Web Analytics

টঙ্গীতে কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। এ নিয়ে দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হলো। চিকিৎসকরা জানান, শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় নুরুল হুদাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন। এর আগে কেমিক্যাল কারখানার আগুনে দগ্ধ হয়ে তার শরীরের ১০০ শতাংশ পুড়ে যায়। উল্লেখ্য, সোমবার বিকেলে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়। দুজন ফায়ার ফাইটারের মৃত্যুর পর আরও দুজন ফায়ার সার্ভিসকর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

24 Sep 25 1NOJOR.COM

টঙ্গীতে কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো। তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা তাদের সংখ্যাও বাড়িয়ে দিয়েছি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন মাঠে ৩০ হাজারের মতো সেনাবাহিনীর সদস্য আছে। নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য থাকবে। এছাড়া পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র‍্যাব থাকবে। সর্বপরি প্রশাসন আছে। তিনি বলেন, তবে নির্বাচন শুধু তো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না। এটা জনগণের ওপর নির্ভর করবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যবে, তখন তাদের আর কেউ আটকাতে পারবে না। তার পরে হলো রাজনৈতিক দলগুলো। তাদের মধ্যে মতঐক্য তৈরি হলে নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আরো বলেন, অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা অনেক। তবে এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি। চট্টগ্রাম অঞ্চলে একটু বেশি। ইলেকশনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। সবশেষে বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু অনেকেই জামিনে বের হয়ে আবারও একই কাজ করছে। এরা যেন সহজে জামিন না পায় সে ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে সরকার।

24 Sep 25 1NOJOR.COM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে গাজার যুদ্ধ থামাতেই হবে। ম্যাক্রোঁ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরাইল ফ্রান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তার জবাব দিতে ফ্রান্স প্রস্তুত। তবে এই মুহূর্তে আমাদের শান্তির পথ ও বন্ধুত্বের পথ বেছে নেওয়া উচিত। যদি গাজা শহরে যুদ্ধ চলতেই থাকে, যদি সেনারা আজও সামনে এগিয়ে গিয়ে সাধারণ মানুষকে হত্যা করতে থাকে, তবে আমরা নিশ্চুপ থাকতে পারি না। মার্কিন চাপ ইসরাইলের ওপর কার্যকর হবে উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, ইসরাইলের বর্তমান নীতি কোনো পরিকল্পনা নয়, বরং নিজেদের জনগণকে অবিরাম যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে। এ পরিস্থিতির মুখে একজন আছেন যিনি কার্যকর পদক্ষেপ নিতে পারেন, তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কেন তিনি বেশি কিছু করতে পারবেন? কারণ আমরা সেই অস্ত্র সরবরাহ করি না, যেগুলো দিয়ে গাজার যুদ্ধ চালানো হচ্ছে। আমরা কোনো যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করি না। যুক্তরাষ্ট্রই তা করছে। ম্যাক্রোঁ বলেন, আমরা যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছি, তা ইসরাইল এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার, উভয়ের ওপর চাপ বাড়াতে সাহায্য করছে। একইসঙ্গে এটি ইসরাইলিদেরও বুঝতে সাহায্য করছে যে, এটি একটি শান্তির উদ্যোগ এবং আমরা তাদের সঙ্গেই এটি বাস্তবায়ন করতে চাই।

24 Sep 25 1NOJOR.COM

ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে গাজার যুদ্ধ থামাতেই হবে: ম্যাক্রোঁ

চারিদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে আইডিএফ। গাজায় চলছে ইসরায়েলের সামরিক অভিযান গিডিয়নস চ্যারিয়ট। গাজা সিটি দখলের এই নতুন মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করেছে আইডিএফ। বেড়েছে হামলার পরিধি। ৬ লাখেরও বেশি বাসিন্দা ইতোমধ্যেই গাজা শহর ছেড়ে চলে গেছেন। গত একদিনে হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে মজলুম হামাস। কয়েকটি ঘটনা ছাড়া বড় কোনো সংঘর্ষে জড়ায়নি সশস্ত্র এ গোষ্ঠী। সম্প্রতি প্রভাবশালী বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরেও চলছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন।

24 Sep 25 1NOJOR.COM

চারিদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী, গত একদিনে হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি।

সাত কলেজকে গিনিপিগ বানিয়ে কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তারা বলেন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় সাত কলেজ গিলে ফেলতে চাইছে। প্রস্তাবিত খসড়ায় সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ চরমভাবে ক্ষুন্ন হয়েছে। আরও বলেন, কলেজগুলোর ঐতিহ্য উচ্চমাধ্যমিক স্তর। উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত শিক্ষকরা গ্রহণ করবে না। সেইসাথে, সাত কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদে অথবা স্কুলে রূপান্তর করা যাবে না।

24 Sep 25 1NOJOR.COM

সাত কলেজকে গিনিপিগ বানিয়ে কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা যাবে না: বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

মঙ্গলবার দিবাগত রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অজয় কর খোকনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। প্রসঙ্গত, ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।‌

24 Sep 25 1NOJOR.COM

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অজয় কর খোকনকে গ্রেফতার করা হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুদক ও টিআইবি পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দুদকের পক্ষে মহাপরিচালক জনাব মো. আক্তার হোসেন এবং টিআইবি’র পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। কর্তৃপক্ষ জানায়, সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়ন এর লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, অধিপরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। উল্লেখ্য, দুদক ও টিআইবি পারস্পরিক সহযোগিতার জন্য ২০১৫ সালের ২৫ মে দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সম্পাদন করে। পরবর্তীতে, ২০১৭ সালের ৫ জুন দুই বছর চার মাস মেয়াদি দ্বিতীয় দফা, ০৭ অক্টোবর ২০১৯ এ তিন বছর মেয়াদি তৃতীয় দফা এবং ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে তিন বছর মেয়াদি চতুর্থ দফায় সমঝোতা স্মারক সম্পাদিত হয়।

24 Sep 25 1NOJOR.COM

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুদক ও টিআইবি পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই। তাদের দোসররা খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এম কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, দুদক এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে। নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্চিত করেনি দাবি করে রিজভী বলেন, নানা অপপ্রচার শুরু হয়েছে তাকে নিয়ে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন। এখনও ষড়যন্ত্র চলছে। নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করেন বলেন, বহুধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত মাস্টারপ্ল্যান চলছে। জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়।

24 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্চিত করেনি দাবি করে রিজভী বলেন, নানা অপপ্রচার শুরু হয়েছে তাকে নিয়ে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একাংশ। কোষাধ্যক্ষ মাসুদ রানা জানান, গত ২৩ সেপ্টেম্বর রাবি প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। আরও বলা হয়, আগামী সাতদিনের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

24 Sep 25 1NOJOR.COM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একাংশ।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন।’ প্রেস সচিব বলেন, ‘মূল বার্তা হলো—১৫ ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন হবে। এটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে। আরও জানান, বিশ্বনেতারা ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবেন। আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। সরকার নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি লীগ কী করেছে। ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। এখন দেখুন আওয়ামী লীগের অবস্থা কোথায়? তাদের আর কোনো বন্ধু নেই।

24 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন: প্রেস সচিব

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের দেশের বাড়ির দেওয়াল ও ফটকে পালটা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা। মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদ হাসানের দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করেন। এ নিয়ে এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, জাহিদ হাসানের দেশের বাড়িতে কারা ডিম ছুড়েছেন, আমরা সঠিক জানি না। আমরা প্রতিবাদ জানাব মিছিল আর স্লোগানের ভাষায় রাজপথে। কিন্তু কারও বাড়িতে হামলা করার উদ্দেশ্য জেলা এনসিপির নেই।

24 Sep 25 1NOJOR.COM

আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের দেশের বাড়ির দেওয়াল ও ফটকে পালটা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় এনসিপি।

এশিয়া কাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এই ম্যাচের আগে ডাকসু ঢাবির মুহসীন হলের মাঠে জায়ান্ট স্কিনে ম্যাচটি দেখানোর ঘোষণা দিয়েছে। ডাকসুর বার্তায় বলা হয়, ‘বুধবার রাত সাড়ে ৮টায় এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচ হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখার আয়োজন করেছে ডাকসু। ছাত্র ও ছাত্রীরা আলাদাভাবে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ক্রিকেটের উচ্ছ্বাসে মেতে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়।’

24 Sep 25 1NOJOR.COM

বুধবার রাত সাড়ে ৮টায় এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখার আয়োজন করেছে ডাকসু।

নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় জামিনে মুক্তি পান তিনি। এর আগে সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী সফরসঙ্গীদের নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে বের করার চেষ্টা করেন। এ সময় আখতারকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তারা।

24 Sep 25 1NOJOR.COM

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

এনসিপি নেতা সারজিস আলম বলেন, ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। সারজিস বলেন, ‘মনে রাখতে হবে ২০২৪-এর অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। ২৪-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্যের বিরুদ্ধেও ছিল। আধিপত্যবাদী ভারত এখনো ক্ষমা চায়নি। খুনি হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা তাদের কাছে জানতে চাই- ক্ষমতায় আসার জন্য তারা জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে, তাদের খুশি করে, আওয়ামী লীগের পিঠ চাপড়ে, জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসতে চায় কিনা। বিএনপি হোক, অন্য কোনো রাজনৈতিক দল হোক বা নির্বাচন কমিশন হোক; তারা যদি মনে করে জনগণের রায়ের বিপক্ষে গিয়ে, বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে, এজেন্সি-দল বা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে, আমাদের মার্কা আটকে, আমাদের নিয়ে কটূক্তি করে এগিয়ে যাবে ও ক্ষমতায় বসবে- এই আশা তাদের পূরণ হবে না। পিঠ বাঁচিয়ে এ বাংলাদেশে চলার স্বভাব যে দেখাবে তার এ দেশে পিঠ বাঁচিয়ে চলা হবে না।'

24 Sep 25 1NOJOR.COM

ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না: সারজিস

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়ার খবর পাওয়া গিয়েছে। টিউনিসিয়া, গ্রীস ও অন্যান্য দেশ থেকে যাত্রা শুরু করার পর সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ এখন একসাথে চলাচল করছে। তারা বর্তমানে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে চলাচল করছে। জাহাজগুলো তাদের মেরিন ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) রেডিওতে জ্যামিং-এর সম্মুখীন হয়েছে। গাজার উদ্দেশে যাত্রা শুরু করা যাত্রীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তাদের ‘মানসিকভাবে দুর্বল’ করতে ড্রোনের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে। একটি বিবৃতিতে জানিয়েছে, ‘গাজার জনগণের ওপর খাদ্যাভাব ও গণহত্যার যন্ত্রণাকে দীর্ঘায়িত করার জন্য ইসরায়েল এবং তার সহযোগীরা যে সমস্ত সীমা অতিক্রম করছে তা অত্যন্ত নিকৃষ্ট।’

24 Sep 25 1NOJOR.COM

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়ার খবর পাওয়া গিয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিদালগো সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে। তিনি বলেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হতে হবে। মেয়র হিদালগো এই সংকটকালীন সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।‌ উভয় নেতা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মানবিক সহায়তার জন্য অর্থায়ন বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মেয়র আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন নিরাপদে ও মর্যাদার সাথে তাদের স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে। এসময় প্রধান উপদেষ্টা জানান, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তিনি মেয়র হিদালগোকে আমন্ত্রণ জানিয়েছেন।

24 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিদালগো সাক্ষাৎ করেছেন।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজের ইন্তেকালের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ এক মহৎ আলেম এবং ইসলামি চিন্তার এক দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারাল। ইসলামের খেদমতে তার আজীবন নিবেদন এবং অমূল্য গবেষণা ও জ্ঞানচর্চা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শূন্যতা ইসলামি বিশ্ব গভীরভাবে অনুভব করবে। উল্লেখ্য, শেখ আবদুল আজিজ ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।

24 Sep 25 1NOJOR.COM

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

জামায়াত নেতা মুজিবুর রহমান বলেছেন, শিক্ষকরা দেশে শিক্ষা বিস্তারের মহান পেশায় নিয়োজিত। কাজেই মানুষ গড়ার কারিগর নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ন্যায্য দাবি সরকারের অবিলম্বে মেনে নেওয়া উচিত। এর আগে তিনি নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় নন-এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষা বিষয়ক সম্পদকগণের সম্মিলিত প্রচেষ্টা চালানো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার আহ্বান জানানো হয়। এদিকে মুজিবুর আরও বলেন, শিক্ষাকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল আজ পর্যন্ত কোনো সরকারই সেভাবে গুরুত্ব দেয়নি। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে হলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। এ জন্য শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে গোটা বাজেটের ৬ শতাংশ করা প্রয়োজন।

24 Sep 25 1NOJOR.COM

মানুষ গড়ার কারিগর নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ন্যায্য দাবি সরকারের অবিলম্বে মেনে নেওয়া উচিত: মুজিবুর

থিয়ারওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে সম্মানিত হয়েছেন মুহাম্মদ ইউনূস। তাকে মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অগ্রণী অবদান এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। ড. ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা জানানো হয়। এসময় গর্ডন ব্রাউন বলেন, ‘গত ৫০ বছরে কোনো বেসরকারি খাতের প্রকল্প মানুষের দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংকের মতো অবদান রাখতে পারেনি।’ পুরস্কার গ্রহণকালে ড. ইউনূস বলেন, ‘খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। আর্থিক ব্যবস্থার দরজা খুলে দিলে কেউ আর দরিদ্র থাকবে না। আমি ক্ষুদ্রঋণের সঙ্গে শিক্ষাকেও যুক্ত করেছি, যাতে নারীরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে। শিশুদের ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেওয়া উচিত।

24 Sep 25 1NOJOR.COM

থিয়ারওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মুহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মো. মনজের আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। ভোররাতের দিকে ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পুজা মন্দিরে এ ঘটনা ঘটে। সিসিটিভি পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ওই ব্যক্তি মন্দিরের নির্মাণাধীন ৩/৪টি প্রতিমার মাথার অংশ খুলে নিয়ে যায়। এ ঘটনায় মো. মনজের আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

24 Sep 25 1NOJOR.COM

শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মো. মনজের আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ডা. সং এস আই জ্যাক। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে মিটিং করেন। এসময় ডা. জ্যাক আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে হাসপাতালে বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সাথে দেখা করে মতবিনিময় করেন। এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।

24 Sep 25 1NOJOR.COM

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ডা. সং এস আই জ্যাক।

‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার শিরোনামে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’। সংবাদে আরও বলা হয়েছে, ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত।’ এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ওই নিউজটা ফেক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারেন না। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’কে আমি এই ধরনের কোনো কথা বলিনি। ফখরুল জানান, ‘এই সময়’ পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি। জামায়াতে ইসলামীর ৩০টি আসন চাওয়ার বিষয়ে কোনো কথাও তিনি বলেননি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি না-জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।

24 Sep 25 1NOJOR.COM

এই সময়ের নিউজটা ফেক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে: ফখরুল

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেন এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন প্রয়োজন। সংস্থাটির মহাপরিচালক ড. নগোজি অকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে ইউনূস আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অর্থবহ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। ড. অকোনজো-ইওয়েলা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থাকে অবশ্যই সংস্কার করতে হবে। আমি আপনার সক্রিয় অংশগ্রহণ চাই। এখানে আমি আপনার নেতৃত্ব প্রত্যাশা করছি।’ সংরক্ষণবাদ ও বিশ্বায়ন থেকে পশ্চাদপসরণের শঙ্কা বাড়লেও বৈশ্বিক বাণিজ্য এখনো স্থিতিশীল রয়েছে উল্লেখ করে ড. অকোনজো-ইওয়েলা বলেন, বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য এখনো ডব্লিউটিওর নিয়মে পরিচালিত হচ্ছে। অধ্যাপক ইউনূসও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ব বাণিজ্যের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে হলে সংস্থাটিকে আরও সক্রিয় হতে হবে।

24 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশ যেন এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন প্রয়োজন: ইউনূস

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে দলটির নেত্রী তাসনিম জারা বলেন, ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া। তিনি লেখেন, ‘ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেওয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন— একজন নাগরিক ঘুস না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন। একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন। রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন। একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না। একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না। একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোন ভয় ছাড়া। আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুস খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।’

24 Sep 25 1NOJOR.COM

ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না: জারা

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে। নেওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে।’ তিনি বলেন, অনেকে বলছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে। এটি ভুল ধারণা। যদি দেশে একতরফা একটা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে। সে ভোটটাকে বাধা দেবে, আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে? পাটোয়ারী বলেন, বাংলাদেশে অতীতে যত একতরফা ভোট হয়েছে, যারা ভোটে অংশ নেয়নি বা যাদের বাদ দেওয়া হয়েছে, তারা ভোটদানে বিরত ছিল। তার ভোটকে বাধাদান করেছে। জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। জাতীয় পার্টির নিজের সংগঠন গোছাতে হবে। আমাদের শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে।

