Web Analytics

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলে, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, কাজ করছে দুদক। মোমেন বলেন, ‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে; দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক।’ এর আগে ২৩ এপ্রিল দুর্নীতির মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও তার ভাগনি ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিল দুদক।

14 May 25 1NOJOR.COM

আ.লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে: দুদক চেয়ারম্যান

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির হয়ে রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী। এর আগে গত ২৭ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান ঢাকার দুই বাসিন্দা। নোটিশে মো. ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতেও বলা হয়।

14 May 25 1NOJOR.COM

মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট

শাহবাগ মোড় অবরোধ করা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন। এর আগে, প্রায় ৬ ঘণ্টা শাহবাগের যান চলাচল বন্ধ করে আন্দোলন করে তারা। রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করে। পরে পুলিশের লাঠিচার্জ করলে তারা সরে যায়। লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

14 May 25 1NOJOR.COM

শাহবাগ থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ, লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচনায় প্রবাসীরা তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরলে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। আগামীকাল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। উপদেষ্টা বলেন, ‘এ সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে। অনেকে অনিয়মিত হয়ে গেছে। অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিট্যান্স যোদ্ধা। তারা অনেকে অনেক কষ্টে আছেন। যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা।’ উল্লেখ্য, গত বছরের ১ জুন থেকে কর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি।

14 May 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন আসিফ নজরুল

আরএফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির সঙ্গে বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সমৃদ্ধিশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায়। এই জাতীয় সনদ ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দেবে। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ক্যারি কেনেডি ঐকমত্য কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সাফল্য কামনা করেন। আলী রীয়াজ বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে এবং দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে।

14 May 25 1NOJOR.COM

ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দেবে জাতীয় সনদ: আলী রীয়াজ

নিরাপত্তা জোরদারের মাত্র চার দিন কোনো নাগরিককে পুশইন না করলেও বুধবার ভোর রাতে মৌলভীবাজার বড়লেখা সীমান্তে ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ। পাল্লাথল সীমান্ত অতিক্রম করে শাহবাজপুর বাজারে প্রবেশের প্রাক্কালে স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিজিবি ৪৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে।

14 May 25 1NOJOR.COM

বিজিবির সতর্কাবস্থানের মধ্যেও বড়লেখায় বিএসএফের পুশইন, আটক ৪৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ৩৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল জুন নাগাদ এসব ঋণ দেবে। বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে চলমান ৪৭০ কোটি ডলারে ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। মনসুর বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।’

14 May 25 1NOJOR.COM

বিশ্বব্যাংক আইএমএফ এডিবি থেকে ৩৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ: আহসান এইচ মনসুর

সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সভা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি করপোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে, নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়, উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে, উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে, রাত ৮টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। অবিলম্বে এ সব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

14 May 25 1NOJOR.COM

রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধসহ ৭ সিদ্ধান্ত, জানালেন আসিফ মাহমুদ

তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। তাদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৩৮ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কাকরাইল এলাকায় যমুনা অভিমুখী সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

14 May 25 1NOJOR.COM

পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত শতাধিক, কাকরাইল না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে ১ জুন বলে জানিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি চলে। পরে তা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়।

14 May 25 1NOJOR.COM

জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল রায় ১ জুন

উচ্চ মাধ্যমিক পাশের পর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা। সকালে ঢাকায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা এক দফা দাবি বাস্তবায়নে এক ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি পূরণের আশ্বাস না পেয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন।

14 May 25 1NOJOR.COM

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর আমার কাছে অপরিচিত জায়গা না। এখানে বড় হয়েছি। প্রথম দিন থেকে চেষ্টা করছি, কীভাবে এটার পরিবর্তন করা যায়। একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি পালটাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর ভরসা। এটা বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন অধ্যায়ে যাওয়ার সুযোগ নেই। ছোট্ট হৃদপিণ্ড, তার মধ্যে রোগাক্রান্ত। রক্ত সঞ্চালন হবে না। বন্দর নামের হৃদপিণ্ড বিশ্বমানের হতে হবে। অর্থনীতি সচল হবে। সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে। পৃথিবীর সেরা বন্দরগুলোকে ডাকা হয়েছে। নেপালের হৃদপিণ্ড নেই। আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে। তিনি জানান, এ রকম ২০-৩০টা বন্দর টার্মিনাল অনেক দেশের আছে। আমাদের হৃদপিণ্ড দিয়ে রোগী বেশি দিন টিকবে না। কাজেই এটাকে শক্তিশালী করতে হবে।

14 May 25 1NOJOR.COM

চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীর ওপর নতুন একটি কালুরঘাট সেতু নির্মাণ। এর নিমার্ণকাজ শুরু হওয়ায় বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামবাসী উৎফুল্ল। সেতু উপদেষ্টা বলেন, নতুন সেতুর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। আজ এখানে বোয়ালখালীর বাসিন্দাও উপস্থিত আছেন। কালুরঘাট সেতু তাদের বহুল আকাঙ্ক্ষিত। এটি তৈরি হয়ে গেলে চট্টগ্রামবাসীর বহু কষ্টের অবসান হবে।’

14 May 25 1NOJOR.COM

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

প্রেস সচিব শফিকুল আলমের শেয়ার করা ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা আয়নাঘরেই কেঁদে ফেলেন মীর আহমদ, যেখানে তিনি প্রায় আট বছর গুম ছিলেন। এসময় তাকে জড়িয়ে সান্ত্বনা দেন কেরি। শফিকুল আলম লেখেন, ‘রবার্ট কেনেডির কন্যা ও জন এফ কেনেডির ভাতিজি কেরি কেনেডি মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান। শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ছিলেন তিনি। যার ফলে যুক্তরাজ্যে প্রশিক্ষিত মীর আহমদ বিন কাসেম আয়নাঘরের মতো ভয়ংকর বন্দিশালায় জীবিত থাকতে পেরেছিলেন।’ উল্লেখ্য, আয়নাঘর হলো বিরোধীদের গুম খুনের জন্য হাসিনার আটক রাখার টর্চার সেল।

14 May 25 1NOJOR.COM

কেরি কেনেডির সামনে আয়নাঘরের দুঃসহ স্মৃতি বর্ণনা, কাঁদলেন মীর আহমদ

তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। কাকরাইল পৌঁছালে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান, অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজন পুলিশও আহত হয়েছেন। আহত পুলিশের পাশাপাশি আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ তাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। তিন দফা দাবি হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

14 May 25 1NOJOR.COM

মার্চ টু যমুনা: জবি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ২০১৯ সালের দিকে শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের সঙ্গে যেসব মুখ সবসময় দেখা যেত, সাম্য তাদের একজন। প্রথম বর্ষ থেকেই সাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে। সেই ছোট ভাই সাম্য আজ আর আমাদের মাঝে নেই, এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তবে শুধু ব্যক্তি নয়, উদ্যান কেন্দ্রিক অপরাধচক্র, মাদক চক্র এবং উদ্যানের অনিরাপদ পরিবেশও এ ঘটনার জন্য সমানভাবে দায়ী। তিনি লেখেন, সোহরাওয়ার্দী উদ্যান হবার কথা ছিল স্বস্তির জায়গা, অথচ অবৈধ দোকান, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধচক্রের কারণে এটি দীর্ঘদিন যাবৎ আতঙ্কের স্থানে পরিণত হয়েছে। ইতোমধ্যে ঢাবি প্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয়, ডিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। শিগগিরই উদ্যানকে একটি নিরাপদ স্থানে পরিণত করা হবে।

