Web Analytics

এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। ২০২৪ সালের এপ্রিলে খাদ্য মূল্যষ্ফীতি ছিল দুই অংকের ঘরে; অর্থাৎ ১০ দশমিক ২২ শতাংশ। এছাড়া গত মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হারও কমে হয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ; যা মাচে ছিল ৯ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সোমবার প্রতিবেদন প্রকাশ করা হয়।

06 May 25 1NOJOR.COM

এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ

রাজশাহীতে কিস্তি দিতে না পারায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে জহুরুল ইসলাম (৫৫) নামে এক ঋণগ্রহীতাকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতন সইতে না পেরে ওই এনজিওর কার্যালয়ের ভেতরেই জহুরুল বিষপান করেন। গত ২৯ এপ্রিল দুপুরে বানেশ্বরে আরআরএফ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষপানে জহুরুলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে এনজিওর কয়েকজন কর্মকর্তা তাকে রাস্তায় ফেলে আসেন। খবর পেয়ে জহুরুলের নিকটাত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তাকে রামেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখন।

06 May 25 1NOJOR.COM

কিস্তি দিতে না পারায় মানসিক নির্যাতন, এনজিওর অফিসেই বিষপানে ঋণগ্রহীতার আত্মহননের চেষ্টা

সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দিতে আগ্রহী এবং দেশটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন, কারণ ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ‘নবায়ন’ এবং ‘পুনরুজ্জীবিত’ করতে চায় রোম। এছাড়া তিনি ইতালিতে বাংলাদেশ কমিউনিটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আরো এমন নাগরিক প্রয়োজন বলে জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী। কিছু আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশিদের অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভন দেখায়। এই লোকেরাই সমস্যা তৈরি করে। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দুই দেশ এই বিষয়গুলো মোকাবিলায় ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করবে।

06 May 25 1NOJOR.COM

বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী ইতালি: প্রধান উপদেষ্টাকে মাত্তেও

পাকিস্তানের হাইকমিশন জানিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপে পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং এক তরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ভারতের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে জানান। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনে জোর দেন। দুজন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চ-স্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।

06 May 25 1NOJOR.COM

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, খাদ্য নিরাপত্তায় জোর দিতে গিয়ে কৃষকের দিকটা সেভাবে দেখা হয় না। আমদানির মাধ্যমে কৃষকের ক্ষতি করার চেষ্টা করা হয়। আমাদের খাদ্যে সার্বভেৌমত্ব অর্জন করতে হবে, যাতে ভোক্তা এবং কৃষক দুই পক্ষই উপকৃত হয়। উপদেষ্টা বলেন, কৃষিতে যান্ত্রিকীকরণের কথা বলা হচ্ছে। সেটা করতে গিয়ে কোনো ক্ষতি করছি কি না সেটিও দেখতে হবে। কারণ গবাদিপশুর ব্যবহার কমে যাচ্ছে। এখানে ভোক্তার দিকটাও দেখতে হবে যেন তারা নিরাপদ খাদ্য পান। আবার কৃষকের দিকটাও দেখতে হবে যেন তারা উত্পাদন করে লাভবান হন। আরও বলেন, আমরা বিভিন্ন সময় কৃষি পণ্য বিদেশ থেকে আমদানি করি। কোনো প্রকার বাজার অ্যানালাইসিস ছাড়াই অনেক সময় এটা করা হয়। তখন কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

06 May 25 1NOJOR.COM

ভোক্তার খাদ্য নিরাপত্তার সঙ্গে কৃষকের স্বার্থও দেখতে হবে: ফরিদা আখতার

ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের সম্মতি উৎপাদনের জন্য আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে ব্যবহার করেছে। এসব অসৎ উদ্দেশ্যেই আওয়ামী লীগ সরকার গণমাধ্যম তৈরি করেছে। বিগত সরকারের আমলে যেসব গণমাধ্যমকে লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলোর অনুমোদন প্রক্রিয়া তদন্ত করা হবে। উপদেষ্টা বলেন, সরকার চায় না বিনা নোটিশে কোনো সাংবাদিক চাকরিচ্যুত হোক। কোনো সাংবাদিক অপরাধ করলে তাকে প্রক্রিয়া মেনেই চাকরিচ্যুত করতে হবে‌। মাহফুজ আলম বলেন, কিছু গণমাধ্যম ‘জুলাই গণ-অভ্যুত্থান’কে আন্দোলন হিসাবে অভিহিত করছে। এর পাশাপাশি বর্তমান সরকারকে পটপরিবর্তনের পরবর্তী সরকার বলা হচ্ছে। বিষয়টি দুঃখজনক। উপদেষ্টা বলেন, গত বছরের ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, এত স্বল্প সময়ে ফিলিস্তিনেও এই পরিমাণ মানুষ হত্যা করা হয়নি।

06 May 25 1NOJOR.COM

বিগত সরকারের লাইসেন্স দেওয়া গণমাধ্যমের অনুমোদন প্রক্রিয়া তদন্ত করা হবে: মাহফুজ আলম

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার মতো ভবিষ্যতে যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ঘটনা ঘটার আগেই যাতে ধরতে পারি সেই ব্যবস্থা আমরা করব। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় এরই মধ্যে ৫৪ জনকে আমরা আইনের আওতায় এনেছি। বাসন থানার অফিসার ইনচার্জ শাহিন খান জানান, ১০০ জনের নাম উল্লেখ করে এবং অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি করা হয়েছে। আটক ৫৪ জনের মধ্যে ৪৩ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

06 May 25 1NOJOR.COM

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় এরই মধ্যে ৫৪ জনকে আমরা আইনের আওতায় এনেছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনসিপি জানিয়েছে, সরকারের উদ্যোগে মোট ১১টি সংস্কার কমিশন কাজ শুরু করে। শুধু নারী বিষয়ক সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশনের আওতায় ছিল না। ফলে এই বিষয়ে সব রাজনৈতিক দলগুলো পূর্ব আলোচনা বা মতামত প্রদানের সুযোগ পায়নি। নারী সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে বলে এনসিপি মনে করে না। এনসিপি বলছে, ‘নারী কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থান তৈরি করে সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারী মুখোমুখি দাঁড় করিয়েছে। যেসব বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে, সেগুলোতে সব প্রতিনিধিত্বশীল অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার দ্বার উন্মুক্ত রাখা প্রয়োজন। এছাড়া নারীদের অবদান উল্লেখ করে বলেছে, প্রস্তাবনার সমালোচনা করতে গিয়ে বিভিন্ন সমাবেশ থেকে নারীদের প্রতি প্রকাশ্যে যে শ্লেষাত্মক ও অমর্যাদাকর বক্তব্য প্রদান করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এনসিপি।

06 May 25 1NOJOR.COM

নারী কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থান তৈরি করে সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারী মুখোমুখি দাঁড় করিয়েছে: এনসিপি

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক হামলা, আর অবিস্ফোরিত বোমায় গাজার শিশুদের চোখের আলো কেড়ে নিচ্ছে ইসরাইলি সেনারা। ঘরের বাইরে খেলতে বের হয় সাত বছরের মোহাম্মদ হিজাজি। একটুখানি আনন্দের খোঁজে। হঠাৎ, এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা। মুহূর্তেই নেমে আসে নীরবতা। তারপর চিৎকার। নিভে গেল মোহাম্মদের ডান চোখের আলো। ফিলিস্তিনি কিশোরী মাইসা আল-গানদুরও একই পরিস্থিতির শিকার হয়। একসময় স্বপ্ন দেখত চিকিৎসক কিংবা শিক্ষক হওয়ার। কিন্তু মাত্র ১৪ বছর বয়সে এক ইসরাইলি হামলায় তার চোখের দৃষ্টিও চলে গেছে। মাইসা বলেছে, ‘আমরা গাজায় আর জীবনযাপন করছি না। কেবল মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমাদের জীবন মৃত্যুতে পরিণত হয়েছে।’