24 Sep 25 1NOJOR.COM

আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে: শামীম

বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, পিআর পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার নষ্ট হবে। পিআর সিস্টেম কি আমিই বুঝি না, দেশের জনগণ কীভাবে বুঝবে! তিনি বলেন, দেশে ফ্যাসিস্ট সরকার পতনের পরও বিএনপি এখনও দেশের মানুষদের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে। সংবিধান সংরক্ষণের জন্য লড়াই চলছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও তা বানচাল করার অপচেষ্টা করছে ৭১ এর পরাজিতরা। তারা অতীত আদর্শ ভুলতে পারছে না, তাই নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে। বিএনপি তা হতে দেবে না। বিদেশের মাটিতে যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তারা দেশকে কলঙ্কিত করছে।

24 Sep 25 1NOJOR.COM

ফ্যাসিস্ট সরকার পতনের পরও বিএনপি এখনও দেশের মানুষদের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে। সংবিধান সংরক্ষণের জন্য লড়াই চলছে: সেলিমা

নিউইয়র্কে দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলা এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে।

24 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা এবং সরকারের গাফিলতির জবাব ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার পর পাল্টা স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রের রাজপথ উত্তাল করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পর ম্যানহাটনের হোটেলের নিচে অবস্থিত এলাকায়ও তীব্র বিক্ষোভ গড়ে ওঠে। চোখের সামনে বিরোধীদের বিক্ষোভ দেখেই পাল্টা স্লোগান দিতে হোটেলের নিচে নেমে আসেন আখতার হোসেন ও তার সহকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন তাসনিম জারাসহ আরও কিছু নেতা-কর্মী। তারা একসঙ্গে শ্লোগান দেন— ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘বিচার চাই, বিচার চাই শেখ হাসিনার বিচার চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ফ্যাসিজম নো মোর’।

24 Sep 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার পর পাল্টা স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রের রাজপথ উত্তাল করেন আখতার হোসেন।

আখতার হোসেনের ওপর নিউইয়র্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটি বলছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদেরকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন। প্রধান উপদেষ্টার সফরের সহযাত্রীরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ও নিরাপত্তায় থাকার কথা। কিন্তু নিউইয়র্কের মতো জায়গায় যে ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে, তা আমাদের শঙ্কিত করে। এ ধরনের উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত সফরেই যদি রাজনীতিবিদদের নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয়, তাহলে এই সরকারের ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচনে নেতাদের নিরাপত্তা কেমন হবে, তা ভাবতেও আমরা শিউরে উঠছি। দলের মুখপাত্র আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তিনটি দল থেকে রাজনৈতিক নেতাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনের আগেই আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেওয়ার অপচেষ্টা করেছেন। রাষ্ট্রীয় খরচে তিনটি দলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করার এ প্রচেষ্টা আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করবে। আরও বলেন, আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলাকারীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কেন তাদেরকে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হলো, কার অবহেলায় এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

24 Sep 25 1NOJOR.COM

আখতার হোসেনের ওপর নিউইয়র্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার পাশের দেশ ভারত চায় না। এটি হলে ভারত বাংলাদেশকে আর গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না। তিনি বলেন, সংস্কার ও দৃশ্যমান বিচার হওয়ার আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেছে। কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, চোখ হারাল, তাদের ভাষা বর্তমান সরকার বোঝে না। এ হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগেই নির্বাচনকে মুখ্য বানানো হয়েছে। এ নিয়ে কথা বললেই ক্ষমতায় যাওয়ার লোভীরা বলে নির্বাচনকে পেছনে ঠেলে দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির দাবি তুলেছিল। পীর বলেন, দেশের মানুষের সঠিক গণতন্ত্র আদায়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এ পদ্ধতি যারা বোঝে না, সেই দল দেশ চালানোর যোগ্যতাও রাখে না। বিএনপির দেশে ২০ শতাংশও ভোট না থাকায় তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে।

24 Sep 25 1NOJOR.COM

পিআর পদ্ধতি যারা বোঝে না, সেই দল দেশ চালানোর যোগ্যতাও রাখে না। বিএনপির দেশে ২০ শতাংশও ভোট না থাকায় তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে: রেজাউল

পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি পরিবহণে দেশের প্রথম বিমানবন্দর হিসেবে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ জেট এ-১ পাইপলাইনটি নির্মাণ করেছে। অনুষ্ঠানে জ্বালানি সচিব সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি সরবরাহ করা প্রথম বিমানবন্দর এটি। প্রকল্পটি বিমানে আধুনিক, পরিবেশ বান্ধব ও দক্ষ জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। তিনি বলেন, এই পদক্ষেপের ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে, পরিবহণ খরচ কমবে এবং বিমান জ্বালানি ব্যবস্থাপনায় কর্মদক্ষতা বাড়বে। পদ্মা অয়েল সূত্র জানায়, ‘জেট এ-১ পাইপলাইন ফ্রম মেইন ইন্সটলেশন (এমআই) টু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর’ নামক ১৭০ কোটি টাকার প্রকল্পটি ২০২৩ সালের ১৯ ডিসেম্বর শুরু হয়েছিল। তবে ১৫৫ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ সম্পন্ন হয়।

24 Sep 25 1NOJOR.COM

পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি পরিবহণে দেশের প্রথম বিমানবন্দর হিসেবে চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন লেখেন, ‘রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি নাই শুনি নাই। হেন কোনো সাইবার বুলিং নাই যার মধ্যে দিয়ে যায় নাই। ম বর্গীয়, খ বর্গীয়সহ সব ধরনের গালাগালি নিত‍্যনৈমিত্তিক বিষয়। কিন্তু আজকে নিউইয়র্কে জারাকে যে অকথ‍্য ভাষায় আক্রমণ করা হলো, আখতারের ওপর হামলা করা হলো, তাও বাংলাদেশ সরকারের সফরসঙ্গী হিসেবে এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না।’ তিনি লেখেন, ‘অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। কেন এরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারে নাই। কেন তারা একমাত্র নারী রাজনৈতিক প্রতিনিধিকে নিরাপত্তা দিতে পারে নাই। শেইম! অন্তর্বর্তী সরকারের এদের কাছে ক্ষমা চাইতে হবে। জারার কাছে ক্ষমা চাইতে হবে। মুখে নারী নারী করে ফেনা তুলে ফেলে, অথচ সঙ্গে করে নিয়ে তাকে আক্রমণের মুখে ফেলে রেখে চলে গেছে।’ এ হামলার দায় সরকারকে নিতে হবে।‌ এই নেত্রী বলেন, ‘আখতার শুধু এনসিপির নেতা না, আখতার ফ‍্যাসিবাদের বিরুদ্ধে জীবন্ত প্রতীক। যার অবদানে সরকার হইসেন তাকেই নিরাপত্তা দিতে ব্যর্থ! ধিক্কার জানাই। এনসিপি এর জবাব নিয়ে ছাড়বে।

24 Sep 25 1NOJOR.COM

মুখে নারী নারী করে ফেনা তুলে ফেলে, অথচ সঙ্গে করে নিয়ে জারাকে আক্রমণের মুখে ফেলে রেখে চলে গেছে: জাবিন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিগত ১৫ বছর যারা দেশে স্বৈরাশাসন চালিয়েছে, তারাই নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপ্রচেষ্টা চালাচ্ছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের থেকে সবাইকে সর্তক থাকতে হবে। আরও বলেন, ৫ আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ১/১১ এর মতো মাইনাসের রাজনীতি করতে চাওয়াদের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। খালেদা জিয়াকে যেমন দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি, তেমনি বিএনপিকে মাইনাস করাও সম্ভব হবে না। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দলের নেতাকর্মীদের প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ দেয়া হয়েছে।

23 Sep 25 1NOJOR.COM

আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রুহুল কবির রিজভী।

নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকেরা এই হামলা চালিয়েছে। এই ঘটনা শেখ হাসিনার শাসনামলে সহিংস রাজনৈতিক সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে প্রথমে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং একটি গাড়িতে তোলা হয়। তবে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ভিসা-সংক্রান্ত জটিলতায় কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে বের হতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। রাজনৈতিক নেতাদের ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন। আরো বলা হয়, হেনস্তার ঘটনার পর নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে পুলিশের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে বলা হয়, আইনি ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এর জবাব দেয়া হবে।