14 May 25 1NOJOR.COM

হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে, উদ্যানের অনিরাপদ পরিবেশও এ ঘটনার জন্য সমানভাবে দায়ী: আসিফ

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। প্রসঙ্গত, বিচারের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের সকল পর্যায়ের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

14 May 25 1NOJOR.COM

ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে অংশ নেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে। বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।

14 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শাহরিয়ার সাম্যের বড় ভাই আনোয়ারুজ্জামান সাগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার আগে বলেন, সাম্য আমার চেয়ে ১৬ বছরের ছোট। সে অষ্টম শ্রেণিতে থাকতে মাকে হারিয়েছি। সেই থেকে তাকে আগলে রেখেছি। কোনও কষ্ট বুঝতে দেইনি। অনেক স্বপ্ন নিয়ে তাকে সর্বোচ্চ বিদ্যাপিঠে পাঠিয়েছি। কিন্ত এভাবে ভাইকে হারাতে হবে ভাবতেও পারিনি। কী কারণে ভাইকে প্রাণ হারাতে হলো তার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে উপাচার্যকে আহ্বান জানান তিনি। এই সময় তিনি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন!

14 May 25 1NOJOR.COM

আর কোনও মেধাবী সন্তান যেন এমন নৃশংসতার শিকার না হন: সাম্যের ভাই সাগর

বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর (২৫) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, নিহতের বড় ভাই আনোয়ারুজ্জামান সাগরসহ শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা। সাম্যের লাশ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

14 May 25 1NOJOR.COM

নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর (২৫) প্রথম জানাজা অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদে বলেন, আমার দৃঢ় প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং এমনকি স্বপ্ন—সৌদি আরব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এটি সৌদির এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এর আওতায়। সৌদি আরব এখনো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি, তবে আলোচনা ছিল। ট্রাম্প বলেন, ইরান যদি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হয়, আবারও ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। আমি ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনব।

14 May 25 1NOJOR.COM

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান

ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাম্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন। ঢাবি ক্যাম্পাসের নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বহিরাগত সন্ত্রাসী দ্বারা খুন হওয়ার ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, অনতিবিলম্বে ঘটনার তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

14 May 25 1NOJOR.COM

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি: ঢাবি ছাত্রশিবির

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে মঙ্গলবার তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেছিল দুদক।

14 May 25 1NOJOR.COM

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আহ্বান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায়। শফিকুল বলেন, ‘আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপসের দিকে ঠেলে দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আইসিটির বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন।’ আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে বলেন, সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য একটি সংস্কার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে।

14 May 25 1NOJOR.COM

আ. লীগ বাংলাদেশের সার্বভৌমত্বকে আপসের দিকে ঠেলে দিয়েছে: প্রেস সচিব

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের জানাজা নামাজ বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করার অনুরোধ করছি। উল্লেখ্য, এরইমধ্যে শাহরিয়ার আলম সাম্যকে হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

14 May 25 1NOJOR.COM

সাম্যের জানাজা বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে

ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল বিবৃতিতে বলেছে, ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম সাম্য ছাত্রদল নেতা জুলাইয়ের লড়াকু সৈনিক। মানুষের অধিকার রক্ষার জন্য লড়া গণঅভ্যুত্থানের সেই সম্মুখযোদ্ধা সাম্যকেই তার নিজের ক্যাম্পাসে প্রাণ দিতে হলো! এ কেমন দেশ বানাচ্ছে শাসকরা? আমরা অবিলম্বে খুনিদের গ্রেফতার চাই, বিচার চাই, জবাবদিহিতা চাই। ব্যর্থ প্রশাসন নয়, নিরাপদ ক্যাম্পাস ও সুরক্ষিত বাংলাদেশ চাই। নেতৃবৃন্দ বলেন, গোটা দেশের মানুষ যখন দেশে একটি জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তখন ঢাবি ক্যাম্পাসের মতো একটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাতে খুন করার ঘটনাটি অস্থিতিশীল করার চক্রান্ত হতে পারে। আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

14 May 25 1NOJOR.COM

সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি ঢাবি সাদা দলের

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেন, আমরা জানি যেআওয়ামী লীগকে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সরকার, যতক্ষণ না দল এবং এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয়। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। পিগট বলেন, আমরা বাংলাদেশসহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। আরো বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যবান বলে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

14 May 25 1NOJOR.COM

আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি: টমি পিগট

ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথের দাবিতে ডিএসসিসি ভবন ঘেরাও করেছেন তার অনুসারীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। মুল গেটের সামনে মানববন্ধন শুরু করেন নগরবাসী। পরে সমাবেশটি হাজারো মানুষে রূপ নেয়। ১০টার দিকে মূল ফটক থেকে নগরভবনে সিঁড়িতে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, ২৭ এপ্রিল রাতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

14 May 25 1NOJOR.COM

ইশরাকের শপথ দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার অনুসারীরা

এনসিপি নেতা সারজিস আলম বলেন, 'সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর ভিসি এবং প্রক্টর স্যারের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং তাদের ওপরে দায় চাপানোর যে চেষ্টা করা হয়েছে সেটা স্রেফ অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার পাঁয়তারা।’ তিনি বলেন, ‘প্রথমত, ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে। উদ্যানের শৃঙ্খলার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের না। দ্বিতীয়ত, এই উদ্যানের মাদক সেবন, হেনস্থা, চাঁদাবাজি সহ যাবতীয় অপকর্ম বিশ্ববিদ্যালয় প্রশাসন নয় বরং ক্ষমতার কাছাকাছি থাকা কিংবা প্রভাব খাটানো বিভিন্ন সংগঠন এবং ছত্রছায়ায় থাকা বিভিন্ন সিন্ডিকেট করে থাকে।’ তিনি ভাসমান দোকানকে পরিবেশ নষ্টের কারণ উল্লেখ করে বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এগুলো উচ্ছেদ করতে যায় তখন তাদেরকে ক্ষমতার দাপট দেখানো হয়। এই সময় তিনি এইসব দোকান ও দোকান থেকে চাঁদা নেওয়াদের হত্যার পরিবেশের জন্য দায়ী করেন। ক্যাম্পাসে অবাধে সকল প্রকার যান চলাচল এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানান।

14 May 25 1NOJOR.COM

সাম্য হত্যা, ঢাবি ভিসির ওপর দায় চাপানো সত্যকে আড়াল করার পাঁয়তারা: সারজিস

সোহরাওয়ার্দী উদ্যানে ধারালো অস্ত্রের আঘাতে ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি। বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ ডিএমপির শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি একটি মামলা দায়ের করছেন। পুলিশ বলছে, তদন্ত চলছে।

14 May 25 1NOJOR.COM

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২ মার্চ থেকে গাজায় মানবিক সাহায্য অবরোধ শুরু হওয়ার পর থেকে অনাহারে ও অপুষ্টিজনিত কারণে অন্তত ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। ২.১ মিলিয়ন জনগোষ্ঠী নিয়ে গাজার পুরো অঞ্চল এখন ‘দুর্ভিক্ষের মারাত্মক ঝুঁকিতে’। রিচার্ড পেপারকর্ন বলেন, ‘এই অবস্থা চলতেই থাকলে আগামী ১১ মাসে পাঁচ বছরের নিচে প্রায় ৭১ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে’। ১৭ হাজারের মতো গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও ঝুঁকিতে রয়েছেন। পেপারকর্ন বলেন, ‘যথেষ্ট পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা ছাড়া একটি পুরো প্রজন্ম চিরতরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে’।' তিনি অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।

