উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো। তিনি বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে তখন ব্যক্তি হিসেবে করে না।
আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে: উপদেষ্টা আসিফ
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’। আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন। রাকিবুলের মায়ের সঙ্গেও কথা বলেন তারা। তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যে কোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী!
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত রাকিবুলের খোঁজ নিলেন তারেক রহমান
গাজায় গণহত্যার কারণে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ শিগগিরই দখলদার ইসরাইলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবায়ন হলে এটি হবে যুক্তরাজ্যে প্রথম কোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা ইসরাইলে সব পণ্য বয়কট করছে। প্রতিষ্ঠানটির ৭৩ শতাংশ কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এতে বোর্ডকে ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মাধ্যমে ‘নৈতিক সাহস ও নেতৃত্ব’ প্রদর্শনের আহ্বান জানানো হয়। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, আমার নিয়মিতই আমাদের নীতিমালাগুলো পর্যালোচনা করি। যাতে আমাদের সদস্যদের মূল্যবোধ, নীতিমালা এবং দৃষ্টিভঙ্গির সঠিক প্রতিফলন ঘটে।
গাজায় গণহত্যা, ইসরাইলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান কো-অপ
টঙ্গীর সাতাইশ এলাকায় ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা আচমকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে গাজীপুরা-সাতাইশ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। পরে সড়ক থেকে সরিয়ে দিলে বর্তমানে কারখানাটির সামনে অবস্থান করছেন শ্রমিকরা। পুলিশ জানায়, কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। গত ১৮ মে কারখানা কর্তৃপক্ষ এক শ্রমিককে ছাঁটাই করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয় শ্রমিকরা। এবং সোমবার কর্মবিরতি পালন করেন তারা। পরে কারখানা কর্তৃপক্ষ ওইদিন রাতে কারখানা ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়।
শ্রমিকদের আন্দোলনের জেরে টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে পরে জানানো হবে।
নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে: অর্থ উপদেষ্টা
বিএনপি নেতা ইশরাক হোসেন লিখেছেন, ‘আমি আন্দোলনরত জনগণ ও ভোটারদের অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান থেকে বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে সতর্ক করি, ভুল ধরিয়ে দিই; কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’ তিনি লেখেন, ‘আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনি স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব। বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহারের যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’
আন্দোলনরত সমর্থকদের জরুরি বার্তা দিলেন ইশরাক, ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বাদে অন্য রাজনৈতিক নেতাদের যেন অসম্মান করা না হয়
সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেছেন, তিনি ইডেন কলেজের এক শিক্ষার্থীকে সাত মাস একটি বাসায় আটক রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। সোমবার দিবাগত রাতে‘৯৯৯’ নম্বরে কলে পেয়ে বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয়। পরে নোবেলকেও গ্রেফতার করা হয়। ওসি মাহমুদুর রহমান বলেন, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে সাত মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি। এই সময়ে তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ‘ব্ল্যাকমেল’ করছিলেন।
ইডেন কলেজছাত্রীকে বাসায় আটকে ৭ মাস ধরে ধর্ষণ করেন নোবেল, নারীকে উদ্ধার করে পরে নোবেলকেও গ্রেফতার করা হয়: ওসি
বাউফলের বিদ্যালয়ে জেলা দুদক ও বাউফল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ছিল সোমবার। দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতির পদে রয়েছেন সাংবাদিক ইমরান। ইউএনওকে আমন্ত্রণ জানাতে কয়েক দফা ইউএনওর কার্যালয়ে যান এ সাংবাদিক। তবে তাকে পাননি তিনি। এমনকি ফোনেও না। পরে প্রধান শিক্ষক ইউএনওকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন। চিঠির মাধ্যমে কেন আমন্ত্রণ দেওয়া হয়নি সেই কৈফিয়ত চান ইমরানের কাছে। আয়োজকদের জেলে ভরে শাস্তির হুমকি দেন। ইউএনও বলেন, উপজেলা কমপ্লেক্সে কে গেছে। কমপ্লেক্সে তো কাউয়া-বক থাকে। আপনি আমার বাংলোতে গেলেন না কেন। আমার বাংলোও একটা অফিস।’ ইউএনও বলেন, ‘আমি প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে শাস্তি দিতে পারি।’ তখন ইমরান বলেন, ‘ক্ষমতা আছে, আপনি দেন শাস্তি।’ এ সময় ইউএনও নিজের পিয়নকে দিয়ে খবরপত্রের সাংবাদিক এইচ বাবলুকে ভয়ভীতি দেখান।
আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে শাস্তি দিতে পারি: ইউএনও আমিনুল ইসলাম
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করল? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। আরও বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে সরকার। রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। অথচ শেখ হাসিনাও পুলিশ দিয়ে নির্যাতন করতেন।
সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগে। তাৎক্ষণিণ পাইলট বিমানটি জরুরি অবতরণ করাতে প্রাণে বেঁচে যান ২৯১ আরোহী। বিমানটি অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে। এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে। এসএম রাগীব সামাদ এ বিষয়ে বলেন, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। ধারণা করা হচ্ছে, বার্ড হিটের ঘটনা ঘটতে পারে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগে, পাইলট বিমানটি জরুরি অবতরণ করান
সচিবালয়ে থাকা আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলার তালিকা এবং প্রশাসনের ৫০ জনের মতো কর্মকর্তার তালিকা প্রকাশ করে তারা। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, পরবর্তী পদক্ষেপ কালচারাল ফ্যাসিস্ট, শিক্ষাঙ্গণ, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৩১ মে এর মধ্যে তালিকার সকল আওয়ামী দোসরদের বাধ্যতামূলক অবসর, সম্পত্তি বাজেয়াপ্ত, সেনাবাহিনীতে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকাসহ বিচার সংক্রান্ত আট দফা দাবি জানানো হয়।
সচিবালয়ে থাকা আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’
ভাটারা থানার গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা।
গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে আজও নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন সমর্থকেরা। সেখানে মঞ্চ বানানো হয়েছে। গোলাপ শাহ মাজার মোড়েও সড়কে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকেরা। ফলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে সকাল ১০টা থেকে এই কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। তারা উপদেষ্টা আসিফ মাহমুদকে অপসারণের পাশাপাশি শপথ নিয়ে আর টালবাহানা না করার দাবিতে নানা স্লোগান দিয়ে যাচ্ছেন। বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিয়েছে।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে সমর্থকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
ভারতের পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির মধ্যে পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিত করতে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০১৯ সাল থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন বাঁধের কংক্রিট ভরাটের কাজ শুরু করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায়। এটি একটি বহুমুখী প্রকল্প, যার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করা। প্রকল্পটি সম্পন্ন হলে ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করবে পেশোয়ারে।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানে বাঁধ নির্মাণে গতি আনছে চীন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর শান্তিকালীন অবস্থান থেকে তাদের সেনা ফিরিয়ে সম্মত হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে তাদের সরিয়ে নেওয়া হবে। স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে আসা যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ের অংশ। উল্লেখ্য, পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। পরে হয় যুদ্ধবিরতি।
নিয়ন্ত্রণ রেখা থেকে অতিরিক্ত সেনা সরিয়ে নিতে সম্মত ভারত-পাকিস্তান
ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে বলেছে, দেশে নির্বাচিত সরকার নেই। সে কারণে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নিতে হবে। দলটি বলছে, এই সরকারের প্রধান কাজ সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা; কিন্তু সরকার তার মূল লক্ষ্যের বাইরে এমন সব কাজে সম্পৃক্ত হচ্ছে, যা রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে। সরকারকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে। আরো বলছে, "গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা, মৌলিক সংস্কারকাজকে গতিশীল করা এবং অর্থনীতিকে সবল করার কাজে মনোযোগ দিন। রাষ্ট্র সংস্কারের মৌলিক কাজে ব্যর্থ হলে জুলাইয়ের রক্ত আমাদের ক্ষমা করবে না।
চট্টগ্রাম বন্দর নিয়ে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে: ইসলামী আন্দোলন
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে জানিয়ে তিনি আরও বলেন, স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে বলেও জানান ফয়েজ আহমদ।' তিনি বলেন, এখানে কোন স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। ফয়েজ আহমদ বলেন, খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। এনজিও ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন।
স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে: ফয়েজ আহমদ তৈয়্যব
যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক কমানোর জন্য আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে আসন্ন বাজেটেই অন্তত ১০০ ধরনের আমদানি পণ্যের শুল্ক কমানোর অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যক্তি করদাতার ক্ষেত্রে সর্বনিম্ন কর পাঁচ হাজার টাকা, সর্বোচ্চ কর ৩০ শতাংশে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তেল, গ্যাস, অস্ত্র, ফাইটার বিমানের পার্টস, মিসাইল এমন ১৫-১৬টি পণ্য, যা কেবল সরকার কেনে। আর সরকারি কেনাকাটার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে মনে করে এনবিআর। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বাংলাদেশের উপর শুল্ক আরোপ হয়েছিল মোট ৫২ শতাংশ!
যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক কমানোর জন্য শুল্ক কমছে ১০০ ধরনের আমদানি পণ্যে
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে জানান, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচন- এসব দাবি নিয়েই কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। এর আগে এক পোস্টে বলেছিলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য প্রথম ধাপটি হচ্ছে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। বলেছিলেন, বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম—তার নৈতিকতা ও মানবিকতা এবং বাঙালি মুসলমানের ভাষা, সংস্কৃতি ও জীবনচর্চাকে এনসিপি মূল্যায়ন করে।
জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষ:দ নির্বাচন- এসব দাবি নিয়েই কাজ করছে এনসিপি: নাহিদ
কুমিল্লায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার দুই দিন পর পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা ছাত্রদলের নেতাকর্মী। আসামিরা হলেন- মো. মহসিন (৩২), সালাহ উদ্দিন রকি (৩০), মো. সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) ও মারুফ আহমেদ (২৪)। এজাহারে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দলীয় পদবঞ্চিতদের একাংশ জড়িত ছিল। তারা উভয় ইউনিটের নবগঠিত ছাত্রদল কমিটির বিরোধিতা করতে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিকাণ্ডে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা
আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিয়ানেন বলেছেন, বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তার কার্যকারিতা বাড়ানো প্রয়োজন। উদ্বেগসমূহ নিয়ে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে কার্যকর আলোচনা কতটা হয় তার ওপর নির্ভর করে সবকিছু। পোটিয়ানেক বাংলাদেশে ১০ বছর কর্মরত ছিলেন। এর মধ্যে সাত বছর আইএলও'র কান্ট্রি ডিরেক্টর এবং তিন বছর বাংলাদেশের পোশাক শিল্প খাতে কাজ করেছেন। পোটিয়ানেন ব্যাংককে আইএলও'র আঞ্চলিক অফিসে নতুন দায়িত্বে যাচ্ছেন। পোটিয়ানেন বলেন, রানা প্লাজা ধসের ঘটনার পর থেকে পোশাক শিল্পে কারখানার নিরাপত্তায় অনেক বিনিয়োগ হয়েছে। শ্রম নিরাপত্তার বিষয়ে সব শিল্পে সমানভাবে বিনিয়োগ করা হয়নি। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
শ্রম পরিস্থিতির উন্নতি হয়েছে তবে, কার্যকারিতা বাড়ানো প্রয়োজন: আইএলও কান্ট্রি ডিরেক্টর
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় টেলিফোনে আলাপ হয়েছে। মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে দিমিত্রি পেসকভ বলেন, এই ফোনালাপের মূল উদ্দেশ্য হলো গত সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করা। তিনি বলেন, ‘ইস্তাম্বুলে আলোচনার বিষয়ে আমরা ইতোমধ্যেই আমাদের মূল অবস্থান স্পষ্ট করেছি। ফোনালাপের পর আমরা সবাইকে একটি পূর্ণাঙ্গ বিবৃতি দিতে পারব’। এর আগে পুতিন ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ১৮ মার্চ।
পুতিনের সঙ্গে ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ অবসানে আশাবাদী ট্রাম্প
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর নারী শাখার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর নারী সম্প্রদায়ের ব্যস্ততা এবং নীতি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অর্থবহ আলোচনা হয়েছে, যা দলটির নারী সদস্যদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে দলটির নেতাকর্মীদের সাথে সারাহ কুক সাক্ষাৎ করেছেন।
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতের নারী নেত্রীদের সাক্ষাৎ
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তায় আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধির বিকল্প নেই। উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা বরাদ্দের সুবিধাভোগীদের অর্ধেক রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। এটা না হলে উপকারভোগীরা বেশি সুবিধা পেত। ৫০ কোটি টাকার কম কোনো প্রকল্প দিলে তাৎক্ষণিক অনুমোদন ও বাস্তবায়ন করা যাবে। তবে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না। মাতারবাড়ি প্রকল্প ছাড়া। তিনি বলেন, মাঝারি প্রকল্পের আওতায় ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা ছয় লেন প্রকল্প অনুমোদন করা হয়েছে। গাছ কাটা ঘরবাড়ির ক্ষতি না করে এ প্রকল্প বাস্তবায়ন করা যাবে। উপদেষ্টা বলেন, বরিশাল প্রাচ্যের ভেনিস হতে পারতো। তবে আমরা খালগুলোকে অবহেলা করেছি। তিনি বলেন, আমরা অনেক গ্যাস ফিল্ডের জন্য প্রকল্প ও অনুসন্ধান শুরু করছি। ভোলার একটি গ্যাস ফিল্ড রয়েছে।
সামাজিক নিরাপত্তায় জনপ্রতিনিধির বিকল্প নেই: পরিকল্পনা উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সক্ষমতার যথেষ্ট ঘাটতি রয়েছে। জনগণের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে। উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সবার প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। উপদেষ্টা বলেন, জাপান সরকারের অর্থায়নে ১০ বছর মেয়াদি দুই হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
নিরাপদ খাদ্যপ্রাপ্তির সক্ষমতায় ঘাটতি রয়েছে: খাদ্য উপদেষ্টা
বিএনপি নেতা মীর হেলাল বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। তাই নাগরিক হিসেবে সবার মর্যাদা সমান। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশি তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রসঙ্গত, মীর হেলাল তুলসীধামে গিয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা কমিটি ও অদ্বৈত-অচ্যুত মিশনের কর্মকর্তারা।
প্রতিটি ধর্মই শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়: মীর হেলাল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ১৪ দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে বলা হয়েছে। নোটিশদাতা এনসিপি কর্মী হোসাইন মো. আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন-নিপীড়ন একা একা চালায়নি। ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তাই সেসব দলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
১৪ দলীয় জোটের অন্য শরিকদের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতিতে জানিয়েছেন, ভারতে যুক্তরাষ্ট্রের মিশনগুলোর সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তবে ভারতীয় ট্রাভেল এজেন্সি–সংশ্লিষ্ট ওই ব্যক্তিদের পরিচয় বা তাদের সংখ্যা কত, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঝটিকা মিছিলবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। তালেবুর রহমান জানান, রোববার বিকালে গুলিস্তান থেকে ১-১১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। মিরপুর থেকে আ. লতিফ ঢালীকে গ্রেফতার করা হয়। মতিঝিল থেকে সুব্রত পাল, মিরপুর থেকে মেহেদী হাসান ও যাত্রাবাড়ী থেকে রাসেল ওরফে পাংকু রাসেলকে গ্রেফতার করা হয়। মুগদা থেকে পিন্টু মিত্রকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৬ জন গ্রেফতার
অর্ন্তবর্তীকালীন সরকার বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার কর্মকর্তা জানান, বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ পর্যন্ত সারা দেশে সাড়ে ১০ হাজার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানান, এ পর্যন্ত সারা দেশে ১০ হাজার ৫০৬টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির বলেন, তার নামেও গত আওয়ামী লীগ আমলে ৩৩টি ভুয়া ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়। এইরকম সারা দেশেই হাজার হাজার ভুয়া মামলা দিয়ে নিপীড়ন করেছে লীগ।
