Web Analytics

ইসরাইলের বিমান, স্থল ও সমুদ্রপথে পরিচালিত অব্যাহত হামলায় মাত্র একদিনেই অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে সর্বশেশ ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খান ইউনিসে পৃথক দুই হামলায় আরও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং অনেক আহত হন। গত ১৮ মার্চ থেকে ইসরাইল যখন পুনরায় বিমান হামলা শুরু করে, তখন থেকে এখন পর্যন্ত ২,৮৭৬ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১১৯ জনে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজারে। এছাড়া পশ্চিম তীরে অভিযানে ৪ জন শহীদ হয়েছেন।

17 May 25 1NOJOR.COM

গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

নিউজ সোর্স

গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। বিমান, স্থল ও সমুদ্রপথে পরিচালিত অব্যাহত হামলায় মাত্র একদিনেই অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।