Web Analytics

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, সাইবার অ্যাটাকের শঙ্কা সত্যি হলো। সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। পরে বিভিন্ন প্রমাণ দিয়ে আপিল করে ফিরিয়ে আনা হয়েছিল। আইডিটি ফিরে পাওয়ার পর একটি পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক থাকার কথা বলেছিলাম। এর প্রায় ঘণ্টাখানেক পর আইডিটি আবারও ডিজেবল করে দেয়া হয়। আপিল করা হয়েছে। কিন্তু নির্বাচনের আগে আইডিটি ফিরে পাব কিনা জানি না। আরও বলেন, ফেসবুক আইডি দিয়ে আমরা নির্বাচনের প্রচার চালাচ্ছিলাম। রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এই সাইবার অ্যাটাক চালিয়েছে। আবিদ বলেন, ৫ আগস্টের আগেও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। ৫ আগস্টের পর সুস্থ্ রাজনীতির চর্চা করতে গিয়ে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না ও তাদের মতপ্রকাশকে ভয় পায়। এদিকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, আগে দেশের পক্ষে কথা বললে গুম করা হতো, আর এখন সাইবার অ্যাটাক করা হচ্ছে।

08 Sep 25 1NOJOR.COM

সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে: আবিদ

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে অন্তত ২৯ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতেই কষ্ট হয়ে যায়। তিনি বলেন, স্থানীয় লোকেরা নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে। এটা ভালো দিক। তবে, কেউ যদি অপেক্ষা করে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের লোক গিয়ে সহায়তা করবে; তবে তা হবে না। আরো বলেন, সাংবাদিকদের ভালো ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের সতর্ক করতে হবে। জাপানের ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন। আমাদেরও সচেতন হতে হবে। দুর্যোগ নিয়ে শিশুদের ছোটবেলা থেকে সচেতন করতে হবে। এসময় আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তন শুধু অর্থনৈতিক ক্ষতি ডেকে আনছে না, সামাজিক খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ তহবিল মিলছে না। এছাড়া অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ঝুঁকির দিক থেকে নবম। তবে প্রচারনায় তা উঠে আসছে না। এসময় বৈশ্বিক দৃষ্টি আকর্ষণে মিডিয়াকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

08 Sep 25 1NOJOR.COM

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে অন্তত ২৯ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতেই কষ্ট হয়ে যায়: অর্থ উপদেষ্টা

গণঅভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করা দুঃখজনক উল্লেখ করে, দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দ্রুত নির্বাচনের লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে গঠনতন্ত্র ও নির্বাচনের রূপরেখা প্রকাশের আহ্বান জানান তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না হওয়ায় খাদ্য ও আবাসন সংকটে শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছে, কিন্তু এসব নিয়ে কথা বলার কেউ নেই। অভিযোগ করেন, ছাত্র সংসদের বিষয়ে ছাত্রদল ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকলেও অদৃশ্য কারণে নির্বাচন দিচ্ছে না প্রশাসন।

08 Sep 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করা দুঃখজনক উল্লেখ করে, দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটের বেশিরভাগ বাসের কাউন্টার বন্ধ রেখেছেন শ্রমিক-কর্মচারীরা। তবে অল্প কিছু বাস কাউন্টার খোলা রয়েছে। এদিকে, বাস কাউন্টার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেককে বিকল্প পথে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। জানা গেছে, গতকাল রোববার রাতে দেশ ট্রাভেলসের কর্মচারীরা বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তাদের কাউন্টার বন্ধ করে দেয়। পরে তাদের সঙ্গে ন্যাশনাল ট্রাভেলস, হানিফ পরিবহনসহ আরও কয়েকটি বাস কোম্পানির কর্মচারীরা যোগ দেয়।

08 Sep 25 1NOJOR.COM

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটের বেশিরভাগ বাসের কাউন্টার বন্ধ রেখেছেন শ্রমিক-কর্মচারীরা, বিপাকে যাত্রীরা।

সোমবার জাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। রিট শেষে অমর্ত্যের আইনজীবী মানজুর আল মতিন বলেন, কিছু কিছু গণমাধ্যম প্রচার করেছে জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়েছে, বিষয়টি আসলে সত্য নয়। জাকসুতে ‘সম্প্রীতির ঐক্য’ নামে যে প্যানেল রয়েছে তার ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা হঠাৎ করেই বাতিল করা হয়েছে। প্রার্থী যাচাই বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের অল্প কিছু সময় আগে তাকে কিছু না জানিয়েই তার প্রার্থিতা বাতিল করে দেয়া হয়। তিনি বলেন, আমাদের একটাই চাওয়া যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আমরা আশা করছি আগামীকাল এই রিটটির শুনানি করতে পারবো এবং আমাদের বিশ্বাস হাইকোর্টের রায় অমর্ত্যের পক্ষে আসবে। আরও বলেন, ফ্যাসিস্ট আমলে এই শিক্ষার্থী প্রতিবাদী গ্রাফিতি আকায় তার ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন চড়াও হয়। সেই সময়ে তার ছাত্রত্ব বাতিলের পাশাপাশি তার নামে মামলাও হয়। পরে হাইকোর্ট বিভাগ থেকে তার ছাত্রত্ব ফিরিতে দিতেও বলা হয়। সেটারও ব্যত্যয় ঘটানো হয়। এখানে তার কিছু সময় কেটে যায়, এতে তার কোনও দোষ নেই।

08 Sep 25 1NOJOR.COM

জাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য। ফখরুল বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। এ সময় দীর্ঘদিনের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। আরও বলেন, বিগত ১৫ বছরেও গণতন্ত্র থেকে সরেনি বিএনপি। দেশের রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে গড়ে তুলতেই ৩১ দফা ঘোষণা করা হয়েছে।

08 Sep 25 1NOJOR.COM

দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য: ফখরুল

চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতালের সমর্থনকারীরা। হরতালে বন্ধ রয়েছে ১৬টি রুটের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। প্রয়োজনের তাগিদে যারা রাস্তায় বেড়িয়েছেন তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। শহরের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে দুই একটি ব্যাটারি চালিত ইজিবাইক ভ্যান রিকশা চলতে দেখা গেছে। জেলা নির্বাচন অফিস ,জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

08 Sep 25 1NOJOR.COM

চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতালের সমর্থনকারীরা।

আইএসপিআর বিবৃতিতে বলেছে, বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। আরো বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা। এছাড়া বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে সেনাবাহিনী আশা করে। যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা উদাহরণ সৃষ্টি করে। প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনাও জানায় সেনাবাহিনী।

08 Sep 25 1NOJOR.COM

বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: আইএসপিআর

ভোরে জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছ। লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা বলেছেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে।

08 Sep 25 1NOJOR.COM

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল দশটায় রাজনীতিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে তার মরদেহ। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময়ের জন্য তার মরদেহটি রাখা হবে। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন বদরুদ্দীন উমর। দেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনে দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তবে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

08 Sep 25 1NOJOR.COM

বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে তার মরদেহ।

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর। ক্ষমতাসীনদের প্রার্থী সাবেক মহারাষ্ট্র রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে বিরোধীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। নির্বাচনের একদিন আগে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রকাশ্যে রেড্ডিকে সমর্থনের ঘোষণা দিয়েছে। ওয়াইসি লেখেন, ‘তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির অনুরোধে বিরোধী প্রার্থীকে সমর্থন করছি। কেন্দ্রবিরোধী লড়াইকে আরও শক্তিশালী করাই লক্ষ্য।‘ ইতোমধ্যে রেড্ডিকে সমর্থন দিয়েছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), আপ ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)। সংসদীয় সংখ্যার হিসাবে এনডিএর প্রার্থী এগিয়েই আছেন। তবে বিরোধীদের লক্ষ্য ফল নয়, বরং রাজনৈতিক বার্তা। ওয়াইসির মতো আঞ্চলিক নেতার সমর্থন দেখাচ্ছে যে, এনডিএ-বিরোধী মঞ্চ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।

08 Sep 25 1NOJOR.COM

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর। নির্বাচনের একদিন আগে আসাদউদ্দিন ওয়াইসি প্রকাশ্যে বিরোধী প্রার্থী রেড্ডিকে সমর্থনের ঘোষণা দিয়েছে।

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে ঢাবির পক্ষ থেকে। তবে এই কার্ডে সাংবাদিকদের নাম, পদবি, প্রতিষ্ঠানের নামেও দেখা গেছে একগাদা ভুল। যা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা, সামাজিক মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। এই কার্ডগুলোতে স্বাক্ষর আছে চিফ রিটার্নিং অফিসারের। সেখানে বেশ কিছু ভুল পরিলক্ষিত হয়। ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবিতেও আছে ভুল। Staff Correspondent এর প্রথম অংশে লেখা হয়েছে Stff, অর্থাৎ বানানে a নেই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান-এর পদবিতে লেখা ছিল ‘স্যার রিপোর্টার’। এ নিয়ে চিফ রিটার্নিং ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ‘প্রায় ১২শ-১৩শ আইডি কার্ডের আবেদন জমা পড়েছিল। এত সংখ্যক আবেদন নিজেরা যাচাই করা সম্ভব হয়নি বলে পিআরও সেকশনে দেওয়া হয়। সেখানে সাধারণ কর্মচারীরা বানানগুলো ভুল করেছে। তবে অফিসে যোগাযোগ করলে এসব ভুল সংশোধন করা যাবে। ভবিষ্যতে যেন আর এ ধরনের ভুল না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

