Web Analytics

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে গত দুইদিনে শতাধিক মানুষকে ঠেলে দেয় বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সকালে তাদেরকে থানায় সোপর্দ করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। আটককৃতদের মধ্য থেকে ৩৫ জনকে পরিবারের জিম্মায় বাড়ি পাঠিয়েছে পুলিশ। অপর ৯ জনের স্বজনরাও জিম্মায় নিতে থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

10 May 25 1NOJOR.COM

বড়লেখা সীমান্তে আটক ৪৪ জনের মধ্যে বাড়ি ফিরলেন ৩৫ জন বাংলাদেশি

নিউজ সোর্স

বড়লেখা সীমান্তে আটক ৪৪ জনের মধ্যে বাড়ি ফিরলেন ৩৫ জন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে গত দুইদিনে শতাধিক মানুষকে ঠেলে দেয় বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।