সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়ে মিলছে সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, দেশে ২০১১ সাল থেকে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস চালু হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এ ছুটি দিচ্ছে। নবজাতককে লালনপালনে মায়ের মতো বাবারও দায়িত্ব আছে। কিন্তু আমাদের দেশের বিদ্যমান আইনে পিতৃত্বকালীন ছুটির কোনো বিধান নেই। ফলে সরকারি চাকরিজীবীরা ইচ্ছা থাকলেও কাজ করতে পারছেন না। আরও বলেন, অনেক সময় অসুস্থ স্ত্রী-সন্তানকে হাসপাতালে রেখে অফিস করতে হয় কর্মজীবী বাবাকে। এমন বাস্তবতায় নবজাতকের দেখভাল অনেক সময় যথাযথভাবে হয় না। এ পরিস্থিতিতে দিন দিন পিতৃত্বকালীন ছুটির দাবি জোরদার হচ্ছে। সরকারও পিতৃত্বকালীন ছুটির জন্য বাংলাদেশ সার্ভিস রুলস সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, বিশ্বের ৭৮ দেশে পিতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে। ভারতে শিশু ভূমিষ্ঠ হওয়ার ৬ মাসের মধ্যে সবেতনে ১০ দিন পিতৃত্বকালীন ছুটি ভোগ করেন। তারা চাকরিজীবনে এই ছুটি দুবার পেয়ে থাকেন। পাকিস্তানে পিতৃত্বকালীন ছুটি সবেতনে এক মাস। তারা চাকরিজীবনে তিনবার এ ছুটি ভোগ করেন। এছাড়া অন্যান্য যুক্তি তুলে ধরা হয়।
সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়ে মিলছে সুখবর। সরকার পিতৃত্বকালীন ছুটির জন্য বাংলাদেশ সার্ভিস রুলস সংশোধনের উদ্যোগ নিয়েছে।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কোনো চাপে নয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া প্রবাসী বাঙালিদের দাবির পরিপ্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, এ বছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আরও বলেন, গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলায় সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে: ফরিদা
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জামায়াত নেতা গোলাম পরওয়ার এক বিবৃতিতে পাকাপোক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের জন্য শক্ত দাবি জানিয়েছেন। তিনি বলেন, আজ ১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। গণতন্ত্র হলো সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তি। গণতন্ত্রহীন অবস্থায় আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতা অনুপস্থিত থাকে। আরো বলেন, গত ১৭ বছরে ‘ফ্যাসিবাদী’ শাসন গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মানুষ ভোটাধিকারের, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে এবং তা হাতছাড়া করা যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াত ঘোষণা করেছে, গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক করতে তারা বদ্ধপরিকর। পরওয়ার বলেন, আমরা পিআর পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়-ভীতিমুক্ত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছি। অতীত অভিজ্ঞতার আলোকে কালো টাকা, পেশিশক্তি, কেন্দ্র দখলসহ সব ধরনের অনিয়ম বন্ধ করতে হবে।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গোলাম পরওয়ার এক বিবৃতিতে পাকাপোক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের জন্য শক্ত দাবি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ-মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চান। বৈঠকে উভয় পক্ষের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা হয়। এছাড়া তুলা ও সয়াবিনসহ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হয়। আলোচনায় আরও আসে জ্বালানি সহযোগিতা জোরদার, যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট ইস্যু। প্রধান উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। আমরা আশা প্রকাশ করি যে এর মাধ্যমে আরও শুল্ক ছাড় পাওয়া সম্ভব হবে।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। আমরা আশা প্রকাশ করি যে এর মাধ্যমে আরও শুল্ক ছাড় পাওয়া সম্ভব হবে: প্রধান উপদেষ্টা
জিওপি নেতা রাশেদ খান বলেছেন, ‘নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ। গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবিদাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোন পদক্ষেপের সাথে গণঅধিকার পরিষদ যুক্ত হবে না, তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি।' আরও বলেন, ‘আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার কায়েম করা। সেজন্য পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই। আসুন এক থাকি, যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন।’
নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ: রাশেদ
দুই থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ ১০৬ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে ২০১৯ সালে ঢাকার শাহবাগ থানা এলাকায় যানবাহন পোড়ানোর মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মির্জা ফখরুল, মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭৭ জনকে অব্যাহতির আদেশ দেন মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। এদিকে রমনা থানার নাশকতা মামলায় বিএনপি মহাসচিবসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান। মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সেসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা হয়।
দুই থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ ১০৬ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর ঢামেক হাসপাতাল ছেড়েছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছাড়েন নুর। হাসপাতালের পরিচালক জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা হয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নুর বলেন, এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব। স্বজনরা জানান, নুরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
নুরুল হক নুর ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর ঢামেক হাসপাতাল ছেড়েছেন। নুরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল। এতে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ। এছাড়াও জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বারোপ করা হয়। জামায়াত আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি তার শারীরিক খোঁজখবর নিতে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ জানান।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল।
স্বাধীন পরিসংখ্যান কমিশন নয়, হচ্ছে কাউন্সিল। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম বদলে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাট) এবং প্রতিষ্ঠান প্রধানের পদ চিফ স্ট্যাটিশিয়ান করার সুপারিশ দেওয়া হয়েছে। সোমবার পরিকল্পনা উপদেষ্টার কাছে প্রতিবেদনের খসড়া জমা দিয়েছে টাস্কফোর্স। প্রতিবেদনে একটি কাউন্সিল গঠনের কথা বলা হয়। এটির সদস্য সংখ্যা হবে ৭ জন। এই কাউন্সিল পরিসংখ্যানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। ব্যুরোতে চিফ স্টাটিশিয়ানের নিয়োগসহ ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি দেখবে। এছাড়া ব্যয় নিরীক্ষা তদারক করবে। এই কাউন্সিলের নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা। পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধন করতে হবে। সাংগঠনিক কর্তৃপক্ষকে সরকারি শাখা থেকে ষোলটি শাখায় সম্প্রসারণ এবং ৪৩৭টি নতুন উপজেলা-স্তরের পদ তৈরির সুপারিশ করা হয়েছে। বিবিএসের স্বায়স্তশানের জন্য বাজেটে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি এখনই ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া দরকার। এ সময় টাস্কফোর্স প্রধান হোসেন জিল্লুর রহমান বলেন, প্রতিবেদনে যেসব সুপারিশ দেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন করা হলে প্রাতিষ্ঠানিক অনেক সংস্কার হবে।
স্বাধীন পরিসংখ্যান কমিশন নয়, হচ্ছে কাউন্সিল। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম বদলে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাট) এবং প্রতিষ্ঠান প্রধানের পদ চিফ স্ট্যাটিশিয়ান করার সুপারিশ দেওয়া হয়েছে।
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিকস করে আসছি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি, বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে। আমরাও তা-ই। সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পর সেই আলোকে জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। এটাও বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এ নেতা বলেন, সুশাসন-ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে; পুরোনো যে ফ্যাসিবাদী আমলের সবকিছু সংস্কার করে, ধুয়েমুছে পরিষ্কার করে নবযাত্রা শুরু হবে, তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই।’ আযাদ জানান, সংবিধানের অনুচ্ছেদ ৭–এ জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে। এর ভিত্তিতে যদি এই কনস্টিটিউশনাল অর্ডারটা (সাংবিধানিক আদেশ) হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। জোরের ওপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে (গণভোট) দেওয়া হয়।
আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিকস করে আসছি। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে: আযাদ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের যুব সমাজ উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতা অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। তারা শিক্ষাক্ষেত্র ছাড়াও স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান চ্যালেঞ্জ যেমন জনস্বাস্থ্য সংকট, শিক্ষা ও পরিবেশগত সমস্যার মোকাবিলায় যুবসমাজকে নেতৃত্ব দিতে হবে। ড. ইউনূস বলেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণের জন্য নয়, এটি আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। মেধা, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের দক্ষতা ব্যবহার করে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে, দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২ তরুণকে ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেন ইউনূস।
তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে: ইউনূস
আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ভোটের সামগ্রী কেনাকাটা ও সরবরাহ শুরু হয়েছে। ইতোমধ্যে এসব সরঞ্জাম আসতে শুরু করেছে নির্বাচন কমিশনে। সেপ্টেম্বরের শুরু থেকেই অন্তত ছয়টি সামগ্রী ধাপে ধাপে এনে নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে। এ নিয়ে উপ-সচিব রাশেদুল ইসলাম জানান, লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় হোসিয়ান ব্যাগ, ছোট হোসিয়ান ব্যাগ সামগ্রীর চাহিদার কিছু অংশ সরববাহ শুরু হয়েছে। বড় ও ছোট হেসিয়ান ব্যাগ চাহিদার সবগুলোই পৌঁছে গেছে। ধাপে ধাপে অন্যগুলোও আসছে। এদিকে সার্বিক অগ্রগতি তুলে ধরে আগস্টের শুরুতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। ইসি কর্মকর্তারা বলছেন, ভোটের সামগ্রীর অধিকাংশই নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা হয়। কিছু মনোহরি জিনিস রিটার্নিং অফিসারকে স্থানীয়ভাবে সংগ্রহও করতে হয়। আসনভিত্তিক ভোটার, ভোটকেন্দ্র ও সামগ্রিক প্রস্তুতি শেষ হলে তফসিল ঘোষণার পর আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসে ধাপে ধাপে তা বিতরণে যাবে। আর ব্যালট পেপারসহ নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের আগেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় সব সরঞ্জাম।
আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ভোটের সামগ্রী কেনাকাটা ও সরবরাহ শুরু হয়েছে। ইতোমধ্যে এসব সরঞ্জাম আসতে শুরু করেছে কমিশনে।