06 May 25 1NOJOR.COM

অবিস্ফোরিত বোমায় গাজার শিশুদের চোখের আলো কেড়ে নিচ্ছে ইসরাইলি সেনারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘বট বাহিনী’ বলে পেটানোর পরিকল্পা করেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ নিয়ে ছড়িয়ে পড়েছে দুটি স্ক্রিনশট। 'রাবি ছাত্রদল’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন উঠে এসেছে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তুষার শেখ, বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ও কর্মী হাসিবুল ইসলাম হাসিবের। হাসিব লিখেছেন, ‘আগামীকাল ক্যাম্পাসে আসেন এই বট বাহিনীর ছেলেগুলাকে চিহ্নিত করে দিন। এক শালাকেও ছাড়া হবে না। ক্যাম্পাসের বাইরে বের হবে না? সবগুলারে একটা একটা করে ধরে ছিঁড়ে ফেলে দেব।’ তুষার শেখ লেখেন, ‘ক্যাম্পাসের বাইরে ভেতরে না মামা এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটাতে হবে।’ আহসান হাবীব লিখেছেন, ‘যাচাই-বাছাই ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা পোস্ট অ্যাপ্রুভ করায় এদের বিরুদ্ধেও মামলা করা যাবে।’ তুষার শেখ লিখেছেন, ‘গায়ে হাত দেওয়া অন্যায় ঠিক; কিন্তু এদেরকে পিটানো ছাড়া কোনোভাবেই সোজা করা সম্ভব নয়। এদেরকে পিটুনি দিলে সব ঠিক।’ হাসিব স্ক্রিনশট অথেন্টিক বলে স্বীকার করেছে।

06 May 25 1NOJOR.COM

রাবি শিক্ষার্থীদের ‘বট বাহিনী’ বলে পেটানোর পরিকল্পনা ছাত্রদলের

সোমবার স্থানীয় সময় দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরে পরিবার ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান। মাকে দেশের পথে পাঠিয়ে দেওয়ার সময় ছেলের সঙ্গে হাসিমুখে কথা বলেন খালেদা জিয়া। পাশে থাকা লোকজন সবাইকে হাসিখুশি দেখা যায়। মা তার সন্তানকে বিদায় বেলায় গালে আদর করে দেন। তারেক রহমানও মাকে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার (তারেক রহমান) দিকে খেয়াল রেখো।' খালেদা জিয়ার সঙ্গে আছেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

06 May 25 1NOJOR.COM

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে নেতাকর্মীদের উদ্দেশে বললেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের আগামীকাল মঙ্গলবার ভোর ৬টার মধ্যে হজক্যাম্পে থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।

06 May 25 1NOJOR.COM

যানজট এড়াতে হজযাত্রীদের মঙ্গলবার ভোর ৬টার মধ্যে হজক্যাম্পে থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়

শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি।' খালেদা জিয়ার দেশে ফেরার দিন অর্থাৎ মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষা রয়েছে। তাই নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার নির্দেশনা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আমি অনুরোধ করেছেন।

05 May 25 1NOJOR.COM

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি: শায়রুল কবির খান

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোর্ট আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে। প্রায়ই সেখানে যেতে হয়। আজকের প্রধান উপদেষ্টার ওপরেও অনেক মামলা দেওয়া হয়েছিল। আমরা কিন্তু তার প্রতিবাদ করেছিলাম। এখন তিনি তার বিরুদ্ধের সব মামলা প্রত্যাহার করে চেয়ারে বসেছেন। অথচ, আমি গয়েশ্বর কেন এখনও কোর্টে হাজিরা দিই! তিনি বলেন, বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতি করেনি। অনেকেই ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ। সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না, কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা কথা লেখা হতো। তবে, সংবাদপত্রের স্বাধীনতা মানেই সাংবাদিকদের স্বাধীনতা নয়। সংবাদপত্রের মালিক বা প্রকাশকের স্বাধীনতাই মূল স্বাধীনতা। কিছু মিডিয়ার মালিক সরকারের সঙ্গে সমঝোতা করে, ফলে তাদের বিরুদ্ধে কোনো নিউজ করে না। অনেক মিডিয়ার পয়সার অভাব নেই, কিন্তু সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না।

05 May 25 1NOJOR.COM

আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে: গয়েশ্বর

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির একটি ভিডিও শনিবার থেকে অনলাইনে প্রচার করা হচ্ছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য নয়। গত মার্চ মাস থেকে আলোচিত ভিডিওটি ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সীমান্তে বিরাজমান উত্তেজনার ভিডিও হিসেবে অনলাইনে প্রচার হয়ে আসছে। রিভার্স ইমেজ সার্চ করলে ‘El Druso’ নামক একটি এক্স অ্যাকাউন্টে গত ২৬ মার্চে প্রচারিত এই ভিডিও পাওয়া যায়।

05 May 25 1NOJOR.COM

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির গাড়ি বহর বলে প্রচারিত ভিডিওটি ইরিত্রিয়ার সীমান্তের

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন একজন সফল মানুষ ও অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি, যিনি ছোটবেলা থেকেই ইসলামের অনুসারী ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ক্রন্দন কণ্ঠে তাহের বলেন, আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি, তাকে যেন জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন। নামাজে জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

05 May 25 1NOJOR.COM

ব্যারিস্টার রাজ্জাকের কফিনে কান্নায় ভেঙে পড়লেন জামায়াতের নায়েবে আমির তাহের

নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনসিপি'র তিন নেত্রী ও তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নোটিশদাতারা হলেন- এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ এবং সাংস্কৃতিক অঙ্গনের তিন নারী—উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। নোটিশদাতারা বলেন, নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু জনসমাবেশে নারীদের ‘বেশ্যা’ বলা নারীর মর্যাদার ওপর সরাসরি আঘাত। এটা নারীর অধিকার ও লড়াইয়ের প্রতি অবমাননা। আমাদের অবস্থান এর ঘোর বিরোধী। এ লিগ্যাল নোটিশ নারীর মর্যাদা রক্ষায় সচেতন নাগরিকসমাজ ও সংস্কৃতিকর্মীদের একটি শক্তিশালী প্রতিবাদ। এতে নারী বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

05 May 25 1NOJOR.COM

নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে ইসলামবিদ্বেষী একটি চক্রের আল্লাহ ও তার রাসূলের (সা.) অবমাননার বিরুদ্ধে দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ ১৩ দফা দাবি নিয়ে শাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে সমবেত হন। সেদিন নিরীহ মানুষের ওপর চালানো হয় নির্মম গণহত্যা। শাপলার শহিদদের সঠিক তালিকা তৈরি, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে ‘শাপলা গণহত্যা দিবস’ ঘোষণা করতে হবে। আরও বলেন, ২০০৮ সালে ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে প্রতিবাদীদের ওপর গণহত্যা, শাপলা গণহত্যা, সর্বশেষ ২৪ জুলাইয়ের ভয়াবহ গণহত্যা চালায়। এখন সময় এসেছে এ সব পরিকল্পিত গণহত্যার বিচার করার। গণহত্যার বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ রোধ কখনোই সম্ভব নয়।

05 May 25 1NOJOR.COM

রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে: শিবির সভাপতি

‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। উদ্যোক্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। ৯ মে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক এ যাত্রা শুরু হবে। প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারষ্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ‘পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার প্ল্যাটফর্ম হবে আপ বাংলাদেশ।

05 May 25 1NOJOR.COM

৯ মে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপি বেগম খালেদা জিয়ার দেশে ফেরা সংক্রান্ত বেশকিছু নির্দেশনা জারি করেছে। তন্মধ্যে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান-বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। এই রোডের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো। ঢাকা সেনানিবাসের রাস্তা ব্যবহার করা যাবে। যাত্রীসাধারণকে বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেন ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। হজযাত্রীসহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্টে গমানগমনের ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো। অভ্যর্থনাকারী ব্যক্তিরা কোনো যানবাহন নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যুক্ত হতে পারবেন না।

05 May 25 1NOJOR.COM

দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির বিশেষ নির্দেশনা

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মি. মাতিও পিয়ান্তিদোসির সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ইতালি সরকার লিগ্যাল চ্যানেলে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী। উপদেষ্টা বলেন, অনেকে আছেন সৌদি আরব কিংবা লিবিয়া বা অন্য কোনো দেশের ভিসা নিয়ে গেলেন, ওখান থেকে ইতালির ভিসা না নিয়ে আবার ইতালি গেলেন। তারা বলেছেন, এটা যেন না করেন, বাংলাদেশ থেকে যেন প্রোপারলি ভিসা নিয়ে ইতালি যান।

