বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নেব না, যেটা আমাদের ভুল পথে নিয়ে যায়। মহাসচিব বলেন, বিভিন্ন মামলা ও নানা সমস্যার কারণে নির্বাসিত থাকলেও খুব শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল
বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপের কারণে পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায়, সে ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেন, বিগত দেড় দশকে তরুণরা ভোট দিতে পারেনি। তাই সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। নির্বাচন না দিলে কোন সংস্কার টেকসই হবেনা।
সরকারের কোনো পদক্ষেপে পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায়: তারেক রহমান
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরাইলের বিমান ও স্থল আক্রমণ পুনরায় শুরু করার বিষয়টিকে ‘পূর্ণ সমর্থন’ করেন। এছাড়া গত মঙ্গলবার থেকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার জন্য হামাসকে দায়ী করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্ট করে বলেছেন, যদি তারা সমস্ত জিম্মিকে মুক্তি না দেয় তবে তাদের চড়া মূল্য দিতে হবে এবং দুর্ভাগ্যবশত, হামাস জীবন নিয়ে খেলা করাকেই বেছে নিয়েছে। প্রসঙ্গত, গত তিনদিনে প্রায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ট্রাম্প মদদপুষ্ট ইসরাইলি সেনাবাহিনী।
গাজায় হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে: হোয়াইট হাউস
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই সরকার কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই। নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। তিনি আরো বলেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: উপদেষ্টা আসিফ মাহমুদ
ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় ৫১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে একেপিএস। জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে কাজে যোগদানের পরিকল্পনা ছিল তাদের। একেপিএস জানিয়েছে, বিমানবন্দরের টার্মিনালে ৬৭ জন ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদের সন্দেহ করে চেক করে ৫১ জনকে আটক করা হয়। পরিদর্শনের সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন।
ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশকালে আরও ৫১ বাংলাদেশি আটক
এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চাচ্ছে। দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন। তিনি আরো বলেন, দল হিসেবে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। তাদের দোষ স্বীকার করতে হবে। তারপর আওয়ামী লীগ নিয়ে অন্য কোন আলোচনা হতে পারে, তার আগে নয়।
রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে সেনাবাহিনী: হাসনাত
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলে আন্দোলন চলবে, আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী দল। লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, ডক্টর ইউনুসের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন নাহিদ। বলেন, আওয়ামী লীগের সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডসহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি জাতীয় রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে ঘোষিত জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায়।
আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলে আন্দোলন চলবে: নাহিদ ইসলাম
ঝিনাইদহের মহেশপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। ওই দুই ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আটক হন। পরে বিএসএফ আটকদের কাছে থাকা পরিচয়পত্র ও মোবাইল যাচাই-বাছাই শেষে বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করে পতাকা বৈঠক করে। আটক বাংলাদেশি নাগরিক লিটন বৈদ্যকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ছাড়া অপর আটক নারী বাংলাদেশিকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
মহেশপুরে ২ বাংলাদেশিকে ফিরিয়ে দিলো বিএসএফ
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বিমানের টিকিট নিয়ে অব্যাবস্থাপনাসহ দেশে হজ ও ওমরা টিকিটের ক্ষেত্রে আর কোন সিন্ডিকেট থাকবে না। আরও বলেন, এখন থেকেই বিমানের টিকেটের দাম যাত্রীদের নাগালের মধ্যে রাখা হবে। যারা বিনা অজুহাতে টিকেটের দাম বাড়িয়ে দিয়ে হজ যাত্রীদের হয়রানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিচ্ছি। এর আগে ফিতা কেটে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন করা হয়।
হজ ও ওমরা টিকিটের ক্ষেত্রে আর কোনো সিন্ডিকেট থাকবে না: ধর্ম উপদেষ্টা
মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি শান্তি ও স্থিতি। আমরা কেবল হাজারো তাজা প্রাণ হারাইনি, মর্যাদা এবং সম্মানও হারিয়েছি। কিছুদিন আগেও বাংলাদেশ একটি বর্বর রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিলো। এখন আমরা সাহসী, বিজয়ী ও মর্যাদাবান জাতি হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করেছি। বর্বর গোষ্ঠীর কোনো ষড়যন্ত্র ও প্রোপাগান্ডাই আমাদের চলার পথে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি বলেন, জাতিসংঘ স্বীকৃত খুনের নির্দেশদাতা ও লুটেরা হাসিনা এবং সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তবে তার পচাগলা রাজনীতির সাথে একসময় যুক্ত অনেক প্রান্তিক মানুষের সংশোধনের পথও উন্মুক্ত রাখতে হবে।
গর্ত থেকে তুলে আ.লীগ পুনর্বাসন নয়: মুশফিকুল ফজল আনসারী
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে; আওয়ামী লীগের চামড়া তুলে নিবো আমরা; আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গড়িমসি চলবে না; খুনি লীগের আস্তানা, এই বাংলায় হবে না; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেয়।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ভিডিও বার্তায় বলেছেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন? হোয়াই নট এনি আদার পারসন? ড. ইউনূসের নামে মামলা আছে। তিনি একজন কনভিক্টেড পারসন। কনভিক্টেড পারসন কীভাবে আসলে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। আরও জানান, সেনাপ্রধান প্রশ্ন রাখেন, আওয়ামী লীগকে একটা লোক একেবারেই দেখতে পারছে না। বাংলাদেশে তো আল্টিমেটলি ৩০ থেকে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগকে সমর্থন করে। এই ৩০-৪০ শতাংশের মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত?
