Web Analytics

বিএনপি নেতা আমির খসরু বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে রয়েছে। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল, তা হয়নি। খসরু বলেন, সরকার এমনভাবে কাজ করছে যেন তারা একটি নির্বাচিত সরকার। অথচ এটি একটি অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা। তিনি বলেন, 'করিডোর, বন্দর, বিনিয়োগ সম্মেলন এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায়?’ তিনি ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় অসন্তুষ প্রকাশ করেন।

18 May 25 1NOJOR.COM

নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে: আমির খসরু

জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আটক করে। এরপর প্রায় ৪০ জন শরণার্থীকে সাগরে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার আগে তাদেরকে চোখ বেঁধে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। মিয়ানমারে সীমানার অভ্যন্তরে একটি দ্বীপে সাঁতার কেটে চলে যেতে বাধ্য করা হয়। আরো বলেছে আসাম রাজ্যের একটি ডিটেনশন সেন্টার থেকে প্রায় ১০০ জন রোহিঙ্গা শরণার্থীকে সরিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জোর করে প্রত্যর্পণের যেকোনো প্রচেষ্টা অবশ্যই বন্ধ করতে হবে। জাতিসংঘ জানিয়েছে, এই ঘটনা তদন্তে একজন বিশেষজ্ঞ নিযুক্ত করেছে জাতিসংঘ।

18 May 25 1NOJOR.COM

মিয়ানমার থেকে আসা ৪০ রোহিঙ্গাকে সাগরে ফেলে দেওয়ার ঘটনায় ভারতের বিরুদ্ধে তদন্তে নেমেছে জাতিসংঘ

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধের দেড় ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন ছাত্রদলের নেতকর্মীরা। ফলে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা। পরে বিকেল ৫টা ২৫ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। দুপুরে সাম্য হত্যার বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাসহ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ছাত্রদল।

18 May 25 1NOJOR.COM

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধের দেড় ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন ছাত্রদলের নেতকর্মীরা

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানিয়েছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে। গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, এই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

18 May 25 1NOJOR.COM

ভাটারা থানায় গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া জানান, নুসরাত ফারিয়াকে ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে চলাকালীন ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে। সেই মামলায় এখনো তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম।

18 May 25 1NOJOR.COM

নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। টিমটি শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথির যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য উদঘাটন করবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। এর ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

18 May 25 1NOJOR.COM

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিশু শ্রম নিরসনে সকল মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে শিশু শ্রম একটি বড় সমস্যা। কৃষক পরিবারের শিশুরা মাঠে কাজ করছে, জেলেরা তাদের সন্তানদের নিয়ে মাছ ধরছে এবং ইটভাটায় শিশুরা শ্রম দিচ্ছে। অনেক শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এসব শিশু পরিবারের আর্থিক চাপ কমাতে বাধ্য হয়ে কাজে নামছে, যা তাদের শিক্ষা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। উপদেষ্টা বলেন, শিশুদের অধিকার, সুরক্ষা ও তাদের সার্বিক বিকাশ নিশ্চিতে জাতীয় শিশু কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। আরও বলেন, শিশু শ্রম নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটি এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটি কাজ করছে। বেসরকারি সংস্থাও শিশুদের শিক্ষা ও বিকাশের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে।

18 May 25 1NOJOR.COM

শিশু শ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: শ্রম উপদেষ্টা

কাকরাইল মোড়ে টানা প্রায় ৫০ ঘণ্টার আন্দোলন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। দাবি পূরণে বিশেষ একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে ইউজিসির এক সদস্যের নেতৃত্বে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব এবং সেনাবাহিনীর প্রতিনিধি। কমিটি প্রয়োজন মনে করলে কারিগরি জ্ঞানসম্পন্ন আরও সদস্য নিতে পারবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ একটি গণমাধ্যমকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক হলের কাজ দ্রুত করা হবে। আমি নিজে গিয়ে দেখেছি, দাঁড়ানোর জায়গা নেই, বসা যায় না। এভাবে একটি ক্যাম্পাস চলতে পারে না। বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ বাড়ানো হবে।’

18 May 25 1NOJOR.COM

জবি শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণে হচ্ছে বিশেষ কমিটি

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে এনইসি। যা আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম। এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৪৪ হাজার কোটি খরচের লক্ষ্য ধরা হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে ৮৬ হাজার কোটি টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন আট হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা। পরিবহণ ও যোগাযোগ খাতে আগামী অর্থবছরের এডিপিতে মোট বরাদ্দের ২৫ দশমিক ৬৪ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৪ দশমিক ৮ শতাংশ, শিক্ষা খাতে ১২ দশমিক ৪২ শতাংশ, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ৯ দশমিক ৯০ শতাংশ এবং স্বাস্থ্যে দেওয়া হয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। এ পাঁচ খাতেই বরাদ্দ গেছে এডিপির ৬৯ দশমিক ৯৩ শতাংশ।

18 May 25 1NOJOR.COM

এনইসি বেঠকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

সাইফুল ইসলাম আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে ২দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত এপিপি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা চিন্ময়কে পৃথকভাবে দুই মামলায় একদিন করে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আদালত বেলা সাড়ে ১১টার দিকে শুনানি শেষে উভয় আবেদনের অনুমোদন দেন। আইনজীবী আলিঠ হত্যা নিয়ে পাঁচটি মামলায় তদন্ত করতে গিয়ে চিন্ময় দাসের সম্পৃক্ততা পায় পুলিশ।

18 May 25 1NOJOR.COM

চিন্ময় দাসকে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত

শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেফতার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা। পুলিশ বলছে, সাম্যের কিলিং মিশনে অংশ নেয়া সবাইকে আইনের আওতায় আনা হবে। সাম্য হত্যায় জড়িতদের অধিকাংশকেই শনাক্ত করা গেছে। তবে তারা দ্রুত জায়গা পাল্টানোর কারণে তাদের ধরা যাচ্ছে না।

18 May 25 1NOJOR.COM

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা

গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টা ও আওয়ামী লীগকে অর্থের যোগান দেওয়া মামলার আসামি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ভাটারা থানায় গণঅভ্যুত্থানে একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে তার নামে। যেখানে গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।

18 May 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। যবাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। উপদেষ্টা বলেন, ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনো জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আরও বলেন, দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।

18 May 25 1NOJOR.COM

স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

জামায়াতে ইসলামীর সাথে বৈঠকের প্রারম্ভিক আলোচনায় আলী রীয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়, রাজনৈতিক দল সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্ব। সবার প্রচেষ্টায় এটি নিঃসন্দেহে সফল হবে। আলী রীয়াজ বলেন, অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, হচ্ছে এবং অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। দ্বিমতও রয়ে গেছে। ক্ষেত্রবিশেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীতিনির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে এবং যেগুলো পুনরায় আলোচনার সুযোগ আছে। আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও কিছু বিষয় থাকবে যেগুলো আমরা আজকেই মীমাংসা করতে পারব তা নয়, যদি সেটা সম্ভব হতো তবে তা সব বিবেচনায় অনেক ভালো হতো।

18 May 25 1NOJOR.COM

ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়, রাজনৈতিক দল সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্ব: আলী রীয়াজ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, পরিষ্কার কথা; বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে কোনভাবেই তুলে দেয়া যাবে না। করিডরের নামে খাল কেটে কুমির আনা যাবে না। তিনি বলেন, ‘দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে কোন ছাড় নয়, প্রয়োজনে রাজপথে নতুন লড়াই শুরু হবে।’ এর আগে প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করতে বিশ্বের খ্যাতিসম্পন্ন বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদি সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়, তাহলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।'

18 May 25 1NOJOR.COM

চট্টগ্রাম বন্দর ও করিডর ইস্যুতে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা নুরের

