Web Analytics

বুধবার নির্বাচন ভবনে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ইউএনএইচসিআরের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক তিনি বলেন, ইউএনএইচসিআর-এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটি চুক্তি তাদের হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। এই ডাটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে। ডিজি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডাটা পাবো তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর এতো কষ্ট করতে হবে না।

20 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গা ভোটার শনাক্তে সহায়তা দেবে জাতিসংঘ

নিউজ সোর্স

RTV 19 Mar 25

রোহিঙ্গা ভোটার শনাক্তে সহায়তা দেবে জাতিসংঘ

দেশের বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গারা টাকার বিনিময়ে ভোটার হওয়ার চেষ্টা করছে, ভোটার হচ্ছে। তাদের এ তৎপরতা ঠেকাতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সহায়তা নেবে নির্বাচন কমিশন (ইসি)। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সরকারকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধি ফাডেলা নোভাক।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।