বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শেখ বশিরউদ্দীন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তাকে এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। এরপর গত ১৫ এপ্রিল এই দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেয়া হয় তাকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শরীয়তপুরে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এতে সংসদে প্রতিটা দলেরই প্রতিনিধি থাকবে। দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ তৈরি হবে না। পিআর পদ্ধতি সবার জন্যই কল্যাণকর জানিয়ে রেজাউল করিম বলেন, এজন্যই আমরা জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দাবি করেছি। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর কোনো ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না। অন্যান্য বক্তারা বলেন, জুলাই চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়াতে হবে। শহীদ পরিবারের পুনর্বাসন ছাড়া নির্বাচন না হওয়ার দাবিও তোলেন বক্তারা।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এতে সংসদে প্রতিটা দলেরই প্রতিনিধি থাকবে। দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ তৈরি হবে না: রেজাউল করিম
ঢাবির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার সবাই ঢাবি পরিবার৷ দ্বন্দ্ব-বিবাদ জিইয়ে রাখা যাবে না। সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে। তিনি বলেন, সহনশীল বজায় রাখতে না রাখলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে৷ তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে৷ প্রশাসন প্রতিনিয়ত সবার সাথে কথা বলছে। প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে৷ আরও বলেন, আনন্দ ঘন পরিবেশ ডাকসুর দিকে এগিয়ে যাচ্ছি৷ এখানে জয়-পরাজিত মুখ্য নয়৷ সবাই ডাকসুর মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা। এদিকে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।
ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার সবাই ঢাবি পরিবার৷ দ্বন্দ্ব-বিবাদ জিইয়ে রাখা যাবে না৷ সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে: ঢাবির ভিসি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, হায়ার এডুকেশন এক্সিলেন্স এন্ড ট্রান্সফরমেশন —হিট প্রজেক্টে কে কোন পন্থী বা কোন মতাদর্শের সেটা বিবেচনায় না নিয়ে যারা যোগ্য তাদেরকে চূড়ান্ত করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক জায়গা থেকে পক্ষপাতিত্বের অভিযোগ আসলেও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। আরো বলেন, ২৩ সালের জুলাইয়ে এ প্রকল্প শুরু হয়। এক বছরে কাজের কোন অগ্রগতি না হওয়ায় প্রকল্প থেকে সরে যাচ্ছিলো বিশ্বব্যাংক। জুলাই আন্দোলনের পর দায়িত্ব নিয়ে এ প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হয়। প্রাথমিকভাবে ১৫১টি সাব-প্রজেক্ট চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল চুক্তি সই হবে।
হায়ার এডুকেশন এক্সিলেন্স এন্ড ট্রান্সফরমেশন —হিট প্রজেক্টে কে কোন পন্থী বা কোন মতাদর্শের সেটা বিবেচনায় না নিয়ে যারা যোগ্য তাদেরকে চূড়ান্ত করা হয়েছে: ইউজিসি চেয়ারম্যান
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে রাজস্ব বোর্ড। কর জিডিপির অনুপাত ক্রমান্বয়ে কমছে। যা এখন উদ্বেগের কারণ। এসময় নিয়মিত রাজস্ব পরিশোধের আহ্বান জানান। সিপিডির গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম বলেন, সবাই ন্যায্য হারে কর দিচ্ছে না। গত এক বছরে একেকটি কোম্পানির করের হার প্রায় দ্বিগুন হয়েছে। সবচেয়ে বেশি করের বোঝা টেলিকম কোম্পানিগুলোতে। এরপরে আছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও সিমেন্ট শিল্প। সিপিডির মতে, যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভ্যাটের স্ল্যাব বেশি। কর জিডিপি অনুপাত অন্তত ১৫ ভাগ থাকা উচিত। কর্পোরেট ট্যাক্স ১৯ শতাংশের কাছাকাছি নিলেও কোনো খাত প্রতিযোগিতা সক্ষমতা হারাবে না। অন্যান্য দেশে এই হার ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে আছে।
কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে রাজস্ব বোর্ড। কর জিডিপির অনুপাত ক্রমান্বয়ে কমছে। যা এখন উদ্বেগের কারণ: আবদুর রহমান
রোগ নির্ণয়ে জরুরি পরীক্ষা-নিরীক্ষার ফি ঠিক করে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। মঙ্গলবার শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে তিনি জানান, রোগ নির্ণয়ের যৌক্তিক মূল্য নির্ধারণ করতে পারলে চিকিৎসা ব্যয় কমবে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিমের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আরও জানান, সারাদেশে ১০ হাজার চিকিৎসকের পদ শূন্য। প্রথম ধাপে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া ওষুধের দাম কমাতে যৌক্তিক মূল্য নির্ধারণের কাঠামো চূড়ান্ত করছে স্বাস্থ্য বিভাগ।
রোগ নির্ণয়ের যৌক্তিক মূল্য নির্ধারণ করতে পারলে চিকিৎসা ব্যয় কমবে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিমের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে: অধ্যাপক সায়েদুর
বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে স্কুল-কলেজ থেকে খেলাধুলা প্রায় উঠেই গিয়েছিল। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটি মেধাহীন জাতি গঠন করতে চেয়েছিল। তিনি বলেন, বিএনপির দলীয় হাইকমান্ড থেকে গাজীপুর-৬ আসনে নির্বাচনি মাঠ গোছাতে আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সে লক্ষ্যে আমি টঙ্গী, পূবাইল ও গাছা এলাকার মানুষের সেবক হিসেবে সবার দ্বারে দ্বারে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরছি।
বিএনপির দলীয় হাইকমান্ড থেকে গাজীপুর-৬ আসনে নির্বাচনি মাঠ গোছাতে আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে: হাসান উদ্দিন
তৌহিদ আফ্রিদির বন্ধু তানভীর রাহী বলেন, দেশের বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরও আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ংকর। ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে বাঘের মতো ভয় পায়।’ আরো বলেন, ‘রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো, যেন আমরা মানুষ না— পোষা জন্তু!' গণঅভ্যুত্থানের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সে সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহী নিজেও। বিভিন্ন সময় আফ্রিদি কনটেন্ট ক্রিয়েটরদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে ফোন করাতেন। রাহি জানান, আন্দোলনের দুই-তিন মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়। ভয় পেয়ে যাই। ফোন ধরার পর বলে, তোর সঙ্গে একজনের কথা বলাব—সে শিগগিরই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।’ রাহী বলেন, ‘যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে, তখন ফোন করতো। ক্ষমতা দেখাতো। রাহী বলেন, ‘তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন—এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না।’
ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ংকর। ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে বাঘের মতো ভয় পায়: রাহী
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, ‘গত ২৪ আগস্ট আপনার নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।’ আরো বলা হয়, ‘তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’ চিঠিতে বলা হয়, ‘এখন থেকে আপনি কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।’
বীর মুক্তিযোদ্ধা হিসেবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো: বিএনপি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান শোকজ নোটিশের জবাবে অভিযোগ অস্বীকার করে বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও অন্যান্য ঘটনায় তার বক্তব্য কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর ছিল না। তিনি বলছেন, ২০২৪ সালের ১৬ জুলাই শহীদ আবু সাঈদকে হত্যার পর প্রথমেই শহীদকে ‘বীরশ্রেষ্ঠ’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছিলেন। ধর্ম বিষয়ে তার অবস্থান স্থির, তিনি ইসলাম বিশ্বাসী, তবে রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সরব হয়েছেন। ফজলুর রহমান জানিয়েছেন, কোটাবিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলনে তিনি ছাত্রদের উৎসাহ দিয়েছেন, নেতাকর্মীদের অনলাইনে ও টিভিতে উজ্জীবিত করেছেন এবং জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি উল্লেখ করেছেন, জামায়াত-শিবির ও কিছু ছাত্র নেতৃত্ব স্বাধীন আন্দোলনের সাফল্য নিজেদের নামে দাবী করেছে, সারজিস আলম শিবিরকে ভ্যানগার্ড বলেছে, যা তিনি অনুচিত মনে করেন। তিনি আবার বলেছেন, বিএনপিই মূলত আন্দোলনের দিকনির্দেশনা দিয়েছে এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্য রক্ষা করেছে। তিনি নিশ্চিত করেছেন, কোনো বক্তব্যের কারণে দলের ক্ষতি হয়নি এবং হবে না। যদি কোনো ভুল প্রমাণিত হয়, তিনি ক্ষমা প্রার্থনা করবেন। ফজলুর রহমান দলীয় বিচার-বিবেচনায় আস্থা প্রকাশ করে সুবিচারের প্রত্যাশা করেছেন। এছাড়া ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রতিক্রিয়ায় তিনি জামায়াত শিবির ও এনসিপির বিরুদ্ধে ক্রমাগত কথা বলে গেছেন।
ফজলুর রহমান শোকজ নোটিশের জবাবে অভিযোগ অস্বীকার করে বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও অন্যান্য ঘটনায় তার বক্তব্য কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর ছিল না।
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের মাঠে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে এ কর্মসূচি থেকে জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ নিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া বলেন, তাকে পছন্দ করি বলেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেক আগেই সতর্ক করেছিলাম। কিন্তু তিনি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে শেষ পর্যন্ত জুলাই আন্দোলনের চেতনা ও ইসলামি রাজনৈতিক দলবিরোধী বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। উনার এমন বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে-এটি কোনো অবস্থায়ই মেনে নেওয়া যায় না। কিশোরগঞ্জ জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, ফজলুর রহমান সাহেব একজন বড়মাপের নেতা হয়েও সাম্প্রতিককালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বন্দনা গাইতে গিয়ে ইসলাম ও বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন নিয়ে, এমনকি তাদের অনেককে রাজাকার বলে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করছেন। ফজলুর রহমান বলেন, আমি আমার দলকে মুক্তিযুদ্ধের দল বলতে গিয়ে অনেক সময় প্রাসঙ্গিকভাবে অন্যান্য দলমতের কথা বলি। কিন্তু যেভাবে অপপ্রচার হচ্ছে, সেভাবে নয়।