05 May 25 1NOJOR.COM

ইতালি সরকার লিগ্যাল চ্যানেলে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় রাফালে যুদ্ধবিমান পাকিস্তানের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর মাধ্যমে পাকিস্তান সরকার প্রথমবারের মতো স্বীকার করল, তারা রাফাল যুদ্ধবিমান প্রতিহত করতে সক্রিয়ভাবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করেছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, এই ঘটনা ঘটেছে ২৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল রাতে। উল্লেখ্য, রাফাল হলো ভারতীয় বিমানবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান, যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে।

05 May 25 1NOJOR.COM

ভারতের রাফাল যুদ্ধবিমান রুখে দিয়েছে পাকিস্তান, দাবি খাজা আসিফের

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ফোনালাপ হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ২২ এপ্রিল কাশ্মীর উপত্যকার পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত বলে জোর দেওয়া হয়েছে।' এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেদিনও দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান।

05 May 25 1NOJOR.COM

পাক-ভারত উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার

দেশে ফিরে জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাসা ‘মাহবুব ভবনে’ উঠবেন। ইতোমধ্যেই বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, জোবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বে থাকবেন সিএসএফ সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশ সদস্যরাও। তারেক রহমান নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন এলাকাবাসীর কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। জোবাইদা রহমানের যাতায়াত ও নিরাপত্তার জন্য পৃথক যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে।

05 May 25 1NOJOR.COM

জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকবে পুলিশ ও সিএসএফ সদস্যরা

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে এতটুকুই দেখছি, আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে, আওয়ামী লীগের ডামি এমপিরা জামিন পাচ্ছে, গ্রেফতার হচ্ছে না এবং দল হিসেবে আ. লীগও নিষিদ্ধ হচ্ছে না! আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনে গণহত্যার দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের বিধান বাদ দিয়েছে! তিনি বলেছেন, এই সরকারের আরও বড় সফলতা হলো, সরকার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সমাজে অনৈক্য ও বিশৃঙ্খলা বাড়াতে সক্ষম হয়েছে! এছাড়া তিনি করিডর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন।

05 May 25 1NOJOR.COM

‘অন্তর্বর্তী সরকারের একমাত্র অর্জন আ. লীগের প্রতি সহানুভূতি’: রাশেদ খান

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেছেন শীর্ষক একটি দাবি অনলাইনে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে। এই ভুয়া তথ্যটি ছড়ানোর উৎস হিসেবে ফ্রি ডোমেইনের সাইটকে চিহ্নিত করা হয়েছে, যার নাম sadhinnews247।

05 May 25 1NOJOR.COM

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: রিউমর স্ক্যানার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংসদ নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া প্রায় ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে। তাদের দুজনের নামে দুটি মামলা দায়ের করেছে দুদক।

05 May 25 1NOJOR.COM

সাবেক বিসিবি সভাপতি পাপনের বিরুদ্ধে দুদকের ২ মামলা

দুই দিনের রাষ্ট্রীয় কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আইএসপিআর জানায়, সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

05 May 25 1NOJOR.COM

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আসন্ন নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সেদিন আর ফিরে আসবে বলে মনে হয় না। সিইসি বলেন, ‘আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথমদিনে তারা হাত তুলে শপথ করেছেন কারো দ্বারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনকানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন।' নাসির উদ্দিন বলেন, ‘সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছেন। আমরা রাজনৈতিক সংশ্লিষ্ট সুপারিশগুলোকে সতর্কভাবে পরিহার করছি। সিইসি বলেন, ‘ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। নির্বাচন কমিশন আদালতের নির্দেশনা পালন করে গেজেট প্রকাশ করেছে।’

05 May 25 1NOJOR.COM

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই: ময়মনসিংহে সিইসি

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জাতীয় নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশের সিদ্ধান্ত। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করার পক্ষে তারা। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। মাইকেল মিলার বলেন, রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করি। আরও বলেন, নির্বাচনে সহায়তাও দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। তবে নির্বাচন কবে হবে, তা ঠিক করবে বাংলাদেশ সরকার। রাষ্ট্রদূত বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতের ঘটনায় দোষীদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রদূত বলেন, উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায়, সেটা নিশ্চিত করতে হবে।

05 May 25 1NOJOR.COM

জাতীয় নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশের সিদ্ধান্ত, সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

গভীর রাতে বাসায় ঢুকে ভাঙচুর ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- ওসি মোক্তারুজ্জামান ও এসআই বেলাল হোসেন। অভিযোগে আব্দুল ওয়াদুদ বলেন, গত ২৯ এপ্রিল মধ্যরাতে কলাবাগান থানার এসআই বেলালের নেতৃত্বে কয়েকজন পুলিশ ও ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী বাড়িতে জোর করে ঢুকে পড়ে। তারা উগ্র আচরণ করে এবং এক কোটি টাকা অর্থ দাবি করে।

05 May 25 1NOJOR.COM

রাতে বাসায় ঢুকে ভাঙচুর: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠাসহ ১১ দফা দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। কমিশনের একটি প্রতিনিধি দল দাবির পক্ষে সংগ্রহকৃত গণস্বাক্ষরের কপিসহ একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার নিকট দাখিল করেন। তাদের দাবিগুলো হলো, শূন্য পদে দ্রুত স্থায়ী নিয়োগ দিয়ে পূর্ণ কমিশন গঠন। স্বায়ত্তশাসন বজায় রাখার স্বার্থে কমিশনের এখতিয়ারভুক্ত কাজে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধ করে গবেষণাবান্ধব ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণের পূর্বানুমতি এবং মনোনয়ন দেওয়ার এখতিয়ার কমিশনে ফিরিয়ে দিতে হবে। বাপশক চাকুরীবিধিমালা ১৯৮৫ এর ১৮(২) অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ন্যায় কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সমপর্যায়ের বিজ্ঞানীদের গ্রেড-২, গ্রেড-১ পাওয়া নিশ্চিত করতে প্রজ্ঞাপন জারি করতে হবে ইত্যাদি।

05 May 25 1NOJOR.COM

স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠাসহ ১১ দাবিতে পরমাণু শক্তি কমিশনের গণজমায়েত

সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে সিএমএম আদালতের এজলাসে হাজি সেলিমকে গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় রাখা হলে হাজি সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করেন হাজি সেলিম। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন। শুনানিতে এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত । পরে তাকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম।

05 May 25 1NOJOR.COM

আদালতে পুলিশের সঙ্গে হাজি সেলিমের চিৎকার-চেঁচামেচি

ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নে চুরির অভিযোগে দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ানো ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর পদ স্থগিত করা হয়েছে। এর আগে পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকানে দুই মাকে নাকে খত দেওয়ানো হয়। ছেলেদের বিরুদ্ধে কবুতর ও মুরগি চুরির অভিযোগের ভিত্তিতে দুই মাকে শত শত মানুষের সামনে এ শাস্তি দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

05 May 25 1NOJOR.COM

দুই মাকে নাকে খত দিয়ে পদ হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি

রোববার সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাতভর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। হামলার অভিযোগে এখন পর্যন্ত সন্দেহভাজন ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখনও অভিযান চলছে।

05 May 25 1NOJOR.COM

হাসনাতের ওপর হামলায় রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫৪

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সাংবিধানিক বাধ্যবাধকতা ও অধিকার করতে বলা হয়েছে। বাজেট কম থাকলেও এটি সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ। সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন’ প্রণয়ন করতে হবে। যা বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। এছাড়াও কমিশন সুপারিশ করেছে, এমবিবিএস ডাক্তার ছাড়া যেন এন্টিবায়োটিক না দেয়া হয়। ওষুধের দাম, টেস্ট ও ডাক্তারের পরামর্শ ফি নির্ধারিত করে দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে কমিশনের প্রতিবেদনে।

05 May 25 1NOJOR.COM

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক অধিকার করার সুপারিশ, বাজেট কম থাকলেও এটি সম্ভব: আবুল কালাম আজাদ

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তালিকাটি প্রাথমিক খসড়া এবং এ সংখ্যা যাচাই-বাছাইয়ের পর আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটির নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারী। মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ঘটনার পরপর হেফাজতের কর্মসূচি ঘিরে ৬১ জন নিহতের তথ্য জানিয়েছিল। প্রকাশিত প্রাথমিক তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেখা গেছে, নিহতদের অধিকাংশই যুবক ছিলেন।

