীয় সংসদের মেয়াদ চার বছর ও সংসদ-সদস্য নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ বছর নির্ধারণের প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ। সংবিধান সংস্কারের জন্য গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। নুরুল হক বলেন, নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর পাশাপাশি দুই বছর পর্যন্ত তার অফিস সময় অর্ধেক করার প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের পাশাপাশি গণভোটের আয়োজন করারও প্রস্তাব জানায় দলটি। সংবিধানের ৭০ নাম্বার অনুচ্ছেদের ক্ষেত্রে সংবিধান সংশোধন, অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য বিষয়গুলোয় সংসদ-সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এনসিসি গঠনের ক্ষেত্রে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানের পাশাপাশি পুলিশ প্রধানকেও যুক্ত করা জরুরি। রাজনৈতিক ঐকমত্য তৈরি হলে বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রস্তাব জানায় দলটি।

29 Apr 25 1NOJOR.COM

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের

চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার থেকে এ শাটডাউন কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর আগে গত দুদিনে সারা দেশে বিক্ষোভ মিছিল-সমাবেশ, গণমিছিল এবং সব জেলার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের অফিসে অভিযোগপত্র জমা দেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

29 Apr 25 1NOJOR.COM

চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা

এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেছে, জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সংঘটিত বেআইনি এবং সহিংস হামলার ঘটনায় জড়িত জবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগকারীর তথ্য, অভিযোগ ও অভিযুক্তদের বিস্তারিত বিবরণ এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অভিযোগকারীর তথ্য ও পরিচয় কঠোর গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হবে বলে উল্লেখ করা হয়।

29 Apr 25 1NOJOR.COM

জুলাই বিপ্লবে হামলাকারীদের তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি

বিলাওয়াল ভুট্টো শুক্রবার বলেছিলেন, সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে—এর ওপর দিয়ে হয় আমাদের পানি, নয় তাদের রক্ত বইবে। প্রতিক্রিয়ায় আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এই ধরণের শিশুসুলভ কথা ভুলে যান। তিনি জানেন না তার দাদার সঙ্গে কী হয়েছিল? তার মা? তার মা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। তার এভাবে কথা বলা উচিত নয়। আমেরিকা যদি কিছু না দেয়, তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না। তিনি বলেন, মনে রাখবেন, যদি আপনি কোনো দেশে প্রবেশ করে নিরপরাধ মানুষকে হত্যা করেন, তাহলে যেই ক্ষমতায় থাকুক না কেন, কোনো দেশই চুপ করে থাকবে না।

29 Apr 25 1NOJOR.COM

সিন্ধু দিয়ে পানি নয়তো তাদের রক্ত বইবে, বিলাওয়াল ভুট্টোর এ কথাকে শিশুসুলভ বললেন ওয়াইসি

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেছেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা দেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজউকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়ে জনগণকে সেবা দেওয়া। আরো বলেন, এখন আর থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ নাই। কারণ বর্তমানে অনলাইনের মাধ্যমে রাজউকের প্ল্যান পাশ করা যায়।

29 Apr 25 1NOJOR.COM

অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না, শক্তিশালী মহলও ছাড় পাবে না: রাজউক চেয়ারম্যান

জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, অতীত নির্বাচনের মাধ্যমে কেবল ক্ষমতার পালাবদল হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকারের দাবিতে রাজপথে আসলেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন-নিপীড় চালিয়েছে। জামায়াতে ইসলামীর চেয়ে বড় কোনো মজলুম দল বাংলাদেশে নাই। আরো বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় না গিয়েও দেশ ও জাতির কল্যাণে নিরবে-নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। সমাজ সেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামী সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের কল্যাণে নিয়োজিত ছিল এবং আছে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামী মানবিক প্রয়োজনে সমানভাবে সমাজ সেবা করে আসছে। এটাই ইসলামের শিক্ষা।

29 Apr 25 1NOJOR.COM

অতীতের নির্বাচনে ক্ষমতার পালাবদল হয়েছে, অধিকার প্রতিষ্ঠা হয়নি: নূরুল ইসলাম বুলবুল

ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও পরে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা। ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে সারা দেশ ‘অচল’ করার হুঁশিয়ার দেন নেতারা। বক্তারা বলেন, মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন। এ কারণে তাকে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

29 Apr 25 1NOJOR.COM

চট্টগ্রামে মানববন্ধন: রইস উদ্দিনের খুনিদের শনাক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ১৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা এবং ৪৮ জনকে আহত করেছে। তিনি বলেন, রোববার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএসএফ ঠান্ডা মাথায় অব্যাহতভাবে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো একের পর এক গুলি করে হত্যা করেই যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। তিনি সরকারের প্রতি কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানান।

29 Apr 25 1NOJOR.COM

৫ আগস্টের পর ১৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ: মিয়া গোলাম পরওয়ার

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজউক অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। আরও বলা হয়, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ ও ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

29 Apr 25 1NOJOR.COM

নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারে সেজন্য এ অ‍্যাপ বিরাট ভূমিকা রাখবে। চলতি বছর পবিত্র হজব্রত পালনের শুরু থেকে হজযাত্রীরা এ অ‍্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে এ অ‍্যাপ ব্যবহার করে হজযাত্রাকে সহজ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া এই সুবিধা বৃদ্ধি করতে উন্নত রাষ্ট্রগুলোর থেকে কারিগরি সহায়তা নেওয়া ও অনুন্নত রাষ্ট্রগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার কথাও বলেন উপদেষ্টা।

29 Apr 25 1NOJOR.COM

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা

বিএনপি নেতা আমির খসরু বলেছেন, কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেয়ার জন্য দেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি। কোন মহামানব, কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে-তার জন্য দেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কারণ নাই। তিনি বলেন, জনগণ ভোট চাচ্ছে না, এটা কিভাবে বুঝলেন? জনগন বলতে কারা? এখন কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। কোনো বেশি বিশেষ সুযোগ-সুবিধাভোগী বিরুদ্ধাচরণ করছে এটা বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নেই। আরো বলেন, লড়াকু প্রায় ৫০টি দল পরিস্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। এর আগে ঐক্যমতের সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।’

29 Apr 25 1NOJOR.COM

কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য এত আত্মত্যাগ নয়: আমির খসরু

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুততার সঙ্গে এই রায় দেওয়া হয়েছে। আমরা ধারণা করেছিলাম, ইসি রায় চ্যালেঞ্জ করবে। কিন্তু তা করা হয়নি। বরং আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। আরও বলেন, ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারে না যার কার্যকারিতা নেই। এখানে মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছিল।

29 Apr 25 1NOJOR.COM

মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে আইনি নোটিশ

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে আমাদের ঐক্য তৈরি করে ইসলাম ও দেশের মর্যাদা রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ইমানের শক্তিতে বিজয় আমাদের সুনিশ্চিত। সত্যের পতাকা উঁচু করে ধরে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। কষ্ট আসবে, বাধা আসবে কিন্তু আমরা পিছু হটবো না। রংপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে একটি হোটেলে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

29 Apr 25 1NOJOR.COM

ইসলাম ও দেশের মর্যাদা রক্ষায় তৃণমূল পর্যায় থেকে ঐক্য তৈরি করতে হবে: মামুনুল হক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি দুদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কীভাবে যৌক্তিক করা যায় সেটি আমাদের বের করতে হবে।

29 Apr 25 1NOJOR.COM

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

নোয়াখালীর সদরে গণঅভ্যুত্থানে শহিদ রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে (১৬) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, রিমন দশম শ্রেণির ছাত্র। গত দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় সে। বহিরাগতরা রিমনের জন্য স্কুলের ভিতর তার বন্ধুদের মারতে পারেনি। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা রিমনকে পেছন থেকে ডেকে অতর্কিতভাবে পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। হাসপাতালেও হামলা করতে যায়!

