Web Analytics

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি। গঠনতন্ত্র মোতাবেক মনোনয়ন দেওয়া হবে। তিনি জানান, জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দলীয় ও জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন, তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন। রিজভী বলেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই একটি মহল ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

23 Sep 25 1NOJOR.COM

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি: রিজভী

নিউজ সোর্স

বিএনপি থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়া হয়নি: রিজভী

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি। গঠনতন্ত্র মোতাবেক মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।