কাতারের দোহায় হামাস-এর শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। তবে একটাই কথা বলতে পারি — আমরা বন্দিদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা ঘটার ধরণে আমরা সন্তুষ্ট নই।’ এদিকে ট্রাম্পের কিছু উপদেষ্টা কাতারে ইসরায়েলের হামলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন মার্কিন কর্মকর্তার মতে, হামলার আগে ট্রাম্পকে জানানো হয়নি — ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান কেইনের মাধ্যমে জানানো হয়। এরপর ট্রাম্প সঙ্গে সঙ্গে দূত স্টিভ উইটকফকে কাতারের কাছে বিবৃতি পৌঁছে দেয়ার নির্দেশ দেন। আরেক মার্কিন কর্মকর্তা জানান, উইটকফ যখন কাতারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন, তখন ইতিমধ্যেই খুব দেরি হয়ে গিয়েছিল। গত সোমবার উইটকফ নেতানিয়াহুর একজন শীর্ষ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু আলোচনার সময় আগত হামলার খবর তাকে জানানো হয়নি।
দোহায় হামাস-এর শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলি হামলায় আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়: ট্রাম্প
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে মোংলা বন্দরসহ জেলাব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্ট অবরোধ কোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। খুলনা-ঢাকা, খুলনা-বরিশাল, খুলনা-মোংলা, মোংলা-ঢাকা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কসহ ১৬টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ২১ জেলার সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করেছে। জেলার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড-শিল্পাঞ্চল ও দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইডসহ গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন। আসন কমে গেলে বাগেরহাটবাসী বঞ্চিত হবে।
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে মোংলা বন্দরসহ জেলাব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে বাদ দেয়ার প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার সকাল থেকে ভাঙ্গায় ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত ৮টি পয়েন্টে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এতে ঢাকা থেকে ভাঙ্গা হয়ে ২১টি জেলায় চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীদের দাবি, হামেরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে এই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন স্থানীয়রা।
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে বাদ দেয়ার প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
সাদিক কায়েম বলেছেন, ডাকসু জয় বা পরাজয় কিছু নেই। এখানে জুলাই প্রজন্ম, ঢাবি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তিনি শুরুতেই বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ’৯০-এর শহীদ, আবরার ফাহাদ, ছাত্রলীগ নির্যাতিত সবাইকে স্মরণ করছি। দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ডাকসুর ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই। সাদিক কায়েমকে আগে যেমন দেখেছেন, এখনও তেমনই দেখবেন ইনশাআল্লাহ। আরও বলেছেন, নির্বাচন আয়োজনে শিক্ষার্থীরা রাতদিন এক করে কাজ করেছেন। যে ধর্মের, মতের, পথের হোক না কেন— সবাই একসাথে এগিয়ে যাবো। ঢাবিকে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো। নিরাপদ ক্যাম্পাস হবে নারীদের জন্য। শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া। নবনির্বাচিত ভিপি বলেছেন, যারা নির্বাচনে অংশ নিয়েছে, তারা প্রত্যেকে একেকজন উপদেষ্টা। আশা করি তারা সবাই পরামর্শ দেবেন। জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছিল। এখান থেকেই দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের লড়াই চলবে। এদিকে এস এম ফরহাদ হোসেন বলেছেন, এই বিজয় সকল ঢাবি শিক্ষার্থীর। কোনও ভুল করলে সেটি আমাকে জানাবেন। কোনোরকম বিজয় মিছিলে আমরা যেতে চাইছি না।
আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ডাকসুর ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই: সাদিক কায়েম
হাসনাত আব্দুল্লাহ লেখেন, একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে দলগুলো যেভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের প্রভাব দেখিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ডাকসু এখন কেবল ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না, বরং জাতীয় রাজনৈতিক দলের একটি এক্সটেনশন গেমে পরিণত হয়েছে। যা নেতিবাচক দৃষ্টান্ত। আজ এর পাশাপাশি শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ, সবার প্রতি এক ধরনের গণহারে ট্যাগ বসানোর প্রবণতাও স্পষ্টভাবে দেখা গেছে। এই হাসিনার ফ্যাসিবাদী মানসিকতা দীর্ঘমেয়াদে রাজনীতিকে অনিরাপদ ও সংকুচিত করে তুলবে। তিনি লেখেন, আজ ডাকসুতে জয়ীরা কীভাবে দায়িত্ব নেবে এবং পরাজিতরা কীভাবে তা গ্রহণ করবে, এই দুইটি প্রশ্নের উত্তর আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা বলে দেবে। হাসনাত লেখেন, ছাত্র রাজনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে নিয়মিতভাবে নতুন নেতৃত্ব আসবে এবং পরাজয়কে পরবর্তী প্রস্তুতির অংশ হিসেবে গ্রহণ করা হবে। আরো লেখেন, সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত ভোটারদের রায়কে সম্মান করা। গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি হচ্ছে সহিষ্ণুতা। সবশেষে তিনি লেখেন, এই পরিস্থিতিতে আমি দেশের সব রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এখন সময় এসেছে এই চক্র থেকে বেরিয়ে এসে জনগণের চাওয়াকে অগ্রাধিকার দেয়ার। পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ে তোলার।
একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে দলগুলো যেভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের প্রভাব দেখিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক: হাসনাত
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে। মানবসভ্যতার উৎকর্ষ আর অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নারী-পুরুষ নির্বিশেষে কি ঘরে, কি বাইরে প্রতিটি মানুষের অবদান রয়েছে। বিশেষ করে নারীরা সাম্যের জন্য কাঙ্গাল। বিবিএস এর ২০২১ সালের জরিপ অনুযায়ী নারীরা গড়ে পুরুষের তুলনায় ৭ দশমিক ৩ গুণ বেশি সময় অবৈতনিক কাজে ব্যয় করেন। কিন্তু, আমাদের ভাইয়েরা বুঝতে চায় না যে, নারীরা যে পরিমাণ কাজ করে তার মূল্যায়ন এবং স্বীকৃতি দেওয়া উচিত। স্বীকৃতি প্রদান করার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কাঠামো গড়ে তোলা দরকার। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ও সামাজিক নীতিতে যত্নমূলক কাজ বা কেয়ারকে সংযুক্ত করার জন্য রাজস্ব, শ্রম এবং সামাজিক সুরক্ষা নীতিতে লিঙ্গকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা, কর্মসূচি ও বাজেট প্রণয়ন করা উচিৎ। বেসরকারি খাতকে সম্পৃক্ত করে মর্যাদাপূর্ণ কেয়ার গিভিং চাকরি, জেন্ডার সমতাভিত্তিক কর্মক্ষেত্র নীতি এবং কেয়ার অবকাঠামোয় বিনিয়োগকে উৎসাহিত করা উচিৎ। শ্রম অধিকার ও কেয়ার সম্পর্কিত বিধি-বিধান বিষয়ে আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে বেসরকারি খাতের কার্যক্রম সম্মানিত করা দরকার।
মানবসভ্যতার উৎকর্ষ আর অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নারী-পুরুষ নির্বিশেষে কি ঘরে, কি বাইরে প্রতিটি মানুষের অবদান রয়েছে। বিশেষ করে নারীরা সাম্যের জন্য কাঙ্গাল: শারমীন
কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের হামলার ভিডিও প্রচার থেকেও বিরত থাকার অনুরোধ করেছে সরকার। ওখানকার বাংলাদেশ দূতাবাস বলেছে, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত। একই বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে, জিএস পদে এস এম ফরহাদকে ও এজিএস পদে মহিউদ্দীনকে জয়ী ঘোষণা করা হয়েছে। দেখা গেছে, ১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৮ ভোট, উমামা ফাতেমা পেয়েছেন দুই হাজার ৫৪৯টি, আব্দুল কাদের ৬৬৮টি, শামীম হোসেন ১৮১৫টি ভোট পেয়েছেন। জিএস পদে এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪, শেখ তানভীর বারী হামিম ৫২৮৩, আবু বাকের মজুমদার ৮৪৫, মেঘমল্লার বসু ৪৬৪৫ ভোট পেয়েছেন। এজিএস পদে মহিউদ্দীন খান ৯৫০১ আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪২৫৮ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে, জিএস পদে এস এম ফরহাদকে ও এজিএস পদে মহিউদ্দীনকে জয়ী ঘোষণা করা হয়েছে।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা লেখেন, বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন। এর আগে দেয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন? এদিকে, ডাকসুর ভোটে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। অপরদিকে জিএস প্রার্থী হামীমও ভোট গণনায় জালিয়াতি, কারচুপি ও মেশিনের ত্রুটির অভিযোগ তোলেন।
বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন: উমামা
ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, ডাকসু নির্বাচনের ভোট গণনায় জালিয়াতি, কারচুপি ও মেশিনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি,জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে। আরও লেখেন, যাহোক প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ- আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম ও আছি এবং যতোদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।
ডাকসু নির্বাচনের ভোট গণনায় জালিয়াতি, কারচুপি ও মেশিনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই: হামিম
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং হতে হচ্ছে। লোডশেডিংয়ের এই পরিস্থিতি আগামী ২/৩ দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এ পরিস্থতি মোকাবিলায় পিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা করছে।
যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং হতে হচ্ছে। লোডশেডিংয়ের এই পরিস্থিতি আগামী ২/৩ দিনের মধ্যে উন্নতি হবে: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বিএনপি নেত্রী নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশের নারী সমাজও নির্যাতন নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি। মহিলা দলের নেতাকর্মীরা শত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও রাজপথ ছেড়ে যাননি। যখন ফেলানির লাশ ঝুলছিল, তখনো অনেক ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছেন। তিনি বলেন, জিয়াউর রহমান বলেছিলেন- দেশের অর্ধেক নারী, তাদের পশ্চাৎপদ রেখে জাতির উন্নতি আশা করতে পারি না। তিনি নারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনমুখী কাজের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। নারী আজ কর্মক্ষেত্রে তার যোগ্যতার প্রমাণ দিচ্ছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেটিকে সম্প্রসারিত করেছিলেন। একই সময় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম বলেন, শহীদ জিয়া আইন করে নারীদের যৌতুকের অভিশাপ থেকে রক্ষা করেছিলেন। জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়নের সূচনা করেছিলেন। খালেদা জিয়া আইন করে নারীদের অ্যাসিড সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছিলেন। তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য ৫০ শতাংশ কোটা রেখে ছিলেন।
মহিলা দলের নেতাকর্মীরা শত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও রাজপথ ছেড়ে যাননি। যখন ফেলানির লাশ ঝুলছিল, তখনো অনেক ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছেন: নার্গিস