29 Apr 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে শহিদ রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে (১৬) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশে গড়ে প্রতিবছর পাঁচ লাখ মামলা দায়ের করা হয়। আর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ৩৫ হাজার মামলা। সংস্থাটিতে বছরে দুই লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব হলে আদালতে মামলার চাপ কমপক্ষে ৪০ শতাংশ হ্রাস পাবে। উপদেষ্টা বলেন, ‘আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আমার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, বিচারকাজে বিড়ম্বনা কমানো, সময় বাঁচানো ও অর্থ ব্যয় কমানো। উপদেষ্টা বলেন, ‘দেওয়ানী কার্যবিধির বেশকিছু সংশোধন করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদন হয়েছে। আশা করছি, উপদেষ্টা পরিষদের আগামী সভায় এটি চূড়ান্ত অনুমোদন লাভ করবে।'

29 Apr 25 1NOJOR.COM

গড়ে প্রতিবছর ৫ লাখ মামলা দায়ের হয়: আইন উপদেষ্টা

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোন পরিস্থিতিতে কেন মুজিব সিনেমায় অভিনয় করতে হয়েছে—তার উত্তর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দিতে পারবেন। উপদেষ্টা বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।’ আরো বলেন, ‘আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে, স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর অনুমতি নেব? আই ডোন্ট থিঙ্ক সো। তিশা তার পেশাগত সিদ্ধান্ত নিজেই নেয়।’

29 Apr 25 1NOJOR.COM

কোন পরিস্থিতিতে কেন মুজিব সিনেমায় অভিনয় করতে হয়েছে—তার উত্তর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দিতে পারবেন: ফারুকী

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ। পরে সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

29 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

ড. ইউনূসকে ‘দারিদ্র্যের ব্যাংকার এবং নিপীড়িতদের পোপ’ আখ্যা দিয়ে ইতালির গণমাধ্যম রাই নিউজ লিখেছে, ইউনুস এবং পোপ ফ্রান্সিসের লড়াই ছিল একই সূত্রে গাঁথা— অসমতার বিরুদ্ধে, নিচু তলা থেকে উন্নয়নের সূচনা এবং আরও ন্যায়সঙ্গত পৃথিবী গড়ে তোলার প্রচেষ্টা। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, পোপ আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি জানতে চাইতেন কীভাবে মাইক্রোক্রেডিট মানুষের জীবনে পরিবর্তন আনে— এ নিয়ে আমরা বহুবার কথা বলেছি। রাই নিউজ আরও লিখেছে, পোপ ফ্রান্সিস ২০১৭ সালে ৯০% মুসলমানের বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা জুলাই সনদ তৈরি ও গণঅভ্যুত্থানে হাসিনার পতন এবং অন্তবর্তীকালীন সরকার গঠন সম্পর্কেও কথা বলেন।

29 Apr 25 1NOJOR.COM

ড. ইউনূস ‘দারিদ্র্যের ব্যাংকার এবং নিপীড়িতদের পোপ’, ড. ইউনূস ও পোপ ফ্রান্সিসের লড়াই ছিল একই সূত্রে গাঁথা: ইতালির গণমাধ্যম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আকরাম হোসেনকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার প্রতিবাদে ক্লাশ-পরীক্ষা বয়কট করে বিভাগের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, প্রথম বর্ষে থাকার সময় ছাত্রদল নেতাকর্মীদের ওপর দলবদ্ধভাবে হামলা চালায় আকরাম ও তার বন্ধুরা। আকরাম হোসেন বলেন, আমি প্রথম বর্ষে থাকার সময় ছাত্রলীগের বড় ভাইয়েরা মিছিলে নিয়ে যেত; কিন্তু এরপর আমি আর কখনো ছাত্রলীগ করিনি। আমার কোনো পোস্ট-পদবি নেই। আমি জুলাই আন্দোলনেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি।

29 Apr 25 1NOJOR.COM

প্রথম বর্ষে থাকাকালে ছাত্রদলের উপর হামলার অভিযোগে জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীকে ছাত্রদলের মারধর

আইজিপি বাহারুল আলম বলেছেন, মামলা হলেই গ্রেফতার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার মামলায় নিরীহ কাউকে গ্রেফতার বা হয়রানি যেন করা না হয়, সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেয়া হয়েছে বলেও জানান। তিনি বলেন, মামলা মিথ‍্যা না, মামলা সত‍্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেয়া— এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে। বাহারুল জানান, ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতাসহ পলাতক জড়িতদের ধরতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেয়া হচ্ছে। জুলাই-আগস্টের ঘটনায় ছাত্র-জনতার ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিল পুলিশ। কারা সে সময় নির্দেশ দিয়েছেন তা তদন্তের আগে বলা কঠিন।