05 May 25 1NOJOR.COM

শাপলা চত্বর গণহত্যা: ৯৩ জন শহিদের খসড়া তালিকা প্রকাশ

সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর বিরুদ্ধে কর্দোফান রাজ্যের আল-নাহুদে ৩০০ জন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ তুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আরএসএফ ঘোষণা দিয়েছে যে, তারা দক্ষিণ সুদানের আল-নাহুদ দখলের একদিন পর পশ্চিম কর্দোফানের এল-খুওয়েইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ‘আরএসএফ মিলিশিয়াদের প্রতি উদাসীনতার পাশাপাশি নম্র দৃষ্টিভঙ্গি’ পরিত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে।

05 May 25 1NOJOR.COM

সুদানে আরএসফের হামলায় ৩০০ বেসামরিক লোক নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৫৩৫ জনে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আহত আরও ১২৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

05 May 25 1NOJOR.COM

ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যথেষ্ট শক্তি ও সম্পদ রয়েছে যুদ্ধকে ‘যৌক্তিক পরিণতি’তে নিয়ে যাওয়ার জন্য। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না। পুতিন জানান, ২০০২ সালে ‘নর্দ-অস্ট’ থিয়েটার জিম্মি সংকটের সময় তিনি প্রথম প্রার্থনায় হাঁটু গেড়েছিলেন। ওই ঘটনায় চেচেনরা ৯০০ জনের বেশি মানুষকে জিম্মি করে এবং অন্তত ১৩০ জন নিহত হয়। নিজের ২৫ বছরের শাসন সম্পর্কে পুতিন বলেন, ‘আমি নিজেকে কোনো রাজনীতিক মনে করি না। আমি এখনো রাশিয়ার কোটি মানুষের মতোই একই বাতাসে নিঃশ্বাস নেই।' এদিকে যুদ্ধ বন্ধে সমঝোতা না হওয়াতে ট্রাম্প খুবই হতাশ!

05 May 25 1NOJOR.COM

পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধ জিতবে রাশিয়া: পুতিন

এক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য ফেসবুকে লেখেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার উপরে হামলা, জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব। তিনি আরও বলেন, আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন। উল্লেখ্য, গাজীপুরে রোববার হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়।

05 May 25 1NOJOR.COM

দেশে যারা আছেন হাসনাতকে বুক দিয়ে আগলে রাখুন: পিনাকী

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় চিন্ময় দাসকে জেলখানা থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। এর আগে রোববার এ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতারের আবেদন করে পুলিশ। গত বছরের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

05 May 25 1NOJOR.COM

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

শেখ হাসিনাসহ শাপলা হত্যাকাণ্ডে জড়িত সেই সময়ে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইমরান এইচ সরকারসহ জড়িতদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট দুটি অভিযোগ দায়ের করা হয়। শেখ হাসিনাসহ ৯ জনকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে মামলা রেকর্ডভুক্ত করা হয়। ৯ আসামির মধ্যে ৪ জন বিভিন্ন মামলায় গ্রেফতার। হাসিনাসহ ৫ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ১২ মে শুনানির দিন ধার্য আছে। মামলাটি এখন তদন্তাধীন।চিফ প্রসিকিউটর বলেন, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ। এজন্য ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনা করে এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

05 May 25 1NOJOR.COM

শাপলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেফাজতের দুই অভিযোগ দায়ের, প্রধান আসামি হাসিনা

গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে সাময়িক বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মো. আদনান সাইফ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিয়েছেন। চলতি হামলার ঘটনায় ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। পদার্থবিজ্ঞান বিভাগ থেকে বহিষ্কৃতদের তালিকায় রয়েছে ১৩ জন শিক্ষার্থী, যার মধ্যে অষ্টম নম্বরে রয়েছে আদনান সাইফের নাম। তার পরীক্ষাতে অংশগ্রহণ করাতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অধ্যাপক সালাউদ্দিন বলেন, ‘সাইফ পরীক্ষা দিয়েছে কি না, তা নিশ্চিত নই। তবে আজ সকালে সে ও তার কয়েকজন সহপাঠী আমার কাছে এসেছিল। সে দাবি করেছে, সে হামলায় জড়িত নয় বরং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। সে কিছু ছবি ও একটি লিখিত আবেদনও দিয়েছে। আমি সেগুলো উপাচার্যের কাছে পাঠিয়েছি।’

05 May 25 1NOJOR.COM

বহিষ্কৃত হয়েও পরীক্ষায় হাজির জুলাই হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ কর্মী

১১তম গ্রেডের দাবিতে সোমবার থেকে এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে, সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন চেয়ে আগে থেকে আন্দোলন করে আসছিলেন। এখন তারা বলছেন, শুরুতে অন্তত ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এ ছাড়া চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। এ তিন দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি চলবে ১৫ মে পর্যন্ত। ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। ২৬ মে থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

05 May 25 1NOJOR.COM

১১তম গ্রেডের দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌনে ৪ লাখ শিক্ষক

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে। অথবা অন্যান্য ফ্রন্টে, যমন লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার সীমান্তেও পাঠানো হতে পারে। যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রীভূত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ইসরাইলি সরকার জানিয়েছে, ২০২৫ সালকে ‘যুদ্ধের বছর’ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ৪ লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা চলছে। ফলে দেশটির শ্রমবাজারে চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন।

05 May 25 1NOJOR.COM

গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরাইল

ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, পহেলগাঁওয়ের হামলাটি নরেন্দ্র মোদির পরিকল্পিত একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’। যার উদ্দেশ্য আসন্ন বিহার নির্বাচনে রাজনৈতিক ফায়দা তোলা। বিহারের পাটনায় মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ব্যানার টাঙানো হয়েছে। একজন প্রবীণ ভারতীয় সাংবাদিক প্রশ্ন তুলে বলেছেন, পহেলগাঁওয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটার মাত্র ৪৫ ঘণ্টার মধ্যে মোদি বিহারে ভোট চাইতে চলে এলেন, এটা কি মানবিক?’ অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। এদিকে পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি।

05 May 25 1NOJOR.COM

পহেলগাঁও হামলা, ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ মোদির বিহার জয়ের নাটক

ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে রোববার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ। বক্তারা সোমবার সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। পূবাইলের এক মসজিদের মাওলানা ইমাম রইস উদ্দিনকে গত রোববার গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় একটি মহল। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আলটিমেটাম ঘোষণা করেন তারা।

05 May 25 1NOJOR.COM

ইমাম হত্যার বিচারের দাবি, সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ঘোষণা

বরগুনার পাজরাভাঙা গ্রামের এক অসহায় কৃষাণীর মাঠের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। জানা গেছে, ঢাকায় কর্মরত স্বামী বেল্লাল মিয়ার অনুপস্থিতিতে গৃহবধূ আসমা বেগম নিজেই জমির ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক ও ধান কাটা যন্ত্রের অভাবে বিপাকে পড়েন। মাঠ থেকে সবার ধান তুলে নিলেও তিনি কেটে ঘরে তুলতে পারেননি। তার ধান মাঠে পেকে নষ্ট হচ্ছে। খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে তালতলী উপজেলা কৃষক দল সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর-রশিদ নেতাকর্মীদের নিয়ে তার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দেন।

05 May 25 1NOJOR.COM

অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিল তালতলী কৃষক দল

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা। সেটা যাতে বিলম্বিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হওয়া সম্ভব। যা কিছু অসমাপ্ত থাকবে, অনৈক্য থাকবে, পরে সেগুলো সংশোধন করা যাবে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের উৎকর্ষতা।’ আলী রীয়াজ বলেন, ১৫ মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে।

05 May 25 1NOJOR.COM

ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় নির্বাচন চায় ১২ দলীয় জোট

এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এটি মাস হিসেবে সর্বোচ্চ দ্বিতীয় রেমিট্যান্স বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় ৭১ কোটি ডলার বা ৩৪ দশমিক ৬৪ শতাংশ বেশি। সব মিলিয়ে চলতি অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে গত মার্চ মাসে। আর তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছে গত ডিসেম্বর মাসে।

05 May 25 1NOJOR.COM

এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের নামে থাকা লুক্সেমবার্গে কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বিনিয়োগকৃত সম্পদের মূল্য ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো। আবেদনে বলা হয়, সামিট গ্রুপ ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি এবং অপরাধমূলক প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। তথ্য অনুসারে, লুক্সেমবার্গে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তার সহযোগীদের নামে এ সম্পদ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