ডাকসু নির্বাচনে প্রতিটি হলের আলাদা ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে এখনও ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪০৪২, আবিদ ৫৬৫৮, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ২,৫৪৯টি, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮টি, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১৮১৫টি ভোট পেয়েছেন। জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪, শেখ তানভীর বারী হামিম ৫২৮৩, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ৮৪৫, প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘমল্লার বসু ৪৬৪৫ ভোট পেয়েছেন। আর এজিএস পদে মহিউদ্দীন খান ৯৫০১ আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪২৫৮ ভোট পেয়েছেন।
১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪০৪২, আবিদ ৫৬৫৮, উমামা ফাতেমা ২,৫৪৯টি, আব্দুল কাদের ৬৬৮টি, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১৮১৫টি ভোট পেয়েছেন।
বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নেপালের গণঅভ্যুত্থানের অন্যতম কারণ। আলাল বলেন, নেপালের অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জেন জি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছেন। বাংলাদেশর তরুণরা এখন পরিবর্তনের আন্তর্জাতিক মডেল। তিনি বলেন, নেপালে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না। আজকের অভ্যুত্থানের অন্যতম কারণ সেই পিআর পদ্ধতি। আরও বলেন, জিওপলিটিকাল সিচুয়েশন যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে, সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে। ভূরাজনীতি ও কূটনীতি-এই দুই বিষয়ে সতর্ক থাকতে হবে।
নেপালে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না। আজকের অভ্যুত্থানের অন্যতম কারণ সেই পিআর পদ্ধতি: আলাল
ডাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এরইমধ্যে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে সারাদিনব্যাপী চলা ডাকসুর ভোট শেষ হয়েছে বিকেল চারটা নাগাদ।
ডাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বইছে, এরইমধ্যে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। রাত ২টার দিকে ফেসবুকে তিনি বলেন, পরিকল্পিত কারচুপির এ ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এ পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। আবিদুলের এ পোস্টের আগেই অন্তত তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন।
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
ডাকসু নির্বাচনের এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে। কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯; আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ ও মেঘ মল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন। অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ ও মেঘ মল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন। এছাড়া, সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১২৭০; আবিদুল ইসলাম ৪২৩; উমামা ফাতেমা ৫৪৭; আবদুল কাদের ৫৫ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৯৬৪; মেঘ মল্লার বসু ৫০৭; আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।
ডাকসু নির্বাচনের এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে।
এক সেমিনারে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের মতো পিএসসি পরীক্ষাকেও নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। তিনি পিএসসি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতেও নতুন নতুন কর্মসংস্থানের প্রত্যাশার কথা জানান। সেমিনারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সফট ও মোরাল ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। সৎ মানুষ তৈরি করতে না পারলে দেশ এগোবে না। একই সেমিনারে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়। তারপরও দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে।
দেশের মতো পিএসসি পরীক্ষাকেও নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ: আসিফ নজরুল
এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগামী ডিসেম্বর মাসে মীরগঞ্জ ব্রিজের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে বরিশাল-৩ এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের জন্য সাহায্য ও সহযোগিতা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মুলাদী উপজেলার জন্য কাঁচা ও সলিং রাস্তা, ২৭টি কালভার্ট, ৪৫টি গভীর নলকূপ, ৩৪টি মসজিদ ও মন্দির সংস্কারের কাজ। উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দ প্রদানের আশ্বাস দিয়েছেন। এছাড়া মুলাদী উপজেলার ১৮টি রাস্তা পাকার করার কার্যাদেশ বিবেচনাধীন রয়েছে এবং মুলাদী প্রেস ক্লাবের মেরামত ও সংস্কারের জন্য ২ লাখ টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে বরিশাল-৩ এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের জন্য সাহায্য ও সহযোগিতা চাওয়া হয়েছে: ফুয়াদ
মঙ্গলবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় ইমরান হায়দারের সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান ধাংগল। জামায়াত জানায়, সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং ভ্রাতৃপ্রতিম উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। আর তাদের মধ্যে বেশির ভাগ মা-বোনেরাই বিএনপির ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন। দেশের নারী সমাজ যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে, তাহলে নারীরাই পারবে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যে পরিবারে সহযোগিতার জন্য ফ্যামিলি কার্ড দরকার তাদের সবার পরিবারে এবার ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। দুলু বলেন, এই ফ্যাসিস্টদের দ্বারা এদেশের প্রশাসনিক ব্যবস্থা জুডিশিয়াল থেকে শুরু করে সব ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্টতন্ত্র কায়েম করেছে। এখান থেকে পরিত্রাণের পথ তারেক রহমান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্টতন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করবে।
বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। আর তাদের মধ্যে বেশির ভাগ মা-বোনেরাই বিএনপির ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন: দুলু
বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। পিন্টু বলেন, মব সৃষ্টি গত সরকারের আমল থেকে শুরু হয়েছে। আমরা এটা দমন করার জন্য ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ পরিস্থিতির জন্য দ্রুত নির্বাচন হওয়া অতি জরুরি। আমরা আশা করি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্যই আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। আরো বলেন, ডাকসুতে উৎসবমুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক প্রার্থী এখানে অংশগ্রহণ করেছে। আমি মনে করি হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে; তারপরও ছাত্রদলের যে পরিষদ তারা অনেক ভোটে বিজয়ী হবে।
মব সৃষ্টি গত সরকারের আমল থেকে শুরু হয়েছে। আমরা এটা দমন করার জন্য ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছি: পিন্টু
পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, দেশে খুন ও অপহরণের মতো ভয়াবহ অপরাধ বেড়েছে। এদিকে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৫ সালে অপরাধের সংখ্যা বেশি দেখা গেলেও এটি মূলত পূর্ববর্তী সরকারের আমলে গোপন থাকা মামলাগুলোর নতুন করে রেকর্ডের ফল। দেখা গেছে, গত ২০ মাসে মোট ৬ হাজার ৫৬টি হত্যা মামলা দায়ের হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৫৮টি অপহরণের মামলা দায়ের হয়েছে। শফিকুল বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ ১৩ মাসে খুনের হার তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হলো, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সংঘটিত অন্তত ১ হাজার ১৩০টি খুনের মামলা বিপ্লবের পর নতুন করে দায়ের হয়েছে। আরো বলেন, পূর্বে শাসক দলের সন্ত্রাসীরা এসব হত্যাকাণ্ড গোপন করেছিল এবং পুলিশকেও মামলা নিতে নিরুৎসাহিত করেছিল। তিনি বলেন, শাসক দলের সময় ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রেই মামলা করতে দেওয়া হতো না। বিশেষত অপরাধীরা যদি ক্ষমতাসীন দলের কর্মী হতো। পুলিশও তাদের বিরুদ্ধে মামলা নিতে অনীহা দেখাতো। প্রেস সচিব জানান, কিছু অপরাধের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। অপরাধের জবাবদিহি উন্নত হয়েছে। এখন ভুক্তভোগীরা রাজনৈতিক সন্ত্রাসের ভয়ে দমে না গিয়ে মামলা করতে পারছেন এবং পুলিশও তাদের বাধা দিচ্ছে না।
২০২৫ সালে অপরাধের সংখ্যা বেশি দেখা গেলেও এটি মূলত পূর্ববর্তী সরকারের আমলে গোপন থাকা মামলাগুলোর নতুন করে রেকর্ডের ফল: প্রেস সচিব
ঢাবির শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দলের সদস্য অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। অনেক ভোটার ভোট দিয়ে বুথের কলম নিয়ে চলে গেছে। পরে বলপয়েন্ট দিয়ে ভোট দিয়েছে ভোটাররা। এসব ব্যালট মেশিন যদি রিড না করতে পারে তাহলে দায় কার? তিনি বলেন, নির্বাচটি কেমন হয়েছে এখন পর্যন্ত তা বলার সময় হয়নি। নানান গুজব-অস্থিরতা আছে। প্রশাসনের কিছু বিষয়ে অব্যস্থাপনাও দেখা গেছে। তথ্যের গ্যাপ এবং ভুল বোঝাবুঝিও দেখা গেছে। সবাই যথেষ্ট পোলিং এজেন্ট পায়নি। অনেকেই পাস পেয়েছেন দেরিতে। কেউ কেউ আবেদন করেও পায়নি। এমন কিছু কিছু ঘাটতি ছিল। আরও বলেন, দুটি হলের কেন্দ্রে যারা দায়িত্ব পালন করেছেন তারা সমভাবে দায়িত্ব পালন করেননি। রোকেয়া হলে সহকারী প্রক্টরের সাথে ছাত্রদলের বাকবিতন্ডায় ভোটগ্রহণ কমে গেছে। অনেকেই আসেনি। আরও বলেন, অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেয়া হয়নি। কিছু অব্যবস্থাপনা না থাকলে আমরা আরও ভরসা নিয়ে এটিকে ভালো নির্বাচন বলতে পারতাম। এদিকে নির্বাচনে এখন পর্যন্ত বড় কোনো অসঙ্গতি শিক্ষক নেটওয়ার্ক দেখতে পায়নি বলে জানান অধ্যাপক গীতি আরা নাসরিন।
"ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।"-নির্বাচনে এখন পর্যন্ত বড় কোনো অসঙ্গতি শিক্ষক নেটওয়ার্ক দেখতে পায়নি: গীতি আরা নাসরিন
জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেছেন, মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট না। কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। মির্জা আব্বাসের আজকে ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই, রাইট নেই। প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন।’ এদিকে মির্জা আব্বাস বলেন, ‘এইমাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম, এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগত। কী বলব ভাই, দেশটাতে যে কী শুরু হয়েছে। গাঁজাখুরি গল্প। আমি আমার তেজগাঁওয়ের অফিসে ছিলাম। এখন তেজগাঁও থেকে গুলশানে চেয়ারপারসনের অফিসে যাচ্ছি স্থায়ী কমিটির মিটিংয়ে।’
বাকের মজুমদারের দাবি মির্জা আব্বাস ঢাবিতে প্রবেশ করেছেন, আব্বাস বলেছেন, গাঁজাখুরি গল্প।
এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ‘গণেশ চন্দ্র রায় সাহস’ যেই ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। যে জানে না একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই।’ সারজিস লেখেন, ‘কোনো বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত-শিবিরের কর্মীদের অবস্থানও আমি উসকানিমূলক মনে করি। পরবর্তীতে যেটা বিএনপি-ছাত্রদলও করেছে। কিন্তু যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই তুকারির স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে তার মত ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। ধিক্কার জানাই।’
মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ‘গণেশ চন্দ্র রায় সাহস’ যেই ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি: সারজিস
ফজলুর রহমান বলেছেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে সারা বাংলাদেশের রাজাকাররা। সত্য কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে চলে যায়। ৫০০ কোটি টাকা খরচ করে হলেও আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করবে এই গোষ্ঠী। তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি ইটনা মিটামইন অষ্টগ্রামের সন্তান। আমি দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এগুলো একটি গোষ্ঠীর পছন্দ নয়। তারা আমার বিরুদ্ধে নানান চক্রান্তে লিপ্ত। আমি হঠাৎ শুনি আমার পদ ৩ মাসের জন্য স্থগিত করেছেন। আমি শুনে অবাক পরে রাতে আমার নিকট একটি চিঠি আসে। আমি নাকি ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি। এছাড়াও বিভিন্ন দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করি। আরও বলেন, আপনারা জানেন- আমি ৯৬ সালে নির্বাচন করেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আমাকে ফেল করানো হয়েছে। তাও আমি মেনে নিয়েছি। আমি জাফরউল্লাহ চৌধুরীর পরামর্শে বিএনপিতে যোগদান করি। ওই সময় থেকেই আমার বিরুদ্ধে কিছু ইসলামী সংগঠন রয়েছে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমার বিরুদ্ধে চক্রান্ত করছে সারা বাংলাদেশের রাজাকাররা। সত্য কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে চলে যায়। ৫০০ কোটি টাকা খরচ করে হলেও আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করবে এই গোষ্ঠী: ফজলু
কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, তার কাছেই একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই হোটেলে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা খুঁজতে এসেছিলেন একদল বিক্ষোভকারী। ফুটবলার সুমন রেজা বলেন, ‘বিক্ষোভকারীরা আসলে হোটেল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হয় এখানে ফুটবলার আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। আমাদের লবিতে দেখে আন্দোলনকারীরাও বুঝতে পেরেছেন। এখন আমাদের আতঙ্ক কমেছে।’ এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়াকে এক ভিডিওতে বলতে শোনা গেছে, ‘এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।’ এই ভিডিও সম্পর্কে রেজা বলেন, ‘আমাদের হোটেলের পাশে একটি বাসা সেটা। ওখানে সরকার দলীয় একজন রাজনৈতিক নেতার বাসা। সেই বাসায় আগুন দেওয়া হয়েছে। আরেকটু দূরে হোটেল হিলটন। সেই হোটেলও আগুন লাগানো হয়েছে।’
বিক্ষোভকারীরা আসলে হোটেল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হয় এখানে ফুটবলার আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। এখন আমাদের আতঙ্ক কমেছে: রেজা
নেপালে জেন জি বিক্ষোভকারীদের হামলায় আহত রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা। মঙ্গলবার তাদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। দেউবা দম্পতিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে এক ভিডিওতে দেখা যায়, রাজধানীর রাস্তায় অসংখ্য বিক্ষোভকারীর হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছেন অর্থমন্ত্রী। হঠাৎ এক তরুণ দিক পরিবর্তন করে লাফিয়ে উঠে তাকে লাথি মারলে তিনি ভারসাম্য হারিয়ে লাল দেয়ালে ধাক্কা খেয়ে পড়েন। তবে মুহূর্তের মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে আবার দৌড়াতে শুরু করেন।
নেপালে জেন জি বিক্ষোভকারীদের হামলায় আহত রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা।
ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, ইউল্যাব কেন্দ্রে আড়াই ঘণ্টা ধরে পোলিং এজেন্ট এবং অবজার্বারদের ঢুকতে দেয়া হয়নি। একুশে হল ও টিএসসি কেন্দ্রেও ভোট সংশ্লিষ্টদের কিছু কারচুপির খবর পাওয়া গেছে। যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের চেষ্টা করছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। ডাকসুতে সুষ্ঠু নির্বাচন শহীদদের আকাঙ্খা। সকল পক্ষকে দায়িত্বশীল আচারণ করতে হবে। বিভিন্ন দলের লোকজন ক্যাম্পাসের আশপাশে জড়ো হচ্ছে। ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে। এসময় ভিসির সঙ্গে ছাত্রদলের ঢাবি ইউনিটের সভাপতির বাজে ব্যবহারের সমালোচনাও করেন তিনি। সাদিক বলেন, আমি মূলত ওই কেন্দ্রে গিয়েছিলাম অভিযোগ জানানোর জন্য। ওই সময়ে রিটার্নিং কর্মকর্তারা চলে যাচ্ছিলো এটাই মূল কনসার্নে ছিল। তাছাড়া একই সময়ে আমার সাথে অন্যান্য দলের প্রার্থীরাও কেন্দ্রে প্রবেশ করেছিল। জিএস প্রার্থী ফরহাদ বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য। এখানে জাতীয় রাজনৈতিক দল নিয়ে মহড়া লজ্জাজনক। ফরহাদ বলেন, কেন্দ্রের বাইরে এলএডি স্ক্রিন, ভেতরে নির্দিষ্ট দলের পোলিং এজেন্ট থাকা সত্ত্বেও ছাত্রদলের প্রার্থীরা জোর করে এখনও ভোট কেন্দ্রে ঢুকবার চেষ্টা করছে। এভাবে মব সৃষ্টি শিক্ষার্থীরা ভালোভাবে নেবে না।
বিভিন্ন দলের লোকজন ক্যাম্পাসের আশপাশে জড়ো হচ্ছে। ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে: সাদিক
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। এবার কয়েকদিনের ভয়াবহ বিক্ষোভেই পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ফার্স্টপোস্ট জানিয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তার গন্তব্য হতে পারে দুবাই। ইন্ডিয়া টুডে বলছে, পদত্যাগের আগে তিনি সেনাপ্রধান জেনারেল অশোক রাজের সঙ্গে ফোনালাপ করেন এবং তার আহ্বানেই পদত্যাগ করেন তিনি। এছাড়াও দেশ থেকে নিরাপদে বের হওযার জন্য সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, অলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন এবং বেসরকারি বিমানসংস্থা ‘হিমালয়া এয়ারলাইনস’কে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে আন্দোলনকারীরা মঙ্গলবার আগুন ধরিয়ে দেয় শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে। আগুনে পুড়েছে সদ্যসাবেক প্রধানমন্ত্রী অলির বাড়ি, কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবার বাড়ি, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এর বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এর বাড়ি, মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচণ্ড এর বাসভবন। বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়, পাশাপাশি ঢুকে পড়ে সিংহদরবার প্রাঙ্গণে।
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা, অলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শিন বেতের সহযোগিতায় ইসরাইলি বিমানবাহিনী কাতারের রাজধানীতে শীর্ষ হামাস নেতাদের ওপর হত্যাচেষ্টা চালিয়েছে। ইসরায়েলের দাবি, যেসব হামাস নেতাদের লক্ষ্য করা হয়েছে, তারা বহু বছর ধরে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করেছেন। আরও জানিয়েছে, ‘হামাসকে পরাজিত করতে’ তারা এ ধরনের পদক্ষেপ চালিয়ে যাবে। এর কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে। এই হামলাকে ‘কাপুরুষের কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার। হামলা প্রসঙ্গে এখনও কোন বিবৃতি দেয়নি হোয়াইট হাউস।
শিন বেতের সহযোগিতায় ইসরাইলি বিমানবাহিনী কাতারের রাজধানীতে শীর্ষ হামাস নেতাদের ওপর হত্যাচেষ্টা চালিয়েছে।
ডাকসু নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবির সিনেট ভবনে তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের উচ্চবাক্য, সেই সাথে ঢাবি ছাত্রদলের সভাপতিকে ধমক দিয়ে ও টেবিল চাপড়ে ভিসির সঙ্গে কথা বলতে দেখা যায়। তাদের অভিযোগগুলো ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবির দ্বারা প্রভাবিত। ভোটগ্রহণ চলার সময় থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে চারপাশে জামায়াত-শিবিরের লোকজনের জড়ো হয়েছে। ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে। এ প্রসঙ্গে ভিসি বলেন, গণজমায়েতের খবর আমরা পেয়েছি। এটা শুরু হয়েছে বিকেল ৪টার পর। বিশ্ববিদ্যালয়ের ৮টি পয়েন্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনও সম্পৃক্ত ছিলাম না। শুধু জামায়াত নয়, অন্য কোনো রাজনৈতিক দলের দ্বারা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভাবিত নয়।
ছাত্রদল নেতাকর্মীদের উচ্চবাক্য, সেই সাথে ঢাবি ছাত্রদলের সভাপতিকে ধমক দিয়ে ও টেবিল চাপড়ে ভিসির সঙ্গে কথা বলতে দেখা যায়।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, কোনো ব্যাংক একীভূত হলে সেই ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি হবে না, কোনো টাকাই নষ্ট হবে না। এর আগে, সোমবার পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করে সরকার। একীভূত ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। উপদেষ্টা জানান, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জাপানি ভাষা জানার পাশাপাশি যেকোনো ধরনের দক্ষতা বাড়াতে হবে। সেখানে পিএইচডি করার পর যাতে চাকরি মেলে, সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে। আরো বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল, অর্থ মন্ত্রণালয় সেটি বাতিল করেছে।
আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার বিষয়ে যে প্রস্তাব ছিল, অর্থ মন্ত্রণালয় সেটি বাতিল করেছে: সালেহউদ্দিন
‘জেন-জি’ তরুণদের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। বিক্ষোভে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বাফুফে জানিয়েছে, নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সেজন্য আজ দেশে ফেরা অনিশ্চিত জামাল ভূঁইয়াদের।
বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল, আজ দেশে ফেরা অনিশ্চিত জামাল ভূঁইয়াদের।
নেপালে জেনজিদের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কে পি শর্মা ওলি। কে পি শর্মা ওলি রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে সেখানে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সেইসঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণেচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেয়া হচ্ছে। এছাড়া, যেকোনও জরুরি পরিস্থিতিতে নিচের দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে— +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯, +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।
নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা দেখেছি অমর একুশে হল সেন্টারে বিএনপিপন্থি স্টাফ ছাত্রদলের ফুল প্যানেলে ভোট দিয়ে ব্যালট বক্সে ঢুকাচ্ছেন। পরে ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণ পাওয়ার পর তাকে সেখান থেকে অব্যাহতি দেয়া হয়। এই বড় ঘটনা চাপা দেয়ার জন্য টিএসসিতে অভিযোগ করা হল যে আমার এবং সাদিকের নামে ক্রস চিহ্ন দেয়া ছিল। তিনি বলেন, যদি ব্যালটে ভোট দেয়া থাকত তাহলে সাথে সাথে ক্রস চেক করার জন্য নিয়ে বের হয়ে আসার কথা ছিল। কিন্তু তিনি এক মিনিট ধরে সেখানে ছিলেন। সেখানে বাকি ব্যালটগুলো দেখা হয়েছে কিন্তু কোথাও দাগ ছিল না। আর আগের ভোটারও কোনো অভিযোগ দেননি। এ বিষয়ে হয় শিক্ষক জড়িত নাহলে শিক্ষার্থী অথবা কোনো কর্মকর্তা জড়িত। যিনি জড়িত তাকে বহিষ্কার করেন। প্রমাণ আনেন, ফুটেজ দেন। কিন্তু তারা ফুটেজ না দিয়ে নিজেরাই তা লুকানোর চেষ্টা করছেন। এটা খুবই অ্যালারমিং ব্যাপার। ফরহাদ বলেন, ডাকসু কোন রাজনৈতিক দলকে সার্ভ করার জন্য আসেনি। এটা ঢাবি শিক্ষার্থীদের অধিকার, তারা যাকে পছন্দ করে তাকে ভোট দেবে।