কারিগরি ঝুঁকিতে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার। প্রধান ডেটাবেজ হিসাবে ৫টি ‘ওপেনসোর্স ডেটাবেজ’ ব্যবহার হচ্ছে, সেগুলোর কোনো এন্টারপ্রাইজ সাপোর্ট নেই। ১৮ বছর ধরে ধীরে ধীরে গড়ে ওঠা বিশাল এ তথ্যভান্ডারের বিকল্প হিসাবে সক্রিয় ‘ডিজাস্টার রিকভারি সিস্টেম’ প্রতিষ্ঠা করেনি বিগত নির্বাচন কমিশনগুলো। ডেটাবেজে বড় ধরনের দুর্ঘটনা বা নাশকতা হলে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সব সেবা দীর্ঘদিন বন্ধ থাকবে। ওই সময়ে ভোটার তালিকা প্রিন্ট করাও সম্ভব হবে না। ডেটাবেজগুলো ব্যাকআপ রাখার জন্য আন্তর্জাতিক মানের ইন্টিগ্রেটেড একক টুলস নেই। ইসি বলছে, সাইবার অডিট কমিটির প্রতিবেদনে কিছু সুপারিশ করা হয়েছে। আমরা সেগুলোকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। তথ্যভান্ডার এখনো নিরাপদ আছে। সামনের দিনেও এটি যাতে নিরাপদ রাখা যায়, নিরন্তর সেই চেষ্টা করছি।

18 May 25 1NOJOR.COM

সুরক্ষায় নেই ‘ডিজাস্টার রিকভারি সিস্টেম’, ঝুঁকির মুখে ইসির বিশাল তথ্যভান্ডার

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের আগে অভিজ্ঞতা অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা দেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী। জোহানেসবার্গ ও কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করবেন তারা। এর আগে 'গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫' দ্বিতীয় খসড়ার ওপর মতবিনিময় সভায় আসিফ নজরুল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দেন।

18 May 25 1NOJOR.COM

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের আগে অভিজ্ঞতা অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে প্রস্তুত।’ আরও বলেন, অভিযোগ প্রমাণের ভার সেই ব্যক্তির ওপর বর্তায় যিনি এটি করেছেন। প্রয়োজনে এটি আদালতের সামনে প্রমাণ করতে হবে। এর আগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, "একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। আমাদের দেশের সেনাবাহিনী কীভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। তিনি তো বাংলাদেশের জন্য নয়, তার দেশের জন্য কাজ করবেন। মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পাঁয়তারা করা হচ্ছে। ড. ইউনূসকে বলবো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না।’

18 May 25 1NOJOR.COM

বিদেশি নাগরিকত্ব অস্বীকার করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রয়োজনে অপবাদ আদালতে প্রমাণ করতে হবে

মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রোববার রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কয়েক মিনিট পরই এটি ব্যর্থ হয়ে যায়। মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। রকেটটি উৎক্ষেপণের সময় থেকে পুরো মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানেই স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণান।

18 May 25 1NOJOR.COM

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, রকেট ধ্বংস, কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি করছেন তার সমর্থকরা। নগরভবনের প্রধান ফটক আটকে সেখানে অবস্থান নিয়েছেন কয়েকশত মানুষ। বন্ধ হয়ে গেছে সেবা কার্যক্রম। গতকাল ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

18 May 25 1NOJOR.COM

নগরভবনের প্রধান ফটক আটকে দিয়েছেন ইশরাকের সমর্থকরা, বন্ধ সেবা

শনিবার সন্ধ্যায় মিরপুরে ডিএনসিসি'র একটি ময়লার গাড়ির চাপায় হাবিবুর রহমান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত হাবিবুর রহমান রূপনগর এলাকার একটি মাদ্রাসায় পড়তো। এ ঘটনায় ঘাতক ময়লার গাড়িসহ ড্রাইভারকে আটক করেছে পুলিশ। ড্রাইভারের নাম মো. সোহেল। তিনি ডিএনসিসি অঞ্চল-২ এর বর্জ্য শাখার অস্থায়ী কর্মচারী। এক ইন্সপেক্টর বলেন, ‘সোহেলের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। সে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে। তার হাতে এত বড় ময়লার গাড়ি তুলে দেওয়া ঠিক হয়নি।’

18 May 25 1NOJOR.COM

ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় হাবিবুর রহমান (১৬) নামে এক শিক্ষার্থী নিহত

মাওলানা মামুনুল হক বলেন, বাংলার এক ইঞ্চি মাটিও ভীনদেশীদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। তিনি বলেন, ২০২৪ সালের স্বাধীনতা বাংলাদেশের মানুষের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি। আরও বলেন, বাংলাদেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিসসহ সব ইসলামী সংগঠন নারীর ন্যায্য অধিকার রক্ষার দাবিতে মাঠে নামছে। নারীর অধিকারের কথা বলে আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেবো না।

18 May 25 1NOJOR.COM

দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়: মামুনুল হক

গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শনিবার মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৫৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার কথিত ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসির ৩৬ জন রয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজার। যুদ্ধবিরতির পর গত প্রায় দুই মাসে নিহত হয়েছেন ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮ হাজারেরও বেশি।

18 May 25 1NOJOR.COM

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৫৯

ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে সোমবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই ফোনালাপ হবে ‘রক্তপাত বন্ধ করার’ চেষ্টা নিয়ে। ট্রাম্প বলেন, এই ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১০টায়। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

18 May 25 1NOJOR.COM

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

ভারতের উত্তরপূর্বাঞ্চল দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্যের আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত। নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও। নয়া দিল্লি বলছে, এখন থেকে শুধু কলকাতা ও নভসেবা সমুদ্রবন্দর দিয়ে তৈরি পোশাক ভারতে ঢুকতে পারবে। অন্যসব বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর যে চড়া শুল্ক আরোপ করেছে ভারতের এ পদক্ষেপ বাংলাদেশের জন্য তার চেয়েও কঠোর। প্রায় এক মাস আগে ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ এনবিআর।

18 May 25 1NOJOR.COM

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত

নিঃসন্তান নারীদের ফেসবুকে বিজ্ঞাপনের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসি তারিক লতিফ জানান, গ্রেফতারের সময় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন- মো. আসিফুর রহমান (২০), মো. আল আমিন (২৫) ও অনামিকা (২৪)। জানা গেছে, রুকাইয়ার কথা বলে ভুক্তভোগীদের থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া হয়।

18 May 25 1NOJOR.COM

নিঃসন্তান নারীদের জন্য অনলাইনে বিজ্ঞাপনের ফাঁদ, তিনজন গ্রেফতার

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, একজন সিনিয়র সিভিল সার্ভিস কর্মকর্তা অভিযোগ করেছেন- ব্যাংকে সেবা পেতে গিয়ে তাকে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। কারণ তখন ব্যাংকে পর্যাপ্ত টাকা ছিল না। পরে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করে এনে তাকে টাকা পরিশোধ করা হয়। তাই গ্রাহক যেন দ্রুত সেবা পান সে ব্যবস্থা করতে হবে। এ জায়গায় কার্ড ব্যবহারের গুরুত্ব অত্যধিক।’ উপদেষ্টা বলেন, ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণ চ্যালেঞ্জিং হবে। এ উত্তরণ করতেই হবে। দেশ যেন পিছিয়ে না পড়ে, কারণ অন্যান্য দেশ অনেকটাই এগিয়ে গেছে। তিনি বলেন, ‘এডিবি ব্যাংকে গেছি, সঙ্গে ছিল ডলার। কিন্তু ইউরোপে কেউ ডলার নেয় না। বুঝলাম, সেখানে ইউরো আর কার্ডই আসল। ব্যবসায়ীদের জন্য ক্রেডিট কার্ড সব চেয়ে প্রয়োজনীয় একটি মাধ্যম।

18 May 25 1NOJOR.COM

ধার করে গ্রাহকের টাকা পরিশোধ অনাকাঙ্ক্ষিত: অর্থ উপদেষ্টা

হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল রোববার শুরু হচ্ছে। প্রতিবছর জিলকদ মাসের ১৯/২০ তারিখে দুদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের ভক্ত ও আউলিয়া প্রেমী মানুষজন এতে অংশ নেষ। ইতোমধ্যে ছুটে এসেছেন ভক্ত আশেকানরা। শুক্রবার রাত থেকেই ভক্তরা আসা শুরু করেছেন মাজারে প্রাঙ্গণে। ফলে তিল পরিমাণ জায়গা নেই এখন পুরো সিলেটে। ওরস মাহফিলে মাজারে গিলাপ ছড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। কোনো ধরনের অসামাজিকতা, অশ্লীলতা, বেদাত ও শিরক না করতে সবার প্রতি তদারকি কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা আহ্বান জানিয়েছেন।