গুরুদয়াল সরকারি কলেজের মাঠে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনই ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দুটি ব্যানার ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার চারুকলা অনুষদে দুই ধাপে এ ঘটনা ঘটে। প্রথমে ফেসবুকে একটি ব্যানার ভাঙচুরের ছবি ছড়িয়ে পড়লে সরেজমিনে গিয়ে এর সত্যতা মেলে। দুপুর ২টা ১৯ মিনিটে চারুকলায় একটি ভাঙা ব্যানার পড়ে থাকতে দেখা যায়, যদিও ভেতরে আরেকটি ব্যানার তখনো অক্ষত ছিল। বিকাল ৩টার দিকে সহকারী প্রক্টর ইসরাফিল প্রাং সেটিও ভাঙা অবস্থায় দেখতে পান। ভিডিওতে দেখা যায়, দুজন শিক্ষার্থী ব্যানার ভাঙচুর করছেন। পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ নিয়ে এসএম ফরহাদ বলেন, প্রচারণার প্রথম দিনই আমাদের ফেস্টুন ফেলে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। নির্বাচন কমিশনের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তির ব্যবস্থা করা। সহকারী প্রক্টর ইসরাফিল প্রাং বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনই ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দুটি ব্যানার ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মহেশখালীতে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. সোলাইমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে, মরদেহ গুম করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে পিপি মোশারফ হোসেন টিটু জানান, দণ্ডপ্রাপ্ত সোলাইমান মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করার সুবাদে শিশুটির চাচার বাসায় ভাড়া থাকতেন। ২০২২ সালের ৩০ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফিরলে সোলাইমান শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং পরে হত্যা করেন। এরপর শিশুটির মরদেহ একটি লাগেজে ভরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার উজানটিয়ার একটি লবণমাঠে ফেলে আসেন। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার, আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষ দাবি করেছে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
মহেশখালীতে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. সোলাইমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আগামি নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না। জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে। সালাহউদ্দিন বলেন, সরকার বৈধভাবেই চলছে। যে সরকারই আসুক, সবাইকেই বিচার চালু রাখতে হবে। জোট নিয়ে বলেন, বেশ কয়েকটি ইসলামি দলের সাথে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সাথে জোটের সম্ভাবনা নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাইয়ে তারা গুরুত্ব পাবে। মেধাভিত্তিক রাজনীতি যারা করবে, তারাই প্রতিনিধিত্ব করবে দলকে।
২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই: সালাহউদ্দিন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ‘ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে’ শিরোনামে যে খবর প্রচারিত হচ্ছে, তা ভিত্তিহীন। সরকার বিদেশ থেকে, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত শুধু মাংস উৎপাদনেই সীমাবদ্ধ নয়; এটি নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান, দারিদ্র্য নিরসন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রায় ১৫ লক্ষ প্রান্তিক খামারি এবং ৬ লক্ষাধিক মৌসুমী খামারি কুরবানির ঈদ উপলক্ষে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে। আরো বলা হয়, মন্ত্রনালয় নানাভাবে এ খাতের উন্নয়ন করছে। এছাড়া মাংস আমদানির ফলে সংরক্ষণ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে বলে জানানো হয়।
ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে’ শিরোনামে যে খবর প্রচারিত হচ্ছে, তা ভিত্তিহীন: প্রাণিসম্পদ মন্ত্রণালয়
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭টি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী। সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি জানান, প্রথম স্তরে বিএনসিসির ২০০-এর বেশি সদস্য থাকবে। প্রক্টরিয়াল বডির শিক্ষক সদস্যরাও থাকবেন। আর দ্বিতীয় স্তরে কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে পুলিশ। তৃতীয় স্তরে সেনাবাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ৭টি প্রবেশমুখে অবস্থান করবেন। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে ৫ মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে প্রবেশ করবে সেনা সদস্যরা। ভোট গ্রহন শেষ হলে কেন্দ্রগুলো নিরাপত্তা বেষ্টনিতে ঘিরে রাখবে সেনা সদস্যরা। ফলাফল না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন। বৈধ ভোটার ছাড়া ভোটের দিন ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। ভোটের আগের দিন এবং ভোটের দিন ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। কমিশন জানায়, মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহিদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা।
ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭টি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী: রিটার্নিং কর্মকর্তা
সিলেটে সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন তদন্ত কর্মকর্তারা। লুটের সঙ্গে জড়িতদের পরিচয় ও প্রশাসনের ভূমিকা জানার চেষ্টা করছেন তারা। এর আগে, পাথর লুট কাণ্ডে গত ২০ আগস্ট ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কিনা তা নিরূপণ করা হবে। ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করার নির্দেশনাও দেয়া হয়েছে।
সিলেটে সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে, তবে এর মাশুল তাদেরই দিতে হবে। এমনকি শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা বাড়বে। জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল বিষয়ক নাগরিক সভায় তিনি এসব কথা বলেন। জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ মানুষ বলেছে তারা দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে ৮৭ শতাংশ। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর থাকার সাথে একমত ৮৯ শতাংশ। অনুষ্ঠানে বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে।
রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে, তবে এর মাশুল তাদেরই দিতে হবে: বদিউল আলম
জিওপি নেতা নুরুল হক নুর লিখেছেন, ‘জনকণ্ঠের’ মত ‘মাই টিভি’ দখলে কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছেন। এতদিন তারা নগদ ৫ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেনদরবার করেছেন। সমঝোতায় মিলেনি। ফলে চাপ সৃষ্টি করে গ্রেফতার করিয়েছেন। তিনি লেখেন, এই যে ‘ছাত্র হত্যা’ মামলায় আসামি করে ১ বছর পর গ্রেফতার করানো হয়েছে। মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য সুনির্দিষ্টভাবে অভিযোগে মামলা দেওয়া যেত। নুর বলেন, এ দুজনের গ্রেফতার দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনসহ অনেকক্ষেত্রে রেফারেন্স হবে যে, এভাবে যারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়, গণমাধ্যমের মালিক/ব্যবসায়ী/সেলিব্রিটিরাও মবের শিকার হচ্ছে। এসব ইস্যুতে সরকারের ওপর দেশি-বিদেশি চাপ বাড়বে, আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণে পিছপা হতে বাধ্য হবে। জনকণ্ঠ’ দখলের ন্যায় ‘মাই টিভি’ দখলেও যারা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এগুলো করাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
জনকণ্ঠ’ দখলের ন্যায় ‘মাই টিভি’ দখলেও যারা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এগুলো করাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক: নুর
কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ এর খসড়া চূড়ান্ত করার পর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারাগার কেন্দ্রীক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেল এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে উঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে এবং আরও দেড় হাজার জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন বলেও জানান তিনি।
কারাগার কেন্দ্রীক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেল এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে: কারা মহাপরিদর্শক
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত, সুজনসহ আরও কয়েকটি আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয়। এর আগে গত ২১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। এরও আগে, ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে রিভিউ শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।
ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এজন্য ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন। আলবানিজ বলেন, এই হামলার লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি নষ্ট করা এবং বিভেদ ছড়ানো। অস্ট্রেলীয় সরকার কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। আরও জানান, তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন প্রণয়ন করা হবে। সরকারি তথ্যানুযায়ী, গত বছর ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরাইল সিনাগগে হামলার ঘটনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল।
ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন আলবানিজ।
চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পালটা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের দখলে। এদিক যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই কোম্পানি দুর্লভ খনিজ উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অপরদিকে চীনের বিরল খনিজ রপ্তানিও বেড়েছে।
চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে: ট্রাম্প
উপদেষ্টা মাহফুজ আলমের উপর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এনসিপি। এক বিবৃতিতে বলেছে, হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও তাদের ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও মাফিয়া চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা শুধু জুলাই গণহত্যাকে অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরেও জারি রেখেছে। আরও উল্লেখ করা হয়, সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যাকে স্বাভাবিকীকরণের যে অপপ্রয়াস চলছে; কনস্যুলেট হামলা, কলকাতায় কার্যালয় স্থাপন ও বিভিন্ন ফোরামে অভ্যুত্থানকে ‘ষড়যন্ত্র’ হিসেবে উপস্থাপন- সবই আওয়ামী সন্ত্রাসের ধারাবাহিকতা ও বৃহত্তর চক্রান্তের অংশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো রাষ্ট্রীয় প্রতিবাদ কিংবা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা এই বিষয়ে অন্তবর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান ও পদক্ষেপ দেখতে চাই। আমরা যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের সহিংস কার্যক্রমের প্রেক্ষিতে এটিকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করুন।
উপদেষ্টা মাহফুজ আলমের উপর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এনসিপি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুকের বিরুদ্ধে বন্ধকী ঋণের নথিতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্পের চিঠিতে বলা হয়, কুক মিশিগানে একটি বাড়িকে নিজের প্রধান আবাস হিসেবে দেখিয়ে নথিতে স্বাক্ষর করেছিলেন। মাত্র দুই সপ্তাহ পর জর্জিয়ার আরেকটি সম্পত্তির জন্যও একই ঘোষণা দিয়ে নথি জমা দেন তিনি। ট্রাম্প লেখেন, ‘প্রথম প্রতিশ্রুতি দেওয়ার পর দ্বিতীয় নথি স্বাক্ষরের সময় আপনি তা জানতেন না, এটা বিশ্বাস করা কঠিন।' বিবিসি বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বারবার ফেডের ওপর চাপ বাড়িয়েছেন— বিশেষ করে এর প্রধান জেরোম পাওয়েলকে লক্ষ্য করে। তার অভিযোগ, সুদের হার কমাতে কেন্দ্রীয় ব্যাংক অনীহা দেখাচ্ছে। ১১১ বছরের ইতিহাসে ফেড বোর্ডের কোনো সদস্যকে এভাবে পদচ্যুত করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঢাকায় বিজিবির সদর দফতরে শুরু হলো বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক। সকালে সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন। অপরদিকে, বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন এ বৈঠকে। সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হবে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ, সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায় বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমনের উদ্যোগও নেওয়া হবে।