আমরা দেখেছি অমর একুশে হল সেন্টারে বিএনপিপন্থি স্টাফ ছাত্রদলের ফুল প্যানেলে ভোট দিয়ে ব্যালট বক্সে ঢুকাচ্ছেন। প্রমাণ পাওয়ার পর তাকে সেখান থেকে অব্যাহতি দেয়া হয়: ফরহাদ
ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, আজ আমরা কোন অভিযোগ করতে চাইনি, আমরা আনন্দ উদযাপন করতে চেয়েছি। কিন্তু ইতোমধ্যেই রোকেয়া হল সম্পর্কে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমি হলের ভেতরে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা পেয়েছি। তিনি বলেন, একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন— তাকে যে ব্যালট দেয়া হয় সেখানে সাদিক এবং ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া আছে। যেটা বর্তমান নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অশনি সংকেত। আমি দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চাই। ঘটনার সত্যতা আছে। তদন্তের আহ্বান জানান তিনি। সেইসাথে, অনাবাসিক শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের কথাও উল্লেখ করেন।
একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন— তাকে যে ব্যালট দেয়া হয় সেখানে সাদিক এবং ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া আছে। যেটা অশনি সংকেত: আবিদ
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছেন, পাটপণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্র তৈরিতে নান্দনিকতা ও ব্যবহার উপযোগিতাকে প্রাধান্য দিতে হবে। পাটপণ্য দিয়ে শুধু ফুল ও ফল তৈরি করে বেশি দূর আগানো সম্ভব হবে না। ব্যবহার উপযোগী পণ্য তৈরি করতে হবে। তিনি বলেন, সরকার স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেট একসেস তৈরিতে কাজ করছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ সেই প্রচেষ্টার অংশ। প্রাথমিকভাবে ৩০ লাখ পাটের ব্যাগ বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, তারপর সেটাকে এক কোটিতে উন্নীত করা হয়। এই ব্যাগ বাজারজাতকরণে ৩০ থেকে ৪০ শতাংশ ভর্তুকি দিতে হচ্ছে এবং সেই অর্থের সংস্থানও করা হয়েছে। উদ্যোক্তাদের একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে চার থেকে পাঁচ মাস ব্যয় হয়েছে, যা সন্তোষজনক নয়। আরো বলেন, পণ্য বিক্রি করতে হলে সেই পণ্যের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ দিক উদ্যোক্তাদের বিবেচনায় নিতে হবে। প্রথমত পণ্যের ব্যবহারিক দিককে গুরুত্ব দিতে হবে, দ্বিতীয়ত তার নান্দনিকতা নিশ্চিত করা এবং সর্বোপরি তার মার্কেট একসেস ক্যাপাসিটি বিবেচনায় আনতে হবে।
পাটপণ্য দিয়ে শুধু ফুল ও ফল তৈরি করে বেশি দূর আগানো সম্ভব হবে না। ব্যবহার উপযোগী পণ্য তৈরি করতে হবে: বশিরউদ্দীন
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা জানান, এই নির্বাচনে এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে। কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না। এদিকে ডাকসু নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য। তিনি জানান, কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার জন্য আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব। একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনাটির কথা উল্লেখ করেন উপাচার্য বলেন, যার কারণে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়েও উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। উপাচার্য বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন ও যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’
ডাকসু নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে।
জাকসু নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজকের মধ্যে হাইকোর্টের আদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন পিতম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর হতে যাচ্ছে। নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ থেকে ভিপি পদে প্রার্থী হন অমর্ত্য। এরপর তার প্রার্থিতা বাতিল বিষয়ে ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দেয়। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে এবং সিদ্ধান্তটির কার্যক্রম স্থগিত চেয়ে অমর্ত্য রায় হাইকোর্টে রিট করেন।
জাকসু নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। তিনি বলেন, শাপলা চত্বর থেকে পালিয়ে আসা কথাটার সঙ্গে আমি কোনোভাবেই একমত নই। সেদিন শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রীয় বাহিনী গুলি, টিয়ারশেল দিয়ে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালায়। গুলির মুখে সেখানে অবস্থান করাটা কোনোভাবেই সম্ভব ছিল না। এ হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগের অস্তিত্বে এমন কলঙ্কের দাগ লেগেছে যা শত-সহস্র বছরেও মুছবে না। আরও বলেন, শাপলা আমাদের চেতনার বাতিঘর। যেমনিভাবে ব্রিটিশবিরোধী আন্দোলনে বালাকোটের রণাঙ্গনে বাহ্যিকভাবে মনে হয়েছিল যে, বীর যোদ্ধারা পরাস্ত হয়েছেন। কিন্তু আসলে সেই আত্মদান এবং শাহাদতের মাধ্যমে ব্রিটিশবিরোধী আন্দোলনের ভিত শক্ত হয় এবং এক সময় ব্রিটিশরা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। এই নেতা বলেন, প্রকাশিত তালিকাটি হেফাজতে ইসলামের প্রণীত বা অনুমোদিত তালিকা নয়। এটি কোনো একজনের ব্যক্তিগত খসড়া-যা গণমাধ্যমে হেফাজতের নামে ভুলভাবে প্রচারিত হয়েছে। আমরা ২০১৩ সাল থেকেই শহীদদের তালিকা প্রণয়নে কাজ করে যাচ্ছি। এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এর অন্যতম কারণ হলো-বহু শহীদের লাশ গুম করা হয়েছে। এমনও অনেক আছেন, যাদের লাশ গুম হয়নি। কিন্তু ওই সময় নিরাপত্তার কারণে তাদের পরিবার পরিচয় গোপন করেছে। যাদের পরিচয় নিশ্চিত করতে পেরেছি, তাদের তথ্য দিয়ে ‘শহীদনামা’ নামে একটি গ্রন্থ প্রকাশ করেছি। অনুসন্ধান চলমান।
আমরা ২০১৩ সাল থেকেই শহীদদের তালিকা প্রণয়নে কাজ করে যাচ্ছি। এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। এর অন্যতম কারণ হলো-বহু শহীদের লাশ গুম করা হয়েছে: মামুনুল
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর ও অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। টানা ৮ ঘণ্টা আটটি ভোট কেন্দ্রেই চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সময় কোনও ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ডাকসু ভোটাররা উল্লেখযোগ্য হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বেলা তিনটার দিকে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ জানান, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে, মোট কতটি ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর ও অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় শংকর সাহা (৪০) ৮-৯ মাস আগে হীড বাংলাদেশ-এর ওছখালি শাখা থেকে ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সাড়ে ১২ শতাংশ সুদে নেওয়া ঋণের কিস্তি নিয়মিত শোধ করার পর তাকে নতুন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঋণ পরিশোধের পর তাকে শুধু ঋণই দেয়া হয়নি, বরং অপমানের শিকার হতে হয়। নিহত শংকরের স্ত্রী রিংকু সাহা জানান, ‘ওইদিন বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে অফিস থেকে ফোন আসে—শংকর বিষ খেয়ে হাসপাতালে ভর্তি। আমার স্বামী যে বিষ খেয়েছে, এটা তার পেটে বিষ ঢালা নয়, বরং এক ধরনের হত্যা।’ আরও বলেন, ‘এনজিও অফিসে গিয়ে তাকে ঋণ না দিয়ে বিষ খাওয়ানো হয়েছে, এমনকি ফোনে জানানো হয় যে তিনি বিষ খেয়েছেন, কারণ শংকরের জীবন তাদের ঋণের দুঃসহ বোঝায় ছিল।’ এদিকে হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার অলক কুমার বলেন, ‘শংকর নিজেই বিষপান করেছিলেন। তার আত্মীয় আমাদের জানায় যে তিনি ঋণ পরিশোধ করতে পারবেন না। অফিসে আসার আগেই বিষ খেয়েছিলেন, আর এরপর বাথরুমে গিয়ে বমি শুরু হলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আমাদের অফিসে এমন কাজ করার কোনো সুযোগ নেই।’
হাতিয়া উপজেলায় ঋণের কিস্তি পরিশোধের পর কথামতো নতুন করে ঋণ না দেওয়ায় হীড বাংলাদেশে বিষ পান করেন শংকর, পরিবার বলছে হত্যা।
ছাত্রদলের সেক্রেটারি নাছির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন এবং সেই প্রক্রিয়ায় ছাত্রদল-সমর্থিত প্যানেল ইতিবাচক সাড়া পাচ্ছে। ফলে জয়ের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, আমাদের প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা অতীতে গণঅভ্যুত্থানে যেভাবে সক্রিয় ছিলেন, গত ১৭ বছরের রাজনীতিতেও তারা ধারাবাহিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান করেছেন। এই প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতে তাদের অধিকার রক্ষার সক্ষমতাও রয়েছে। নাছির বলেন, গত ১৭ বছর ধরে তরুণদের মতামতকে বাদ রেখে যে ধরনের শাসন কায়েম করা হয়েছিল, সেই শাসন ব্যবস্থা শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিনিময়ে প্রতিহত করেছে। তাই ডাকসুর এই নির্বাচন হচ্ছে পরিবর্তিত বাস্তবতার প্রতিচ্ছবি। এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা উদাত্ত আহ্বান জানাই—আপনারা যেন কেন্দ্রে আসেন। কোথাও বড় কোনো বিশৃঙ্খলার ছবি পড়েনি। তবে আমাদের ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের কিছু কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি এক ধরনের বৈষম্যমূলক আচরণ। তারপরও সামগ্রিকভাবে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ রয়েছে।
শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন এবং সেই প্রক্রিয়ায় ছাত্রদল-সমর্থিত প্যানেল ইতিবাচক সাড়া পাচ্ছে। ফলে জয়ের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী: নাছির
ডাকসু ও হল সংসদ নির্বাচনে টিএসসি'তে ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে, দুপুরের দিকে টিএসসিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। একপর্যায়ে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধের গুজব ওঠে। এরপরই কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রদান করে।
টিএসসিতে ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্র সমাজ সচেতন রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে বিএনপি স্বনির্ভর দেশ গড়বে। উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্র সমাজ সচেতন রয়েছে: গয়েশ্বর
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় নির্বাচনের সাথে ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনকে মেলানো ঠিক হবে না। তবে এ নির্বাচন নিঃসন্দেহে একটা মডেল হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়েছে। দেশে এখন বেশি পরিমাণে মাদকদ্রব্য ঢুকলেও বেশি পরিমাণে ধরা পড়ছে। এছাড়া উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে, পাল্টা কোনও অভিযোগও শুনেননি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জেন -জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন। এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীদের নেপালির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ওলির পদত্যাগের ঘোষণা আসলো। এর আগে উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এছাড়া মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৯০ জন। এদিকে পদত্যাগের আগে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