18 May 25 1NOJOR.COM

হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল রোববার শুরু হচ্ছে

জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেছেন, কেউ কেউ মনে করছেন তারা দেশে আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন। বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। ইউনুস সরকার নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছেন সেই ডেডলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। আরো বলেন, জামায়াত বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ চায়। এই পরিবেশ বিঘ্নিত করতে কেউ কেউ চেষ্টা করছেন। আমাদেরকে কেউ চক্ষু রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না, আমরা কারো চোখ রাঙানিকে পরোয়া করি না।

18 May 25 1NOJOR.COM

আওয়ামী স্টাইলে দেশে আর কোনো নির্বাচন হবে না: মাওলানা রফিকুল ইসলাম খান

কৃষক দলের নেতা শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে আজ আমাদেরকে জেলখানায় থাকতে হতো। তিনি বলেন, আমার দল বিএনপি সরকার গঠন করলে সদরপুরের সঙ্গে চরমানাইরের যোগাযোগ স্থাপন করতে আড়িয়াল খাঁ নদের উপর একটি সেতু করা হবে। এতে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

18 May 25 1NOJOR.COM

হাসিনা ক্ষমতায় থাকলে আজ আমাদের জেলখানায় থাকতে হতো: শহিদুল ইসলাম বাবুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার আদেশে বলা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। আরেকটি আদেশে বলা হয়, সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার পরিপ্রেক্ষিতে শাহরিয়ার সিকদারকে সংগঠক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

18 May 25 1NOJOR.COM

অনিয়ন্ত্রিত জীবনযাপনের ভিডিও ভাইরাল, বৈছাআ চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

বৃহস্পতিবার রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় কয়েকজন যুবক বিএনপি অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ওই কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে যায়। আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জানা গেছে, পদপ্রাপ্ত ও বঞ্চিতদের মধ্যে সংঘর্ষও হয়েছে।

18 May 25 1NOJOR.COM

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে সব ক্ষেত্রে আল্লাহতায়ালা ভয় ও জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। দুনিয়ার কোনো পরাশক্তির কাছে মাথানত করা হবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আরো বলেন, আমরা দেশে হজরত ওমর (রা.)-এর মতো সমাজ প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এ কাজ করতে গেলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, মোমিন জীবনের প্রকৃত সাফল্যই হচ্ছে শাহাদাত। মূলত, নবুয়াতের দরজা বন্ধ হলেও এখনো শাহাদাতের দরজা বন্ধ হয়নি। আর শাহাদাতের মৃত্যুই হচ্ছে সবচেয়ে সম্মান ও মর্যাদার।

18 May 25 1NOJOR.COM

জামায়াত ক্ষমতায় গেলে জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে: শফিকুর রহমান

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। তিনি লেখেন, চিঠিটা ডাকপিওন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেন। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি। আখতার লেখেন, বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

18 May 25 1NOJOR.COM

আখতার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চিঠি

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। তিনি বলেন, এরপর একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা সব সময় জনগণের মতামত উপেক্ষা করেছে। ফলে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন ঘটে। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। বিএনপি সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায়। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বাংলাদেশের সবার স্বাধীনতা, মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায়। আরো বলেন, জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসাবে নিতেন। জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন।

18 May 25 1NOJOR.COM

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন: মঈন খান

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই দেশে বন্দর, করিডর সবকিছু নাকি ইউনূস সরকারের অধিকারের মধ্যে পড়ে। বিদেশে আপনি কী কন্ট্রাক্ট করে এসেছেন জানি না। বাংলাদেশের সমুদ্রবন্দর, নদীবন্দর, করিডর সব বিদেশিদের কাছে হস্তান্তর করবেন কী চুক্তি করে এসেছেন? কী এখতিয়ার আছে আপনার? কী ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা। তিনি বলেন, নির্বাচনমুখী যেসব জরুরি সংস্কার করা দরকার, সেসব সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন দিতে হবে। আপনি আশ্বস্ত করেছিলেন, আবার আপনি সরে গেলেন। আরো বলেন, আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? এ দেশের জনগণ যমুনামুখী লংমার্চ করুক? এই সময় তিনি বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার তীব্র নিন্দা জানান।

18 May 25 1NOJOR.COM

আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা: সালাহউদ্দিন আহমেদ

আইএসপিআর জানায়, বরখাস্ত সৈনিক মো. নাইমুল ইসলাম গত ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। আরো জানায়, সেনাবাহিনীর একটা টিম তার সাথে যোগাযোগ করতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এরপর তাকে ও তার দুই সহযোগীকে আটক করে সেনাবাহিনী।

18 May 25 1NOJOR.COM

সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সেনা সদস্য নাইমুল ইসলাম গ্রেফতার

কলমিবিরতিতে বিব্রত সাধারণ আয়কর ও কাস্টমস ক্যাডারের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সুরাহা চান। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বিলুপ্তির দাবিতে আন্দোলনকারীরা চতুর্থ দিনের মতো রোববার ফের কলমবিরতি কর্মসূচি দিয়েছেন। এদিকে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কর ও কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে দুজন করে মোট চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তাদের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে। গেজেটের পক্ষের কর্মকর্তারা বলেন, যারা গেজেট বাতিলের জন্য আন্দোলন করছেন, তারা এনবিআর প্রশাসনসহ সরকারকে অস্থিতিশীল করতে চান।

18 May 25 1NOJOR.COM

এনবিআর বিলুপ্তির গেজেট: সাধারণ কর্মকর্তারা চান আলোচনার মাধ্যমে সমাধান

একটি রিট মামলায় দেওয়া রায় বাতিলের দাবিতে রোববার হাইকোর্টের সামনে মানববন্ধন ডেকেছেন ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা।একই দিন সারা দেশে পলিটেকনিকগুলোতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। জোবায়ের পাটোয়ারী বলেন, 'আমাদের প্রথম দাবি ছিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়ে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের সমস্যার যে সমাধান সেটি আমরা এখনো দেখতে পাইনি। আমরা চাই রায়টি সম্পূর্ণ নিষ্পত্তি করা হোক। এখন স্থগিত আছে। মাশফিক ইসলাম দেওয়ান বলেন, ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সরকার কারিগরি শিক্ষক তথা ক্রাফট ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। আশা করি বাস্তবায়ন হবে।

18 May 25 1NOJOR.COM

সারা দেশে বিক্ষোভ, হাইকোর্টের সামনে অবস্থানের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সচিব বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের মাধ্যমে ফিল্ম ভল্ট ব্যবস্থাপনাকে আরও উন্নত ও আধুনিক করা হবে প্রজন্ম থেকে প্রজন্মে সঠিক ইতিহাস যেন বিকৃত না হয়- তা নিশ্চিত করতে এই আর্কাইভ নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করবে।

18 May 25 1NOJOR.COM

জুলাইয়ের অডিও-ভিজ্যুয়াল দলিল সংরক্ষণ করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ: মাহবুবা ফারজানা

ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে চাওয়া দেশের সংখ্যা এত বেশি যে দ্রুত তাদের সঙ্গে আলাদা আলাদা করে আলোচনার সুযোগ নেই। তাই আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এসব দেশের কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দেবেন, যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে হলে কী হারে শুল্ক দিতে হবে। জানা গেছে, যেসব দেশের সঙ্গে চুক্তি হবে না, সেসব দেশের জন্য ট্রাম্প উচ্চহারে শুল্ক বসাতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে তা ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।

18 May 25 1NOJOR.COM

সময়ে চুক্তি না করলে ১৫০ দেশে আবার শুল্ক, কোনো কোনো ক্ষেত্রে তা ৫০ শতাংশ পর্যন্তও হতে পারে: ট্রাম্প

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বিজিবি। পঞ্চগড়ে পৃথক দুটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ ১১ জন নারী ও শিশুকে পুশ-ইন করেছে। এছাড়া সীমান্তে মানুষ হত্যা, ড্রোন উড়ানো, পুশ-ইন বন্ধসহ বিভিন্ন ইস্যু নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদার বিপরীতে ভারতীয় অংশে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত অতিক্রম, চোরাচালান প্রতিরোধ, টহল তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন।