28 Apr 25 1NOJOR.COM

মামলা হলেই গ্রেফতার নয়, তদন্তে দায়ভার পেলে ব্যবস্থা: আইজিপি

ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার উল্লেখ করে স্বাধীনতাকামী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন জানান, তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না। তিনি বলেছেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। আক্রমণকারীরা বেঁচে থাকেন না মন্তব্য করে পান্নুন আরও বলেন, আক্রমণকারী ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ বা যে কেউ হোন না কেন। আরো বলেন, আমরা মোদি, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব।

28 Apr 25 1NOJOR.COM

ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার, পাকিস্তানে হামলা করতে পাঞ্জাবকে ব্যবহার করতে দেব না: শিখ নেতা

পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৫ ও ২৭ এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী খারেজিদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে। অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে ৭১ জনকে হত্যা করা হয়েছে। রোববার ও সোমবারের অভিযানে নতুন করে আরও ১৭ জন নিহত হয়েছেন। এর আগের দুদিনের অভিযানে ৫৪ জন নিহত হয়েছেন।

28 Apr 25 1NOJOR.COM

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, নিহত ১৭

পূবাইলে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমাম রইজউদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন। ওসি শেখ আমিরুল ইসলাম জানান, ‘তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে।’ জানা যায়, ইমামের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নিয়মিতভাবে তার সঙ্গে ঘুমানোর কথা বলে মসজিদের কামরায় শিশুদের ডেকে নিয়ে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে বলাৎকার করতো।

28 Apr 25 1NOJOR.COM

শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু

হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান। খালিদ হোসেন বলেন, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে (এসভি ৩৮০৩) পবিত্র হজ পালনের জন্য ঢাকা ত্যাগ করবেন ৩৯৮ জন হজযাত্রী।

28 Apr 25 1NOJOR.COM

হজ ফ্লাইট উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৩৯৮ জন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুমিল্লা পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি করার অভিযোগে অভিযুক্ত বাদশা ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফাহিম দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫টি মামলা রয়েছে। ওসি মো. মহিনুল ইসলাম বলেন, গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় ফাহিম হোসেন। সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফাহিমকে তার ফুফুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

28 Apr 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি করার অভিযোগে অভিযুক্ত বাদশা ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাখাইনদের জন্য মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে অন্তর্বর্তী রকারের উচিত ছিল, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। এটার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি-শৃঙ্খলার বিষয় জড়িত। তিনি বলেন, মায়ানমারে যুদ্ধ চলছে। আপনারা জানেন রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করছে। তাদের ফিরিয়ে দিতে কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা রোহিঙ্গা নিয়ে সমস্যায় পড়ে আছি। আমরা সংস্কার চাই তবে তার সাথে নির্বাচনের ব্যবস্থা করা। প্রতিনিধি নির্বাচন করা দরকার দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে। আমরা মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

28 Apr 25 1NOJOR.COM

রাখাইনদের জন্য মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: মির্জা ফখরুল

গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ শহীদ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে, কড়া নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হলে। শুনা‌নি শে‌ষে আদালত থে‌কে বের হওয়ার সময় আইনজীবী‌দের একাংশ আনিসুল হককে চড় থাপ্পড় দেয়। এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়।

28 Apr 25 1NOJOR.COM

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড় দেয় আইনজীবী‌দের একাংশ

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো।

28 Apr 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, কোন মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই। তিনি বলেন, আগের যে সরকার ছিল, তা একটি ফ্যাসিস্ট সরকার ছিল। তারা কোনো নিয়ম নীতি মানত না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা তো সেই সরকার না। আমাদের কোনো এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার। উপদেষ্টা বলেন, আছিয়ার মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। চার্যশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে। আশা করছি খুব দ্রুত রায় পাবো। এছাড়া ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বলেন, মামলা করার অধিকার সবার আছে। উদ্দেশ্যপ্রণোদিত কিনা খতিয়ে দেখা হবে!

