Web Analytics

সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনজিওকর্মীসহ রাজনৈতিক নেতাদের সমন্বয়ে দেশে ‘জনতার দল’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির স্লোগান হচ্ছে ‘ইনসাফ জিন্দাবাদ’। দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না। তিনি বলেন, আমরা শুধু সৎ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই। তিনি বলেন, আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। সবাই দেখতে পারবে। সব রাজনৈতিক দল যেদিকে চলে আমরা স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।

21 Mar 25 1NOJOR.COM

সাবেক সেনা কর্মকর্তা আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

নিউজ সোর্স

সাবেক সেনা কর্মকর্তা আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনজিওকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে দেশে ‘জনতার দল’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির স্লোগান হচ্ছে ‘ইনসাফ জিন্দাবাদ’।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।