Web Analytics

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের। বেলা ১১টার দিকে ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের অন্তত ৬টি পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে ২১ জেলার যান চলাচল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে, বিক্ষুব্ধরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান এবং আগুন দেন। স্থানীয়রা জানায়, সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

15 Sep 25 1NOJOR.COM

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের।

নিউজ সোর্স

RTV 15 Sep 25

ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ ছাড়া উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশকে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।