জেন -জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছেন ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। তার অভিযোগ, ভোটার ভোট দিতে গিয়ে দেখেন আগেই পেপারে সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে ‘ক্রস’। এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, 'অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই এটি বলতে পারবেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। তাই এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি।’ সুলতানা বলেন, ‘আমাদের ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হতে পারে। অথবা ওই শিক্ষার্থীই ভুল করেছে।’ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আবিদুল ইসলাম খান। বিএনপিপন্থি শিক্ষকরা জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বুঝিয়ে বলেন ও সিসিটিভি ফুটেজ চেক করা হবে বলেও আশ্বস্ত করেন।
ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ, রিটার্নিং কর্মকর্তা বলেন, কোথাও এমন সমস্যা পাইনি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ডাকসু নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। আসিফ নজরুল লিখেছেন, ‘মঙ্গলবার ডাকসু নির্বাচন। দেড়যুগ পরে এ দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন সেখানে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই এই সুযোগ গ্রহণ করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন। যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন।’ তিনি লেখেন, ‘এই নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা করি, এর আয়োজন সফল হোক। আল্লাহ আমাদের সহায় হন।’
দেড়যুগ পরে তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন সেখানে। আশা করি ঢাবি শিক্ষার্থীদের সবাই এই সুযোগ গ্রহণ করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন: আসিফ নজরুল
রাজবাড়ীর গোয়ালন্দে নুরু পাগলার মাজারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় ইমামসহ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আজ ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাজার ভাঙা, মারামারিতে আহত, নিহত, সম্পদ লুটপাট, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় নিহতের বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৪০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গোয়ালন্দে নুরু পাগলার মাজারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় ইমামসহ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সকল ধরনের সম্পর্ক উন্নত করতে চায়। তিনি বাংলাদেশকে কৃষি ও প্রযুক্তিতে সহায়তা ও শিক্ষাখাতে বৃত্তি প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। পরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সীমান্ত পেরিয়ে প্রজন্ম-পরম্পরায় ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে ওঠেছে। বাণিজ্য ও প্রত্যক্ষ যোগাযোগ দুই দেশের জনগণের এই সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তিনি বাংলাদেশের পোশাক শিল্প, ক্ষুদ্রঋণ কার্যক্রম ও নারীর অন্তর্ভুক্তির প্রশংসা করেন। গ্রিন এনার্জিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়া, বন্যা ব্যবস্থাপনা ও কৃষিক্ষেত্রে পাঞ্জাব ও বাংলাদেশের মধ্যে অংশীদারীত্বকেও স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে জানান। এদিকে নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানি জনগণের হৃদয়ে এখনো বাংলাদেশি ভাইদের প্রতি ভালোবাসা রয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর এখনই উপযুক্ত সময়। তিনি বাংলাদেশের দ্রুততম অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।
নওয়াজ শরীফ এবং মরিয়ম নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
কার্ড থাকার পরও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা ও বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে। জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান এ অভিযোগ করে বলেন, ইউল্যাব কেন্দ্রে সকাল আটটার আগে ছাত্রদলের প্যানেল থেকে পাঁচজন এজেন্ট ঢোকার সুযোগ করে দিলেও ইশার প্যানেল থেকে বৈধ কার্ডধারী একজন এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না। বরং কার্ড থাকা সত্ত্বেও বের করে দিচ্ছে। মারজান বারবার জানতে চাইলেও নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোন সদুত্তর দিচ্ছেন না। আরো বলেন, আমরা আগেই আশঙ্কা করেছিলাম নির্বাচন কমিশনে থাকা সাদা দলের ব্যক্তিবর্গ একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষে কাজ করার শঙ্কা রয়েছে। আজ নির্বাচনের দিন এই ঘটনারই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করলে আমরা কোনভাবেই তা সহ্য করব না। যদি আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া না হয় এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এর জবাব দিবে।
কার্ড থাকার পরও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা ও বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে।
ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে আজ অভিযোগ উঠেছে নিয়ম ভঙ্গের। নয়টার ঠিক আগে তিনি গিয়েছিলেন ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে। সেখানে তাকে দেখা যায় জগন্নাথ হলের ভোটকেন্দ্রের সামনে। তখনই অভিযোগ উঠে নিয়ম ভঙ্গের। তবে আবিদুল জানালেন, তিনি নিয়ম মেনেই ভোটকেন্দ্রে ঢুকেছেন। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।’ এর আগে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আমরা দীর্ঘসময় ভোটাধিকার হরণ নিয়ে আমরা সংগ্রাম করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে।’ আরো বলেন, ‘আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা আসুন, ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে আজ অভিযোগ উঠেছে নিয়ম ভঙ্গের। তবে আবিদুল জানালেন, তিনি নিয়ম মেনেই ভোটকেন্দ্রে ঢুকেছেন।
পঞ্চগড়ে একটি মতবিনিময় সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেয়ার প্রতিবাদে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি। বক্তারা বলেন, সারজিস তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন এবং বক্তব্যটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা। সারজিস অভিযোগ করেন, ভজনপুরে পাথরের প্রত্যেক ট্রাকে ১ হাজার করে টাকা নেয়া হয়। প্রতিদিন ওখানে লক্ষ টাকা চাঁদাবাজি হয়। স্থলবন্দরে শ্রমিকদের পাওনা টাকার থেকে একটি ভাগ ওই চাঁদাবাজদের দেয়া হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন। সারজিসের এমন বক্তব্যের ফলে নেতাদের সম্মান ও মানহানি হয়েছে। আরও বলেন, পাথর ও বালি মহাল সরকার ইজারা দিয়েছেন। ইজারাদারগন তাদের মাশুল উত্তোলন করেন প্রতি ট্রাক থেকে ৫শ থেকে ৩শ টাকা করে। এখানে বিএনপি নেতারা জড়িত নন। এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দুই বিএনপি নেতা বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের কাজে জড়িত, কোন চাঁদাবাজির কাজে নয়।
পঞ্চগড়ে একটি মতবিনিময় সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেয়ার প্রতিবাদে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া বিএনপি।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে। পরবর্তীতে তিনি ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগও আনেন। আরও বলেন, শিক্ষার্থীরা শিবিরের ওপর ভরসা রাখবে, ফলাফল মেনে নেয়া নির্ভর করে পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। তিনি বলেন, সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানোর অপচেষ্টা করা হয়েছে। তবে ঢাবির শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। শামীম বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কোন আশঙ্কা নেই। পরিবেশ সুন্দর। এর আগে সকাল ৮টায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪টার আগে লাইনে যারা দাঁড়াবেন সবাই ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো ক্যাম্পাস এলাকা।
সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানোর অপচেষ্টা করা হয়েছে। তবে ঢাবির শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন: শামীম
তীব্র বিক্ষোভের মুখে নেপালে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথিবী সুবা গুরুং জানিয়ছেন, জেন জি’র আন্দোলন ও দাবির জেরে সোশ্যাল মিডিয়া ব্যবহার চালুর বিষয়ে একমত হয়েছেন মন্ত্রীরা। এর আগে, পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, বিক্ষোভ সহিংসতায় ১৯ জনের প্রাণহানি ও চার শতাধিক মানুষ আহত হওয়ায়, নৈতিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন রামেশ। এরও আগে, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা হয় গত ৪ সেপ্টেম্বর। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এই আন্দোলনকে ‘জেন-জি রেভলিউশন’ নাম দিয়েছেন বিক্ষোভকারীরা।
তীব্র বিক্ষোভের মুখে নেপালে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা।
নেপালে সামাজিকমাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির অভিযোগে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর হামলায় বেড়ে চলেছে নিহতের সংখ্যা। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভারতীয় এসএসবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সতর্কতা পূর্বসতর্কতামূলক এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে যাতে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। এর আগে, বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। অস্থিরতা নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন।
নেপালের বিক্ষোভকে কেন্দ্র করে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে যাতে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।
সারজিস আলম লিখেছেন, ‘নাজিরাবাজার, স্টার কাবাব, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরও অনেক কোরাম বা ইজম! আজকে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।’ তিনি লেখেন, ‘যোগ্যতা মানে এটা নয়- কার সিজিপিএ কত কিংবা কে ওই বিষয়ে কতটা দক্ষ। ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে এটা যেমন ঠিক তেমনি এটাও মনে রাখতে হবে- আপনি একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না। আপনি আপনার লিডার নির্বাচিত করছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন।’ আরও লিখেন, ‘কিছু বিষয়ে মাথায় রাখবেন। আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন থাকবে, সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে।’ সারজিস লিখেন, ‘ইশতেহার দেওয়া, নির্বাচিত হওয়া আর দাবি আদায় করে নিয়ে এসে বাস্তবায়ন করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আপনি ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেকবোধের সঙ্গে যতটুকু ন্যায়বিচার করবেন, আগামীর বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করবেন। ডাকসুর জয় হোক।’
আপনি ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেকবোধের সঙ্গে যতটুকু ন্যায়বিচার করবেন, আগামীর বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করবেন। ডাকসুর জয় হোক: সারজিস
প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু লিখেছেন, ‘যারা আমার ভোটার তাদের একটা স্পষ্ট কথা বলতে চাই। আমাকে যদি আপনি যোগ্য না মনে করেন আমাকে ভোট দিয়েন না। কিন্তু আমাকে ভোট দিলে অন্য কেউ জিতে যাবে স্টেট এজেন্সির করা এই কৃত্রিম ক্যালকুলেশান করে যদি আমাকে ভোটবঞ্চিত করেন তাহলে গাদ্দারি করবেন।’ তিনি লেখেন, ‘শিবির ঠেকাতে যাদের অপশান মনে করছেন তাদের শিবিরের সাথে লিঁয়াজোর ইতিহাস বহু পুরানো। জিতি হারি, প্রান্তিক মানুষদের জন্য লড়ব। সেই লড়াইয়ে আমাকে এম্পাওয়ার করবেন কিনা সেটা আপনার চয়েজ। যদি বিশ্বাস রাখেন, জিতে ফিরব।’