বিজিবির সদর দফতরে শুরু হলো বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক।
দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ৮৬ জন নিহত এবং ৪৯২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৮ জন দখলদার বাহিনীর নিক্ষিপ্ত গোলায় এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত আহত ও নিহতের সংখ্যা আরও বেশি। কারণ, তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। দখলদার বাহিনী এখন পর্যন্ত ৬২ হাজার ৭৪৪ জনের বেশি ফিলিস্তিকে হত্যা করেছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।
দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজা উপত্যকায় আরও ৮৬ জন নিহত এবং ৪৯২ জন আহত হয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার সময়। জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ১৯৬৭ সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র সমাধানের জন্য বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় রূপরেখা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামে বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে। ওআইসি বা মুসলিম উম্মাহ যে কোনো প্রস্তাব আনলে বাংলাদেশ নিঃশর্তভাবে সমর্থন করবে।
ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা
কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি। সবাই মিলে প্রতিরোধ করতে হবে। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এই এলাকাতেই জেলখানা। এইসব ভূমিদস্যুদের নিজেদের এলাকার জেলখানায় রাখার ব্যবস্থা করা হবে। খাল দূষণকারী ও দখলকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে। খাল দখলকারীদের ছাড় দেয়া হবে না।
মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাকসু নির্বাচনে বাগছাস ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ ও ইসলামী ছাত্রশিবির ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে। তবে ছাত্রদল সমর্থিত একটি প্যানেল আলোচনায় থাকলেও এখন পর্যন্ত তাদের প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, এজিএস (পুরুষ) পদে জিয়াউদ্দিন আয়ান এবং এজিএস (নারী) পদে মালিহা নামলাহ প্রমুখ। অন্যদিকে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে ভিপি পদে আরিফুল্লাহ আদিব, জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস (ছেলে) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (মেয়ে) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা প্রমুখ রয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে একটি প্যানেল এবং বামপন্থী শিক্ষার্থীদের দুইটি প্যানেল আলোচনায় রয়েছে। জানা গেছে, ছাত্রদলের কমিটিতে গ্ৰুপিং নিয়ে বিশৃঙ্খলা চলছে।
জাকসু নির্বাচনে বাগছাস ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ ও ইসলামী ছাত্রশিবির ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরমধ্যে রয়েছেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুর। বিচারপতি লুৎফর রহমান এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। উল্লেখ্য, এই ২৫ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে রয়েছেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুর।
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ-ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে শতাধিক গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। সোমবারের এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হয়নি। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, সন্ত্রাসীরা এখন পালিয়ে কয়েকজন নদীর মধ্যে কিছু এলাকায় অবস্থান করছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, মেঘনা পাড়ের এলাকায় প্রায়শই ডাকাতি ও জলদস্যুতার অভিযোগ রয়েছে নয়ন-পিয়াস গ্রুপের বিরুদ্ধে।
গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ-ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। শতাধিক গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেছেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’ ট্রাম্প বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’ ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়টার্স ও আলজাজিরায় কর্মরত সাংবাদিকও ছিলেন।
আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন: ডোনাল্ড ট্রাম্প
ডাকসু নির্বাচনের প্রচার শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। আগামী ৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রচার, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রচারণায় কঠোরভাবে আচরণবিধি মেনে চলতে হবে। ছাত্রী প্রার্থীরা হলে প্রচার চালাতে পারবেন পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। তবে অনাবাসিক বা অন্য হলের প্রার্থীরা কোনো হলে প্রচারণা করতে চাইলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধুমাত্র প্রশাসনের নির্ধারিত অডিটরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। এছাড়া প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে। প্রচারে শুধু সাদাকালো পোস্টার, লিফলেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। প্রার্থীর নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। কোনো দণ্ডায়মান বস্তুর গায়ে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ডাকসু নির্বাচনের প্রচার শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। আগামী ৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রচার, কঠোরভাবে আচরণবিধি মেনে চলতে হবে।
জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংস্কার ছাড়া নির্বাচন, দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে; তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। ডা. তাহের বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার সম্পন্ন করতে হবে। যারা নির্বাচনের আগে সংস্কার চান না, তাদের মনে অন্য মতলব রয়েছে। আরও বলেন, সংস্কারবিহীন নির্বাচন আওয়ামী জাহেলিয়াত ফিরিয়ে আনবে। বাংলাদেশের জন্য পিআর বা সংখ্যানুপাতিকই সেরা নীতি। এতে করে সন্ত্রাস ও ভোট চুরি বন্ধ হবে। সঠিক ও সুন্দর নির্বাচনে পিআরের বিকল্প নেই আর এটাই একমাত্র সমাধান।
সংস্কার ছাড়া নির্বাচন, দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে; তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না: তাহের
শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৩ ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট শিক্ষার্থীরা। ডিপ্লোমা-বিএসসি ইস্যুতে ডেসকোর নির্বাহী প্রকৌশলীর রুমে ডেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে ভোর সাড়ে ৪টায় বৈঠকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান বুয়েট শিক্ষার্থীরা। উল্লেখ্য, এর আগে ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা ইস্যুতে ৩ দফা দাবিতে আন্দোলন করছে বুয়েটের শিক্ষার্থীরা।
শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৩ ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট শিক্ষার্থীরা।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের আনহুই জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার উদ্বোধন করা হয়েছে জাতীয় জাদুঘরের লবিতে চীনের ৫,০০০ বছরের পুরোনো লিংজিয়াতান সংস্কৃতির ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতিকে উপস্থাপনের উদ্দেশ্যে নিদর্শনের রেপ্লিকা ও আলোকচিত্র প্রদর্শনী। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন চীনের আনহুই প্রদেশের ভাইস গভর্নর সান ইয়ং। ১৯৮৭ সালে লিংজিয়াতান গ্রামে একটি প্রাগৈতিহাসিক স্থান আবিষ্কৃত হয়। স্থানটি পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো ও প্রায় ১.৪ মিলিয়ন বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। প্রদর্শনীটি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শনিবার থেকে বুধবার সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৫.৩০ মিনিট ও শুক্রবার বিকাল ২.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের আনহুই জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
জকসুর নীতিমালা ১৫ দিনের মধ্যে অনুমোদেন ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি প্রদানসহ ৫ দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফ বলেন, জবি প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার স্বীকার হয়ে আসছে। আমরা আর বঞ্চনার স্বীকার হতে চাই না। যত দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করবেন তা ছাত্র এবং প্রশাসন উভয়ের জন্য ফলপ্রসূ হবে। তিনি বলেন, প্রশাসন চাইলে আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবো। মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
জকসুর নীতিমালা ১৫ দিনের মধ্যে অনুমোদেন ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি প্রদানসহ ৫ দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির।
সোমবার দ্বিতীয় দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৯ জেলার ২০টি আসনের সীমানা নিয়ে ৫১৩টি দাবি আপত্তির ওপর শুনানি গ্রহণ করে- তা নিষ্পত্তি করেছে ইসি। শুনানিতে আবেদনকারীরা বাগেরহাটের ৪টি আসন বহাল রাখার দাবি জানিয়েছেন। এছাড়া বরগুনা ও পিরোজপুর জেলায় একটি করে সংসদীয় আসন বৃদ্ধি করার দাবি জানান এলাকাবাসী। অপরদিকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের আসন সংখ্যা বাড়িয়ে ৮টি করার দাবি জানান আবেদনকারীরা। আবেদনকারীরা বাগেরহাটে আসন কমানোকে বৈষম্য ও অযৌক্তিক হিসেবে দেখছেন।
সোমবার দ্বিতীয় দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৯ জেলার ২০টি আসনের সীমানা নিয়ে ৫১৩টি দাবি আপত্তির ওপর শুনানি গ্রহণ করে- তা নিষ্পত্তি করেছে ইসি।
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, কেউ বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ ঐক্যবদ্ধ। তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কিছুই মেনে নেবে না। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে। সমালোচনা ও ভিন্নমতকে ধারণ করার মানসিকতা থাকতে হবে। আরো বলেন, কিছু ইসলামিক রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলেছে। এর উদ্দেশ্য হলো অল্প ভোট পেয়েও সংসদে আসন নিশ্চিত করা। কোনোভাবেই এই পদ্ধতি মেনে নেব না। আমিনুল বলেন, নতুন কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব ও উপদেষ্টাদের বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন দলগুলো ক্ষমতার মোহে বিদেশি সহযোগিতা নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি জনগণের দল। তাই সাধারণ মানুষের সমস্যা সমাধানকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