23 Sep 25 1NOJOR.COM

আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রেস উইং বলছে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এর আগে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেটের সাথে সাক্ষাৎ করেন। এদিকে, উদ্বোধনী অধিবেশন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

23 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার- এমন শিরোনামে সম্প্রতি মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’। তবে শিরোনামে উল্লেখিত বক্তব্যটি দেননি বলে দাবি করেছেন মির্জা ফখরুল। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি ও জামায়াতকে একই বন্ধনীতে ফেলেছে ভারত। আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে। তারা শুধুই নির্বাচনী শরিক। তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে ভারত আওয়ামী লীগের চশমা দিয়ে বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে। আরও বলেছেন, জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক, মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা-বিরোধীদের সঙ্গে লড়াই করছি। বামেরা আমাদের সঙ্গে রয়েছে। এদিকে, প্রতিবেদনটিতে ‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

23 Sep 25 1NOJOR.COM

‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার- এমন শিরোনামে সাক্ষাৎকার প্রকাশ করেছে ‘এই সময়’। তবে শিরোনামে উল্লেখিত বক্তব্যটি দেননি বলে দাবি করেছেন ফখরুল।

চাকসু নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের অনুরোধে ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, গতকাল চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস পদে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র কিনছিলেন।‌ এবারের কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার মধ্যে ৯৩১ জন জমা দেন। ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়নপত্র জমা পড়ে।

23 Sep 25 1NOJOR.COM

চাকসু নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মাদক আজ সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে যুবসমাজের ধ্বংস অনিবার্য। যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে দেশের রাজনীতির হাল ধরার মতো কেউ থাকবে না। মঙ্গলবার সকালে টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দীন সরকার এসব কথা বলেন।

23 Sep 25 1NOJOR.COM

মাদক আজ সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে যুবসমাজের ধ্বংস অনিবার্য: হাসান

নিউইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। পরে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গার্ডিয়ান জানিয়েছে, ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর যাচ্ছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতেই আটকে দেয়া হয় অন্যান্য সড়ক। এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনও। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে মিত্র ট্রাম্পকে ফোন করেন ম্যাকরন। এরপর অবশ্য খুলে দেয়া হয় রাস্তা। তবে গাড়ি নিয়ে নয়, বাকি পথ হেঁটেই এগোতে হয়েছে ম্যাকরনকে।

23 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, পরে সরাসরি ফোন করেন ট্রাম্পকে।

পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদফতরের সহকারী প্রকৌশলী রফিকুজ্জামানকে ‘চাকুরী হতে অপসারণ’ এবং তত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমানকে ‘নিম্নপদে অবনমিতকরণ’ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুজ্জামান এবং জিল্লুর রহমান কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি ওই সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। তদন্তে তাদের বিরুদ্ধে অস্বাভাবিক ব্যয়ে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে পিপিআর ব্যতয় ঘটিয়ে দরপত্র আহবানের পূর্বেই মালামালের গ্রহণের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই তাদেরকে এ শাস্তি দেয়া হয়েছে।

23 Sep 25 1NOJOR.COM

রূপপুরে গ্রীন সিটি প্রকল্পে অনিয়ম, দুই প্রকৌশলীকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি তদন্ত করে প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসি গড়িমসি করছে। দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি। আবিদুলের সাথে ছিলেন উমামা ফাতেমা ও আব্দুল কাদের। পরে আবিদুল বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গাউসুল আজম সুপার মার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে তা আমলে নিচ্ছে না কমিশন। এই ব্যালট কে ছাপিয়েছে তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব। একই সময় উমামা ফাতেমা বলেছেন, ব্যালট পেপারের বিষয়ে উত্তর এখনও প্রশাসন দিতে পারেনি। এসএম হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে।

23 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি তদন্ত করে প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসি গড়িমসি করছে: আবিদুল

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।’ আমির বলেন, ‘দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। দায়িত্বের এই আমানতের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা এই কাজটাই করি।’ আরো বলেন, ‘ফায়সালা মহান মাবুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।

23 Sep 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির

উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই জানিয়ে বলেন, সরকার গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

23 Sep 25 1NOJOR.COM

উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার এবং মন্ত্রণালয় থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই হামলার ঘটনা ঘটেছে। তাই আমরা সরকার ও মন্ত্রণালয়ের কাছে জবাব চাইবো। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ তার নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর হত্যার নীল নকশা নিয়ে আক্রমণ দেখেছি। উপদেষ্টা মাহফুজ আলম এর আগে যখন লন্ডন এবং আমেরিকায় গিয়েছিল, তখন সেখানেও তার ওপর হামলা করার চেষ্টা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা আখতার হোসেনের ওপর হামলা দেখতে পাই। ক্রমাগত এই হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতাগুলোর বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়া হয়নি।‌ নাহিদ বলেন, অনেক আসামি জামিন পেয়ে পালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদের হুমকি দিচ্ছে। এজন্য সরকারের সর্বস্তরের যে ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অপরদিকে, শাপলা প্রতীক প্রসঙ্গে বলেন, ইসি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এছাড়া জিওপি ও এনসিপি এক হওয়ার আলোচনা চলছে।

23 Sep 25 1NOJOR.COM

সরকার এবং মন্ত্রণালয় থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই হামলার ঘটনা ঘটেছে। তাই আমরা সরকার ও মন্ত্রণালয়ের কাছে জবাব চাইবো: নাহিদ

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। মঙ্গলবার তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদ (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ফায়ার ফাইটারের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। এর আগে, সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছিলেন চিকিৎসক। দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।

23 Sep 25 1NOJOR.COM

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শামীম আহমেদ (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল লিখেছেন, নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো – আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।

23 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো – আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না: ফখরুল

এনসিপি নেতা সারজিস লেখেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। তিনি লেখেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে? আরও লেখেন, সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নেই। নাহলে কোনো নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব।

23 Sep 25 1NOJOR.COM

কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। নাহলে কোনো নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব: সারজিস

‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এই বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার। এই বক্তব্য মির্জা ফখরুলের হয়ে থাকলে জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য আহবান জানিয়েছেন পরওয়ার। তিনি বলেন, জামায়াতে স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারও কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনও সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। জামায়াতে ইসলামীর রাজনীতি ও সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দেয়া হয়েছে। পরওয়ার আহ্বান করেন, ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার।

23 Sep 25 1NOJOR.COM

‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’— বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাম পরওয়ার।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আজ জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আরও বলেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে। এ ছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে। নেপাল ভুটানের সঙ্গে সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথা হয়েছে। শফিকুল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছের মানুষ। এসব বিষয় নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।

23 Sep 25 1NOJOR.COM

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে: প্রেস সচিব

বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত এবং এটিই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই পিআর ভোট কি, প্রার্থীকে তারা দেখলোই না, প্রার্থীকে তারা চেনেন না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা বাংলাদেশে ৫৪ বছরে প্র্যাকটিস হয়নি, পাকিস্তানে ২৪ বছরেও প্র্যাকটিস হয়নি এবং ব্রিটিশ আমলেও এটা প্র্যাকটিস হওয়ার সুযোগ ছিল না। তিনি বলনে, কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেনশিয়াল প্রোগ্রামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগণ ভালোভাবে নেবে না। বিএনপি তা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আমরা মনে করি দেশের সর্বোচ্চ আইন সংবিধান এবং সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

23 Sep 25 1NOJOR.COM

কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেনশিয়াল প্রোগ্রামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগণ ভালোভাবে নেবে না। বিএনপি তা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না: জাহিদ

ভারতীয় মিডিয়ায় এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপুত হয়নি। জামায়াতকে বাড়তে না দেওয়ার আশ্বাস দিয়ে ‘এই সময়’-কে ফখরুল বলেন, জামায়াত যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের মানুষ প্রবল ভাবেই নির্বাচন চাইছেন। সেনাবাহিনী চাইছে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও চাইছেন। আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে। সংশয়ের কোনো জায়গা নেই। তিনি বলেন, এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের (এনসিপি) কিছু নেই। বিএনপি মহাসচিব বলেন, না। এনসিপি কখনো আসন চায়নি। তবে জামায়াত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।