18 May 25 1NOJOR.COM

ঠাকুরগাঁওয়ে ১৭ জনের অনুপ্রবেশ, পঞ্চগড়ে ১১ জনকে পুশ-ইন

বেতনের দাবিতে পরিকল্পনা কমিশন ঘেরাও করেছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কর্মচারীরা। এ প্রকল্পে ৮৪ হাজার জন কর্মরত আছেন। পরিকল্পনা সচিবের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি হচ্ছে, পরিকল্পনা কমিশনের সভায় সমাপ্ত প্রকল্পে কর্মরত শিক্ষক, কর্মচারী ও কর্মরতদের ৫ মাসের বেতনভাতা বাদ দিয়ে সংশোধনী প্রস্তাব তৈরির সুপারিশ দেওয়া হয়েছে। এজন্য তারা পরিকল্পনা কমিশন ঘেরাও করেছেন। আন্দোলনরতদের দাবি অনুযায়ী, ঈদুল আজহার আগেই বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

18 May 25 1NOJOR.COM

বেতনের দাবিতে পরিকল্পনা কমিশন ঘেরাও, সচিবের আশ্বাসে আন্দোলন স্থগিত

‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাহুল গান্ধী বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল। আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে বলে প্রশ্নও তুলেন। জয়শঙ্কর বলেন, অপারেশনের শুরুতে, আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি, ‘আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কিছু হামলা চালাব না। আমআদমি পার্টির নেতা সঞ্জয় সিং বলেছেন, এটি ছিল দেশদ্রোহিতা।

18 May 25 1NOJOR.COM

‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

তারেক রহমান বলেছেন, বিএনপিসহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা না করে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার-এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে। তিনি বলেন, মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে-বাইরেও কিন্তু একধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। তারেক জানান, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন এখনো অব্যাহত রেখেছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া, পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবায়নের এখনই সঠিক সময়।

18 May 25 1NOJOR.COM

সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে: তারেক রহমান

এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশটির বৈধতা নিয়ে রিট করেছেন এক আইনজীবী। রিটের প্রার্থনায় দেখা যায়, সংবিধানের ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। এর আগে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন দুটি বিভাগ প্রতিষ্ঠায় গত ১২ মে অধ্যাদেশ জারি করা হয়।

17 May 25 1NOJOR.COM

এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ প্রতিষ্ঠার অধ্যাদেশের বৈধতা নিয়ে রিট

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। কবে সংস্কার সম্পন্ন করবেন আর কখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে সেটা জাতি জানতে চায়। সংস্কার তো ৪০০ বছরের পুরোনো বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তিনি বলেন, শেয়ার বাজারের নাজুক অবস্থা, নিত্যপণ্যের দাম হু-হু করে বাড়ছে। কুরবানির আগেই মসলার দাম বেড়ে গেছে। জবাবদিহিমূলক কাজগুলো নির্বাচিত সরকার করতে পারত। আরো বলেন,জনগণ যাকে ইচ্ছে তাকে প্রতিনিধি বানাবে, যেই দলকে ইচ্ছে সেই দলকে ক্ষমতায় বসাবে। সেই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এতো গড়িমসি কেন!

17 May 25 1NOJOR.COM

কবে সংস্কার সম্পন্ন করবেন আর কখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে সেটা জাতি জানতে চায়: রিজভী

এক মতবিনিময় সভায় চা শ্রমিক নেতাদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধি, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা, চা বাগানে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, ট্রেড ইউনিয়নের সংস্কারসহ নির্বাচন, চাকরি শেষে পেনশন ও গ্র্যাচুইটি আইনের আওতায় আনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংষ্কৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। উপদেষ্টা বলেন, চা বাগান মালিকরা দাবি জানিয়েছেন, অকশনে চা পাতার যে বিক্রয় মূল্যের দাম ওঠে তা দিয়ে উৎপাদন খরচ ওঠে না। অকশনে চা পাতার মূল্য বৃদ্ধি করে শ্রমিকদের মজুরি রেশিও অনুযায়ী বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে।

17 May 25 1NOJOR.COM

চা শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান লেখেন, ‘জাতীয় নাগরিক কমিটির নেতা মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তরের প্রশাসক করেছে জাতীয় নাগরিক পার্টি! দক্ষিণেও আরেকজন নিজেদের লোক বসানোর সবকিছু রেডি হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা হয়ে যায় আদালতের রায়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আদালত ইশরাক হোসেনের পক্ষে রায় দেয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনোভাবেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দেবে না। তিনি বলেন, কারণ এতে ঢাকার ক্ষমতা এনসিপির হাত থেকে বের হয়ে যাওয়ার ভয় রয়েছে। আরো বলেন, ইশরাক হোসেন একজন অমায়িক, জনবান্ধব নেতা। সে মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্যনেতা পাবে। আর এটা তার হক।

17 May 25 1NOJOR.COM

ইশরাক হোসেন মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্যনেতা পাবে: রাশেদ খান

এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে ইশরাক হোসেন। এ ব্যবস্থা নিতে আগামী এক মাস সময় বেধে দিয়েছেন তিনি। এদিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করেন তারা।

17 May 25 1NOJOR.COM

মেয়র হিসেবে শপথ পাঠ করাতে আগামী এক মাস সময় বেধে দিলেন ইশরাক

মাদারীপুরের রাজৈরে টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির ২০০ সদস্য, এক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলরসহ, আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এই যোগদান কর্মসূচি শাসক দলের প্রতি অসন্তোষ ও এনসিপির দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করে। বক্তারা শাসক ও বিরোধী দলের চাঁদাবাজি ও নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। নতুন সদস্যরা এনসিপিকে ঘিরে একটি শক্ত ঘাঁটি গড়ে তোলার ও রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার করেন।

17 May 25 1NOJOR.COM

মাদারীপুরে নিষিদ্ধ আ. লীগ নেতা ও ২০০ ব্যবসায়ীর এনসিপিতে যোগদান

জেএসডি নেতা তানিয়া রব বলেছেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার বিষয়ে জনমনে শঙ্কার সৃষ্টি করেছে। এসব সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অগ্রসর হওয়া উচিত। তানিয়া রব বলেন, এর যৌক্তিকতা ও সম্ভাব্য সুফল সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে। কোন চুক্তিতে বাংলাদেশ কী কী সুবিধা পাবে- তা জনসমক্ষে উপস্থাপন না করলে প্রশ্ন উঠবে এই উদ্যোগের উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে। আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে, সেজন্য সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার জরুরি। গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।

17 May 25 1NOJOR.COM

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই চুক্তি করতে হবে: তানিয়া রব

উত্তর প্রদেশের মথুরা জেলা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এসএসপি শ্লোক কুমার জানান, স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পুলিশ জানায়, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মধ্য দিয়ে তারা মথুরায় প্রবেশ করেন। আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে!

17 May 25 1NOJOR.COM

উত্তর প্রদেশের মথুরা জেলা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটকের দাবি

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া উপস্থিত ছিলেন। ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডটি তার শহীদ পুত্রের নামে নামকরণ করা হয়েছে। ২০২৪ সালের ১৮ জুলাই এই রোডেই শহীদ হন ফায়াজ। ফাইয়াজের বাবা বলেন, গণঅভ্যুত্থানে একমাত্র ছেলে শহিদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফারহান ফাইয়াজের নামে এই সড়কটি নামকরণ করায় আমি অন্তর্বর্তীকালীন সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি।

17 May 25 1NOJOR.COM

শহিদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছে ডিএসসিসি

জাগপা সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগমুক্ত বাংলাদেশে আমরা ভারতের দাদাগিরি মেনে নেব না। রাশেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন একইভাবে এখন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্তের জন্য লড়াই করতে হবে। তিনি বলেন, বিগত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পক্ষ থেকে পুশ ইন করা হচ্ছে। বলপূর্বক কয়েকশত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। যা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্তের জন্য হুমকিস্বরূপ। আমরা ভারতের এ ধরনের নির্লজ্জ আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। রাশেদ প্রধান বলেন, সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ছাত্র-জনতাকেও পাহারা দিতে হবে। ভারতের পুশ ইন বন্ধ করতে হবে।

17 May 25 1NOJOR.COM

ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগমুক্ত বাংলাদেশে ভারতের দাদাগিরি মেনে নেব না: রাশেদ প্রধান