নতুন কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব ও উপদেষ্টাদের বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি: আমিনুল হক
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব লেখেন– মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ বা প্রতিবাদ গণতন্ত্রের মূলভিত্তি, যা যুক্তরাষ্ট্রের সংবিধানে সম্পূর্ণরূপে সুরক্ষিত। তবে এই অধিকারগুলো সবসময় দায়িত্ব ও শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করতে হবে। তিনি লেখেন, তাদের কর্মকাণ্ডেই প্রতিফলিত হয়েছে, কেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তারা জনগণকে বারবার আতঙ্কিত করেছে এবং ধ্বংসাত্মক আচরণ করেছে। একই ধরনের আচরণ তারা প্রকাশ্যে নিউইয়র্কেও করেছে। আরো লেখেন– সহিংসতা কোনো প্রতিবাদ নয়। ভয় দেখানো মত প্রকাশের স্বাধীনতা নয়। বিশৃঙ্খলা গণতন্ত্র নয়। মর্যাদার সঙ্গে প্রতিবাদ করুন, শত্রুতার সঙ্গে নয়। আরও বলেন– ভিন্ন মত প্রকাশের অধিকার পবিত্র। এই অধিকার জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের রক্ত ও ত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেস সচিব।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হলেও জনমনে নির্বাচন নিয়ে সংশয় কাটছে না। ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাবে, আম-ছালা দুটোই চলে যেতে পারে। তিনি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, অবাধ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য বিতর্কিত উপদেষ্টাদের দ্রুত প্রত্যাহার করে উপদেষ্টামণ্ডলী পুনর্গঠন করতে হবে। সরকারের মধ্যে থাকা ‘সরকারগুলো’ অবিলম্বে ভেঙে দিতে হবে। সমগ্র প্রশাসনকে সরকারের কার্যকরী নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সাইফুল বলেন, ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রথম কাজ হচ্ছে- ভেঙে পড়া সমগ্র নির্বাচন ব্যবস্থার ওপর জনআস্থা প্রতিষ্ঠিত করা। নির্বাচন বিধি চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত গ্রহণ করা। তিনি মনে করেন, নির্বাচনকালীন নির্বাচনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের দায়িত্বে নিয়ে আসাও জরুরি। এই সময় তিনি বিভাজনের রাজনীতি থেকে বেরোতে বলেন। জুলাইয়ে সনদে স্বাক্ষরই অঙ্গীকার, আলাদা অঙ্গীকারনামা লাগে না বলেও উল্লেখ করেন।
ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাবে, আম-ছালা দুটোই চলে যেতে পারে: সাইফুল
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সেই দেশগুলো ভালো নেই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। মান্না বলেন, মাত্র ২৫ দিনের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেড় হাজার মানুষ তাদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে শহীদ হয়েছেন। এই আন্দোলন ছিল যার জন্য তা কি হচ্ছে? দেশে এখনও চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, রাহাজানি চলছে। এখনও জিনিসপত্রে দাম কমেনি। আরও বলেন, এখনো পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস ফেরেনি। এখনো টাকা ছাড়া মামলা হয় না। কোন কোন অফিসে ঘুস ছাড়া কাজ হয় না। পুলিশের উপরে মানুষের আস্থা ফিরতে হবে। আস্থা ফিরলে এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এনজিওর লোক। তিনি দেশ চালাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত কোনো কিছুই হচ্ছে না। আমাদের সকলে মিলে তার পাশে থাকতে হবে। যাতে অবাধ নির্বাচন হয়।
আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সেই দেশগুলো ভালো নেই: মান্না
রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে ঢাকায় ‘মার্চ ফর আরাকান’ শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেন-জি অ্যাক্টিভিস্টরা। সোমবার বিকালে ‘আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’ উপলক্ষে ‘বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস’র ব্যানারে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ পদযাত্রার আয়োজন করা হয়। রোহিঙ্গা তরুণ আহনাফ আলম তার জাতির বিরুদ্ধে সংঘটিত নিপীড়নের দীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, ‘আরাকানে আমাদের পূর্বপুরুষদের শতাব্দীব্যাপী উপস্থিতি থাকার পরও আমাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা চলছে। বাংলাদেশে আমাদের ভাইদের মধ্যে অনেকের কাছে ভুল ধারণা ও বিদ্বেষ আছে, যা দূর করা জরুরি। সমাবেশে মার্চ ফর আরাকান’ কর্মসূচির মুখপাত্র শাহরিয়ার ফাহাদ রোহিঙ্গাদের মুক্তি ও আরাকান স্বাধীনতার জন্য আট দফা দাবি ঘোষণা করেন।
রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে ঢাকায় ‘মার্চ ফর আরাকান’ শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেন-জি অ্যাক্টিভিস্টরা।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে দেশে ফিরে যেতে প্রস্তুত। তিনি বলেন, সংলাপের প্রথম দিনে রোহিঙ্গারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা সরাসরি তুলে ধরেছেন। আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরা এবং প্রতিবেশী দেশসহ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।’ তিনি সংলাপের প্রধান দিকগুলো তুলে ধরে বলেন, ছয়টি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে: সমস্যার সমাধানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গারা সম্মানের সঙ্গে নিরাপদ ও স্থায়ীভাবে তাদের নিজ ভূমিতে ফিরতে চান। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সেবায় অনিশ্চয়তা কমানো জরুরি। বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাস গঠন অপরিহার্য। স্থানীয় ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরাধমূলক কর্মকাণ্ড নিরসন প্রয়োজন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। আরো বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দও সমর্থন জানিয়েছেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদাররা এই সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে দেশে ফিরে যেতে প্রস্তুত: খলিলুর রহমান
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিচারপ্রত্যাশী মানুষের সময়, শ্রম এবং অর্থ বাঁচাতে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার অংশ হিসেবে লিগ্যাল এইডের কাজ চলমান থাকবে এবং এ কাজের জন্য অনুদানের ওপর নির্ভর করবে না সরকার। তিনি বলেন, ‘আমাদের অর্থের সংকুলান আছে। তবে সেটিকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে অনেক কিছুই করা যাবে। যতদিন মেয়াদ অবশিষ্ট আছে আমরা কাজ করে যাব এবং এমন ব্যবস্থা করে যাব, যেন আমরা চলে গেলেও মানুষ এর উপকার পান।’ আরো বলেন, ‘সত্যিকারার্থে মানুষকে সেবা না দিতে পারলে আইন বা সরকারের প্রচেষ্টার কোনো মূল্য থাকবে না। আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ব্যবস্থারও প্রয়োজন এবং সেটার সামর্থ্য আমাদের আছে। আর যে ছয় মাস আমরা আছি, এর মধ্যে প্রত্যেকটি জেলায় লিগ্যাল এইডের জন্য আমরা ব্যবস্থা করে যাব।’ উপদেষ্টা বলেন, ‘লিগ্যাল এইডকে সহজলভ্য করে তুলতে পারলে খুব সহজে, অতি অল্প খরচে কত শত মানুষের সমস্যার সমাধান করতে পারব, ভেবে দেখবেন। লিগ্যাল এইড সেবা পেয়েছেন এমন ৯০ ভাগ মানুষ এর রায়ের ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি মাসে দুই লাখ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন উপদেষ্টা।
২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি মাসে দুই লাখ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন উপদেষ্টা আসিফ নজরুল।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এনজিওগুলোর ভেতরে অনেক অনিয়ম আছে, ওই জায়গা থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় আসতে হবে। কিভাবে আমরা দুর্নীতির বাইরে আসতে পারি সেটা দেখতে হবে। তিনি বলেন, সরকারি জায়গা থেকে একটা জায়গা পর্যন্ত আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের সবাইকে একটা পথ খুঁজতে হবে, যাতে আমরা যোগ্য মানুষকে আনতে পারি, যোগ্য এনজিও আনতে পারি, তাদের সাথে রাষ্ট্র প্রতিষ্ঠান কাজ করতে পারে। আরও বলেন, এটা যেন আমরা ভুলে না যাই আমরা ক্ষমতায় বসি না, আমরা মহান দায়িত্ব পালনের জন্য আসি, এটা ক্ষণিকের আজ আছি কাল চলে যাব। বিদায় যখন হবো মাথা উঁচু করে বিদায় নেব। দেশবাসী জানবে যে আপ্রাণ চেষ্টা হয়েছে। দেশের অনেক সীমাবদ্ধতা আছে। ১৬ বছরের অপশাসন দেড় বছরে বা এক বছরের একটা সরকার কি শুধরে দিতে পারে। মানুষ অনেক কিছু প্রত্যাশা করে।
এনজিওগুলোর ভেতরে অনেক অনিয়ম আছে, ওই জায়গা থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় আসতে হবে: উপদেষ্টা শারমীন
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের দরজা-জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও ইবাদুর রহমান চৌধুরীসহ প্রায় ৫০ নেতাকর্মী। নিউইয়র্ক সিটি পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২ জনকে আটক করে। পরে অবশ্য পুলিশ তাদের ছেড়ে দেয়। নিউইয়র্ক কনস্যুলেট অফিস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার চিন্তা করছে। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ঘটনার সময় স্বয়ং সরকারের উপদেষ্টা উপস্থিত ছিলেন। ডিপ্লোমেটিক ইমিউনিটির বিষয়টিও জড়িত। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কনস্যুলেট যোগাযোগ রাখছে। বিষয়টি মেয়র এরিক অ্যাডামসকেও অবহিত করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই তদন্তে নেমেছে, সংগ্রহ করছে ভিডিও ফুটেজ।
নিউইয়র্ক কনস্যুলেটে আ.লীগের হামলা, গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই তদন্তে নেমেছে, সংগ্রহ করছে ভিডিও ফুটেজ।
বিএনপি নেতা জিকে গউছ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দেবে। দেশ হাসিনামুক্ত ও কিছু নেতা পালিয়ে গেলেও এখনো তাদের দোসররা দেশে সক্রিয় রয়েছে। আরও বলেন, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত। বিগত ফ্যাসিবাদ জুলুম সরকার আমাদের নেত্রীর ওপর অমানবিক অন্যায় আচরণ করেছেন। বিনা কারণে তাকে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছিলেন। তিনি বলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সৈয়দ মো. ফয়সলের নেতৃত্বে মাধবপুর ও চুনারুঘাটে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপিত হবে। এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক রাজপথে থেকে তা রুখে দেওয়া হবে।
কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দেবে: জিকে গউছ
রোহিঙ্গা সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে সোমবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত হয় রাজনৈতিক নেতাদের নিয়ে বিশেষ অধিবেশন। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে বিএনপি নেতা ইসমাইল জবিউল্লাহ বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা সমাধানে রাজনৈতিক ও কূটনীতিকভাবে ব্যর্থ হয়েছে। সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রোহিঙ্গারা সেচ্ছায় আশ্রয়ী হয়নি, তাদের জোর করে আশ্রয়প্রার্থী বানানো হয়েছে। অধিবেশনে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, মানবিক মর্যাদা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন টেকসই হবে না। অন্যান্য নেতারা বলেন, সামনের দিনে কোনো ছায়া যুদ্ধ এড়াতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখার স্বার্থে রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি। সমাবেশে প্ল্যাকার্ড-ব্যানার হাতে নিয়ে রোহিঙ্গারা জানান, তারা নিজ দেশে ফিরতে চান।