23 Sep 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামী আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি: ফখরুল

ডাকসুর বিবৃতিতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডাকসু। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংগঠিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাত নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারার কারণে এহেন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ডাকসু মনে করে, এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

23 Sep 25 1NOJOR.COM

ইউনুসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে ডাকসু।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি। গঠনতন্ত্র মোতাবেক মনোনয়ন দেওয়া হবে। তিনি জানান, জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দলীয় ও জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন, তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন। রিজভী বলেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই একটি মহল ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

23 Sep 25 1NOJOR.COM

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি: রিজভী

শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও কোটা সুবিধা পুনর্বহালের দাবিতে রাবি'তে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও। শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে গতকাল সরে আসার ঘোষণা দেন জামায়াতপন্থী শিক্ষকরা। অপরদিকে, উদ্ভূত পরিস্থিতি এবং বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশের দাবির মুখে গতকাল রাকসু নির্বাচন পিছিয়ে উদ্ভূত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

23 Sep 25 1NOJOR.COM

শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও কোটা পুনর্বহালের দাবিতে রাবি'তে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একাংশ।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ প্রতীক হিসেবে তালিকায় শাপলা নেই। সেজন্য দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠাতে হবে। আখতার আহমেদ বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্যে থেকে প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে। আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে, শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি। দল নিবন্ধনের আবেদনে দুইবারই শাপলা প্রতীক বরাদ্দ চায় দলটি।

23 Sep 25 1NOJOR.COM

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ প্রতীক হিসেবে তালিকায় শাপলা নেই। সেজন্য দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠাতে হবে: আখতার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। মঙ্গলবার গোলপাহাড় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিবছর পূজার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আরও বলেন, কেউ যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ছাড়াও বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন পরিষদের মাঝে ৫ কোটি টাকা অনুদান দেয়ার কথাও জানান ধর্ম উপদেষ্টা।

23 Sep 25 1NOJOR.COM

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। কেউ যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে: ধর্ম উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হামলাকারী মিজান চৌধুরীকে আটক করেছে দেশটির পুলিশ। আগামীকাল বুধবার তাকে আদালতে নেওয়া হবে। আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী ব্যক্তির নাম মিজান চৌধুরী। তিনি আওয়ামী লীগের কর্মী এবং তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। এসময় বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হন আখতার হোসেন। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

23 Sep 25 1NOJOR.COM

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হামলাকারী মিজান চৌধুরীকে আটক করেছে দেশটির পুলিশ।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর জন্য প্রায় ৪শ’ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন বাজেট দেবে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বডি ক্যামেরা ইউএনডিপির মাধ্যমে কেনা হবে। প্রসঙ্গত, আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এতে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।

23 Sep 25 1NOJOR.COM

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর জন্য প্রায় ৪শ’ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করেছে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। জানানো হয়েছে, আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতির প্রতিবাদ এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়েও বিক্ষোভ মিছিলের নির্দেশনা দেয়া হয়েছে।

23 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি।

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছায় ১৩ বছর বয়সী আফগান কিশোর। রোববার সকাল ১১টার দিকে ঘটে, কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি ধরা পড়ে। সরকারি সূত্র জানিয়েছে, কুন্দুজ শহরের ওই ছেলেটি কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে। বিমানের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে অবতরণের পর তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়। কিশোর জানায়, শুধুমাত্র কৌতূহল থেকেই বিমানে প্রবেশ করেছে। জিজ্ঞাসাবাদের পরে দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।

23 Sep 25 1NOJOR.COM

কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছায় ১৩ বছর বয়সী আফগান কিশোর।

গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেইসাথে, তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে তাও সরকার দেবে। দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে বলেন, আহতদের চিকিৎসায় কোন অবহেলা হবে না। উল্লেখ্য, গতকাল দুপুর তিনটার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের চারজন গুরুতর আহত হয়। চিকিৎসকরা জানান, যেকোনো ক্ষেত্রে চল্লিশভাগের উপরে পুড়ে যাওয়া শঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান তারা। এ সময়, দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

23 Sep 25 1NOJOR.COM

গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবিতে আজও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে দ্বিতীয় দিনের মতো এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটের বাস চলাচল। চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায় প্রতি ট্রিপে ১,৩৫০ টাকা পায় একজন বাস চালক। সুপারভাইজার ও হেলপার পায় ৫শ’র কিছু বেশি। গত ১৫ বছর ধরেই বহাল রয়েছে এ কাঠামো। দফায় দফায় আলোচনায় বসেও কোন সুরাহা হয়নি।

23 Sep 25 1NOJOR.COM

ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবিতে আজও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।

তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, পুরো বিষয়টির জন্য সমন্বয়ের অভাব মনে হয়েছে। দোষটা কিন্তু শুধ দূতাবাসের না। এটার দায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরও। এটা তাদের মধ্যে সমন্বয়ের অভাব। আমরা আশা করবো সামনে তারা সমন্বয় করে কাজ করবে। জিনিসগুলো লজিস্টিক, এখানে পলিটিক্যাল কিছু না। আরো বলেন, যদি আমরা আমাদের দলকে এখানে বলে দিতাম তাহলে এখানে আমাদের দল যেভাবে সুসংগঠিত তাতে এমন ঘটনা তো দূরের কথা তারা কোনো পাত্তাই পেতো না। আমাদের এখানের যে অবস্থা তাতে আওয়ামী লীগ দাঁড়ানোরই সুযোগ পাবে না। কবির বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্ব জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমরা এসেছি। বিএনপি একটু বড় দল, সে হিসাবে আমাদের সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই আমরা অংশ নিয়েছি। এতে ধারণা করাই যায় জাতিগতভাবে আমরা এখন ঐক্যবদ্ধ।

23 Sep 25 1NOJOR.COM

যদি আমরা আমাদের দলকে এখানে বলে দিতাম তাহলে এখানে আমাদের দল যেভাবে সুসংগঠিত তাতে এমন ঘটনা তো দূরের কথা তারা কোনো পাত্তাই পেতো না: হুমায়ুন

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট তুলে দেন। ‌প্রধান উপদেষ্টা বলেন, ‘পত্রিকায় ঘটনাটি পড়েছি। পড়ে হতবাক হয়ে গিয়েছিলাম। টিভিতে দেখেছি নিউ ইয়র্কে তার শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। বহু মানুষের শোক-শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছেন তিনি। নিউ ইয়র্কে আসার পরিকল্পনার মধ্যেই আমাদের মনে হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।’ পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সালে পুলিশ বিভাগে যোগ দেন। ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে তিনি কর্মরত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে। উল্লেখ্য, গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম।

23 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নতুন করে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকায় যুক্ত হয়েছে ফ্রান্স। নিউইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সম্মেলনে ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়। অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও বৈঠকে বক্তব্য রাখেন। যুক্তরাজ্য এর আগের দিনই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্মেলনে বলেন, ‘আমরা এখানে একত্রিত হয়েছি কারণ সময় এসে গেছে। আমাদের দায়িত্ব হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা। আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’ এর আগে গত বছর স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। গাজায় যুদ্ধের কারণে স্পেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে। সোমবারের সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘যখন কোনো এক রাষ্ট্রের জনগণ গণহত্যার শিকার হয়, তখন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সম্ভব নয়। ফিলিস্তিনি জনগণ ধ্বংসের মুখে। তাই যুক্তি, আন্তর্জাতিক আইন ও মানবিক মর্যাদার স্বার্থে আমাদের এই হত্যাযজ্ঞ থামাতে হবে।’ এদিকে জাতিসংঘ অধিবেশনে উপস্থিত থাকতে না পারলেও ভিডিওবার্তায় বক্তব্য দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

23 Sep 25 1NOJOR.COM

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নতুন করে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকায় যুক্ত হয়েছে ফ্রান্স।

আজ থেকে শুরু হচ্ছে জাতিংসঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব। আগামী শনিবার পর্যন্ত পর্যন্ত চলবে বিশ্বনেতাদের বিতর্ক পর্ব। উদ্বোধনী বক্তব্যের পর রীতি মেনে অধিবেশনের প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখবে ব্রাজিল। পর্যায়ক্রমে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নেতারা। এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্র-সরকারপ্রধানসহ প্রতিনিধিরা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াই এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয়। এছাড়াও গুরুত্বপূর্ণ এজেন্ডা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মূলপর্বে প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা নামবে এবারের অধিবেশনের।