আমাকে ভোট দিলে অন্য কেউ জিতে যাবে স্টেট এজেন্সির করা এই কৃত্রিম ক্যালকুলেশান করে যদি আমাকে ভোটবঞ্চিত করেন তাহলে গাদ্দারি করবেন: মেঘমল্লার
জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধ সংঘটিত হয়। এ নিয়ে মামলাসমূহের মধ্যে কিছু মামলায় সম্প্রতি চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিট দাখিলকৃত মামলাসমূহের (আইসিটিতে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে সোমবার একটি কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি; বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি; জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহিদ পরিবারের একজন সদস্য ও একজন আইনজীবী; আইন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন মানবাধিকার কর্মী এবং আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর। প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে এবং উক্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট প্রেরণ করবে; কমিটি এর কার্যক্রমের অগ্রগতি ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে এবং মামলার ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করবে।
জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত চার্জশিট দাখিলকৃত মামলাসমূহের (আইসিটিতে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে সোমবার ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোট কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলবে এই ভোটগ্রহণ। সকাল থেকেই প্রায় সব কেন্দ্রের সামনেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানান, সকাল সকাল তারা তাদের ভোট কার্যক্রম সম্পন্ন করতে চান। এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যায় ব্যালট বক্স এবং পরবর্তীতে তা সাংবাদিক এবং পোলিং এজেন্টদের সামনে ভোটের জন্য উন্মুক্ত করা হয়। নির্বাচন ঘিরে প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে। রয়েছেন বিজিবি সদস্যরা।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোট কার্যক্রম শুরু হয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী দেশের ছয়জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা হলেন- আরিজ আনাস, হা-মিম রহমান, ফারাবিদ বিন ফয়সাল, জিতেন্দ্র বড়ুয়া, জাওয়াদ হামীম চৌধুরী, তাহসিন খান। সাক্ষাৎকালে ছয় শিক্ষার্থীর কাছে তাদের অভিজ্ঞতা শোনেন প্রধান উপদেষ্টা। তাদের কাছে সমস্যা সম্পর্কেও জানতে চান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘তোমরা নিজেরা আগ্রহী হয়ে এতদূর এগিয়ে গেছো। তোমাদের উৎসাহ ও আগ্রহ থেকে আমরাও অনুপ্রাণিত হলাম।’ ঐ সময় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘১১১ দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের একজন শিক্ষার্থী ম্যাথ অলিম্পিয়াডে গোল্ড পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের। অনেকেই গণিত, জীববিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক লেভেলে প্রতিযোগিতা করে ব্রোঞ্জ জিতেছেন। এই শিক্ষার্থীরা একটি বড় নেটওয়ার্কে যুক্ত হন। যার কারণে তারা আরও উৎসাহী হন। অনেকে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়তে যান। আমাদের শিক্ষার্থীদের আরও যত্ন নেওয়া হলে, উৎসাহ দেওয়া হলে তারা অনেক ভালো করবে।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী দেশের ছয়জন শিক্ষার্থী।
সাইবার আক্রমণের মুখে ফেসবুক আইডি দিনভর ডিঅ্যাক্টিভ রেখেছিলেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। রাতেই ফেসবুক অ্যাক্টিভ করে সাদিক কায়েম বলেন, হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন। তিনি বলেন, সব শিক্ষার্থীর প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোটকেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে প্রদান করুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলব আমাদের স্বপ্নের ক্যাম্পাস।
সাইবার আক্রমণের মুখে ফেসবুক আইডি দিনভর ডিঅ্যাক্টিভ রেখেছিলেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম।
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল নেপালে এবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি তুলেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এক বিবৃতিতে দলটির সেক্রেটারি কবীন্দ্র বুরলাকোতি বলেন, ‘এই বিক্ষোভ প্রমাণ করেছে যে নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল জোট দেশ পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থ। এই বিক্ষোভে যত খুনের ঘটনা ঘটেছে এবং এই সরকার ক্ষমতা গ্রহণের পর যেসব দুর্নীতি হয়েছে— সেসবের তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করুক বিচার বিভাগ। আমরা শিক্ষার্থী-জনতাদের গুলি করে হত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।’ উল্লেখ্য, কাঠমান্ডুর বাণেশ্বরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এ পর্যন্ত নিহত হয়েছেন ২০ জন, আহত হয়েছেন আরও বহু সংখ্যক। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এবার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিরও পদত্যাগের দাবি উঠল।
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল নেপালে এবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি তুলেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি।
জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি হয় রোববার। পরের দিন জাতীয় সংসদ ভবনের এলডি হলে হয় পর্যালোচনা বৈঠক। এ পর্যালোচনা বৈঠক থেকেই দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নেয় কমিশন। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত মনির হায়দারও বৈঠকে অংশ নেন। সবশেষ ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করে ঐকমত্য কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি হয় রোববার। পরের দিন হয় পর্যালোচনা বৈঠক। এ বৈঠক থেকেই দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নেয় কমিশন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেন। হুমা খানের সঙ্গে ছিলেন ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান। হুমা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। গত ২৯ জুলাই জাতিসংঘ মানবাধিকার সংস্থা আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ জামায়াত আমিরের বক্তব্যের জন্য হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনায় তারা বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। হুমা খান জামায়াত প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আমির তাকে বিস্তারিত অবহিত করেন। উল্লেখ্য, এসময় জামায়াত আমির জাতিসংঘ প্রতিনিধিদলকে জামায়াতের ‘জুলাই শহীদদের’ স্মরণে প্রকাশিত ইংরেজি সংস্করণের ১২ খণ্ডের বই উপহার দেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন ঘোষণার কথা বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতেই ভোট হবে। যত বাধা বা ষড়যন্ত্রই হোক, এ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আমান আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। ওই সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া। আরও বলেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান। দ্রুত তিনি দেশে ফিরবেন। দেশ প্রস্তুত তাকে বরণ করে নিতে।
বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া। দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান: আমান
ডাকসু নির্বাচনের ভোট শুরু হবে রাত পোহালেই। তার আগেই কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রিদওয়ান মানসুর। রিদওয়ান লেখেন, ‘আমি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করছি এবং ওই পদে মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ভাইকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।’
আমি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করছি এবং ওই পদে মোসাদ্দেক আলিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি: রিদওয়ান
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি। সরকারকে বলছি, যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন- শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না, বঙ্গবন্ধুর পতন এক কথা না, স্বাধীনতার পতন এক কথা না। এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে চাচ্ছেন না। কাদের সিদ্দিকী বলেন, আমার জ্বলন ওখানেই, যারা চব্বিশে বিজয়ী হয়েছে, তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না। সেটা আমার ভয়। বাসাইলে ১৪৪ ধারা জারি করার বিষয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মিটিংয়েও বাধা দেওয়া হয়- সেই দেশে, যে দেশকে পয়দা দিয়েছে মুক্তিযোদ্ধারা। সরকারের প্রধান কাজ হচ্ছে দেশে সুস্মৃতি ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে, সেই স্বৈরাচারী এখন চলবে না। আমার বাসায় আক্রমণ করেছে, যদি এটা সম্ভব হয় তাহলে এ দেশের সবার বাসায় আক্রমণ করা সম্ভব। কারো নিরাপত্তা নাই। দেশ যদি পাকিস্তান হয়ে যেত আমি পাকিস্তান ভেঙেছিলাম- তাহলে আইনানুগ আমার ফাঁসি হয়ে যেত। এতে আমার কোনো আপত্তি ছিল না, এখনো নাই। সেজন্যই বলছি দেশে আইনশৃঙ্খলা নাই।
আমার জ্বলন ওখানেই, যারা চব্বিশে বিজয়ী হয়েছে, তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না: কাদের সিদ্দিকী
ডাকসু নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও শক্ত অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, আগামীকাল ডাকসু নির্বাচন। রোববার থেকেই নিরাপত্তা বেষ্টনী থাকার কথা ছিল, কিন্তু এখনো সেটি যথাযথভাবে দেখা যাচ্ছে না। আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, তারা ক্যাম্পাস ঘিরে অবস্থান নেবে। অথচ নির্বাচন কমিশনকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। মুসাদ্দিক বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা একের পর এক ঘটছে। কিন্তু প্রশাসন বড় ধরনের ব্যবস্থা না নিয়ে কেবল ‘নামের জন্য’ শোকজ করছে, অনেক ক্ষেত্রে সেটিও করছে না। তিনি জানান, নির্বাচন ঘিরে একটি দলের নেতা কর্মীরা ক্যাম্পাসের চারপাশে থাকবে বলছে। রাতের বেলায় হলের বাইরে নিয়ে শিক্ষার্থীদের খাবার অর্থ দিয়ে দলে টানছে। ইলেকশন ইন্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। বিশ্বিদ্যালয় প্রশাসন জেনেও ব্যবস্থা নেয়নি। এছাড়া সাইবার মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে তরিৎ সিদ্ধান্ত গ্রহনের আহ্বান জানাচ্ছি।
ডাকসু নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও শক্ত অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জামিনে মুক্তি পেয়েছেন— খবরটি ভুয়া। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পাননি। প্রকৃতপক্ষে, তিনি এখনও কাশিমপুর কারাগারেই রয়েছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, জামিন শুনানি হতে আরও দেড় মাস সময় লাগতে পারে। রিউমর স্ক্যানার লক্ষ্য করেছে, জামিন দাবির সঙ্গে গাঁদা ফুলের মালা পরিহিত অবস্থায় আইভীর একটি ছবি ছড়ানো হচ্ছে। কিন্তু ছবিটি অন্তত ২০২২ সাল থেকে ইন্টারনেটে রয়েছে এবং এর সঙ্গে তার জামিন পাওয়ার কোনো সম্পর্ক নেই। এদিকে পলক জামিনে মুক্তি পেয়েছেন দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং পলক বা আইভী কেউই জামিনে মুক্তি পাননি।
সেলিনা হায়াৎ আইভী ও জুনাইদ আহমেদ পলক জামিনে মুক্তি পেয়েছেন— খবরটি ভুয়া।
ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসু নির্বাচন হবে একটি মডেল নির্বাচন যা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসরণ করতে পারে। এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে। তিনি বলেন, যেভাবে আপনাদের কথা দিয়েছিলাম সেগুলোর প্রত্যেকটি ধাপ অনুসরণ করে আজকের এই পর্যায়ে এসেছি। আগামীকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীরা ডাকসুতে অংশগ্রহণ করছে। আপনারা ডাকসু প্রার্থীদের সংখ্যা দেখেই বুঝতে পারছেন। আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কোন ধরণের শঙ্কা আমরা দেখছি না। আটটা থেকে চারটা পর্যন্ত ভোট বিরতিহীনভাবে চলবে। যদি চারটার সময়ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করবে তাদেরও সুযোগ দেওয়া হবে। অধ্যাপক বলেন, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী সবাই যেন ভোট দিতে আসে তাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা ৮ টি কেন্দ্রে ৮১০ টি বুথ স্থাপন করেছি। সকল অংশীজনের সহযোগিতা চাই। যেন আমরা সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি।
ডাকসু নির্বাচন হবে একটি মডেল নির্বাচন যা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসরণ করতে পারে। এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে: জসীম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভুটানের মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ফল পৌঁছে দেওয়া হয়। খালোদা জিয়ার পক্ষে মৌসুমি ফল গ্রহণ করেন আব্দুল মঈন খান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
বেগম খালেদা জিয়াকে ভুটানের মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে জনতার গণপিটুনিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউন রোড নং-১২, ব্লক-ই এর শেষ প্রান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইয়ামিন (২৩)। তিনি ঢাকার উদ্যান এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, স্থানীয় জনতা মোবাইল ছিনতাইয়ের সময় দুইজন অজ্ঞাত যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় রয়েছেন।
মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে জনতার গণপিটুনিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকারের যে অবকাঠামো আছে তাতে সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য সরকারি ও বেসরকারি সমন্বয় দরকার। তিনি বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কিছু সহযোগিতা করে চলেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত থাকায় সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন দুরূহ। আরও সময় পেলে এই আইন বাস্তবায়নের চেষ্টা করব।
সরকারের যে অবকাঠামো আছে তাতে সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য সরকারি ও বেসরকারি সমন্বয় দরকার: মাহফুজ
ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম বলেছেন, ডাকসু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলেও বাংলাদেশের ইতিহাসে এর প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তাই গোটা দেশের দৃষ্টি আগামীকাল ডাকসু নির্বাচনের দিকে থাকবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। আমরা চাই, ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি মডেল হয়ে থাকুক। পির বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং আনন্দমুখর করতে যা যা করার তাই করুন। শক্ত হাতে প্রশাসন পরিচালনা করুন। গোয়েন্দা তথ্যকে কাজে লাগান। কোনো অবস্থাতেই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে তার জন্য পূর্বপ্রস্তুতি নিন। তিনি বলেন, রাজবাড়ী, চবি ও হাটহাজারীতে প্রশাসনের যে ভূমিকা জাতি দেখেছে তাতে আশঙ্কার ভিত্তি আছে। আমরা চাই, প্রশাসন সক্রিয় থেকে অঘটন ঘটার আগেই প্রতিরোধ করুক। আরও বলেন, ঢাবিতে পড়াশোনা-গবেষণাই মুখ্য হওয়া উচিত। সেই হিসাবে ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলেই বিশ্বাস করে ইসলামী আন্দোলন।
ডাকসু নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। আমরা চাই, ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি মডেল হয়ে থাকুক: রেজাউল করীম
পতিত স্বৈরাচার শেখ হাসিনা, শেখ পরিবার এবং অন্যান্যদের নামে নামকরণকৃত ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে তাদের নাম সরিয়ে নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে রাজধানীর ‘শেখ হাসিনা সরণি, কুড়িল লিংক রোড, ঢাকা’-এর নাম পরিবর্তন করে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, কুড়িল লিংক রোড, ঢাকা’ নামকরণ করা হয়েছে। চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ রাখা হয়েছে। এদিকে ‘বঙ্গবন্ধু স্কয়ার’-কে ‘আরডিএ কমপ্লেক্স, রাজশাহী’, ‘শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক’-কে ‘আরডিএ পার্ক, রাজশাহী’, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’-কে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়ক’-কে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক, চট্টগ্রাম’ নামকরণ করা হয়েছে।
পতিত স্বৈরাচার শেখ হাসিনা, শেখ পরিবার এবং অন্যান্যদের নামে নামকরণকৃত ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে তাদের নাম সরিয়ে নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
বদরুদ্দীন উমরের মরদেহ আজ সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানান সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন করেন বুদ্ধিজীবী ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, বদরুদ্দীন উমর সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। অনেকের ধারণা ছিল, মার্কসবাদী ও বিপ্লবী ধারা শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্য নয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে, বিশেষ করে গত ৫ আগস্ট, এ ধারার পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বদরুদ্দীন উমরের বিদায়ের মধ্য দিয়ে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হল। তিনি ছিলেন দৃঢ়চেতা, আদর্শবাদী ও আপসহীন ব্যক্তিত্ব। এ সময় উপদেষ্টা রফিকুল আবরার, উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ফয়েজ আহমদ তৈয়্যব, উপদেষ্টা ফরিদা আখতার, বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
বদরুদ্দীন উমর সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। অনেকের ধারণা ছিল, মার্কসবাদী ও বিপ্লবী ধারা শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্য নয়: ফরহাদ মজহার
জুলাই গণহত্যায় হাসিনার আস্থাভাজন বিটিভির প্রধান বার্তা সম্পাদক মুন্সী ফরিদুজ্জামান, সৈয়দা তাসমিনা আহমেদ ও শামসুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। এক মানববন্ধনে বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বলেন, হাসিনা দেশ ছেড়ে পালালেও তার এবং হাছান মাহমুদের আস্থাভাজন সৈয়দা তাসমিনা ও ফরিদুজ্জামান বহাল তবিয়তে রয়েছেন বিটিভিতে। উল্টো বিটিভি নিউজের দায়িত্ব দেওয়া হয়েছে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত হাসিনার প্রেস উইংয়ের সদস্য ফরিদুজ্জামানকে। শুধু তাই নয়, ২০২৪ সালের ৭ জুলাই বিটিভি কর্তৃপক্ষ আন্দোলন দমনে এবং আরাফাতের নির্দেশে মিথ্যা প্রপাগান্ডার যে সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেয়, সেই কমিটির প্রধান করা হয় শামসুল আলমকে। দুঃখের বিষয় হলেও সত্যি, ছাত্র হত্যার নেতৃত্বদানকারী শামসুল আলম এখন বিটিভির হয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য। তিনি জানান, ফরিদুজ্জামান ও তাসমিনা গংদের হাত ধরেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিওচিত্র যাচ্ছে হাছান মাহমুদের কাছে।
বিটিভির প্রধান বার্তা সম্পাদক ফরিদুজ্জামান, সৈয়দা তাসমিনা ও শামসুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনের কাছে কোনো ব্যক্তি নয়, বরং তার অপরাধ এবং সেই অপরাধের ধরনই মুখ্য। তিনি বলেন, চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার এমনভাবে পরিচালিত হচ্ছে, যেন ন্যায়বিচার নিশ্চিত হয়। অপরদিকে, আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ৭ শতাধিক মানুষ গুম করেছে। বিনা বিচারে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজার মানুষকে। মিথ্যা মামলা দিয়ে করা হয়েছে হয়রানি। আরো বলেন, গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই সময়ে কেউ গুম হয়নি, পুলিশ কারো বিরুদ্ধে গায়েবি মামলাও দেয়নি।
মানবতাবিরোধী অপরাধের বিচার এমনভাবে পরিচালিত হচ্ছে, যেন ন্যায়বিচার নিশ্চিত হয়: অ্যাটর্নি জেনারেল
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের লাভ হলে বিদেশিদের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই। তিনি জানান, বন্দরে এখন কোনো চাঁদাবাজি হয় না, বিদেশিদের দিলে চাঁদাবাজীই থাকবে না। আরও বলেন, বন্দরে রাজস্ব আয় আগের চেয়ে ৮ দশমিক ৫ ভাগ বেড়েছে। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯ দশমিক ৪০ শতাংশ বেশি। এ সময় জানুয়ারিতে সবকিছু গুটিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাড়ি চলে যাওয়ার কথাও বলেন উপদেষ্টা।
দেশের লাভ হলে বিদেশিদের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই: সাখাওয়াত
তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে কম-বেশি সবাই একমত হয়েছে। আর কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। পতিত সরকার মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার ধ্বংস করে দিয়েছিল। জবাবদিহিতা ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল। প্রায় ৩ কোটির বেশি নতুন ভোটারের কেউ ভোট দিতে পারেনি। আরও বলেন, জনগণকে বাইরে রেখে দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে। এতে পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি করতে পারে। গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবেলা করবো। জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনও পদ্ধতি অনুসরন করা যাবে না। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।
জনগণকে বাইরে রেখে দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে। এতে পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি করতে পারে: তারেক রহমান
মঙ্গলবার ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় বলা হয়, আজ ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্য কেউ তার বৈধ/লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ভোট দেবেন।
মঙ্গলবার ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। এক আদেশে বলা হয়, ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকেরা। আবেদনের সঙ্গে প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্রসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে। আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার। ইতিমধ্যে যারা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে। উল্লেখ্য, গত বছর দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। এবার এর অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় রপ্তানি না করার শর্তও থাকছে। বলা হয়েছে, সরকার যেকোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ: বাণিজ্য মন্ত্রণালয়