08 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ডে সাংবাদিকদের নাম, পদবি, প্রতিষ্ঠানের নামেও দেখা গেছে একগাদা ভুল।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আলাস্কায় অনুষ্ঠিত বৈঠক পুতিনের চাওয়া পূরণ করেছে। পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার।' তিনি বলেন, গত ১৫ আগস্টের বৈঠকে ইউক্রেনকে বাদ দেওয়ায় তিনি হতাশ। তার ভাষায়, ‘পুতিন আমার সঙ্গে দেখা করতে চান না, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সবার সামনে ছবি দেখাতে খুব আগ্রহী। আমার মনে হয়, এটা দুঃখজনক যে, ওই বৈঠকে ইউক্রেন ছিল না।’ এদিকে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ‘সঠিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন এবং মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান। জেলেনস্কি কিছু ইউরোপীয় দেশেরও সমালোচনা করেছেন যারা এখনো রাশিয়ার জ্বালানি কিনছে। জেলেনস্কি জানান, যুদ্ধ চলাকালীন তিনি রাশিয়া যেতে রাজি নন। বরং তিনি প্রস্তাব দেন, পুতিন যদি চান তবে কিয়েভে আসতে পারেন। তবে তিনি নিজেই স্বীকার করেন, রুশ প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এ সম্ভাবনা কার্যত নেই।

08 Sep 25 1NOJOR.COM

আলাস্কায় অনুষ্ঠিত বৈঠক পুতিনের চাওয়া পূরণ করেছে। পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার: জেলেনস্কি

ফিলিস্তিনের গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘ইসরাইল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।' হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ইসরাইলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং ইসরাইল মরদেহ ফেরত চায়।

08 Sep 25 1NOJOR.COM

ইসরাইল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প

জাপানের যুবরাজ হিসাহিতো আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্কে পা রেখেছেন। চার দশকের মধ্যে তিনি রাজপরিবারের প্রথম পুরুষ সদস্য যিনি প্রাপ্তবয়স্ক হলেন। ১৯ বছর বয়সি হিসাহিতো সম্রাট নারুহিতোর ভাতিজা এবং জাপানের ক্রিস্যানথিমাম সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তার পর আর কোনো পুরুষ উত্তরসূরি না থাকায়, জোরালো হয়েছে উনবিংশ শতকের পুরুষকেন্দ্রিক উত্তরাধিকার আইনে সংস্কারের দাবি। শনিবার এক অনুষ্ঠানে সম্রাটের দূতের কাছ থেকে হিসাহিতো ঐতিহ্যবাহী ‘কানমুরি’ মুকুট গ্রহণ করেন। অনুষ্ঠানে যুবরাজ বলেন, ‘‘আজকের এই প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠানে মুকুট দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। একজন প্রাপ্তবয়স্ক রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে আমি আমার কর্তব্য পালন করব।’’ এরপর তিনি ইম্পেরিয়াল প্রাসাদে প্রাপ্তবয়স্কতার প্রতীক ঐতিহ্যবাহী পোশাক পরেন। পরে তিনি ইসে মন্দির, জাপানের প্রথম সম্রাট জিম্মুর সমাধি এবং তার প্রপিতামহ সম্রাট শোওয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

08 Sep 25 1NOJOR.COM

জাপানের যুবরাজ হিসাহিতো আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্কে পা রেখেছেন, জোরালো হয়েছে উনবিংশ শতকের পুরুষকেন্দ্রিক উত্তরাধিকার আইনে সংস্কারের দাবি।।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক সমস্যার সমাধানে আরও মনোযোগী হতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, ‘জনগণের জীবনযাত্রা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।’ তিনি অযৌক্তিক ও নিয়ন্ত্রণহীনভাবে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে জনগণের উদ্বেগ দূর করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। খামেনি বলেন, ‘উচ্চ মনোবল, প্রেরণা ও জাতীয় ঐক্যই জাতীয় শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। জাতীয় শক্তি ও মর্যাদা বৃদ্ধি করা সরকারের প্রধান দায়িত্ব। আরো বলেন, ‘অভিশপ্ত ও ঘৃণ্য জায়নিস্ট সত্তার ভয়াবহ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন অন্য দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিতে। এ ছাড়া ইসলামি রাষ্ট্রগুলোকে ইসরাইলি সত্তার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আয়াতুল্লাহ খামেনি।

08 Sep 25 1NOJOR.COM

ইসলামি রাষ্ট্রগুলোকে ইসরাইলি সত্তার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আয়াতুল্লাহ খামেনি।

সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার এনসিপির কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান এই লিগ্যাল নোটিশ পাঠান। লিগাল নোটিশে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে। নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি নানা সময়ে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে। এ দলটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রের মূলধারা ক্ষুণ্ন করেছে এবং বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী। এর আগে, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে।

08 Sep 25 1NOJOR.COM

সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ ফারুক নামে এক যুবদল নেতাকে অপহরণ করে নির্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জহির উদ্দীনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহারে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে আজিজনগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক তার বাবাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতালের নিচ থেকে জহিরসহ কয়েকজন তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাসায় আটকে রেখে হত্যাচেষ্টা চালানো হয় এবং জোর করে স্বীকারোক্তি নিয়ে ইয়াবা ব্যবসায়ী সাজানোর চেষ্টা করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ফারুককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে জহির অভিযোগ অস্বীকার করেছে। আর ওসি মো. আরিফুর রহমান বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

08 Sep 25 1NOJOR.COM

লোহাগাড়ায় মোহাম্মদ ফারুক নামে এক যুবদল নেতাকে অপহরণ করে নির্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এনসিপি নেতা জহির উদ্দীনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, কোনো কোনো দল আবদার করছে, পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। রুমিন বলেন, আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনো দল চায় না। কারণ, বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এদেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে তার বড় অংশই বিএনপির নেতাকর্মীদের ওপর হয়েছে। আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীদেরকেও দেয়নি। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে।

08 Sep 25 1NOJOR.COM

কোনো কোনো দল আবদার করছে, পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না: রুমিন

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার গণমাধ্যমের বিবর্তন ও গণমানুষের গণমাধ্যম হিসেবে দেখতে চায়। কাগজে কলমে যতটুকু সংস্কার করা সম্ভব ততটা এই সরকার করে যেতে চায়। বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার জন্যই আলাদা কমিশন গঠন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছু সরকার করবে। মব বন্ধে শুধু বিবৃতিই দিচ্ছে না সরকার, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছে। আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। তবে এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশ আগাবে না। গণমাধ্যমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়কে নেতৃত্ব দিতে হবে। গণমাধ্যম সংস্কারে একটি কমিশন করেছিল সরকার। সেই কমিশন রিপোর্টও দিয়েছে। কিন্তু সেই রিপোর্ট নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। সেই রিপোর্টকে সরকারের তরফ থেকে স্বীকৃতি দিতে হবে। তবেই গণমাধ্যমের মালিকরা সেটি আমলে নেবেন।

08 Sep 25 1NOJOR.COM

সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছু সরকার করবে। মব বন্ধে শুধু বিবৃতিই দিচ্ছে না সরকার, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছে: রিজওয়ানা

ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার চীফ রিটার্নিং অফিসার জানান, নির্বাচনে অংশগ্রহণকারী ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশের সময় ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল এবং তরল জাতীয় কোনো পদার্থ সঙ্গে আনতে পারবেন না। নির্বাচনী শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

08 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশের সময় ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল এবং তরল জাতীয় কোনো পদার্থ সঙ্গে আনতে পারবেন না।

জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জেলায়-থানায় যেভাবে ডাকসু নির্বাচনের ভোট চাচ্ছেন, যেভাবে শাসাচ্ছেন, এগুলো নিন্দাজনক-দুঃখজনক। এগুলো বলে আসলে কোনো লাভ নাই। নির্বাচন কমিশনার যারা আছেন, তাদের ললিপপ কিনে দিতে পারেন, ৯ তারিখে তারা সেটা চুষবেন। তাদের দ্বারা কিছুই হবে না। যা করার সাধারণ শিক্ষার্থীদের করতে হবে। তিনি বলেন, ‘ঢাবি'র ৩৫ হাজার শিক্ষার্থী যদি ৯ সেপ্টেম্বর ভোট দিতে আসে, তাহলে সব ইকুয়েশন মাটিতে মিশে যাবে। আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। কিন্তু প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রতিরোধ পর্ষদ জিতে গেছে। আরো বলেন, যখন একের পর এক মাজার ভাঙা হয়, যখন কবর থেকে তুলে লাশ পোড়ানো হয়, যখন মব ভায়োলেন্স হয়, তখন আমাদের কারণে চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরাও বলেন, ধর্মকেন্দ্রিক বিভাজন আর চলবে না। মেঘমল্লার বলেন, অস্ত্রোপচারের কারণে কয়েকদিন প্রচারণার মাঠে ছিলাম না। সহযোদ্ধারা মাঠে কার্যক্রম চালিয়ে গেছেন। এ কারণে নিশ্চয়ই ভোট বঞ্চিত হব না।

08 Sep 25 1NOJOR.COM

আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। কিন্তু প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না: মেঘমল্লার

গণছুটির নামে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। উপস্থিত না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের দাবি দাওয়া পূরণে প্রচেষ্টা চলছে। সরকার এ বিষয়ে সংবেদনশীল।

08 Sep 25 1NOJOR.COM

গণছুটির নামে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের নতুন প্রবাহ ধরা পড়েছে। ৩ নাম্বার কূপের সংস্কার কার্যক্রম চালানোর পর এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, ৩ নাম্বারের কূপ থেকে ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে। বর্তমানে বাজারে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।