23 Sep 25 1NOJOR.COM

আজ থেকে শুরু হচ্ছে জাতিংসঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব। আগামী শনিবার পর্যন্ত পর্যন্ত চলবে বিশ্বনেতাদের বিতর্ক পর্ব।

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন মেয়াদে শাস্তি প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন এমএসসি শিক্ষার্থী সালিম সাদমান। ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন: লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শান্ত ইসলাম ও মো. রিদয়, এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ছাত্রশৃঙ্খলা কমিটি ২৫ থেকে ২৭ আগস্ট এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক সভায় তদন্ত প্রতিবেদন, অভিযোগনামা, ভিডিও ফুটেজ, কারণ দর্শানোর নোটিশ ও তার উত্তর পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।

23 Sep 25 1NOJOR.COM

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সের্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময়, সের্জিও গোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

23 Sep 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে ড. ইউনূস বলেন, চ্যালেঞ্জের মধ্যেও এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এর অর্থ— ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া, জলবায়ু ধাক্কা মোকাবিলা করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পথ চলা। তিনি বলেন, এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে উল্টো ফলদায়ক। বরং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সংগত উত্তরণের পথ তৈরি করা এখন জরুরি। আরো বলেন, একটি উন্নত বিশ্বের পথ অতীতের ব্যর্থতায় মাপা যাবে না। এটি গড়ে উঠবে আজকের সাহস, আজকের পদক্ষেপ এবং পরিবর্তনের প্রতি আজকের অবিচল প্রতিশ্রুতিতে। এছাড়াও, সোশ্যাল বিজনেস, নতুন বহুপাক্ষিক কূটনীতি, গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধান উপদেষ্টা।

23 Sep 25 1NOJOR.COM

এলডিসি প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে উল্টো ফলদায়ক। আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ এবং ন্যায়সংগত উত্তরণের পথ তৈরি করা এখন জরুরি: ইউনূস

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটা ব্যক্তি আখতার হোসেন নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে এমন আক্রমণ হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়তে দেখা গেছে।

23 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টার দিকে তিনি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আছেন– বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক।

23 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্ত ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের নিবন্ধন করতে নাগরিকের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করণে ইসি সময়সূচি নির্ধারণ করেছে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক প্রেরণের শেষ তারিখ ২৫ অক্টোবর। খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ১৬ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর।’

23 Sep 25 1NOJOR.COM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নেতারা হলেন- পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ খান। জাহিদ খান সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। পিপি আশিক উদ্দিন জানান, ওই চারজন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে সোমবার আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ১৪ জুন সকালে জাফলং এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুহাম্মদ ফাওজুল কবির খান ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। এ ঘটনায় করা মামলায় ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

23 Sep 25 1NOJOR.COM

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন ট্রাফিক ডাইভারশন থাকবে। আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এ সময়ে প্রয়োজন অনুযায়ী কখনো ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা কখনো ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে। আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

23 Sep 25 1NOJOR.COM

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন ট্রাফিক ডাইভারশন থাকবে: সেতু কর্তৃপক্ষ

গণঅভ্যুত্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজান আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশিদ। ওই মামলার এজাহারভুক্ত আসামি শফিকুল। আরও জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি হামলায় অংশ নেয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাছাই-বাছাই করা হচ্ছে। এরপর তাকে আদালতে তোলা হবে।

23 Sep 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বেরোবি'র অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

এনবিআর জানিয়েছে, ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে মোট আদায়ের পরিমাণ ২৭,১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩,০৮৯.৩৭ কোটি টাকা। চলতি বছর আগস্ট গত বছর একই সময়ের তুলনায় ৪,০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ। গত জুলাই-আগস্ট দু’মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫,০০৫ দশমিক ১৬ কোটি টাকা। অর্থাৎ এ বছরের জুলাই-আগস্ট রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে গত আগস্ট মাসের প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ১৭ শতাংশ।‌ ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭,৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট ২০২৪ মাসে এই খাতে আদায় ছিল ৮,০০৭ দশমিক ৬২ কোটি টাকা।

23 Sep 25 1NOJOR.COM

২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে: এনবিআর

জিওপি নেতা রাশেদ খান লিখেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া ভেস্তে দেওয়ার প্রচেষ্টাও থেমে নেই। তারুণ্য ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে। এই উপলব্ধিবোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে থাকা উচিত। প্রণয় হয় উভয় পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়ার ভিত্তিতে। এরপর একে অন্যকে ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ককে এগিয়ে নিতে হয়। তিনি লেখেন, দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হতে চলেছে, এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব এনসিপি ও গণঅধিকার পরিষদ উভয় দলের নেতাকর্মীদের। সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষের স্বপ্ন। এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রচেষ্টা ছিল। নতুনভাবে সেটি আবার আলোচনায়। এবার বাস্তবায়ন না হলে জনগণ আমাদের সব পক্ষকে ধোঁকাবাজ মনে করবে। ন্যায্য ও সাম্যতার ভিত্তিতে একীভূত হওয়ার বিষয়ে গণঅধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে। এ ক্ষেত্রে দল ও অঙ্গসংগঠনের সবাইকে মন্তব্য করার বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেন রাশেদ।

23 Sep 25 1NOJOR.COM

গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া ভেস্তে দেওয়ার প্রচেষ্টাও থেমে নেই: রাশেদ

বিএনপি নেতা খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কুমিল্লা জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। মোশাররফ বলেন, কুমিল্লা তো বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না। একই সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি আদায়ে কুমিল্লার সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কাছে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব। প্রয়োজনে আন্দোলন হবে।

23 Sep 25 1NOJOR.COM

আগামী নির্বাচনে দেশের মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে: মোশাররফ

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। দেশটি বলছে, এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ এবং প্রাণহানির মতো ঘটনা বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অভিবাসনের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে।

23 Sep 25 1NOJOR.COM

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ: মার্কিন দূতাবাস

চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, আমাদের তিনটা প্রজেক্ট এখনো এলজিআরডি মিনিস্ট্রিতে আছে। অ্যাডভাইজার সাহেব যখন দেখেন যে এটা একটা প্রজেক্ট, উনি ফাইলটা আর মিনিস্ট্রিতে রাখেন না, ঘরে নিয়ে যান। মিনিস্ট্রি থেকে ফাইল গায়েব হয়ে যায়। এই ইউকের প্রজেক্টটা আমি আর করতে পারিনি। জাপান ‘অ্যাজ ওয়েল অ্যাজ’ কোরিয়ার প্রজেক্টও। এটা শুধু চট্টগ্রাম সিটির ব্যর্থতা নয়, এটা রাষ্ট্রের ও সরকারের ব্যর্থতা। চারশ কোটি টাকার আমার যে ইন্সট্রুমেন্টের প্রজেক্ট, সেটা ফিন্যান্স মিনিস্ট্রিতে গিয়ে হয়ে গেল ২৯৮ কোটি টাকা। কেটে দিয়ে সেখানে বলে দিল, আমাদের ১৬০ কোটি টাকা ঋণ দেওয়া হবে ৫ শতাংশ সুদে। প্রত্যেক মন্ত্রণালয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টাকে বলেছি। আমি কোথায় যাব? আরও বলেন, ‘আমি ফেইল করলাম মানে রাষ্ট্র ফেইল করল। একদম স্ট্রেইট ফেইল করল। এখানে যে উপদেষ্টাকে পাঠানো হল, মুহাম্মদ ফাওজুল কবির খান, আমি উনার সঙ্গে অনেকবার কথা বলেছি। অনুরোধ করলাম। সবশেষে তিনি বললেন, প্রথমে জলাবদ্ধতার সমস্যা সমাধান হয়ে যাক, তারপর আপনি সেটা পাবেন। আমার ৫০-৬০ শতাংশ জলাবদ্ধতার সমস্যা ইতিমধ্যে সমাধান হয়েছে। এখনো আমি সেটা পাচ্ছি না। একই সময় ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ‘আমরা সব মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রির সঙ্গে মারামারি করি। আমরা চাইলে বাজেটটা পাই না। যেই বাজেটটা পাওয়া গেছে, যেহেতু মূল্যস্ফীতি ১০ শতাংশ, আপনাকে যদি ৫ শতাংশ দিয়ে থাকে তাহলে আপনি প্লিজ এই ফান্ডটা নিবেন এবং চট্টগ্রামের মানুষকে বঞ্চিত না করে এই ফান্ডটা দিয়ে কাজ শুরু করবেন।’