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর ভোট ‘এক বাক্সে’ আনার ব্যাপারে ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছে ইসলামি দলগুলো। তিনি জানান, জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে জোটবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৫ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি। আরো বলেন, সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে, যা পুরানো বন্দবস্তে ফিরে যাবার ইঙ্গিত। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে, জোটবদ্ধ আন্দোলনের কথাও জানান তিনি। এদিকে জামায়াতও পৃথকভাবে একই কর্মসূচি দিয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর ভোট ‘এক বাক্সে’ আনার ব্যাপারে ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছে ইসলামি দলগুলো: রেজাউল করিম
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ১২ হাজার ৮৭৭ জনকে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে এসেছে সাম্য, ন্যায়-বিচার, নাগরিক মর্যাদা, গণতন্ত্র ও সমৃদ্ধির এক নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ। সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্ম হবে সবচেয়ে বড় চালিকা শক্তি। এই যুব সমাজ দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে। এ ছাড়াও মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আরো বলেন, আর্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ যুবক, যুবা ও নারীদের প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু করা হবে। একইসঙ্গে যুব উদোক্তা নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়েছে। এদিন যুব উন্নয়ন ও কর্মসংস্থান এবং অন্যান্য ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় তিনজনকে পুরস্কৃত করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ১২ হাজার ৮৭৭ জনকে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ
বাংলাদেশে বর্তমানে আইএমএফ-এর ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে সংস্থাটি বাংলাদেশে সহযোগিতা আরও বাড়াতে চায়। ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে ভার্চুয়াল সভা করতে যাচ্ছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। আগামীকাল সন্ধ্যায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে, সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়ে ছিলেন। এর উত্তরে পরিচালক আগামীতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন দেয় আইএমএফের নির্বাহী পর্ষদ। ইতোমধ্যে ঋণের পঞ্চম কিস্তি পর্যন্ত ছাড় করেছে। এছাড়া গত জুনে বাড়তি ৮০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে ভার্চুয়াল সভা করতে যাচ্ছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের। দেয়া হয় চাকরি ও ‘সেইফ এক্সিটের’ নিশ্চয়তা। তিনি বলেন, শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই বিডিআর হত্যাকাণ্ড হয়; সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল। সেই প্লানিংয়ে জড়িত ছিল বিদেশি শক্তি। উল্লেখ্য, এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এছাড়া আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান।
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি। নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহর ও ২৬ তারিখ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে। তবে সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন তাহের। এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।
জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের। বেলা ১১টার দিকে ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের অন্তত ৬টি পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে ২১ জেলার যান চলাচল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে, বিক্ষুব্ধরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান এবং আগুন দেন। স্থানীয়রা জানায়, সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের।
দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় ২৫০ জনের প্রাণহানির পর শনিবার প্রথমবারের মতো এই রাজ্যে সফর করেন নরেন্দ্র মোদি। তবে মোদির সফরের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধরা ‘গো ব্যাক মোদি’ স্লোগান দেন। এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বহু মানুষ আহত হয়েছেন। মোদির এই সফর তিন দিনের, যা আসাম এবং বিহারকেও অন্তর্ভুক্ত করছে। মণিপুরের উত্তেজনা ২০২৩ সালের মে মাসে শুরু হয়, যখন প্রধানত হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন। এদিকে মোদি বলেন, "মণিপুরে জীবন স্বাভাবিক করতে ভারত সরকার সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করছে। আমি আজ আপনাদের সাথে আছি। ভারত সরকার মণিপুরের জনগণের সাথে আছে।" তিনি সব পক্ষকে শান্তিপূর্ণ পথে চলার আহ্বান জানান।
দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় ২৫০ জনের প্রাণহানির পর শনিবার প্রথমবারের মতো সফর করেন মোদি, ‘গো ব্যাক মোদি’ স্লোগানে উত্তাল হয় মণিপুর!
এনসিটিবি আইন-২০১৮ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন সংশোধন হলে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বই ছাপানোর দায়িত্ব পাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এনসিটিবির আইন সংশোধন করে বই ছাপানোর একটি প্রস্তাব দিয়েছে। আমরা সেটির যাচাই-বাছাই করছি। এর আগে এ সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপে সম্মতি দিয়েছিল পতিত আওয়ামী সরকার। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের কারণে শেষ সময়ে এসে এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি। ডিপিই কর্মকর্তারা বলছেন, বই ছাপানোর জন্য বাজেট বরাদ্দ তাদের মন্ত্রণালয়কে দেওয়া হয়। পরবর্তী সময়ে এনসিটিবিকে পরিশোধ করতে হয়। তাই সরাসরি এ কাজ করলে অর্থ সাশ্রয় হবে। এছাড়া তারা যথাসময়ে বই সরবরাহ ও কাগজের মান ঠিক রাখতে পারছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এনসিটিবির এতদিনে যে অভিজ্ঞতা বা ক্যাপাসিটি অর্জন করেছে, সেটি অন্য কোথাও আছে কি না, যাচাই করে দেখা উচিত।
এনসিটিবি আইন-২০১৮ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন সংশোধন হলে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বই ছাপানোর দায়িত্ব পাবে ডিপিই।
ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় প্রাণ গেছে অন্তত ৫৩ ফিলিস্তিনির। গাজা দখল নিতে তীব্র আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। রোববার খান ইউনূসে আইডিএফের হামলায় নিহত হয় তিন জন, আহত হয় বেশ কয়েকজন। শেখ রেদওয়ান এলাকায় হামলা চালানো হয় বেসামরিক গাড়িতে। এতে প্রাণ যায় এক ফিলিস্তিনির। ইসরায়েলি বাহিনীর তেল- আল হাওয়া এলাকার আশ্রয়কেন্দ্রে হামলায় ৭ জন ফিলিস্তিনির প্রাণ যায় । সেখানে ইসরাইয়েলি বন্দীরাও ছিল। গাজার আল শিফা হাসপাতালসহ আরও বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় আইডিএফ। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, দখলদার বাহিনী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং মানবিক সংস্থার দফতরে হামলা চালাচ্ছে।
ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় প্রাণ গেছে অন্তত ৫৩ ফিলিস্তিনির, অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।।
দাম ধরে রাখতে বাজার থেকে দেড় মাসে কেনা হয়েছে প্রায় ১১৩ কোটি ডলার। রফতানি এবং রেমিট্যান্সের স্বাথেই এমন উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, দামের ওপর কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। অতিরিক্ত যোগান কমিয়ে আনার মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা হচ্ছে। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররাও। ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম কমে গেলে বিকল্প পথে রেমিট্যান্স চলে যেতে পারে। অস্থিরতা কাটিয়ে এক বছরের বেশি সময় ধরে স্থিতিশীল রয়েছে ডলার বাজার। লেনদেনে হচ্ছে ১২১ থেকে ১২২ টাকার মধ্যে। মূলত রফতানি এবং রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিতে বাজারে সরবরাহ বাড়ে ডলারের। এর সাথে যোগ হয় বৈদেশিক ঋণ। বাড়ে রিজার্ভের পরিমাণও। যার প্রভাব পড়ে বিনিময় মূল্যে। ফলে ডলার কিনতে শুরু করে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশে আসে সাড়ে ১৩ বিলিয়ন ডলারের ওপরে। এ সময়ে আমদানি এবং ঋণ পরিশোধে ব্যয় হয়েছে সাড়ে ১০ বিলিয়ন কিছু বেশি। ফলে বড় একটি অংশ উদ্বৃত্ত থেকে যায়। বাড়তি ডলার টেন্ডারের মাধ্যমে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক।
দাম ধরে রাখতে বাজার থেকে দেড় মাসে কেনা হয়েছে প্রায় ১১৩ কোটি ডলার। রফতানি এবং রেমিট্যান্সের স্বাথেই এমন উদ্যোগ।
রোববার ঢামেক হাসপাতালে জন্ম নেয়া যমজ ৬ শিশুর মধ্যে আইসিইউতে একজনের মৃত্যু হয়েছে। এদিন সকাল ৯টার দিকে মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ছয় সন্তানের জন্ম দেন। জানা যায়, ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছিল। এর আগে, সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, শনিবার রাতে প্রিয়া হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে তিনি একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। এটি আসলে পূর্ণাঙ্গ ‘বেবি’ নয়, বরং ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন। আরও বলেন, শিশুদের মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি তিনজনের ৮০০ গ্রাম। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাগ্য সহায় থাকলে সবাই সুস্থভাবে বেঁচে থাকবে। টিকে থাকা অনেক সময় কঠিন।
ঢামেক হাসপাতালে জন্ম নেয়া যমজ ৬ শিশুর মধ্যে আইসিইউতে একজনের মৃত্যু হয়েছে।
নেপালে বিক্ষোভ চলাকালীন সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়– বিভিন্ন সরকারি দফতর, বাসভবন ও অন্যান্য স্থাপনার ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনগণ সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ও রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘরে আগুন দেয়। সংঘর্ষ থামার পর সেসব স্থান থেকেই একে একে বেরিয়ে আসতে শুরু করেছে নিহতদের মরদেহ। এর আগে, মোট ৫২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল প্রশাসন। বিক্ষোভে আহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ।
নেপালে বিক্ষোভ চলাকালীন সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন।
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে ভেনেজুয়েলা। ইতোমধ্যেই সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপরই দেশজুড়ে কয়েকশো সামরিক ঘাঁটিতে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। এই সামরিক প্রশিক্ষণের নাম রাখা হয়েছে ‘অপারেশন ইন্ডিপেনডেন্স টু হান্ড্রেড’। সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে প্রশিক্ষণে নাম লেখাচ্ছেন সাধারণ মানুষ। প্রশিক্ষণ নিতে আসা একজন বলেন, এটা সত্যিই দারুণ অনুভূতি। সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার নাগরিক হিসেবে আমাদের এই অভিজ্ঞতা প্রয়োজন। এদিকে মিলিশিয়ার মহড়া পরিদর্শন করেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি বলেন, এখন থেকে নিয়মিতই বড় আকারের এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রসঙ্গত, ক্যারিবীয় সাগরে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দু’দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে ভেনেজুয়েলা।