প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি খাতকে আঘাত করলেও সেই গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় না। ফলে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ছে। জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে শক্তিশালী যুক্তি তৈরি করতে হলে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা নিতে হবে। প্রেস সচিব বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। সাইক্লোন, বন্যা, জলোচ্ছ্বাস ও নোনাজলের বিস্তার প্রতিনিয়ত বাড়ছে। তিনি জানান, সিলেটের পানির সংকট, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা কিংবা ভবদহের জলাবদ্ধতার মতো সমস্যাগুলো জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব। কিন্তু এসব ঘটনা আন্তর্জাতিক আলোচনায় জায়গা করে নিতে পারে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ নয় বরং স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক অস্থিতিশীলতার সঙ্গেও জড়িত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক বিল ম্যাককিবেন ও এলিজাবেথ কোলবার্টকে উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকদেরও এ ধরনের গভীর অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি খাতকে আঘাত করলেও সেই গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় না: প্রেস সচিব
নেপালে দুর্নীতি ও সামাজিকমাধ্যম বন্ধের প্রতিবাদে ‘জেনারেশন জেড’–এর নেতৃত্বে শুরু হওয়া গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে সোমবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩৪৭ জন আহত হয়েছেন। দেশজুড়ে বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রথমে কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে আন্দোলন শুরু হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সরকার কারফিউ জারি করে। তবুও প্রতিবাদ থামেনি। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ছাড়াও সরাসরি গুলি চালায়। ঝাপা জেলায় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দামাকের বাড়িতে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। জাতীয় মানবাধিকার কমিশন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একাধিক জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেনা ও পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে। তবে বিক্ষোভকারীদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। হাসপাতালগুলোতে একসঙ্গে শত শত আহতকে ভর্তি করায় চিকিৎসা সেবায়ও চাপ তৈরি হয়েছে।
নেপালে দুর্নীতি ও সামাজিকমাধ্যম বন্ধের প্রতিবাদে ‘জেনারেশন জেড’–এর নেতৃত্বে শুরু হওয়া গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে সোমবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, "প্রয়োজনের তুলনায় বেশি প্রাপ্তির আশায় মানুষকে প্যাঁচে ফেলে যারা দুর্নীতি করেছে, তাদের লজ্জা হওয়া উচিত। প্রজাতন্ত্রের কর্মচারীরা মাঝে মাঝে এসি রুমে বসে ভুলে যান সেবাগ্রহীতা যারা, তারা রাষ্ট্রের মালিক। তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়।" এদিকে কমিশনারের উপস্থিতিতে শেরপুরের গণশুনানিতে জেলার সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুস, দুর্নীতি বা হয়রানির শিকার অনেক সেবাগ্রহীতা অভিযোগ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা তাদের স্ব স্ব অভিযোগের জবাব দেন। অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন দুদক কমিশনার।
প্রয়োজনের তুলনায় বেশি প্রাপ্তির আশায় মানুষকে প্যাঁচে ফেলে যারা দুর্নীতি করেছে, তাদের লজ্জা হওয়া উচিত: দুদক কমিশনার
পুলিশ আসার আগেই কোনোরকমে ঝটিকা মিছিল দিয়ে সটকে পড়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ ঝটিকা মিছিল করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শুরুর আগে কয়েকশ ব্যক্তি মহাসড়কের পশ্চিম পাশে ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেন। পরে হঠাৎ স্লোগান দিতে দিতে তারা মহাসড়কে মিছিল শুরু করেন। কয়েক মিনিট স্থায়ী এই মিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করা হয়। এরপর প্রায় ২০-৩০ মিনিট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সটকে পড়েন।
কুমিল্লা দক্ষিণে পুলিশ আসার আগেই কোনোরকমে ঝটিকা মিছিল দিয়ে সটকে পড়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে। এতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, উক্ত প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করতে হবে। আগামী ৩০ নভেম্বরে মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। আরও বলা হয়, সব এডহক কমিটি আগামী পহেলা ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং ব্যবস্থাদির আওতায় আসবেন।
যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন তিনি। এর আগে, একই অভিযোগে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাপ্রাপ্ত ছিলেন। এর আগে, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। পরে গত ২৮ আগস্ট গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠনটি। এতে একদল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন। উল্লেখ্য, আবু আলম শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে প্রশ্নের জবাবে সেনাসদর বলেছে, কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর হবে। আরো জানানো হয়, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই। স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা করছে। এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হোক এমনটাই চায় সেনাবাহিনী। এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে। এ সময়, সংসদ নির্বাচন নিয়ে জানানো হয়, সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে। তবে এখনও এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি তারা। সেনাসদরের সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের বাইরে থেকে গুজব ও প্রোপাগান্ডা চালালে সরকার ব্যবস্থা নেবে। জনগণ এর জবাব দেবে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে।
কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে: সেনাসদর
আগামীকাল অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। এছাড়া ডাকসুর ভোটারদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ছাত্রদল মনোনীত প্যানেলকে জয়ী করার আহ্বান জানান ফারুক। তিনি বলেন, দিল্লিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল চক্রান্ত নস্যাৎ করে দেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে। ২০২৬ সালের নির্বাচনে কোনো সন্ত্রাস থাকবে না। এ আত্মবিশ্বাস আমাদের আছে ড. ইউনূসের কাছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সহায়তা করুন। এসময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন ফারুক।
ডাকসু নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
এনসিপি নেতা সারজিস আলম লেখেন, সেদিন পঞ্চগড়ে মতবিনিময় সভায় বলেছিলাম- তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি’র নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে। তিনি বলেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম। এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মত অবস্থা থাকবে কি না সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই এক বছর উপার্জন করেছেন সেটা আমার চেয়েও আপনারা ভালো জানেন। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি উল্লেখ করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকে চাঁদাবাজি, অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজির নামে লুটপাট, মোটা অংকের অর্থ কালেকশন; সব প্রকাশ করা হবে। সারজিস বলেন, কে কাকে দিয়ে কি করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত, সব তথ্য প্রমান আছে। চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা।
চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা: সারজিস
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, এবার শারদীয় দুর্গোৎসবে সারাদেশে ৩৩ হাজার পূজা মন্ডপ হবে। উপদেষ্টা জানান, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। পূজা মন্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মন্ডপ কমিটির সদস্যদের মধ্যে থেকে দিনে ৩ জন রাতে ৪ জন করে পুলিশ পাহারায় থাকবে। উপদেষ্টা বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে। নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে। কোনও ঘটনা থাকলে সাথে সাথে জানানো যাবে। পূজা মন্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে মাদকের আড্ডা কোন ভাবেই করা যাবে না। উপদেষ্টা বলেন, দুস্কৃতিকারী তারা সব জায়গায় সমস্যার সৃষ্টি করতে চাইবে, এমন হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এবার শারদীয় দুর্গোৎসবে সারাদেশে ৩৩ হাজার পূজা মন্ডপ হবে। পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরুল হক নুরের পরিবার চাইলে আগামী কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবেন। নুরের সুস্থ হতে আরও ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। তিনি বলেন, নুরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ব্লিডিং কয়েক দিন চলতে পারে, তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। তার নাকে তিনটি আঘাত রয়েছে, কিন্তু হাড়গুলো ডিসপ্লেস হয়নি, অর্থাৎ পজিশনে আছে। আরো বলেন, নুরুল হক নুরের শর্ট মেমোরি লস হয়নি। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরকে বিদেশে নিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, তার ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।
নুরের পরিবার চাইলে আগামী কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবেন। নুরের সুস্থ হতে আরও ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে: ঢামেক হাসপাতালের পরিচালক
নেপালে সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ ও সরকারের দুর্নীতি বিরুদ্ধে জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পার্লামেন্টে ঢুকে পড়েছে। হাজার হাজার বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাঁধা উপেক্ষা করে কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস, জলকামান ছুড়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি কারফিউ জারি করেছে সরকার। এএফপি জানিয়েছে, সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। যার ফলে ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়েছেন। গত মাসে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট সামাজিকমাধ্যম কোম্পানিগুলোকে সাত দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে, যোগাযোগের জন্য প্রতিনিধি রাখতে হবে এবং অভিযোগ ও নিয়ম মানা বিষয়ক কর্মকর্তাও নিয়োগ দিতে হবে। সরকার বলেছে, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং ‘তাদের সুরক্ষা ও নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য একটি পরিবেশ তৈরি করতে’ প্রতিশ্রুতিবদ্ধ।
নেপালে সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ ও সরকারের দুর্নীতি বিরুদ্ধে জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পার্লামেন্টে ঢুকে পড়েছে।
বিবিসি বাংলা জানতে পেরেছে, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও। এ ক্ষেত্রে কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে ‘মডেল’টা অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলেমেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন হাসিনা। সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর সে এখন পুরাদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছে। হাসিনার দুই সন্তান তাকে নানাভাবে সহযোগিতা করছে। জানা গেছে, শেখ হাসিনার নতুন নেতৃত্বের পরিকল্পনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সায় আছে।
শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।