08 Sep 25 1NOJOR.COM

বাহুবলে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের নতুন প্রবাহ ধরা পড়েছে। ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, যারা নির্বাচনে নিজের জনপ্রিয়তা ও ভোট পাওয়া নিয়ে শঙ্কিত তারাই বলছে নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হবে এবং শিক্ষার্থীদের মধ্যে তারাই ভয়-ভীতি সঞ্চার করছে। তিনি প্রশ্ন রাখেন, এত পরিমান সংশয় রেখে কেন এই নির্বাচন করা হচ্ছে। আপনাদের কাছে যদি মনে হয় নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে তাহলে আমরা কেন একসাথে প্রতিবাদ করলাম না। তিনি বলেন, শিক্ষার্থীদের ভেতর আর শঙ্কা তৈরি করা উচিত হবে না। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ডাকসুর আমেজ উপভোগ করছেন। আরো বলেন, আমরা শুনছি যে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন চলছে। বিভিন্ন উপদেষ্টা একটি নির্ধারিত দলের ভিপি প্রার্থীকে প্রায়োরিটাইজ করছে। একজন উপদেষ্টা একজনের পক্ষে প্রচারে নেমেছে। আবার যখন শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে তখন তিনি তার ফেসবুক পোস্ট ডিলিট করেন। আবার আমরা দেখলাম সাবেক একজন উপদেষ্টাও নির্দিষ্ট একটি গোষ্ঠীর প্রচারে নেমে গেছেন। তবুও আমি শিক্ষার্থীদের শঙ্কিত করতে চাই না। নিশ্চয়ই আপনাদের উপস্থিতি পরিস্থিতি বদলে দেবে।

08 Sep 25 1NOJOR.COM

যারা নির্বাচনে নিজের জনপ্রিয়তা ও ভোট পাওয়া নিয়ে শঙ্কিত তারাই বলছে নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হবে এবং শিক্ষার্থীদের মধ্যে তারাই ভয়-ভীতি সঞ্চার করছে: হামিম

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের প্রত্যেক পরিবারকে স্বনির্ভর করা সরকারের মূল লক্ষ্য। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলার জন্য সরকার প্রাণিসম্পদ খাতকে মাঠপর্যায়ে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। কেরানীগঞ্জে উপদেষ্টা বলেন, আমরা চাই গ্রামের মানুষ যেন ছোট পরিসরে হাঁস-মুরগি, ছাগল বা ভেড়া পালন করে সংসার চালাতে পারে। এতে তারা অতিরিক্ত আয় করতে পারবে। প্রাণিসম্পদ খাত কেবল খাদ্য নিরাপত্তা নয়, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের বড় ভরসা। অনুষ্ঠানে নদীবিধৌত চরাঞ্চলের ২১৭টি পরিবারের মাঝে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ করা হয়।

08 Sep 25 1NOJOR.COM

আমরা চাই গ্রামের মানুষ যেন ছোট পরিসরে হাঁস-মুরগি, ছাগল বা ভেড়া পালন করে সংসার চালাতে পারে। এতে তারা অতিরিক্ত আয় করতে পারবে: ফরিদা

বদরুদ্দীন উমরের মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। রোববার এক বিবৃতিতে উপদেষ্টা বলেন, ‘আমাদের ভাষা আন্দোলনসহ এই দেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধ‌্যায়ের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।' তিনি বলেন, ‘বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক আলোচনাতেই তার কর্ম সীমাবদ্ধ রাখেননি, মানুষের মুক্তি-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাঁর নির্ভীক ও আপসহীন ভূমিকার কথাও এই প্রসঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে এই দেশ ও জাতি স্মরণ করবে। জীবনের কোনো সুবিধাবাদী প্ররোচনা, প্রলোভন তাকে তার আদর্শ থেকে বিচলিত বা লক্ষ‌্যভ্রষ্ট করতে পারেনি। তাঁর জীবন, চিন্তা ও কর্ম ছিল মানুষের মুক্তিসংগ্রামের জন‌্য নিবেদিত। বদরুদ্দিন উমরের প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন মনীষীকে হারাল। উপদেষ্টা আরো বলেন, ‘এই মহান চিন্তক ও নিরলস সংগ্রামীর প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। বদরুদ্দীন উমর সব সময় আমাদের সব ন্যায্য ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন।’

08 Sep 25 1NOJOR.COM

বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বদরুদ্দীন উমরের নির্ভীক ও আপসহীন ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে এই দেশ ও জাতি স্মরণ করবে: শিক্ষা উপদেষ্টা

রোববার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে সংসদ ভবন এলাকায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা। মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে। এ নিয়ে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করেছে। এর আগে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায়ও মিছিল হয়েছে।

08 Sep 25 1NOJOR.COM

আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে সংসদ ভবন এলাকায়, একজনকে আটক করেছে পুলিশ।

জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেছেন, গত ১৫ বছর ধরে রাজাকার-রাজাকার খেলা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে একটি গোষ্ঠী। রাজনৈতিক ব্যবসায় তারা তাদের মূল পুঁজি হারিয়ে এখন দিশাহারা। তিনি বলেন, দেশে বসবাসরত সব ধর্ম-বর্ণের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। যারা ধর্মের নামে দাঙ্গা ছড়িয়ে বিভেদ সৃষ্টি করে, তারাই প্রকৃত সংখ্যালঘু। আমাদের কাছে সংখ্যালঘু বলে কিছু নেই। এই শব্দটি ব্যবহার করে কিছু মানুষ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে হেয় করার চেষ্টা করে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। মাসুদ বলেন, আমাদের ১০০ বছরের পুরোনো পৌরসভা রয়েছে, কিন্তু তার রাস্তাঘাটের করুণ দশা। স্কুল-কলেজের ছাদ ধসে শিক্ষার্থীরা নিহত হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের এই দুরবস্থা বিশ্বের আর কোথাও দেখা যায় না। দেশের মানুষ বিভিন্ন দল ও নেতৃত্ব দেখেছে। এখন তারা জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তারা স্বপ্ন দেখে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সুবিচারভিত্তিক সোনার বাংলা গড়ার।

08 Sep 25 1NOJOR.COM

দেশে বসবাসরত সব ধর্ম-বর্ণের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত: মাসুদ সাঈদী

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না। '১০টা হোন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা’- এই দিন আমরা ৫ আগস্টে শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল- যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা, কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হোন্ডা-গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। তিনি বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বে-ইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই। আরো বলেন, প্রতিটা গ্রাম মহল্লা ইউনিয়নভিত্তিক সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। আপনারা সত্যের পথে থাকলে ন্যায়ের পথে থাকলে আমি হাসনাত আব্দুল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকব। হাসনাত বলেন, রাজনৈতিক ব্যাকআপ নিয়ে স্থানীয়ভাবে নেতাকর্মীরা অপরাধী হয়ে ওঠে। গ্রামপর্যায়ে মানুষ যদি অন্যায়ের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে দাঁড়ায় তখন অপরাধীরা আর সাহস পাবে না।

08 Sep 25 1NOJOR.COM

এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। আপনারা সত্যের পথে থাকলে ন্যায়ের পথে থাকলে আমি হাসনাত আব্দুল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকব: হাসনাত

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, "কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত নই।" এদিকে বহু প্রতীক্ষিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ঠাকুরগাঁও। রাতে শহর বর্ণিল আলোয় সেজে উঠেছে। আট বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির মহাসচিবের পৈতৃক বাড়ির কাছে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠেই হবে এ সম্মেলন। দলীয় সূত্র জানায়, সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ফলে মির্জা ফখরুলের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন।

08 Sep 25 1NOJOR.COM

কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত নই: ফখরুল

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমীরের পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। জামায়াত আমীর বলেন, ‘দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি বোমা বর্ষণে নারী-শিশুসহ প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। গাজার ২ হাজার ৭০০ পরিবারের কেউ বেঁচে নেই; সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া তিনি ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে বলেন, সম্প্রতি ইসরাইল প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং জোরপূর্বক প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। এ ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরাইলকে বাধ্য করার জন্য আমি জাতিসংঘ, ওআইসি-সহ শান্তিকামী বিশ্বের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সকল মানুষের সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এসময় রাষ্ট্রদূত বলেন, 'জামায়াত আমীরের সাথে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের জনগণের অর্থবহ ভালবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আমি ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'

08 Sep 25 1NOJOR.COM

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

গোয়ালন্দে পু‌লিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় আসামিপক্ষের আইনজী‌বি অজ্ঞাতনামা আসামি দিয়ে কাউকে হয়রা‌নি না করতে প্রশাসনকে অনুরোধ জানান। গ্রেফতারকৃতরা হ‌লেন, শাফিন সরদার (১৯), এনামুল হক জনি (৩২), ছাত্রলীগ নেতা মাসুদ মৃধা (২৯), স্বেচ্ছাসেবক লীগের নেতা হিরু মৃধা (৪০), কাজী অপু (২৫) ও আলী মৃধা (২৯)। ওসি বলেন, ফুটেজ পর্যালোচনা করে শ‌নিবার দিবাগত রাতে পুলিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় ৫ জন‌ এবং রোববার দুপুরে আরও একজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হ‌য়। অপরদিকে, এখন পর্যন্ত নুরাল পাগলের মাজার ভাঙচুর, অ‌গ্নিসং‌যো‌গ ও নিহতের ঘটনায় ‌কোন মামলা হয়নি।

07 Sep 25 1NOJOR.COM

গোয়ালন্দে পু‌লিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ শুরু করেছে, নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে। গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর জনগণের ফলশ্রুতিতে যে কাজগুলো করা দরকার অন্তর্বর্তী সরকার সেগুলো শুরু করেছে। এর মধ্যে অনেকগুলো কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি। আরো বলেন, আমরা একটা ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। কখনো উপরের দিকে ওঠে আবার কখনো নিচের দিকে নেমে যায়। আমি বিশ্বাস করি জাহাজ নির্মাণ শিল্প আগামীতে আরো শক্তিশালী হয়ে দেশের অর্থনীতিকে মজবুত করবে। উল্লেখ্য, তুরস্কের কাছে একটি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রফতানিকৃত জাহাজটি ৫৫০০ টন ক্ষমতাসম্পন্ন। এটি ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রশস্ত এবং ২৫ ফুট গভীর।