05 May 25 1NOJOR.COM

লুক্সেমবার্গে আজিজ খানের শেয়ার অবরুদ্ধের আদেশ ঢাকার আদালতের

এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবি জানিয়েছে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে আমরা খুশি। আমরা জানি, আপনারা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে চলেছেন। আমরা বাংলাদেশের উন্নয়নের দিকে নজর রাখছি।’ সালেহউদ্দিন উল্লেখ করেন যে, ব্যাংকিং খাত এবং এনবিআর সংস্কারে এডিবি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট দেবে। আরও বলেন, ‘আমাদের প্রধান বিষয়গুলো হলো ব্যয় কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা। আমরা আমাদের ব্যয় কমাতে অত্যন্ত সচেতন। আমরা প্রকল্প গ্রহণেও সতর্ক।’

05 May 25 1NOJOR.COM

বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে সন্তুষ্ট এডিবি: সালেহউদ্দিন আহমেদ

এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। সে ও উপদেষ্টার সাবেক দুই সচিবদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যবস্থা নিতে দুদকের সামনে গেল সপ্তাহে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আর দুদক গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাদের দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করে। এবার তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাস হাতিয়ে নেন তিনি। এরপর নিয়মতি সচিবালয়ে গিয়ে ‘তদবির বাণিজ্য’ করতেন বলে অভিযোগ। এ ছাড়া অভিযোগ রয়েছে, এনসিটিবিতে বই ছাপানোর সময়ও কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এনসিপি থেকে বহিষ্কৃত তানভীর।

05 May 25 1NOJOR.COM

দুদক সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, আমরা ভারতের কাছে পানি ছাড়া অন্য কিছু চাই না। আমরা বকসিস চাই না, ভিক্ষা চাই না। আমাদের হিসাবের পাওনা দিতে হবে। আমরা আদায় করে নেব। মির্জা আব্বাস বলেন, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনও যুদ্ধের অস্ত্র হতে পারে না। একমাত্র ভারত বিশ্বে দেখিয়ে দিলো, পানি তারা যুদ্ধের ও মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটি অমানবিক আচরণ। আরও বলেন, আমরা অনেক আগেই পানির ন্যায্য হিস্যা পেতাম। যদি হাসিনার মতো একটা সন্ত্রাসী সরকার না আসত। আরও বলেন, আমাদের কাছে ভারতের অনেক কিছু আছে। আমাদের কাছে ভারতের অনেক পোর্ট আছে। মংলা পোর্ট আছে, চট্টগ্রামে আছে। আমরা এগুলোর হিসেব করব। হিসেব করার সময় এসেছে। আমাদের তিস্তার পানি দিতে হবে। ফারাক্কার পানি চাই।

05 May 25 1NOJOR.COM

আমরা ভিক্ষা চাই না, পানির ন্যায্য হিস্যা চাই: মির্জা আব্বাস

এবি পার্টি এক শোকবার্তায় বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং এবি পার্টির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা। তিনি আশির দশকের পর থেকে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় জড়িত ছিলেন। বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্যক্তিগত জীবনে মিষ্টভাষী ও সমাজ পরিবর্তনে আকাঙ্ক্ষী রাজ্জাক অত‍্যন্ত স্পষ্টবাদী মানসিকতার প্রখর ব‍্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন। আরো বলে, আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার সমুন্নত করতে তার অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।

05 May 25 1NOJOR.COM

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এবি পার্টির শোক

ঢাবির উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাত বছর পর মামলা দায়ের করেছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান। এই মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরো আসামিরা হলেন, তৎকালীন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির হোসেন, আবিদ আল হাসান প্রমুখ। রাশেদ খান বলেন, ‘২০১৮ সালের কোটা আন্দোলনের সময় ৯ এপ্রিল রাত ১টার দিকে ‘ঢাকা কলেজ ছাত্রলীগ’ লেখা গেঞ্জি পরা কিছু যুবক উপাচার্যের বাসভবনের গেট ভেঙে হামলা, ভাঙচুর ও আগুন দেয়।’ তিনি জানান, ‘১ জুলাই শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে এবং ৮ জুলাই বাসভবন ভাঙচুর মামলায় আমি গ্রেপ্তার হই। ১৫ দিন রিমান্ডে নির্যাতন করা হয়। তাই এখন আমি এই মামলা করেছি।

05 May 25 1NOJOR.COM

ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামানসহ ১৩ জনের বিরুদ্ধে উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাত বছর পর রাশেদের মামলা

ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লেখেন, 'হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে।’ তিনি লেখেন, ‘অন্যদিকে, ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে মোকাবিলা না করে সকল মনযোগ শুধু নিজস্ব রাজনৈতিক প্রচারণার পেছনে দেওয়ার কারণে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানকারী জনতা গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দিশা থেকে ক্রমান্বয়ে বঞ্চিত হচ্ছে।’ আরও যোগ করেন, ‘ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, বরং গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের সকল রাজনৈতিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হওয়া উচিত।’

05 May 25 1NOJOR.COM

হাসনাতের ওপর হামলা, নিন্দা জানালেন ছাত্রদল সাধারণ সম্পাদক

হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান বলেছেন, হাসিনার কুশপুত্তুলিকার ঘটনার সঙ্গে হেফাজতকে জড়িয়ে নারীর প্রতি ‘বিদ্বেষ’ আকারে যারা অপপ্রচার করছে, তারা জুলাই বিপ্লবের শত্রু আওয়ামী দোসর ছাড়া আর কিছু নয়। মূলত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার প্রতি সাধারণ জনতার ক্ষোভ হিসেবেই ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করি। তিনি বলেন, বিগত পহেলা মে রাজু ভাস্কর্যের সামনে ‘জাগ্রত জুলাই’ নামে স্টিকার লাগানো একটি স্ট্যান্ডে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকাটি ফাঁসির দড়িতে ঝোলানো হয় মর্মে এমন সংবাদ ‘The Dacca’ নামক একটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজে নিউজ আকারে পাওয়া যায়। এতে বোঝা যায়, জুলাইয়ের যোদ্ধা শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ কুশপুত্তলিকাটি আগেই সেখানে ঝুলিয়ে রেখেছিল। হেফাজত নারীর সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ফ্যাসিস্ট পন্থায় আমাদের দমন করার বাসনা থেকেই আমাদের বিরুদ্ধে সবসময় নারীবিদ্বেষের অপপ্রচার চালায় উগ্র ইসলামবিদ্বেষী গোষ্ঠী।

05 May 25 1NOJOR.COM

আমাদের নারীবিদ্বেষী যারা বলে তারা আওয়ামী দোসর: হেফাজত

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর রবিবার সন্ধ্যায় হামলার ঘটনায় প্রতিবাদে ঢাকার রাজপথে ফুঁসে উঠেছে দলটি। এনসিপি’র পক্ষ থেকে বলা হয়েছে, হামলার আগের দিন ফেসবুকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হাসনাত আব্দুল্লাহকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়েছিল। তারা বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্রসংগঠন ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত।’ ‘গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি ও তাদের পরিবারের ওপর ৩৬টি হামলা হয়েছে। এসব হামলায় ৮৯ জন আহত হয়েছেন এবং ১ জন শহীদ হয়েছেন। বিচারহীনতাই এরজন্য দায়ী। এনসিপি জানিয়েছে, ‘ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশাল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রংপুরসহ একাধিক স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।’

05 May 25 1NOJOR.COM

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-সেসব জনগণের কাছ থেকে এ সিদ্ধান্ত আসতে হবে।’ এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এটা আমরা আগেই বলেছি, নিষিদ্ধ করার কাজ তো সরকারের। জনগণের প্রত্যাশা যেটা, সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে।

05 May 25 1NOJOR.COM

কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-সেসব জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে: মির্জা ফখরুল

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বাংলাদেশ ছাত্র সংসদ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির উপজেলা নেতা নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, ফয়সাল হোসেন, এমরান হোসেন, আবদুল্লাহ সামি, ফয়সাল মির্জা, জালাল হোসেন, জামাল হোসেন, শাহাদাত হোসেন শ্যামল, বাংলাদেশ ছাত্র সংসদের নেতা রাকিবুল হাসান হৃদয়, মোক্তাদির জারিফ সিক্ত, সাজেদুল রাফসান ও মো. হাসান প্রমুখ!