14 May 25 1NOJOR.COM

গাজায় অনাহারে অপুষ্টিতে ৫৭ শিশুর মৃত্যু, আগামী ১১ মাসে পাঁচ বছরের নিচে প্রায় ৭১ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে

ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন, ‌‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি এ সপ্তাহের শেষে মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এবং খুব গুরুত্বপূর্ণ হলো, ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সোমবার কথা বলার সময়, তিনি আমাকে একই কথা বলেছেন। আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব। যেন তারা উন্নতি করতে পারে।’ তিনি বলেন, ‘নিষেধাজ্ঞাগুলো ছিল নির্মম। যদিও বাশার আল-আসাদের সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন তাদের উন্নতি করার সময়। আমি তাদের বলব, গুড লাক সিরিয়া। উল্লেখ্য, বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প।

14 May 25 1NOJOR.COM

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম সমন্বিতভাবে গ্রহণ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে অধিকতর গুরুত্ব প্রদান করতে হবে।’ তিনি বলেন, ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধিতে অনলাইনে, মিডিয়ায় এবং গ্রামাঞ্চলে প্রচারণা বৃদ্ধি করতে হবে। আরো বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভলেন্টিয়ারি প্রতিষ্ঠান এর সদস্যবৃন্দদের যুক্ত করতে হবে। আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক ডেঙ্গু ও মশক প্রতিরোধে জাতীয় কমিটির সভা দ্রুত আয়োজন এবং পূর্বের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কথা উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞ কমিটির কার্যক্রম আরো বাড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

14 May 25 1NOJOR.COM

ডেঙ্গু প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম সমন্বিতভাবে গ্রহণ করতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

আইএমএফ-এর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। আইএমএফ-এর প্রধান দুটি শর্ত আংশিক বাস্তবায়ন করতে সম্মত হয়েছে সরকার। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার আরও নমনীয় করা হবে। অর্থাৎ ডলারের দাম বাড়বে এবং টাকার মান কমবে। এনবিআর-এ ব্যাপক সংস্কার আনা হয়েছে। শর্ত মেনে নেওয়ায় বাংলাদেশ আগামী মাসের মধ্যেই আইএমএফ-এর ঋণের দুটি কিস্তি বাবদ ১৩০ কোটি ডলার পেতে যাচ্ছে।

14 May 25 1NOJOR.COM

আইএমএফের সঙ্গে সরকারের সমঝোতা: ডলারের বিপরীতে টাকার বিনিময় হার আরও নমনীয় করা হবে

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, মোদি ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন। মোদির দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদির জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। তিনি বলেন, ভারতের রাজনীতিতে মোদির কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তিনি বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। ভারতের সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং পানি চুক্তি এজেন্ডায় থাকবে বলে জানান।

14 May 25 1NOJOR.COM

মোদির দিন ফুরিয়ে আসছে, ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন: খাজা আসিফ

ছুরিকাঘাতে ঢাবি হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল। রাত ২টার দিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে ঢামেক থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা। পরে ভিসির বাসভবনের সামনে জড়ো হন। ছাত্রদল সভাপতি বলেন, ‘ঘটনাস্থলে বহিরাগত ২০-৩০ জনের একটা জটলা ছিল। পায়ে সামান্য একটু আঘাত পাওয়ায় তারা উগ্র আচরণ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে উপর্যুপরি হামলা চালায়।’ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন গণেশ চন্দ্র রায় সাহস। নাসির বলেন, 'এমন একটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কোনোভাবে দায় এড়াতে পারেন না। তাই প্রক্টর এবং ভিসির পদত্যাগের দাবিতে বুধবার ছাত্রদল বিক্ষোভ ও সমাবেশ করবে।’

14 May 25 1NOJOR.COM

সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি

রাজনৈতিক দলের পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার বিডা একটি মতবিনিময় সভার আয়োজন করে। এতে ১৭ দল অংশগ্রহণ করে। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিডা নিরন্তর কাজ করে যাচ্ছে উল্লেখ করে চৌধুরী আশিক বিন হারুন বলেছেন, ‘আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী সংকট রয়েছে। এসব সংকট থেকে উদ্ধারের জন্য আমরা এখন কী করছি, সামনের ছয় থেকে আট মাসের মধ্যে কী করব এসব বিষয়ে আপনাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে। আশিক আরও বলেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থান বাংলাদেশের জাতীয় স্বার্থ, এটি দলীয় বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে।’ তিনি বলেন, ‘আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। চট্টগ্রাম বন্দর আমাদের সমগ্র বাংলাদেশের বন্দর।

14 May 25 1NOJOR.COM

দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী সংকট রয়েছে: বিডা চেয়ারম্যান

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার ও গণঅভ্যুত্থান কেন্দ্রিক মামলার আসামি আজিম সরকার ওরফে আজিম সিকদারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। আজিম সিকদারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তিনি মির্জাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই। তিনি এলাকায় জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার হিসেবে সব কাজ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতেন।

14 May 25 1NOJOR.COM

গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী গ্রেফতার

মমতাজ বেগমের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে অধস্তন আদালতে গণমাধ্যমে কাজ করা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী সাংবাদিকদের হুমকি দেন। আইনজীবী মাহবুব আলম, আক্তার হোসেন সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার জন্য বলেন। এনিয়ে কিছু কথা কাটাকাটি হয় দুই পক্ষের। ব্রিফ করার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ধস্তাধ্বস্তি শুরু হয়। সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর আহ্বান জানালে সাংবাদিকদের ওপর চড়াও হন মাহবুব আলম, আক্তার হোসেন। উল্লেখ্য, শুনানির সময় পিপি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় হাসিনার মন খারাপ হলে মমতা গান গেয়ে শুনাতেন।

14 May 25 1NOJOR.COM

আদালতে সাংবাদিকদের ওপর চড়াও আইনজীবীরা, দেখে নেওয়ার হুমকি

বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন, করিডর সম্পর্কে রাজনৈতিক দলগুলোসহ জনগণ অজ্ঞাত। করিডরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো আমরা ১৬ বছর সংগ্রামের পর ওই মাফিয়া সরকারকে বিদায় করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকব? আরো বলেন, আমাদের দল এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে, একটা নির্বাচন দেন। যাতে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে আমরা বাংলাদেশের মানুষের দাবিগুলো তুলে ধরতে পারি। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা যে বলিষ্ঠ ভূমিকা আশা করি, ততটা পাইনি। রুহুল কবির রিজভী বলেন,। ফারাক্কা বাঁধ চালু করার বিষয় শেখ মুজিবকে জানানো হয়েছিল যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেছে।

14 May 25 1NOJOR.COM

মানবিক করিডর নিয়ে যুদ্ধে জড়ানোর শঙ্কা: মেজর (অব.) হাফিজ

ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। নতুনভাবে আর আমাদের দেখাবার কিছু নেই। তিনি বলেন, এখন শুধু একটাই নীতি-আদর্শ রয়েছে, যেই নীতি-আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি-সেই নীতি-আদর্শের নাম ইসলাম। প্রতিটা মুসলমানকে ইসলামী নীতি ও আদর্শের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। আরও বলেন, খুনি, জালেম ও অর্থ পাচারকারীদের নিষিদ্ধ করার বিষয়ে টালবাহানা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এর জন্য যারা কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। উল্লেখ্য, ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সমাবেশ করেছে।