চট্টগ্রামের আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী থেকে তার চিরবিদায়ে ইসলামী জ্ঞানের এক দিকপালের শিক্ষা থেকে বঞ্চিত হলো এ দেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎপথে চলার জন্য কুরআন-হাদিসের আলোকে শিক্ষাদান করতেন।’ তারেক বলেন, ‘বিনয়, প্রজ্ঞা ও সৌজন্যবোধ ছিল শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর স্বভাবজাত। জ্ঞান ও পাণ্ডিত্যে একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজনশ্রদ্ধেয়। মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বিনকে হারাল, এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।' তারেক রহমান শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্টগ্রামের আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমান শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। রোববার সাত দিনব্যাপী এই মহড়া শুরু হয়। এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আইএসপিআর জানায়, অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ মূলত মেডিভ্যাক সমন্বয়, বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশনসহ মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের অনুশীলন করা হবে। এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহণ বিমান অংশগ্রহণ করছে। এতে বিমানবাহিনীর ১৫০ জন সদস্য ও প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশ নিচ্ছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা মহড়ায় অংশ নিচ্ছেন। এই মহড়া দুই দেশের মধ্যকার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে।
নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলে, বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দেবেন বলে জানান নিউইয়র্কের ড্রেমোক্রেট দলের মেয়র প্রার্থী জোহরান মামদানী। শনিবার মামদানী জানান, এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্তৃত্ব না মানলেও, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে সম্মান জানিয়ে নেতানিয়াহুকে বিমানবন্দরেই গ্রেফতার করা হবে। এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে এবং তা নিশ্চিত করাই আমার লক্ষ্য। এর আগে, গত বছর আর্ন্তজাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকান্ডের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পর ডোনাল্ড ট্রাম্প আদালতের বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলে, বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দেবেন বলে জানান মামদানী।
ডাকসু নির্বাচন ২০২৫-এর ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী। রোববার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন তিনি। অভিযোগপত্রে ফলাফলে অসঙ্গতি, পক্ষপাতিত্ব, প্রক্সি ভোট, পূর্বেই ভরাটকৃত ব্যালট পেপার, অস্বাভাবিক ভোটার উপস্থিতি, স্বচ্ছতার অভাব এবং আচরণবিধি লঙ্ঘনের মতো অনিয়মের কথা উল্লেখ করেছেন আরাফাত। তিনি ভোট প্রদানের সংখ্যা, ভোট পুনর্গণনার ব্যবস্থা, পূর্ণাঙ্গ ভোটার তালিকা, প্রতিটি ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশসহ আরও অন্যান্য দাবি জানিয়েছেন।
ডাকসু নির্বাচন ২০২৫-এর ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের টোকিওতে ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক স্মরণ ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। এ সভায় অংশ নেন প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এনসিপি নেতা সারজিস আলম। আরও বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মাহবুব আলম। এ সময় সংবিধান সংশোধনের ওপর জোর দেন তারা। নতুবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টরা তাদের রাজত্ব কায়েম করবে, এমনটাও তাদের অভিযোগ। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখায় কয়েকজনকে দেয়া হয় সম্মাননা। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর এনসিপি প্রতিনিধিদের দেশে ফেরার কথা রয়েছে।
শনিবার টোকিওতে এনসিপির ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক স্মরণ ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখসহ আরো ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত নামে আসামি করে ভাঙ্গা থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। প্রধান আসামি করা হয়েছে আলগী ইউপির চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ম ম সিদ্দিক মিয়াকে। অভিযোগ করা হয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে আসামি ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা রাস্তার ওপর সমবেত হয়। তারা রাস্তার ওপর বড় বড় গাছ ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে ভয়ভীতি ও শক্তির মহড়া প্রদর্শন করে রাস্তায় বাস ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ তাদেরকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ ও বাধা নিষেধ করলে, তারা মারমুখি অবস্থান নেয়। তাদেরকে মৌখিক সতর্কতার পর ধাওয়া করলে আসামিরা দৌড়ে পালিয়ে যান। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়। এ মামলার প্রধান আসামি সিদ্দিক মিয়াকে শনিবার রাতে নগরকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখসহ আরো ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত নামে আসামি করে ভাঙ্গা থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও স্মার্টকার্ড বিতরণকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাই তাদের ভোটাধিকারের সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। তিনি জানান, প্রবাসীদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে আবেদন ও নিবন্ধনের সুযোগ রাখা হবে। নিবন্ধনের পর প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত খামে ব্যালট ফেরত পাঠানো যাবে, যা সরাসরি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছবে। এছাড়া অনলাইনে ব্যালট ট্র্যাক করার সুবিধাও থাকবে। ইসি বলেন, এই প্রক্রিয়াটি সফল করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সভায় উপস্থিত প্রবাসীরা ভোটাধিকার পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন, এক প্রবাসী শ্রমিক বলেন, আমরা এতদিন ভোট থেকে বঞ্চিত ছিলাম। এবার ভোট দিতে পারব জেনে আনন্দিত।
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও স্মার্টকার্ড বিতরণকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।
এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ডাকসু নির্বাচনে শিবির জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও জিতে যাবে- এমন কোনো কারণ নাই। তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির তাদের একার ভোটে বিজয়ী হয়নি। এখানে বিভিন্ন দল, মত ও বিভিন্ন সংগঠনের ছাত্রদের ভোটে বিজয়ী হয়েছেন। ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়। সেটার প্রতিফলনে শিবিরের বিজয় হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থী ও প্রতীককে ভোট দেবে জনগণ। আরো বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দল নিয়ে বিএনপি নির্বাচন করে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। বিশ্বের অনেক দেশ বিএনপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়; কিন্তু বিএনপিকে এত তাড়াতাড়ি সরাতে পারবে না। ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রেখেছিল। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় রাখে নাই।
ডাকসু নির্বাচনে শিবির জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও জিতে যাবে- এমন কোনো কারণ নাই: রেদোয়ান
রাজবাড়ীর গোয়ালন্দে ওসির পর এবার বদলি করা হলো ইউএনও মো. নাহিদুর রহমানকে। প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তাকে বদলিপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানকে (১৮১৭৮) প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ২১ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন। এ বিষয়ে ইউএনও নাহিদুর রহমান বলেন, এটি সরকারি চাকরির নিয়মিত বদলির অংশমাত্র। এর সঙ্গে অন্য কোনো বিষয় সম্পৃক্ত নয়। প্রসঙ্গত, গোয়ালন্দের বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার কাবাসদৃশ ১২ ফুট উঁচু পাকা কবরটি নিচু করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও দাবি আদায়ের জন্য ৪ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় ৫ সেপ্টেম্বর শান্তি সমাবেশ আহবান করা হয়। সমাবেশ চলাকালে একদল বিক্ষুব্ধ জনতা পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করার পর নুরাল পাগলার বাড়িতে গিয়ে হামলা চালায়। লাশ পুড়িয়ে দেয় এবং একজনকে হত্যা করে।
রাজবাড়ীর গোয়ালন্দে ওসির পর এবার বদলি করা হলো ইউএনও মো. নাহিদুর রহমানকে।
রোববার ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে কাঠগড়ায় ধমকাধমকি করেছেন তার স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ। এদিন কাঠগড়ায় ৪৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন দুদকের মামলার আসামি মতিউর ও লায়লা। জানা গেছে, দুপুরে মতিউর ও লায়লাকে কাঠগড়ায় তোলার পর তারা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। কখনো মতিউর, আবার কখনো লায়লা কথা বলছিলেন। এ সময় মতিউর মাথা এগিয়ে কথা বলতে গেলে লায়লা তার স্বামীকে ধমক দেন। তিনি বলেন, ‘তুমি বেশি কথা বলো। চুপ থাকো। আমি বলছি। তোমার জন্য এসব হয়েছে।’ ধমক খেয়ে দমে যান মতিউর। পরে আইনজীবীর সঙ্গে কথা চালিয়ে যান লায়লা। একপর্যায়ে পাশ থেকে এক নারী এসে তাকে বলেন, ‘এখানে সাংবাদিক আছে। সাবধানে কথা বইল।’ পরে দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার আসামিদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রোববার ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে কাঠগড়ায় ধমকাধমকি করেছেন তার স্ত্রী রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ।
শাহবাগ থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করা হয়। মামলার বিবরণী হলো, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। আগের দিন ১১ ডিসেম্বর হাইকোর্ট মাজার গেইট সংলগ্ন এলাকায় আসামিরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করেন। এ ঘটনায় শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ১০ মে ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
শাহবাগ থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মির্জা ফখরুল, আব্বাস ও গয়েশ্বরসহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।
ভারতের কংগ্রেস নেতা শশী থারুর লিখেছেন, ডাকসু নির্বাচনকে একটি সাধারণ ছাত্র সংসদ নির্বাচন হিসেবে দেখলে বড় ভুল হবে। এটি বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি বোঝার একটি ব্যারোমিটার। থারুরের মতে, এই বিজয় ইসলামি মৌলবাদের প্রতি সমর্থনের চেয়েও বেশি কিছু। এটি আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনগণের বহুদিনের পুঞ্জীভূত হতাশারই প্রতিফলন। সাধারণ মানুষ এই দলগুলোর ওপর থেকে আস্থা হারিয়েছে। এই শূন্যতাতেই জামায়াত একটি 'পরিচ্ছন্ন' বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ পাচ্ছে। তিনি লেখেন, হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তা একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এটি জামায়াতের মতো শক্তিকে পুনরায় সংগঠিত হওয়ার এবং প্রভাব বিস্তারের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছে। থারুর সতর্ক করেন যে, আগামী সাধারণ নির্বাচনে জামায়াতের বড় ধরনের সাফল্য অর্জনের একটি পরিষ্কার পথ তৈরি হয়েছে। জামায়াত-সংখ্যাগরিষ্ঠ সরকার বা নতুন কোনো জোটে তাদের শক্তিশালী উপস্থিতি ভারতের জন্য একটি জটিল এবং প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে।" তিনি বলেন, কোনো উগ্রপন্থী সরকার ক্ষমতায় এলে তা পাকিস্তানি আইএসআই-এর সহযোগিতায় সীমান্ত অঞ্চলে ভারত-বিরোধী শক্তিকে উৎসাহিত করতে পারে, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। তিনি পরামর্শ দেন, নয়াদিল্লিকে অবশ্যই বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখতে হবে, সকল উদীয়মান রাজনৈতিক শক্তির সাথে আলোচনার পথ খোলা রাখতে হবে এবং এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে, যেখানে ঢাকার মসনদে আর কোনো নির্ভরযোগ্য বন্ধু সরকার নাও থাকতে পারে।
