Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদে বলেন, আমার দৃঢ় প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং এমনকি স্বপ্ন—সৌদি আরব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এটি সৌদির এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এর আওতায়। সৌদি আরব এখনো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি, তবে আলোচনা ছিল। ট্রাম্প বলেন, ইরান যদি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হয়, আবারও ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। আমি ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনব।

14 May 25 1NOJOR.COM

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান

নিউজ সোর্স

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান

সৌদি আরবকে ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ এবং তার জন্য ‘ব্যক্তিগত সম্মানের বিষয়’ হবে বলে উল্লেখ করেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।