Web Analytics

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হামলাকারী মিজান চৌধুরীকে আটক করেছে দেশটির পুলিশ। আগামীকাল বুধবার তাকে আদালতে নেওয়া হবে। আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী ব্যক্তির নাম মিজান চৌধুরী। তিনি আওয়ামী লীগের কর্মী এবং তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। এসময় বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হন আখতার হোসেন। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

23 Sep 25 1NOJOR.COM

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হামলাকারী মিজান চৌধুরীকে আটক করেছে দেশটির পুলিশ।

নিউজ সোর্স

নিউইয়র্কে আখতারের ওপর হামলাকারী মিজান চৌধুরি আটক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হামলাকারী মিজান চৌধুরীকে আটক করেছে দেশটির পুলিশ।