Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের বাগান ঘুরে দেখলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি উত্তম কৃষিচর্চার মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হয়েছেন। এসব আম তার দেশে আমদানির ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সুস্বাদু মিষ্টি আম তারা চীনের বাজারে আমদানি করতে চান। তাই বাংলাদেশের নিরাপদ ও সুস্বাদু আমের উত্পাদন কার্যক্রম দেখতে বাগান পরিদর্শনে এসেছেন তিনি। চলতি বছর তারা বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম চীনের বাজারে আমদানি করতে আগ্রহী।

29 Apr 25 1NOJOR.COM

নাচোলে বাগান পরিদর্শন রাষ্ট্রদূতের: বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন

নিউজ সোর্স

বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের বাগান সোমবার ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি উত্তম কৃষিচর্চার (গ্যাপ) মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের এ উদ্যোগের তিনি প্রশংসা করেন। এসব আম তার দেশে আমদানির ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।