রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন
জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার পর এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি হয় রোববার। পরের দিন জাতীয় সংসদ ভবনের এলডি হলে হয় পর্যালোচনা বৈঠক। এ পর্যালোচনা বৈঠক থেকেই দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নেয় কমিশন। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত মনির হায়দারও বৈঠকে অংশ নেন। সবশেষ ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করে ঐকমত্য কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি হয় রোববার। পরের দিন হয় পর্যালোচনা বৈঠক। এ বৈঠক থেকেই দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নেয় কমিশন।
জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার পর এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।