Web Analytics

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। তিনি লিখেছেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার। গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ‌।

14 Sep 25 1NOJOR.COM

আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো: জাহিদুল

নিউজ সোর্স

জাবিতেও শিক্ষার্থীরা বিজয়ী হলেন: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। আজ সন্ধ্যায় জাকসুতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।