14 May 25 1NOJOR.COM

আ.লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন দেখার কিছু নেই: চরমোনাই পির

মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নামে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রাধ্যক্ষ্য মাহফুজুল হক সুপণ বলেন, ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়েছে তাকে। এতে তার মৃত্যু ঘটেছে। আমরা এখন ঢাকা মেডিকেলে রয়েছি। সাম্য শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জের বাসিন্দা ফখরুল আলমের ছেলে। সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন। রাতে মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

14 May 25 1NOJOR.COM

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৭ বছর তাদের কাউকে রাস্তায় দেখা যায়নি। শেখ হাসিনা পালানোর পরবর্তী বাংলাদেশ কেমন হবে, সেই সংস্কারের কথা মাথায় রেখেই বিএনপি ৩১ দফা দিয়েছিল। খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন। আমির খসরু বলেন, গণতান্ত্রিক ধারা ফেরাতে যে কাজগুলো শুরু হওয়া প্রয়োজন, সেগুলোর কিছুই হচ্ছে না। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্য খাতে মৌলিক কাজগুলো করে গেছেন। ফ্যাসিস্ট হাসিনার পতনের পেছনে জাফরুল্লাহ চৌধুরীর অবদান অনস্বীকার্য। অথচ তাকে কেউ স্মরণ করছে না। এই নেতা বলেন, একটি অনির্বাচিত সরকার মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের মতামত নেই, মানুষের মতামত নেই।

14 May 25 1NOJOR.COM

যারা সংস্কারের তালিম দিচ্ছেন ১৭ বছর তাদের দেখিনি: আমির খসরু

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতির অভিযোগে এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। ব্যক্তিরা হলেন-এস আলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব আকিজ উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোজাম্মেল হক, ব্যবসায়ী নজরুল ইসলাম, আলনার আলী, বেদার উল ইসলাম, জসিম উদ্দিন, রোখসানা খাতুন, রবিয়া খাতুন, নাছির উদ্দিন, মুহাম্মদ সাইফু উদ্দিন, গোলামুর রহমান, এসএম জামাল উদ্দিন, হাসমত আরা বেগম ও মুহাম্মদ সাইফু উদ্দিন।

14 May 25 1NOJOR.COM

এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের অবস্থান কর্মসূচিল ফলে অচল হয়ে পড়েছে জনপ্রশাসন সচিব ও এপিডি অনুবিভাগের কার্যক্রম। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসও করেননি। তাদের দাবি, স্বৈরাচার ও স্বেচ্ছাচার শেখ হাসিনা বিদায় হলেও প্রশাসনে বহাল আছে তার দোসররা। সেই সঙ্গে যোগ হয়েছে কিছু সুবিধাভোগী মতলববাজ কর্মকর্তা। তারা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সরকার ও দেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদের সুবিধাভোগী ও লুটেরা ওইসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে হবে। জনপ্রশাসন সচিবসহ চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত সবার চুক্তি বাতিল করতে হবে। তারা বলেন, সচিব মো. নাজমুল আহসান, সচিব ড. মো. ইমদাদ উল্লাহ মিয়ান, সচিব জায়েদা পারভীন, সচিব মো. মফিদুল ইসলাম এবং সচিব মো. তোফাজ্জল হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

14 May 25 1NOJOR.COM

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফেরামের অবস্থান: অবরুদ্ধ জনপ্রশাসন সচিব ও এপিডির দপ্তর

‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে। আরও বলেন, আমার কাছে বড়জোড় শর্ট গান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার তাই না। যেখানে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ওইসব বিদ্রোহী থাকেন, ওইসব জায়গায় অবশ্য এগুলো মানা খুব কঠিন হয়। নরমালি আমাদের ল’ ইন অর্ডার মানতে গিয়ে যেনো ‘ননলিথাল ওয়েপন’ থাকে। আসলে সেটাই সারা বিশ্বে গ্রহণযোগ্য।

14 May 25 1NOJOR.COM

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না, পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক। তবেই শিক্ষার ভিত সুসংহত হবে, পরবর্তীতে শিক্ষার্থী মানবসম্পদে পরিণত হবে। পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে, তাদের মধ্যে দলগত প্রচেষ্টার ধারণা সুসংহত করতে হবে। তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সম্পর্ক মানবিক হলে সারাজীবন শিক্ষার্থী ওই সম্পর্ককে ধারণ করবে।

14 May 25 1NOJOR.COM

শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি কো-কারিকুলামে অভ্যস্ত করতে হবে: বিধান রঞ্জন রায় পোদ্দার

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতার জন্য আগে যারা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তারাই দায়ী। খালে-নালায় ময়লা-অবর্জনা যারা ফেলছে তাদের জরিমানার আওতায় আনার কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আমার ছাত্রাবস্থায় এ ধরনের জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীতে ছিল না। খাল-নালা দখল করে বাড়ি নির্মাণ, মার্কেট নির্মাণ করা হয়েছে। জলাবদ্ধতা প্রকল্পের আওতায় সেসব খাল ও নালা উদ্ধারের কাজ চলছে। উপদেষ্টা বলেন, খননের পর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, খাল পরিষ্কারের পর আবারও ময়লা ফেলা হচ্ছে। সেটা করলে খাল পরিষ্কার করে লাভ নেই। আমরা ১০ হাজারের মতো ডাস্টবিন দিয়েছি। এখন থেকে সেগুলোতে ময়লা ফেলবেন।

14 May 25 1NOJOR.COM

জলাবদ্ধতার জন্য চসিক-চউকের আগের মেয়র-চেয়ারম্যানরাই দায়ী: উপদেষ্টা ফাওজুল

ইসরাইলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ‘অতি শীঘ্রই’ গাজা উপত্যকায় পূর্ণ শক্তি নিয়ে সামরিক অভিযান চালানো হবে। নেতানিয়াহু বলেন, ‘আমরা অপারেশন সম্পূর্ণ করতে যাচ্ছি। এর অর্থ হলো হামাসকে পরাজিত করা, ধ্বংস করা। আরও বলেন, এ যুদ্ধ থেমে যাবে—এমন কোনো পরিস্থিতি হবে না। অস্থায়ীভাবে যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যাব। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন অভিযানটির অংশ হিসেবে গাজার ‘অধিকাংশ’ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

14 May 25 1NOJOR.COM

গাজায় পূর্ণ শক্তি নিয়ে অভিযানে নামবে ইসরাইল: নেতানিয়াহু

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তী ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

14 May 25 1NOJOR.COM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন রাবির ড. তৌফিক

প্যারাগুয়েতে ১৫ মে ফিফার ৭৫তম কংগ্রেসে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার কথা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তারের। সোমবার ভোররাত ৪টায় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তাদের। দুইজন ফ্লাইট ধরলেও মাহফুজা আক্তার বিমানবন্দর থেকে ফিরে এসেছেন। জানা গেছে, বিদায়ি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাহফুজাকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গ সংগঠক যুব মহিলা লিগের সম্পাদক ছিলেন মহিলা ফুটবলের এই চেয়ারম্যান।

13 May 25 1NOJOR.COM

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বাফুফের নির্বাহী সদস্য মাহফুজাকে

