Web Analytics

টঙ্গীর সাতাইশ এলাকায় ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা আচমকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে গাজীপুরা-সাতাইশ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। পরে সড়ক থেকে সরিয়ে দিলে বর্তমানে কারখানাটির সামনে অবস্থান করছেন শ্রমিকরা। পুলিশ জানায়, কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। গত ১৮ মে কারখানা কর্তৃপক্ষ এক শ্রমিককে ছাঁটাই করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয় শ্রমিকরা। এবং সোমবার কর্মবিরতি পালন করেন তারা। পরে কারখানা কর্তৃপক্ষ ওইদিন রাতে কারখানা ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়।

20 May 25 1NOJOR.COM

শ্রমিকদের আন্দোলনের জেরে টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিউজ সোর্স

টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।