23 Sep 25 1NOJOR.COM

আমাদের তিনটা প্রজেক্ট এখনো এলজিআরডি মিনিস্ট্রিতে আছে। অ্যাডভাইজার সাহেব যখন দেখেন যে এটা একটা প্রজেক্ট, উনি ফাইলটা আর মিনিস্ট্রিতে রাখেন না, ঘরে নিয়ে যান: শাহাদাত

যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চলাচল শুরু আরও আধা ঘণ্টা আগে এবং রাতে শেষ ট্রেন ছাড়বে আধঘণ্টা দেরিতে। এ ছাড়া এখন দুই ট্রেনের মধ্যে বিরতি আরও দুই মিনিট কমে যাবে। অর্থাৎ সোয়া ৪ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। বর্তমানে ব্যস্ত সময়ে সর্বনিম্ন ছয় মিনিট পরপর ট্রেন চলাচল করে। তবে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে আরও কিছুদিন পর। পরীক্ষামূলকভাবে চলার সময়ও সকাল ও রাতের বাড়তি সময়ে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রী পরিবহণ করা হবে; অর্থাৎ খালি ট্রেন চালানো হবে না। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। তবে নতুন সূচি চালু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় ও শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। নতুন ব্যবস্থা কার্যকর হলে মেট্রোরেলের সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের কাছাকাছি পৌঁছে যাবে।

23 Sep 25 1NOJOR.COM

যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চলাচল শুরু আরও আধা ঘণ্টা আগে এবং রাতে শেষ ট্রেন ছাড়বে আধঘণ্টা দেরিতে।

যশোরের বাগআঁচড়ায় একটি পেট্রোল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ওই নেতা হলেন—ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।‌ এক বিবৃতিতে বলা হয়েছে, দখলদারিত্বের চেষ্টায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায়ভার দল কখনও নেয় না। তাই বিএনপিকে জড়িয়ে যারা ব্যক্তিগত অপরাধের দায় গণমাধ্যমে প্রকাশ করে, তাদের মধ্যে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে আমরা মনে করি। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই। সুনির্দিষ্ট অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করেন বহিষ্কৃত বিএনপি নেতা।

23 Sep 25 1NOJOR.COM

যশোরের বাগআঁচড়ায় একটি পেট্রোল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, গাজীপুরের টঙ্গীতে কেমিক‍্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। দগ্ধদের দেখতে এসে তিনি বলেন, কেমিক‍্যাল গোডাউনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের একজন ওয়্যারহাউস অফিসারসহ চারজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। উল্লেখ্য, সোমবার বিকেলে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

23 Sep 25 1NOJOR.COM

টঙ্গীতে কেমিক‍্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হবে: কামাল

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলার ৩৮২টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তারেক রহমানের শুভেচ্ছা স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়।

22 Sep 25 1NOJOR.COM

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-১ আসনের সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১৫০ আসনে এনসিপি জয়ী হবে। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সিইসির সাথে এনসিপির বৈঠকের পর পাটওয়ারী বলেন, দলীয় প্রতীক হিসেবে শাপলার বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না। শাপলা না দিলে কীভাবে আদায় করে নিতে হয়, তা আমরা জানি। আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা দিতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। তিনি বলেন– ধর্মভিত্তিক ব্লক, বিএনপি ব্লকের বাইরে আমাদের নেতৃত্বে আলাদা ব্লক হবে। গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে, দল গঠন করেছে, যতগুলো ব্যানার আছে, সবগুলো দল একীভূত হবে। একীভূত হওয়ার পর দলের নাম এনসিপিই থাকবে, প্রতীকও থাকবে এনসিপিরই। তবে কী প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আরও বলেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালটের। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নাম থাকবে না। আগামীর নির্বাচন হবে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন।

22 Sep 25 1NOJOR.COM

১৫০ আসনে এনসিপি জয়ী হবে। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। শাপলা না দিলে কীভাবে আদায় করে নিতে হয়, তা আমরা জানি; নাসীরুদ্দীন

জিওপি নেতা আবু হানিফ বলেন, এনসিপির অধিকাংশ নেতা জিওপি সভাপতি নুরুল হক নুরের শিষ্য। রাজনৈতিক অভিজ্ঞতা ও সামগ্রিক বাস্তবতায় দুই দলের ঐক্য হলে নুরুল হক নুরের নেতৃত্বেই হওয়া উচিত। গণঅভ্যুত্থানের পর গত এক বছরে দলীয় নেতা-কর্মীদের নামে কোনো চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ নেই বরং ক্লিন ইমেজের কারণে তরুণদের প্রতিনিধিত্বকারী দলটি এই মুহুর্তে সবচেয়ে সম্ভাবনাময়ী দল। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা কোনো দলে যোগ দেবে না। বাংলাদেশে ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে জন্ম নেওয়া দল গণঅধিকার পরিষদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের তরুণ নেতৃত্ব থেকে গড়ে ওঠে এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এর আগে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে তরুণরা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন করেছে। হানিফ বলেন, এনসিপির নেতাকর্মীদের রাজনৈতিক চিন্তাভাবনা গণঅধিকার পরিষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। তাই দুই দলের ঐক্য নিয়ে আলোচনা চলছে। ঐক্যের অর্থ এই নয় যে, নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে আরেক দলে যোগ দেওয়া হবে।

22 Sep 25 1NOJOR.COM

এনসিপির অধিকাংশ নেতা জিওপি সভাপতি নুরুল হক নুরের শিষ্য। রাজনৈতিক অভিজ্ঞতা ও সামগ্রিক বাস্তবতায় দুই দলের ঐক্য হলে নুরুল হক নুরের নেতৃত্বেই হওয়া উচিত: হানিফ

জামায়াত নেতা আবদুল হালিম বলেছেন, নির্বাচনের রায় মানতে পিছপা হলে হবে না। সুষ্ঠু নির্বাচন হলেও বিকালে ভোট বর্জন করতে দেখা যায়। ডাকসুতে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। দল, মত এবং ধর্ম নির্বিশেষে সব ছাত্র-ছাত্রীরা দুটি বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে। অথচ নির্বাচনের ফল মানেনি কেউ কেউ। হালিম বলেন, জুলাই সনদ এটা কোনো একক দলের দাবি নয়। এখানে বিএনপি, জামায়াত, এনসিপি নয় শুধু, সবারই। তরুণ ছাত্রছাত্রী, কৃষক এবং শ্রমজীবী মানুষ, যারা জীবন দিয়েছে, তাদের এ রক্তের আইনি স্বীকৃতি দিতে হবে। এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। আরো বলেন, ১৯৯১ সাল কেয়ারটেকারের সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় এসেছে। ১৭৩ দিন হরতাল করার পরে এটা সংবিধানে যুক্ত হয়ে গেছে। আবার আওয়ামী লীগ করল কি, এই কেয়ারটেকার মাধ্যমে ২০০৮-এ ক্ষমতায় আসলো। আসার পরে ২০১১ সালে এটারে কবর দিয়েছে। সেজন্য আমরা বলি যে, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে আপনারা পারবেন— এটাই এদেশের জনগণ মানবে না। তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত, কিন্তু জুলাই সনদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন মানব না।

22 Sep 25 1NOJOR.COM

অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত, কিন্তু জুলাই সনদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন মানব না: হালিম

ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে ‘জয় শ্রী রাম’ না বলায় একজন ইমামকে হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হতে হয়েছে। ভুক্তভোগী ওই ইমামের অভিযোগ, জোর করে তাকে ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল। তবে, পুলিশ দাবি করছে, ঘটনাটি সাম্প্রদায়িক নয়; সাধারণ মারধরের। সিয়াসাত ডেইলি বলছে, ইমাম মুস্তাকিমকে দাড়ি ও টুপি পরার কারণে টার্গেট করা হয়। সে সময় তিনি সাইকেলে ছিলেন। এর আগে কিছু বাচ্চা এবং জিশান নামে এক ব্যক্তির মধ্যে ঝগড়ার জেরে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আহত দুই পক্ষকে হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভোগী ইমাম বলেছেন, কয়েকদিন ধরে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল। ওইদিন তারা আমার সাইকেল থামিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বলে। আমি রাজি না হলে লাঠি দিয়ে প্রায় আধঘণ্টা থেকে দুই ঘণ্টা ধরে আমাকে পেটায়। উঠতে দেয়নি, বরং বলেছিল, ‘এখানেই কবর দিয়ে দাও’।