07 Sep 25 1NOJOR.COM

অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ শুরু করেছে, নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে। বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি: আদিলুর

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক শাবানা মাহমুদ ইতিহাস গড়লেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে। উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগের পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্ত্রিসভায় রদবদল করে তাকে নিয়োগ দেন। এর আগে তিনি বিচারমন্ত্রী ছিলেন। দায়িত্ব পেয়ে শাবানা নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন। ১৯৮০ সালে বার্মিংহামে জন্ম নেওয়া শাবানা অক্সফোর্ডে আইন পড়েন এবং রাজনীতিতে আসার আগে ব্যারিস্টার হিসেবে কাজ করেছেন। ২০২৪ সালে বার্মিংহাম লেডিউড থেকে এমপি নির্বাচিত হয়ে তিনি লেবার পার্টিতে ধীরে ধীরে নেতৃত্বে উঠে আসেন।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে, ৭ সেপ্টেম্বর তারা ইসরাইলের নেটিভোট বসতিতে দুটি রকেট হামলা চালিয়েছে গাজায় চলমান হামলার প্রতিশোধ হিসেবে। ইসরাইল এক রকেট আটকানো এবং আরেকটি খোলা জায়গায় পড়ার কথা জানিয়েছে। হামলার পর আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। এ হামলার আগে টানা ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় ৮৩ ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে রামন বিমানবন্দরে ইয়েমেনি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানা যায়, হামলাটি বিমানবন্দরের যাত্রী টার্মিনালে চালানো হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সব ফ্লাইট স্থগিত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া ছবিতে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরাইলি সূত্র জানিয়েছে, অন্তত দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ইয়েমেনি কর্তৃপক্ষ এখনো কোনো বক্তব্য দেয়নি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিপিআরকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কোরীয় নেতা কিম জং উনকে অভিনন্দন জানিয়েছেন। কেসিএনএ জানায়, বার্তায় তিনি উষ্ণ শুভেচ্ছা জানান, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেন এবং কিমের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। পেজেশকিয়ান উত্তর কোরিয়ার জনগণের সুখ-সমৃদ্ধিও কামনা করেন। বার্তাটি তেহরানের পারস্পরিক সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করে।

পিএসসির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিসিএস পরীক্ষা হলো ‘এন্ট্রি পয়েন্ট’। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব থেকে যাবে। সমস্যা ও সংকট যেগুলো আছে দায়িত্ব নিয়ে সেগুলো সমাধান করে ফেলতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। যারা ভবিষ্যতে সরকার চালাবে তাদের জন্যও এটা প্রয়োজন। বৈঠকে পিএসসির আর্থিক স্বায়ত্তশাসন ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন কমিশন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। তিনি জানান, কমিশন ইতোমধ্যেই পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে এবং প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবর মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন হবে। কমিশন সদস্যরা জানান, গত ১৫ বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানান ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটেছে। যেন আর কখনো অনিয়ম ফিরে না আসে, এটি যেন সকলের আস্থার জায়গা হয় সেটি নিশ্চিত করতে সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।

07 Sep 25 1NOJOR.COM

পিএসসির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং একটি জাপানি কনসোর্টিয়াম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত আলোচনার শুরু করেছে। তিন দিনব্যাপী আলোচনায় আইএফসি সহ উপদেষ্টারা অংশ নেন এবং প্রধান অস্পষ্ট বিষয়, বিশেষ করে রাজস্ব ভাগাভাগি সমাধান করার চেষ্টা করা হয়। জাইকা অর্থায়নে নির্মিত টার্মিনালটি প্রস্তুত, যাত্রী ধারণ ক্ষমতা ৮ মিলিয়ন থেকে ২৪ মিলিয়নে উন্নীত করবে। অপারেটর চূড়ান্ত করতে দেরি হলে খরচ বাড়তে পারে, তবে সরকার বিকল্প আন্তর্জাতিক অপারেটরের কথাও বিবেচনা করবে।

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, লোহিত সাগরে একাধিক সমুদ্রতল কেবল কাটার ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে। অ্যাজুর ক্লাউড সার্ভিসে ধীরগতি লক্ষ্য করা গেছে, তবে সাধারণ নেটওয়ার্ক প্রায় অব্যাহত রয়েছে। নেটব্লকস জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা হয়েছে। পাকিস্তান টেলিকমিউনিকেশনস ব্যবহারকারীদের সতর্ক করেছে যে, পিক আওয়ারে ধীরগতি হতে পারে। এই ঘটনা শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর, ভোর ৫:৪৫ মিনিট জিএমটি অনুযায়ী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বয় প্রয়োজন হওয়ায় সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে এক দিনে কমানো কঠিন। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কার্যকর শিক্ষার জন্য কন্ট্রাক্ট আওয়ার এবং স্কুল খোলা থাকার দিন গুরুত্বপূর্ণ। সরকার কিছু ছুটি কমানোর চেষ্টা করছে এবং শিক্ষকদের ‘নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট’ দাবিকেও বিবেচনা করছে।

যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেনে একটি বড় নিরস্ত্রীকৃত বাফার জোন তৈরি করার পরিকল্পনা করছে। আলোচনায় বাংলাদেশ ও সৌদি আরবের মতো ন্যাটো-শৃঙ্খলার বাইরে থাকা দেশের সেনা মোতায়েনের বিষয় রয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে। যুক্তরাষ্ট্র ড্রোন, স্যাটেলাইট ও গোয়েন্দি প্রযুক্তি ব্যবহার করে পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে। তবে ইউক্রেনে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। ন্যাটো চিহ্ন ব্যবহার এড়িয়ে পরিকল্পনাটি রাশিয়ার জন্য গ্রহণযোগ্য রাখার চেষ্টা চলছে। আলোচনা চলমান থাকলেও যুদ্ধ এখনও চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় এপেক ট্রেড মন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণের জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য, প্রতিরক্ষা ও পারমাণবিক আলোচনা। এটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার সুযোগও তৈরি করতে পারে। চলমান আলোচনার কারণে আমেরিকা ও চীনের শুল্ক আগামী নভেম্বর পর্যন্ত স্থগিত।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের লোগো নকল করে সামাজিক মাধ্যমে যে পেইজগুলো চলছে, তা মূলত সমাজে আস্থার সংকটের প্রতিফলন। উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। তিনি বলেন, সাংবাদিক সমাজ নিজ অধিকার আদায়ে সোচ্চার থাকলে কোনো সরকারই তাদের পেশার ওপর হস্তক্ষেপ করতে পারবে না। সাংবাদিকতা হবে জনবান্ধব। মন্ত্রণালয় কোনো গোষ্ঠী নয়, রাষ্ট্রের স্বার্থকে গুরুত্বে দেবে। যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো। আরো বলেন, ইসি গণমাধ্যম নীতিমালা করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা করেনি। বর্তমানে যে মব ভায়োলেন্স চলমান তার সাথে মিডিয়ারও সম্পর্ক আছে। অনলাইন সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে মিডিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

07 Sep 25 1NOJOR.COM

গণমাধ্যমের লোগো নকল করে সামাজিক মাধ্যমে যে পেইজগুলো চলছে, তা মূলত সমাজে আস্থার সংকটের প্রতিফলন: মাহফুজ

রাশিয়া রোববার ভোরে কিয়েভের মন্ত্রিপরিষদ ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র চালায়, যা ২০২২ সালের মস্কোর সামরিক আগ্রাসনের পর প্রথমবার ভবনটি লক্ষ্যবস্তু হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো ছাদ এবং উপরের তলা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর ৮০০-এরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ৩৭টি স্থানে আঘাত হানে এবং ৮টি ধ্বংসপ্রাপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়েছে। হামলায় সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে।

ড. ইউনূসের সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। নেতারা সরকারের নীতি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে এবং গুরুত্বপূর্ণ প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে দেওয়ার জন্য সমালোচনা করেছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে জাতীয় ঐক্য ভাঙা এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন। ৫ সেপ্টেম্বর ২০২৫ সালের অভূতপূর্ব ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তারা প্রশ্ন করেছেন, ‘বাস্তবে কে দেশ চালাচ্ছে?’ সব অসাম্প্রদায়িক ও প্রগতিশীল দলকে একত্র হওয়ার আহ্বান জানিয়ে ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, দেশজুড়ে চলমান ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণকে উল্লেখ করে। তার পরিবর্তে, তিনি পুতিনকে কিয়েভে বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, জেলেনস্কিকে “আলোচনার জন্য, আত্মসমর্পণের জন্য নয়” আমন্ত্রণ জানানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে তীব্র আক্রমণ চালিয়েছে, যার মধ্যে রয়েছে ১,৩০০-এরও বেশি ড্রোন, ৯০০ গাইডেড বোমা এবং প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র হামলা। জেলেনস্কি বৈঠকের জন্য কিয়েভকেই একমাত্র নিরাপদ স্থান হিসেবে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন ডি.সি.-তে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় গার্ড মোতায়েনের বিরুদ্ধে পথে নামে এবং সেনা প্রত্যাহারের দাবি জানায়। ‘ওই আর অল ডিসি’ মিছিলে অনিবন্ধিত অভিবাসী ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকরাও অংশ নেন, এবং ট্রাম্পের অপসারণ ও স্বৈরশাসনের বিরোধী স্লোগান দেন। ট্রাম্প অপরাধের দমনের দিয়ে সেনা মোতায়েন করেছিলেন, তবে শহরে সহিংস অপরাধ ৩০ বছরের ন্যূনতম পর্যায়ে রয়েছে। ছয়টি রিপাবলিকান অঙ্গরাজ্য থেকে দুই হাজারের বেশি সেনা শহরে টহল দিচ্ছে, এবং ডিসি প্রশাসন এই মোতায়েনকে অপ্রয়োজনীয় ও অবৈধ বলে মামলা করেছে।

