নিখোঁজ বিএনপি নেতা পান্নুকে খুলনা থেকে উদ্ধার
ঢাকার নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে উদ্ধার করেছে পুলিশ।
নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ৮ জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন পান্নু। ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলটির মহাসচিব। পুলিশ সুপার জানান, ভোরে খুলনায় অভিযান পরিচালনা করে পান্নুকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন।
নিখোঁজ বিএনপি নেতা পান্নুকে খুলনা থেকে উদ্ধার
ঢাকার নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে উদ্ধার করেছে পুলিশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।