আসিফ মাহমুদের ভিডিও বার্তা: ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে আপত্তি জানিয়েছিলেন সেনাপ্রধান
হেফাজতের নায়েবে আমীর আহমেদ আলী কাসেমী বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জুলাই অভ্যুত্থানের মতো ছাত্র-জনতা পুনরায় তাদেরকে রুখে দেবে। তিনি বলেন, গাজাবাসী যখন সেহেরির প্রস্তুতি নিচ্ছিল, তখন অতর্কিতভাবে তাদের ওপর হামলা করা হয়। আমরা জানতে পেরেছি সে হামলায় ৪০০ নারী-পুরুষ নিহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, ভারতে মুসলমানদের উসকে দেওয়ার জন্য আওরঙ্গজেবের মাজারে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপিকে বলতে চাই, বাংলাদেশের বিষয়ে তোমরা নাক গলাচ্ছো। বাংলাদেশের খুনিকে তোমরা আশ্রয় দিয়েছো। আর তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে দেশপ্রেমিক মানুষের সঙ্গে তোমরা গাদ্দারি করেছো।
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতা রুখে দেবে: হেফাজতে ইসলাম
বৃহস্পতিবার ঝিনাইদহের পুড়াপাড়া বাজারে টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা গেছে, দুদিন আগে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ভাটপাড়া গ্রামের আনিচুর রহমানের টয়লেটের স্লাব ভেঙে যায়। ওই ঘটনায় নসিমনচালক রাজুকে মারধর করা হয়। পরে রাজুকে উদ্ধার করতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদেরও মারধর করেন আনিচুর ও তার সহযোগীরা। পরে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়াপাড়া বাজারে সালিশ ডাকা হয়। সালিশে বসার আগেই সেখানে অতর্কিত হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
মহেশপুরে টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষ, আহত ২০
যখন প্রধান বিচারপতির বাংলোয় আগুন লেগেছিল, সেই সময় তিনি দিল্লিতে ছিলেন না। ফায়ার সার্ভিসের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার পকেট রয়েছে কিনা, তা দেখতে গিয়েই ফায়ার সার্ভিস কর্মীরা অবাক হয়ে যান। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। খবর পেয়েই তড়িঘড়ি কলেজিয়ামের বৈঠক ডাকেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি যশবন্ত ভর্মাকে অবিলম্বে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তাকে ইমপিচ করা হবে কিনা, তা নিয়েও আলোচনা চলছে। কলোজিয়ামের সদস্য অনেক বিচারপতিই মনে করছেন, এই গুরুতর অপরাধে ট্রান্সফারের সিদ্ধান্ত অত্যন্ত লঘু শাস্তি। এতে বিচারব্যবস্থার ভাবমূর্তি নষ্ট হবে। বিচারপতি ভর্মার উচিত স্বেচ্ছায় অবিলম্বে পদত্যাগ করা।
বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে কোটি কোটি টাকা উদ্ধার
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ এপ্রিল দায়িত্ব শেষ হবে বারের। নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরাইলিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তেল আবিবে তীব্র হয় সরকারবিরোধী বিক্ষোভ। এছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নতুন করে হামলার বিরুদ্ধে জেরুজালেমে চলা বিক্ষোভে যোগ দেন হাজারো ক্ষুব্ধ ইসরাইলি।
উত্তেজনার মধ্যেই গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আরও বেড়েছে। এর মাঝেই ট্রাম্পঘনিষ্ঠ ইলন মাস্কের বিরুদ্ধে চীনের সঙ্গে যুদ্ধে জড়ানোর গোপন পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করে, চীনের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত সম্পর্কে পেন্টাগনের একটি গোপন বৈঠকে ব্রিফিং করবেন ইলন মাস্ক। যা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লিখেছেন, বৈঠকে চীনের কথা উল্লেখ বা আলোচনা করা হবে না। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক্সে এক পোস্টে বলেছেন, বৈঠকের এজেন্ডা ‘উদ্ভাবন, দক্ষতা এবং স্মার্ট উৎপাদন’ এর উপর দৃষ্টি নিবদ্ধ করা।
চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনায় মাস্কের ভূমিকা অস্বীকার ট্রাম্পের
হামাস ইসরাইলে পাল্টা আক্রমণ করেছে। বৃহস্পতিবার যার একটি ভিডিও এবার প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড। এক ঘোষণায় জানিয়েছে, তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুদের অপরাধ ও গণহত্যার প্রতিশোধ হিসেবে M90 ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত তেল আবিব শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সম্প্রতি একতরফাভাবে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসে ইসরাইল। তারা ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করে। সাম্প্রতিক হামলায় ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তেল আবিবে রকেট হামলার ফুটেজ প্রকাশ করল হামাস
বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হত্যা-লুটপাটে জড়িত নয় এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই। তবে বিচারও করতে হবে। তিনি বলেন, বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই। তিনি বলেন, এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
হত্যা-লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আ.লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী
গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক- এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে লেখেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? এর আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ভারতের ষড়যন্ত্রে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।
আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ
ডিবি হেফাজতেই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 'শীর্ষ সন্ত্রাসী' এজাজ বিন আলম ওরফে ফাহিমের (৩৪) মৃত্যু হয়েছে। ডিবির হাতে আটকের পর মোহাম্মদপুরে গণঅভ্যুত্থানে রাজু হত্যা মামলায় তাকে গ্রেফতারের জন্য আদালতে আবেদনও করে থানা পুলিশ। এজাজের মৃত্যুর দায় এড়াতে ডিএমপির পক্ষ থেকে অস্বীকৃতি জানানো হয়েছে। জানা গেছে, হেজাজ ওরফে এজাজ বিন আলম ওরফে ফাহিমকে গত ১০ মার্চ রাতে আটক করে যৌথ বাহিনী। এরপর তাকে জামিনে ছেড়ে দেয় আদালত। ছদ্মনামে বেসরকারি হাসপাতালে ভর্তি হন, পরে ঢামেকে। তখন পুনরায় তাকে গ্রেফতার করা হয়, চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগ ছিল।
দায় এড়ানোর চেষ্টা: পুলিশের হেফাজতেই এজাজের মৃত্যু
পুরান ঢাকার সোয়ারীঘাটে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত আছেন দুই যুবক। পুলিশ জানায়, আজ ভোরে ফেরিঘাটে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান। অন্য তিনজন নদীতে ঝাঁপ দেন। তারা সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাট এলাকায় ওঠেন। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন। এতে তিনজন গুরুতর আহত হন। তিনজনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে। একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন- আমিন (২৩) ও বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক। স্থানীয়রা জানান, সালাম ও সামসু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত রাতে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। শুক্রবার ভোরে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
নরসিংদীতে দুপক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ২
কিশোরগঞ্জের ইটনায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য রোকন উদ্দিনের বাড়ি থেকে ভিজিএফের ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের জানাজানি হয় বাদলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকন উদ্দিনের বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুত করে রেখেছেন। এ সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্যের নিজ বাড়ির টিনের ঘরে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করেন। তখন কাউকে আটক করা হয়নি। ইউপি সদস্য পলাতক রয়েছেন। ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়র বিরুদ্ধেও একই অভিযোগে রয়েছে।
কিশোরগঞ্জে ১২৮ বস্তা ভিজিএফের চাল জব্দ
জামায়াত আমির শফিকুর রহমান লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। তিনি ফ্যাসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশের জন্য শুকরিয়া জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। তিনি আরও লেখেন, এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়। এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই।
আ.লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির
ইতালি যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের শিবচরের সজিব সরদারের (২৮) মৃত্যু হয়েছে। বুধবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। বৃহস্পতিবার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছে। গত প্রায় ৪ মাস আগে এলাকার দালাল বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার কথা হয় তার। সে আর তার চাচাতো ভাই রাকিবকে দুদফা বিক্রি করে দেয় দালালচক্র। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে। এরপর মেরেই ফেলে।
লিবিয়ায় দালালচক্রের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধ করার লক্ষ্যে গৃহীত হয়েছে। এতে শিক্ষা সংক্রান্ত ক্ষমতা রাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা বিভাগ বর্তমানে প্রায় ৪,৪০০ কর্মী নিয়ে গঠিত এবং এর বাৎসরিক বাজেট প্রায় ৭৯ বিলিয়ন ডলার। এটি দেশের ৫ কোটিরও বেশি শিক্ষার্থীকে সেবা প্রদান করে। শিক্ষাবিদ এবং শিক্ষকদের ইউনিয়নগুলো এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তারা বিশ্বাস করে ফেডারেল সরকার ঐতিহাসিকভাবে আমেরিকান শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প
বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় রাজ্যে দুই স্পটে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ মাওবাদী এবং এক সেনা নিহত হয়েছেন। সংঘর্ষস্থলে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মোদি সরকার নকশালীদের বিরুদ্ধে নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে এবং যারা আত্মসমর্পণ করছে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে।
ভারতের ছত্তিশগড়ে সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্য ও ৩০ মাওবাদী নিহত
বৃহস্পতিবার গণঅভ্যুত্থানে শহীদের স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ধর্ষণের শিকার শহীদ পরিবারের মেয়েটির পাশে থাকার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে এবং অন্যায় করেছে আমরা তাদের বিরুদ্ধে লড়বো। আমাদের চিকিৎসকরা এবং আইনজীবীরাও আপনাদের পাশে থাকবে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা তারেক রহমানকে বলেন, দেশের মানুষের জন্য যে মানুষটি প্রাণ দিলে মাত্র ৮ মাসের মাথায় যদি এই প্রতিদান দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো। আমি আমার মেয়ের নিরাপত্তা চাই এবং যারা আমার মেয়ের সর্বনাশ করেছে আমি তাদের ফাঁসি চাই।
পটুয়াখালীর সেই শহীদের পরিবারের সঙ্গে কথা বললেন তারেক রহমান
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এবার নববর্ষ শুধু বাঙালির উৎসব হিসেবে নয়, বরং চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী, গারোসহ দেশের সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয়ভাবে উদযাপিত হবে। এ উপলক্ষে একদিনের সরকারি ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চাঁদরাতে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশ সরকার একটি নতুন ইনক্লুসিভ দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে যাচ্ছে।
সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে জাতীয়ভাবে উদযাপিত হবে বাংলা নববর্ষ
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে সবার প্রচেষ্টা চালাতে হবে। প্লেনে যদিও ধূমপানমুক্ত করা হয়েছে কিন্তু হোটেলগুলো এখনো ধূমপানমুক্ত করা যায়নি। এ বিষয়ে শিঘ্রই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, পর্যটন ও এভিয়েশনের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ওতোপ্রোতভাবে জড়িত। দুধ, ডিম, মাছ, মাংস ছাড়া পর্যটন ও এভিয়েশন চলবেনা। ডিম, মাটন, দুধ যাই বলিনা কেন এ সেক্টরে গ্রামীণ নারীদের অবদান কোন অংশে কম নয়।
ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দিতে নয় বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজিনদার সিং নামে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তাজিনদার সিং (৫০) দীর্ঘদিন সিংগুলা গ্রামে একটি রুম নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যায়। ঘরে নিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দিলে। অপর আরেকটি শিশু দেখে শিশুটির মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিংকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। মামলাও দায়ের করা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে শিশু ধর্ষণের চেষ্টা: ভারতীয় নাগরিক গ্রেফতার
যুক্তরাষ্ট্র ইসরাইলকে অনুরোধ করেছে যেন ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা না চালায়, বরং বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপর ছেড়ে দেয়। ইয়েমেন তেলআবিবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর প্রতিক্রিয়ায় তেল আবিবের কর্মকর্তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করছেন। যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ বাহিনীর হামলা কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং এতে হুথিদের রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট লক্ষ্যবস্তু হবে। যুক্তরাষ্ট্র মনে করে যে, তাদের বিমানবাহী রণতরী থেকে টানা ও কার্যকর হামলা চালানোর সক্ষমতা বেশি রয়েছে। হুথিরা বলছে ফিলিস্তিনিদের সমর্থনে তারা রেড সাগরে ইসরাইলি জাহাজের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে এবং মার্কিন সামরিক চাপ বা তাদের মিত্র ইরানের অনুরোধেও তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না।
ইয়েমেনের হুথিদের আমাদের ওপর ছেড়ে দাও: ইসরাইলকে যুক্তরাষ্ট্রের বার্তা
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেছে আরও ৮৫ ফিলিস্তিনির। এ নিয়ে গত তিনদিনে প্রায় ৬০০ জন নিহত হলেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে, কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহতে তাদের স্থল আক্রমণ চলছে এবং সৈন্যরা বেইত লাহিয়া শহর ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে।
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮৫ ফিলিস্তিনির
জ্বালানি ও পানিসহ সবকিছুর সংকটে জর্জরিত উপত্যকার বাসিন্দারা। ইসমাইল থাওয়াবতে জানিয়েছেন, উপত্যকাটি আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের প্রথম ধাপে প্রবেশ করেছে। গাজায় এখন কোনো খাদ্য নিরাপত্তা নেই। সুপেয় পানির সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। জ্বালানি না থাকায় বন্ধ হয়ে গেছে অনেকগুলো পানির কূপ। জাতিসংঘ জানিয়েছে, ২ মার্চের পর তারা গাজায় কোনো খাদ্য সহায়তা পাঠাতে পারেনি। ত্রাণের অভাবে বেশিরভাগ বেকারিও বন্ধ হয়ে গেছে, যার ফলে পাওয়া যাচ্ছে না ন্যূনতম খাদ্যদ্রব্য। গাজাবাসী জানান, এর মধ্যেও আমরা রোজা পালন করছি। এই পৃথিবীতে আর কে সহ্য করে? আমাদের ওপর দয়া করুন। পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের চিকিৎসা দিতে পারছে না ৮০ শতাংশ হাসপাতাল। অ্যানেস্থেসিয়ার সরবরাহ না থাকায় সার্জারি করাও সম্ভব হচ্ছে না।
দুর্ভিক্ষের ‘প্রথম ধাপে’ গাজা
ব্যাংককে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমসটেক সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক হতে পারে। বৈঠক হলে এক সপ্তাহের ব্যবধানে চীন ও ভারত উভয় দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আঞ্চলিক প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমরা ভারতের কাছে দুই নেতার বৈঠক করার জন্য অ্যাপ্রোচ করেছি। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনেও মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করার জন্যে কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছিল। তখন দুই নেতার সফরের সময় ও কর্মসূচি আলাদা হওয়ার কারণে বৈঠক হয়নি।
ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা
বুধবার সিলেটের বিছানাকান্দি সীমান্তে এবার ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, আহত দুজন অবৈধভাবে চিনি আনতে ভারত গিয়েছিলেন। চোরাচালানের লেনদেন নিয়ে খাসিয়াদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় তারা গুলি চালায়। বিজিবি সূত্রে জানা গেছে, বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চিনি আনতে যান। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকার লেনদেন নিয়ে তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটে। এতে ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন গুলিবিদ্ধ হন। এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
এবার ভারতের খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি আহত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। আগে ঈদের ছুটি ২ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল, এবং ৪ এপ্রিল ছিল শুক্রবার। ফলে নতুন এই ছুটির কারণে এবার ঈদে লম্বা ছুটি পাচ্ছেন সবাই।
ঈদুল ফিতরে নির্বিঘ্ন যাতায়াতের জন্য ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি ঘোষণা
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, সন্ত্রাসী সংগঠন। তাই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। জুলাই শহিদ মো. শাহাদাত হোসেন শাওনের বাবা বাছির আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাবিব বলেন, ৯০ এ আমি, আমানুল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম বা অন্য কেউ যদি ভুল না করে শুধু বলতাম তাহলেই কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যেত। কাজেই এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ভুল করা যাবে না। এছাড়া এই সময় ৩৬ দিনের গণঅবস্থান তুলে নেওয়া হয়।
আ.লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা জানালেন বিএনপি নেতা হাবিব
হজরত শাহজালালের (রহ.) অন্যতম সফরসঙ্গী হজরত শাহ আরেফিনের (রহ.) আস্তানায় চলতি বছর বার্ষিক ওরস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। লাউরগড়ের সাহিদাবাদে সীমান্তের শূন্যরেখায় হজরত শাহ আরেফিন (রহ.) আস্তানায় প্রতি বছরের মতো এ বছর ২৬ মার্চ থেকে ২৮ মার্চ তিন দিনব্যাপী বার্ষিক ওরস উদযাপনের দিনক্ষণ পূর্ব নির্ধারিত ছিল। এদিকে ওরস উদযাপনের পূর্বনির্ধারিত দিনক্ষণে চলতি বছর পবিত্র রমজান মাস চলমান থাকায় ও ২৭ মার্চ পবিত্র শবে কদরের রাত্রি হওয়ায় ওরস উদযাপনকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার সম্ভাব্য কারণ হিসেবে বার্ষিক ওরস ও বারুণী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন। বৈঠকে ওরস কর্তৃপক্ষসহ সব ধর্মের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
হজরত শাহ আরেফিনের (রহ.) আস্তানায় বার্ষিক ওরস বন্ধ
সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনজিওকর্মীসহ রাজনৈতিক নেতাদের সমন্বয়ে দেশে ‘জনতার দল’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির স্লোগান হচ্ছে ‘ইনসাফ জিন্দাবাদ’। দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না। তিনি বলেন, আমরা শুধু সৎ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই। তিনি বলেন, আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। সবাই দেখতে পারবে। সব রাজনৈতিক দল যেদিকে চলে আমরা স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।
সাবেক সেনা কর্মকর্তা আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ
রংপুর সিটি করপোরেশনের কর্মচারীরা মার্চ মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে প্রধান নির্বাহী ও হিসাবরক্ষণ দপ্তর অবরুদ্ধ করেন। তাদের অভিযোগ, সরকার নির্দেশ দিলেও প্রশাসক বেতন-বোনাস দিতে দেরি করছিলেন। এতে টিকাদানসহ নাগরিক সেবা ব্যাহত হয়। প্রায় তিন ঘণ্টা বিক্ষোভের পর প্রশাসক ফাইলে স্বাক্ষর করলে কর্মচারীরা অবরোধ তুলে নেন। তারা ঈদের আগে বেতন-বোনাস না পাওয়ার হতাশা প্রকাশ করেন। রবিবার থেকে বেতন-বোনাস প্রদান শুরু হবে।
অবরুদ্ধ করে বেতন-বোনাস নিশ্চিত করলেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) কর্মকর্তারা
নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ৮ জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন পান্নু। ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলটির মহাসচিব। পুলিশ সুপার জানান, ভোরে খুলনায় অভিযান পরিচালনা করে পান্নুকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন।
নিখোঁজ বিএনপি নেতা পান্নুকে খুলনা থেকে উদ্ধার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে ভারতীয় সমর্থিত একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি দাবি করেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপস এই ষড়যন্ত্রে জড়িত। আব্দুল্লাহ জানান, তাকে ও আরও দুজনকে এই পরিকল্পনা সমর্থনের বিনিময়ে আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়, যা তারা প্রত্যাখ্যান করেছেন। তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে সতর্ক করে একে নিষিদ্ধ করার আহ্বান জানান এবং জনসাধারণকে প্রতিরোধে অংশ নিতে বলেন।
‘রিফাইন্ড আওয়ামী লীগ’ আনার পরিকল্পনা চলছে, দাবি হাসনাত আব্দুল্লাহর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েন, কারণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে দেওয়া তার এই বক্তব্য দ্রুত ক্ষোভের জন্ম দেয়। শিক্ষার্থীরা রাস্তায় নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান এবং তাদের বিরুদ্ধে বিচার চেয়ে স্লোগান দেন। তারা ইউনূসের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান, স্পষ্ট করে দেন যে তারা ক্ষমতাসীন দলের অবস্থানের বিরুদ্ধে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দেশের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২৪৯ জন। গত ১৩ থেকে ১৯ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, দালাল চক্রের সদস্য, ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৪৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৪৯
বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। ওসি শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে আসছিল। এ সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনা আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৫
মাদরাসা শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনাসহ ২০১ জনের নামে মামলার আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে গত ৪ আগস্ট ভুক্তভোগী এম এ হাশেম রাজুর নেতৃত্বে আন্দোলনকারীদের একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পরিবাগ মোড়ে এসে পৌঁছান। তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভুক্তভোগী ও তার সঙ্গীদের গতিপথ রোধ করে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। এতে গুলিতে ভুক্তভোগীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে শাহবাগ থানায় আর কোনো মামলা আছে কি না, আগামী সাত দিনের মধ্যে সে-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ওসিকে নির্দেশ দেন।
শেখ হাসিনা-রেহানাসহ ২০১ জনের নামে হত্যাচেষ্টা মামলা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন,নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তিনি বলেন, লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। যেসব নেতা অপরাধ, বিশেষ করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের একটি তথ্য-উদ্ধার মিশনের প্রতিবেদনে জুলাইয়ের বিদ্রোহের সময় সম্ভাব্য অপরাধের কথা উল্লেখ করা হয়েছে এবং আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। ইউনূস বলেন, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সংগ্রহে কাজ করছে এবং জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করতে চায়। বাংলাদেশবিরোধী অনেক বিভ্রান্তিকর প্রচারণার উৎস ভারতীয় গণমাধ্যম।
নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই: প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার পঞ্চগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রাতের আধারে তারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আড়াই মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ২০ হাজার টাকার চুক্তিতে দালাল চক্রের মাধ্যমেই আবার বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারতীয় ২ হাজার ৩০০ রুপি ও বাংলাদেশি ২৭৮ টাকা উদ্ধার করা হয়। এ সময় দালাল চক্রের দুই সদস্য পালিয়ে যায়।
পঞ্চগড় সীমান্তে তিন বাংলাদেশী আটক
আলী রীয়াজ বলেছেন, বিভিন্নভাবে সংস্কারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকেও হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আরও বলেন, নাগরিকদের অংশগ্রহণ, চাপ ও অন্তর্ভুক্তি ছাড়া কোনোভাবেই সংস্কারপ্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যাবে না। আলী রীয়াজ বলেন, বিচার বিভাগ কার্যত ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা তৈরি করা না গেলে নির্বাচন হলেও আগের পরিস্থিতি হবে। বিদ্যমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকলেও বিভিন্ন সময় সংখ্যালঘু নির্যাতন হয়েছে। বহুত্ববাদ সবার প্রতিনিধিত্ব করবে। বিভিন্ন সময় প্রধান প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও রাষ্ট্রধর্ম বাতিল করেনি। সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা সব বিষয়ে ঐকমত্য হলেও রাষ্ট্রধর্ম রাখার বিষয়ে সবাই একমত হননি।
সংস্কারপ্রক্রিয়াকে ভেতর ও বাইরে থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: আলী রীয়াজ
বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশ চলেছে পাশের দেশ ভারতের কথায়। তারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কারণ, বিএনপিকে ধ্বংস করলেই বাংলাদেশকে দুর্বল করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অভিযোগ করে বলেন, ২০২০ সালের পর থেকে আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমরা মুক্তি পেয়েছি, তবে সেটি পুরোপুরি মুক্তি নয়। পিন্টু বলেন, কারাগারে থাকার সময় পাশের কক্ষ থেকে ফাঁসি কার্যকর করা হতো। তখন মনে হতো, হয়তো দুইদিন পর আমারও ফাঁসি হবে। সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার করতে চাইলে করুন, তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। কারণ, সংস্কার একটি প্রক্রিয়া, যা জনগণের অধিকার নিশ্চিতের মাধ্যম হওয়া উচিত।
১৫ বছর বাংলাদেশ চালিয়েছে ভারত: পিন্টু
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২০০ শিশুসহ ৫০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই হামলার জবাবে এবার ইসরায়ালে হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দক্ষিণ গাজা থেকে আসা তিনটি রকেটের মধ্যে একটি ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতিরা। এ হামলার ঘটনায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। কাসাম ব্রিগেডস বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তেল আবিবে এই রকেট নিক্ষেপ করা হয়েছে।
এবার ইসরায়েলে রকেট হামলা চালাল হামাস
বিএনপির নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এসব করে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যে কোন চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না। সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সাত মাসেও সংস্কার কেন আলোর মুখ দেখে নাই, তার জবাবদিহিতা করতে হবে।
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে একটি মহল: প্রিন্স
সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বলে জানিয়েছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এর পাশাপাশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোও প্রচার হওয়া উচিত। এ সময় গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকার সমালোচনাও করেন। তিনি বলেন, গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আশাকরি, তারা তা করবেন।
সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে: তথ্য উপদেষ্টা
নওগাঁ শহরের আসমান বিগ বাজার ও শিলামনি গার্মেন্টস নামের দুটি প্রতিষ্ঠানে দেশে তৈরি পোশাক বেশি দামে বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে। এসব পোশাক কেনার রশিদও দেখাতে পারেননি দোকান মালিকেরা। প্রতারণার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কারচুপির কথা স্বীকার করেন তারা।
দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের বলে, ২ ব্যবসায়ীকে জরিমানা
মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে জোর করে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ২০২৩ সালে দাখিলকৃত সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়েল তৈরি কার্যক্রমে অংশগ্রহণ না করেও নিজেকে উক্ত প্রতিষ্ঠানের কাজের সঙ্গে সম্পর্কিত মর্মে মিথ্যা দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করায় তার বিরুদ্ধে মামলা রুজু করার অনুরোধ করা হয়। সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন সায়মা ওয়াজেদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে ৩৩.০৫ কোটি টাকা দিতে বাধ্য করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে ২ মামলা
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা নিয়ে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, আজ বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে, না হলে গাজায় এভাবে নারী ও শিশুদের ধুঁকে ধুঁকে মরতে হতো না। আমির বলেন, গাজাবাসী নির্যাতন সইতে না পেরে আল্লাহকে বলছে আমাদের উঠিয়ে নাও। তোমার জান্নাতেতো খাবার পানিসহ সবকিছু পাওয়া যায়, গাজায় আমরা কিছুই পাচ্ছি না। আমাদের কথায় এই গণহত্যা যদি না থামে, আমাদের কণ্ঠের আওয়াজ বিশ্ব বিবেকের কানে না পৌঁছায়, তাহলে আল্লাহর আরশেতো আওয়াজ পৌঁছাবেই। জামায়াতের পক্ষ থেকে এ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটিকে শায়েস্তা করতে ওআইসিকে সক্রিয় হওয়ারও আহ্বান জানানো হয়।
গাজায় চলছে গণহত্যা, বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে: জামায়াত আমির
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ জন রোগী, রোগীর সঙ্গে ২৫ জন অ্যাটেনডেন্ট এবং একজন দোভাষীর জন্য চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ বাবদ সর্বমোট ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা ব্যয়ের বিবরণ স্বাস্থ্য সেবা বিভাগ উপদেষ্টা পরিষদকে অবহিত করেছে। এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন করেছে।
গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ রোগীর পেছনে খরচ ২০ কোটি
চৈত্র মাসের ভ্যাপসা গরমের মধ্যে আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আর এই সময়ে রাজশাহী ও সিরাজগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। শনিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও পরিস্থিতি এমন হতে পারে।
টানা ৩ দিন ঢাকাসহ ৬ জেলায় বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে ১৮ কোটি ১০ লাখ টাকা উৎকোচ গ্রহণ করা হয়। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেন এবং তার স্থলে জি এম কাদেরের স্ত্রী শরিফা কাদের সংসদ সদস্য হন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট হলেও বর্তমানে ৬০০-৬৫০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। তিনি দেশে-বিদেশে নামে-বেনামে সম্পদ পাচার করেছেন।
জি এম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের বৈঠকে পতিত হাসিনার শাসনামলে নিবন্ধিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। নতুন করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়া হবে। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধিত দেশীয় পর্যবেক্ষক সংস্থা ছিল ৬৭টি। এরপর ২০২৪ নির্বাচনের আগে নতুন ২৯টি সংস্থাকে নিবন্ধন দেওয়ায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থা হয় ৯৬টি। আইন অনুযায়ী, এই সংস্থাগুলো ২০২৮ সালের ৫ ডিসেম্বর পর্যন্ত আগামী ৫ বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য যেকোনো নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।
৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে অনন্ত জলিল যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। প্রেস সচিব লিখেছেন, অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। এ ছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, সেটিও ভুল তথ্য। প্রকৃত তথ্য হলো, গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় ৯৯ শতাংশ কারখানা খোলা ছিল। অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানান প্রেস সচিব।
অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব শফিকুল আলম
গাজীপুরের কোনাবাড়ীতে আলিফ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা জানায়, জরুন এলাকায় অবস্থিত আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় বুধবার সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন। এরপর বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দেয়।
গাজীপুরে আলিফ গ্রুপের ৩ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ইরানকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ট্রাম্পের এমন সময় বেধে দেওয়াকে ‘গুণ্ডামি কৌশল’ বলে অভিহিত করে এর নিন্দা করেছেন খামেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিঠিটি এখনও পর্যালোচনাধীন এবং এর জন্য একটি প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে। ট্রাম্প বলেছিলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। আমি অন্য বিকল্পের চেয়ে শান্তি চুক্তি করতে পছন্দ করি, তবে অন্য বিকল্পটি সমস্যার সমাধান করবে।
পারমাণবিক চুক্তির জন্য ইরানকে ২ মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প
ভ্লাদিমির পুতিনের পর ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, আলাপ খুব ভালো হয়েছে। আমরা ঠিক পথেই আছি। আলোচনার বেশিরভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করা ফোনালাপের ওপর ভিত্তি করে। এটি করা হয়েছে যাতে করে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই তাদের অনুরোধ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়। বিবিসি বলেছে, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে এই আলাপ এক ঘণ্টা ধরে চলেছিল। এর আগে ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, শুধুই জ্বালানি অবকাঠামোতে হামলা ৩০ দিনের জন্য বন্ধে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের পর জেলেনস্কির সঙ্গে ফোনালাপ, ট্রাম্প বললেন আলাপ খুব ভালো হয়েছে
বৃহস্পতিবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানায়, কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের তিনটি গ্রেডে ভাগ করে সরকারি বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছ। ৫০০-এর অধিক শিক্ষার্থী বিদ্যমান ও ২৫ বছরের বেশি পূর্বে স্থাপিত কওমি মাদরাসাগুলো গ্রেড-১, ৩০০-এর অধিক শিক্ষার্থী ও ১৫ বছরের বেশি পূর্বে স্থাপিত মাদরাসা গ্রেড-২, ১০০-এর অধিক শিক্ষার্থী এবং পাঁচ বছরের আগে স্থাপিত মাদরাসা গ্রেড-৩ এবং অন্যান্য সকল মাদরাসাকে গ্রেড-৪-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। গ্রেড-১ এ মাদরাসা প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা ও চারজন শিক্ষকও একজন কর্মচারীর জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা; গ্রেড-২ এ প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা ও চারজন শিক্ষক এবং একজন কর্মচারীর জন্য পাঁচ হাজার টাকা, গ্রেড-৩ এ প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর প্রত্যেককে তিন হাজার টাকা সম্মানি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
কওমি মাদরাসার শিক্ষকদের সরকারি বেতন দেওয়ার প্রস্তাব
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এবার টানা ৯ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। এবার ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি থাকার কথা ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে বৃহস্পতিবার অফিস খোলা রাখার কথা ছিল। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল দুদিনের সাপ্তাহিক ছুটি। তাই সরকার টানা নয় দিন ছুটি করে দিয়েছে।
ঈদে টানা ৯ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা
পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শহীদের কন্যাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ডিসি ও এসপির সাথে মতবিনিময় শেষে বলেন, শহীদ পরিবারের সদস্য হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবেই ধর্ষণের বিচার চাই। প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। তিনি বলেন, আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।
প্রতিটি ধর্ষণের বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে: নাহিদ ইসলাম
নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে এটি পাস হয়। এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ নতুন সেকশনে নিয়ে এসে আইনে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আরও উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ। আমির খসরু জানিয়েছেন, মাইকেল মিলারের সঙ্গে আগামী নির্বাচন ও অর্থনৈতিক ইস্যুতে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশ-বিদেশে একটা বিষয় সবার মধ্যে কাজ করছে, কবে নির্বাচন হবে। বর্তমানে দেশে একটা সরকার আছে, কিন্তু গণতান্ত্রিক অর্ডার তো এখনো ফিরে আসেনি। জনগণ সমর্থিত সরকার ব্যতীত কোনও প্রশাসন তাকে সমর্থন দিতে চায় না, সেটা লক্ষ্য করছি। খসরু বলেন, সবাই তো ধরে নিয়েছে ডিসেম্বরে পরে যাওয়ার কোনও সুযোগ নেই। অনেকের মতে ডিসেম্বর অনেক দেরি, তারপর ডিসেম্বর শেষ সময় ধরে নিয়েছে।
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান শহীদ জসীম। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। তার মেয়েকে(১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সফরে নাহিদ ইসলাম তার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদ কন্যার খোঁজখবর নেবেন। এ ছাড়া পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। সাকিব মুন্সি (১৯) নামের এক তরুণকে আটক করেছে থানা-পুলিশ।
ধর্ষণের শিকার পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নাহিদ
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন। মালেক বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন। তারেক রহমানের ব্যাপারে বলেন, আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না।
এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া: এম এ মালেক
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটি ফেলে সড়ক চলাচল বন্ধ করে রাখার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলায় সাত সাংবাদিক আহত হয়। এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। আহতরা হলেন- সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, সেলিম তালুকদার, শাহান আলী, মো. সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন। রাসেল বলেন, নরিনা মধ্যপাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখি রাস্তায় মাটি ফেলে যানবহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাশে দাঁড়িয়ে কয়েকজন স্থানীয় যুবককে দ্রুত মাটি সরিয়ে নিতে বলায় ইমরাম (২০) ও জামিল (২২) নামের দুই যুবক তর্কে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর রবি ও খায়রুল অতর্কিত হামলা চালায়।
সাংবাদিকদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর
বৃহস্পতিবার সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার সুপারিশের ওপর লিখিত মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, সে জন্য সরকারের সংস্কারমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছি। নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে যে ভারসাম্যহীনতা সেগুলো ফিরিয়ে এনে সমন্বিত করতে ভালো কিছু পরামর্শ দিয়েছি। গণপরিষদের ব্যাপারে তো দু-তিন রকম মতামত আছে। গণপরিষদ প্রয়োজন হয় একটা দেশে নতুন সংবিধানের প্রয়োজন হলে, একটা কনস্টিটিউশন কাউন্সিল গঠন করা হয়। সেই কাজটা পার্লামেন্টেও হতে পারে প্রয়োজনে গণপরিষদেও হতে পারে। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা ও ব্যবহার এটা আমরা পছন্দ করি না।