মালয়েশিয়ায় প্রবাসীদের সমস্যা ও দুর্নীতির অভিযোগ শুনতে উপদেষ্টা ড. আসিফ নজরুল ১৩ মে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। ১৪ মে তিনি বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত একটি গণশুনানিতে যোগ দিবেন। গণশুনানিতে পাসপোর্ট আবেদন ও বিতরণে দুর্নীতি, বিদেশি আউটসোর্সিং কোম্পানি ‘ই-স্কেল’ বাতিল, সরকারি ব্যবস্থাপনায় পাসপোর্ট সেবা নিশ্চিত, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের বিষয় উঠে আসতে পারে। ১৫ মে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সাথে বৈঠক করবেন ড. আসিফ নজরুল। হাইকমিশনের কিছু সুবিধা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, হাইকমিশনার শামীম আহসান এবং ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগীরসহ কিছু অসাধু কর্মকর্তা প্রবাসীদের জিম্মি করে দুর্নীতি করে যাচ্ছেন।

13 May 25 1NOJOR.COM

প্রবাসীদের অভিযোগ শুনতে মালয়েশিয়া যাচ্ছেন ড. আসিফ নজরুল

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পারলেও তাদের অর্থ ব্যবস্থা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আসিফ নজরুলের উদ্দেশ্যে বলেছেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা যখন কোর্টে যায় কোন বিচারক জামিন দেয়? সেগুলোর পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আরও বলেন, হত্যাকাণ্ডের যারা জড়িত তারা জামিনে বের হয়ে শহিদদের বাড়ির সামনে ঘোরাফেরা করছে? এটা যেমন আমাদের ব্যর্থতা তেমনি আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আরও বলেন, আমরা সংস্কার ও নির্বাচন দুটাই চাই। তবে বিচার হবে সংস্কার হবে এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচন হবে।

13 May 25 1NOJOR.COM

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থব্যবস্থা ধরাছোঁয়ার বাইরে: হাসনাত আব্দুল্লাহ

দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর বাপের ভিটায় পা রাখতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আগমন ঘিরে হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রাম সেজেছে ভিন্ন সাজে। স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে। ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়কের মোড়সহ প্রধান উপদেষ্টার চলাচলের পথটি বেশ দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দিবারাত্রি শেষবারের মতো সড়কের সৌন্দর্য বর্ধনে ও পরিষ্কার পরিচ্ছন্নতায় লিপ্ত আছেন।

13 May 25 1NOJOR.COM

দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর বুধবার বাপের ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস

গাজীপুর চান্দনা চৌরাস্তার চান্দনা ডাকঘর এখন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়। সাবেক বাসন ইউনিয়ন ভবন যেখানে অনেক দিন ধরে ডাকসেবা চালু ছিল। সেই ভবনটি এখন স্বেচ্ছাসেবক দলের বাসন থানা কার্যালয় করা হয়েছে। বাসন ইউনিয়ন ভবনটি এখন সিটি করপোরেশনের আওতাধীন। সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়৷ তবে সেখানে বছরের পর বছর ধরে চান্দনা ডাকঘর-১৭০২ এর কার্যক্রম চলমান রয়েছে। মূল ভবনের বাহিরে পাশের একটি ছোট কক্ষ ডাকঘরের জন্য নির্ধারণ করা হয়েছে। ডানপাশে একটি কক্ষে সাঁটার লাগানো। সেখানে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যালয়।

13 May 25 1NOJOR.COM

গাজীপুরের চান্দনা ডাকঘর এখন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

মঙ্গলবার রাত পৌনে দশটায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পূর্ববর্তী পদে ফেরত পাঠানো হয়েছে। অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রজ্ঞাপন আপলোড করা হবে। তাছাড়া প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ১১ শিক্ষক। এর আগে উপাচার্যের অপসারণের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ববি ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। চলছিল অনশনও!

13 May 25 1NOJOR.COM

শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হলো ববি ভিসিকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া আমরণ অনশনে থাকা ৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। উপাচার্যের পদত্যাগ দাবিতে সোমবার রাত থেকে ববির গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেন ১১ শিক্ষার্থী। শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনের কারণে স্থবির অবস্থায় রয়েছে ববি। ২৯ দিন ধরে চলমান এ আন্দোলনে ইতোমধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সংহতি জানিয়েছেন!

13 May 25 1NOJOR.COM

উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশন, অসুস্থ ববির ৫ শিক্ষার্থী

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোর এনায়েতপুর গ্রামের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এনাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি যশোরে আসার পর আমরা তার অসুস্থতার কথা জানতে পারি। এরপর থেকে বিএনপি তার চিকিৎসার ব্যয় বহন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনামের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন।

13 May 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

হেফাজতের আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইন্ডিয়ান মিডিয়া হরহামেশা বাংলাদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছাত্র-জনতাকে পাকিস্তানপন্থি বলে ফ্রেমিং করে। ভিন্নমতাবলম্বীদের পাকিস্তানপন্থি ট্যাগ দেওয়ার মানে ইন্ডিয়ান ন্যারেটিভ এ দেশে পুনরুজ্জীবিত করার নামান্তর। এ ধরনের ইন্ডিয়ান রেটোরিক ঢালাও ব্যবহার করে প্রতিপক্ষকে দমন ও হত্যা করতে আমরা দেখেছি। আরও বলেন, ফ্যাসিবাদী আমলে ইন্ডিয়ান রেটোরিক ও ন্যারেটিভ ব্যবহার করে এ দেশের শীর্ষ ইসলামপন্থিদের ওপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এর পুনরাবৃত্তি আর কখনো হতে দেওয়া যাবে না। এ দেশে পাকিস্তানপন্থা বলে কিছু নেই। বাংলাদেশপন্থি শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমরা ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ প্রশ্নে একতাবদ্ধ থাকার আহ্বান জানাই।

13 May 25 1NOJOR.COM

ভিন্নমতাবলম্বীদের পাকিস্তানপন্থি ট্যাগ দেওয়ার মানে ইন্ডিয়ান ন্যারেটিভ এ দেশে পুনরুজ্জীবিত করার নামান্তর: হেফাজতে ইসলাম

অধ্যাপক আলী রীয়াজ জানান, ‘একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে সব নাগরিকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠায় কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সেই অধিকারগুলো রক্ষা নিশ্চিত করার রূপরেখা তৈরির চেষ্টা করছি।’ আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা কেমন হবে তা নির্দেশ করবে। রাষ্ট্র কাঠামো পুনর্গঠন বা সংস্কারের লক্ষ্যে আলোচনা মূলত রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতা। চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষা উন্মুক্ত হয়েছে।

13 May 25 1NOJOR.COM

আমাদের লক্ষ্য নাগরিকদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা: আলী রীয়াজ

ডিএমপি ও ডিএনসিসির যৌথভাবে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। ডিএনসিসিরর প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে। ঢাকার মূলসড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। তিনি বলেন, ২০ শতাংশ দুর্ঘটনা এই ব্যাটারিচালিত রিকশার কারণে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা। আরো বলেন, বুয়েটের সহায়তায় ব্যাটারিচালিত নিরাপদ রিকশার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে ডিএনসিসি রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে।

13 May 25 1NOJOR.COM

ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আমাদের আধুনিক জাত দরকার নাই। দেশীয় জাত রক্ষা করে আমরা যেন দুধ ও মাংস উৎপাদন করতে পারি, সে লক্ষ্যে কাজ করতে হবে। তিনি বলেন, দেশীয় জাতের গবাদিপশু হারিয়ে যাচ্ছে কথাটা ঠিক নয়। উন্নত জাতের কথা বলে বিদেশি নানা জাত আনা হয়েছে। উপদেষ্টা বলেন, বিদেশি জাত যারা প্রমোট করেছেন; তারা দেশীয় গরুর জাতের বিষয়ে নেগেটিভ কথা বলেছেন। এখন বলছেন, খামারিরা কিছু বুঝে না। দেশীয় জাত সংরক্ষণ করতে পারলে প্রাণিসম্পদ নামকরণ স্বার্থক হবে। তিনি বলেন, জোনভিত্তিক দেশীয় গরুর জাত সংরক্ষণে আমাদের প্রকল্প নিতেই হবে। দেশীয় জাত পালনে আমরা প্রণোদনা দিচ্ছি না কেন।