05 May 25 1NOJOR.COM

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে তার নিজ এলাকায় বিক্ষোভ

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী রোববার একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলআবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বীরোচিত হামলা চালিয়েছে। এতে ইসরাইলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে ২৫ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে এবং এতে অন্তত সাতজন আহত হয়েছেন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর আতঙ্ক ও মৃত্যুভয়ে ৩০ লাখেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছেন।

05 May 25 1NOJOR.COM

বেন-গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা: মৃত্যুভয়ে মাটির নিচে ৩০ লাখ ইসরাইলি

ঈদুল আজহার সময় কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি কুরবানির পশু পরিবহণ ও হাটে বিক্রির সময় যাতে পশুর প্রতি কোনো নির্দয় আচরণ করা না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ইটিপির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন।’ নির্দেশনা বাস্তবায়নের জন্য বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

05 May 25 1NOJOR.COM

কুরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে প্রধান উপদেষ্টার কমিটি করার নির্দেশ

কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। চেনাব নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধে ভারতের এই পদক্ষেপের পাশাপাশি কিশনগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে দিল্লি। এর আগে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরই ভারত গত কয়েক দশকের পুরোনো চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

04 May 25 1NOJOR.COM

কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে

রাফাহ অঞ্চলের একটি ফাঁদপাতা সুড়ঙ্গে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। নিহত দুই সেনা হলেন– অধিনায়ক নোয়াম রাভিদ (২৩) এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর (২০)। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইয়াহালোম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগেডের অধীনে একটি ভবনের ভেতরের সুড়ঙ্গের মুখ পরীক্ষা করছিলেন। তখন হঠাৎ একটি বিস্ফোরণে তারা আক্রান্ত হন। গাজায় হামাসবিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরাইলের মোট নিহতের সংখ্যা ৪১৬-তে পৌঁছেছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

04 May 25 1NOJOR.COM

রাফাহ অঞ্চলের একটি ফাঁদপাতা সুড়ঙ্গে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত এবং আরও দুজন আহত

চীনা দূতাবাস জানিয়েছে, গত মার্চে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল, তারই অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থার অধীনে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ হবে। এর ফলে আবেদনকারীদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অগ্রাধিকারভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে।

04 May 25 1NOJOR.COM

চিকিৎসা ভিসার জন্য বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে: চীনা দূতাবাস

ভারতীয় টিভি চ্যানেল আজ তক বাংলা এক ভিডিও প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মকে পাকিস্তানের জেনারেলের পোশাকের সঙ্গে মিল রয়েছে দাবি করে প্রফেসর মুহাম্মদ ইউনূস কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন এমন প্রশ্ন তুলে। ছবিটি মূলত গত ২৯ এপ্রিল পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ৬২ জন সদস্যকে পদক প্রদানের বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। পদকপ্রাপ্তদের মধ্যে ওই ছবিতে রয়েছেন তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক! প্রেস উইং জানায়, এটি কোনো গোপন ছবি নয়। এই ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছিল। ‘আজ তাক বাংলা’র এই প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়েও মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এগুলো সবই বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরম নিন্দনীয়।

04 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সাথে পদকপ্রাপ্ত তিনজন পুলিশের ছবিকে পাকিস্তানের জেনারেলের সাথে হাত মিলাচ্ছেন বলে ভারতীয় টিভি চ্যানেলের অপপ্রচার

রোববার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি জানান, ঢাকার দূতাবাস পুনরায় প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূত আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে অর্ধডজনেরও বেশি মন্ত্রিপর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রদূত জানান, আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের জন্য ৫০০টি ভিসা ইতোমধ্যে ইস্যু করা হয়েছে, আরও ১ হাজারটি অনুমোদিত হয়েছে ও শিগগিরই ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে। প্রেস উইং আশা করছে, ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ শিথিল করবে।

04 May 25 1NOJOR.COM

ঢাকার দূতাবাস পুনরায় প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে: আরব আমিরাতের রাষ্ট্রদূত

দলের সাবেক সহকারী সেক্রেটারি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শোকবাণীতে দলটির শীর্ষ নেতারা বলেন, সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরোয়া করতেন না। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি আইনি সহায়তা প্রদান করেছেন। মজলুমানের পক্ষে তার এ লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ ও অভিভাবককে হারালো। জাতির বর্তমান সংকটকালে তার মতো একজন দেশপ্রেমিক ও ইসলামপন্থি আইনজীবীর বড়ই প্রয়োজন ছিল। এছাড়া মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

04 May 25 1NOJOR.COM

জামায়াতের শোক: মজলুমের পক্ষে আব্দুর রাজ্জাকের লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’ হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’ এ নিয়ে বাংলামোটরে এনসিপির কার্যালয়ে রাতেই ব্রিফ করবে দল। গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।

04 May 25 1NOJOR.COM

গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, যারা আয়কর রিটার্ন জমা দেন না কিংবা নানাভাবে কর ফাঁকি দেন বা কর অব্যাহতি নেন- তাদের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, শুরু থেকেই বিপুল পরিমাণে কর অব্যাহতি দেওয়া হচ্ছে। প্রতিবছর যে পরিমাণ রাজস্ব আদায় করা হয়, সমপরিমাণ অর্থ কর অব্যাহতির কারণে চলে যায়। এনবিআরের তথ্যমতে, কর শনাক্তরণ নম্বর (টিআইএন) থাকলেও বিপুলসংখ্যক মানুষ রিটার্ন জমা দেন না। সে কারণে নিয়মিত করদাতাদের ওপর চাপ তৈরি হয়।

04 May 25 1NOJOR.COM

যারা আয়কর রিটার্ন জমা দেন না কিংবা নানাভাবে কর ফাঁকি দেন বা কর অব্যাহতি নেন- তাদের বিষয়ে কঠোর হচ্ছে এনবিআর: আবদুর রহমান

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন ঈদুল আজহায় সর্বমোট কুরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এবার প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি গবাদিপশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, এ বছর কুরবানিযোগ্য হৃষ্টপুষ্ট গবাদিপশুর মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্য প্রজাতিসহ মোট এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদিপশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। ফরিদা আখতার বলেন, আমরা যে চাহিদা নির্ধারণ করেছি, সেটা যদি বেড়েও যায় সেটা পূরণ করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। তিনি বলেছেন, বাজার স্থিতিশীলতা ও খামারিদের ইনকাম যেন ঠিকঠাক হয় এ নিয়ে সতর্ক সরকার। চাঁদাবাজদেরকেও করা হবে মোকাবিলা।

04 May 25 1NOJOR.COM

এবার কুরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ: উপদেষ্টা ফরিদা আখতার

সাবেক সাংসদ প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তি দাবিতে মানববন্ধনে রুহুল কবির রিজভি বলেন, নির্বাচন ডিসেম্বরে, না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানান কথা বলছেন। কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার মনে হয় না নির্বাচন চায়। তারা একটা মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, এই যে নির্বাচন নিয়ে সরকারের টালবাহানা, আজ দিনকে দিন কিন্তু দেশ তার যে একাত্তরের অহংকার এবং চব্বিশের ৫ আগস্টের যে অহংকার, সে অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয়, বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগ অনেকে নসাৎ করে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া তিনি করিডর ও ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করেন।

04 May 25 1NOJOR.COM

সরকার নির্বাচন চায় না, মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে: রিজভী

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশের মিডিয়ায় অ্যাকাউন্টেবিলিটি দরকার। সাংবাদিকতার জন্য করা সুরক্ষা আইন বাস্তবায়নযোগ্য। পর্যালোচনা চলছে, সেটা করার চেষ্টা করছি। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বেতার, বিটিভি ও বাসস নিয়ে জাতীয় সম্প্রচার সংস্থা করার পক্ষে। সরকারি বিজ্ঞাপন মূল্য নির্ধারণের পক্ষে। আরো বলেন বলেন, গণমাধ্যমগুলোর বিগত ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার। রাজনীতিকরণ করার কারণে হাউসগুলোর সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছেন। সাংবাদিকদের আর্থিক সুবিধা যদি নিশ্চিত না করা যায় তাহলে গণমাধ্যমকর্মীদের অসাধু উপায়ে অর্থ উপার্জন বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