22 Sep 25 1NOJOR.COM

ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে ‘জয় শ্রী রাম’ না বলায় একজন ইমামকে হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হতে হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার কাছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “সুন্দর স্মৃতি” আছে এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার করলে তিনি সংলাপের জন্য প্রস্তুত। কিম আগে ট্রাম্পের সঙ্গে তিনবার দেখা করেছেন, কিন্তু ২০১৯ সালে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত দ্বন্দ্বের কারণে আলোচনা ভেঙে যায়। কিম বলেন, যুক্তরাষ্ট্র বাস্তবতা স্বীকার করলে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। নতুন সিউল সরকার ট্রাম্পের সঙ্গে সংলাপ পুনরায় চালু করার আহ্বান জানাচ্ছে।

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালসহ কয়েকটি পশ্চিমা দেশ ২১ সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেছে, যা বৈদেশিক নীতিতে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েল এই পদক্ষেপকে নিন্দা করেছে, আর যুক্তরাষ্ট্র এটিকে ‘লোক দেখানো’ হিসেবে অভিহিত করেছে, এবং বন্দিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি-সমৃদ্ধিকেই অগ্রাধিকার বলেছে। গাজায় ফিলিস্তিনিরা এটি ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছে। নেতানিয়াহু জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা অস্বীকার করেছেন। অন্যান্য দেশগুলো আসন্ন জাতিসংঘ সাধারণ সভায় স্বীকৃতি দিতে পারে।

গাজায় নতুন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল—স্থানীয়দের ভাষায় ‘বুবি-ট্র্যাপ রোবট’। পুরোনো সাঁজোয়া যান বিস্ফোরকে ভরে আবাসিক এলাকায় রেখে মুহূর্তেই তা উড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিটি বিস্ফোরণ ৫০০ বর্গমিটার এলাকা ধ্বংস করছে, বহু পরিবার ঘরের ভেতরেই চাপা পড়ছে। ১৩ আগস্ট থেকে অন্তত ১,১০০ জন নিহত ও ছয় হাজার আহত হয়েছে। বিশ্লেষকদের মতে, সেনা ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েল এ অস্ত্র ব্যবহার করছে। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, এর ফলে ব্যাপক বাস্তুচ্যুতি ও গণহত্যার ঝুঁকি তৈরি হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। রোববার সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবাগত কর্মীদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার বলেন, জামায়াতের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

22 Sep 25 1NOJOR.COM

গফরগাঁও উপজেলায় বিএনপি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। ট্রাইব্যুনাল-২-এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান এ সাক্ষ্য দেন। তিনি বলেন, পরীক্ষায় নারীকণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। প্রসঙ্গত, অডিওটি মার্চ থেকে ফাঁস হওয়া বহু অডিওর একটি—যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল এনটিএমসি। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল।

22 Sep 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ হাসিনা-তাপসের সঙ্গে মিলে গেছে: রুকনুজ্জামান

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডস ভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের দুই শতাংশ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক-গবেষক স্থান পেয়েছেন। গত বছর এই তালিকায় ঢাবির ১০ জন শিক্ষক-গবেষক স্থান পেয়েছিলেন। এবার প্রায় ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৩৫ জনে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও গবেষকদেরকে অভিনন্দন জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই স্বীকৃতি শুধু শিক্ষক ও গবেষকদের অসাধারণ অর্জনকে তুলে ধরে না বরং এটি ঢাবির জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটায়। আরও বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষক ও গবেষকদের জন্য একটি টেকসই অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে।

22 Sep 25 1NOJOR.COM

‘এলসভিয়ার’ কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের দুই শতাংশ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক-গবেষক স্থান পেয়েছেন।

বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেন, নির্বাচন দ্রুত হতে হবে, নির্বাচন দ্রুত না হলে দেশের অবস্থা ভালো যাবে না। ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে জনগণ সে নির্বাচনের পক্ষে। অন্য কোন পদ্ধতি জনগণ চিনেও না, বুঝেও না। ভোট তারা প্রার্থীকে দিতে চায়। যাচাই বাছাই করে পছন্দের প্রার্থী নির্বাচিত করবে। দীর্ঘদিন ধরে যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে আছে সে পদ্ধতিই বহাল থাকবে। পিন্টু বলেন, এরই মধ্যে অনেক চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। জনগণ সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।

22 Sep 25 1NOJOR.COM

আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে জনগণ সে নির্বাচনের পক্ষে। অন্য কোন পদ্ধতি জনগণ চিনেও না, বুঝেও না: পিন্টু

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

22 Sep 25 1NOJOR.COM

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন।

সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। রাজানগর নৌকাঘাটে পানি ছিটানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গোলাপ মিয়া ও আকবর মিয়ার দুই পক্ষের আত্মীয়দের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষ দেশীয় নানা অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। গুরুতর আহত ২৪ জনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়। বাকি ১০ জনকে ভর্তি করা হয় দিরাই মেডিকেল কলেজে। ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং গ্রামের পরিবেশ স্বাভাবিক। অভিযান চলিয়ে বিপুল পরিমাণ টেটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

22 Sep 25 1NOJOR.COM

দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। রাজানগর নৌকাঘাটে পানি ছিটানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাচঁ বস্তা ভর্তি এনআইডি কার্ড পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে ডিসিকে নিদের্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র, বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধার করেছে পুলিশ। জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে ব্যবস্থা নিবেন। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সিল সবই গাজীপুর সদর এলাকার বলে জানান জেলা নির্বাচন অফিসার। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যান। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন অফিসার থানায় একটি জিডি করেছেন।

22 Sep 25 1NOJOR.COM

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাচঁ বস্তা ভর্তি এনআইডি কার্ড পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে ডিসিকে নিদের্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ছাত্রদল ও ছাত্রশিবিরের পালটা-পালটি স্লোগানের মধ্যে রাকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। দুর্গাপূজার পর আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে পালটা-পালটি স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে দুটি পক্ষ। ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীসহ সমর্থকরা। অন্যপক্ষে বাম প্যানেলের প্রার্থীসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা ভোটারবিহীন রাকসু চান না বলে মত দিয়েছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরে শাখা ছাত্রদলসহ ৫টি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন। তারা লেভেল প্লেয়িং ঠিক করে নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিকাল ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছেন।

22 Sep 25 1NOJOR.COM

ছাত্রদল ও ছাত্রশিবিরের পালটা-পালটি স্লোগানের মধ্যে রাকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। দুর্গাপূজার পর আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি আরিফুল ইসলাম যৌথ বিবৃতিতে এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, তিনি জনসভায় বক্তব্য দানকালে ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই সম্পর্কে অশ্লীল ও অশালীন মিথ্যা-বানোয়াট বক্তব্য দিয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ্যানির মতো একজন ব্যক্তি এ রকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাজনৈতিক এবং সচেতন মহলকে ব্যথিত করেছে। দুই নেতা বলেন, বিএনপি হচ্ছে ডিরেক্ট স্বৈরাচারের সঙ্গী। কারণ তারা ২০১৮ সালের অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে সংসদে তাদের ছয়জন এমপি পাঠিয়েছে। ২০১৮ এর ডামি নির্বাচনের স্বীকৃতি দানকারী দল হলো বিএনপি। এখন তারা পাগলের মত আবোল তাবোল বলে উদুর পিন্ডি বুধুর ঘাড়ে চাপাতে চাচ্ছে।' তারা বলেন, জাতীয় চাঁদাবাজরা মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না। মিথ্যা কথা বলাই এ্যানি চৌধুরীদের পুঁজি! যা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। আমরা তার মিথ্যা কথা প্রত্যাহারের আহ্বান জানাই। আরও বলেন, মূলত ৫ আগস্টের পর ইসলামপন্থিদের ঐক্য এবং এক বাক্সে ভোটের প্রক্রিয়াকে বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না। বেইমান তো তারা- যারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এইদিকে এ্যানি ইসলামী আন্দোলন ও চরমোনাই পীরকে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত বলে বক্তব্য দেন‌।

22 Sep 25 1NOJOR.COM

মিথ্যা কথা বলাই এ্যানি চৌধুরীদের পুঁজি! যা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। আমরা তার মিথ্যা কথা প্রত্যাহারের আহ্বান জানাই: ইসলামী আন্দোলন

গত ২৪ ঘন্টায় একনজরে ১২৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।