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু এবং একজন তরুণী রয়েছে। ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বহু-তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। এক অন্তঃসত্ত্বা নারীসহ আরও দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কিয়েভ কর্তৃপক্ষ এই হামলাকে সন্ত্রাসমূলক ও নাগরিকদের উদ্দেশ্য করে আক্রমণ হিসাবে নিন্দা করেছে। হামলাটি পশ্চিমা দেশগুলোকে বার্তা দেয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি ফিরলে নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতীর আশা-আকাঙ্খা পূরণ হবে। ২০২৬’র ফেব্রুয়ারির রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সকলের প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আরও বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিন অবস্বরণীয় ঐতিহাসিক ঘটনা হবে।

07 Sep 25 1NOJOR.COM

দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি ফিরলে নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে: সালাহউদ্দিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আন্তর্জাতিক কার্যক্রম শক্তিশালী করার জন্য একটি আন্তর্জাতিক সেল গঠন করেছে, যার সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং সহসম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন। একই দিনে এনসিপি কৃষক উইংও ঘোষণা করেছে, যা কৃষকের অধিকার সুরক্ষা, ভূমি সংস্কার ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছে, প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানীর নেতৃত্বে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশে নির্দিষ্ট বাণিজ্য অংশীদারদের জন্য নিকেল, স্বর্ণ, ওষুধের উপাদান ও রাসায়নিক পণ্যে শুল্ক ছাড় দিয়েছেন। সোমবার থেকে কার্যকর এই পদক্ষেপ এমন পণ্যের জন্য প্রযোজ্য, যা যুক্তরাষ্ট্রে পর্যাপ্তভাবে উৎপাদন করা সম্ভব নয়। পারস্পরিক বাণিজ্য চুক্তিতে থাকা দেশগুলো ৪৫টিরও বেশি পণ্যে শূন্য শুল্ক সুবিধা পাবে, তবে কিছু বিদ্যমান ছাড় বাতিল হয়েছে। সিদ্ধান্তের মূল লক্ষ্য মার্কিন অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ।

ইরানি সংসদ সদস্য ইব্রাহিম আজিজি সতর্ক করেছেন, ইসরাইলের নতুন কোনো হামলা হলে তার জবাব আরও কঠোর ও চূড়ান্ত হবে। ৬ সেপ্টেম্বর তিনি বলেন, জুনের যুদ্ধে ইসরাইল একা ছিল না, যুক্তরাষ্ট্রসহ অন্যরা সহায়তা দিয়েছে। ১২ জুনের হামলায় ইরানের কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ইরান “অপারেশন ট্রু প্রমিস ৩”-এ উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসরাইলি সেনারা গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং অল্প সময় পর একটি বহুতল ভবনে বিমান হামলা চালিয়েছে। ইসরাইল দাবি করেছে ভবনটি হামাস ব্যবহার করছিল, যদিও কোনো প্রমাণ দেয়নি। খান ইউনিসকে তারা “মানবিক এলাকা” হিসেবে উল্লেখ করেছে। হামাস বলেছে ভবনটিতে বাস্তুচ্যুতরা ছিল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থিত এ অভিযান গাজায় আবারও ব্যাপক বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি করেছে, যেখানে যুদ্ধের আগে প্রায় এক মিলিয়ন মানুষ বসবাস করতেন।

আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীপাড়া বটতলা এলাকা থেকে জসিম ও সামিউলকে এবং রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়। অপরদিকে, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে এবং রাত দেড়টার দিকে খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

07 Sep 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্র তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর সেই লাইসেন্স বাতিল করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি চীনে উন্নত প্রযুক্তি পাঠাতে পারত। স্যামসাং ও এসকে হাইনিক্সের ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তের মতোই এই পদক্ষেপ টিএসএমসির চীনা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, যদিও সেখানে মূলত পুরোনো প্রজন্মের চিপ তৈরি হয়। চলতি বছরের শেষ নাগাদ নিষেধাজ্ঞা কার্যকর হবে, তবে নতুন লাইসেন্স অনুমোদনের সময়সীমা অনিশ্চিত। টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং চীনে কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিভিন্ন নাশকতার অভিযোগে করা ১১ মামলায় আত্মসমর্পণ করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার। পরে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। ইসহাক সরকারের পক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, ইসহাক সরকারের বিরুদ্ধে বিগত সরকার মোট ৩৬৫টি মামলা করেন। মামলাগুলোর মধ্যে ৬ মামলায় মহানগর দায়রা জজশীপের একাধিক আদালত তাকে ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেন। দায়রা আদালতের ৬টি মামলা ও সিএমএম আদালতের আরও ৫টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করি। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

07 Sep 25 1NOJOR.COM

১১ মামলায় আত্মসমর্পণ করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার। পরে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত।

বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠক হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা, আইন উপদেষ্টা; নৌপরিবহণ উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে আইজিপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ নিয়ে প্রেস সচিব শফিকুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘মিটিংয়ে নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে, সেগুলো মোকাবিলা করে। সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।’

07 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে, বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়: শফিকুল

বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউনের দোসর। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চাইতে খারাপ। তিনি বলেন, গত ১৫ বছর এ দেশের মানুষ আলেম-ওলামা মুখে দাঁড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হতে পারতেন না। স্বাধীনভাবে ঘুরতে পারতেন না। আলেম-ওলামারা স্বাধীনভাবে সভা সমাবেশে কথা বলতে পারতেন না। ইসলাম প্রচার করতে পারেননি। ইমাম, আলেম ওলামাদের সভা সমাবেশ জলসা করতে বাধা দিয়েছে। আওয়ামী লীগ সারা দেশে আলেমদের ধর্ম প্রচারে বাধা দিয়েছে। আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) ইসলামের বাণী প্রচারের সময় যেমন ইসলামবিরোধীরা বাধা দিয়েছে বাংলাদেশে তেমনি গত ১৫টি বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলামের পালন ও প্রচার প্রসারে বাধা দিয়েছে। তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে।

07 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউনের দোসর। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চাইতে খারাপ: দুলু

খালেদ মুহিউদ্দীন ফজলুর রহমান প্রসঙ্গে টকশোতে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে প্রশ্ন করেন, বিএনপিতে কি মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছেন? গয়েশ্বর রায় বলেন, ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তার আলাদা মর্যাদা রয়েছে। একজন মুক্তিযোদ্ধা বলে কোনো অপরাধ করলে তার বিচার করবেন না? ফজলুর রহমানের বক্তব্যের ভেতরে গত কয়েকমাস ধরে আক্রমণাত্মক শব্দপ্রয়োগ দেখছি। আপত্তিকর শব্দ উচ্চারণ না করলে মনে হয় ভালো হতো। আমরা এনসিপির সমালোচনা করি না। কারণ তারা বয়সে তরুণ। তাদের ম্যাচিউরিটি আসুক। তাই বলে তাদের অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। উনি আপত্তিকর শব্দ প্রয়োগ না করলেও পারতেন। অন্য প্রসঙ্গে গয়েশ্বর বলেন, পিআর শব্দটি আমাদের দেশে জনপ্রিয় না, আমার কাছেও পছন্দের না। সেই কারণে বলছি সেটি খাই না, মাথায় দেয়। আরো বলেন, আমাকে কখনো ভারতীয় হাইকমিশন কোনো প্রোগ্রামে দাওয়াত দেয়নি। ‘র’-এর কারো সঙ্গে কখনোই আমার কোনো যোগাযোগ ছিল না। জাতীয় পার্টি প্রসঙ্গে বলেন, কোনো দল নিষিদ্ধের মাধ্যমে রাজনৈতিক সমাধান হয় না। নুরের ওপর আক্রমণের বিষয়ে সঠিক সমাধান দেবে সরকার। তারেক রহমানের আয়ের উৎস কী- জানতে চাইলে গয়েশ্বর রায় বলেন, তার ট্যাক্স ফাইল আছে নিশ্চয়। উনি নিশ্চয় কিছু একটা করেন। তাছাড়া দেশে তো উনার কিছু ব্যবসা আগে থেকেই ছিল। ভবিষ্যৎ সরকার প্রসঙ্গে বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

07 Sep 25 1NOJOR.COM

ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তার আলাদা মর্যাদা রয়েছে। একজন মুক্তিযোদ্ধা বলে কোনো অপরাধ করলে তার বিচার করবেন না?- গয়েশ্বর

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। দলটি বলেছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে। দেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও নেতাদের ওপর ধারাবাহিক হামলা একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ। ববি হাজ্জাজের ওপর হামলাও এই ধারাবাহিক চক্রান্তেরই একটি অংশ। দলটির সেক্রেটারি বলেন, সম্প্রতি নুরুল হক নুর এবং জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপরও একইভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এমন হামলার ঘটনা প্রমাণ করে যে, দেশে ফ্যাসিবাদী শাসনের দোসররা এখনো সক্রিয় রয়েছে। বিশেষ করে যখন দেশ জাতীয় নির্বাচনমুখী, তখন এমন ঘটনা জাতির জন্য অশনি সংকেত বহন করছে। আরো বলেন, ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

07 Sep 25 1NOJOR.COM

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে। ববি হাজ্জাজের ওপর হামলাও এই ধারাবাহিক চক্রান্তেরই একটি অংশ: ববি হাজ্জাজ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, আসন্ন এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রেস সচিব জানান, ডাকসু নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