13 May 25 1NOJOR.COM

গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই: উপদেষ্টা ফরিদা আখতার

গণঅভ্যুত্থানে মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১৯ জুলাই মিরপুর ১০নং গোল চত্বর এলাকায় গণঅভ্যুত্থানে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় সাগরের শরীরে গুলি লাগে। পরে শহীদ হলে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন মা বিউটি। এই মামলার আসামি মমতাজ।

13 May 25 1NOJOR.COM

মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সঙ্কুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই।

13 May 25 1NOJOR.COM

কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা: ভারত

সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার এক কর্মীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। প্রধান ফটকের সামনে থেকে তাকে ধরে নিয়ে রাজশাহী নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়। ছাত্রলীগের কর্মীর নাম অরিত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের অনুসারী ছিলেন। গণঅভ্যুত্থানের পর সে আড়ালে ছিল, ক্লাসও করেনি!

13 May 25 1NOJOR.COM

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল-যুবদল

ঢাবি ছাত্রশিবির এক বিবৃতিতে বলেছে, জাতীয় সংগীতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ‘ইসলামপন্থা বনাম বাংলাদেশপন্থা’ দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা মূলত উগ্র বাঙালি জাতীয়তাবাদের পুনর্জাগরণ। তারা এই ফ্রেমকে রাজনৈতিক বিভাজন তৈরির একটি পুরনো অপকৌশল হিসেবে আখ্যা দেয়। বিবৃতিতে যাচাই ছাড়াই শিবিরকে দায়ী করার তীব্র নিন্দা জানানো হয়। শিবির জানায়, 'সাধারণ শিক্ষার্থী'র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরাই উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে শিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালান। তারা বলেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলেই সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব। এই ধরনের ট্যাগিং ও মিথ্যাচারকে তারা রাজনৈতিক দেউলিয়াত্ব এবং ‘নয়া ফ্যাসিবাদী রাজনীতির’ বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে।

13 May 25 1NOJOR.COM

জাতীয় সংগীতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ‘ইসলামপন্থা বনাম বাংলাদেশপন্থা’ দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা মূলত উগ্র বাঙালি জাতীয়তাবাদের পুনর্জাগরণ: ঢাবি ছাত্রশিবির

কুমিল্লার তিতাসের ওএমএস চালের ডিলার জহিরুল। সোমবার রাত ৮টার দিকে সরকারি চাল আত্মসাতের জন্য পিআপ ভ্যানে ৩৫ বস্তা চাল উঠান তিনি। পরে পিকআপটি আটকায় স্থানীয়রা। সেখানে পুলিশ ও প্রশাসন এসে চালসহ জহিরুলকে আটক করে। আত্মসাতের বিষয়টি স্বীকারও করেন স্বেচ্ছাসেবক দলের এ নেতা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জহিরুলকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন মো. জহিরুল ইসলাম।

13 May 25 1NOJOR.COM

তিতাসে সরকারি চাল আত্মসাত, স্বেচ্ছাসেবক দলের নেতার কারাদণ্ড

বাজার মূল্যের চেয়ে বেশি দামে সরকারের কাছে নিজেদের জমি বিক্রির পরিকল্পনা করে নিজ এলাকায় একটি পিটিআই স্থাপনের প্রকল্প হাতে নিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন। এমন ষড়যন্ত্রের সত্যতা মেলায় অসমাপ্ত রেখেই প্রকল্প শেষ করা হচ্ছে। তবে এ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বরাবরের মতোই থাকছেন ধরাছোঁয়ার বাইরে। পরিকল্পনা কমিশন জানায়, উন্নয়ন প্রকল্প অনুমোদন, পরিচালনা এবং অর্থ বরাদ্দে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে সরকার। এই কার্যক্রমের মধ্যেই ধরা পড়ে ‘কুড়িগ্রাম জেলার রৌমারী পিটিআই স্থাপন’ প্রকল্পটি। এর ব্যয় ধরা হয়েছিল ৪৩ কোটি ৯০ লাখ টাকা।

13 May 25 1NOJOR.COM

সাবেক প্রতিমন্ত্রী জাকির অতিরিক্ত দামে নিজের জমি বিক্রি করতে বাগিয়ে নেন ৪৪ কোটি টাকার প্রকল্প

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছরের সকল আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, নিরীক্ষা পরিচালনার পক্ষে নিরীক্ষার আগে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে। নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে অবহিত রাখতে হবে। তিন মাসের মধ্যে এ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করবে।

13 May 25 1NOJOR.COM

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে মন্ত্রণালয়

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি করেছে ‘জুলাই ঐক্য’। সংগঠক মোসাদ্দেক আলী বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় তারা এড়াতে পারে না। ঐক্যের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা। আইসিটির প্রসিকিউশনের সঙ্গে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানায় জুলাই ঐক্য। এছাড়া গণমাধ্যম ও কালচারকে ফ্যাসিস্টমুক্ত করা, সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, সকল দুর্নীতির বিচার করা ও সচিবালয়ের ফ্যাসিস্টদের দোসরদের আইনের আওতায় আনার দাবিও জানায় জুলাই ঐক্য।

13 May 25 1NOJOR.COM

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ মে বাংলাদেশ ও জাপানের মধ্যে অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে। আলোচনা পরবর্তী সময়ে দুই দেশের পারস্পরিক সুবিধামতো সময়ে অনুষ্ঠিত হবে। আরও জানিয়েছে, এই বিষয়ে জাপানের দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়। প্রসঙ্গত, চলতি মাসের শেষ দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান যাওয়ার কথা রয়েছে। সেখানে নিক্কেই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

13 May 25 1NOJOR.COM

চলতি মাসে বাংলাদেশ ও জাপানের মধ্যে অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে

এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন দুটি বিভাগ হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সার্বিক বিষয়ে চিন্তা করেই এটি করা হয়েছে। এর ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। অন্তত গতবারের চেয়ে আদায় কম হবে না। তিনি জানান, সারা পৃথিবীতেই রাজস্ব আদায় এবং ব্যবস্থাপনা আলাদা আলাদা থাকে। উপদেষ্টা বলেন, ‘ধার করে বড় বড় মেগা প্রজেক্ট করব না। ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না। বাজেট ছোট না বড় হবে, সেটি কিছুদিন পরেই বোঝা যাবে।’

13 May 25 1NOJOR.COM

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি ৯ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায়ে ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন।

13 May 25 1NOJOR.COM

রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ভারতের ‘অপ্রীতিকর ও নিন্দনীয় কাপুরুষোচিত আক্রমণ’ থেকে পাকিস্তানকে রক্ষা করার সময় অন্তত ১১ জন সেনা নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। আগ্রাসনে সাত নারী ও ১৫ শিশুসহ ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানের হামলায় তাদের অন্তত পাঁচজন সেনা নিহত হয়েছেন।

13 May 25 1NOJOR.COM

পাকিস্তানকে রক্ষা করার সময় অন্তত ১১ জন সেনা নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন

বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। শেখ শাইরা শারমিন শেখ মুজিবের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সাংসদ শেখ তন্ময়ের বোন। মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি।

