Web Analytics

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ভারতের ‘অপ্রীতিকর ও নিন্দনীয় কাপুরুষোচিত আক্রমণ’ থেকে পাকিস্তানকে রক্ষা করার সময় অন্তত ১১ জন সেনা নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। আগ্রাসনে সাত নারী ও ১৫ শিশুসহ ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানের হামলায় তাদের অন্তত পাঁচজন সেনা নিহত হয়েছেন।

13 May 25 1NOJOR.COM

পাকিস্তানকে রক্ষা করার সময় অন্তত ১১ জন সেনা নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন

নিউজ সোর্স

RTV 13 May 25

এবার নিজ সেনাদের নিহতের সংখ্যা জানাল পাকিস্তান

পেহেলগাম ইস্যুতে টানা দুই সপ্তাহের বেশি উত্তেজনা ও সংঘাতের পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ১০ মে সন্ধ্যা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দেশের সংঘাতে ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে আসতে থাকে। ভারতের পর এবার পাকিস্তান তাদের সেনা নিহতের সংখ্যা জানাল। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।