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে সংস্কার না করে দেশের মানুষকে সংস্কার করলে ভালো হয়। বিএনপি ধৈর্যশীল ও তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতান্ত্রকামী দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করেছে। ফারুক বলেন, ড. ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার কাছে আমাদের অনেক আশা-ভরসা। ক্ষমতা গ্রহণের নয় মাস পার হলো, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কার প্রয়োজন, তা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকার চূর্ণ-বিচূর্ণ করবেন না। পাথরে ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।

17 May 25 1NOJOR.COM

জনরোষে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন: জয়নুল আবদিন ফারুক

আইএসপিআর জানিয়েছে, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকায় সব প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।

17 May 25 1NOJOR.COM

সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর

গাজীপুরের বাসনের নাওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় পানি পান করে অন্তত ২০০ শ্রমিক অসুস্থ হয়েছেন। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে দিয়েছে। ওসি শাহিন খান বলেন, ‘অসুস্থদের মধ্যে প্রায় ৫০ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে কারখানা বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

17 May 25 1NOJOR.COM

গাজীপুরে কারখানার পানি পানে ২০০ শ্রমিক অসুস্থ

গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮টি হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৮টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। নিহত হয়েছেন ২ জন, আহত হন অন্তত ৮৭ জন। বাংলাফ্যাক্ট জানায়, ‘ছুরিকাঘাতে গত মঙ্গলবার দিবাগত রাতে নিহত হন ঢাবি শিক্ষার্থী, ছাত্রদল নেতা ও জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য। এর আগে গত ৭ ফেব্রুয়ারি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবুল কাসেম নামের এক যুবক চিকিৎসাধীন নিহত হন।

17 May 25 1NOJOR.COM

বাংলাফ্যাক্টের অনুসন্ধান: ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২

উপদেষ্টা আসিফ মাহমুদকে ডিএসসিসির নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে গত তিন দিন ধরে আন্দোলন করা ইশরাক সমর্থকরা। ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর। এখানেই দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে এদিন নগর ভবনে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ।

17 May 25 1NOJOR.COM

উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা আমির খসরু বলেন, দীর্ঘদিন পরে সদস্য সংগ্রহ করার সুযোগ আমাদের সামনে এসেছে। এটিকে কাজে লাগাতে হবে। দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেওয়া গর্বের বিষয়৷ তিনি বলেন, সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না। আরো বলেন, আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উলটো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে তাদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না।

17 May 25 1NOJOR.COM

আ. লীগের যারা জুলুম করেনি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমির খসরু

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইন্টারনেটের দাম কীভাবে আরও কমানো যায়, জনগণের ব্যবহার উপযোগী করা যায় তা নিশ্চিত করতে হবে। ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইআইজি ও এনটিটিএন পর্যায়ে দাম কমানো হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যে গ্রাহক তার সুফল পাবে। তিনি বলেন, শিক্ষায় ইন্টারনেট ব্যবহারে আমরা অনেক এগিয়ে গেছি, তবে কৃষি ও স্বাস্থ্যে অনেক পিছিয়ে রয়েছি। এই দুই খাতে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, দেশে বন্যা ও ঝড়ের সময় মোবাইল ইন্টারনেট ব্যাহত হয়। বন্যা ও ঝড় আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে সেই সময়ে ইন্টারনেট সেবা কীভাবে নিশ্চিত করা যায় তা ভাবতে হবে। আরো বলেন, ইন্টারনেট আসার পরে আমরা জেনেছি গণঅভ্যুত্থানে নেট শাটডাউন করা হয়েছিল। ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে সংজ্ঞায়িত করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া করা হয়েছে। এটি এই সরকারের একটি বড় অর্জন।

17 May 25 1NOJOR.COM

ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার, দুই এক মাসের মধ্যে গ্রাহক তার সুফল পাবে: আসিফ মাহমুদ 

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেন, আমরা যুদ্ধ চাই না। তবে আমরা এক বছর, দুই বছর, তিন বছর- যত দীর্ঘ সময় লাগে লড়াই করতে প্রস্তুত। আমরা ২১ বছর ধরে সুইডেনের সঙ্গে যুদ্ধ করেছি। আপনি কতক্ষণ লড়াই করতে প্রস্তুত?’ ইউক্রেন বলেছে যে, তারা কিয়েভের বাহিনীকে চারটি অঞ্চল থেকে প্রত্যাহারের দাবি করেছে। যখন ইউক্রেনীয় প্রতিনিধিদল চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার দাবির তীব্র প্রতিবাদ জানায়, তখন রুশ আলোচকরা উত্তর দেন, ‘পরের বার পাঁচটি হবে।' উল্লেখ্য, এই বৈঠকে এক হাজার বন্দী বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ।

17 May 25 1NOJOR.COM

আমরা আরও ২১ বছর যুদ্ধ করতে সক্ষম: ভ্লাদিমির মেডিনস্কি

নারায়ণগঞ্জের আদালতে শুনানি শেষে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে শুনানির জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন আইভী। এ নিয়ে তার বিরুদ্ধে করা মোট পাঁচটি মামলার মধ্যে তিনটিতে গ্রেফতার দেখানো হলো তাকে।

17 May 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে হত্যাসহ আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনেরমতো বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। পরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার নগর ভবন থেকে তাদের সচিবালয়মুখী বিক্ষোভ করার ঘোষণা থাকলেও পুলিশের বাধায় সচিবালয়ের সামনে যেতে পারেননি। পরে প্রেস ক্লাবে গিয়ে অবস্থান নেন তারা। এর আগে, ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে স্লোগান ও মিছিল নিয়ে জড়ো হন ইশরাক সমর্থকরা। ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে সকাল থেকেই অবস্থান নেন হাজারো বিক্ষোভকারী। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান করে ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান।

17 May 25 1NOJOR.COM

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারতের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনাকে উস্কানিমূলক মনে হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে। পুশইনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আরও বলেন, ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত পাঠানো হবে। এসবাই সহযোগিতা করলে ভারত পুশইন করত পারবে না‌।

17 May 25 1NOJOR.COM

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।' তিনি বলেন, ‘লড়াই বাড়ছে; সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।' ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান ছোট শক্তি নয় - তারা প্রধান পারমাণবিক শক্তি।’ তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। যোগাযোগ চলছে। পাকিস্তান আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’ ট্রাম্প বলেন, ‘আমি আমার জনগণকে পাকিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।’

17 May 25 1NOJOR.COM

ভারত-পাকিস্তান বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি: ট্রাম্প

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, মাগুরার নির্যাতিত ও নিহত আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দুমাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হল। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি ভেবে দেখার মত। ন্যায়বিচার নিশ্চিত হোক। তিনি লিখেছেন, খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে, লম্পটদের জন্যে এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ। আরও বলেছেন, আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিলো, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডেরও বিচার অতি দ্রুত দেখতে চাই।

17 May 25 1NOJOR.COM

রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, ন্যায় বিচারের দাবি জামায়াত আমিরের

ধর্ষণ ও হত্যার শিকার আছিয়ার (৮) মা আয়েশা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিন আসামিকে খালাস দেওয়ায় খুবই কষ্ট পেয়েছি। তারা ঘটনা ধামাচাপা না দিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে আমার মেয়েটি হয়তো বেঁচে থাকতো। আমি তাদের শাস্তি দেখতে চেয়েছিলাম।' পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘মামলার এক নম্বর আসামি হিটু শেখকে ২০০০ সনের নারী ও নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯ (২) ধারায় অভিযুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ।

17 May 25 1NOJOR.COM

তিন আসামিকে খালাস দেওয়ায় খুবই কষ্ট পেয়েছি: আছিয়ার মা

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, পরিসংখ্যানে দেখা যায় মাইক্রোক্রেডিট ব্যাংকগুলো সদস্যদের সঞ্চয় নিতে পারলেও বাইরের কারও ডিপোজিট নিতে পারে না। এটি একটা সীমাবদ্ধতা। তাই এর জন্য আইন করা প্রয়োজন। তবে মাইক্রোক্রেডিট ব্যাংকগুলোকে লাইসেন্স দেয়ার সময় কার্যপরিধি স্পষ্ট উল্লেখ থাকতে হবে। আইনগতভাবে এটি একটি সামাজিক প্রতিষ্ঠান হবে। যেখান থেকে মুনাফা করা যাবে না। এর জন্য গ্রামীণ ব্যাংক তাদের হাতে সরঞ্জাম তুলে দেবে। তখন আর কেউ চাকরির পেছনে দৌড়াবে না। আরও বলেন, গ্রামীণ ব্যাংকই প্রকৃত ব্যাংক, অন্যগুলো লোক দেখানো ব্যাংক। গ্রামীণ ব্যাংক গড়ে উঠেছে বিশ্বাসের ভিত্তিতে। তাই এখানে জামানতের প্রয়োজন পড়ে না।

