Web Analytics

আখতার হোসেনের ওপর নিউইয়র্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটি বলছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদেরকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন। প্রধান উপদেষ্টার সফরের সহযাত্রীরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ও নিরাপত্তায় থাকার কথা। কিন্তু নিউইয়র্কের মতো জায়গায় যে ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে, তা আমাদের শঙ্কিত করে। এ ধরনের উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত সফরেই যদি রাজনীতিবিদদের নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয়, তাহলে এই সরকারের ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচনে নেতাদের নিরাপত্তা কেমন হবে, তা ভাবতেও আমরা শিউরে উঠছি। দলের মুখপাত্র আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তিনটি দল থেকে রাজনৈতিক নেতাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনের আগেই আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেওয়ার অপচেষ্টা করেছেন। রাষ্ট্রীয় খরচে তিনটি দলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করার এ প্রচেষ্টা আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করবে। আরও বলেন, আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলাকারীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কেন তাদেরকে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হলো, কার অবহেলায় এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

24 Sep 25 1NOJOR.COM

আখতার হোসেনের ওপর নিউইয়র্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইসলামী আন্দোলন।

নিউজ সোর্স

প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদেরকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন: ইসলামী আন্দোলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর নিউইয়র্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদেরকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন।