Web Analytics

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। এহেন উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।

10 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘প্রিয় দেশবাসী, আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত দুই দিন ধরে ছাত্র-জনতা রাস্তায় অবস্থান করছে। ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি।’ তিনি বলেন, ‘গত দুই দিনে এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয়। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-জনতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে। সবার ঐক্যমতের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে পালিত হবে।’ এই সময় তিনি সবাইকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

10 May 25 1NOJOR.COM

সবার ঐক্যমতের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে পালিত হবে: হাসনাত আব্দুল্লাহ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে কথা বলেছেন। ’ আরও বলা হয়েছে, ‘রুবিও উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করে যাচ্ছেন এবং ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করার জন্য মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন। ’

10 May 25 1NOJOR.COM

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যাত্রাবাড়ীতে মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। শনিবার বেলা ১১টার দিকে দনিয়া কলেজর সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল সড়ক ছাড়া হবে বলে জানিয়েছে অবরোধকারীরা। এনসিপি, ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকেরাও আলাদা আলাদাভাবে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।

10 May 25 1NOJOR.COM

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যাত্রাবাড়ীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ইউপিডিএফের সঙ্গে বৈঠকে আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে। রীয়াজ বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা। আরও বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এই সুযোগকে সফল করতে হলে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

10 May 25 1NOJOR.COM

জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল। তিনি বলেন, নিরাপত্তা বলয় পার হয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কীভাবে থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে ৩ সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয় এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা জানা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনভোগান্তির বিষয় মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিৎ। দাবি আদায়ের অন্য পন্থাও আছে।

10 May 25 1NOJOR.COM

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লেখেন, জুলাই আন্দোলন ছিল সবার। চলমান ফ্যাসিবাদের মূলোচ্ছেদ আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়। আমরা সবাই জুলাই স্পিরিট ধারণ করতে চাই। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত করতে চাই। ফ্যাসিবাদের শিকড় নির্মূল করতে চাই। আরও বলেন, এটা প্রমাণিত যে, জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয়। তাই আসুন, সাময়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আমাদের লক্ষ্য দৃঢ়, স্বপ্ন সুদূরপ্রসারী। আমরা পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা বিশ্বাসী। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

10 May 25 1NOJOR.COM

জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয়: শিবির সভাপতি

পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতা। এতে শামিল হতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শাহবাগে দাওয়াত দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। মুখপাত্র লিখেন, ‘জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপোষহীন নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই আমরা শাহবাগের দাওয়াত নিয়ে। কাইন্ডলি সংশ্লিষ্ট কেউ হেল্প করুন। উনি আমাদের সার্বভৌম অভিভাবক।’

10 May 25 1NOJOR.COM

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা

কুমিল্লার মুরাদনগরে মধ্য রাতে সাবেক এমপি ও বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়িতে হামলা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে নাজমুল হাসান নামের এক যুবক ওই হামলা করে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মাদকাসক্ত নাজমুল কায়কোবাদের বাড়ির দরজায় হামলা করে। উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশ খবর দিলে পুলিশ এসে তাকে আটক করতে গেলে তিনি পুলিশের সঙ্গে জোরজবরদস্তি করেন। পরবর্তীতে ওসি আরও পুলিশ নিয়ে নিজেই এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ওসি জানিয়েছে, তার নামে ওয়ারেন্ট ছিল!

10 May 25 1NOJOR.COM

মধ্যরাতে সাবেক এমপি কায়কোবাদের বাড়িতে নাজমুল হাসান নামের এক যুবক হামলা করে

শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে শাহবাগে দেখানো হচ্ছে শেখ হাসিনার শাসনামলের গুম-খুন ও নির্যাতনের ভিডিওচিত্র। শাহবাগ মোড়ের পশ্চিম দিকে এলইডি স্ক্রিনে এ গুম-খুনের প্রামাণ্যচিত্র দেখানো হয়। এলইডি স্ক্রিনে কখনও ভেসে ওঠে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৈরি ডকুমেন্টারি। কখনো দেখানো হয় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের চিত্র। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগসহ সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ।

10 May 25 1NOJOR.COM

শাহবাগে বড় স্ক্রিনে শেখ হাসিনার শাসনামলের গুম-খুন ও নির্যাতনের ভিডিওচিত্র

পাকিস্তানের সাইবার আক্রমণের শিকার হয়েছে ভারতের বিদ্যুৎ গ্রিড। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে। এই অভিযানে ফাতেহ-১ মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ একাধিক অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। পাকিস্তান সরকার দাবি করেছে, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো ভারত ব্যবহার করছিল পাকিস্তানি নাগরিকদের ওপর হামলার জন্য—যার মধ্যে মসজিদ, উপাসনালয় এবং সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল।

10 May 25 1NOJOR.COM

পাকিস্তানের সাইবার আক্রমণের শিকার হয়েছে ভারতের বিদ্যুৎ গ্রিড

পাকিস্তানের বিমানবাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাকবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। গতকালই সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর নূর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসেন। শরীফ বলেন, ভারতের কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানঘাঁটির কাছে আঘাত হানতে সক্ষম হলেও কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। এ হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশসীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

10 May 25 1NOJOR.COM

পাকিস্তানের তিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবসহ উত্তর-পশ্চিম ভারতে পাকিস্তান ২৬টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। ভারত দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তান প্রায় ৪০০টি তুর্কি নির্মিত ‌‘সোনগার’ ড্রোন দিয়ে ২৬টি স্থানে হামলা চালায় এবং ভারি কামান ব্যবহার করে গোলাবর্ষণ করে, যার ফলে কিছু সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু, সাম্বা, পাঠানকোট, উধমপুর, নাগরোটা, বারামুলা, শ্রীনগর, আওয়ান্তিপোরা, অমৃতসর, ফিরোজপুর, ফাজিলকা, জয়সলমের, লালগড় যতন, বর্মের, ভূজ ও কুয়ার বেট!

10 May 25 1NOJOR.COM

ভারতের ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান

আ:লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে বিক্ষোভে নেমেছিল ছাত্র-জনতা। তিন ঘণ্টা পর পরবর্তী আন্দোলনের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়েছেন তারা। শুক্রবার রাত ৯ টা থেকে সাড়ে ১২ পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ বিক্ষোভ করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি আমিত হাসান বলেন, আমাদের এই বিক্ষোভ সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে; আমরা আন্দোলন চলমান রাখব। আজকের জন্য আমরা সড়ক ছেড়েছি। আগামীকাল আমাদের ঢাকায় কর্মসূচি রয়েছে।

10 May 25 1NOJOR.COM

আ:লীগের নিষিদ্ধের দাবিতে তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিকের বরাতে মিডল ইস্ট মনিটর বলছে, ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন। তবে সেই রাষ্ট্রের স্টেকহোল্ডার হামাস হবে না। মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব একটি উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলন আয়োজন করবে, যা ট্রাম্পের দ্বিতীয় সফর হবে। যদি ফিলিস্তিন রাষ্ট্রকে আমেরিকা স্বীকৃতি দেয়, তবে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে এবং আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।’

10 May 25 1NOJOR.COM

হামাসকে ছাড়াই ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন: উপসাগরীয় কূটনৈতিক

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে 'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াত আমির শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। শহীদ পরিবারের নানা সমস্যা মনোযোগিতার সাথে শুনেন। শহীদ পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন। তিনি তাদেরকে মহান রবের প্রতি ভরসা করে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তাদের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারেও তাদের সাথে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। তিনি জামায়াতের পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তাদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তাদের পাশে থাকবেন বলেও জানান।

10 May 25 1NOJOR.COM

শহীদ পরিবারের পাশে থাকবে জামায়াত: শফিকুর রহমান

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ৪ নেতার উপর হামলা হয়েছে। হামলাকারীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়। হামলায় তারা গুরুতর আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তা এবং সেনাবাহিনীর একটি দল।

10 May 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধের বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ৪ নেতার ওপর হামলা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে গত দুইদিনে শতাধিক মানুষকে ঠেলে দেয় বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সকালে তাদেরকে থানায় সোপর্দ করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। আটককৃতদের মধ্য থেকে ৩৫ জনকে পরিবারের জিম্মায় বাড়ি পাঠিয়েছে পুলিশ। অপর ৯ জনের স্বজনরাও জিম্মায় নিতে থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

10 May 25 1NOJOR.COM

বড়লেখা সীমান্তে আটক ৪৪ জনের মধ্যে বাড়ি ফিরলেন ৩৫ জন বাংলাদেশি

বিএনপি নেতা ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, সার্কের স্বপ্ন দ্রষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশগুলোর স্বার্থের কথা চিন্তা করে সার্ক গঠন করেছিলেন। এটা ছিল জিয়াউর রহমানের সুদূর দৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা। সার্ক ফেইল করেছে কিছু রাষ্ট্র সার্ককে আগাতে দিলো না। আরও বলেন, সার্কের যে মাহত্ব ছিল প্রত্যেক বছর দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো আলোচনায় বসতো। রাষ্ট্র নেতারা একটা যায়গায় বসতেন। আজকে এই যে যুদ্ধের দামামা প্রতিবছর যদি নেতারা আলোচনায় বসতেন তাহলে এই যুদ্ধ থেকে আমাদের মুক্তির সুযোগ ছিল। জমির বলেন, আজকে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে বিএনপি তার আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে। আপনারা ৩১ দফা একটু পড়বেন। আগামীর রাষ্ট্র চিন্তা ৩১ দফাতেই আছে।

10 May 25 1NOJOR.COM

সার্ক গতিশীল থাকলে এ যুদ্ধ হতো না: ব্যারিস্টার নওশাদ জমির

মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ গোটা আরব কিংবা মুসলিম বিশ্বের কাছে পরিচিত হওয়ার একমাত্র কারণ হলো সোনারগাঁও। এই গোটা পাক-ভারত উপমহাদেশে হিন্দুবাদ এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁ থেকে আল্লাহর পয়গাম্বরের হাদিসের শিক্ষা উচ্চারিত হয়েছে। খেলাফত মজলিসের আমির বলেন, আমরা যতদিন বেঁচে থাকব সত্যের পথে থাকব। জুলুমের বিরুদ্ধে থাকব। সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকব। ন্যায়ের পক্ষে যতটুকু পারি ততটুকু করব, না পারলে আমাদের সমর্থন থাকবে।

10 May 25 1NOJOR.COM

আমরা যতদিন বেঁচে থাকব সত্যের পথে থাকব, জুলুমের বিরুদ্ধে থাকব: মামুনুল হক

এআইজি ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৯৪ জনসহ গ্রেফতার করা হয়েছে ১৬৬৯ জনকে। এছাড়া অভিযানে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিশেষ এ অভিযান চলমান থাকবে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

10 May 25 1NOJOR.COM

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৬৯ জন গ্রেফতার

ইসরাইলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন বলেন, ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন—ট্রাম্প বিশ্বাস করেন নেতানিয়াহু তার সঙ্গে ‘প্রতারণা’ করছেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ট্রাম্পকে সবচেয়ে বেশি ক্ষেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে। এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন’। কোজিন জানান, ইরান ও ইয়েমেনের হুথিদের বিষয়ে ইসরাইলি সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি না দেওয়াও যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের অবনতির একটি অন্যতম কারণ। এদিকে, গাজায় চালানো অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

10 May 25 1NOJOR.COM

নেতানিয়াহুর সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ করলেন ট্রাম্প, বিশ্বাস করেন নেতানিয়াহু তার সঙ্গে ‘প্রতারণা’ করছেন: সাংবাদিক ইয়ানির

জম্মু শহরে শুক্রবার রাতে ব্ল্যাকআউটের পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে লাল আলো ও বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। বাসিন্দা রাশুল সিং ওবেরহ আল-জাজিরাকে জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় ১৫ থেকে ৩০ মিনিট পর ড্রোন হামলা শুরু হয়। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, জম্মুতে এখন ব্ল্যাকআউট চলছে। শহরের বিভিন্ন স্থানে সাইরেন বাজছে। তিনি পরে লেখেন, আমি যেখানে আছি, সেখান থেকে ভারী কামানের গোলার শব্দ শোনা যাচ্ছে।

10 May 25 1NOJOR.COM

ভারতের জম্মুতে ব্ল্যাকআউট ও বিস্ফোরণ, ড্রোন হামলার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের হুমকি ও যৌন হয়রানির অভিযোগ করেছেন একই কমিটির যুগ্ম সংগঠক। বৃহস্পতিবার মামলা করতে গিয়েছিলেন তিনি, তবে পুলিশ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। সোমবার আদালতে মামলা করবেন। অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, পুলিশি তদন্তে সত্য প্রকাশ পাবে এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। উল্লেখ্য, অভিযোগ অভ্যন্তরীণ হিসাবের স্বচ্ছতার জেরে বাকবিতন্ডায় অশ্রাব্য ব্যবহার ও ধর্ষণের হুমকির!

10 May 25 1NOJOR.COM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়, ঐক্যের কথা বলে। তাই ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়। স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই চেতনা ধরে রাখতে হবে। বিএনপির মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। আরও বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি।

10 May 25 1NOJOR.COM

ধর্ম দিয়ে বিভাজন না করে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচার করেই দেশে নির্বাচন করতে হবে। বিচারের আগে কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। ইসলামবিরোধী নারী নীতিমালা বাতিল, শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, দুর্নীতিবাজদের বিচার এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা, ইসলামি হুকুমত কায়েম করার দাবি জানিয়েছেন। চরমোনাই পির বলেন, মিয়ানমারকে মানবিক করিডোরের প্রস্তাব প্রকৃতপক্ষে রাখাইন ও পার্বত্য অঞ্চলকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর পাঁয়তারা। অথচ ১৩ লাখ রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারকে ফেরত পাঠানোর জন্য জাতিসংঘ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আরো বলেন, মোদি সরকার ভারতে মুসলমান, মাদ্রাসা এবং মসজিদের ওপর যে চরম নির্যাতন ও ধ্বংসলীলা চালাচ্ছে বিশ্ব সম্প্রদায় সম্পূর্ণভাবে নীরবতা পালন করছে।

10 May 25 1NOJOR.COM

আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করেই দেশে নির্বাচন: চরমোনাই পির

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ উত্তাল। তীব্র গরমের মধ্যে সেখানে আন্দোলনকারীদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ইসলামী ছাত্রশিবির। কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে সেখান থেকে চিকিৎসা নিচ্ছেন। স্যালাইনছাড়াও পাচ্ছেন বেশ কিছু প্রাথমিক ওষুধও। তারা বলছেন, যতক্ষণ আন্দোলন থাকবে ততক্ষণ এই সেবা অব্যাহত থাকবে।

10 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ছাত্রশিবির

তথাকথিত বাংলাদেশি নাগরিকদের বিএসএফ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে যাতে পুশব্যাক করতে না পারে- এজন্য সীমান্তের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। নায়েক সুবেদার মো. মাসুদুর রহমান বলেন, কসবা খাদলা বিওপির ২০৪৯ থেকে ২০৫৩ পিলারের জন্য আমার দায়িত্ব এলাকা। এই এলাকায় খাদলা বিওপির সব টহল দল যথাযথভাবে টহল দিচ্ছে। ভারতের গুজরাট থেকে আটককৃত বাংলাদেশিদের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা এলাকার সাধারণ মানুষকে নিয়ে সভা-সমাবেশ করেছি। বিজিবি সদস্যরাও সবসময় প্রস্তুত আছে। সীমান্তে যেকোনো ধরনের তৎপরতার বিরুদ্ধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

10 May 25 1NOJOR.COM

কসবা সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে যাতে পুশব্যাক করতে না পারে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ডের নিচে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকেরাও আলাদা আলাদাভাবে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। মুফতি জসিম উদ্দিন রাহমানী ও তার কিছু অনুসারীকেও অবস্থান নিতে দেখা গেছে। সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা বাংলা ব্লকেড দেব। শহিদ মাহমুদুর রহমান খান সোহেলের স্ত্রী মরিয়ম খানম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের প্রাণের দাবি। মুফতি সাখাওয়াত হোসাইন বলেন, আমরা দলের পক্ষ থেকে নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাধারণ জনতা হিসেবে এখানে এসেছি। হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী বলেন, আওয়ামী লীগকে বাংলার জমিনে রাজনীতি করতে দেওয়া যাবে না। অবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

10 May 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার: সারজিস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগসহ সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে যেসব স্থানগুলোতে গণজমায়েত হয়েছিল, সেখানে গণজমায়েতের কর্মসূচি পালন করা হবে। হাসনাত বলেন, ২৫ ঘণ্টা হয়েছে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়, কতক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আরও বলেন, আমাদের প্রথম দফা হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, আওয়ামী লীগের যত সংগঠন সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

10 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগসহ সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহর

ডা. জোবাইদা রহমান ১৭ বছর পরে দেশে ফিরে ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজ পড়েন মসজিদটির মহিলাদের জন্য নির্ধারিত স্থানে। ‘মাহবুব ভবনে’ও মা ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান জোবাইদা রহমান। নামাজ শেষে মসজিদ থেকে বের হলে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করেন। এ সময় জোবাইদা রহমানের পরিবারের সদস্যসহ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন।

10 May 25 1NOJOR.COM

ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের অনুরোধে যমুনা টিভিসহ ভারতে বাংলাদেশের চার টেলিভিশনের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। যমুনা টিভি জানিয়েছে, ইউটিউব থেকে ব্লক–সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে। যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’ ভারতের স্বাধীন সংবাদমাধ্যম দ্য অয়ার-এর ওয়েবসাইটও ব্লক করা হয়েছে। এক্স জানিয়েছিল, ভারত সরকার ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে কিছু স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

10 May 25 1NOJOR.COM

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বর্তমানে স্লোগানে উত্তাল শাহবাগ। এরমধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী লিখেছেন, বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়। আরেক ফেসবুক পোস্টে হাদি লিখেছেন, যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে। ইনশাআল্লাহ্। শাহবাগে আন্দোলনকারীদের আওয়ামী, ফ্যাসিবাদ ও দিল্লি বিরোধী স্লোগানের উৎসবে মেতে উঠতে দেখা গেছে।

09 May 25 1NOJOR.COM

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ: হাদি

সর্বদলীয় কনভেনশন আহ্বান করে মানবতাবিরোধী দল আওয়ামী লীগ নিষিদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি। চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাটসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ। তারা নির্বাচন ব‍্যবস্থ‍া ও গণতন্ত্রকে হত‍্যা করেছে। ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন।’ তিনি বলেন, আমরা রাজনৈতিক নেতারা চেষ্টা করেছি যাতে মব সৃষ্টি না হয়। কিন্তু প্রতিবার আওয়ামী লীগ উসকানি দিয়েছে, যা অনবরত করেই যাচ্ছে। আরো বলেন, প্রথমে বিএনপি ও জামায়াতের মতো বড় দলগুলো নীতিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চায়নি। কিন্তু আমরা সব দল মিলে একটা সিদ্ধান্ত নিতে সমস্যা কোথায়?’ এই সময় আব্দুল হামিদের দেশত্যাগে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

09 May 25 1NOJOR.COM

সর্বদলীয় কনভেনশন ডেকে আ.লীগ নিষিদ্ধে পদক্ষেপ নিন: এবি পার্টি

বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আইনের ১৯ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে তারা ২ হাজার মানুষকে খুন এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। গত ১৭ বছরে বাংলাদেশে ৭০০ মানুষকে খুন করা হয়েছে। সাড়ে ৪ হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। ১৭ বছরে ৬০ লাখ মানুষের নামে গায়েবি মামলা করা হয়েছে। এই যখন অবস্থা তখন সবকিছুই মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেই, ইনশাল্লাহ।

09 May 25 1NOJOR.COM

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব: অ্যাটর্নি জেনারেল

ভারতের অনেক শহরের বাসিন্দাদের গতরাত কেটেছে নিদ্রাহীনভাবে। কোটি মানুষ উদ্বেগের মধ্যে দিন পার করছেন আতঙ্কে! পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা কোন পর্যন্ত গড়াবে—এই প্রশ্নই এখন সবার মুখে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ, ভারত জানিয়েছে, তারা পাকিস্তানের ড্রোন গুলি করে নামিয়েছে। অনলাইনে সত্য ও গুজব মিশে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। দিল্লি থেকে শুরু করে বেঙ্গালুরু পর্যন্ত কোথাও কোথাও চলছে প্রস্তুতিমূলক মহড়া। আকাশে সাইরেন, ব্ল্যাকআউট— এসব মানুষের মনে আরও আতঙ্ক তৈরি করছে। সীমান্ত এলাকা থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে সংসারের জন্য হঠাৎ করে নতুন জিনিস কিনতে হচ্ছে। তারা কখন বাড়ি ফিরবেন তা অজানা।

09 May 25 1NOJOR.COM

উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে. ভারতের অনেক শহরের বাসিন্দাদের গতরাত কেটেছে নিদ্রাহীনভাবে

গণঅভ্যুত্থানের নেতা সারজিস আলম লিখেছেন, প্রথমত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয়ত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এর আগে লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়।

09 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিষিদ্ধ, ট্রাইব্যুনালে সংগঠনের বিচার যুক্তসহ জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দাবি সারজিসের

গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা নাহিদ ইসলাম লিখেছেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। তিনি লিখেছেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। আরো লিখেছেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।

09 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ভারতের পাশে আজ কোনও দেশ নেই, শুধু ইসরাইল ছাড়া। তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। আসিফ জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, ৮ ও ৯ মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে। কাশ্মীরের জম্মু, উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

09 May 25 1NOJOR.COM

ভারতের পাশে আজ কোনও দেশ নেই, শুধু ইসরাইল ছাড়া: খাজা আসিফ

নুরুল হক নুর বলেছেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। নুর বলেন, উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না। তারা এখন আওয়ামী লীগকে তোষণ করা শুরু করেছে। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সাথে বেইমানি করেছে উপদেষ্টা পরিষদ। অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনগঠন করতে হবে। রাশেদ খান বলেন, অনেক দেরি হয়ে গেছে, গত ৯ মাসে ব্যবস্থা নিলে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারতো না। আওয়ামী লীগকে শিক্ষা দিতে না পারলে তারা ফিরে এসে বিপ্লবীদের শিক্ষা দিবে।

09 May 25 1NOJOR.COM

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নুর

যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে বলে ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবারে এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে। এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশ থেকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ এলাকায় অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না। এখান থেকে দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।

09 May 25 1NOJOR.COM

শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেখানেই ঘটবে চূড়ান্ত পতন: হাসনাত

তারেক রহমান বলেছেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানো ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। তিনি বলেন, দেশ কোনও ব্যক্তি বা দলের নয়, দেশটা জণগণের। আওয়ামী লীগ সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিলো। তাই সংবিধান সংস্কারের কোনও বিকল্প নেই। ফ্যাসিবাদ পালানোর পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তৈরির সুযোগ হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আরও বলেন, ৫ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে, সেভাবেই আব্দুল হামিদ পালিয়েছে। সরকার নাকি আব্দুল হামিদের বিষয়ে কিছু জানে না। বিষয়টি নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

09 May 25 1NOJOR.COM

আ. লীগকে পুনর্বাসন ও ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে সরকার: তারেক রহমান

হেফাজতে ইসলাম বিনা বিচারে গণহত্যাকারী আওয়ামী স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ প্রদানের তীব্র প্রতিবাদ জানিয়ছে। বিবৃতিতে বলেছে, সহস্রাধিক শহিদের প্রাণের বিনিময়ে ইতিহাসের অন্যতম সফল রক্তাক্ত গণঅভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে এ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু নজিরবিহীন জনসমর্থন থাকা সত্ত্বেও জুলাই বিপ্লবের প্রথম দাবি শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে গড়িমসি করছে সরকার। আমরা মানবতার শত্রু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দ্রুত নিষিদ্ধ ও বিচারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীসহ সমগ্র ছাত্র-জনতাকে রাজপথ আঁকড়ে থাকার আহ্বান করছি। সংগঠনটি বলেছে, 'অতীতেও তারা তওবা করে ফিরেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে ঠিকই ফ্যাসিবাদ কায়েম করেছিল। এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও ভারতের কাছে জিম্মি হয়ে পড়ে।'

09 May 25 1NOJOR.COM

মানবতার শত্রু আ. লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি হেফাজতের

গণঅভ্যুত্থানের নেতা সারজিস আলম লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সব রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড। উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করলেন আন্দোলনকারীরা।

09 May 25 1NOJOR.COM

বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সব রাজনৈতিক দল এখন শাহবাগে, ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়; সারজিস

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতার অনেকে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। এর অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং শিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি। আলী আহসান জুনায়েদকে আহবায়ক করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওসমানের পিতা আব্দুর রহমান। আরেফিন মো. হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদশের মুখপাত্র করা হয়েছে।

09 May 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের প্রতিজ্ঞা সংরক্ষণের লক্ষ্য নিয়ে আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরআগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ। প্রসঙ্গত, এই আন্দোলনে জুলাইয়ের বিভিন্ন ফ্রন্ট সমর্থন দিয়েছে, অংশগ্রহণ করেছে। এমনকি জামায়াত, হেফাজত, শিবির, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ থেকে শুরু অনেক সংগঠন সংহতি জানিয়েছে।

09 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা

পাকশাসিত কাশ্মীরের কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় ভারতীয় গুলিবর্ষণের ফলে কমপক্ষে ছয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আহত ২৯ জনের মধ্যে নয়জন নারী এবং তিনজন শিশু রয়েছেন। বুধবার ভারত-পাকিস্তান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় পাকিস্তানশাসিত কাশ্মীরে মোট ১৭ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। ১৩৯টি আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

09 May 25 1NOJOR.COM

পাকিস্তানশাসিত কাশ্মীরে ছয়জন নিহত ও ২৯ জন আহত

গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য কিছুক্ষণ আগে মানুষের সমাগম করার জন্য এ জায়গা বেছে নিয়েছিলাম। এ জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেড করব। আরও বলেন, ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় নাই; আহতদের আর্তনাদ পৌঁছায় না, আমরা এখান থেকে গিয়ে শাহবাগে অবরোধ করব। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা জায়গা ছাড়ব না। উল্লেখ্য, লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে হওয়া এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিয়েছে।

09 May 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেডের’ ডাক হাসনাতের

পৌনে তিনটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের শুরুতে কুরআন তিলাওয়াত করেছেন এনসিপি নেতা আশরাফ মাহাদী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়তে থাকায় গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন সমাবেশস্থল থাকা আন্দোলনকারীরা। পরে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে সিটি করপোরেশনের স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো শুরু হয়। স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানোর পর সমাবেশস্থলে উপস্থিত থাকা আন্দোলনকারীদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা যায়।

09 May 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধের দাবি, সমাবেশে স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ৬টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মিলিটারি সূত্রে সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের ৭৭টি ড্রোন ধংস করেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে ইসরাইল-নির্মিত ২৫টি ড্রোন। এতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, চারজন সেনাসহ সাতজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ড্রোন কৃষি জমিতে ফেলা হয়েছে বলে ক্ষতি একদমই হয়নি। পাকবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যখনই কোনও ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে, তখন এটি রাডারে দৃশ্যমান থাকে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম।

09 May 25 1NOJOR.COM

ভারতের ৭৭টি ড্রোন ধংস করেছে পাকিস্তান, যখনই কোনও ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে, তখন এটি রাডারে দৃশ্যমান থাকে: পাকিস্তান

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন করার কোনও সুযোগ নেই। গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কয়েক দফা দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল নিয়েই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন বলেও মন্তব্য করেন। আরও বলেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। কিন্তু এনসিপি যখন যায় তখন এই ধারা কাজ করে না। সরকারি দলের জন্য এক নিয়ম আর বাকীদের জন্য আরেক নিয়ম কেন?

09 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন রাশেদ খান

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘শহিদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিটের’ সঙ্গে যারাই প্রতারণা করবেন, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’ এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করার ঘোষণা দেয় ইসলামী ছাত্রশিবির।

09 May 25 1NOJOR.COM

‘জুলাই স্পিরিটের’ প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন: ছাত্রশিবির সভাপতি

সরকার একটি বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে।’ সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়। জানানো হয়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এছাড়া আব্দুল হামিদের দেশত্যাগের সাথে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

09 May 25 1NOJOR.COM

সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, আ.লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই খুনের মামলার আসামী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনে বাধা দেয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল।আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ার আমিই বিরোধিতা করবো এটা কিভাবে সম্ভব?’ আরো বলেন, আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোন দ্বিমত নেই। তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে।’ আরও লেখেন, ‘রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি। ইনশাল্লাহ।’

09 May 25 1NOJOR.COM

আব্দুল হামিদের দেশত্যাগের দায় আমার নয়, রাজনীতি দলগুলো বা বিচারিক আদালত চাইলে লীগকে নিষিদ্ধ করা যাবে: আসিফ নজরুল

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না প্রশ্নে আব্দুল মঈন খান বলেছেন, এটা বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এটি নির্বাচন কমিশন, সরকার ও যারা নিষিদ্ধ করতে চায় তাদের ঐকমত্যের বিষয়। জনগণই সিদ্ধান্ত নেবে, কারা নির্বাচন করবে বা কারা করবে না। তিনি বলেন, সুষ্ঠু ও দ্রুত নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা সম্ভব। আমরা গণতন্ত্রের উত্তরণ চাই। নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পারি। মঈন খান বলেন, লীগকে জিজ্ঞাসা করতে হবে, তারা কি আদৌ নির্বাচনে আসবে? আওয়ামী লীগের একজনও কি গত ১৫ বছরে জনগণকে জিম্মি করার জন্য কোনো ক্ষমা চেয়েছে?

09 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপির সিদ্ধান্তের বিষয় না, নির্বাচন কমিশন, সরকার ও যারা নিষিদ্ধ করতে চায় তাদের ঐকমত্যের বিষয়: মঈন খান

রমনার ডিসি মাসুদ আলম বলেন, 'বৃহস্পতিবার রাত থেকেই পুলিশসহ অন্য বাহিনীগুলোর নিরাপত্তা জোরদার রয়েছে। দুপুরে যেহেতু সমাবেশ তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে যমুনার সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে।' যমুনার আশপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এখনো চলছে। বিক্ষোভ মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ছাত্র-জনতার স্লোগানে উঠে এসেছে, ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার’; ‘লীগ ধর, জেলে ভর’; ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’।

09 May 25 1NOJOR.COM

যমুনার সামনে নিরাপত্তা জোরদার, যমুনার সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে

পঞ্চগড় থেকে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে সারজিস আলম জানান, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে। সারজিস লিখেছেন, ‘আছি যমুনার সামনে। বাদ জুমা যমুনা সংলগ্ন ফোয়ারার পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।’ আরও জানান, ‘এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার।’

09 May 25 1NOJOR.COM

গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে: সারজিস

পূর্ব রাফাহের আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে হামাস যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরাইলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। যাতে সবাই মারা গেছে। এর আগে একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ জন সৈন্যের একটি ইসরাইলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর সেই হামলায় নিহত হয়েছেন ১২ জন ইসরাইলি।

09 May 25 1NOJOR.COM

ইসরাইলি ইউনিটে হামলা চালিয়ে ১৯ জন নিহতের দাবি হামাসের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল। কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয়। ভ্যান্স বলেন, ‘আমরা তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করতে পারি। কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ’ আরও বলেন, ‘এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ’

09 May 25 1NOJOR.COM

পাক-ভারত সংঘাত আমাদের বিষয় নয়, আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচিত দুই নারী শিক্ষার্থীর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষার্থীর নাম ফারিয়া হক টিনা। গত ১৯ এপ্রিল বিকালে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে কথিত হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি পরে মীমাংসা করা হয়। সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে খুন করা হয়।

09 May 25 1NOJOR.COM

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় অভিযুক্ত টিনা গ্রেফতার

হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ডিবি কার্যালয়ে নেওয়া পথে হামলা হয়েছে‌। এসময় পুলিশের গাড়িবহরে ৩০-৪০ জনের একটি দল ইট-পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ ঘটায়। শুক্রবার সকাল সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দুই কনেস্টেবলসহ ৫ জন আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সাবেক মেয়র আইভীর কোনো ক্ষতি হয়নি। তাকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করে শুনানী শেষে কারাগারে পাঠানো হয়েছে।

09 May 25 1NOJOR.COM

আইভীকে বহনকারী গাড়িতে হামলা, পুলিশসহ আহত ৫

গ্ৰেফতারের পর সেলিনা হায়াৎ আইভী বলেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। আমি নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনও করিনি। যখনই নারায়ণগঞ্জে কোনো হত্যাকাণ্ড ঘটেছে তখনই আমি প্রতিবাদ করেছি, নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি। অথচ আমাকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হলো। পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন,‌ সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করতে আসলে তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হয়নি। পরে তিনি বলেছেন, ভোরে যাবেন। ভোরে আমাদের কাছে আসলে তার বাসার দরজার সামনে থেকে তাকে গ্রেফতার করেছি। তিনি পুলিশকে সহযোগিতা করেছেন। আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে।

09 May 25 1NOJOR.COM

ভোরে আমাদের কাছে আসলে তার বাসার দরজার সামনে থেকে আইভীকে গ্রেফতার করেছি: হাসিনুজ্জামান

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’ হাসনাত তার পোস্টে লিখেছেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।’ তিনি লেখেন, ‘এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবার।’ তিনি জানান, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোন আশ্বাসে কাজ হবে না। লড়াই চলবে।’

09 May 25 1NOJOR.COM

সার্ক ফোয়ারার সামনে হচ্ছে মঞ্চ, জুমার পর বড় জমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহর

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগের বিরোধিতা করে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন। তিনি বলেন, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ আমরা মানি না। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শহিদ পরিবারের সদস্যদের মধ্য থেকে দিতে হবে। তাদের মধ্যে যোগ্য লোক রয়েছে। তিনি জানান, বোর্ড সভায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করা হলে তিনি আপত্তি করেন। এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তাকে তিরস্কার করে কথা বলেন।

09 May 25 1NOJOR.COM

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও আকবর কামাল, শহীদ পিতার আপত্তি, চান শহীদ পরিবার থেকে সিইও

যমুনার সামনে কর্মসূচিতে গিয়ে বলেন জামায়াত নেতা শফিকুল ইসলাম বলেন, আমরা আজ দুপুর পার করতে চাই না। অবিলম্বে সকল রাজনৈতিক দলমতকে নির্বিশেষে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি বলেন, শত শত নয়, হাজার-হাজার ভাইকে হত্যাকারী আওয়ামী লীগকে ২০২৪ সালের ৫ আগস্টের পতনের পর জনমানুষের দাবি ছিল তাদের নিষিদ্ধ করা। এই দাবি শুধু কোনো রাজনৈতিক দল বা ছাত্রদের নয়, এটি সারাদেশের সকল দেশপ্রেমিক মানুষের দাবি। এছাড়া তিনি তার দলের নেতাকর্মীদের গুম খুন, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু জুলাই গণহত্যা পর্যন্ত আওয়ামী লীগের কুকর্ম তুলে ধরেন!

09 May 25 1NOJOR.COM

দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন শফিকুল ইসলাম

এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেছেন, পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে। আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। দিল্লি তাদের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি। রয়টার্স বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। পাকিস্তান আগেই জানিয়েছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে–যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান রয়েছে।

09 May 25 1NOJOR.COM

চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান: মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স

কেন্দ্রীয় শিবির নেতা সাদিক কায়েম বলেন, এ দেশের ছাত্রজনতার বুকে গুলি করে, গণহত্যা চালিয়ে জনতার হাতে বিতাড়িত হওয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের রায় হয়ে গেছে। তবে জুলাই বিপ্লবের নয় মাস পেরিয়ে গেলেও সেই গণহত্যাকারী দলকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো না কেন? তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী ছাত্রশিবিরও রাজপথে থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের সর্বস্তরের ছাত্রজনতাকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। ঢাকার সহযোদ্ধারা শরিক হোন যমুনার গণমিছিলে।

09 May 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে ও যমুনার গণমিছিলে নামার আহ্বান সাদিক কায়েমের

বেশি দরে বীজ আলু ক্রয় করে উৎপাদিত আলু কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে সর্বস্বান্ত হয়েছেন। এমতাবস্থায় কৃষি মন্ত্রণালয়ের কাছে বীজ আলুর দর পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চাষিরা। বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে আমরা বিএডিসি থেকে ভিত্তি বীজ ক্রয় করেছিলাম ৪৮-৫৪ টাকা দরে। ওই সময়ে উৎপাদিত বীজ আলুর দর পেয়েছি ৩৫-৩৭ টাকা কেজি। অথচ বাইরে আলুর দর ছিল ৭০-৮০ টাকা। কিন্তু আমরা বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ বিধায় বাইরে কোনো আলু বিক্রি না করে বিএডিসির চাহিদামতো আমরা বীজ সরবরাহ করেছি। যার ফলে বিএডিসি ব্যাপক লাভবান হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরেও একই ঘটনা ঘটেছে!

09 May 25 1NOJOR.COM

কৃষি মন্ত্রণালয়ের কাছে বীজ আলুর দর পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চাষিরা

চট্টগ্রামে র‌্যাব-৭ কার্যালয়ে এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ওসি আফতাব হোসেন জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরে ওই পুলিশ কর্মকর্তা নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন এ বিষয়টি এখন স্পষ্ট। পরিবারের সদস্যরা ওই কর্মকর্তার লাশ সৎকার নিয়ে ব্যস্ত রয়েছেন।

09 May 25 1NOJOR.COM

চিরকুট লিখে এএসপি পলাশের আত্মহত্যা, মামলা হচ্ছে অপমৃত্যুর

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনায় গণঅভ্যুত্থানের ছাত্রজনতার অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এতে অবস্থান নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আমাদের আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে।’ এ সময় তিনি ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ সহ নানা স্লোগান দেন।

09 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরাও। এ কর্মসূচিতে যোগ দিয়েছে এনসিপি, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন। বর্তমানে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনার আশপাশ। কর্মসূচিতে অংশ নেওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়, ‘শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।

09 May 25 1NOJOR.COM

আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনায় মাদ্রাসার শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে

ভোর পৌনে ৬টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এসময় আইভীর গ্রেফতারের খবরে তার নেতাকর্মীরা রাস্তায় নেমে পুলিশদের অবরুদ্ধ করে ফেলে। আইভী বলেন,'পুলিশদের বলবা আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।’ রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারাও নেতাকর্মীদের কারণে বাসায় ভিড়তে পারেনি সারা রাত!

09 May 25 1NOJOR.COM

ভোর পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেফতার

রাফা শহরে এক বিস্ফোরণে ইসরাইলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের বেশকিছু সদস্য নিহত ও আহত হয়েছেন। সেনারা একটি ভবন উড়িয়ে দিতে গিয়ে ওই বিস্ফোরণের শিকার হন। এ ঘটনার ওপর বর্তমানে ইসরাইলি গণমাধ্যমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আল জাজিরা জানিয়েছে, সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। পরে ইসরাইলি হেলিকপ্টার এসে হতাহত সেনাদের উদ্ধার করে নিয়ে যায়। অনেকে মনে করছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো ইসরাইলি সেনা আটকে রয়েছেন। তবে এলাকাটিতে তীব্র সংঘর্ষ চলছে। হামাস জানিয়েছে, রাফা শহরের পূর্বে আল জেনেইনা এলাকায় তাদের যোদ্ধারা ইসরাইলি বাহিনীর সঙ্গে অনেকটা মুখোমুখি তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন!

09 May 25 1NOJOR.COM

রাফায় বিস্ফোরণে ইসরাইলি সেনা হতাহত, গাজায় ফিলিস্তিনি নিহত ১০০

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক আলী রায়হান জোহান বলেন, কমিটি গঠনের পর থেকেই জেলা কমিটির দায়িত্বশীলদের মাঝে নানাবিধ অন্যায় দুর্নীতির অভিযোগ ওঠে। জেলা কমিটির পদাধিকার বা লিয়াজু করার বলে কয়েকজন অবতীর্ণ হয় স্বৈরাচারী ভূমিকায়। যে বা যারাই তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাকেই করা হতো বহিষ্কার। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল জেলা সদস্য সচিব ফয়সাল প্রিন্সের বিরুদ্ধে বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে বিভিন্ন অফিসে দরখাস্ত করা এবং অন্যান্য অনিয়ম ও অসাংবিধানিক কার্যকলাপ নিয়ে কথা বলতে যাওয়া হলে এর বিরুদ্ধে সদস্য সচিব ফয়সাল প্রিন্স ও আহ্বায়ক মো. ইকরাম হোসেন এর কোন রেসপন্স আমরা পাইনি। এর আগেও বীজ গুদাম কেলেঙ্কারিতে দুইজন ও বাজারের ইজারাতে আহ্বায়কের নামে আসে। তদন্তের কথা থাকলেও উল্টো অভিযোগকারীদের বহিষ্কার করা হয়েছে।

09 May 25 1NOJOR.COM

দায়িত্বশীলদের মাঝে নানাবিধ অন্যায় দুর্নীতির অভিযোগ, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতার পদত্যাগ

পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে। পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে জবাব দেননি। পাকিস্তানে ১০০ জন নিহত প্রসঙ্গেও বলেন, বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে এবং আরো বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে হবে।

09 May 25 1NOJOR.COM

ভারতীয় বিমান ভূপাতিত, ভারতের ৫০ জন সেনা হত্যার বিষয়ে প্রশ্নের জবাব দেননি বিক্রম মিশ্রি

উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়। এখনো সংবাদপত্রশিল্পে বেশ কিছু নেতিবাচক চর্চা রয়েছে। এসব নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে। তিনি বলেন, সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি গণমাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এ কে আজাদ বলেন, গত ১২-১৩ বছরে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ও বিজ্ঞাপন বাজার উভয়ই সংকুচিত হয়েছে। সংবাদপত্র সেবাধর্মী শিল্প হওয়া সত্ত্বেও এর করপোরেট কর ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তিনি সংবাদপত্রের করপোরেট কর ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন।

09 May 25 1NOJOR.COM

সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

‘অপারেশন সিঁদুর’ নামে ভারতের পাকিস্তানে হামলার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই দুই দেশের মধ্যকার চলমান সামরিক বিরোধ নিরসন করে তাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আন্তর্জাতিক সংহতির ডাক দিন। গণসংহতি আন্দোলন বলেছে, একটি যুদ্ধ যেন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে দুই দেশের সাধারণ মানুষের ওপর। কোটি কোটি সাধারণ মানুষের এই যুদ্ধ থেকে পাওয়ার কিছুই নেই। আছে শুধু ভয়, ধ্বংস আর অপূরণীয় ক্ষতির আশঙ্কা। ভারতের এই হামলা একটা বিপজ্জনক সংঘাতের শুরু করতে পারে, যা ভারত আর পাকিস্তান ছাড়াও এই গোটা ভৌগোলিক অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতার জন্য একটি অশনিসংকেত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

09 May 25 1NOJOR.COM

পাকিস্তানি ভূখণ্ডে ভারতের হামলার নিন্দা গণসংহতি আন্দোলনের

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে আটকের খবরে তার বাড়ি ঘিরে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বাড়ির প্রধান ফটক ঘিরে শত শত মানুষ বিক্ষোভ করছে। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ অবরুদ্ধ হয়ে আছেন আইভীর বাড়িতে।

09 May 25 1NOJOR.COM

আইভীকে আটকের খবরে তার বাড়ি ঘিরে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, পুলিশ অবরুদ্ধ

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে প্রতারণা জালিয়াতিপূর্ণ, ষড়যন্ত্রমূলক এবং ভোটারবিহীন দাবি করে শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করেছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া। আদালত আবেদনটি গ্রহণ করে ফতুল্লা মডেল থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলো, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, আনিসুল হক, কামরুল ইসলাম, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত, কাজী রাকিব উদ্দিন আহমেদ (২০১২-২০১৭), কেএম নুরুল হুদা (২০১৭-২০২২), কাজী হাবিবুল আউয়াল (২০২২-২০২৪) এবং আশিক উল হক।

09 May 25 1NOJOR.COM

শেখ হাসিনা-সাবেক ৩ সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা লিখেন, যমুনায় আসতেছি। দেশের মানুষের জন্য আমরা আছি ইনশাআল্লাহ। কেন্দ্রীয় সভাপতি লেখেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দিবো না। আমাদের লক্ষ্য ‘চূড়ান্ত বিপ্লব’। ইনশাআল্লাহ। জানা গেছে, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, এনসিপি, ছাত্রশিবির, আলেম ওলামাসহ জুলাইয়ের নানান ফ্রন্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনার অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে।

09 May 25 1NOJOR.COM

শিবির, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশসহ যমুনায় অবস্থান কর্মসূচিতে জুলাইয়ের নানান ফ্রন্টের সংহতি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম ধাপের আলোচনায় সংস্কারের নিয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান মুহাম্মদ ইউনূস। বৈঠকে কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য তাগিদ দেন।

09 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

সারজিস আলম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য ও কথায় মাঝে মাঝে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাওয়া যায়। আমরা কখনোই প্রত্যাশা করিনা আমাদের পার্শ্ববর্তী দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক। তিনি বলেন, ভারতের সাথে সাথে আমাদের শুধু বাণিজ্যিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয় পাশাপাশি পরিবেশটাও গুরুত্বপূর্ণ। এর আগে যত দেশে দেশে যুদ্ধ হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা চাই যুদ্ধ যেন না হয়। আমরা চাই ভারত-পাকিস্তান যাতে ধর্মীয় উস্কানি ব্যবহার না করে। প্রথম হামলাটি ভারত করেছে। আরো বলেন, কোন রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে পাকিস্তান হামলা করেছে তাহলে আগে প্রমাণ উপস্থাপন করতে হবে। আর্ন্তজাতিক আদালত, আর্ন্তজাতিক আইনে কিংবা অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ উপস্থাপন করতে পারবে।

09 May 25 1NOJOR.COM

মোদির বক্তব্য ও কথায় উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই: সারজিস 

ভারত-নিয়ন্ত্রিত জম্মু অঞ্চলের আখনূর, সাম্বা, কাঠুয়া এবং আরও কয়েকটি স্থানে ড্রোন হামলা হয়েছে। পাকিস্তান জম্মুতে ‘লয়টারিং মিউনিশান’ দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে। ‘লয়টারিং মিউনিশান’ বলতে সাধারণত এক ধরনের ড্রোন বোঝায় যার সঙ্গে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালাচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন। ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

09 May 25 1NOJOR.COM

জম্মুতে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান, বিমানবন্দরে বিস্ফোরণ

আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।’

09 May 25 1NOJOR.COM

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রহসন মানব না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আইসিটিতে দলের বিচার করার বিধান যুক্ত করতে হবে: নাহিদ

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আরও লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিক ভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার। প্রসঙ্গত, যমুনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ!