নয়াদিল্লিকে এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে, যেখানে ঢাকার মসনদে আর কোনো নির্ভরযোগ্য বন্ধু সরকার নাও থাকতে পারে: শশী থারুর
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলেই তা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। সনদ বাস্তবায়নের দুইটি উপায় রয়েছে বলে জানান, একটি হলো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। অতীতে এটার নজির আছে। আরও একটি হলো গণভোট। এটার ইতিহাসও দেশে আছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে আযাদ বলেন, সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল, এক নম্বরে সংস্কার করা। সেকেন্ডলি সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার, তৃতীয় একটি উৎসবমুখর পরিবেশে ইতিহাসসেরা নির্বাচন। এ নেতা জানান, তারা বিশ্বাস করতে চান, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। আযাদ বলেন, ‘কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদের উদ্বিগ্ন করেছে। নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে। এটাকে আমরা একটি নেতিবাচক সংকেত হিসেবে দেখতে চাই। এটা আবার জাতীয় নির্বাচনে পড়বে কি না, সেই জায়গা থেকে আমাদের উদ্বেগের কথা আমরা জানাচ্ছি। আমরা বলতে চাই, আজকে যে সংস্কারের মধ্য দিয়ে জাতীয় সনদটা হতে যাচ্ছে, এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক।’ ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান আযাদ এবং আলী রীয়াজের হাত দিয়েই যেন এটার সমাপ্তি হয়, সেই অনুরোধ করেন।
জুলাই সনদ বাস্তবায়নের দুইটি উপায় রয়েছে, একটি হলো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। অতীতে এটার নজির আছে। আরও একটি হলো গণভোট। এটার ইতিহাসও দেশে আছে: আযাদ
বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আজকের এই দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্ত করার একমাত্র উপায় হলো ধানের শীষে ভোট দেওয়া। এই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে এবং নেতৃত্বে থাকবেন তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে গত ১৭ বছরে একজন নেতাও দল ছেড়ে যায়নি। রিতা বলেন, ধানের শীষের সরকার ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে, কৃষকরা ন্যায্যতা পাবে আর আমাদের সন্তানদের জন্য সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে রূপায়িত হবে। তিনি বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যা দলের ক্ষতি করবে। দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গে আছেন, তাদের কষ্ট ভুলে যাওয়া যাবে না। দুঃশাসনের কথা মনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আরো বলেন, দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। যারা দলকে ভালোবাসে, তাদের উচিত সচেতন থাকা। দলের বিরুদ্ধে কোনো কথা গোপন করা যাবে না। আমরা শক্তিশালী থাকব, কারণ ধানের শীষের জনপ্রিয়তাই তাদের ভয় দেখাচ্ছে।
ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে এবং নেতৃত্বে থাকবেন তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে গত ১৭ বছরে একজন নেতাও দল ছেড়ে যায়নি: রিতা
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ফাস্ট গেটে আবারও বহিরাগতদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নারীসহ ২ শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী দুজন হলেন- কৃষি অনুষদের শিক্ষার্থী রাশিদুল আলম রিফাত ও নাহার। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা নেন এক শিক্ষার্থী। এর পূর্বে গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। জানা যায়, কেবি কলেজের খেলার মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে রোববার এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ ও মানববন্ধন করছিল। এ সময় দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে এলাকাবাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। নারী শিক্ষার্থী নাহারকেও বেল্ট দিয়ে পেটানো হয়। জানা যায়, কলেজ কর্তৃপক্ষ বহিরাগতদের প্রবেশ বন্ধে নির্দেশ দেওয়ায় এলাকাবাসী বোমা মেরে কলেজ উড়িয়ে দেওয়া ও শিক্ষকদের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়। প্রতিবাদে গত শনিবার অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে বসেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তারা অনশন ভঙ্গ করেন।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ফাস্ট গেটে আবারও বহিরাগতদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নারীসহ ২ শিক্ষার্থী।
সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত। নোটিশে ডিসিকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সেটি ডিসির কার্যালয়ে পৌঁছায়নি বলে নিশ্চিত করেছেন ডিসি মো. সারওয়ার আলম। জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ শোকজ পাঠানো হয়েছে। শোকজ পাঠানোর বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।
দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে ডিসি মো. সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এনসিপির সংগঠক শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে শিরীন আক্তার শেলীকে উদ্দেশ্য করে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সে সকল মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ সংক্রান্ত ব্যাপারে আপনার ব্যাখা এবং কেনো আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এনসিপির সংগঠক শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তথ্য উপাত্ত যাচাই করতে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য বাছাই হওয়া ২২ দলকে ডেকেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কয়েকটি দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। অপরদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় বাছাইয়ে বাদ পড়া দলগুলোকে এরই মধ্যে কারণ জানিয়ে চিঠি দিয়েছে কমিশন। সেইসাথে দলগুলোর কেন্দ্রীয় অফিস, জেলা-উপজেলা দপ্তর ও কমিটি, সমর্থক তালিকা যাচাইসহ মাঠ পর্যায়ের প্রতিবেদন এসেছে কমিশনে। এখন, সব পর্যালোচনা করে যোগ্যদের বিষয়ে এ মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। এতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দলগুলোর দাবি আপত্তি নিষ্পত্তিতে শুনানির সুযোগ দিচ্ছে কমিশন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের গেজেট প্রকাশের কথাও রয়েছে কমিশনের।
তথ্য উপাত্ত যাচাই করতে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য বাছাই হওয়া ২২ দলকে ডেকেছে নির্বাচন কমিশন।
দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। কাতার সরকারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার দোহায় জরুরি সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এই বৈঠকে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ওআইসির মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। উল্লেখ্য, মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫ হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন, এতে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা দোহায় রয়েছেন।
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, দেশের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। সেইসঙ্গে বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। গত দেড় দশক আওয়ামী ফ্যাসিবাদের আত্মপ্রকাশে গণতন্ত্র অবরুদ্ধ ছিল বলেও উল্লেখ করেন তারেক রহমান। অপরদিকে, পৃথক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনও স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না। জুলাই-আগস্টে ঐতিহাসিক রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করলেও এখনও পূর্ণ গণতন্ত্র আসেনি। এছাড়া গণতন্ত্রকে স্থায়ী রুপ দিতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাবর বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে; লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তবে পরিস্থিতি উত্তরণে সরকারের চেষ্টার ত্রুটি নেই। আরো বলেন, প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে চান। বাবর জানান, পার্শ্বর্বতী দেশে বসে শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পগোষ্ঠী বৈঠক করেছে—যারা নির্বাচন বানচাল করতে চায়।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন: বাবর
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। যমুনায় তিনি বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি-জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। একটি সময়োপযোগী বেতনকাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতনকাঠামো গঠন; আয়কর পরিশোধ বিবেচনায় বেতনকাঠামো; বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য ভাতা নিরূপণ; মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ; সময়োপযোগী পেনশনসহ অবসর–সুবিধা নির্ধারণ; কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে। মূল্যায়ন অনুযায়ী একটি বেতনকাঠামো প্রণয়ন, টেলিফোন, গাড়ি ও মোবাইল ফোন–সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশন–সুবিধা যৌক্তিকীকরণ, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসংগতি থাকলে তা দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা হবে। বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতনকাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বেতন বাড়ালেও দেখা যায় এক অসুখেই অনেকে সম্বল হারিয়ে ফেলেন। ইন্সুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে। এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে।
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার সন্ধ্যায় আইন উপদেষ্টা ঢামেকের বাগান গেটে প্রশাসনিক ব্লক দিয়ে প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যান। নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের চিকিৎসা ও সার্বিক স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন—ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭), শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনামুল হুদা লালু (৬০), ডিএসসিসির আওয়ামী যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গাফফার (৫৬), বাহারুল ইসলাম টিটু (৪৬), সাইফুল ইসলাম লিয়ন (২৪), নাঈম নোমান (৬০ হুমায়ুন কবির রাজন (৪২), মহিউদ্দিন মাতব্বর (৪৩) এবং শিকদার সোহেল হাজারী (৩০)। রোববার ডিএমপি জানিয়েছে, ডিবির একাধিক বিভাগ সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করে। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ‘আরেকটি ছায়া-মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই। তিনি বলেন, 'এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং—পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।’ উপদেষ্টা মাহফুজ আলম এই স্ট্যাটাসে ‘মওদুদীবাদী’ রাজনৈতিক দল বলতে কোন দলগুলোকে বুঝিয়েছেন, তা খোলাসা করেননি। তবে বাংলাদেশের রাজনীতিতে সাধারণত মওদুদীবাদী রাজনৈতিক দল বলতে জামায়াত ইসলামীকে বোঝানো হয়। সৈয়দ আবুল আলা মওদুদী ১৯৪১ সালে উপমহাদেশে জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ‘আরেকটি ছায়া-মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই। এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না: মাহফুজ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি এনবিআর চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম, সুফল কি আমরা দেখে যেতে পারব? কারণ, আমাদের ফেব্রুয়ারি মাসের পর চলে যেতে হবে, এর আগে কিছুটা দেখে যাব কি না। প্রধান উপদেষ্টা প্রায়ই আমাকে বলেন, কিছু কিছু কন্ট্রিবিউট করে যাই আমরা। আজও দেখলাম কোনো একটা পত্রিকায়… নাম বলব না, সবখানে লিখেছেন হতাশা। উনি আশার কথা কিছুই দেখছেন না মনে হয়। আমি জানি না উনি দেখছেন কি না। তিনি বলেন, অতএব আমরা মানুষের জন্য কিছু করে যেতে চাই। কারণ, পরে যে সরকার আসবে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। আর সদিচ্ছার ব্যাপার আছে। এর মধ্যে যদি কিছুটা আশার আলো দেখাতে পারি। কর আইনজীবীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, সেবা খাতে অনেক হয়রানি করা হয়। লোকজনকে ঘোরানো হয়। আমি নিজেও অনেক সময়… মাঝে মধ্যে বলে দিই… আরে দিয়ে দাও না। ড্রাইভারকে বলি ড্রাইভিং লাইসেন্স করতে আমাকে বলো-টলো না। এগুলো থেকে যাতে মানুষ নিস্তার পায়। একটু সেবা করেন। মানুষ চায় সেবা। ভালো সেবার ক্ষেত্রে কেউ সেবার মূল্য দিতে কৃপণতা করে না।