সাড়ে ১০ হাজারেরও বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, ঈদ উল আজহা উপলক্ষ্যে পশুর চামড়া ও মাংসের গুণগত মান অক্ষুণ্ন রেখে ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশু জবাই এবং মাংস প্রস্তুতের বিষয় ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ডিএনসিসি। তিনি বলেন, সংশ্লিষ্ট ইমাম ও মাংস প্রস্তুতকারীদের কুরবানির পশুর চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি জানা না থাকায় এই জাতীয় সম্পদের গুণগত মান বজায় থাকে না এবং রপ্তানিযোগ্যতা হারায়। আরো বলেন, প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশে এ বছর ডিএনসিসির আওতাধীন প্রতিটি পশুর হাটে ১৪ সদস্য বিশিষ্ট ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে।
ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশু জবাই এবং মাংস প্রস্তুতের বিষয়ে কুরবানির আগে ইমামদের প্রশিক্ষণ দেবে ডিএনসিসি
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ডিজি এএসএম হুমায়ুন কবীর বলেছেন, ‘বর্তমানে দেশের কোনো নাগরিকেরই দুটি জাতীয় পরিচয়পত্র নেই।’ জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজ এখন সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেন, ‘দুটি জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে শনাক্ত করেছি। আমরা তাদের প্রথম এনআইডিকার্ডটি সচল রেখে দ্বিতীয়টি বাতিল করেছি।’ আরো বলেন, তাদের দুটি এনআইডি লক ছিল, তাই কোনোভাবেই নাগরিক সেবা নিতে পারছিলেন না তারা। তবে, এখন থেকে এ ব্যক্তিরা সব নাগরিক সেবা ভোগ করতে পারবেন। দুই সপ্তাহের মধ্যেই সমস্যাটি সমাধান করা হয়েছে।’
এখন দেশের কোনো নাগরিকের দুটি এনআইডি নেই: হুমায়ুন কবীর
ফারাক্কা ইস্যুতে সরকার এখনই ভারতকে কোনো কথা বলতে চায় না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ফারাক্কা চুক্তি নবায়নের এখনো দেড় বছর বাকি আছে। তবে পদ্মার পানির ন্যায্য হিস্যা পেতে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। সময় হলে কথা তোলা হবে। আমাদের অবস্থান পরিষ্কার করব। দেশে বালু দস্যুতা এবং মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সারা দেশে এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। উপদেষ্টা বলেন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। যথাসময়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে।
ফারাক্কা ইস্যুতে সরকার এখনই ভারতকে কিছু বলতে চায় না: রিজওয়ানা
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যে জঞ্জাল গত ৫৪ বছরে জমেছে, আমাদের এই অল্প দিনে তা দূর করা সম্ভব না। একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি, যে আগামী ৫ বছরে কী করা উচিত, ১০ বছরে কী করা উচিত। আমরা যাবার আগে একটা প্রেস কনফারেন্স করব ‘রোড টু সাকসেসর’। তিনি বলেন, আমাদের পরবর্তী পর্যায়ে যারা নির্বাচিত হয়ে আসবে, আমার উপলব্ধি আমি নোট আকারে দিয়ে যাব। ফারুকী বলেন, এতদিন আমরা শুধুমাত্র পাসের হার বাড়িয়েছি, আমরা শুধু দেখেছি কতজন জিপিএ-৫ পায়। শিক্ষা এবং সংস্কৃতির ফাউন্ডেশন ভয়াবহভাবে ধ্বংস করা হয়েছে। এটা ঠিক করার জন্য সময় লাগবে। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার সঙ্গে কয়েকবার আলোচনা করেছি। তাদের সঙ্গে ‘নতুন কুড়ি’ নিয়ে আলোচনা হয়েছে। এটা চালু হলে একটা প্রভাব পড়বে। এই সময় তিনি স্থানীয় ও ইনক্লুসিভ কালচারাল প্রোগাম নিয়ে সরকারের কাজের কথা জানান।
৫৪ বছরের জঞ্জাল অল্প দিনে দূর করা সম্ভব না: সংস্কৃতি উপদেষ্টা
ভাতা ও রেশন চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কক্ষের সামনে অবস্থান নিয়েছে নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। পরে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থান ত্যাগ করেন তারা। তবে ১০ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে। বাদিউল কবীর বলেন, আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছি খাদ্য উপদেষ্টা আমাদের কথা শুনে অর্থ বিভাগে সুপারিশ পাঠিয়েছেন। সচিবসহ তার পুরো টিম কর্মচারীদের প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করেছেন। উপদেষ্টা আমাদের কাছে ১০-১২ দিনের সময় চেয়েছেন। আমরা সে সময়টা তাকে অবশ্যই দেব।
সচিবালয় ভাতা ও রেশন চালুর দাবিতে অর্থ উপদেষ্টার দপ্তরে কর্মচারীদের অবস্থান কর্মসূচি
সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ অনুসারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত ৭ মে দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে হয়েছিল দুই হাজার ২৯ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার। আর দেশের মোট রিজার্ভ হয়েছিল দুই হাজার ৫৬৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার ডলার। এর আগে আকু্য দায় ১৮৮ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে
মধ্যরাত-ভোররাত, সকাল-সন্ধ্যা, দুপুর-বিকাল-২৪ ঘণ্টাজুড়েই গাজায় চলছে ইসরাইলি হামলা। পৃথিবীর বুক থেকে বিধ্বস্ত গাজাকে নিশ্চিহ্ন করতে চাইছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ১৬০ টার্গেটে হামলা চালিয়েছে ইসরাইল। নিহত হয় ১৪৪ জন। সোমবারও এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সকাল থেকে রাত পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে। গাজার বেসামরিকদের অবিলম্বে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুস ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনারা। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘পুরো গাজার নিয়ন্ত্রণ করবে ইসরাইল। ইসরাইলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে গাজায় মানবিক বিপর্যয় ঠেকানোর উদ্দেশে সীমিত আকারে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে।’
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়
এনসিপি বলেছে, জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে ঢালাওভাবে আসামি করা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে। এনসিপি মনে করে, এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে। অথচ জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চলতি মাসে কোনো রকম বাধাবিপত্তি ছাড়াই দেশত্যাগ করেছেন। বিভিন্ন সেনানিবাসে আশ্রিত ৬২৬ জন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশিত হয়নি। এনসিপি বলছে, বিচার কার্যক্রমকে গতিশীল করতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ গঠনের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত বিচারের অগ্রগতি দেখতে চাই।
নুসরাত ফারিয়ার গ্রেফতারের বিষয়টি বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে: এনসিপি
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয়। তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি যদি ব্যবস্থা না নেন তবে তিনি সম্মানী মানুষ সম্মান বজায় থাকবে কিনা তাতে সন্দিহান। আরো বলেন, দেশে যাতে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেজন্য অনেক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের সঙ্গে বসেছি, কাজ করছি। এসব সংস্কারের জন্য কী নির্বাচিত সরকারের বিকল্প আছে? আমরা এই কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বিএনপি নেতা বলেন, একজন মহিলা উপদেষ্টা আমি নাম বলতে চাই না। তিনি বলেছেন- তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত, গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যদি তারা এভাবে নির্বাচিত হন তবে নির্বাচন ব্যবস্থা আছে কেন?
অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে: সালাহউদ্দিন আহমেদ
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও অপসাংবাদিকতা পরিহার করতে হবে। তিনি বলেন, গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ। এর মূলকাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র ও সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতা অস্থিমজ্জায় জড়িত। হাকিম বলেন, রাজনীতি ব্যক্তিগত বিষয়। পেশাদারিত্বের ক্ষেত্রে নীতি-নৈতিকতা থাকতে হবে। নিজস্ব মতামত পরিহার করে সাংবাদিকতা করতে হবে। এতে সংবাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তিনি বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে। প্রত্যেকটি সংবাদমাধ্যমের একটা নিজস্ব নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এছাড়া মিডিয়া ট্রয়াল না করে, আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
অপসাংবাদিকতা পরিহার করতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে কেন দেরি হবে অন্তর্বর্তী সরকারকে তার ব্যাখ্যা অন্তত দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১৭ শতাধিক মানুষ মারা গেছেন। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আরো বলেন, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেটি আমরাই প্রথম বলেছি। ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলেছি। কারণ আমরা চাই রাষ্ট্রটি ভালো চলুক। বিএনপি নেতা বলেন, বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপস নয়।
নির্বাচনে কেন দেরি হবে অন্তর্বর্তী সরকারকে তার ব্যাখ্যা অন্তত দিতে হবে: নজরুল ইসলাম খান
ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত “ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট” অনুযায়ী, বিদেশে রেমিট্যান্স পাঠালে ৫% কর আরোপের পথে যুক্তরাষ্ট্র। বাজেট কমিটিতে বিলটি পাস হয়েছে, এখন কংগ্রেসের চূড়ান্ত ভোটের অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের নাগরিকরা করের বাইরে থাকলেও, ভারতীয় কর্মীদের মতো অ-নাগরিকরা এর আওতায় পড়বেন। ২০২৩–২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে ভারত পেয়েছে ৩২.৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স, তাই এ কর ভারতের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রে বিদেশে রেমিট্যান্স পাঠালে ৫% কর, সবচেয়ে বিপাকে ভারতীয়রা
ইশরাক হোসেন বলেন, ‘শুক্রবার ১৬ মে একটি টিভি চ্যানেলর কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে—এই বিষয়গুলো কিছুই জানা ছিল না।’ তিনি বলেন, ‘অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।’ আরও বলেন, ‘২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার কথা দিচ্ছি।’
চঞ্চল চৌধুরীর সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্যের বিষয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দ্বিমত নেই। তিনি বলেন, আশা করি যেসব বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো নিয়ে পরবর্তী সময়ে বিষয়ভিত্তিক আলোচনা করতে পারব। প্রথম পর্যায়ের সংলাপের সমাপ্তি টানব এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা খুব শিগগিরই শুরু করতে পারব। আরো বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত মতামত দেয়া হয়েছে, তার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে একটি জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারব বলে আমাদের দৃঢ় আশা।
জাতীয় ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো মঙ্গলবার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ইশরাক সমর্থকরা। মশিউর রহমান বলেন, ‘আগামীকালের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে। সরকারকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
টানা পঞ্চম দিনের মতো মঙ্গলবারও নগর ভবনে অবস্থান নেবে ইশরাক সমর্থকরা
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার সমন্বিত চেষ্টায় প্রাকৃতিক উপায়ে বড়াল নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। উপদেষ্টা নদীর স্বাভাবিক গতিপথ ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে চারঘাটের মোহনায় অবস্থিত স্নুইসগেটটি অপসারণ ও নদীর উৎসমুখ খননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে সুষ্ঠ পরিকল্পনা প্রণয়নের জন্য তাগিদ দেন। পাবনার আটঘরিয়ায় মৃত প্রায় ১৮ কিমি নদীর পুরর্জীবিত করতে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
প্রাকৃতিকভাবে বড়াল নদীর প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা চলছে: রিজওয়ানা হাসান
সারজিস আলম লেখেন, ‘ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয়ে চিনি। তিনি বলেন, বিএনপি অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত তিনটা জাতীয় নির্বাচন এবং অন্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। ইশরাক ভাই যদি বৈধতা দেন তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। আরো বলেন, উপদেষ্টা হিসেবে না হোক, গণঅভ্যুত্থানের একজন নেতৃত্ব চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ, অপমান করাতে পারেন না, পরোক্ষভাবে এই দায় তার ওপরেও বর্তায়।
উপদেষ্টা আসিফকে আক্রমণ ও অপমান করাতে পারেন না ইশরাক: সারজিস
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তিনি বলেন, সমালোচনা ও পিতা-মাতা তুলে গালাগালও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে ভোটাধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন-কাট বুঝিয়ে দিল। তিনি বলেন, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। আরো বলেন, হয় দাবি আদায় করব না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে, জনগণের ভোটার অধিকারের সঙ্গে এক চুল ছাড় হবে না।’
সর্বশক্তি দিয়ে ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন-কাট বুঝিয়ে দিল: ইশরাক
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, লুটের টাকা ম্যানেজমেন্টে একটি ফান্ড গঠনের জন্য। এই অর্থ ডিপোজিটর এবং একইসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে।’ তিনি বলেন, ‘লুটের অর্থের পরিমাণ অনেক। এটি বাজেট বা অন্য কোনো খাতে না এনে পুরোপুরি দরিদ্র জনগণের জন্য ব্যবহারের সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা।’ প্রেস সচিব জানান, এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে: প্রেস সচিব
কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং রোববার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিমান পরিবহন খাতে, বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে কানাডার আগ্রহ প্রকাশ করেন। চেয়ারম্যান বলেন, হাইকমিশনারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি। সম্ভাব্যতা প্রমাণিত হলে আমরা বাংলাদেশের বিমান পরিবহণ খাতের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত।’
বিমানবন্দর আবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী কানাডা
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা, জানিয়েছেন কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।’ উপদেষ্টা বলেন, ‘গেল এক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন বিশেষ অনুমতি ছাড়াই। ভিসা নিয়ে প্রতারণা না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেন রাষ্ট্রদূত।’ আরেক পোস্টে বলেন, ‘তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। এতে ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা।’ এজন্য নতুন নির্ধারিত ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকানির্ধারণ করে দেওয়া হয়েছে।
সহজ হলো কুয়েতের ভিসা, বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ভারতীয়দের জানিয়েছে , 'যদি আপনি আপনার অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে আপনাকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।' আরও বলা হয়েছে, যেসব ভারতীয় নাগরিকরা সীমিত সময়ের ভিসা যেমন কর্মী, ছাত্র, পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ও অবস্থানের সময়সীমা রয়েছে তাদের জন্য প্রযোজ্য।
অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ভারতীয়দের সতর্ক করল মার্কিন দূতাবাস