17 May 25 1NOJOR.COM

মাইক্রোক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: প্রধান উপদেষ্টা

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বাগদাদে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্মেলন ১৭ থেকে ২০ জুন পর্যন্ত সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে, যেখানে শনিবার ৩৪তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। জাকির মতে, সম্মেলনের লক্ষ্য ‘জাতিসংঘের পূর্ববর্তী একটি সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা এবং দ্বি-রাষ্ট্র সমাধান ত্বরান্বিত করা, পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে বাস্তবায়িত করার উপায় অনুসন্ধান করা। আশা ব্যক্ত করেন, কিছু দেশ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যার ‘একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব’ থাকবে।

17 May 25 1NOJOR.COM

সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে জুন মাসে ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

প্রেস সচিব শফিকুল আলম লেখেন, 'শেখ হাসিনা স্বৈরশাসনের সময়, আমি প্রায়শই বিরোধী নেতাদের সম্পর্কে লিখতাম, যারা আমাদের জাতির জন্য আশার আলো হিসেবে কাজ করেছিলেন। তাদের আত্মীয়স্বজনরা প্রায়শই সেই পোস্টগুলো শেয়ার করতেন এবং আমার লেখা এবং সাংবাদিকতার প্রশংসা করতেন।’ তিনি জানান, এখন দায়িত্ব গ্রহণের পর এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আমাকে আনফ্রেন্ড করেছেন। আমি আর আগের মতো সেই ব্যক্তি নই। কারো কারো কাছে, আমি অহংকারী হয়ে উঠেছি - ভিন্নমতের প্রতি অসহিষ্ণু এক প্রেস কর্মকর্তা।’ প্রেস সচিব লিখেছেন, ‘এই অবস্থায় আমি ভয় পাচ্ছি যে, আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ার জুড়ে তৈরি হওয়া অনেক ফেসবুক বন্ধুকে হারাতে পারি। আমার স্ত্রী সতর্ক করে দিয়েছেন যে, যখন আমি এই পদ ছেড়ে দেব, তখন আমি নিজেকে একা দেখতে পাব।’ তিনি জানান এতে আপত্তি নেই তার!

17 May 25 1NOJOR.COM

আমার স্ত্রী সতর্ক করে দিয়েছেন যে, যখন আমি এই পদ ছেড়ে দেব, তখন আমি নিজেকে একা দেখতে পাব: প্রেস সচিব

রেল কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমি এবং রেললাইন সংলগ্ন এলাকায় অনেক সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে অস্থায়ীভাবে পশুর হাট বসানো হয়। এতে নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং রেললাইনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ঈদযাত্রার রেলের শিডিউল বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আরো বলেছে, রেললাইন সংলগ্ন বা রেলওয়ের মালিকানাধীন জায়গায় অবৈধভাবে পশুর হাট বসানো হতে বিরত থাকার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। তবে অত্যাবশ্যকীয় হলে রেলওয়ের পূর্বানুমোদন লাগবে। ইজারাদারকে অবশ্যই রেললাইনের দিক ঘেঁষে নির্দিষ্ট দৈর্ঘ্য বজায় রেখে শক্ত ঘেরাবেষ্টনী নির্মাণ করতে হবে। স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

17 May 25 1NOJOR.COM

অনুমোদন ছাড়া রেললাইন সংলগ্ন এলাকায় পশুর হাট স্থাপন না করার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ

শেখ হাসিনা ও তার পরিবার এবং ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ী গ্রুপের জালিয়াতির ঘটনা ছয়টি সংস্থা থেকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্তে ছয়টি শিল্পগ্রুপের নামে সংযুক্ত আরব আমিরাতে সম্পদ ও বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ দেশে ফিরিয়ে আনতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইউএই-এর সঙ্গে যৌথ আইনি সহায়তা চুক্তি করা হচ্ছে। এতে দেশটি ইতিবাচক সাড়া দিয়েছে। টাকা ফেরত আনার বিষয়টি এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এখন আমিরাত সফর করছেন।

17 May 25 1NOJOR.COM

আরব আমিরাতে ছয় শিল্প গ্রুপের সম্পদের সন্ধান, পাচারের অর্থ ফেরাতে চুক্তি হচ্ছে

এনবিসি নিউজের প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্প মাত্রই মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তার প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এই শরণার্থীদের সংখ্যা ১০ লাখ নির্ধারণ করা হয়েছে। লিবিয়ার সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলমান। এ জন্য তহবিল প্রদান, বিনামূল্যে আবাসন ও বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হচ্ছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিনিময়ে লিবিয়াকে এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। হামাস ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে কিছু জানে না, গুজব বলছে। তবে স্থানান্তর পরিকল্পনার নিন্দা জানিয়েছে।

17 May 25 1NOJOR.COM

১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

ডিএমপি জানিয়েছে, ইশতিয়াক হুসাইন একটি পানির বোতল ছুড়ে মারে, যা উপদেষ্টার মাথায় লাগে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় আলুবাজার পুকুরপাড় এলাকায় তার মেস থেকে ডিবি তাকে হেফাজতে নেয়। তার সঙ্গে বসবাসরত অন্যান্য সদস্যদের তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।’ ডিএমপির দাবি, ‘জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে টায় তিনি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকারনামা দিতে প্রস্তুত রয়েছেন বলে অবহিত করেন।’ এরপর তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

17 May 25 1NOJOR.COM

ইশতিয়াককে জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে: ডিএমপি

গাজীপুরের দত্তপাড়ায় অবস্থিত এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন এখনও পায়নি কারাখানাটির শ্রমিকরা। বিষয়টি নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিল। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করে শ্রমিকরা। একপর্যায়ে সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হয় তারা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রেখেছে। সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে।

17 May 25 1NOJOR.COM

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া বাকি তিন আসামিকে খালাস পেয়েছেন। বিচার শুরুর ২১ দিনের মাথায় এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হয়েছে। ৮ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত ৪ আসামিই পুলিশ হেফাজতে রয়েছেন।

17 May 25 1NOJOR.COM

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

উপদেষ্টার মাথায় বোতল ছোঁড়া ইশতিয়াক হুসাইন জানান, ‘আমাকে বৃহস্পতিবার কাল সাড়ে ৪টায় আমার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বাসায় জানানো হয় আজকে দুপুর ২টায়। আমি পুরো সময়টা অজ্ঞাত ছিলাম। ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়। বিভিন্ন রকম প্রশ্ন করে অনেক রাত পর্যন্ত আমাকে সজাগ রাখা হয়। আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করা হয়েছিল।’ আরও বলেন, ‘আমাকে অনেক নাম্বার থেকে কল করে হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে, আমার ওপর মব আক্রমণ চালাবে, বাসা থেকে বের হলে আমার ক্ষতি করবে। আমি আতঙ্কিত ছিলাম এবং এখনো কিছুটা আতঙ্কিত।’

17 May 25 1NOJOR.COM

ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়: ইশতিয়াক

ইসরাইলের বিমান, স্থল ও সমুদ্রপথে পরিচালিত অব্যাহত হামলায় মাত্র একদিনেই অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে সর্বশেশ ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খান ইউনিসে পৃথক দুই হামলায় আরও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং অনেক আহত হন। গত ১৮ মার্চ থেকে ইসরাইল যখন পুনরায় বিমান হামলা শুরু করে, তখন থেকে এখন পর্যন্ত ২,৮৭৬ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১১৯ জনে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজারে। এছাড়া পশ্চিম তীরে অভিযানে ৪ জন শহীদ হয়েছেন।