আমরা মানুষের জন্য কিছু করে যেতে চাই। কারণ, পরে যে সরকার আসবে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। আর সদিচ্ছার ব্যাপার আছে: সালেহউদ্দিন
ছাত্রশিবির ঢাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। একাডেমিক স্থানগুলো হলো- ছাত্র-শিক্ষক কেন্দ্র, কেন্দ্রীয় লাইব্রেরী, কার্জন, মোকাররম ভবন ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ। ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকায় ৫টি জায়গায় এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করব। এই কাজটি ডাকসুর আগেই করার কথা ছিল। কিন্তু ডাকসু আচরণবিধিতে উল্লেখ ছিল কোনো ধরনের উপহার দেওয়া যাবে না । তাই এখন এটি করছি। আমাদের এমন কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এ সময় এজিএস মহিউদ্দিন খান বলেন, আমরা দীর্ঘ এক বছর যাবত শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। সেটার ধারাবাহিকতায় আমরা আজকে নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছি।
ছাত্রশিবির ঢাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। তাই দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে, যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়। ইউনূস বলেন, ‘এখনকার প্রজন্ম আগের মতো নয়। এখন গ্রামের ছেলেমেয়েরাও অনেক কিছু বোঝে, জানে, নিজস্ব চিন্তাভাবনায় সমৃদ্ধ। কাজেই এদের জন্য এমন একটি আর্থিক ও সামাজিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিজস্ব উদ্যোগে কাজ করতে পারে, চাইলে এককভাবে কিংবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে। তিনি বলেন, 'ইতোমধ্যে কয়েক লাখ উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, যাদের অনেকে ছেলেমেয়ে মিলে দলগতভাবে কাজ করছে। এই অভিজ্ঞতাকে ভিত্তি করে এর সম্প্রসারণ ঘটানো সম্ভব।’ প্রধান উপদেষ্টা বলেছেন, পিকেএসএফ’র সূচনা হয়েছিল অনেকটা ঘটনাচক্রে। ঐ সময়ের কমিটির সভাপতি হন তৎকালীন পরিকল্পনামন্ত্রী এবং আমি নিজে সদস্য হই। প্রস্তাবনার ভিত্তিতে একটি নাম ঠিক হয়— পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।’ তিনি বলেন, ‘আমরা তো মাইক্রোক্রেডিট দিচ্ছি না। আমরা অংশীদার হই উদ্যোক্তার সঙ্গে। এখন সময় এসেছে এমন একটি আর্থিক কাঠামো দাঁড় করানোর, যেখানে প্রতিষ্ঠান নয়; ব্যক্তি উদ্যোক্তার পাশে দাঁড়াতে হবে। আমরা ব্যবসার পার্টনার হতে চাই। ইউনূস বলেন, ‘৮০ দশকের যে আইন, তা আজকের উদ্যোক্তা ব্যবস্থার সঙ্গে খাপ খায় না। বিশেষ করে পিকেএসএফ’র নিজস্ব আইন, সেটাকে সংস্কার করে সম্প্রসারিত করা যেতে পারে। নানামুখী কর্মসূচি সংযোজনের সুযোগ আছে।’
মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। তাই দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে, যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়: ইউনূস
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির কাছে এমন কোন নিদর্শন রেখে যেতে চাই না, যেটা দু’দিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে। প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। জাতির কাছে এমন কোন নিদর্শন রেখে যেতে চাই না, যেটা দু’দিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে: সালাহউদ্দিন
ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রস্তুত হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের বৈঠকে আলী রীয়াজ বলেন, দলগুলোর মধ্যে যে সহযোগীতার ধারা তৈরি হয়েছিল, সামনের মাসগুলোতে তা অক্ষুণ্ণ রেখে চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে পারবো। তিনি বলেন, এটি কমিশনের প্রত্যাশা। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য। পরাজিত ফ্যাসিবাদি শক্তি এখনও চায়, এ প্রক্রিয়া যেন সফল না হয়। প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রস্তুত হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে ড. ইউনূস বলেন, জাতির সত্যিকারের নবজন্ম হবে নির্বাচনের মধ্য দিয়ে। এতো ত্যাগ স্বার্থক তখনই হবে যদি সে নবজন্ম আমরা লাভ করতে পারি। এদিকে কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়- এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ। যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন। জাতির সত্যিকারের নবজন্ম হবে নির্বাচনের মধ্য দিয়ে: ইউনূস
জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও লেভেল প্লেইং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। মামুনুল হক বলেন, সরকারের উদ্দেশ্যে আমরা পাঁচ দফা দাবি জানাতে চাই। দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়; এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার নিশ্চয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। পাঁচ দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায়, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আশা করি, সরকার জনগণের এ দাবিগুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে। পাঁচ দফা দাবি হলো- জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন। এসব দাবি আদায়ে ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর, দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে দলটি।
জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও লেভেল প্লেইং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।
দীর্ঘ ২১ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকালে তিনি সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা গেছে, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পায় বলে জানা গেছে। এছাড়া দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সিনিয়র সচিব নাসিমূল গণি এবং আইজি বাহারুল আলম, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক এডিশনাল আইজি মাহবুবুর রহমান অংশ নিয়েছেন।
দীর্ঘ ২১ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সিলেটে পাথর লুটে জড়িত পদ স্থগিত থাকা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে শনিবার গ্রেফতার করেছে র্যাব-৯। জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ নিয়ে তোলপাড় হলে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতাকে গ্রেফতার করে। কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
পাথর লুটে জড়িত পদ স্থগিত থাকা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে শনিবার গ্রেফতার করেছে র্যাব-৯।
বিইউপি ন্যাশনাল ল ফেস্টে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, বিগত সরকারের সময় পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক পত্রিকায় খবর এসেছে, বিগত লুটেরা দেশ থেকে প্রতিবছর ১৯ লক্ষ কোটি টাকা পাচার করেছে, যা তিন বাজেটের সমান। অ্যাটর্নি জেনারেল বলেন, বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাসেঁর কোনও সুযোগ নেই। এই পরীক্ষা কার্যক্রম স্বচ্ছতার সাথে এগিয়ে নেয়া হচ্ছে। ফেস্টের আয়োজকেরা জানান, তাদের মূল লক্ষ্য ছিল বিইউপি ছাত্র-ছাত্রীদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে পারদর্শিতা বৃদ্ধির পাশাপাশি আইনচর্চা, নীতিনির্ধারণ, পাবলিক স্পিকিং এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক উন্নয়ন করা। উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও ৫০ জন বিশিষ্ট বিচারক অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক পত্রিকায় খবর এসেছে, বিগত লুটেরা দেশ থেকে প্রতিবছর ১৯ লক্ষ কোটি টাকা পাচার করেছে, যা তিন বাজেটের সমান: অ্যাটর্নি জেনারেল
রোববার বিকাল ৫টা ১১ মিনিটের দিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশসহ চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলিতে। ইন্ডিয়া এবং বার্মা প্লেট এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। ঢাকার আশপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা মহানগরীর। এদিকে উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্পও আঘাত হানে, আমরাদের যে প্রস্তুতি, ভবনের স্ট্রাকচার, ঘনবসতি; তাতে অনেক বড় বিপর্যয় হতে পারে।
রোববার বিকাল ৫টা ১১ মিনিটের দিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রংপুরে প্রাণিসম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি প্রদর্শণ করা হয়েছে। জানা গেছে, প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন প্রকল্প পরিচালক গোলাম রব্বানী। এতে দেখা যায়, মনিটরে স্ক্রিপ্টের ওপরে শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং তাদের বাণী। এনিয়ে হৈচৈ শুরু হলেও তিনি প্রেজেনটেশন চালিয়ে যান। এ বিষয়ে উপদেষ্টা ফরিদা বলেন, এটা আসলে অবমাননাকর। অন্তবর্তীকালীন সময়ে এতগুলো মানুষের রক্তের ওপর তাদের ছবি কোনমতেই গ্রহনযোগ্য নয়। আমরা যেন মনে না করি যে ফ্যাসিবাদ চলে গেছে। ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। আমরা যখনই টের পাই, ব্যবস্থা গ্রহণ করি। তিনি জানান, আমাকে প্রকল্প পরিচালক জানিয়েছেন যে এটা ভুলক্রমে হয়ে গেছে। তিনি ক্ষমা চেয়েছেন। আমাকে আরও একটু ভালো করে জানতে হবে। তবে অবশ্যই এ ব্যপারে আমি ব্যবস্থা নেব। ফরিদা জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হল প্রাণির সকল রোগকে নিয়ন্ত্রণ করা। সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদনের টার্গেট নিয়েছি। প্রাণি থেকে মানুষের রোগ ছড়ানো অনেক মারাত্বক। সেকারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা কাজ করছি।
রংপুরে প্রাণিসম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি প্রদর্শণ করা হয়েছে, ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা ।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। আলোচনায় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলাপ হয়। দু'দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরো জোরদার করতে পারস্পারিক সহায়তার আশ্বাস দেয়া হয়। এর আগে, মালদ্বীপ ন্যশনাল ডিফেন্স ফোর্স প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও গার্ড অব অনার গ্রহন করেন। প্রসঙ্গত, বাংলাদেশ সেনা ও বিমানবাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। মালদ্বীপ ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদলটি ঢাকায় ন্যশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি, বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে। তিনদিনের সফর শেষে ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।
ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে জিওপি নেতা রাশেদ খান বলেছেন, নুরের নাকের ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া, মাথা ও মাড়িতে আঘাত রয়েছে। চিকিৎসক আরো কিছুদিন হাসপাতালে থাকতে বলেছেন। তিনি বলেন, নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছেন না। তিনি দেশে চিকিৎসা নিতে চান। তবে তাকে বিদেশে না নিতে প্রধান উপদেষ্টার ওপর কোনো চাপ আছে কি না তা বোধগম্য নয়। এই নেতা বলেন, হামলার ঘটনার স্পট ফুটেজ থাকার পরও সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। রাশেদ তদন্ত কমিশনকে সরাসরি তথ্য প্রমাণ নেয়ায় আহ্বান জানিয়ে বলেন, ৪৮ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিবো, সরকার বেকায়দায় পড়বে। যমুনা ঘেরাও বা সচিবালয় ঘেরাও আসতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
৪৮ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিবো, সরকার বেকায়দায় পড়বে। যমুনা ঘেরাও বা সচিবালয় ঘেরাও আসতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: রাশেদ
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে। তিনি বলেন, সরকারের কিছু মানুষের যোগসাজশে ঢাবি'র উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে। রিজভী প্রশ্ন তোলেন, জাকসুর ব্যালটপেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যাক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো নিয়ে। আরও বলেন, বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছে। জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলনকশার শঙ্কা প্রকাশ করে আরও বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে।
অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে। ঢাবি'র উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে: রিজভী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। আজ রোববার বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ না তুলে নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারাবন্দীদের সাজা কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এতে বয়স্করা গুরুত্ব পাবে। আর মেয়েদের ক্ষেত্রে ২০ বছর সাজা ভোগ করাদের মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে পুরুষদের ক্ষেত্রে সাজার মেয়াদ কত হলে মুক্তি হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। উপদেষ্টা বলেন, পূজা নিয়ে অনেক জায়গায় কমিটির মধ্যে সমস্যা রয়েছে। তবে তা যেন না থাকে। এবার ভালোভাবে পূজা হবে। আরও বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিলো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিলো না। জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে নিয়োগ, প্রশিক্ষণসহ নানা কার্যক্রম চলছে।
ফরিদপুরের ভাঙ্গায় রোববার বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ না তুলে নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে অনৈক্য রয়ে গেছে। কিছুদিন আগে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তবেই নির্বাচনে অংশ নেবে এনসিপি। এদিকে সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআরের কথা বললেও বিএনপিসহ কয়েকটি দল তা চায় না। দ্বিতীয় দফার বৈঠকে ২০টির মধ্যে ৭টি বিষয়েই বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই জুলাই সনদ কার্যকর সম্ভব। সনদ বাস্তবায়নে করতে না দেওয়ার মানসিকতা দলটির মধ্যে তৈরি হলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে। এছাড়া ঐকমত্য হওয়া বিষয়গুলোর মধ্যে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে। অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হবে। এদিকে সিনিয়র নেতা আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। তবে বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাচ্ছে। দলটি পুরনো কাঠামো, সংবিধান ও আইন রেখেই জুলাই সনদকে রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে রাখতে চাচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঐকমত্য হওয়া সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে। অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হবে: আখতার
বাগেরহাট জেলার চারটি আসন বহালের দাবিতে জেলা-উপজেলার সব সরকারি অফিসে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রোববার সকাল থেকে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিসসহ সব সরকারি অফিস ঘেরাও করে প্রধান ফটকে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে অফিসগুলোর দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময়ে সোমবার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল, মঙ্গলবার ও বুধবার দুদিন অর্ধদিবস হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের পক্ষে নানা স্লোগান দেয় অবস্থান ধর্মঘটকারীরা। জেলা শহর বাগেরহাট ছাড়াও জেলার ৯টি উপজেলায়ও একইভাবে ইউএনও কার্যালয়, নির্বাচন অফিসসহ সব সরকারি অফিসের সামনে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বাগেরহাট জেলার চারটি আসন বহালের দাবিতে জেলা-উপজেলার সব সরকারি অফিসে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
ফরিদপুরের ভাঙ্গায় রোববার থেকে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণার প্রধান সমন্বয়কারী, আলগীর ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিকি মঞ্জিকে ডিবি আটক করেছে। শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে সার্বিক অচলাবস্থা কাটাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে দুটি সশস্ত্র যান এবং একটি জলকামান নামানো হয়েছে। জানা গেছে, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামরিদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার সন্ধ্যায় তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেন মঞ্জি।
ভাঙ্গায় রোববার থেকে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণার প্রধান সমন্বয়কারী, আলগীর ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিকি মঞ্জিকে ডিবি আটক করেছে।
রোমানিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে আক্রমণের সময় রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করেছে। এর আগে, শনিবার রোমানিয়ার এই অভিযোগের আগে, পোল্যান্ডও ড্রোন হামলার হুমকি নিয়ে বিমান মোতায়েন এবং লুবলিন শহরের একটি বিমানবন্দর বন্ধ করেছিল। ইউক্রেনের ইইউ প্রতিবেশী দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে, বিশেষ করে পোল্যান্ড এ সপ্তাহের শুরুতে ন্যাটো মিত্রদের বিমান নিয়ে রাশিয়ার ড্রোনগুলোকে স্বীয় আকাশসীমায় গুলি করে ভূপাতিত করে। রোমানিয়া জানিয়েছে, ড্রোন অনুপ্রবেশ শনাক্ত করার পর দুইটি এফ-১৬ ফাইটার জেট এবং দুইটি ইউরোফাইটার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের আশ্রয় নিতে সতর্ক করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিমানগুলো ড্রোনটিকে অনুসরণ করেছে যতক্ষণ না এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, যা রোমানিয়ার চিলিয়া ভেচে গ্রাম অঞ্চলের কাছে ছিল।
ইউক্রেনে আক্রমণের সময় রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করেছে: রোমানিয়া
ইসরায়েলি বন্দিদের জন্য গঠিত একটি ফোরাম লিখেছে, ‘ইসরায়েলের গত সপ্তাহের কাতার আক্রমণ দেখায় যে প্রতিবার শান্তি চুক্তি আসার পথে, নেতানিয়াহু তা ধ্বংস করে দেন।’ ফোরামটি বলেছে, নেতানিয়াহুর ‘স্থবিরতা’ ইতোমধ্যে ৪২ বন্দির জীবন হারানোর কারণ হয়েছে এবং বাকি বন্দিদের জীবনও ঝুঁকিতে রেখেছে। বন্দিদের পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘কাতারে পরিচালিত লক্ষ্যভিত্তিক অভিযান নিঃসন্দেহে প্রমাণ করেছে যে ৪৮ বন্দি ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার একমাত্র বাধা হল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এখন সময় এসেছে অজুহাত শেষ করার, যা শুধু তার ক্ষমতা ধরে রাখার জন্য তৈরি।’ এমন পরিস্থিতির মধ্যে মার্কো রুবিও শনিবার ইসরায়েল সফর করেছেন। রুবিও ইসরায়েল যাত্রার আগে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট কাতারে হামলা নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তবে মার্কিন-ইসরায়েল সম্পর্ক ‘খুবই দৃঢ়’ রয়েছে। ট্রাম্পের অগ্রাধিকার হলো সব বন্দিকে ফেরানো এবং গাজার যুদ্ধ শেষ করা।
ইসরায়েলের গত সপ্তাহের কাতার আক্রমণ দেখায় যে প্রতিবার শান্তি চুক্তি আসার পথে, নেতানিয়াহু তা ধ্বংস করে দেন: জিম্মিদের জন্য গঠিত ফোরাম
গাজায় চলমান যুদ্ধে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার তিনি ইসরায়েলের উদ্দেশে দেশ ছাড়েন। স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল-হামাস সংঘাত ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত বিষয় নিয়ে আমেরিকার অগ্রাধিকারগুলো তুলে ধরতে এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি মার্কিন কমিটমেন্ট পুনর্ব্যক্ত করার উদ্দেশ্যে রুবিও এই সফরে গিয়েছেন।' এর আগে, সপ্তাহের শুরুতে ইসরায়েল কাতারে হামাস নেতাদের হত্যার চেষ্টা করেছিল। শান্তি আলোচনা চলাকালীন এই বিমান হামলা কাতারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান মিত্রদের ক্ষুব্ধ করেছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-থানি শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জাতিসংঘে অনুষ্ঠিত বৈঠকেও উপস্থিত ছিলেন। আল-থানি পরে রুবিও ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন।
গাজায় চলমান যুদ্ধে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার ধনু নদে মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডভোট ডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশু ও একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মোছা. লাইলা আক্তার (৭), শিরিন আক্তার(১৮)। এর আগে, শনিবার দুপুরে উষামনির (৭) মরদেহ উদ্ধার করা হয়। এখনো সামিয়া আক্তার নামে আরও এক শিশু নিখোঁজ রয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার চরপাড়া গ্রামের ধনু নদে এই দুর্ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ চারজন নিখোঁজ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব স্বাধীন বলেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তবে বরযাত্রী রওনা হওয়ার আগ মূহুর্তে ১৫ জন স্পিডবোটে করে ঘুরতে বের হয়। এ সময় এই দুর্ঘটনা ঘটে।
খালিয়াজুরি উপজেলার ধনু নদে মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডভোট ডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশু ও একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডাকসু কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষ হয়েছে। রোববার সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা হয়। এতে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভার সভাপতিত্ব করেন। সভা শেষে জানানো হয়, ঢাবি'র সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। সভা শেষে ভিপি সাদিক কায়েম বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করবো।
ডাকসু কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষ হয়েছে। ঢাবি'র সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জিএম কাদের একদিনও কারাগারে যাননি, বড় কোনো মিছিল-সমাবেশও করতে পারেননি।' তিনি বলেন, ‘জুলাই বিপ্লব এবং সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য বড় শিক্ষা। রাজনীতিতে যদি দম্ভ, অহংকার, প্রতিহিংসা ও জিঘাংসার চর্চা থাকে, তবে পতন অনিবার্য।’ আরো বলেন, মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। রাজনীতিতে থাকবে না কোনো ব্যক্তিস্বার্থ, থাকবে কেবল দেশ ও দেশের মানুষের কল্যাণ—সেই রাজনীতিই টিকে থাকবে। হাওলাদার বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ‘মানুষের ভালোবাসার জয় হয়েছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা সাজানো প্রয়োজন। তিনি বলেন, আগামী দিনে জাতীয় পার্টিকে দেশের সকল মানুষের কাছে নিয়ে যেতে হলে ভালোবাসাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। তিনি দাবি করেন, ৩৫ বছর আমরা রাষ্ট্রক্ষমতার বাইরে। জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছি। মাঝে মাঝে রাজনৈতিক কৌশলের কারণে অন্য কোনো দলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কিন্তু দলীয় প্রতীক লাঙ্গল আমাদের নির্বাচিত নেতৃত্বের হাতেই থাকবে। এখন চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বেই লাঙ্গল প্রতীক থাকবে।