07 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

দেশে সার্বিক মূল্যস্ফীতি আগস্ট মাসে নেমে এসেছে ৮.২৯ শতাংশে, যা গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ের তুলনায় এ হার ০.২৬ শতাংশ কমেছে। তবে খাদ্যপণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিবিএস প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। গত বছরের একই সময়ে এই হার ছিল ১০.৪৯ শতাংশ। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে, যা জুলাইয়ের ৭.৫৬ শতাংশের চেয়ে সামান্য বেশি। তবে গত বছরের একই সময়ে এ হার ছিল ১১.৩৬ শতাংশ। অপরদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৩৮ শতাংশ থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ৮.৯০ শতাংশে। গত বছরের আগস্টে এ হার ছিল ৯.৭৪ শতাংশ। এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে ৮.১৫ শতাংশে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট আরও জটিল আকার ধারণ করেছে।

07 Sep 25 1NOJOR.COM

দেশে সার্বিক মূল্যস্ফীতি আগস্ট মাসে নেমে এসেছে ৮.২৯ শতাংশে, যা গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।

চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়ে বিতর্কিত বক্তব্যের জের ধরে চবি'র সেকশন কর্মকর্তা ও জামায়াত নেতা সিরাজুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে তাকে শোকজ করা হয়। নোটিশে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সিরাজুল তার বক্তব্যে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পতির ওপর প্রতিষ্ঠিত, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে— এটা আমরা মেনে নেব না’।

07 Sep 25 1NOJOR.COM

চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়ে বিতর্কিত বক্তব্যের জের ধরে চবি'র সেকশন কর্মকর্তা ও জামায়াত নেতা সিরাজুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে শপথবাক্য পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা। রোববার দুপুরে জাতীয় সংগীত পরিবেশনের মাধমে শুরু করে আনুষ্ঠানিক শপথ পাঠ অনুষ্ঠান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস না করার শপথ বাক্য পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল। ছাত্রদলের শপথনামায় ঢাবিকে একটি নিরাপদ, আধুনিক, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। গণরুম ও গেস্টরুম নির্যাতনের মতো অপসংস্কৃতি রোধ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, সুলভ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এছাড়াও, গণতন্ত্র, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণ এবং ডাকসুতে শালীন ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রতিশ্রুতি রয়েছে।

07 Sep 25 1NOJOR.COM

ডাকসু ও হল সংসদ নির্বাচনে শপথবাক্য পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা।

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে ও বক্তব্য দেয়। অবরোধকারীরা বলেন, সম্পূর্ন অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ সুজানগর উপজেলার সাথে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণ ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত। এ নিয়ে ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, বেলা ১টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ইসি সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

07 Sep 25 1NOJOR.COM

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও বেড়া উপজেলার বাসিন্দারা।

কাদের সিদ্দিকী বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি। তিনি বলেন, ধানমন্ডি ৩২ এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এ ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে মামলা করা হবে। অপর দিকে বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন বলেও জানান। এর আগে রোববার দিনগত রাত ১টার দিকে কাদের সিদ্দিকীর বাসার জানালার গ্লাস ও গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। আবার বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

07 Sep 25 1NOJOR.COM

শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি: কাদের সিদ্দিকী

চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবাণীতে দুই শীর্ষ নেতা বলেন, বদরুদ্দীন উমর ব্রিটিশ ভারতের খ্যাতনামা রাজনীতিক আল্লামা আবুল হাশিমের সন্তান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ডে পড়াশোনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসেন। জীবদ্দশায় তাকে ইতিহাসে রাজনৈতিক জীবন্ত কিংবদন্তি বলা হতো। ভাষা আন্দোলনের ইতিহাস, নব্বইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস তৈরিতে তিনি ছিলেন বিদ্যাপীঠসম। সর্বশেষ স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে তার তাত্ত্বিক অবস্থান নতুন প্রজন্মকে দিয়েছে মুক্তির এক নতুন দিশা। শোকবাণীতে বিএনপির দুই শীর্ষ নেতা বলেন, ‘বদরুদ্দীন উমর ছিলেন চিন্তাশীল রাজনৈতিক অভিভাবক। তার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে শূন্যতা পূরণ হওয়ার নয়।’ প্রসঙ্গত, কিছুদিন আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় বিএনপি মহাসচিব তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

07 Sep 25 1NOJOR.COM

বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সীমানা পুনঃনির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে, এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। তিনি বলেন, কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি। রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগ রাখা হবে। এ মাসের মধ্যে চূড়ান্ত হবে। আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

07 Sep 25 1NOJOR.COM

সীমানা পুনঃনির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে, এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই: আনোয়ারুল

কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার ও কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরণে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণা দিয়েছে এনসিপি। শনিবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান। সদস্য হিসেবে আছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মাহিদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন গঠনতন্ত্র অনুযায়ী এটি পরিচালিত হবে এবং প্রান্তিক কৃষক ও কৃষক সংগঠকদের সঙ্গে সমন্বয় করে সারাদেশে কৃষি-সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করবে।

07 Sep 25 1NOJOR.COM

কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার ও কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরণে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণা দিয়েছে এনসিপি।

লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও বামপন্থি রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ঢাবি শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে পরবর্তীতে রাবি শিক্ষক হিসেবে যোগ দেয়া বদরুদ্দীন উমর ছিলেন আমাদের মুক্তবুদ্ধি ও প্রগতির সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা, গবেষণা, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি নিষ্ঠা বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তিনি ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পরিবর্তনের জন্য গোড়া থেকেই গণঅভ্যুত্থানের কথা বলেছেন এবং জুলাই আন্দোলনকে উপমহাদেশের একটি অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের স্বীকৃতি দিয়েছেন। আরো বলেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর শুধু একজন তাত্ত্বিক ছিলেন না, ছিলেন একজন সংগ্রামী, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে সরকার। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশীল মানুষদের জন্য তার লেখনী ও জীবনদর্শন এক অনন্য পথনির্দেশ হিসেবে কাজ করবে।

07 Sep 25 1NOJOR.COM

লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও বামপন্থি রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের দেড়শো শিক্ষাপ্রতিষ্ঠানে সেপ্টেম্বরের থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে মিড-ডে মিল চালু করা হবে। বিধান রঞ্জন বলেন, বছরে মাত্র ১৮০ দিন প্রাথমিকে ক্লাস হয়। শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখা হয়। এর ফলে গোটা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমানো হবে। আরও বলেন, সবশেষ তথ্য অনুযায়ী দেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর। যারা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পরেছে। তিনি বলেন, মামলার জন্য অনেক শিক্ষককে পদন্নোতি দেয়া যাচ্ছে না। ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নোতি পাওয়ার জন্য অপেক্ষমাণ রয়েছে। তাহলে অনেক নতুন পদ সৃষ্টি হবে।

07 Sep 25 1NOJOR.COM

প্রাথমিক পর্যায়ের দেড়শো শিক্ষাপ্রতিষ্ঠানে সেপ্টেম্বরের থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে মিড-ডে মিল চালু করা হবে: বিধান রঞ্জন

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেফতার করা হয়েছে। রোববার নবাবগঞ্জে অবস্থিত নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শামসুদ্দোহা খন্দকার নিজ বাহিনীতে দুর্নীতির ‘বরপুত্র’ হিসাবে পরিচিত ছিলেন। প্রেষণে বিআইডব্লিউটিএ-র চেয়ারম্যান পদে যোগ দিয়ে হয়ে উঠেছিলেন বেপরোয়া। বিভিন্ন নদনদী খননকাজের টেন্ডারের কমিশন হিসাবে নিয়েছেন শত শত কোটি টাকা। এছাড়া নদী দখল করে গড়ে তোলা বিভিন্ন শিল্পকারখানা মালিকদের কাছ থেকেও বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। এতে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

07 Sep 25 1NOJOR.COM

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান আওয়ামী লীগের পতনের নেপথ্যে যুক্তরাষ্ট্র সক্রিয় থাকার গুঞ্জন খারিজ করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রায় সব বিদেশি সাহায্য স্থগিত করেছেন। তিনি ‘নেশন বিল্ডিং’ পছন্দ করেন না। তিনি জানান, গণতন্ত্র, মানবাধিকার, সংখ্যালঘু অধিকারের মতো বিষয়গুলো এখন ইতিহাস হয়ে গেছে। ট্রাম্প কেবল লেনদেনভিত্তিক ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। আরও বলেন, আসলে ট্রাম্প প্রশাসনের নজরে বাংলাদেশ খুব একটা নেই। সেটা হয়তো ভালোও হতে পারে। কারণ নজরে থাকা দেশ যেমন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের নানা জটিলতা তৈরি হয়েছে। এদিকে, রাজনীতিতে দক্ষিণপন্থার উত্থান নিয়ে বিএনপি মহাসচিবের আশংকা প্রসঙ্গে কুগেলম্যান বলেন, গত এক বছরে ধর্মভিত্তিক ডানপন্থী গোষ্ঠীগুলো বেশি রাজনৈতিক পরিসর পেয়েছে। যদি তারা গণতন্ত্রবিরোধী বা সহিংস কর্মকাণ্ডে জড়ায় তখনই সমস্যা হবে। এক্ষেত্রে সন্ত্রাসবাদ সবচেয়ে বড় উদ্বেগ। আরও বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এটিকে গুরুত্ব সহকারে নজরদারি করতে হবে। লীগ নিষিদ্ধ হওয়ায় অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। তবে নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা থেকেই যায়। আরো বলেন, এই সরকারের সময় মানুষের অস্থিরতা বাড়লেও আগের চেয়ে জনগণের স্বাধীনতা বেড়েছে। নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে হওয়া অত্যন্ত জরুরি।

07 Sep 25 1NOJOR.COM

মাইকেল কুগেলম্যান আওয়ামী লীগের পতনের নেপথ্যে যুক্তরাষ্ট্র সক্রিয় থাকার গুঞ্জন খারিজ করেছেন।