17 May 25 1NOJOR.COM

গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়ার ভ্লাদিমির মেদিনস্কি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এক হাজার রুশ যুদ্ধবন্দির বিনিময়ে এক হাজার ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে। আরও বলেন, ইউক্রেনীয় পক্ষ সরাসরি রাষ্ট্রপ্রধান পর্যায়ে বৈঠকের অনুরোধ করেছে। আমরা সেটি বিবেচনায় নিয়েছি এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা পেশ করবে বলে সম্মত হয়েছি। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভও জানান, আলোচনায় যুদ্ধবিরতি এবং জেলেনস্কি-পুতিন বৈঠকের সম্ভাবনাও আলোচিত হয়েছে। উল্লেখ্য, এই বৈঠকে অংশগ্রহণের আগ্রহ ছিল ডোনাল্ড ট্রাম্পের, তবে ভ্লাদিমির পুতিন এতে সাড়া দেননি।

17 May 25 1NOJOR.COM

এক হাজার বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

জোনায়েদ সাকি বলেন, আমাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির চক্রান্তকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দরকার জনগণের বৃহত্তর ঐক্যকে আরও শক্তিশালী করা। চট্টগ্রাম বন্দরসহ যেকোনো আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করা। সাকি বলেন, ফারাক্কা বাঁধের বিরুদ্ধে কিংবা নদী ও প্রাণ প্রকৃতি রক্ষার আন্দোলনের সুউচ্চ প্রতীক হচ্ছেন মওলানা ভাসানী। ভাসানী বলতেন, নদীর পানি কেবল মানুষের জন্য নয়, এতে সব প্রাণি ও প্রাণের হক জড়িত। আরও বলেন, তথাকথিত লোকদেখানো ভারতবিরোধীতা দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে না বরং ভারতের সঙ্গে যৌথ জায়গাগুলোর মীমাংসা করতে হলে দ্বিপক্ষীয়ভাবে যদি সমাধান না হয়, তবে আন্তর্জাতিকভাবে আমাদের সেগুলো তুলতে হবে।

17 May 25 1NOJOR.COM

চট্টগ্রাম বন্দরসহ আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্তে সবার সঙ্গে আলোচনা করুন: জোনায়েদ সাকি

সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে দল-মত নির্বিশেষে ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির। তিনি লেখেন, একটি বিশেষ ছাত্রসংগঠনের নেতারা সাম্যের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়িয়ে ক্রমাগত ‘ভিকটিমকে ব্লেমিং’ করে যাচ্ছে। আমরা তাদের এই কুরুচিপূর্ণ কাজের নিন্দা জানাই। তিনি জানান, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর মতো শহিদ সাম্যও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা। আন্দোলনে তার সাহসি ভূমিকার ভিডিওচিত্র আপনারা দেখেছেন। আরো বলেন, সাম্য হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত আসামির সঙ্গে জনৈক শ্রমিক দল নেতার নামের মিল দেখিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়েছে। এর নিন্দা জানাই। আরো বলেন, ভিসি-প্রক্টরদের ব্যর্থতায় ক্যাম্পাস অনিরাপদ হয়েছে!

17 May 25 1NOJOR.COM

সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ ছাত্রদলের সম্পাদক

ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে হলে মতানৈক্য ও বিভেদ ভুলে বিশ্ব মুসলিমকে এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ করতে আলেম সমাজের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। নির্যাতনকারীর সঙ্গে আঁতাতকারীদের মুসলিম উম্মাহর শত্রু ও তারা আলেম নামের দাজ্জাল বলেছে দলটি। সাইয়েদ কুতুব বলেন, আমরা বিশ্বাস করি পাকিস্তানের পরাজয় মানে সারাবিশ্বের মুসলমানের পরাজয়। আমরা পাকিস্তানকে বলব, আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্ব দিন, মুসলিম রাষ্ট্রগুলোতে পারমানবিক বোমার বিস্তার করে দিন। তাহলে কেউ মুসলমানদের ভূখণ্ড দখল করার দুঃসাহস দেখাবে না।

17 May 25 1NOJOR.COM

ফিলিস্তিন-কাশ্মীর-আরাকানের পক্ষে মুসলিম উম্মাহর ঐক্যে আলেমদের ভূমিকা রাখার আহ্বান জাতীয় বিপ্লবী পরিষদের

নুরুল হক নুর বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্ধাবাজির দোকানে পরিণত করেছিলো, আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও ধান্ধাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে কেউ কেউ। তিনি বলেন, জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণি পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল। তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন।

17 May 25 1NOJOR.COM

জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না: নুরুল হক নুর

ইশরাককে শপথ পড়ানোর দাবিতে বুধবার ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবী উল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এসএম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে নগরভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। দাবি পূরণ না হলে সভায় ঢাকা ব্লকডের হুঁশিয়ারি দেওয়া হয়। নেতারা বলেন, অনির্বাচিত প্রশাসকের চেয়ে নির্বাচিত মেয়র পারেন এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে। একজন প্রশাসক এলাকার কোনো খোঁজখবর রাখেন না। মহানগরের অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। তাই উন্নয়নের জন্য নির্বাচিত মেয়র ইশরাককে দ্রুত পদে বসানোর বিকল্প নেই। না হলে ডেমরা থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

17 May 25 1NOJOR.COM

ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকডের হুঁশিয়ারি

জাভায়াত নেতা ড. হেলাল উদ্দিন বলেন, কোনো ফ্যাসিস্ট পরাজিত অপশক্তি দ্বিতীয়বার ফিরে আসেনি। ফ্যাসিস্ট খুনি হাসিনাও ফিরে আসবে না, আসতে পারবে না। এটা শেখ হাসিনার পরিবার নিশ্চিত হয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অন্যরা ইউরোপ-আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করতে শুরু করেছে। হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট দেয় না, জান্নাতের পথ দেখায়। দ্বীন কায়েমের পথে আহ্বান জানায়। দ্বীন কায়েম হলেই দ্বীন পালন করা যায়। বাংলাদেশে দ্বীন কায়েম না হওয়ার কারণেই মানুষ চাইলেই দ্বীন পালন করতে পারে না। তিনি বলেন, ইসলামের সব বিধি-বিধান মেনে চলার নামই দ্বীন পালন করা। সুদ-ঘুস ইসলাম হারাম করলেও এ দেশের জনগণ সুদ বা ঘুস থেকে বেরিয়ে আসতে পারে না। অর্থনীতি পরিবর্তন লাগবে। তাই দ্বীন কায়েমের মাধ্যমেই দ্বীন পালন করতে হবে।

17 May 25 1NOJOR.COM

কোনো ফ্যাসিস্ট পরাজিত অপশক্তি দ্বিতীয়বার ফিরে আসেনি: হেলাল উদ্দিন

বিএনপি নেতা অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে; যা পৃথিবীর কোনো দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। দেশের জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। তিনি বলেন, পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। এক্ষেত্রে পরিবেশবাদী সংগঠনগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যা করছে, তা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে।

17 May 25 1NOJOR.COM

ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে: নার্গিস বেগম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে ভারত যেভাবে চেয়েছে সেভাবেই বাংলাদেশ চালিয়েছে। গণ-অভ্যুত্থানের পরও ভারত আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। কী কর্মসূচি হাতে নিলে তিস্তার পানি আমরা পেতে পারি তা নিয়ে ভাবতে হবে। পাকিস্তানের মতো আমাদের এটমবোম বা মিসাইল নেই যে ভয় দেখিয়ে পানির নায্য হিস্যা আদায় করতে পারব। মান্না বলেন, ‘ফারাক্কা চুক্তিতে ভারতের ৪৪ হাজার কিউসেক পানি দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির পর ধীরে ধীরে ভারত পানির পরিমাণ কমিয়ে দেয়। আগামী ফেব্রুয়ারির পর ভারত আবার নতুন করে চুক্তি নবায়ন করবে। পত্রিকা বা টেলিভিশনে কোথাও কেউ কেন কিছু লিখছে বা বলছে না কেন?’ তিনি বলেন, সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে তাদের হাতে চলে যাবে। ইন্টারনেট বিদেশি স্টারলিংক কোম্পানির হাতে দিয়েছেন।