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে জটিলতা রয়েছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি ফেসবুকে লেখেন, আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইবুনাল রায় প্রদান করেছে। ইসি শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে, আপিলও করেনি। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও না নিয়ে এবং দুইজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করেছে ইসি। শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনও বিচারাধীন। বরিশাল সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইবুনাল। ট্রাইবুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য নয়। কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয়। অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে জটিলতা রয়েছে, জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না: আসিফ মাহমুদ
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। তিনি বলেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে।' আরো বলেন, আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।’ তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।'
নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য: উপদেষ্টা ফারুকী
ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে এ রাষ্ট্রীয় সফর হতে পারে। দুই দেশের কর্মকর্তারা সফরটি সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কাজ করছেন। চলতি মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। বৈঠকে বৈধ পন্থায় অভিবাসনের উপর গুরুত্বারোপ করা হয়েছিল। এর আগে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ফাঁকে জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। তিনি জানান, যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেফতার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, ঈদুল আজহায় কুরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না। সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন। ঈদের আগে এবং পরের তিনদিন বাল্ক চলাচল বন্ধ থাকবে।
জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী যাতে গ্রেফতার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়, নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবি জানায়, সোমবার ভোরে সামছুসহ আরও চার বাংলাদেশি চোরাকারবারি মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বর্তমানে ওই সীমান্ত এলাকার ভারতীয় অংশে কারফিউ জারি থাকায় বিএসএফ সদস্যরা তাদের দিকে গুলি ছুঁড়ে। এতে সামছুর বাম কাঁধে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ সামছুকে আহত অবস্থায় উদ্ধার করে দেশে আনেন তার সঙ্গে থাকারা। চিকিৎসা শেষে এখন আত্মগোপনে আছেন সামছু।
বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশি
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার আকাঙ্ক্ষাকে ধারণ করেই এনসিপির পথচলা। আমরা হিন্দু-মুসলমান-দলিতের উপনিবেশবিরোধী ও ব্রাহ্মণ্যবাদবিরোধী সংগ্রামের ধারাবাহিকতাকে ভিত্তি হিসেবে গ্রহণ করি। তিনি বলেন, এনসিপি নাগরিকের ধর্মবিশ্বাস ও আত্মিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল। ইসলামবিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে এবং ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না। এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক না ; বরং ধর্মীয় সহাবস্থান, সম্প্রীতি ও দায়-দরদ অনুশীলনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই এনসিপির লক্ষ্য। আরও বলেন, এনসিপি জাতি, ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের পরিবর্তে সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ করে। পারিবারিক আইনের আওতায় সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার আদায়ে এনসিপি কাজ করবে জানিয়ে নাহিদ বলেন, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি। এছাড়া এনসিপি হিন্দুত্ববাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রনয়ণে বিশ্বাসী।
রাষ্ট্রের অন্যতম ভিত্তি মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূলমন্ত্রই এনসিপির পথচলা: নাহিদ
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। এতে বন্ধ হয়ে গেছে সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। বেলা ১১টায় কর্মসূচি থাকলেও তারও আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একইসঙ্গে গোলাপশাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়।
ইশরাক সমর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি চলছে, উত্তাল নগর ভবন এলাকা
যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজাঢ় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইল বলছে, ‘আইডিএফের সুপারিশের ভিত্তিতে হামাসকে নির্মূল করার জন্য এবং তীব্র যুদ্ধ সম্প্রসারণে সফলতার জন্য কার্যকরী প্রয়োজনের কারণে এটি করা হচ্ছে'। নেতানিয়াহু বলেন,‘ ইসরাইল গাজা উপত্যকায় ক্ষুধা সংকটের বিকাশ রোধ করতে জনগণের মৌলিক চাহিদা মেটাতে খাদ্য প্রবেশের অনুমতি দেবে’, কারণ এই ধরনের সংকট ‘হামাসকে পরাজিত করার অব্যাহত অভিযানকে বিপন্ন করবে’। তবে আরো বলেছে, ত্রাণ যেন হামাসের কাছে না যায় সেই চেষ্টা করবে।
যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এটি প্রত্যাহার না হলে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এর উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে।’
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ
বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, আমরা আজ একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপ্রার্থক্য থাকতেই পারে। কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেয়া, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এটি মানুষের রাজনৈতিক অধিকার। আরো বলেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। তারেক বলেছেন, আমরা ঢাকা শহরে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ গঠন করার পরিকল্পনা গ্রহণ করতে পারি। স্কুলের সিলেবাসে খেলাধুলা ও দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে। তারেক বলেন, বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার জন্য যা যা থাকা দরকার কোকোর মধ্যে তার সবই উপস্থিত ছিলো।
সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান
অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে নাটোরের সিংড়ায় গোলাম হোসেন ওরফে বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কৃষকের বাড়ির পাশের একটি আম গাছ থেকে বাটুলের লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক বাটুল ওই গ্রামের কছিমদ্দিনের ছেলে। ইউপি সদস্য দুলাল বলেন, ‘কৃষক বাটুল মাঝে মাঝে জুয়া খেলতেন। কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। জুয়ায় লাখ টাকা হেরে বাসায় ফিরলে বউয়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বউ তার বাপের বাড়িতে চলে যায়। জুয়ায় টাকা হেরে ও বউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাগ এবং ক্ষোভে রাতের যে কোনো সময় আত্মহত্যা করেন তিনি।’
নাটোরের সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা
এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ লেখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আরও লেখেন, ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত আব্দুল্লাহ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় জানিয়েছে, ‘গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। হাড়ে মেটাস্ট্যাসিসসহ যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।’ আরো জানানো হয়, ‘এটি রোগের আরও আক্রমণাত্মক রূপের প্রমাণ হলেও, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে, যা কার্যকর ব্যবস্থাপনার সুযোগ করে দেয়।’
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে
রোববার গাজায় ইসরাইলি বাহিনী ১৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে প্রায় ৭০ জন উপত্যকাটির উত্তরাঞ্চলের এবং গাজা সিটির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজার। দ্বিতীয় দফার অভিযানে গত প্রায় দুই মাসে নিহত হয়েছেন ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮ হাজারেরও বেশি।
গাজায় জোরদার ইসরাইলি হামলা, একদিনে নিহত ১৫১ ফিলিস্তিনি
বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। গত বছর বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। নিষেধাজ্ঞার ফলে ভারতে প্রবেশের অপেক্ষায় ৩৬টি গার্মেন্টস পণ্য বোঝাই বাংলাদেশী ট্রাক বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ হতে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, গার্মেন্টস/তৈরি পোশাক পণ্যসমুহ শুধু মাত্র কলকাতা সমুদ্রপথে আমদানি করা যাবে। যে সকল পণ্যের এলসি/টিটি ইতোমধ্যে হয়ে গেছে সে সকল পণ্য যাতে আমদানি করা যায় তার জন্য কাস্টমসে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশী রপ্তানিকারকরা বলছেন, নৌপথে রপ্তানি সম্ভব না। ফলে ভারতে রপ্তানিটা বন্ধ হয়ে যাবে!
