Web Analytics

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সেই দেশগুলো ভালো নেই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। মান্না বলেন, মাত্র ২৫ দিনের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেড় হাজার মানুষ তাদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে শহীদ হয়েছেন। এই আন্দোলন ছিল যার জন্য তা কি হচ্ছে? দেশে এখনও চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, রাহাজানি চলছে। এখনও জিনিসপত্রে দাম কমেনি। আরও বলেন, এখনো পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস ফেরেনি। এখনো টাকা ছাড়া মামলা হয় না। কোন কোন অফিসে ঘুস ছাড়া কাজ হয় না। পুলিশের উপরে মানুষের আস্থা ফিরতে হবে। আস্থা ফিরলে এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এনজিওর লোক। তিনি দেশ চালাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত কোনো কিছুই হচ্ছে না। আমাদের সকলে মিলে তার পাশে থাকতে হবে। যাতে অবাধ নির্বাচন হয়।

26 Aug 25 1NOJOR.COM

আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সেই দেশগুলো ভালো নেই: মান্না

নিউজ সোর্স

আমরা পিআর নির্বাচনের পক্ষে নই, অবাধ নিরপেক্ষ ভোট হতে হবে: মান্না

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সেই দেশগুলো ভালো নেই। আমরা অবাধ নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন চাই। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোট দিতে পারেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।