28 Apr 25 1NOJOR.COM

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দ্রুতই হবে: আসিফ নজরুল

শনিবার নরেন্দ্র মোদির সাথে ফোনালাপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার নিন্দা জানান। তিনি জানান, ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন অঞ্চলীয় কৌশলগত সহযোগিতার একটি কেন্দ্র এবং ইরান-ভারত-রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করতে পারে। পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। মোদি ইরানের শান্তি ও নিরাপত্তা জোরদারে গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের সমর্থন ইরানের সঙ্গে রয়েছে। এছাড়া ইরানের শাহিদ রাজাঈ বন্দরে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন, পরবর্তী সহায়তার প্রস্তাব দেন।

28 Apr 25 1NOJOR.COM

মোদি-পেজেশকিয়ান ফোনালাপ: সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কনডেম সেলে মৃত্যু অপেক্ষায় থেকেও মাওলানা আব্দুস সুবহান কখনো ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারে থাকা সবার খোঁজ খবর রাখতেন। নেতৃত্ব দিতে হলে মানুষকে বুঝতে হয়, এটার আজ বড় অভাব। তিনি ফাঁসির রায় শুনেও প্রশান্ত ছিলেন। দেশকে, মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন। বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমানিত করতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে।

28 Apr 25 1NOJOR.COM

দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না, জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন: জামায়াত আমির

গণঅভ্যুত্থানের নেতা, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কমেন্টে এম নুর হাসান লেখেন, শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক’। এর আগে নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

28 Apr 25 1NOJOR.COM

শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম: হাসনাত

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিলবাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হাসনাত মোর্শেদকে কি কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন পর্যন্ত কেউ পিএস পদে থাকবেন।

28 Apr 25 1NOJOR.COM

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে

সোমবার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া গ্রেপ্তারের পর গত ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

28 Apr 25 1NOJOR.COM

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম জড়িত আরো দুজনকে শনাক্ত করা গেছে। হাসিনার সরকারের পতনের দিন আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। ৬ জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দেয় পুলিশ। তখনও একজন জীবিত ছিলেন। আগুনেই তাকে পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু। এছাড়া যাত্রাবাড়ী, রামপুরার গণহত্যাসহ আরও তিনটি মামলার শুনানি হয়। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেওয়া হয় আরও তিন মাস।

28 Apr 25 1NOJOR.COM

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার আরও ২ আসামি শনাক্ত

শিল্প খাতের জন্য বরাদ্দকৃত গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য দেওয়া হচ্ছে। এতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে শিল্প কল-কারখানায়। উৎপাদনে ধস নেমেছে। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদন ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। গ্যাস সংকটের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। গ্যাসের অভাবে গত কয়েক দিনে প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা, পূর্ণক্ষমতায় উৎপাদন করতে পারছে না। তিতাস প্রকৌশলী ফারুক জানান, গাজীপুরের কারখানাগুলোয় দৈনিক ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। সেখানে সরবরাহ সীমাবদ্ধ রয়েছে মাত্র ৪৫০ মিলিয়ন ঘনফুটে। বিশেষজ্ঞরা বলেছেন, সরকার চাইলে সার আমদানি করতে পারে। অন্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

28 Apr 25 1NOJOR.COM

শিল্পের গ্যাস দিয়ে চলছে বিদ্যুৎ ও সার উৎপাদন, দিশেহারা কারখানা মালিকরা

কারিগরি শিক্ষা সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করে মূলধারার শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, কারিগরি শিক্ষার্থীরা হলো নতুন বাংলাদেশ গড়ার কারিগর। সুষ্ঠু পরিকল্পনা করে তাদের সম্পৃক্ত করতে পারলে দেশের ব্যাপক উন্নয়ন হবে। কারিগরি শিক্ষায় নারীর অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি করে মেধাবী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আকৃষ্ট করার মতো অবস্থা শিগগিরই তৈরি করা হবে। আরও বলেন, সবচেয়ে বড় কাজ হলো সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভজ্ঞি পরিবর্তন করা।

28 Apr 25 1NOJOR.COM

কারিগরি শিক্ষাকে মূলধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা

গত ২৪ ঘন্টায় একনজরে ১২৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।