রোহিঙ্গা সম্মেলনে প্ল্যাকার্ড-ব্যানার হাতে নিয়ে রোহিঙ্গারা জানান, তারা নিজ দেশে ফিরতে চান।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাক করায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। এর আগে, গত ২৪ জুলাই এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়।
এ বি এম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাক করায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াতে ইসলামী। কিন্তু যারা এমন কথা বলতে পারে, তারা মুসলমান হতে পারে না। কারণ, বেহেশতে যাওয়ার সিদ্ধান্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না। বুলু বলেন, যারা এই নির্বাচনে বিএনপিকে বলেন—বিএনপি নাকি প্রশাসন দখল করে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই—কারা প্রশাসন দখল করেছেন? আরও বলেন, আজকে বাংলাদেশে আসছে জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ভাইয়েরা। তারা যদি কোনো চাঁদা বা কিছু নেয়, সেটা ডোনেশন হয়ে যায়। আর জামায়াত বিভিন্ন ব্যাংক, বীমা বা শিক্ষা প্রতিষ্ঠান অটোমেটিক্যালি দখল করে ফেলেছে, সেটাকে বলা হয় পুনরুদ্ধার। কিন্তু বিএনপি যদি ১০টাকা নেয়, সেটা চাঁদাবাজি হয়ে যায়। শফিকুর রহমান সম্পর্কে তিনি আরও বলেন, তাকে একবার বলেছিলাম—আপনাকে তো জামায়াতের লোকেরা সাক্ষাৎ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আমাদের জন্য একটু দোয়া-ফিকির করেন, বাংলাদেশ যেনো বহিশত্রু থেকে রক্ষা পায়। আমরা সবাই যেন হেদায়েতের পথে চলতে পারি।
ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াতে ইসলামী। কিন্তু যারা এমন কথা বলতে পারে, তারা মুসলমান হতে পারে না: বুলু
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বিমানের টিকিট কেন্দ্রিক নৈরাজ্য চলছে। বিমান টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। এ সময় বিমান ও পর্যটন সচিব নাসরীন জাহান বলেন, বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য ঠেকাতে ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হচ্ছে। বিমানের টিকিট নিয়ে ফ্লাইট এক্সপার্ট এজেন্সির অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত চলছে। প্রতিষ্ঠানটির মালিকসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়াও, লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিমান ও পর্যটন সচিব।
বিমানের টিকিট কেন্দ্রিক নৈরাজ্য চলছে। বিমান টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে: বশিরউদ্দীন
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এই অধিবেশন শুরু হবে। আর ২৬ সেপ্টেম্বর এই তিন নেতার ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী, মোদির পরপরই শাহবাজ শরিফের বক্তৃতা নির্ধারিত রয়েছে। ফলে ইসলামাবাদের জন্য সরাসরি নয়াদিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হয়েছে। শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে থাকবেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও উপদেষ্টা তারিক ফাতেমি। চলতি বছর অধিবেশনের মূল প্রতিপাদ্য— ‘বেটার টুগেদার: এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’। প্রথা অনুযায়ী প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এরপর বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পাকিস্তান ও ভারতের পর একই দিনে ভাষণ দেবেন ইসরাইল, চীন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন মুহাম্মদ ইউনূস, শাহবাজ শরিফ ও নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন বলেন, আদালতে তৌহিদ আফ্রিদি দাবি করেছে, তার কিডনির রোগ আছে। এ–সংক্রান্ত কিছু কাগজপত্রও জমা দিয়েছে। এখন সবাই জানে এসব কাগজপত্র বানানো যায়। আসামিরা ধরা পড়লে প্রায়ই এসব বানিয়ে আনে। তিনি বলেন, আদালতকে জানিয়েছি, তৌহিদ আফ্রিদি একজন ‘মিডিয়া সন্ত্রাসী’। সে মিডিয়ার মাধ্যমে ‘হাউন আঙ্কেলে’র সঙ্গে ষড়যন্ত্র করেছে। এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সে তার সঙ্গে মিলে দেশে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসকে প্রভাবিত করার চেষ্টা করছে। দেশের ভেতরে সন্ত্রাস কায়েম করা ও ছাত্রজনকে হত্যা করার মতো কর্মকাণ্ডে সে সরাসরি জড়িত ছিল। আরও বলেন, যাত্রাবাড়ীর ঘটনায়ও তৌহিদ আফ্রিদিসহ তিনজন ষড়যন্ত্রে জড়িত ছিল। ডিবি ‘হাউন আঙ্কেল’সহ এ ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। নয়ন বলেন, গণঅভ্যুত্থান চলাকালীন শিক্ষার্থীদের শরীরের কাপড়চোপড় সরিয়ে ভিডিও করে জিম্মি করে রাখতো। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। এদিকে আসামি পক্ষের আইনজীবী খায়রুল ইসলাম দাবি করেছেন, তৌহিদ আফ্রিদি শারীরিকভাবে অসুস্থ। সে লিভার ও ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার অসুস্থতার সমস্ত কাগজপত্র আদালতে জমা দেয়া হয়েছে।
তৌহিদ আফ্রিদি গণঅভ্যুত্থান চলাকালীন শিক্ষার্থীদের শরীরের কাপড়চোপড় সরিয়ে ভিডিও করে জিম্মি করে রাখতো। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল: অ্যাডভোকেট নয়ন
দীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনি হাওড়াঞ্চলে স্পিডবোট নিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেছেন লুৎফুজ্জামান বাবর। তিনি রবিবার হাওড়ের বিভিন্ন গ্রামে ঘুরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, বাবর মদন উপজেলার। তিনি তিনবার নেত্রকোনা-৪ আসন থেকে সাংসদ হয়েছিলেন। তার আগমনে এ আসনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শহর থেকে গ্রাম সর্বত্র তোরণ নির্মাণ করা হয়। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। খালিয়াজুরীর বিভিন্ন ইউনিয়নে ঘুরে তিনি পথসভা করেন এবং প্রায় ৪৩টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। অর্ধশতাধিক স্পিডবোট ও তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত গণসংযোগে বাবর বলেন, ‘শুধু স্লোগান দিলে হবে না, যুবকদের শিক্ষায়, কারিগরি দক্ষতায় ও ব্যবসায় এগিয়ে যেতে হবে। নামাজ, কুরআন তেলাওয়াত ও শারীরিক ব্যায়ামও প্রতিদিনের জীবনে থাকা উচিত। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তারেক রহমানের জন্য দোয়া চান।
অর্ধশতাধিক স্পিডবোট ও তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত গণসংযোগে বাবর বলেন, ‘শুধু স্লোগান দিলে হবে না, যুবকদের শিক্ষায়, কারিগরি দক্ষতায় ও ব্যবসায় এগিয়ে যেতে হবে।
ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। এদিন মোট ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সিইসি অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মেজর কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এমনটি যেন ভবিষ্যতেও না ঘটে, তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। কোনো ধরনের বৈষম্য বা অসমতা দেখা দিলে, লিখিতভাবে জানালে বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মঙ্গলবার থেকে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। তিনি বলেন, ভোট প্রদানে জটিলতা এড়াতে হলে হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে ভোট দেওয়া যাবে। মঙ্গলবার সকাল ১১টায় সিনেট হলে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া উমামা ফাতেমার বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে প্রচারণা চালানোর বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলেও জানানো হয়।
ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন: সিইসি জসিম
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক কেবল দীর্ঘদিনেরই নয়; এটি আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর ফায়েজ বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে শিক্ষা খাতে নিরলসভাবে সমর্থন দিয়ে আসছে- যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের অব্যাহত সহযোগিতা ও বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে। অনুষ্ঠানে এই বছর সফলভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া নাজমুল হক হিমেলকে সংবর্ধনা জানানো হয়।
চীন বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে শিক্ষা খাতে নিরলসভাবে সমর্থন দিয়ে আসছে- যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ইউজিসি চেয়ারম্যান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। তিনি বলেন, নির্বাচনে নানা কারণে টাকা খরচ বেড়ে যায়। আমাদের দেশে ভোটার কেনার প্রবণতাও আছে। টাকা-পয়সার খরচ বাড়ার দুটি দিক আছে—একটি ডিমান্ড সাইড, আরেকটি সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড বন্ধ করতে হবে। এক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আছে, আমাদেরও ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে। অবৈধ টাকার প্রবাহ বেড়ে গেলে তা মুদ্রাস্ফীতি তৈরি করতে পারে। নির্বাচনের সম্পদ বিবরণীতে প্রার্থীরা ভুয়া তথ্য দিলে তার বিরুদ্ধে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, হলফনামা দাখিলের পর আমাদের হাতে সময় কম থাকে। এক্ষেত্রে যদি কারো তথ্য থাকে যে কোনো প্রার্থী তথ্য গোপন করেছেন, তা আমাদের সঙ্গে শেয়ার করবেন। সরকার প্রতিজ্ঞাবদ্ধ একটি ভালো নির্বাচন দিতে। আশা করছি- নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ের তদন্তে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এসব দলের জেলা ও উপজেলা পর্যায়ের দফতরের অস্তিত্ব ও কার্যকারিতা সরেজমিনে যাচাই করে ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। এক নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তারা নির্ধারিত চেকলিস্ট পূরণ করে সকল কাগজপত্রে পৃষ্ঠা নম্বর দিয়ে সিলগালা করে বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন। এরপর তারা গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন। মাঠ পর্যায়ের এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া পরবর্তী ধাপে অগ্রসর হবে।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ের তদন্তে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, গাজায় থাকা বাকি জিম্মিদের মুক্তি নিয়ে একটি সমঝোতা চুক্তি ‘টেবিলে রয়েছে’, এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে। ১৯ আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা যুদ্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাব দেয়। সেই প্রস্তাবটি হামাস গ্রহণ করেছে। তবে, এরপরও গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে নেতানিয়াহু। উল্লেখ্য, ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের বিক্ষোভের কারণে বেশ চাপে রয়েছে নেতানিয়াহু সরকার। তারা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবি জানিয়ে মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ আয়োজন করে।
গাজায় থাকা বাকি জিম্মিদের মুক্তি নিয়ে একটি সমঝোতা চুক্তি ‘টেবিলে রয়েছে’, এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে: আইডিএফ প্রধান
এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপ শুরু হতে পারে। তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সারজিস আলম আরও বলেন, ‘সাধু সাবধান। কে কী করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এতো ভালো না!’ আরো লেখেন, কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে।
কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে: সারজিস আলম
সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে দুদকের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ডিসি শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী। বক্তারা বলেন, ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জনগণের অভিযোগ শোনা, দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা তৈরিই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো তুলে ধরেন। জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় । এছাড়াও অনেক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত হয়।
সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে দুদকের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দেওয়ায় ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে রোববার বিকালে বিএনপির দপ্তর থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে সাত দিন সময় চান। কিন্তু দল তাকে আরও ২৪ ঘণ্টা অর্থাৎ রোববার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে দলের পক্ষ থেকে।
ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ফজলু সাত দিন সময় চেয়েছিলেন।
নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে ঢাবির রোকেয়া হলে অবস্থান করায় ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এর প্রতিক্রিয়ায় উমামা বলেছেন, আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করেছি এবং একটি অ্যাপ্লিকেশন দিয়েছি। যেহেতু আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। তিনি লেখেন, আমি গতকাল কোন নির্বাচনী প্রচার বা মিটিং করতে যাইনি। মেন্টাল রিলিফের জন্য বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি হলগেট ১০টায় বন্ধ হওয়ার আগেই হলে প্রবেশ করি। রাত দেড়টায় আসার ব্যাপারে যে ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত। কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি। তিনি বলেন, স্বতন্ত্র ইলেকশন করার কারণে তারা অযথা হ্যারেজ করছে। এক হলের শিক্ষার্থী অন্য হলে যাওয়া কোনো ফৌজদারি অপরাধ না। নিয়মবহির্ভূত হলেও নানা সময়ে এক হলের মেয়েরা অন্য হলে বিভিন্নসময় যান। এই স্বাভাবিক প্রবণতাকে ফেসবুকের কাঠগড়ায় তুলে ক্রিমিনালাইজ করা মেয়েদের চলাচলের পরিসরকে কমানোর সামিল। আমি নির্বাচিত হলে এক হলের মেয়েরা যাতে অন্য হলে নির্বিঘ্নে যেতে পারে, তার ব্যবস্থা করবো।
আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করেছি এবং একটি অ্যাপ্লিকেশন দিয়েছি। যেহেতু আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি: উমামা
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন। তার দৃঢ় বিশ্বাস, এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতির সঞ্চার করবে। আরও সফর বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়বে। ঢাকা ছাড়ার আগে ইসহাক দার তার এক্স পোস্টে এ আশাবাদের কথা বলেন। গত শনিবার দুপুরে ঢাকা এসেছিলেন ইসহাক দার। রোববার দিবাগত রাতে তিনি ঢাকা ছাড়েন। সফরের সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন ইসহাক দার। এছাড়া প্রধান উপদেষ্টা, বেগম খালেদা জিয়া, শফিকুর রহমান, আখতার হোসেনসহ রাজনৈতিক নেতাদের সাথেও বৈঠক করেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন।
হাইকোর্ট রায় দিয়েছে, বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে। আগে ৭৩৯ ধরনের জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারন করতো সরকার। কিন্তু ১৯৯৩ সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ১৭৭ ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। ২০১৮ সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা। রিটকারীর আইনজীবী জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে, সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নতুনকরে জীবনরক্ষকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিলেন হাইকোর্ট।
হাইকোর্ট রায় দিয়েছে, বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে।
হাসনাত আব্দুল্লাহ লেখেন, নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন; সে বিএনপির হোক, এনসিপির হোক, বামপন্থী হোক, ডানপন্থী হোক কিংবা দলবিহীন, তার শরীর, সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাটশেমিং করার অধিকার কেউ পায় না। হাসনাত বলেন– এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। ভয়ঙ্কর বিষয় হলো, এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকেই; যারা একদিকে নারীর অধিকারের কথা বলে, আর অন্যদিকে কোনো নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানে। রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্তা শারমিন, উমামা ফাতেমা, তাজনুভা জাবীন কিংবা মানসুরা আলম– তারা কেউ এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন। আরও বলেন, কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেয়া– নারীবিদ্বেষকে স্বাভাবিক করে তোলে। তিনি লেখেন, এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেয়া কোনো ‘নরমালাইজড রেসপন্স’ নয়, এটা জরুরি রাজনৈতিক লড়াই। এই লড়াই অব্যাহত রাখতে হবে। আমি নিজে শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি।
নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন; বিএনপির হোক, এনসিপির হোক, বামপন্থী হোক, ডানপন্থী হোক কিংবা দলবিহীন, তার শরীর, সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাটশেমিং করার অধিকার কেউ পায় না: হাসনাত
আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের একরাত পর ভারতের কলকাতা পুলিশ ছেড়ে দিয়েছে। জানা গেছে, গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। পরে মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান। কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ে সূচনা দেশে থাকতে হিন্দুদের ওপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সোচ্চার হন। এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাদের ওপর ক্ষুব্ধ। তারা কলকাতায় ক্ষিপ্ত মানুষের দ্বারা মবের শিকার হতে পারেন। ২১ সালের কুমিল্লার পূজার সময় সহিংসতায় তাকে দায়ী করে ভারতীয়রা।
আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের একরাত পর ভারতের কলকাতা পুলিশ ছেড়ে দিয়েছে।
দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলোর মধ্যে রয়েছে- পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালী আর পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার ডিসি করা হয়েছে। অন্যদিকে, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণা এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।
পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।
উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান বলেন, সারাদেশে ১৫’শ কিলোমিটার সড়ক-মহাসড়ক খারাপ অবস্থায় আছে। ডিসেম্বরের মধ্যে এসব সড়ক সংস্কার করা হবে। বর্তমানে সড়কের নির্মাণ ব্যায় ৩০ ভাগ বেশি। কমাতে গঠন করা হয়েছে রিভিউ কমিটি। তিনি বলেন, রাস্তার কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। বর্ষা শেষ হলে রাস্তা সংস্কার শুরু হবে। সংস্কারকাজ সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শেষ হবে। শুধু খোয়া ফেলে দিয়ে দায়সারাভাবে এসব রাস্তার সংস্কার হবে না। উপদেষ্টা জানান, শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। সড়কে যানবাহন কমে গেলে প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেয়া হবে। গাড়ি আমদানি নীতিতে কিছু সংস্কার আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে। অটোরিকশা বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়। এটা বন্ধে ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। বহির্বিশ্বের কথা ভাবলে অটোরিকশা এভাবে চলতে দেয়া উচিত নয়। কিন্তু তাদের বিকল্প কর্মসংস্থানের কথাও ভাবতে হবে।
বর্তমানে সড়কের নির্মাণ ব্যায় ৩০ ভাগ বেশি। কমাতে গঠন করা হয়েছে রিভিউ কমিটি। শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে: ফাওজুল
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী লেখেন, নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীরা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তিনি বলেন, বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে, বাংলাদেশের পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আমার সহকর্মীদের প্রয়োজনীয় যে কোনো সহযোগিতা প্রদানে আমি প্রস্তুত।
নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি: মুশফিকুল ফজল
গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় তাকে এজলাসে তোলা হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার এজাহারনামীয় আসামি।
যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার সকাল থেকে নির্বাচন ভবনে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন। এদিন ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে শুনানি চলবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে-বিপক্ষে দাবি-আপত্তির শুনানীর পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩ টি আসনের শুনানি অনুষ্ঠিত হবে। চারদিনের এই শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হবে।
রোববার সকাল থেকে নির্বাচন ভবনে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে।
নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছেন। মাহফুজ ঢোকার সময় কনস্যুলেট অফিসের সামনে তারা বিক্ষোভ করে। তারা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম ছোড়ে। কনস্যুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলে। এদিকে ওয়াশিংটন ডিসি থেকে অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, একটা দেশে রাজতন্ত্র চলছিল, সে দেশের রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলে-মেয়েরা রাজপুত্র ছিলেন। পুরো দেশটা তাদের ছিল, আপনারা ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন, এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, সে একটা কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক। এদিকে তথ্য উপদেষ্টা জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। উপদেষ্টা বাংলাদেশে ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার দাবির প্রেক্ষিতে বলেন, আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। আমি সব সময় বিকল্প ভালোর কথা বলে এসেছি।
বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছেন।
ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে ‘জুলাই আন্দোলন’ সংশ্লিষ্ট একদল বিক্ষুব্ধ মানুষ। দুপুরে সেখানেই নামাজ পড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের। সোমবার সকাল থেকে ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, ‘জুলাই রাজবন্দী’-সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রসঙ্গত,জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে ‘জুলাই আন্দোলন’ সংশ্লিষ্ট একদল বিক্ষুব্ধ মানুষ।