রোববার ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশন জানায়, জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে শহীদ গোলাম নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। পরে এই মামলায় ২৮ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় গ্রেফতার অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিককে। নাফিজ এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ঘটনার সময় নাফিজের মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। এক রিকশাচালক গুলিবিদ্ধ অবস্থায় পা দানিতে করে নাফিজকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া, চট্রগ্রামের শহীদ ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরীসহ ১৫ আসামির বিরুদ্ধ ১২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইদিন, সাক্ষ্য দেন জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় শহীদ আনাসের মা।

07 Sep 25 1NOJOR.COM

জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে শহীদ গোলাম নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে: প্রসিকিউশন

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের সময়গুলোতে আমরা কখনো ভাবিনি কাদের এ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাদের নীরবে-নিভৃতে কাজ করে গেছে সব সময়। জুলাইয়ের আগে ও পরে কাদের সমানভাবে কাজ করে গেছে। কাদেররা গুরুত্বপূর্ণ হয়ে উঠে যখন জাতির প্রয়োজন পরে। তিনি লেখেন, গত ১ বছরে অনেকে অনেক কিছু হয়েছে। সবাই গণঅভ্যুত্থানের হিস্যা বুঝে নিয়েছে। কিন্তু কাদের সযত্নে নিজেকে আলাদা করছে সবকিছু থেকে। যদিও অনেক কিছুর দায়ভার কাদেরদের উপরে এসে পড়েছে। নাহিদ বলেন, ৯ তারিখ ডাকসু নির্বাচনে কাদের ভিপি পদে নির্বাচন করছে। সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে সেই প্রত্যাশা রাখি। মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের! সাহস ও দেশপ্রেমের প্রতীক আব্দুল কাদেরের জয় হোক!

07 Sep 25 1NOJOR.COM

৯ তারিখ ডাকসু নির্বাচনে কাদের ভিপি পদে নির্বাচন করছে। সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে সেই প্রত্যাশা রাখি: নাহিদ

কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধৈর্য্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সকল বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকবো সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব। তিনি বলেন, আশা করবো নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে। ২৪, ১৮ সালসহ অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে। আরো বলেন, সরকারের ব্যর্থতা জোরেসোরে তুলে ধরা হয়, কিন্তু সফলতা তুলে ধরা হয় না। অপারেশন ডেভিলহান্টের কর্মযজ্ঞ এখনও চলমান রয়েছে। ফ্যাসিস্টদের তালিকা প্রত্যোক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। তিনি জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেয়া হবে। এসময় পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি।

07 Sep 25 1NOJOR.COM

কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটা জাতি উন্নতি করতে হলে প্রথমত, শিক্ষা এবং স্বাস্থ্য এইগুলো কখনো প্রাইভেট বিষয় হতে পারবে না। এগুলো রাষ্ট্রীয় বিষয় হওয়া দরকার। দুই নম্বর হচ্ছে, এই যে গভর্মেন্টের পাশাপাশি হওয়া দরকার ভলান্টিয়ার সার্ভিস। যদি আমরা এগুলো কার্যকর করতে পারি, তাহলে আশা করতে পারেন যে আমাদের জাতীয় ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারব। তিনি বলেন, আমাদের শিক্ষাক্ষেত্রে কাগজে কলমে অনেক পরিবর্তন ঘটে গেছে। কিন্তু প্রকৃত অর্থে ব্রিটিশরা আমাদের যা শিখিয়েছে তার থেকে এক চুলও আগায়নি। আমাদের শিক্ষার উদ্দেশ্য কি? কেরানি তৈরি করা। ধরুন আমাদের ইনকামের একটা বড় সোর্স হচ্ছে আমাদের প্রবাসীদের ইনকাম এবং আমাদের পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর বলে গেছেন যে, আমাদের প্রবাসীরা সবচেয়ে কম আয় করেন অন্যদের তুলনায়। কারণ, তাদের শিক্ষাগত বৈশিষ্ট্য দুর্বল। তাহলে আমি যদি এইভাবে আয় করতে চাই, আমি যদি জাতীয়ভাবে বিষয়টা চিন্তা করি তাহলে কিন্তু শিক্ষার প্রয়োজন। আরও উপদেষ্টা বলেন, আমরা ক্রমেই স্বাস্থ্য এবং শিক্ষাকে একটা প্রাইভেট বিষয় করে তুলেছি। এতে মুষ্টিমেয় কিছু ব্যক্তির এবং গোষ্ঠীর লাভ হয়। যদি জাতীয় স্বার্থের চিন্তা করি, তা কখনোই রক্ষিত হয় না।

07 Sep 25 1NOJOR.COM

একটা জাতি উন্নতি করতে হলে প্রথমত, শিক্ষা এবং স্বাস্থ্য এইগুলো কখনো প্রাইভেট বিষয় হতে পারবে না: বিধান রঞ্জন

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস। তারা জানিয়েছেন, বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয়। এ ছাড়া ‘‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’’ লেখা প্ল্যাকার্ড ধরায় অন্যদের গণহারে গ্রেফতার করা হয়।' প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে। একজন বিক্ষোভকারীকে গ্রেফতারের পর তার মুখ বেয়ে রক্ত ঝরতে দেখা যায়। পুলিশ এক্সে জানিয়েছে, ‘বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় আমাদের কর্মকর্তারা অস্বাভাবিক মাত্রার নির্যাতনের শিকার হয়েছেন। ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। গালিগালাজও করা হয়েছে।’

07 Sep 25 1NOJOR.COM

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। রোববার বেলা ১১টা থেকে চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। ফলে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূর-দূরান্তের যাত্রীরা। পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়ন। পাশাপাশি উন্নয়ন বঞ্চিত হবেন মানুষজন। তাই ওই দুই ইউনিয়নকে পূর্বের আসনে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

07 Sep 25 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।

শনিবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছে আরও ৬৭ ফিলিস্তিনি। গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী। শনিবার হামাসের আস্তানা দাবি তুলে গুড়িয়ে দেওয়া হয় ১৫তলা সুসি টাওয়ার। ভবনটির ঠিক উলটো দিকেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়। এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেলআবিব। যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা। পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান। এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৬৪ হাজার ৪৩৫ জন নিহত এবং এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এক্স–এ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে গাজা সিটির একটি উঁচু ভবন ধসে পড়ার দৃশ্য দেখা যায়। তিনি লেখেন, ‘আমরা চালিয়ে যাচ্ছি।’

07 Sep 25 1NOJOR.COM

শনিবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছে আরও ৬৭ ফিলিস্তিনি। এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৬৪ হাজার ৪৩৫ জন নিহত এবং এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছেন।

জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা উল্লেখ করে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী শামীম হোসেন (২৩)। ডায়েরিতে বলেছে, আমার নির্বাচনী প্রচারণার মূল বিষয় হলো ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যা লেজুরবৃত্তিক ছাত্রসংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরবে। এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গত ২৮ তারিখ সকাল অনুমান ১১ টার সময় ঢাবি এলাকায় অবস্থান করাকালীন সময় অনলাইন ও অফলাইনে আমাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই প্রোপাগান্ডাগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে। এর ফলে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে, নির্বাচনের আগে এবং পরে আমার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক আঘাত আসার আশঙ্কা করছি।

07 Sep 25 1NOJOR.COM

জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা উল্লেখ করে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী শামীম হোসেন (২৩)।

রোববার লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

07 Sep 25 1NOJOR.COM

রোববার একটি বেসরকারি হাসপাতালে লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন।

রোববার বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। আইএসপিআর জানিয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না। এদিন বাংলার আকাশে রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে। রাত সাড়ে ১০টায় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপরে পড়বে। এই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে। চন্দ্রগ্রহণটি পুর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ হতে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার ৯০ ভাগ অঞ্চল থেকে এটি দেখা যাবে না।

07 Sep 25 1NOJOR.COM

রোববার বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত।

এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া। আর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই আইডিয়া বাস্তবায়ন হবে না। তিনি বলেন, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আমাদের নিরীহ আলেম ভাইদের ওপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, ২৪’র অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্রজনতাকে খুন করেছে, সেই খুনিরা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাস্তুতো ভাই। যেই চোর এতোদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেয়ার কথা বলছে। আরো বলেন, যেভাবে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই তাদের দোসর জাতীয় পার্টিরও সকল কর্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পঞ্চগড়ে ছাত্রদল স্কুল কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পাঁয়তারা করছে উল্লেখ করে বলেন, স্কুলের শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে ঢুকিয়ে অপরাজনীতির চক্রে ঢুকাবে। সেখানে মাদকের ব্যবসা শুরু করবে, চাঁদাবাজি করবে।

07 Sep 25 1NOJOR.COM

রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া। আর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই আইডিয়া বাস্তবায়ন হবে না: সারজিস

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনার মূল আসামি বেলাল তালুকদারসহ দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে ৫০-৬০ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা ও ভাঙচুর করেন।

07 Sep 25 1NOJOR.COM

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনার মূল আসামি বেলাল তালুকদারসহ দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব।

টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার শহীদ মিনার চত্বরে একই সময়ে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশের ডাক দেয়া হয়। জানা গেছে, গত ১ সেপ্টেম্বর ইউএনও বরাবর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কাদের সিদ্দিকীর। অপরদিকে, ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে সমাবেশের অনুমতি চেয়ে ৫ সেপ্টেম্বর লিখিত আবেদন করেন ছাত্র নেতৃবৃন্দের পক্ষে রনি মিয়া। রনি মিয়া বলেন, সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। তাদের যাতে পুনর্বাসন করতে না পারে এজন্য আমরা ছাত্র সমাজ সমাবেশের ডাক দিয়েছি। হুমায়ুন বাঙ্গাল বলেন, অনুমতি চেয়ে আমরা আগে আবেদন করেছি। আমাদের মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্য তারা একই স্থানে সমাবেশ ডেকেছে। ইউএনও জানান, ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