04 May 25 1NOJOR.COM

গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার: তথ্য উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতমা লিখেছেন, ‘জুলাই এর পর মেয়েদের সাইডে বসায় দিয়ে এখন রাজনৈতিক পাড়ায় নারী অধিকার নিয়ে সালিশ বসছে দেখছি। হায়রে নাটক! সরকার তো একটা ঐকমত্য কমিশন বানাল সংস্কার নিয়ে আলাপ করার জন্য। সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ঘেঁটে দেখলেই অনেক অবাস্তবায়নযোগ্য প্রস্তাবনা চোখে পড়বে। রাজনৈতিক দলগুলো তাদের প্রায়োরিটি বেসিসে সংস্কার প্রস্তাবনার পক্ষে/বিপক্ষে অবস্থান নিতে পারবে।' তিনি বলেন, ‘এর মধ্যে নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরের নারীদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবনা ঠিক মনে না হলে মত-দ্বিমতের সুযোগ রয়েছে। সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে?! আর নারীদের কতটুকু অধিকার থাকবে, সেটা নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথাব্যথা বেশি। এই কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য।’ মুখপাত্র বলেন, ‘স্পষ্ট করেই বলতে চাই, নারীদের অধিকার, সুযোগ-সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মেইনস্ট্রিম হবে না।

04 May 25 1NOJOR.COM

নারীদের অধিকার, সুযোগ-সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মেইনস্ট্রিম হবে না: উমামা ফাতেমা

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি। সাংবাদিক সুরক্ষা আইন করতে বলেছি। এই দুটির জন্য আমরা খসড়াও তৈরি করে দিয়েছি। এখন পর্যন্ত সরকারের দিক থেকে খুব বেশি পদক্ষেপ নেয়া হয়েছে এমনটি আমরা শুনিনি। তিনি বলেন, বিগত সরকারের আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনীতিক আনুগত্যের ভিত্তিতে দেয়া হয়েছিল, সাংবাদিকতার দক্ষতায় নয়। ‘এক মালিক এক মিডিয়া’ প্রস্তাবে যারা বিরোধিতা করেছেন তারা ভারতের উদাহরণ টেনেছেন। ভারতের গণমাধ্যম এখন গোদিমিডিয়া নামে পরিচিত। আরো বলেন, সংবাদ মাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রস্তাব অনেকেই বিরোধিতা করছে। তারা বলছে বেশিরভাগ সংবাদমাধ্যম যেহেতু লাভজনক না তাই এটা সম্ভব না। প্রায় দেড় ডজনেরও বেশি সংবাদ মাধ্যম লাভজনক। তাই কমিশন বলছে এটা বাস্তবায়ন সম্ভব।

04 May 25 1NOJOR.COM

স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি: কামাল আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে কোরবানির ঈদে সেখানে পশুর হাট বসছে না। এর আগে গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তিতে রাজধানীর ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে আফতাবনগরে হাটের অংশ বাতিল চেয়ে গত ২৪ এপ্রিল সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে অভিযোগ করা হয়, এই আবাসিক এলাকায় হাট হলে দুর্গন্ধ মানুষ থাকতে পারবে না, পরিবেশ দূষণ হবে!

04 May 25 1NOJOR.COM

কোরবানি ঈদে আফতাবনগরে বসবে না পশুর হাট: হাইকোর্ট

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকাল ৪টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আমার বাংলাদেশ পার্টির সাবেক প্রধান উপদেষ্টাও ছিলেন তিনি।

04 May 25 1NOJOR.COM

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

তারেক রহমান বলেন, আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে, সাংবাদিকেরা ভয়হীনভাবে কাজ করতে পারবেন। ফেসবুকে তিনি ২০০৯ সালে বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে আঁকা মেহেদী হকের একটি ব্যঙ্গচিত্র যুক্ত করে লেখেন, সাংবাদিকেরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের স্বাধীনতা রক্ষা করা না গেলে গণতন্ত্রও টিকবে না। বাংলাদেশে সম্প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতা ভয়াবহভাবে হুমকির মুখে পড়েছে। ক্ষমতাচ্যুত শাসকের পৃষ্ঠপোষকতায় দমনপীড়ন চালানো হয়েছে। তিনি জানান, নানা বাধার মধ্যেও কিছু সাহসী সাংবাদিক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, আর্থসামাজিক ব্যর্থতার মতো বিষয়ে আলোকপাত করেছেন। এই সাহসী সাংবাদিকদের অবদান তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

04 May 25 1NOJOR.COM

এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে, সাংবাদিকেরা ভয়হীনভাবে কাজ করতে পারবেন: তারেক রহমান

বিএনপি নেতা আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশে বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহ রয়েছে রাশিয়ার । আরও বলেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কেও জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত। আলোচনায় রাশিয়া-বাংলাদেশের জ্বালানি খাতেও সহযোগিতার বিষয় উঠে এসেছে। খসরু বলেন, রাশিয়া একটি জ্বালানি সমৃদ্ধ দেশ। এ খাতে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে বৈঠকে। উল্লেখ্য, এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি টিমের সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

04 May 25 1NOJOR.COM

কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, প্রাথমিক শিক্ষার প্রতি যত্নশীল না হলে অদক্ষ লোক তৈরি হবে, অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যেখানে আপনার ভূমিকা আছে সেখানে আপনি তা চালু করেন। যেন প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারবে না। আরও বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা কতটুকু পারে সেদিকে নজর দেবেন। বাচ্চাটা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন। যদি কোন বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি কারণ দর্শাবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নিবেন।

04 May 25 1NOJOR.COM

প্রাথমিক শিক্ষায় যত্নশীল না হলে অদক্ষ লোক তৈরি হবে: গণশিক্ষা উপদেষ্টা

বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি। ফজলুর রহমান তার পোস্টে বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’ ফজলুর রহমানকে উদ্দেশ্য করে ওয়াইসি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে যে একটি স্বাধীন দেশ হিসেবে আপনার অস্তিত্ব ভারতের কাছে ঋণী।’ পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেন, ‘এরা একটি ব্যর্থ জাতি। যারা ভারতকে কখনো শান্তিপূর্ণভাবে থাকতে দেবে না। তবে ভারত পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী এবং সর্বদা তাই থাকবে।'

04 May 25 1NOJOR.COM

ওয়াইসি ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মনে রাখতে হবে যে একটি স্বাধীন দেশ হিসেবে আপনার অস্তিত্ব ভারতের কাছে ঋণী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ে নিঃসন্দেহে গণমাধ্যমের স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। তবে একটি সংবাদ গোষ্ঠী আরেকটি গোষ্ঠীকে আক্রমণ করে এবং তাতে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীও যুক্ত হয়। সংবাদপত্রের স্বাধীনতায় সে নানা কিছু বলবে। কিন্তু সেটা গ্রহণ না করে সংবাদপত্র গুঁড়িয়ে দেওয়াটা আমরা সমর্থন করি না। তিনি বলেন, বিএনপিই প্রথম সংবাদপত্রের স্বাধীনতাকে ১৯৭৫ সালে ওপেন করেছিল। তার আগে বাকশালের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে নস্যাৎ করা হয়েছিল। তাই বলে আমরা ধোয়া তুলসি পাতা নই। কিন্তু, এটা বলতে পারি যে, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে।

04 May 25 1NOJOR.COM

গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি: মির্জা ফখরুল 

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ আগের তুলনায় অনেকটাই কমে গেছে‌। ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যে দলীয়করণ নীতি চালিয়েছে, গণমাধ্যমও তার বাইরে ছিল না। তিনি বলেন, গণমাধ্যমকে এই ফ্যাসিজমের ভেতর থেকে বের করে আনতে আমাদের সুনির্দিষ্ট রূপরেখা প্রয়োজন। কারণ, বিগত সময়ে মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক ছিল, সেই আধিপত্য থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে জুলাই পরবর্তী যে মুক্ত গণমাধ্যমের চিন্তা আমরা করছি, তা নিশ্চিত করা সম্ভব হবে না। আহ্বায়ক বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে গণমাধ্যমে বিভিন্ন ভুল তথ্য প্রকাশিত হতে দেখেছি। এ বিষয়ে গণমাধ্যমগুলোর আরও পেশাদারিত্ব দেখানো প্রয়োজন। আরও বলেন, গণমাধ্যমের মালিকানার বিষয়টি আরও সুস্পষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, অনেক কর্পোরেট মালিক বা একটি গোষ্ঠী গণমাধ্যমকে ব্যবহার করে। ফলে, তাতে গণমানুষের কথা না উঠে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য ধারণ করে।

04 May 25 1NOJOR.COM

গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে: নাহিদ ইসলাম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবে। তিনি বলেন, নিরাপত্তা সংকটের আমরা এখনও একটি কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে দুটি দিক রয়েছে। একটি হলো অধিকার, অন্যটি নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। তবে আমরা কোনো অযৌক্তিক প্রত্যাশায় নেই। যেই নির্যাতন থেকে তারা বাঁচতে চেয়েছিল, আমরা কি তাদের সেই জায়গায় ফেরত পাঠাব? আরো বলেন, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এ বিষয়ে বাস্তব কোনো ফল আসবে না। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে একটি রোডম্যাপ থাকা দরকার বলেও অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। এতে তিনি আরাকান আর্মি, জান্তা সরকার ও জাতীয় ঐক্য সরকারকে যুক্ত করে ব্যবস্থা নিতে হবে বলে জানান।

04 May 25 1NOJOR.COM

অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন বলেন, মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে, যা কখনো কাম্য নয়। রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না উল্লেখ করে ড. আরো বলেন, যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে। এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা।

04 May 25 1NOJOR.COM

রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার: ড. খলিলুর রহমান

সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস লিখিতভাবে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগকে জানিয়েছে, এই নামে কেউ কখনো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও কোনো তথ্য নেই। ব্যারিস্টার অনীক আর হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উল্লেখ্য, আদালত তা আবার ফিরিয়ে দেয়!