প্যারিসে ইহুদিবিদ্বেষ ও সহিংসতা ঠেকাতে যথাযথ ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে লেখা একটি চিঠি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেছে ফ্রান্স। চিঠিতে রাষ্ট্রদূত ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার সমালোচনা করেন। এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ‘ফ্রান্স অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ফ্রান্স ‘অ্যান্টি-সেমিটিজম মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।' বিবৃতিতে বলা হয়, কুশনারের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী, বিশেষ করে কূটনৈতিক কর্মকর্তাদের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দায়িত্ব লঙ্ঘন করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, ‘রাষ্ট্রদূত কুশনার ফ্রান্সে আমাদের সরকারের প্রতিনিধিত্ব করছেন এবং তিনি আমাদের জাতীয় স্বার্থ বাস্তবায়নে দারুণ কাজ করছেন। উল্লেখ্য, চার্লস কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের পিতা।
প্যারিসে ইহুদিবিদ্বেষ ও সহিংসতা ঠেকাতে যথাযথ ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে ম্যাকরনকে লেখা একটি চিঠি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স।
মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না জানিয়ে বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, যেদিন থেকে জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকে আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। বিদেশ থেকে তাকে হত্যার জন্য নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে ফজলুর রহমান বলেন, আজ আমার বাসার সামনে মব তৈরি করে হত্যার স্লোগান দেয়া হয়েছে। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমাকে হত্যা করতে স্লোগান দেয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক। আরও বলেন, মৃত্যুকে আমি ভয় পাই না কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। হে বাংলাদেশের মানুষ, যে দেশের জন্য আমি ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য? জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। ৫ আগস্টকে কালো শক্তি বলেননি দাবি করে পুরো বক্তব্য শোনার আহ্বান জানান। কোনো অন্যায় করলে এর জন্য ক্ষমা চাইতেও প্রস্তুত উল্লেখ করে বলেন, শোকজের জবাব তিনি তার দলকে দেবেন।
আজ আমার বাসার সামনে মব তৈরি করে হত্যার স্লোগান দেয়া হয়েছে। কোনো অন্যায় করলে এর জন্য ক্ষমা চাইতেও প্রস্তুত: ফজলু
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ, এসএমজি দেড় লাখ, এলএমজি ৫ লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে ৫০০ টাকা পুরস্কার দেয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে জানাতে হবে রিপোর্ট করতে হবে। গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পুলিশের একজন ভারতে আটক হয়েছেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। সবার সাহায্য সহযোগীতায় আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবো।
হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, ফেব্রুয়ারিতে ভোট দিতে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এতে, জনগণের ভোট দেয়ার প্রত্যাশা পূরণ হবে। তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। তাদের পছন্দমত ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন। আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তারা সেসময় পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এসময় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া করা হয়।
ফেব্রুয়ারিতে ভোট দিতে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে: মঈন
মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া আরও যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেছে ওয়াশিংটন। রোববার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর কয়েক মাসের মধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। সব মিলিয়ে এই মুহুর্তে বাংলাদেশে অবস্থান করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা।
যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়ে মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে।
রোহিঙ্গা সংকটের আট বছর নিয়ে কূটনৈতিক মিশনগুলো যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির বিষয়টি উল্লেখ করা হয়। বলা হয়, বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এছাড়া বড় সংখ্যার নতুন আগমনকারীরাও ইতোমধ্যে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা শরণার্থীরা তাদের ঘরে ফিরতে চায়। বিবৃতিতে সামরিক শাসন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। আরো বলা হয়, আট বছর পরও আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ও বাংলাদেশের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে। কূটনৈতিক মিশনগুলো এ সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
রোহিঙ্গা সংকটের আট বছর নিয়ে কূটনৈতিক মিশনগুলো যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সামরিক শাসন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়।
রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তার সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। মিয়ানমার সরকার এবং আরকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদশে না প্রবেশ করে। সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই আছে। প্রধান উপদেষ্টা বলেন, দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ক্ষন ঘোষনা করা হয়েছে। কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে তিনি এইসব কথা বলেন।
রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক নতুন করে আবার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এ জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। যা আগে ছিল ১২৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানিয়েছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান করা হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের আওতায়। আর পেমেন্ট সার্ভিস পরিচালিত হবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনের অধীনে। নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য একটি প্রধান কার্যালয় থাকবে। তবে কোনো শাখা থাকবে না। অনলাইনে অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে গ্রাহকরা টাকা জমা যেমন দিতে পারবেন, তেমনি খরচও করতে পারবেন। গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে ডিজিটাল ব্যাংক ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য দিতে পারবে। তবে লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পাঁচ বছরের মধ্যে প্রতিটি ডিজিটাল ব্যাংককে প্রাইমারি শেয়ার ছাড়তে হবে।
বাংলাদেশ ব্যাংক নতুন করে আবার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এ জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে।
রোববার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় সমান ১৪৬ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত রাশিয়ানরা বেলারুশে মানসিক ও চিকিৎসা সেবা গ্রহণ করছেন। গত মে থেকে জুলাই পর্যন্ত ইস্তাম্বুলে রাশিয়ান ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে তিন দফা আলোচনার বাস্তব ফলাফল ছিল বৃহৎ পরিসরে বন্দি বিনিময়। রাশিয়া জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের আট নাগরিক- কিয়েভ কর্তৃক অবৈধভাবে আটক কুরস্ক অঞ্চলের বাসিন্দাকে বিনিময়ের অংশ হিসাবে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে, রোববার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি পারমাণবিক কেন্দ্রে রাতারাতি ড্রোন হামলার অভিযোগ তুলেছে। যার ফলে কেন্দ্রটিতে আগুন লেগে একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর চুল্লির অপারেটিং ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।
রোববার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় সমান ১৪৬ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন।
কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উদ্বোধনী বক্তব্য রাখবেন তিনি। এর আগে, সোমবার সকাল ১০টার দিকে একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। রোববার বিকেল ৫টার দিকে এই সংলাপের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে ছিলো রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন। ২৪ আগস্ট শুরু হওয়া সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিনে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ২৪ জন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত ৬ আগস্ট গাজা শহরে সামরিক অভিযান শুরু করার পর থেকে জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে। এদিকে হাসপাতালে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে, আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সিভিল ডিফেন্স বলছে, ইসরাইলের চলমান অভিযান আরও গভীর উদ্বেগ তৈরি করছে। ময়দানে থাকা দলগুলোর সক্ষমতা এত সীমিত যে, তারা এ ধরনের ভয়াবহ হামলার মোকাবিলা করতে পারছে না। গাজার কোথাও নিরাপদ এলাকা নেই, সবখানেই বেসামরিক মানুষকে লক্ষ্য করে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবিরে পর্যন্ত বোমা বর্ষণ চলছে। যেখানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে, সেই এলাকায় টানা বোমাবর্ষণ চলছে।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ২৪ জন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের।
শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে থালাপাতি বিজয়ের সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়েছেন তিনি। সমাবেশে থালাপাতি বিজয় বলেন, জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজগম কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই। উল্লেখ্য, ২০২১ সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় থালাপাতির ফ্যানক্লাব হিসেবে যাত্রা শুরু করা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’। সেসময়ই ১৬৯টি আসনের ১১৫টিতে জয়লাভ করে দলটি। ২০২৪ তামিলগা ভেত্রি কাজাগাম দল গঠন করেন বিজয়। তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপাতি। পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে। ধারণা করা হচ্ছে, ‘২৬-এর বিধানসভা নির্বাচনে ডিএমকে’-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন বিজয়।
জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজগম কাউকে ভয় পায় না: থালাপাতি বিজয়
শুধু ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, দখলকৃত পশ্চিম তীরে তিনদিনের অভিযানে ৩ হাজারেরও বেশি জলপাই গাছ কেটে ফেলেছে নেতানিয়াহু বাহিনী, যা অঞ্চলটির কৃষকদের জীবিকা নির্বাহের মূল উপাদান। একমাত্র সহায়-সম্বল হারিয়ে অনেক ফিলিস্তিনি কৃষকই এখন নিঃস্ব। মূলত, এক ইসরায়েলি নাগরিক গুলিবিদ্ধের ঘটনায় আল মুঘায়্যির গ্রামে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। মাত্র ৭২ ঘণ্টার অভিযানে ঘর-বাড়িতে তাণ্ডব তো ছিলোই, রেহায় পায়নি কৃষিজমিও। প্রায় ৫০০ একর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি নির্মমতায়। উপড়ে ফেলা হয়েছে ৩ হাজার ১শ’টিরও বেশি জলপাই গাছ। এসব গাছেই জীবিকা নির্বাহ করতো গ্রামটির প্রায় চার হাজার বাসিন্দা। কৃষকরা বলছে, তারা হয়তো আমাদের গাছপালা-বাগান উপড়ে ফেলতে পারে কিন্তু আমাদের কখনওই উপড়ে ফেলা যাবে না। আমরা প্রতিরোধ করব। আমাদের শেকড় আমাদের জলপাই গাছের চেয়েও গভীর।
শুধু ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, দখলকৃত পশ্চিম তীরে তিনদিনের অভিযানে ৩ হাজারেরও বেশি জলপাই গাছ কেটে ফেলেছে নেতানিয়াহু বাহিনী!
ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রোববার তিনি বলেছেন, ইরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না। আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল, তা ছিল ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ। এদিকে বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান।
ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন আলি খামেনি।
আগামী সপ্তাহে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যমগুলো জানায়, আগামী ৩১ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য এক শীর্ষ সম্মেলনেও পুতিনের যোগ দেয়ার কথা রয়েছে। এই সামিটে অংশগ্রহণ করবেন ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এর আগে গেল জুলাই মাসে টাইমস জানায়, চীনা প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পকে নিয়ে একটি তৃপক্ষীয় বৈঠকের কথা ভাবছেন। সেসময় বলা হয়েছিল, শি জিংপিং সেপ্টেম্বর মাসের প্যারেডে ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে চেয়েছেন। যদিও পরে ক্রেমলিন জানায়, তৃপক্ষীয় বৈঠকের ব্যাপারে মস্কো কিছু জানে না। সবশেষ গেল মে মাসে মস্কো সফরে যান চীনা প্রেসিডেন্ট শি জিংপিং। সেখানেই এই দুই নেতার শেষ দেখা হয়েছিল।
আগামী সপ্তাহে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য এক শীর্ষ সম্মেলনেও পুতিনের যোগ দেয়ার কথা রয়েছে।
কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এর আগে রোববার বিকেল ৫টার দিকে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করা হয়। সেখানে আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে। রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রাদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। জোরপূর্বক নয়, নিজেদের অধিকার, মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান। সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা প্রতিনিধিরাও অংশ নেন।
কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ইয়েমেনের সানায় ইসরাইলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ইসরাইলের দাবি, রোববার হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে এই হামলা করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থিত একটি সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্র। এর আগে শুক্রবার হুথিরা দাবি করে, তারা ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ। ইসরাইলি বিমানবাহিনীর এক কর্মকর্তা রোববার বলেন, ক্ষেপণাস্ত্রটিতে সম্ভবত একাধিক সাব-মিউনিশন বহন করা হয়েছিল, যা বিস্ফোরণের উদ্দেশ্যে তৈরি। ইয়েমেন থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এটাই প্রথম।’ তবে গাজার প্রতি সহমর্মিতা থেকে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হুথিরা।
ইয়েমেনের সানায় ইসরাইলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
২০১৭ সালে সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার মামলায় দণ্ডিত কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে, গত ১৮ আগস্ট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন তিনি। ওইদিন শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২৩ সালের ২৩ নভেম্বর বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেন আদালত। তাকে কারাগারে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় নেতাকর্মীরা।
পল্টন থানার মামলায় দণ্ডিত কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি ও সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন। দার পাক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দিলে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিবার আমাদের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন, সার্ক আমাদের উভয়ের কাছেই অগ্রাধিকারপ্রাপ্ত।’ দার বলেন, ‘আমাদের দুই অর্থনীতি পরিপূরক। বহু ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’ তিনি দারিদ্র্য বিমোচন ও কমিউনিটিভিত্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের ভূমিকার উচ্চ প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ সৌভাগ্যবান যে আপনার মতো একজন সরকারপ্রধান রয়েছে।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান পরিবেশন করেন, সবাই তাদের প্রশংসা করে। এই চেতনার ওপরই আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে।’ ইসহাক দার বলেন, ‘অক্টোবরের মধ্যে ফ্লাই জিন্নাহ ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশা করা হচ্ছে।
যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান পরিবেশন করেন, সবাই তাদের প্রশংসা করে। এই চেতনার ওপরই আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
জুলাই আন্দোলনে শহীদদের খুনির জামিনের প্রতিবাদে রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। তারা আইন উপদেষ্টা ও বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবি জানান। যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল হাসানের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিরা। তারা অভিযোগ করেন, চিহ্নিত খুনিদের জামিন হলেও আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উলটো প্রতিবাদ করতে গেলে বখসের নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলেন তারা। আরো বলেন, হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হচ্ছে না। আবার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন।জুলাই হত্যায় জড়িত পুলিশের একজন উপপরিদর্শককে জামিন দেওয়া হয়েছে। পরে তারা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানান।
জুলাই আন্দোলনে শহীদদের খুনির জামিনের প্রতিবাদে রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপি নেতা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। রোববার সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেন তারা। তারা বলেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। সেই রক্তের দাগ না শুকাতেই ফজলুর রহমানের মতো মানুষ আবারও ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে। তারা বলেন, বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে দেয়া হবে না। আর যারা ২৪ কে স্বীকার করবে না তাদের এই দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। ৭১, ৫২ কে যেভাবে পূর্বের শাসকরা ভূলুণ্ঠিত করেছে; সেই একইভাবে ২৪কে ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না। বিক্ষোভকারীরা বলেন, বিএনপির এই সিনিয়র নেতাকে দ্রুত সময়ে গ্রেফতার করে কারাগারে নিতে হবে। গ্রেফতার না করা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত থাকবে।
রোববার সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ করেন বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়কের দায়িত্বে থাকা সালাহ উদ্দিন খান। লিখিত অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের দেড় দশকে বিএনপির নেতাকর্মীদের গুম ও হত্যা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় দলীয় কর্মী-সমর্থকদের হত্যার ঘটনায় দলটির পক্ষ থেকে অভিযোগ করার পরও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তদন্ত করে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারও করা হচ্ছে না। তাই দলটি পুনরায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করছে। অভিযোগে আরও বলা হয়, বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার জন্য ২ হাজার ২৭৬ জনকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করা হয়। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৮৪৮ জন শহীদের মধ্যে ৫২৬ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক। এরমধ্যে নয়টি অভিযোগ দায়ের করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা উপজেলা প্রশাসনের নেই। এটি স্রেফ গুজব। তিনি বলেন, ‘মসজিদ যদি কারো তৈরিই করতে হয় তাহলে মুসলিম পপুলেটেড এরিয়া আছে। চন্দ্রনাথের পাহাড়ের ওপরে মসজিদ বানাতে যাবে, ওখানে নামাজ পড়তে যাবে কে? এটা আসলে গুজব। অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন পদক্ষেপ নেবে না। ধর্ম উপদেষ্টার বলেন, 'আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম তিনি পালন করবেন। প্রত্যেকের উপাসনার জন্য আলাদা আলাদা একটা ব্যবস্থাপনা আছে। সেখানে আরেকটা ধর্মের উপাসনালয় গেলে এটার সংঘাত অনিবার্য হয়ে পড়ে। আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, সহমর্মিতার পক্ষে, টলারেন্সের পক্ষে। যেহেতু চন্দ্রনাথ, সীতাকুণ্ড এই এলাকায় প্রতিবছর দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা আসেন এটার স্যাংটিটি। পুণ্যার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে পারেন এ ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত তৎপর।'
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা উপজেলা প্রশাসনের নেই। এটি স্রেফ গুজব: ধর্ম উপদেষ্টা
ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবিসহ ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে ঢাবি ভিসি ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে করা আবেদন নিষ্পত্তির জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। চার শিক্ষার্থীর পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপাচার্য ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। ফয়েজ জানান, ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ্যে রাখা পুরুষের ছবি বা ঠিকানা সমস্যা নাও হতে পারে। তবে, নারীদের ছবি হাইলাইট করা যেতে পারে। কারণ, এর মধ্য দিয়ে অনেক নারী শিক্ষার্থীর ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন হচ্ছে। কেউ কেউ বুলিংয়ের শিকারও হচ্ছেন। কারণ অনলাইন থেকে ছবি নিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে নারীদের। এসব সমস্যার সমাধান করতে কর্তৃপক্ষের কাছে আবেদনে জানানো হয়েছিল। কিন্তু তারা তা নিষ্পত্তি না করায় নারী শিক্ষার্থীদের ব্যাক্তিগত নিরাপত্তা সুরক্ষার জন্যে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবিসহ ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।