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকে গেল তৈরি পোশাকবোঝাই ৩৬ ট্রাক
গণঅভ্যুত্থান চলাকালে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গতকাল তিনি থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে আটক হন। পরে ডিবি জিজ্ঞাসাবাদ করে থানায় হস্তান্তর করে।
হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে, জামিন শুনানি ২২ মে
সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সাধারণভাবে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের কারণে দুবছরের বেশি সাজাপ্রাপ্ত হন তাহলে ট্রেডিশনালি তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তিনি বলেন, ‘তবে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের কারো বিরুদ্ধে যদি মামলার চার্জশিট হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদিও সাধারণ নিয়ম হচ্ছে একটা লোকের বিরুদ্ধে চার্জশিটে দিলেই অযোগ্য হবে না, দোষী সাব্যস্ত হতে হবে।’ আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালেও এরকম একটা আইন হয়েছিল। তারা বলেছেন বিশেষ সময়ের অপরাধের শাস্তি নিশ্চিতে বিচার প্রক্রিয়ায় চার্জশিটকেই আমলে নিতে। সেটার সঙ্গে আমরা এগ্রি করেছি। অপরাধ সাব্যস্ত করতে গেলে আপিল টু আপিল দীর্ঘ সময় লেগে যাবে!
মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য-একমত জামায়াত: আব্দুল্লাহ মো. তাহের
বাংলাদেশে ব্যাংকের তথ্যমতে, মার্চে বাংলাদেশিরা বিদেশে ৩৬১ কোটি টাকা খরচ করেছেন, যা ফেব্রুয়ারির তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কম। ২০২৪ সালের মার্চে ছিল ৫০৩ কোটি টাকা, অর্থাৎ ১৪২ কোটি টাকা বেশি। মার্চে ভারতীয় লেনদেন ছিল ২৭ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০৬ কোটি টাকা, অর্থাৎ ৭২ দশমিক ২৬ শতাংশ কম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বৃদ্ধি পেয়েছে। মার্চে যুক্তরাষ্ট্রে ৫৭ কোটি ৪০ লাখ, যুক্তরাজ্যে ৩৬ কোটি এবং সৌদি আরবে ৩৫ কোটি টাকা খরচ হয়েছে। দেশের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ২৬ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন তিন হাজার ৭৫৫ কোটি টাকায় পৌঁছেছে।
ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
ইউজিসি সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন জানিয়েছেন, নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত ঢাকার সরকারি ৭ কলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে চলবে। আর ঢাকা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তানজীমউদ্দিন বলেন, ৭ কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের সদর দপ্তর ঢাকা কলেজে থাকবে। প্রসঙ্গত, ৭ কলেজের জন্য অনুষদ-ভিত্তিক ক্যাম্পাস চালু করা হতে পারে। যেমন, সরকারি তিতুমীর কলেজে ব্যবসায় শিক্ষা অনুষদ থাকবে বলে জানা গেছে। অন্যান্য কলেজগুলোতে অন্যান্য অনুষদ হতে পারে।
নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির অধীনে চলবে ৭ কলেজ: মোহাম্মদ তানজীমউদ্দিন
কুয়েটে প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। সোমবার দুপুর ১২টার মধ্যে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারিক কার্যক্রম শেষ না হলে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর আগে শিক্ষক লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বিরত ছিলেন শিক্ষকরা। রোববার প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভায় ওই সদ্ধিান্ত নেন শিক্ষকরা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক সমিতির সভা চলে।
কুয়েটে প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার ঘোষণা শিক্ষক সমিতির
জামায়াত নেতা ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ও সর্বজনীন জীবনবিধান। তাই আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। অন্যথায় দুনিয়া ও আখেরাতে উভয় ক্ষেত্রেই আমাদেরকে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। আরো বলেন,নামাজ আল্লাহর দেওয়া বিধান ও শেখানো পদ্ধতি। আর আল্লাহর রাসুল (স.) আসরের নামাজের বিষয়ে বিশেষভাবে তাগিদ দিয়েছেন। বস্তুত, নামাজই আখেরাতের প্রস্তুতি গ্রহণের অন্যতম মাধ্যম। কারণ, ইয়াওত তাবাগুন তথা হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব গ্রহণ করা হবে।
নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে: ডা. শফিকুর রহমান
জাতীয় প্রেসক্লাব চত্বরে কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যরা চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে। যাদের বক্তব্য শুনতে সেনাবাহিনীর একটি টিমও সেখানে গিয়েছিল। প্রতিনিধি দল সেনাবাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুসারে দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তৃতীয় পক্ষ দিয়ে দাবিদাওয়া না পাঠিয়ে সরাসরি পাঠানোর আহ্বান জানান। ১৪ মে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি আবেদন নিষ্পত্তি হয়েছে। আইএসপিআর জানায়, প্রতিনিধিদল ফেরার পথে কতিপয় আন্দোলনকারীদের ক্ষোভের শিকার হয়েছে, এরপর আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যরা চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে
কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেস ক্লাব। ঘটনার সঙ্গে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির এক নেতা প্রেস ক্লাবে গিয়ে দুঃখ প্রকাশ করেন। ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না। বিএনপি সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিএনপির দুঃখ প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে। মনসুর বলেন, পলাতক পাচারকারীদের লুটের জব্দকৃত টাকা ও শেয়ার দরিদ্রদের জন্য ও জনহিতকর কাজে ব্যয় করা হবে। এ লক্ষ্যে ফান্ড তৈরি করা হবে। গভর্নর বলেন, আইনের সঠিক ধারা মেনেই সবকিছু করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।
পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: আহসান এইচ মনসুর
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ-২০২৪ এ জানা গেছে, ২০২৩ সালের তুলনায় বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে এক লাখ ৬০ হাজার। দেশে বর্তমানে ২৬ লাখ ২০ হাজার বেকার জনগোষ্ঠী রয়েছে। যা ২০২৩ সালে ছিল ২৪ লাখ ৬০ হাজার। বর্তমানে পুরুষ বেকার রয়েছে ১৮ লাখ, যা ২০২৩ সালে ছিল ১৬ লাখ ৪০ হাজার। বর্তমানে মহিলা বেকারের সংখ্যা ৮ লাখ ২০ হাজার, যা ২০২৩ সালেও ছিল ৮ লাখ ২০ হাজার। বিবিএস জানায়, যারা বিগত ৭ দিনে কমপক্ষে ১ ঘণ্টাও কোনো কাজ করেননি কিন্তু কাজ করার জন্য গত ৭ দিন ও আগামী দুই সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন, তাদেরকেই বেকার জনগোষ্ঠী হিসেবে ধরা হয়েছে।
বিবিএসের জরিপ: দেশে আরও বেকার বাড়ল ১ লাখ ৬০ হাজার
ফরিদপুরে জনৈক আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে দীর্ঘ ৫ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি (৬৫) নামের এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। মরিয়ম বিবিকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। গৃহকর্মী মরিয়ম বিবিকে নির্যাতন করা হতো, বাড়ির থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হতো বলে অভিযোগ। গৃহকর্মীর সন্তান আদালতের স্মরণাপন্ন হলে আদালত তাকে উদ্ধারের আদেশ জারি করেন।