17 May 25 1NOJOR.COM

রাজনীতিবিদদের তিস্তা নিয়ে নতুন করে ভাবতে হবে: মান্না

ফরহাদ মজহার বলেছেন, সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে টালবাহানা করছে। তারা বিভিন্ন এলিট কমিশন গঠন করে সবার মন ভোলানোর চেষ্টা করছে। এসব জনগণ বোঝে। তাই টালবাহানা না করে দ্রুত জুলাই ঘোষণা দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, বিভিন্ন দাবিতে যখন আন্দোলন তৈরি হচ্ছে, তখন আপনারা ছাত্রদের বিরুদ্ধে, তরুণদের বিরুদ্ধে নানা রকম প্রচারণা চালাচ্ছেন। আমরা তা পর্যবেক্ষণ করছি। আপনাদের এজেন্সি ছাত্রদের মধ্যে বিভক্তি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। আপনার ভাববেন না, এটা বোঝার মতো কাণ্ডজ্ঞান জনগণের নেই। আরো বলেন, ফ্যাসিস্ট শক্তি রাজনৈতিক ও সামাজিক পরিসরে, ক্ষমতার অন্দরমহলে, যেসব প্রাসাদ তৈরি করেছে তা যদি ৩২ নম্বরের মতো গুড়িয়ে দিতে না পারি তা হলে আগামী দিনে বাংলাদেশের জনগণের কপালে অনেক দুঃখ আছে।

17 May 25 1NOJOR.COM

টালবাহানা না করে দ্রুত জুলাই ঘোষণা দিতে হবে: ফরহাদ মজহার

ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের প্রতিবেদনে জানিয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর এলাকাটিতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছিল। দুর্ঘটনার পর ঘাঁটির তিন কিলোমিটার এলাকার মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাঁচ কিলোমিটার এলাকার মানুষেরা যেন দরজা-জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করে, এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। রেডিওলজিক্যাল ঝুঁকি জননিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল। উল্লেখ্য, ১০ মে পাকিস্তানের একটি হামলায় এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়, যা নিয়ে পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছিল।

17 May 25 1NOJOR.COM

ব্রহ্মোস ঘাঁটি ধ্বংসের সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ফারাক্কার বিরূপ প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদের প্রাণ-প্রকৃতি, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের অন্তত ছয় কোটি মানুষ সেচ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গঙ্গা-পদ্মার প্রায় দুই হাজার কিলোমিটার নৌপথ অকার্যকর হয়ে পড়েছে। লবণাক্ততার কারণে খুলনা অঞ্চলে ধান উৎপাদন কমে গেছে। সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গনি চৌধুরী বলেন, ভারত উজানের রাষ্ট্র হিসেবে ভাটির দেশ বাংলাদেশের সঙ্গে সৎ প্রতিবেশী হিসেবে আচরণ করতে ব্যর্থ হয়েছে। ফারাক্কা সমস্যা সমাধানে ব্যর্থ সরকারগুলো টিপাইমুখ বাঁধ নির্মাণের পক্ষে দেশের স্বার্থবিরোধী ওকালতি করেছে। ফারাক্কা, টিপাইমুখসহ ভারতের অব্যাহত পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। ভারতের এই পানি নিয়ে অপরাজনীতি বন্ধ করতে বাধ্য করতে হবে।

17 May 25 1NOJOR.COM

পানির ন্যায্য অধিকার না পেলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে: কাদের গনি চৌধুরী

জাতিসংঘ জানিয়েছে, নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাদেরকে কেবল জীবনরক্ষাকারী জ্যাকেট দেওয়া হয়। রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী জানান, ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছে, যাতে ভারত সরকারকে তাদের পরিবারদের দিল্লিতে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া ভারত শরণার্থীদের বাংলাদেশে পুশইন করা শুরু করেছে!

17 May 25 1NOJOR.COM

নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী

খেলাফত মজলিস বিবৃতিতে বলেছে, সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত মানবিক করিডোর প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশি রাষ্ট্র কিংবা বহুজাতিক গোষ্ঠীর কাছে লিজ দেওয়ার বিষয়ে প্রকাশ্যে ও গোপনে নানা আলোচনা ও প্রস্তুতি চলমান রয়েছে। এতে আমরা উদ্বিগ্ন। সংগঠনটি বলছে, এ ধরনের তৎপরতা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূ-রাজনৈতিক স্বার্থের প্রতি মারাত্মক হুমকিস্বরূপ। এছাড়া রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর সংক্রান্ত সব আলোচনা, চুক্তি ও প্রস্তুতি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

17 May 25 1NOJOR.COM

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়ার তৎপরতায় উদ্বিগ্ন খেলাফত মজলিস

সারা দেশে পৃথক বজ্রপাতের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় তিনজন, কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরে দুই গৃহবধূ, কিশোরগঞ্জের ইটনায় কৃষক, ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্র, টাঙ্গাইলের কালিহাতীতে শিশু, শেরপুরের শ্রীবরদীতে শ্রমিক ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কৃষক নিহত হয়েছেন। ঝড়ের সময় বাইরে কাজ করতে গিয়ে, কেউ বা স্বজনকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে দুর্যোগের শিকার হয়েছেন।

17 May 25 1NOJOR.COM

সারা দেশে পৃথক বজ্রপাতের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে

আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, কাউকেই আর ফেরানো যাবে না। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। করিডর ইস্যুতে ফারুক বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া। যদি তা হয়, তাহলে জুলাই আন্দোলনে শহিদদের আত্মা শান্তি পাবে।

17 May 25 1NOJOR.COM

আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই: ফারুক

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘সিএস খতিয়ান অনুযায়ী ঢাকা সিটির খালের দৈর্ঘ্য ছিল প্রায় ৩৪০ কিলোমিটার এরমধ্যে ১২০ কিলোমিটার চলে গেছে বিভিন্ন সড়ক ও রাস্তার নিচে। এই তিন মাসে প্রবহমান করতে পেরেছি ১০৮ কিলোমিটার। তবে এই বছরের মধ্যে আমরা বাকি ১১২ কিলোমিটার খাল বেদখল এবং খননের কাজ সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।’ এজাজ জানান, ‘রাজধানীর খালগুলোকে নিয়ে প্রথমত পরিকল্পনা হচ্ছে জলাবদ্ধতা দূরীকরণের জন্য খালের প্রবাহ বৃদ্ধি করা, যেটা আগে ছিল না। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে ১০৮ কিলোমিটার খাল খনন করেছি। প্রাথমিক উদ্দেশ্য ছিল এবারের বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে নিয়ে আসা।’ এছাড়া তিনি জানান, অল্প টাকাতেই তারা এইসব উন্নয়মূলক কাজ করতে সক্ষম হচ্ছেন।

17 May 25 1NOJOR.COM

রাজধানীর ২২০ কিলোমিটার খাল খনন হবে এ বছরেই: ডিএনসিসি প্রশাসক

এনসিপির যুব শাখা হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় যুবশক্তি’। নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়। বিকেলে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করা হয়।

17 May 25 1NOJOR.COM

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ২ দিনের ‘অর্ধদিবস’ কর্মবিরতি ঘোষণা দিয়েছে। রেজোয়ান খন্দকার বলেন, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ৫ মে সারা দেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা নিজ নিজ আদালত প্রাঙ্গণে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। তবে আমাদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ২২ ও ২৩ জুন ২ দিন সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা ‘অর্ধদিবস’ সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন। জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান এবং ব্লকপদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুদফা দাবি পূরণ না হওয়ায় নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

17 May 25 1NOJOR.COM

জুডিশিয়াল স্কেলে বেতন ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন দাবি, বিচার বিভাগীয় কর্মচারীদের ২ দিনের কর্মবিরতি ঘোষণা

সিলেট অঞ্চলের সীমান্তে বিএসএফের অপতৎপরতা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক পুশইনের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শত শত মানুষকে। এ বিষয়ে সীমান্তজুড়ে সতর্কতা ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। কুলাউড়ার মুরাইছড়া সীমান্ত দিয়ে ১৪ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এর আগের দিন বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঢুকিয়ে দেয় বিএসএফ। লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মূলত কুড়িগ্রাম ও যশোর জেলার বাসিন্দা। দীর্ঘদিন ভারতে বসবাস করলেও সম্প্রতি দেশটির পুলিশ ও সীমান্ত রক্ষীরা কঠোর অবস্থান নিয়ে তাদের ধরে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে সুযোগ বুঝে পুশইন করা হচ্ছে বাংলাদেশে। এছাড়া ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় আন্তর্জাতিক সীমান্তজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এজন্য টহল বাড়িয়েছে বিজিবি।

17 May 25 1NOJOR.COM

সীমান্তে বাড়ছে উদ্বেগ, পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি

গত ২৪ ঘন্টায় একনজরে ২১৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।