জিএম কাদের একদিনও কারাগারে যাননি, বড় কোনো মিছিল-সমাবেশও করতে পারেননি: রুহুল আমিন
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ডেনিস শ্মিগাল জানান, রুশ আগ্রাসন মোকাবিলায় আগামী বছর কমপক্ষে ১২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে ইউক্রেনের। যুদ্ধ শেষ হলেও সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য একই পরিমাণ অর্থের প্রয়োজন হবে। জানা গেছে, ইউক্রেন তার মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ ব্যয় করছে প্রতিরক্ষা খাতে এবং দেশের অর্থনীতি সচল রাখতে পশ্চিমা মিত্রদের কয়েক দশক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার ওপর নির্ভর করছে। শ্মিগাল বলেন, ‘যুদ্ধক্ষেত্রে ব্যয়ে পিছিয়ে থাকলে ইউক্রেন রাশিয়ার কাছে আরও ভূমি হারানোর ঝুঁকিতে পড়বে।’ তিনি প্রস্তাব দেন, পশ্চিমে জব্দ করে রাখা রুশ সম্পদ বাজেয়াপ্ত করে এই প্রতিরক্ষা ব্যয়ের অর্থ জোগানো উচিত। অন্যদিকে রাশিয়া বলেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার যে কোনো প্রচেষ্টা ‘চুরির সমতুল্য’ এবং এর ফল ভুগতে হবে। অপরদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন বুধবার প্রস্তাব দিয়েছেন, জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে একটি ‘ক্ষতিপূরণ ঋণ’ দেওয়া যেতে পারে। তবে তিনি বলেন, ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্র সরাসরি এই সম্পদ বাজেয়াপ্ত করবে না।
রুশ আগ্রাসন মোকাবিলায় আগামী বছর কমপক্ষে ১২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে ইউক্রেনের। যুদ্ধ শেষ হলেও সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য একই পরিমাণ অর্থের প্রয়োজন হবে: শ্মিগাল
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। তিনি লিখেছেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার। গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।
আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো: জাহিদুল
জাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় সিনেট ভবন প্রাঙ্গন ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘শাহবাগের বিচার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এর আগে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার সময়ও ঢাবির সিনেট ভবনে একই ধরনের স্লোগান দেওয়া হয়েছিল। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছে। জোটটি জিএস ও দুই এজিএসসহ মোট ২০টি পদে বিজয়ী হয়েছে। এ ছাড়া ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী আবদুর রশিদ (জিতু)। জিএস পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হন। এজিএস (পুরুষ) পদে ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী ফেরদৌস আল হাসান ২ হাজার ৩৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এজিএস (নারী) পদে জয় পেয়েছেন একই জোটের আয়েশা সিদ্দিকা মেঘলা। তিনি ৩ হাজার ৪০২ ভোট পান।
জাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় সিনেট ভবন প্রাঙ্গন ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘শাহবাগের বিচার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২০৫ জন। ফলে গাজায় গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একদিনে আরও সাতজন অনাহারে মারা গেছেন। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা পাওয়ার চেষ্টা করার সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৬ জনের বেশি আহত হয়েছেন। এ সংক্রান্ত শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৪ জনে, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১১৭ জনে।
গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২০৫ জন।
এক অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। সেই সঙ্গে তারা ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর করা এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। ওখানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক ভালো সুপারিশ রয়েছে। তবে যেসব জায়গায় অসংগতি আছে, সেগুলোর সমালোচনা করা প্রয়োজন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে ধারা তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে তা থাকা প্রয়োজন। ধর্মীয় কারণে অনেক ভায়োলেন্স তৈরি হয়, এসব ভায়োলেন্স বন্ধের জন্য শাস্তির বিধান থাকা জরুরি। তিনি বলেন, ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতির সঙ্গে আমি একমত। এটি বাস্তবায়ন করতে হবে। সম্পাদক ও প্রকাশকরা ইউনিয়নের পদে থাকলে তা নীতি-বিরুদ্ধ হবে, তাই তাদের পদত্যাগ করতে হবে। সাংবাদিকদের অবশ্যই সার্টিফিকেশন থাকতে হবে। কারণ অপসাংবাদিকতার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা হওয়া উচিত। প্রতিবাদকে মব হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইন মিডিয়ার জন্য ১০–১৫ কোটি, পত্রিকার জন্য ২০ কোটি এবং টিভির জন্য ২০–২৫ কোটি টাকা সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে ধারা তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে তা থাকা প্রয়োজন: প্রেস সচিব
ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা বলেন, ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে লালন গীতি শুধু সংগীতের মাধুর্যই নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে। তার মৃত্যুতে জাতি এক মহান গুণী শিল্পীকে হারালো। বাংলা সংগীতে এই শূন্যতা পূরণ হওয়ার নয়। শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গন ও অসংখ্য ভক্ত-শ্রোতার প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ও মির্জা ফখরুল।
উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু। এসব জাল দিয়ে তারা মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে। শুধু ব্যবহারকারীরাই নয়, অবৈধ জাল উৎপাদনকারী কারখানা ও বিক্রেতার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এসব অবৈধ জালের উৎপাদন বন্ধ করতে হবে। তিনি বলেন, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য পর্যাপ্ত অভয়াশ্রম গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিশ্চিত করতে হবে। মাছ ছাড়াও নানা চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। তবে মৎস্য উৎসব আয়োজনের সময় মাছের ক্ষতি যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ফরিদা বলেন, এটি শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না; পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ প্রক্রিয়া তরান্বিত করা হবে। তিনি বলেন, জাটকা রক্ষা ও ইলিশ সংরক্ষণে সরকার ইতোমধ্যে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। তবে নদীর নাব্যতা হ্রাস এবং সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে এ মৌসুমে সাগর থেকে নদীতে কাঙ্ক্ষিত মাত্রায় ইলিশ আসেনি, যার ফলে আহরণ কিছুটা কম হয়েছে।
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু। এসব জাল দিয়ে তারা মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে: ফরিদা
শরীয়তপুরের জাজিরায় যুবলীগ নেতাকে দাওয়াত খাওয়ানোর ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করে পুলিশ। থানার ওসির নিমন্ত্রণে ভোজে অংশ নেন যুবলীগের নাওডোবা ইউনিয়নের সভাপতি মোক্তার বেপারী। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। সমালোচনার পর রাতে মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
শরীয়তপুরের জাজিরায় যুবলীগ নেতাকে দাওয়াত খাওয়ানোর ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করা হয়েছে।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবে না। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, সেই নির্বাচনে কে জিতল কে হারল এটা তাদের দেখার বিষয় না, নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারও পক্ষ নিতে পারবে না। কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও বলেন, নির্বাচনে যে দলেই জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবে, নির্বাচনে ডিসি এসপি ও ওসিরা কারও পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ ২০১৮ সালে যে নির্বাচন করেছিল, সেটা ছিল লায়লাতুল নির্বাচন। উপদেষ্টা বলেন, এখন বিদ্যুৎ সংকট নেই, কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে তা ঠিক হয়ে যাবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে। উন্নয়ন কাজে দুর্ভোগ হলে সেটা কিছুই না।
আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবে না: ফাওজুল
মাউশি ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতের লক্ষ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ সেট হার্ডকপি অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। চিঠিতে যেসব তথ্য পাঠাতে বলা হয়েছে, ব্যক্তিগত আবেদনের কপি। চাকরির ধারাবাহিক বিবরণ। সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি। চাকরি স্থায়ীকরণের আদেশের কপি, সত্যায়িত ফটোকপি। চাকরিতে প্রথম নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত ফটোকপি। বিভাগীয়, ফৌজদারি মামলা, অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র।
মাউশি ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতের লক্ষ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হবে এবং হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যেও কোনো সংশয় নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে বলে আশা রাখি। আরো জানান, বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ। আগামী অক্টোবর মাস থেকে এই জাহাজ চলাচল শুরু হবে। বরিশালের মানুষের নৌ-যাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে আমরা প্যাডেল জাহাজ চালুর উদ্যোগ নিয়েছি। এতে শুধু যাত্রীসেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে। সাখাওয়াত হোসেন বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসনীয়। মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদীতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আটশ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হবে এবং হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যেও কোনো সংশয় নেই: সাখাওয়াত
ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম লিখেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দু’হাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারো রক্ত দিবে–কিন্তু পিআরের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যহত করার পায়তারা সফল হতে দিবে না।’ হামিম লিখেছেন, ‘ব্যারিস্টার ফুয়াদদের এ দেশের জনগণ ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন। ব্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে যেয়ে গাঁজাখোর কথাটি যখন উচ্চারণ করলেন, তখন চোখের সামনে ভেসে উঠল আওয়ামী বয়ান, আবু সাইদ নাকি টোকাই-গাঁজাখোর ছিলো।' ফুয়াদকে তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্প থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে হামিম আরো লিখেছেন, ‘ব্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রী এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি।'
আবু সাঈদ যেমন বুক পেতে দু’হাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারো রক্ত দিবে–কিন্তু পিআরের মতো অসম ব্যবস্থা কায়েম হতে দিবে না: হামিম
বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ২ মাসের মধ্যে গ্যাস সংযোগ পাবেন নাটোরবাসী। তিনি বলেন, নাটোরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল দরকার। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন না হলে সাধারণ মানুষের ভোগান্তি যেমন বাড়ে, তেমনি অন্যান্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। একই সময় জামায়াত নেতা আব্দুল হাকিম বলেন, কৃষি প্রধান অঞ্চল হওয়ায় এখানে একটি কৃষি গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট হওয়া খুব জরুরি। এ আসনটি দেশের খাদ্যভান্ডারখ্যাত চলনবিল অধ্যুষিত হওয়ায় কৃষি-শিল্পভিত্তিক ইপিজেড স্থাপন করতে হবে। সেমিনারে নাটোর-৩ আসন থেকে এনসিপির সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জার্জিস কাদির বলেন, দিল্লির পরামর্শে শিক্ষার মেরুদণ্ড ধ্বংস করা হয়েছে। গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ২ মাসের মধ্যে গ্যাস সংযোগ পাবেন নাটোরবাসী। নাটোরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল দরকার: দুলু
জাকসু ও হল সংসদ নির্বাচনের সব অংশীজনকে, বিশেষ করে বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আমির লেখেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব অংশীজনকে অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন।’ আরও বলেন, ‘আমরা আশা করব, ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদের সহায়তা করুন।’ তিনি সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন। আরও লেখেন, ‘জাবির ছাত্র-ছাত্রী, প্রশাসন ও শিক্ষকমণ্ডলী সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন–আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি।
জাকসু ও হল সংসদ নির্বাচনের সব অংশীজনকে, বিশেষ করে বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জামায়াত আমির।
উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনাকে সরকার দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে। এর কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কেও অনুরূপ হামলার ঘটনা ঘটে। প্রেসসচিব শফিকুল আলম বলেন, নিউইয়র্কের ঘটনায় যেমন বলেছিলাম, সহিংসতা কোনো প্রতিবাদ নয়; ভয়ভীতি সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতা নয়। লন্ডনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরোচিত আচরণের কোনো স্থান নেই গণতান্ত্রিক সমাজে। শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যেমন মৌলিক স্বাধীনতা, তেমনি তা পালন করতে হবে দায়িত্বশীলতা ও সম্মানের সঙ্গে। বাংলাদেশ সরকার মেট্রোপলিটন পুলিশকে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সিসিটিভি ফুটেজসহ সকল প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রবাসী রাজনৈতিক নেতা ও কমিউনিটি সংগঠকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন প্রকাশ্যে সহিংসতা ও ভীতি প্রদর্শনকে প্রত্যাখ্যান করেন। সরকার জানিয়েছে, ডিম, মুষ্টি আর দলবদ্ধ হামলা দিয়ে কোনো যুক্তি প্রতিষ্ঠিত হয় না; বরং বিশ্বকে দেখায়, আপনাদের কাছে আর কোনো যুক্তি অবশিষ্ট নেই।
উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনাকে সরকার দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, তুমি কী চাও সেটাই আসল। যে কাজে তুমি দক্ষ, সেটি খুঁজে নাও এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাসনাত বলেন, পড়াশোনা ভালো না লাগা অপরাধ নয়, কিন্তু ভালো মানুষ হওয়া অপরিহার্য। কেউ রান্নায় ভালো, কেউ ছবি আঁকায় পারদর্শী, কেউ গান গাইতে পারে, এগুলো হতে পারে পেশা। গুরুত্বপূর্ণ হলো নিজের যোগ্যতা ও আগ্রহ খুঁজে বের করা। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার কেবল সম্ভাবনা নষ্ট করে দেয়। তিনি বলেন, আমরা যে যাই হই না কেন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্যকিছু- অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়। অন্যকে সাহায্য করতে না পারলেও অন্তত ক্ষতি যেন না করি। আরো বলেন, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সালাত ও ধৈর্য অবলম্বন করতে হবে। এই দুই শক্তির মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব।
আমরা যে যাই হই না কেন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্যকিছু- অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়: হাসনাত আব্দুল্লাহ
শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধরনের গান গাইলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি ছিল ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তার গানে আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধ নতুন মাত্রায় প্রতিফলিত হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন। সঙ্গীতের প্রতি তার অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আরো বলেন, একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর অবদান বাংলাদেশের সংগীত জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন চিন্তা ও সৃষ্টির উৎস হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টা ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা, মানবপাচার এবং মাদক চোরাচালানবিরোধী বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও বিএসএফ’র মধ্যে। শনিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দুই দেশের কমান্ডিং পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, এতে বিজিবির স্টাফ অফিসারসহ ১০ জন এবং বিএসএফ’র কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। তিনি বলেন, উক্ত সৌজন্য সাক্ষাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়। পরে, উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২ কি. মি. হাঁটেন। এ সময়, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বিজিবি-বিএসএফ কর্মকর্তারা।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা, মানবপাচার এবং মাদক চোরাচালানবিরোধী বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও বিএসএফ’র মধ্যে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে রোববার দুই দিনের সফরে ঢাকা আসছে একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল। ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ এই দলের নেতৃত্ব দেবেন। পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। খসড়া চুক্তিটি চূড়ান্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদল। বৈঠকে পাল্টা শুল্ক কমানো নিয়েও আলোচনা হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা সফরকালে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গেও বৈঠক করবে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে রোববার দুই দিনের সফরে ঢাকা আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল।
জাকসুর নবনির্বাচিত সকল প্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে ডাকসু। শনিবার ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম এক বিজ্ঞপ্তিতে বলেন, জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লবের আকাঙ্খার আলোকে আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত জাকসু নেতৃত্ব গণতন্ত্র ও ইনসাফের পথে অবিচল থাকবে। আরও বলা হয়, আমরা প্রত্যাশা করি নবনির্বাচিত জাকসু নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসী ভূমিকা পালন করবেন। আমাদের লক্ষ্য অভিন্ন। জুলাইয়ের শহীদদের আকাঙ্খার আলোকে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
জাকসুর নবনির্বাচিত সকল প্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে ডাকসু ভিপি।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে। তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থাকে গণতন্ত্রের পথে না রাখা গেলে সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়ে দিগুণ হবে। ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতি করতে হবে। আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্রের আইনে সেটা অন্যায়। ধর্মের সঙ্গে রাষ্ট্রব্যবস্থা সাংঘর্ষিক নয়। কিন্তু অপব্যাখ্যা রয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে।
ধর্মের সঙ্গে রাষ্ট্রব্যবস্থা সাংঘর্ষিক নয়। কিন্তু অপব্যাখ্যা রয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে: গয়েশ্বর
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। গত শেখ হাসিনা সরকার এমন ব্যবস্থা করেছিলেন, যাতে বিএনপি ও জামায়াত নির্বাচনে আসতে না পারে। কিন্তু বর্তমানে আইন করে কিছু দলকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে। অর্ন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। তিনি অভিযোগ করেছেন, অর্ন্তবর্তী সরকার অন্যায়ভাবে মানুষকে জেলে দিচ্ছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করছে। মুক্তিযুদ্ধকে খারাপ হিসেবে চিত্রিত করছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের ভালো হিসেবে চিত্রিত করছে। আরো বলেন, জুলাই আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করতে হবে। অর্ন্তবর্তী সরকারের নিয়োগকর্তা ছাত্রদেরও নিয়োগকর্তা আছে কি না তাও দেখতে হবে।
জুলাই আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করতে হবে। অর্ন্তবর্তী সরকারের নিয়োগকর্তা ছাত্রদেরও নিয়োগকর্তা আছে কি না তাও দেখতে হবে: জিএম কাদের
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। আইনেও ছিল নানা সীমাবদ্ধতা। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের এতো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আরো বলেন, গুম খুনসহ যেকোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে সে বিষয়ে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে রুপ দিতে চায় সরকার। সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘দীর্ঘ ১৫ বছরের গুম, খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সময়ে মানবাধিকার কর্মীদেরকেই গুম করা হতো। কমিশনকে বিগত সময়ে ডোনার ফান্ড খরচ করে কিছু লোককে চাকরি-বাকরি দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে। জুলাই গণঅভ্যুত্থানে এই মানবাধিকার কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক।
গুম খুনসহ যেকোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে সে বিষয়ে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে রুপ দিতে চায় সরকার: আসিফ নজরুল
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। ফরিদা পারভীনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন।
শনিবার রাত ১০টা ১৫ মিনিটে বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন,কোনও রাজনৈতিক জোট বা যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি। চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচি সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ‘মিসলিডিং’। প্রসঙ্গত, একটি সংবাদপত্রে আজ ‘৪ দাবিতে মাঠে নামছে জামায়াত-এসসিপিসহ ৮ দল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওখানে বলা হয়, জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং জাতীয় পার্টির ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আটটি রাজনৈতিক দল। পরে এনসিপি বলেছে, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সে বিষয়ে অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনও অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। তবে, সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সাথে এনসিপির সমর্থন থাকবে।
পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনও অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত: এনসিপি
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।