Web Analytics

কিশোরগঞ্জের ইটনায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য রোকন উদ্দিনের বাড়ি থেকে ভিজিএফের ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের জানাজানি হয় বাদলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকন উদ্দিনের বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুত করে রেখেছেন। এ সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্যের নিজ বাড়ির টিনের ঘরে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করেন। তখন কাউকে আটক করা হয়নি। ইউপি সদস্য পলাতক রয়েছেন। ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়র বিরুদ্ধেও একই অভিযোগে রয়েছে।

21 Mar 25 1NOJOR.COM

কিশোরগঞ্জে ১২৮ বস্তা ভিজিএফের চাল জব্দ

নিউজ সোর্স

RTV 21 Mar 25

কিশোরগঞ্জে ১২৮ বস্তা ভিজিএফের চাল জব্দ

কিশোরগঞ্জের ইটনায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর থেকে এসব চাল জব্দ করা হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।