07 Sep 25 1NOJOR.COM

বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আজ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হবে। রোববার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টা এর উদ্বোধন করবেন। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে এই কর্মসূচির আওতায় দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ পুলিশের দেশজুড়ে ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দফতরে মডিউল অনুযায়ী ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামীতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স’ তৈরির পরিকল্পনাও রয়েছে। এনারাই পরবর্তীতে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

07 Sep 25 1NOJOR.COM

আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আজ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাওয়া দলগুলো নির্বাচনী ইশতেহারে তা বলতে পারে। এরপর মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পিআর পদ্ধতি চালু করুক। কিন্তু নির্বাচনে পিআরের জন্য ব্যালট রাখার মতো অবাস্তব কথা শুধুমাত্র জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলই বলতে পারে। খসরু বলেন, সংস্কার নিয়ে কারো দ্বিমত নেই, কিন্তু কতটুকু সংস্কার করা সম্ভব সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। ঐকমত্য না হওয়া বিষয়গুলো আগামী নির্বাচনে জনগণের কাছে নিয়ে যেতে হবে। রাজনীতিতে দ্বিমত থাকবেই। তবে অন্যের মতামতকে সম্মান জানাতে শিখতে হবে ও সহনশীলতা থাকতে হবে। আরও বলেন, যারা বিপ্লবের পর দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পেরেছে তারাই ভালো করেছে। আর যারা যেতে পারেনি, সেখানেই সমস্যা হয়েছে। এমনকি গৃহযুদ্ধও হয়েছে। ৩ মাসের মধ্যে নির্বাচন হলে দেশ সব সূচকেই ভালো থাকতো।

07 Sep 25 1NOJOR.COM

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাওয়া দলগুলো নির্বাচনী ইশতেহারে তা বলতে পারে। এরপর মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পিআর পদ্ধতি চালু করুক: আমীর খসরু

ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলামহোসেইন মোহসেনি এজেই বলেছেন, ইরান কখনো বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সাইয়্যেদ আম্মার আল-হাকিমের সঙ্গে বৈঠকে তিনি জানান, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না। এজেই শত্রুদের ষড়যন্ত্রের প্রতি সতর্ক থাকার এবং চাপিয়ে দেওয়া যুদ্ধ ও শান্তি উভয়ই প্রত্যাখ্যান করার বিষয়েও জোর দেন। আল-হাকিম উল্লেখ করেন, ইরান-ইরাক সম্পর্ক দুই দেশের সীমিত সম্পর্কের বাইরে আরও গভীর।

এ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধান বিচারপতিসহ কেউ কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নয়। নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে তিনি বিচারকদের সতর্ক করেছেন যেন আইনজীবীদের সম্মান বজায় রাখা হয়। তিনি বলেছিলেন, কোনো বিচারকের আচরণ যদি ন্যায়বিচার নিয়ে সংশয় তৈরি করে, তবে তাকে কনটেম্পটের দায়ে দোষী সাব্যস্ত করা যেতে পারে। অনুষ্ঠানে আইনজীবী, রাজনীতিবিদ এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য নেতারা উপস্থিত ছিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে অটল অবস্থান বজায় রেখেছেন, শান্তিচুক্তি কেবল মস্কোর শর্ত পূরণ হলে সম্ভব, তা না হলে বল প্রয়োগের সম্ভাবনা রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, কূটনৈতিক সফলতা ও চীন, ভারতসহ মিত্রদের সমর্থন তাকে দৃঢ় করেছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মস্কোয় বৈঠকের আগ্রহ দেখাচ্ছেন, পশ্চিমা সেনারা ইউক্রেনে গেলে তারা লক্ষ্যবস্তু হবে। কিয়েভ ও মস্কোর স্বার্থের সংঘাতের কারণে যুদ্ধের সমাধান এখনও অনিশ্চিত।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান নাটোরে জুলাই শহিদদের স্মরণ করেন। তিনি বলেছেন ফ্যাসিবাদ পরাজিত হলেও ষড়যন্ত্র থেমে নেই। বিচার ও সংস্কারের কাজ চলছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিও এগোচ্ছে। শহিদ পরিবার দ্রুত বিচার, জুলাই সনদ প্রদানের এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। কর্মকর্তারা দিনের শুরুতে পাঁচ শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির স্বাধীনতার জন্য আত্মত্যাগের সম্মান প্রদর্শন করেন।

কার্যক্রম নিষিদ্ধ ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার রাতে বাড়ির কেয়ারটেকার নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছে। এতে কেয়ারটেকারের আসবাবপত্র, কাপড়-চোপড় এবং নিচতলার ড্রয়িংরুমের কিছু অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা বাড়ির ২য় তলার দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে সিঁড়ি ও দরজায় একইভাবে আগুন ধরিয়ে দেয়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে থেকে বাড়িতে কেউ থাকে না। এ ঘটনায় লিপটন লেখেন, আগুনের ঘটনায় তিনি বিচলিত নন। যেখানে ৩২ নম্বরে আগুন দিয়েছে, সেখানে এই বাড়ি তো কিছুই না।

07 Sep 25 1NOJOR.COM

ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

আসন্ন জাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সাবেক সভাপতি। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসুর গঠনতন্ত্রের ৪। ৩৮। ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

07 Sep 25 1NOJOR.COM

জাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে।

উপদেষ্টা সি আর আবরার বলেছেন, ‘স্কুল শুধুমাত্র জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, নীতি-নৈতিকতা শেখারও প্রতিষ্ঠান। জীবনের সব সিদ্ধান্ত নীতি-নৈতিকতার আলোকে নিতে হবে। প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করে মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে হবে। তিনি শিক্ষার্থীদের বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা যোগ্য নাগরিক হিসেবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে। জুলাইয়ে যে আন্দোলন ও গণঅভ্যুত্থান হয়েছে, নতুন করে আমরা যে শপথ নিয়েছি, সেই তরুণদের আশা-আকাঙ্ক্ষা আমাদের এগিয়ে নেবে। আরও বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন জীবনের ইঞ্জিন হিসেবে কাজ করে। আমরা এমন এক পৃথিবীতে আছি, যেখানে প্রযুক্তি ও জ্ঞানে অগ্রগতি হলেও প্রকৃতি ও পরিবেশ ভীষণভাবে বিপর্যস্ত। আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে উত্তর ও দক্ষিণ মেরুর বরফ দ্রুত গলে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিই এর প্রধান কারণ। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলছি। কাজগুলো আমাদের প্রজন্মের করার কথা ছিল, আমরা করিনি। তাই বলা যায়, এ ক্ষেত্রে আমরা অপরাধী।

07 Sep 25 1NOJOR.COM

স্কুল শুধুমাত্র জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, নীতি-নৈতিকতা শেখারও প্রতিষ্ঠান। জীবনের সব সিদ্ধান্ত নীতি-নৈতিকতার আলোকে নিতে হবে: সি আর আবরার

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, দেশের জনগণ দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। তিনি বলেন, দেশে দুই একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা তাদেরকে আহ্বান জানাই - ভুল পথে ধাবিত হবেন না। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সব দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি, স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান করা হবে। বর্তমানে আমরা রাজনৈতিক কর্মী, নাগরিক ও আপনাদের এলাকার সন্তান হিসেবে পাশে আছি। আমিনুল জানান, প্রতি মাসেই নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন হাসপাতাল ও সরকারি হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া নিম্ন আয়ের মানুষের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকারের ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুস্থ ও যোগ্য জাতি গড়ে তোলা হবে।

07 Sep 25 1NOJOR.COM

আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সব দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই: আমিনুল হক

কাপাসিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলাকার সাধারণ কৃষক। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে বসেন এলাকার কৃষকরা। অনুষ্ঠানে একে একে বেশ কয়েকজন কৃষক তাদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। প্রামাণ্যচিত্রকে ঘিরে তারা জানান হৃদয়ছোঁয়া প্রতিক্রিয়া। প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং রাষ্ট্রীয় অবহেলার ছবি। তুলে ধরা হয়েছে, কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নন বরং তিনি রাষ্ট্র গঠনেরও অন্যতম কারিগর। এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বিএনপি নেতা হাবিবুর রহমান। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে কৃষি কথা। জাতীয় নির্বাচনের আগেই দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার করে প্রদর্শিত হবে এই প্রামাণ্যচিত্র।

07 Sep 25 1NOJOR.COM

কাপাসিয়ায় তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলাকার সাধারণ কৃষক।

ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম বলেছেন, এ দেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। ২০০৮ সাল থেকে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছি। আমরা আমাদের দাবিতে অটল। আমাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি সবাইকে দেশ গড়ার জন্য এ দাবি আদায়ে হাত পাখার তলে সমবেত হওয়ার আহ্বান জানান। রেজাউল বলেন, আগের পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হয়। ৬০ ভাগ মানুষ থাকে অবহেলিত। পিআর নির্বাচন হলে দেশে আর ফ্যাসিস্ট তৈরির সুযোগ থাকবে না। তিনি বলেন, ইউনূস সরকারের তিনটি ওয়াদা ছিল, সংস্কার, বিচার, নির্বাচন। এখন পর্যন্ত কোনটাই আলোর মুখ দেখেনি। আমরা দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য, ইসলামের জন্য কাজ করি। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। এ নিয়ে যারা কটূক্তি করেন, তারা জ্ঞান পাপী।

07 Sep 25 1NOJOR.COM

আমাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন: রেজাউল করীম

গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।