ফরিদপুরে দীর্ঘ ৫ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি (৬৫) নামের এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ
রোববার আদালতে পুলিশি হেফাজত থেকে জুয়েল খান (২৭) নামে হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। যশোরের বাঘারপাড়ায় আলআমিন নামে একজন ইজিবাইক চালককে হত্যা মামলার প্রধান আসামি জুয়েল খান। ২০২১ সালের ৮ ডিসেম্বর ওই ইজিবাইক চালককে ভাড়া করে এনে তার বাহনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাঘারপাড়ার বুধোপুর গ্রামে নিয়ে যান জুয়েল ও তার সঙ্গীরা। এরপর ওই বছরের ১৫ ডিসেম্বর র্যাবের একটি স্পেশাল টিম জুয়েলসহ চারজনকে গ্রেফতার করে।
আদালতে পুলিশি হেফাজত থেকে হত্যা মামলার আসামির পলায়ন
ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে ৪০ রোহিঙ্গা শরণার্থীকে লাইফ জ্যাকেট পরিয়ে আন্দামান সাগরে ফেলে দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়, ভারতের এ ধরনের মর্মান্তিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে শান্তিকামী বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
৪০ রোহিঙ্গাকে সাগরে নিক্ষেপ ভারতীয় নৌবাহিনীর, জামায়াতের নিন্দা
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ঈদুল আজহার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। মালিক বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে অন্তবর্তী নিষেধাজ্ঞা দেওয়াতে সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হাজার হাজার কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে। সব কিছুর বিচার করতে হবে। তিনি ঘোষণা দেন- আগামী জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হবেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পর: যুক্তরাজ্য বিএনপির সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা, আচরণবিধি প্রকাশসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দাবি তারা সোমবার দুপুরে ছাত্র সমাবেশের ডাক দেন। শিক্ষার্থীদের বাকি দুটি দাবি হলো- রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতার পথনকশা প্রণয়ন করা। মেহেদী হাসান সজিব বলেন, রাকসু নির্বাচনের জন্য প্রশাসন থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনার কোনো ফলপ্রসূ কাজ করতে পারেননি। আচরণবিধি এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ অতিক্রম হয়ে গেলেও এখনো তারা প্রকাশ করতে পারেননি।
রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণাসহ ৪ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করীম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারসহ অতীতের সরকারগুলো শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো খাতগুলোকে অবহেলা করে পরিবহণ ও যোগাযোগের মতো বাহ্যিক ও স্থূল উন্নয়নে উন্নয়ন বাজেটের বড় অংশ ব্যয় করেছে। ফলে দেশে ঝাঁ চকচক রাস্তা ও সেতু দেখা গেলেও তারুণ্য সম্পদের বদলে বোঝায় পরিণত হয়েছে এবং স্বাস্থ্যসেবায় মানুষকে নাকাল হতে হয়েছে। তিনি বলেন, বেদনার সঙ্গে দেখছি এই সরকারও অতীত পাপ প্রবাহকে জারি রাখছে। সরকারের প্রতি আহ্বান করব, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন বাজেট পুনঃপ্রস্তাব করুন। আরো বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ করতে হবে যেন শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন, মানগত উন্নয়ন ও গবেষণা খাতে প্রবৃদ্ধি হয়।
স্বাস্থ্য-শিক্ষায় বরাদ্দ কমানো অভ্যুত্থানের চেতনাবিরোধী: চরমোনাই পির
গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৬ জনকে হত্যা করা হয়েছে তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত ৫৩,৩৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২১,০৩৪ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০-এরও বেশি বলে জানিয়েছে। তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলি বোমাবর্ষণে ২৪ ঘণ্টায় আরও ১২৫ ফিলিস্তিনি নিহত
পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত বলেছেন, ইসলামাবাদ কখনোই দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। আরও বলেন, ‘ইসরাইল উপমহাদেশের উত্তেজনায় জড়িত। একই সঙ্গে, পাকিস্তানের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না। তিনি বলেন, আমরা জানি যে, ইসরাইলি সরকার কিছু দেশের সঙ্গে যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। পাকিস্তানের জনগণ তাদের সব অপচেস্টা প্রতিহত করবে। এদিকে গ্রেফতার আতঙ্কে ভ্যাটিকান সফর বাতিল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী
গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক শুরু হয়েছে রোববার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ভক্ত-অনুরাগী ছুটে এসেছেন দরগাহ এলাকায়। মাজারের চারপাশ মুখর হয়ে ওঠে- ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে। ওরসকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওরস শেষ হবে আজ সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে। অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসন ছিল কঠোর অবস্থানে।
হজরত শাহজালালের (রহ.) ওরস শুরু, মুখর মাজার প্রাঙ্গণ
এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে বেনামে ডাকযোগে চিঠি পাঠিয়ে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। রংপুর প্রেস ক্লাবের সামনে বিকাল সাড়ে ৫টায় ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। বক্তারা হুমকিদাতাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে রংপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়, শহর প্রদক্ষিণ করে একই স্থানে সমাপ্ত হয়।
এনসিপির সদস্য সচিব আখতারকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, ওই সময়ের মধ্যেই নির্বাচন হবে। প্রস্তুতি আছে কিন্তু জানতে চাইলে তিনি বলেন, প্রস্তুতি তো সব সময়ের। আমরা হলাম বাস্তবায়নকারী সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতি তো সব সময় থাকে।
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে: ইসি মাছউদ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে বা ঐকমত্য হয়নি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ; এ ধরনের বিষয় এক করে কোন পদ্ধতিতে তা আইনগত ভিত্তি পাবে, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তাহের বলেন, ‘জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট চায়।’ তিনি বলেন, গণভোটের মাধ্যমে আইনগত একটি ভিত্তি হবে। নির্বাচন কমিশনারদের অবসরের পরও জবাবদিহির আওতায় আনতে বিদ্যমান আইনে সংশোধনের প্রস্তাব দিয়েছে জামায়াত। এনসিসি প্রস্তাবে জামায়াত নীতিগতভাবে একমত। তবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে ব্যাতীত। তাহের বলেন, একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়। সে জন্য একই ব্যক্তি প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবেন না।
গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ চূড়ান্তের প্রস্তাব জামায়াতের
স্থানীয় সরকার বিভাগ এক বিবৃতিতে বলেছে, নগরভবনের সামনে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বুধবার থেকে আন্দোলন করছে। এতে স্থানীয় সরকার বিভাগ এবং ডিএসসিসির কার্যক্রম ব্যাহত হচ্ছে। আদালতে বিচারাধীন থাকায় আইনসঙ্গত নয় এমন আন্দোলন করে জনদুর্ভোগ না করতে আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনানুগ ও দাপ্তরিক করণীয় ঠিক করবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে। মেয়াদসংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরও বলা হয়, ইঞ্জিনিয়ার ইশরাককে আলোচিত রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উল্লেখ করে তাকে শপথ থেকে বিরত রাখতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে।
আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: স্থানীয় সরকার বিভাগ
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটল, সেটি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। ৫ আগস্টের পর আরেকটার উদ্ভব ঘটলো ভুয়া সমন্বয়কের। চলুন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করি এই ভুয়া দিয়ে। প্রথমটা শুরু হোক দুদকের ভুয়া চেয়ারম্যানের বিরুদ্ধে। দুদকের প্রকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেলে তাকেও ধরবেন। অস্বীকার আমরা করি না, আমাদের মধ্যে কমবেশি দুর্নীতি রয়েছে। তিনি বলেন, মিথ্যাচার থেকে দুর্নীতির শুরু। আমাদের জনবল খুব কম। এখন দাবি উঠে জনবল বাড়ানোর। আরও বলেন, দুর্নীতির দুইটি দিক রয়েছে। একটি ডিমান্ড সাইট অপরটি সাপ্লাই সাইট। ডিমান্ড সাইট বলবে আমাকে কিছু ঘুস দিতে হবে আর সাপ্লাই সাইট বলবে আমি কিছু ঘুস দেব আমাকে কাজটা করে দেন। সবার আগে সাপ্লাই সাইটটা বন্ধ করতে হবে। পরে ডিমান্ড সাইট বন্ধ না হয়ে কোনো উপায় নেই।
আমাদের মধ্যে কমবেশি দুর্নীতি রয়েছে: দুদক চেয়ারম্যান
ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।
গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক
স্থল সীমান্তপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আখাউড়া স্থলবন্দর সীমান্তপথে বাংলাদেশ থেকে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, সুতার উপজাত, আসবাবপত্র রপ্তানির নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ফলে সকাল থেকে আখাউড়া স্থলশুল্ক স্টেশন দিয়ে মাছ ব্যতীত সব ধরনের পণ্য সামগ্রী ভারতে রফতানি বন্ধ হয়ে পড়ে। প্রতিদিন যেখানে অর্ধশতাধিক ট্রাকে করে বিভিন্ন পণ্য সামগ্রী এপথে ভারতে রপ্তানি বাণিজ্য হয়ে আসছে। সেখানে নিষেধাজ্ঞার কারণে মাত্র তিন গাড়ি মাছ ভারতের ত্রিপুরায় রফতানি হয়েছে। এতে রপ্তানি বাণিজ্যে হঠাৎই স্থবিরতা চলে আসে। বন্দরের ব্যবসায়ীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।
ভারতীয় নিষেধাজ্ঞায় আখাউড়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা
ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. শাহজাহান মিয়া বলেন, দায়িত্ব পেয়েছি, এবার কাজ শুরু করব। দায়িত্ব পেলে তো অবহেলা করার সুযোগ নেই। সেই দায়িত্ব যেখানেই হোক।
ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হলো ডিএসসিসির প্রশাসককে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল, আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরে আওয়ামী লীগের আমলের সব সিন্ডিকেট ভাঙার আহবান জানানো হয়। বক্তারা বলেন, আমরা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে নই। তবে যেটা চালানোর সক্ষমতা আমাদের দেশের আছে, সেটা বিদেশিদের কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারেক রহমান চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলে জানিয়েছেন। আবার হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলাম, সমমনা ১২ দল বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না।
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে না দিতে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। রোববার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ। তিনি সাড়ে ৮টায় বের হন। তাদের মধ্যে ৪৫ মিনিট সময় আলোচনা হয়েছে। কর্ণেল অলির উপদেষ্টা জানান, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি খালেদা জিয়ার শারীরিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। উল্লেখ্য, খালেদা জিয়া চিকিৎসা নিতে লন্ডন যাওয়ার পূর্বেও কর্ণেল অলি সাক্ষাৎ করেছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির বৈঠক, কর্নেল অলি খালেদা জিয়ার শারীরিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন হবে না। এমন বাজেট হবে, যা আগামী অর্থবছরের জন্য বোঝা হবে না। আগামী অর্থবছরে এডিপির আকার কমেছে। উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অহেতুক ব্যয় কমানো হয়েছে। তবে আগামীতে আড়াই হাজার ডাক্তারসহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সেজন্য তখন স্বাস্থ্য খাতে পরিচালন বরাদ্দও বাড়বে। শিক্ষকদের কল্যাণ ফান্ডসহ বিভিন্ন খাতে দেনা পরিশোধে বরাদ্দ থাকছে। আগামী বাজেট হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বাড়ানো, বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা, বাজেট বাস্তবায়নে ব্যবস্থাপনার উন্নয়ন এবং টেকসই অর্থনীতির বাজেট। তিনি বলেন, উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন বলেন, আগামী অর্থবছরে এডিপি যাতে শুরু থেকেই বাস্তবায়ন করা যায়, সেটি নিয়ে এনইসিতে আলোচনা হয়েছে।
এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন হবে না: পরিকল্পনা উপদেষ্টা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যার সুষ্ঠু বিচার হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নোট নিয়েছেন। সাম্যর বন্ধু এসএস নাহিন ইসলাম বলেন, আমরা শাহবাগ থানাকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলাম, কিন্তু আশানুরূপ অগ্রগতি পাইনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে ডিবির কাছে তদন্ত হস্তান্তর করা হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে।
সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
রোববার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে ব্লকেড বিক্ষোভ কর্মসূচি। ঘোষণা করা হয়। আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করা হবে। ‘ঢাকাবাসীর’ পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান। ইশরাক সমর্থকদের ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’—স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা কেউ কেউ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন, ইশরাককে যতদিন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না, ততদিন ফটকের তালা খুলবে না।
সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবন ব্লকেড ঘোষণা করেছেন ইশরাক সমর্থকেরা
গত ২৪ ঘন্টায় একনজরে ২১৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।