09 May 25 1NOJOR.COM

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে এসে সিস্টিন চ্যাপেলের উপরে থাকা চিমনি দিয়ে বেরিয়ে এলো ঘন সাদা ধোঁয়া। এর মানে হলো ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চ তাদের নতুন পোপকে খুঁজে নিয়েছে। এ সময় সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ হাজারো তীর্থযাত্রী ও দর্শনার্থীরা করতালিতে ফেটে পড়েন। এর অর্থ- চ্যাপেলের ভেতরে থাকা ১৩৩ কার্ডিনালের একজন দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে গোপন কনক্লেভ পেরিয়ে নির্বাচিত হয়েছেন নতুন পোপ হিসেবে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টাধ্বনি জানিয়ে দিল- নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে। কনক্লেভের দ্বিতীয় দিনেই চতুর্থ ব্যালটেই নির্বাচিত হয়েছেন নতুন পোপ। নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট; পোপ হিসেবে তিনি চতুর্দশ লিও হিসেবে পরিচিত হবেন। ক্তরাষ্ট্র থেকে প্রথম পোপ নির্বাচিত হওয়ার বিষয়টিকে দেশের জন্য অনেক সম্মানের বলে অভিহিত করেছেন ট্রাম্প।

09 May 25 1NOJOR.COM

নতুন পোপ খুঁজে নিল ভ্যাটিকান, যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্টসেন্ট, পিটার্স স্কয়ারে উল্লাস

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। এর আগে এক পোস্টে হাসনাত বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।

09 May 25 1NOJOR.COM

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে হাসনাতরা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে স্নিগ্ধ জানান, এখন থেকে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। উচ্চশিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি।

08 May 25 1NOJOR.COM

উচ্চশিক্ষার সুবিধার্থে জুলাই ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন শহিদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

দুদকের মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার ভাগিনা মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবী হাসান রাজিব প্রধান জানান, আপিল নিষ্পত্তি না হওয়ায় জামিন দিয়েছেন আদালত। গত বছরের ২৯ জুন আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড­ দেন আদালত।

08 May 25 1NOJOR.COM

খালেদা জিয়ার ভাগিনা মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট

এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। নাহিদ বলেন, জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার। এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না। সবাই চলে আসুন। জুলাইয়ে সব শক্তি, সব শহিদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

08 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে নাহিদ ইসলামের রাজপথে নামার আহ্বান, বলছেন আজকেই হবে ফয়সালা

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, তত দেশের জন্য মঙ্গল হবে। বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে এবং আপনাদেরও মানসম্মান থাকবে। তিনি বলেন, বেগম জিয়া লন্ডন থেকে যখন দেশে আসলেন, শুধু ঢাকা শহর নয়; সারা বাংলাদেশটা যেন রাস্তায় নেমে এসেছে। তিনি সারা বিশ্বের গণতন্ত্রের আন্দোলনের প্রতীকে রূপান্তরিত হয়েছেন। তিনি গণতন্ত্রের মাতা হিসেবে চিহ্নিত হয়েছেন। আরো বলেন, তারেক রহমান প্রায় ২ দশক ধরে দেশের বাইরে আছেন। ওনাকে আসতে দেওয়া হয়নি। কোকো তো নির্যাতনের কারণে মারা গিয়েছেন। তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এখন নতুন দরবেশ নামে একজনকে পাওয়া গেছে। যিনি ৪০০ কোটি টাকা লুটপাট করেছে। পুরাতন দরবেশকে আমরা বিদায় করার পর আরেকজন নতুন দরবেশ এসেছে।

08 May 25 1NOJOR.COM

দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে: শামসুজ্জামান দুদু

এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই। উল্লেখ্য, এর আগে গত রাতে আওয়ামী লীগের আমলের সাবেক প্রেসিডেন্ট ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করেছেন!

08 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা হাসনাতের

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে যুব অধিকার পরিষদ। প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গণমাধ্যমের তথ্যমতে- ‘অন্তর্বর্তী সরকারের সহায়তায় ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ তার পুত্র ও শ্যালককে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে।আপনার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকা অবস্থায় কিভাবে সে পালাল? আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যথাযথ জবাব, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে।অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার।’ এছাড়া সরকারকে নানাবিধ ব্যর্থতার জন্য ধিক্কার জানানো হয়।

08 May 25 1NOJOR.COM

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে যুব অধিকার পরিষদ

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। কিন্তু সকালের দিকে আচমকা স্টেডিয়াম চত্ত্বরে ড্রোন হামলা হয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, পিএসএলের বাকি সব ম্যাচ করাচি স্টেডিয়ামে হতে পারে। পিএসএল নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে পিসিবি। জানা গেছে, সকালে পাকিস্তানের বিভিন্ন শহরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে।

08 May 25 1NOJOR.COM

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, জরুরি বৈঠক ডেকেছে পিসিবি

বুধবার সকাল থেকে পাকিস্তানের গুলিতে তিনজন নারী ও পাঁচ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। বলছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখাজুড়ে ‘বিনা উসকানিতে গুলিবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে’। উল্লেখ্য, এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত। বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। পাকিস্তানের ‘বেশ কয়েকটি স্থানে’ বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। পাকিস্তান বলছে ২৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

08 May 25 1NOJOR.COM

পাকিস্তানের গুলিতে ভারতের আরও ১৬ জন নিহত

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আলী গনি জানালেন, মুসলিম হওয়ার কারণে বাড়ি ভাড়া পেতেন না। একটি পডকাস্টে হাজির হয়ে তিনি বলেন, কাশ্মীরি হিসেবে এই ইন্ডাস্ট্রিতে কখনো বৈষম্যের শিকার হইনি, তবে বাড়ি খুঁজতে গিয়ে হয়েছি। জেসমিন ও আমি বাড়ি খুঁজছিলাম। কিন্তু অনেক মানুষ আমাদের বাড়ি ভাড়া দিতে অস্বীকৃতি জানান। তারা বলেন, ‘মুসলিমদের বাড়ি ভাড়া দিই না।’ যারা এসব কথা বলেছেন তারা সবাই বয়স্ক মানুষ।

08 May 25 1NOJOR.COM

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আলী গনি মুসলিম হওয়ার কারণে বাড়ি ভাড়া পেতেন না

একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা যাই হোক না কেন, তিনি যাতে আইনের ঊর্ধ্বে উঠে না যান এবং ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয়; এই বিষয়গুলোকে সামনে রেখেই ঐকমত্য কমিশন এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রেখে দেশের পরিবর্তনের ধারার সূচনা করতে হবে। কাঠামোগত পরিবর্তনের মতো জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয়। ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি।

08 May 25 1NOJOR.COM

প্রধানমন্ত্রীও যাতে আইনের ঊর্ধ্বে উঠে না যান সেভাবে এগোচ্ছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

মাওলানা ভাসানী, এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সাংবিধানিক স্বীকৃতি চেয়েছে ভাসানী জনশক্তি পার্টি। একইসঙ্গে মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদেরও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। দলটির প্রস্তাবনার মধ্যে রয়েছে- প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর, রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস করা।

08 May 25 1NOJOR.COM

মাওলানা ভাসানী, এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সাংবিধানিক স্বীকৃতি চেয়েছে ভাসানী জনশক্তি পার্টি

লাহোরে মার্কিন কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'লাহোরের প্রধান বিমান বন্দরের নিকটস্থ কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করছে।' সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায়’ থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। পাকিস্তানের ‘বেশ কয়েকটি স্থানে’ বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। আরো বলেছে, নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গত রাত থেকে ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

08 May 25 1NOJOR.COM

লাহোরের মার্কিন কনস্যুলেট কর্মীদের ‘নিরাপদ স্থানে আশ্রয়ের’ নির্দেশ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত রাতে তিনি বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করেছেন।

08 May 25 1NOJOR.COM

আবদুল হামিদের দেশত্যাগ: ইমিগ্রেশন পুলিশের একজন প্রত্যাহার ও দুই কর্মকর্তা বরখাস্ত

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।