04 May 25 1NOJOR.COM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, পিএইচডি সম্পন্ন করেননি

ডিএমপি'র প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৯ এপ্রিল মিডিয়ায়'পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুসের গোপন মিশন' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। অভিযোগ সমূহ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন লিখিত কর্মকর্তাদের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির সদস্যরা হলেন, ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) রাশেদ হোসেন পরাগ।

04 May 25 1NOJOR.COM

ডিএমপি'র প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্তে আদালতের নির্দেশ

১২ দলীয় জোটের সাথে বৈঠকের আগে অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যাঁরা সংগ্রামে আছেন, যাঁরা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সঙ্গে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন—কী করে আমরা এক জায়গায় আসতে পারি' তিনি বলেন, ‘আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারব না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গাগুলোতে আমাদের একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’ চলতি মে মাসের মাঝামাঝি দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হবে, সেগুলোর ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হবে।’

04 May 25 1NOJOR.COM

রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছানোর আহ্বান আলী রীয়াজের

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গ্রিগোরিভিচ খোজিন সাক্ষাৎ করেছেন। বিএনপি মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নিয়েছেন বৈঠকে।

04 May 25 1NOJOR.COM

বিএনপি মহাসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

রাশিয়া এখনো কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি। ভলোদিমির জেলেনস্কি পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘নাটক’ বলে প্রত্যাখ্যান করেছেন। কিয়েভ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন ৯ মে’র অনুষ্ঠান উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন।’ ওই দিন রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদ্যাপনে কিছু বিদেশি নেতা মস্কো সফরে যাচ্ছেন। ক্রেমলিন জানিয়েছে, প্রায় ২০টি দেশের নেতা, যার মধ্যে চীনের শি জিনপিংও রয়েছেন! জেলেনস্কি বলছেন ঐদিনে রাশিয়ার ঘটনার দায় ইউক্রেন নেবে না, ‘রাশিয়া নিজেই আগুন, বিস্ফোরণ ইত্যাদি ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাতে পারে।

04 May 25 1NOJOR.COM

সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের ‘নাটক’: জেলেনস্কি

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান লেখেন, ‘কাতারের সরকার, রাজপরিবার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের ইন্টেরিম গভর্নমেন্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিএনপির আবেদনে, ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন।’ আরও লেখেন, ‘চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া এবং সেখান থেকে ফেরার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় অতি উন্নত প্রযুক্তি ও বহুবিধ সুবিধাসম্বলিত এই এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত হওয়ায় আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।’

04 May 25 1NOJOR.COM

ড. ইউনূসের অনুরোধে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স দেন কাতার আমির: মারুফ কামাল

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ ফ্লাইটে মোট ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এছাড়া, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সবশেষ ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭) নামে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর আগে ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমান (৭০) নামে একজনের মৃত্যু হয়। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ।

04 May 25 1NOJOR.COM

সৌদি পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

গাজায় ইসরাইলের দুই মাসেরও বেশি সময় সম্পূর্ণ অবরোধের কারণে ছিটমহলে কমপক্ষে ৫৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য পৌঁছানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। কাতার বলেছে ইসরাইলের 'রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের অভাব' রয়েছে। গাজার ফিলিস্তিনি জনগণ আধুনিক সময়ের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এটি কি সত্যিই ‘সভ্যতার’ মডেল প্রচার করা হচ্ছে? উল্লেখ্য, ইসরাইল ত্রাণের জাহাজে হামলা করেছে!

04 May 25 1NOJOR.COM

ইসরাইলের অবরোধের কারণে গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু

পাকিস্তানি পতাকাবাহী জাহাজসমূহ ভারতীয় বন্দর ব্যবহার নিষেধাজ্ঞার পর পাকিস্তান জানিয়েছে, ভারতীয় জাহাজসমূহ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তান নিম্নলিখিত পদক্ষেপগুলো অবিলম্বে কার্যকর করছে, ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না, পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দর সফর করবে না এবং বিশেষ কোনো ছাড় প্রয়োজন হলে তা পৃথকভাবে পর্যালোচনা করা হবে। পাকিস্তান থেকে আমদানি পণ্য মূলত ওষুধ, ফল এবং তৈলবীজ। ২০২৪-২৫ সালে ভারতের মোট আমদানির ০.০০০১% এরও কম ছিল পাকিস্তানি পণ্য।

04 May 25 1NOJOR.COM

ভারতীয় জাহাজসমূহ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না: পাকিস্তান

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যদিয়ে নিহতের সংখ্যা প্রায় ৫২ হাজার ৫০০ জনে পৌঁছেছে। গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৭৭ জন নিহত হয়েছেন এবং আরও ২৭৫ জন আহত হয়েছেন। যার ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজার!

04 May 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

জামায়াত নেতা দেলোয়ার হোসেন বলেন, গত ৫০ বছরে অনেককেই দেশ শাসন করতে দেখেছেন। আগামী ৫ বছরের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। জামায়াতে ইসলামি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করবে, দেশের উন্নয়ন ঘটাবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনকভাবে উপস্থাপন করবে। তিনি বলেন, পেছনের শাসকরা দুর্নীতিবাজ, লুটপাটকারী ও স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে শাসন করেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং হাজার হাজার জামায়াত নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করেছে। প্রায় ৯৩ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে।

04 May 25 1NOJOR.COM

অনেককেই দেখেছেন এবার ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করুন: দেলোয়ার হোসেন

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যদি সুষ্ঠুভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হয়, তবে পাঁচ বছর সময় লেগে যাবে। নির্বাচিত সরকারই শেখ হাসিনার বিচার করবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি কখনোই মুদ্রার এপিঠ-ওপিঠ নয়, বরং সম্পূর্ণ ভিন্ন আদর্শ ও দর্শনের দুটি রাজনৈতিক শক্তি। কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি আসবে এবং তারা একই রকম শাসন করবে, কিন্তু এটি ভুল ধারণা। আরো বলেন, শেখ হাসিনার পতন তরুণ সমাজকে জাগ্রত করেছে। আজকের এই তরুণ প্রজন্ম শিখে গেছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। টুকু বলেন, আমার স্ত্রী একবার বিএনপির জনসভা উপলক্ষ্যে লিফলেট বিতরণ করতে গেলে তার ওপর গুলি চালানো হয়। সেই ঘটনার কোনো বিচার হয়নি।

04 May 25 1NOJOR.COM

নির্বাচিত সরকারই শেখ হাসিনার বিচার করবে: টুকু

মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেন। মার্কিনবিরোধী এই নিষেধাজ্ঞাটি ১৭ মে থেকে কার্যকর হবে। এতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল নির্বিচারে রপ্তানি, পুনঃরপ্তানি, স্থানান্তর, লোডিং, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো। সরাসরি হোক বা পরোক্ষভাবে, এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও। তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদেরকে ইয়েমেনের ‘আক্রমণকারী পক্ষের তালিকায়’ অন্তর্ভুক্ত করা হবে। লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী, অ্যাডেন উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না।

04 May 25 1NOJOR.COM

লোহিত সাগরে মার্কিন তেল পরিবহণে নিষেধাজ্ঞা জারি ইয়েমেনের

গত ২৪ ঘন্টায় একনজরে ১২৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।