৫ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জামায়াতের প্রস্তাবনা জমা
পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বেশ কিছু পুলিশ সদর দপ্তরের পরামর্শ; পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। চালকদের ক্ষেত্রে, ওভার স্পিডে গাড়ি চালাবেন না, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না। লঞ্চের ক্ষেত্রে, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান নিয়ে বন্দর ত্যাগ করুন। ডেকের উপর যাত্রীদের বসার স্থানে মালামাল পরিবহন থেকে বিরত থাকুন।
ঈদ উদযাপনে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুস লেনদেনের অভিযোগে করা মামলা থেকে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অভিযোগ ছিল, হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুস গ্রহণ করা হয়। এতে এক-এগারোর সময় বাদী হয়ে মামলা করে দুদক। এই মামলার রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই, এমনটা জানান তার আইনজীবীরা। বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই।
ঘুসগ্রহণের মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ বলেছেন, অন্তর্ভুক্তিমূলক, রাজনৈতিক, সুশাসনসহ সব বিষয় মাথায় রেখে বিদ্যমান কাঠামোর সংস্কার দরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। সবার সঙ্গে আলোচনার মধ্য দিয়েই জাতীয় ঐকমত্য তৈরি হবে। তিনি বলেন, সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না। এতে আবারও দুঃশাসন ফিরে আসবে। আলী রীয়াজ বলেন, আমরা দেখেছি নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল। আবার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল, এটা গণতান্ত্রিক নয়। বিচারহীনতা থেকে বেরিয়ে আসতে দরকার সংস্কার। তিনি এই সময় সংস্কারের ম্যান্ডেট হিসেবে জনগণকে উল্লেখ করেন।
সংস্কার না হলে আবারও দুঃশাসন ফিরে আসবে: আলী রীয়াজ
বুধবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৭৫ বন্দিবিনিময় হয়েছে। সমঝোতার ভিত্তিতে এই বন্দিবিনিময় করে উভয় দেশ। ভলোদিমির জেলেনস্কি বলেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে গুরুতর আহত সেনা ও যোদ্ধা ছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে রাশিয়ায় আটক রাখা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুভেচ্ছার নিদর্শন হিসাবে আমরা আরও ২২ জন গুরুতর আহত ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে। যদিও ২৩ জন দেওয়ার কথা ছিল। জেলেনস্কি বন্দিবিনিময়ে সহযোগিতা করা সংযুক্ত আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৭৫ বন্দিবিনিময়
গাজায় বিমান হামলা চালিয়ে ৯৭০ জনের বেশি মানুষকে হত্যার পর এবার স্থল অভিযান জোরদারের কথা জানিয়েছে ইসরাইল। আইডিএফ বলেছে, তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেটজারিম করিডোর পর্যন্ত অগ্রসর হয়েছে। আইডিএফ ওই অঞ্চলের স্থল সীমান্তের তিন পাশে বিশাল এলাকা খালি করার আদেশ জারি করেছে। জাতিসংঘ এর আগে জানিয়েছিল, দেইর আল-বালাহ এলাকায় তাদের দপ্তর প্রাঙ্গণে বিস্ফোরণে এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। ইসরাইল এর দায় অস্বীকার করেছে।
বিমান হামলার পর গাজায় স্থল অভিযান জোরদার ইসরাইলের
বাংলাদেশ সম্পর্কে তুলসি গ্যাবার্ডের সংখ্যালঘু ও ইসলামী খেলাফত প্রসঙ্গে মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এ ধরনের সহিংসতার ঘটনা কমাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। তিনি বলেন, আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনায় নিন্দা জানাই। বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই। এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং প্রত্যাশাও করি, যা অব্যাহত থাকবে।
সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে এক চিঠিতে তাকে ‘লক্ষ্যবস্তু বানানো’ এবং ‘ভিত্তিহীন’ প্রচারণার অভিযোগ করেছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। আরো বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তকারীদের পক্ষ থেকে তাকে কখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এছাড়া অভিযোগগুলো খণ্ডানোর চেষ্টা করা হয়। দুদকের পক্ষ থেকে চিঠির জবাবে বলা হয়েছে যে টিউলিপ আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছেন। আরো বলা হয়, হাসিনার শাসনামল সম্পর্কে টিউলিপ সিদ্দিকের অজ্ঞতার দাবি বিশ্বাস করা কঠিন।
দুদকের চিঠি, টিউলিপ আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছেন
একটি পরিবার স্বাবলম্বী হলেই সমাজ ও রাষ্ট্র স্বাবলম্বী হবে উল্লেখ করে ঢাকা দক্ষিণের জামায়াত আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতের চার দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। প্রতি বছর শতশত নারী-পুরুষকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কর্মসূচি এবং মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে বন্যা, অগ্নিসংযোগ, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়। স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০ টি অ্যাম্বুলেন্স রয়েছে।
জামায়াতের ৪ দফা কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে সমাজ সেবা
এনসিপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। কমিটির সমন্বয়ক করা হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।
এনসিপির ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন
বুধবার রাত ২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে তিনি জানান। তবে মার্কেটে থাকা দোকানগুলোর আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগে ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারির আবেদন করেছে কলকাতা পুলিশ। যারা ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছেন। নোটিশ জারি হলে বিশ্বের যেকোনো দেশেই তারা থাকুক না কেন, অন্যদেশে যেতে পারবেন না। সেই দেশ ছাড়ার চেষ্টা করলে খবর চলে আসবে কলকাতা পুলিশের কাছে। ২০২৪ সালের শেষের দিকে ভবানীপুর থানায় বাংলাদেশি নাগরিকের ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করার অভিযোগ হয়। এরপরই তদন্ত করে গ্রেফতার করা হয় জেলার গোয়েন্দা দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও এক বাংলাদেশি নাগরিকসহ ১০ জনকে। ১২১টি জাল পাসপোর্ট তৈরির আবেদনের মধ্যে ৭৩টি পাসপোর্ট ডেলিভারি হয়ে গেছে। অন্তত ২০ জন সেই পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গিয়েছেন।
ভুয়া নথিতে পাসপোর্ট তৈরি, কলকাতায় ফাঁসলেন ৬৯ বাংলাদেশি
বুধবার মধ্যরাত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে সাত নারী ও দুই শিশুও রয়েছে। আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল। হুথিদের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের ঘোষণার পর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে। যার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছে।
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত
উত্তর গাজা থেকে দক্ষিণে যাতায়াতের জন্য নির্ধারিত প্রধান রুট সালাহ আল-দিন স্ট্রিট বন্ধ করে দিয়েছে ইসরাইল। এটিও একটি যুদ্ধবিরতি চুক্তির নতুন চুক্তি লঙ্ঘন। হামাস জানিয়েছে, এই পদক্ষেপ যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির পূর্ণ বিপর্যয় করেছে, যা গাজার অবরোধ আরও শক্তিশালী করেছে এবং এখানকার জনগণের জীবন আরও সংকটপূর্ণ করেছে। এএফপি বলছে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উত্তর গাজা থেকে দক্ষিণে যাওয়ার প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরাইল
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) বুধবার মারা গেছেন। কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুরের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। অভিযোগ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিঠু মীর ও সাধারণ সম্পাদক কালাম সিকদারের নেতৃত্বে ছাত্রদল নেতা কবিরকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপক্ষের সংঘর্ষের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন।
বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ইতালীর ল্যাম্পেডুসারের কাছে একটি নৌকাডুবির ঘটনায় ৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত ও ৪০ জন নিখোঁজ রয়েছেন। ইতালীয় উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করেছে ও বুধবার ভোরে জীবিতদের সন্ধানে পুনরায় অনুসন্ধান শুরু করেছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা উদ্ধারকারীদের জানিয়েছেন, ৫৬ জন অভিবাসনপ্রত্যাশীদের একটি দল খারাপ আবহাওয়ার কারণে পানিতে পড়ে যান। তিউনিসিয়া থেকে একটি ডিঙ্গি নৌকায় করে রওনা হয়েছিলেন তারা। পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট পেরিয়ে ২০২৩ সালে ইইউ প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৪১ হাজার ৫৮৪। ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ১২ হাজার ৭৫৮ জন।
ইতালীয় উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ৪০
নয়া দিল্লিস্থ ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজর বলেছেন, গাজা উপত্যকা হামাস-মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সামনে ‘দুটি পথ খোলা’ রয়েছে বলেও উল্লেখ করেন। সব বন্দিকে মুক্তি দিতে হবে। হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে। আজর জানান, ৪২ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। কিন্তু হামাস বন্দিদের মুক্তি না দেওয়ায় ইসরাইলের সামনে সামরিক পদক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প নেই। যদিও গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ীই এর প্রথম ধাপে যে ৩৩ বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল, তার থেকেও বেশি জিম্মির মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দিতেই গড়িমসি করে ইসরাইল।
সব বন্দিকে মুক্তি দিতে হবে, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে: নয়া দিল্লিস্থ ইসরাইলি রাষ্ট্রদূত
যশোরে পঞ্চম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে চার বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিশুকে হেফাজতে নেয় কোতোয়ালি থানা পুলিশ। পরে অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। এতে এক কনস্টেবল হামলার শিকার হন। এ ঘটনায় মামলা করেছেন কন্যাশিশুর পিতা। অভিযোগ, তিনি, তার স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন। দুপুরে বাড়ি এসে দেখেন তাদের প্রতিবেশীর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে তার মেয়েকে ধর্ষণচেষ্টা করছে। খবর পেয়ে যশোর সরকারি এমএম কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করে। সেখানে অভিযুক্তের পিতা ও তাদের বাড়িওয়ালার সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পালটাধাওয়া হয়। পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নেওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা হামলা চালায়।
চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে অবৈধভাবে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রি অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুই ব্যক্তি হলেন- রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা দ্বীন মোহাম্মদ রাসেল বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে সত্যতা যাচাই করে ২ জনকে আটক করে। আশিকুলের বিকাশ একাউন্টে ১২ লাখ টাকা লেনদেন করার প্রমাণ পাওয়া যায়। নাহিদুলের অ্যাকাউন্টে ২ লাখ টাকার মতো লেনদেন হয়।
অর্থের বিনিময়ে নাগরিক তথ্য পাচারের অভিযোগে ২ কর্মচারী আটক
মূল্যস্ফীতির লাগাম টেনে আগামী অর্থবছরের বাজেটে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। মূল্যস্ফীতি মোকাবিলায় ব্যক্তি করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকার ওপরে নির্ধারণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আকার ও ভাতার অঙ্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, মেগা প্রকল্প ও কথার ফুলঝুরি থাকবে না আগামী বাজেটে। এ বাজেট সমতাভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রের দিকে নেওয়ার দিকনির্দেশনা হবে। তবে বর্তমান জরুরি ও প্রয়োজনীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, এলডিসি উত্তরণে যাব না এটি বলে বসে থাকলে তা ভালো হবে না। এলডিসি উত্তরণের সঙ্গে দুর্নীতি কমাতে হবে, ব্যয় কমাতে হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থানে নজর দিন: সম্পাদকরা
হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ওই দখলদার ইসরাইল ৪ শতাধিক ফিলিস্তিনি ভাইবোনকে হত্যা করেছে। এটা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ। সম্প্রতি লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে এক ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হোলির অজুহাতে মুসলিমদের নামাজ আদায়ে বাধা দেয়া হয়েছে এবং নামাজরত মুসল্লিদের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে। ভারত এসব বন্ধ না করলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা করা হবে।
যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করতে হবে: হেফাজতে ইসলাম
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান এলাকার এক ভাড়া বাসা থেকে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস ও বটতলা কাছারি মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমানের (৭২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে য়াশরুমে গেলে সেখান থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনে কাছে গিয়ে লুৎফুর রহমানকে গলাকাটা অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা ঘটিয়েছে এ বিষয়ে তদন্তের কাজ চলছে।
কিশোরগঞ্জে মসজিদের খতিবের গলাকাটা মরদেহ উদ্ধার
চীন থেকে ৭২১ কোটি টাকা প্রবাসী আয় হিসেবে বাংলাদেশে এনে ১৮০ কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসানের নাম প্রকাশিত হয়েছে। এই অর্থ কয়েক বছর ধরে আনা হয়েছিল এবং ফারুকী আওয়ামী লীগের সাথে যুক্ত। তিনি দাবি করেন যে, এই অর্থ দিয়ে তিনি কারখানা প্রতিষ্ঠা করে কর্মসংস্থান তৈরি করেছেন, তবে তদন্তে দেখা গেছে যে, অর্থের ওপর ট্যাক্স পরিশোধ করা হয়নি। ফারুকী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এনবিআর তদন্ত চালিয়ে যাচ্ছে।
চার বছর আগে আওয়ামী লীগ সংযুক্ত ব্যবসায়ী ফারুকী হাসান ৭২১ কোটি টাকা রেমিটেন্স হিসেবে দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন
কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেওয়া হবে বলে জানিয়েছে জাস্টিস অ্যান্ড কেয়ারের এক কর্মকর্তা।
সাজাভোগ শেষে দেশে ফিরল ২১ বাংলাদেশি শিশু-কিশোর
রাজবাড়ীতে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মিরাজ খান (৩৫) নামের ইউপি যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় গোয়ালন্দ মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের অনেকে আহত হন। এছাড়া তাদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। তাদের মারধর এবং আসামিদের ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরও অনেকে গুলিবিদ্ধ ও আহত হন। গত ২ সেপ্টেম্বর সদর উপজেলায় এই ঘটনায় মামলা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
বুধবার নির্বাচন ভবনে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ইউএনএইচসিআরের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক তিনি বলেন, ইউএনএইচসিআর-এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটি চুক্তি তাদের হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। এই ডাটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে। ডিজি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডাটা পাবো তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর এতো কষ্ট করতে হবে না।
রোহিঙ্গা ভোটার শনাক্তে সহায়তা দেবে জাতিসংঘ
গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।