13 May 25 1NOJOR.COM

শেখ তন্ময়ের বোন ও আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম লেখেন, ম্যাসমার্ডার ( Mass murder) মানে গণহত্যা, জেনোসাইড ( Genocide) মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা ( Mass Murder) হয়েছে- জেনোসাইড ( Genocide) হয়নি। বিভ্রান্তি ছড়াবেন না। এর আগে চীন বলেছিলেন, বাংলাদেশে যেসব অপরাধ হয়েছে, সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতাবিরোধী অপরাধ! গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে, সেটি ম্যাস কিলিং বা ম্যাসাকার হয়েছে; জেনোসাইড নয়।

13 May 25 1NOJOR.COM

ম্যাসমার্ডার মানে গণহত্যা, জেনোসাইড মানে জাতিগত নির্মূল; জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে- জেনোসাইড হয়নি: তাজুল

উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, 'রোগী ভর্তি থেকে শুরু করে অন্যান্য সেবা এখনো সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। চিকিৎসকরা সময়মতো হাসপাতালে যান না।" তিনি বলেন, সংস্কার নিজের ভেতরে হতে হবে, তারপর যেখানে দরকার সেখানে। না হলে শুধু রাজা বদল হবে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হবে না। যারা ভালো করছেন, তাদেরই দায়িত্ব দিতে হবে, দেশের বিভিন্ন প্রান্তে ভালো চিকিৎসক পাঠাতে হবে। প্রয়োজনে বেশি বেতন দিয়ে হলেও। উপদেষ্টা বলেন, রোবটিক্স ফিজিওথেরাপির মতো প্রযুক্তিনির্ভর সেবা চালু করতে চাই যাতে দেশের মানুষকে আর চিকিৎসার জন্য বিদেশে ছুটতে না হয়। চিকিৎসকদের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, দ্রুত কার্যকর হবে বলে আশা করছি।

13 May 25 1NOJOR.COM

রোবটিক্স ফিজিওথেরাপির মতো প্রযুক্তিনির্ভর সেবা চালু করতে চাই: স্বাস্থ্য উপদেষ্টা

আলোচনার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর সমরাস্ত্র বিষয়ক গবেষণা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট তিন সিনিয়র কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রে ওই তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বে ইরানই একমাত্র দেশ— যাদের কোনো পরমাণু অস্ত্র নেই কিন্তু ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে।‘

13 May 25 1NOJOR.COM

ইরানের তিন সিনিয়র কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুদ্ধবিরতির পর পাকিস্তান ও ভারতের সামরিক উচ্চপর্যায়ের কর্মকর্তারা হটলাইনে আলোচনা করেছেন। সীমান্ত ও অগ্রবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, উভয় পক্ষ গুলি ছোড়া ও আগ্রাসী আচরণ পরিহার করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া রোববার ছিল সাম্প্রতিক দিনগুলোর মধ্যে সীমান্তে প্রথম শান্তিপূর্ণ রাত।

13 May 25 1NOJOR.COM

সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করল পাকিস্তান-ভারত

'অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, ‘পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলো কেবল স্থগিত করা হয়েছে।’আরও বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে পরিমাপ করব যে পাকিস্তান ভবিষ্যতে কী ধরনের মনোভাব গ্রহণ করবে। যদি পাকিস্তান পিছু হটে বা বিভ্রান্ত করে, আমি আবারও বলছি, আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি।’ মোদি বলেন, 'ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি, মনোবলও ভেঙে দিয়েছে। যেখানেই সন্ত্রাসী ঘাঁটি সেখানেই ভারত আক্রমণ করবে এবং আমাদের দেশে আক্রমণ করা হলে তার জবাব জোরালোভাবে দেবে।’

13 May 25 1NOJOR.COM

‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: মোদি

নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের ফের শুনানি কাল। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বিচারপতি এ আদেশ দেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল মামলাটি আইনজীবী হাজির না থাকায় খারিজ করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য পুনরুজ্জীবন করেছেন।

13 May 25 1NOJOR.COM

নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের ফের শুনানি কাল

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে, সেটি ম্যাস কিলিং বা ম্যাসাকার হয়েছে; জেনোসাইড নয়। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, গত রাতেই মাত্র সংশোধনী এ আইনে এসেছে। তদন্ত সংস্থা মনে করলে দলটি মানবতাবিরোধী অপরাধ করেছে কি না, সে বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। আইন অনুযায়ী তদন্তের ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শেখ হাসিনা, কামাল ও আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আইসিটিতে।

13 May 25 1NOJOR.COM

জুলাই-আগস্টে বাংলাদেশে ম্যাস কিলিং বা ম্যাসাকার হয়েছে; জেনোসাইড নয়: চিফ প্রসিকিউটর

বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন। আপিলের জন্য ডা. জোবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

13 May 25 1NOJOR.COM

দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা 

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার রায়ের জন্য আগামী ১৭ মে এর দিন ধার্য করেছেন আদালত। গত ৭ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা দুজন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়া।

13 May 25 1NOJOR.COM

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ ১৭ মে নির্ধারণ করেছেন আদালত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী সুজয় শুভ বলেন, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। ২৮ দিন ধরে চলমান আন্দোলনে কোনোভাবে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি। অথচ শেষ মুহূর্তে এসে ফেসবুক লাইভে এসেছেন। তিনি বলেন, আমাদের কথা স্পষ্ট তার মত ফ্যাসিস্ট উপাচার্য আমরা চাই না। উল্লেখ্য, দিনভর ২৫টি বিভাগের পরীক্ষা চললেও শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়নি। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা।

13 May 25 1NOJOR.COM

ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ইতিহাসে এটাই প্রথম যাতে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়ে। সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগে জামায়াতে ইসলামীর নিবন্ধন শুনানিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। উপস্থিত রয়েছেন আইনজীবী শিশির মনির।

13 May 25 1NOJOR.COM

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চোখের জরুরি চিকিৎসায় ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তিনি বলেন, ‘সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি।’ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব।

13 May 25 1NOJOR.COM

চোখের জরুরি চিকিৎসায় ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে বলেছে, আওয়ামী লীগ, এর কোনো কর্মকাণ্ড, দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি। গত প্রায় ১৫ বছর বিশেষ করে গণঅভ্যূত্থানকালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে হামলা গুম, খুন, অমানবিক নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। আরো বলেছে, আওয়ামী লীগের কার্যক্রমে বিচারের পূর্ব পর্যন্ত নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে না।

13 May 25 1NOJOR.COM

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

চলতি বছর হজ্ব করার উদ্দেশ্যে ১০১টি ফ্লাইটে ৪০ হাজার ৬০৮ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে গেছেন ২০ হাজার ৫১৪ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৩৩৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে গেছেন ছয় হাজার ৭৫৮ জন। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ পুরুষ ও একজন নারী।

13 May 25 1NOJOR.COM

হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ৬০৮ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন

অফিসার্স ক্লাবের ছয় সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে। তারা হলো, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন, সাবেক সচিব এম এ কাদের ও সিরাজুল হক খান, সাবেক জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক, দুদকের সাবেক কমিশনার জহিরুল হক, সাবেক সচিব ও নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সংগঠনটি বলেছে, দুর্নীতি ও অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় ক্লাবের নিয়ম অনুযায়ী তাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

13 May 25 1NOJOR.COM

দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্র সচিবসহ ৬ জনের পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব

সংশোধন ছাড়াই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সোমবার রাতে জারি করা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। একাধিক আয়কর ও কাস্টমস কর্মকর্ত বলেন, এ অধ্যাদেশ জারির মধ্য দিয়ে কর ও কাস্টমস ক্যাডারের অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়েছে। কর ক্যাডার কর্মকর্তারা শাসিত হবেন কর ক্যাডারের দ্বারা এবং শুল্ক ক্যাডার কর্মকর্তারা শাসিত হবেন শুল্ক ক্যাডার কর্মকর্তাদের দ্বারা। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে সোমবার দিনভর আগারগাঁও রাজস্ব ভবনে বিক্ষোভ হয়েছে।

13 May 25 1NOJOR.COM

অধ্যাদেশ জারি, এনবিআর ভেঙে হলো দুই বিভাগ

নসরুল হামিদ বিপুর হাত ধরে হওয়া বিদ্যুৎ খাতে লুটপাটের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। ৫ সদস্যের অনুসন্ধান টিম ১৭২ বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে। পিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে, বিপুর ঘুস গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস করানো, সরকারি জমি দখল ও ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অনুসন্ধানের অংশ হিসাবে এসব নথি তলব করা হয়েছে। সরকারের তিন মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে ২ হাজার ৮৩০ কোটি ডলার। টাকার হিসাবে এর পরিমাণ প্রায় পৌনে ৪ লাখ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ করা হয়েছে ১ লাখ কোটি টাকা। আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে এনবিআরের শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগও অনুসন্ধান করছে দুদক।

13 May 25 1NOJOR.COM

বিদ্যুৎ খাতে লুটপাট: ১৭২ বিদ্যুৎকেন্দ্রের তথ্য চায় দুদক

ইসরাইলের সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালোন বলেন, বর্তমান সেনাপ্রধান ‘তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন’ এবং ইসরাইলি সরকার ‘ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে’। নেতানিয়াহুর উদ্দেশেও সাবেক এই সেনাপ্রধান বলেন, আপনি সেনাদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন। ইয়ালোন বলেন, ইসরাইল হামাসের কাছে বন্দিদের পরিত্যাগ করেছে। দেশটি গাজায় ‘জাতিগত নিধন’ অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, মোশে ইয়ালোন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ইয়ালোন বলেন, প্রধানমন্ত্রী যা করছেন, তা কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা। এখনো ৭ অক্টোবরের দায় স্বীকার করেননি, যদিও সেটি মূলত তারই দায়িত্ব।

13 May 25 1NOJOR.COM

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

গোলাগুলির শব্দ আর নেই। উড়ছে না বিধ্বংসী ড্রোন। সবমিলিয়ে শান্ত হয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত। তবুও বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা। জম্মু-কাশ্মীরের সীমান্ত জনপদেও একই অবস্থা। কেউ আবার পরিবার-পরিজন নিয়ে আছেন উঁচু পাহড়ের ঢালে। সারাদিন জটলা পাকিয়ে একই দরবার সবার- বাড়ি যাব কি যাব না? এই দোটানাতেই সময় কাটছে বাস্তুচ্যুত শিবিরগুলোতে আশ্রয় নেওয়া জম্মু-কাশ্মীরের শত শত মানুষের। আজাদ কাশ্মীরে ১,১৪৬ পরিবার। রোববার জম্মু-কাশ্মীরের এক জরুরি পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রন্টলাইন গ্রামগুলোতে কেউ এখনই যেন না ফেরেন।

13 May 25 1NOJOR.COM

যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক, যুদ্ধবিরতির পরও বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা

শুধু করাচি নাম হওয়ায় হায়দরাবাদে বেকারি ভাঙচুর চালিয়েছেন ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির কর্মীরা। ভাঙচুরকারীরা পাকিস্তানি পতাকা পদদলিত করে এবং দেশটির বিরুদ্ধে স্লোগান দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, তারা লাঠি দিয়ে সাইনবোর্ডে আঘাত করছে, বিশেষ করে ‘করাচি’ শব্দটি লক্ষ্য করে। পুলিশ বলছে, ব্যাপক ক্ষতি করার আগেই আমরা তাদের আটক করি। তবে পরবর্তী সময়ে পুলিশ আটক ভাঙচুরকারীদের ছেড়ে দেয়। পরিদর্শক বালারাজু বলেন, করাচি বেকারি তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে চায়নি। উল্লেখ্য, ভারত পাকিস্তান উত্তেজনা বাড়লেই এই প্রতিষ্ঠানটি আক্রান্ত হয়।

13 May 25 1NOJOR.COM

ভারতে বিজেপির উগ্র হিন্দুত্ববাদ: নাম ‘করাচি’, তাই ভেঙে দেওয়া হলো দোকান

বিএনপি নেতা আব্দুস সালাম বলেছেন, শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আস্থাভাজন দলে পরিণত হয়েছে। খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে, তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছে সরকার, কিন্তু ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও বিএনপি ধৈর্য ধরে আছে। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আরো বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।

13 May 25 1NOJOR.COM

হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আ.লীগের পতন : সালাম

আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করছে। মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও তারা নির্বাচন দিচ্ছে না। তিনি বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখতে হবে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ভবিষ্যতে আর কখনো কোন দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না। আরো বলেন, স্বৈরাচারের আমলে কোথাও কেউ সরকারি ও বেসরকারি চাকরির জন্য আবেদন করলে তার পরিবারের ভেতরে ডিএনএ টেস্ট করে নেওয়া হতো। সেই পরিবার আওয়ামী লীগ করে কিনা। বিএনপির নাম গন্ধ থাকতো তাহলে তার চাকরি গত ১৭ বছরে হয়নি।

13 May 25 1NOJOR.COM

বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়: আমিনুল হক

সুন্দরবনের মান্দারবাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে ৭৮ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে বিএসএফ। এর মধ্যে ৭৫ জন বাংলাদেশি ও তিনজন ভারতীয় নাগরিক। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনজনের পৈতৃক বাড়ি বাংলাদেশে হলেও তাদের জন্ম ভারতে। সে কারণে ওই তিনজনের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে রোববার রাতেই শ্যামনগর থানায় মামলা দায়ের করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৬৭ জনের বাড়ি নড়াইল জেলায়, ৬ জনের খুলনায়, দুজনের যশোরে, একজনের বরিশালে ও একজনের সাতক্ষীরায়।

13 May 25 1NOJOR.COM

মান্দারবাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে ৭৮ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে বিএসএফ

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ শিশুসহ ৪৫ রোহিঙ্গা নাগরিককে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে আটক করা হয়েছে। জাহাজভাঙা কারখানার ভেতর তারা অবস্থান করছিলেন। একাধিক রোহিঙ্গা জানান, ভাসানচরের পাশ থেকে চারটি ট্রলার ভাড়া করে তারা টেকনাফের উদ্দেশে রওনা দেন। টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরার ইচ্ছা ছিল তাদের। প্রাপ্তবয়স্কদের জন্য ট্রলারে ১২ হাজার টাকা করে ভাড়া দেওয়ার চুক্তি হয়। তবে তাদের বহনকারী ট্রলারটি টেকনাফের পরিবর্তে সীতাকুণ্ড উপকূলে তাদের নামিয়ে দিয়েছে। উল্লেখ্য, তাদের ভাসানচরে ফেরত পাঠানোর জন্য নোয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

13 May 25 1NOJOR.COM

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪৫ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মমতাজ ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

13 May 25 1NOJOR.COM

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ডিবি

গত ২৪ ঘন্টায় একনজরে ১৯১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।