ভারতীয় পানি আগ্রাসন নীতি রুখতে ও সর্বত্র প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গণসমাবেশ হয়েছে। বিএনপি নেতা আবদুল মঈন খান বলেন, ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত ৩৬টি নদীর ওপর ভারত সরকার আন্তর্জাতিক পানিবন্টন চুক্তি আইন লঙ্ঘন করে ৫৪টি অবৈধ বাঁধ নির্মাণ করেছে। যার ফলে বাংলাদেশের নদীর পানি শুকিয়ে ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদীদের সঙ্গে এ যাবৎ সম্পাদিত সব অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের পানি আগ্রাসন নীতি রুখতে সর্বত্র প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের। ভাসানীর দৌহিত্র আজাদ খান ভাসানী বলেন, পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিলির দাসত্ব মেনে নেব না। প্রয়োজনে যুদ্ধ করে, লড়াই করে আমরা আমাদের পানির ন্যায্য হিসাব আদায় করে ছাড়ব।
যুদ্ধ করে হলেও পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে: আজাদ খান ভাসানী
জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, যা শিগগিরই শুরু হবে। আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, আমরা সারাদিন এটা নিয়ে আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কাজ করেছি। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য গণঅনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমাদের চতুর্থ দাবি ছিলো আমাদের ওপর হামলায় জড়িতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হামলার ঘটনায় পুলিশ দু:খ প্রকাশ করেছে। সাত দিনের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।
সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা করার ইতিহাস, এক দলীয় শাসনতন্ত্র কায়েম করার ইতিহাস। ২০১৪ থেকে প্রবঞ্চনামূলক নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আওয়ামী লীগের আমলে ট্যাক্স ছাড়ের নামে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা যদি অর্ধেকও রোধ করা যেত, তাহলে জাতীয় শিক্ষা ও স্বাস্থ্য বাজেট আরও তিনগুণ করা যেত। আরো বলেন, ১৮ কোটি মানুষের মধ্যে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা বছরের পর বছর ঝুলে থাকলে দেশে অশান্তি বিরাজ করতেই থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা রাখতেই ন্যাশনাল রিকনসিলিয়েশনের ধারণা দিয়েছে বিএনপি।
আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা করার ইতিহাস: সালাহউদ্দিন আহমেদ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সরকার ডিজিটাল রূপান্তরের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জনগণের সরকারি সেবা প্রাপ্তি সহজতর করতে ও হয়রানি কমাতে ডিজিটাল সেবাকেন্দ্র ‘নাগরিক সেবা’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন নাগরিক সেবাকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবা চালু করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং ট্রেনিং এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য শি-এসটিইএম ট্রেনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে, যা প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলসহ সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমান সুযোগ পাবে: প্রধান উপদেষ্টা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ সম্পন্ন হয়েছে। এর ঘোষণাপত্রে বলা হয়, আমাদের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম কোনোটাই সরল নয়, সমরূপী নয়। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজে ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটিই নারী-সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায়ভিত্তিক সমাজের নির্ণায়ক। সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করে সবার জন্য মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত করা যায় না। ঘোষণাপত্রে নারী কমিশনের বিরুদ্ধাচরণ ও নারীদের অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে। সর্বত্র নারীর হক্ব প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে। নারী কমিশনের উপর কদাকার শব্দচয়নের বিরুদ্ধে সরকারের নিরবতার নিন্দা জানানো হয়েছে।
ঐক্যের দোহাই দিয়ে নারীর অধিকার অস্বীকার করা যাবে না: ‘নারীর ডাকে মৈত্রী যাত্রায়’ ঘোষণাপত্র
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোকে ঢেলে সাজাতে চাই যাতে রাষ্ট্রই সকল মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে পারে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা এ কাজ করেনি বরং তারা আত্মস্বার্থ, ব্যক্তিস্বার্থ, শ্রেণি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, সংকীর্ণ দলীয় স্বার্থ রক্ষা সহ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করেছে। তাই জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের পথচলা অতীতে নির্বিঘ্ন ছিলো না; এখনো নয়। স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে তদানীন্তন জালিম সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। এমনকি জুডিশিয়াল কিলিং-এর মাধ্যমে আমাদের শীর্ষনেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে।’ প্রতিশোধে বিশ্বাসী নই উল্লেখ করে আমিরে জামায়াত বলেন, ‘আমরা বরং ময়দানে জানমালের কোরবানীর মাধ্যমে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রচলিত সকল প্রকার অনিয়মের ইতিবাচক পরিবর্তন করতে চাই। আমরা মজলুম হলেও জালেম হব না।
জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে: ডা. শফিক
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, মালয়েশিয়ার পুত্রাজায়ায় উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। তিনি জানান, ‘বৈঠকে দুটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অধীনে নতুন কর্মী পাঠানোর সুশৃঙ্খল রূপরেখা তৈরি করা।’ আসিফ আরো জানান, “মালয়েশিয়া আগামী বছরগুলোতে ‘বিপুল সংখ্যক’ বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের বেতন, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে দেশটি।”
‘বিপুল সংখ্যক’ বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া: উপদেষ্টা আসিফ মাহমুদ
ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক সমাবেশে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের পেছনে ভারতের পানি আগ্রাসন ও সরকারের যোগসাজশ রয়েছে বলে দাবি করে জাতীয় বিপ্লবী পরিষদ। তারা ভারতের পানি প্রকল্পে বাংলাদেশের ৫৪ বছরের ক্ষতির তথ্য প্রকাশ ও আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানায়। পাশাপাশি পানি আগ্রাসন রুখতে বাংলাদেশ-চীন-পাকিস্তান পানি জোট গঠনের প্রস্তাব দেয় এবং হাসিনা-মোদি চুক্তি বাতিলের দাবি তোলে।
ভারতের পানি আগ্রাসনের কারণেই ইলিয়াস আলীর গুম, দাবি জাতীয় বিপ্লবী পরিষদের
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদলের উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। এটি চক্রান্তের অংশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে। অনেক মিছিলই ঢাকা শহরে হচ্ছে। এদের সঙ্গে বসতে হবে। এদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে এদেরকে বিদায় দিতে হবে। এ্যানি বলেন, অন্তর্বর্তী সরকার সব দাবি এখনই মানতে পারবে না। যেখানে ১৭ বছর লুটপাট হয়েছে, অনিয়ম-অত্যাচার হয়েছে। তাহলে একটি নির্বাচিত সরকার এসেও সব সমস্যা সমাধান করতে পারবে না। এ আলোচনাগুলো করতে হবে, সমাধানেরও চেষ্টা বাহির করতে হবে। কিন্তু সেখানে পুলিশ যেভাবে ছাত্রদেরকে পিটিয়েছে, এটাও কিন্তু ঠিক করেনি। আরো বলেন, একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়।
ছাত্রদল নেতা হত্যা ও উপদেষ্টার মাথায় বোতল মারা চক্রান্তের অংশ: এ্যানি
বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, একটি দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। তা মোকাবেলা ও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে। তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আরও বলেন, বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে। তবে সংস্কার একবারে শেষ করার বিষয় নয়। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাঁধা কোথায়? কাউকে সুযোগ দিতেই নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। আরও বলেন, বাংলাদেশের সব অঞ্চলের মানুষ ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে। রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকেই এক দফার দাবি জানিয়ে আসছিল। এই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফলাফল।
আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাঁধা কোথায়: নজরুল ইসলাম খান
শ্রীনগর বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। এ অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার। উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩০ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা যায়।
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস শিল্প উপদেষ্টার
গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মার্কিন সিনেট থেকে গ্রেফতার করা হয়েছে বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা এবং অ্যাকটিভিস্ট বেন কোহেনকে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, কোহেনের বিরুদ্ধে একটি অপকর্মের অভিযোগ আনা হয়েছে। আরও ছয় বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। বুধবার মার্কিন সিনেটের একটি বাজেট শুনানিতে স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের বাজেট প্রস্তাবের পেছনে যুক্তি দিতে শুরু করলে কোহেন প্রতিবাদ জানান। তিনি স্লোগান দিতে থাকেন, কংগ্রেস গাজায় শিশু হত্যা করতে বোমা কেনে। অথচ দেশের দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেয়!
গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ, মার্কিন সিনেট থেকে গ্রেফতার বেন কোহেন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে প্রথমবারের মতো ফোনালাপ করেছেন। যদিও তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। জয়শঙ্কর লেখেন, 'তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী খান মুত্তাকির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা করেছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ আরও লেখেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত-আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির সাম্প্রতিক প্রচেষ্টার প্রতি মুত্তাকির দৃঢ় প্রত্যাখ্যানকেও স্বাগত জানিয়েছি।’ মুত্তাকি জয়শঙ্করকে আফগান নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য আবেদনকারীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ করেছেন।
প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ
গোপালগঞ্জের কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে মাছের ঘের নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির ও মোকসেদ আলী ফকিরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
কোটালীপাড়ায় মাছের ঘের নিয়ে সংঘর্ষে আহত ৩০, শিশুও রয়েছে
নকশালবাদের বিরুদ্ধে অভিযানের নামে ৩১ মাওবাদীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সীমান্তে কারেগুত্তালু পাহাড়ে বিশ অভিযান চালানো হয়েছে। অভিযানে অংশ নেয় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ হাজার সদস্য। এই অভিযানে এখন পর্যন্ত মোট ২১৪টি নকশাল আস্তানা এবং বাঙ্কার ধ্বংস করা হয়েছে। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। নকশালরা এই অঞ্চলের উপজাতি জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করে আসছে। অমিত শাহ বলেন, আমি অত্যন্ত খুশি যে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর একজনও হতাহত হননি।
নকশালবাদের বিরুদ্ধে অভিযানের নামে ৩১ মাওবাদীকে হত্যা করেছে ভারত
তিন দফা দাবি আদায়ে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা। সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের উত্তর-পূর্ব প্রান্তে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এখানেই জুমার নামাজের পর গণঅনশনে বসার কথা শিক্ষার্থীদের। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পল্টন থানা জামায়াতে ইসলামীর আমির শাহীন আহমেদ খান। তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সাবেক শিক্ষার্থী মাকসুদুর রহমান বলেন, সব দাবিই যৌক্তিক। দাবিগুলো আজকের নতুন কোনো দাবি নয়।
তিন দফা দাবি আদায়ে কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে আহ্বায়ক করে ‘কুরবানি-সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। কমিটির সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সড়ক পদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, প্রাণিসম্পদ উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, তথ্য উপদেষ্টাসহ আরো অনেকেই। কার্যপরিধি হচ্ছে, ‘সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ এবং পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করা; চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কুরবানির সঙ্গে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা, চামড়ার বিক্রয়লব্ধ অর্থ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। কুরবানির হাট, পশু পরিবহণ এবং পরিবহনের সময় নিষ্ঠুরতা প্রতিরোধের বিষয়ে নির্দেশনা জারি এবং সাভারসহ সারা দেশে দ্রুত ও যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা।
কুরবানি ও চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে কমিটি গঠন
এক বিবৃতিতে ছাত্রশিবির বলেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য, ন্যায়নীতি ও আদর্শিক ধারার রাজনীতি জাতিকে উপহার দিয়ে আসছেন। দলটির শীর্ষ নেতারা উদ্বেগ জানিয়ে বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠি সংগঠনের লোগো, পতাকা, বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের ছবি এবং অন্যান্য প্রতীক ব্যবহার করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন ভাষা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রশিবিরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ফলে কেউ কেউ বিভ্রান্ত হয়ে ছাত্রশিবির সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিথ্যা, অপপ্রচার ও প্রোপাগান্ডার রাজনীতিতে বিশ্বাসী নয়।’ আরো বলেন, তথ্য প্রমাণ ছাড়াই একজন উপদেষ্টা শিবিরের উপর দায় চাপিয়েছেন। রাষ্ট্রের দায়িত্বশীলের চেয়ারে বসে প্রতিহিংসার মনোবৃত্তি পরিহার করতে না পারলে তার স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া উচিত।
ছাত্রশিবিরকে নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা, তথ্য-প্রমাণ ও তদন্ত ব্যতীত দায় চাপানোর রাজনীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ ও তা বন্ধের আহ্বান জানিয়েছে ছাত্রশিবির
এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জনগণের স্বীকৃতি অর্জনের জন্য রাজনৈতিক দলের অন্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। তিনি বলেন, ‘পুরোনো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ। মঞ্জু বলেন, সরকারের উচিত যৌক্তিক দাবি দাওয়া বিবেচনার জন্য একটি শুনানি পরিষদ গঠন করা। যাদের কাজ হবে, দাবি দাওয়া গুলো শুনে একটা সমাধানের পথ বের করা, যাতে মানুষ আস্থা খুঁজে পায়। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে তারা মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমত করতে পারবে না বলে জনমনে সংশয় তৈরি হচ্ছে।
সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে: মজিবুর রহমান
হজ্ব পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ জন সৌদি আরবে পৌঁছেছেন। ১১৯টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ হজযাত্রী রয়েছেন। মোট ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী।
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ৪৭৪২০ হজযাত্রী
এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। জানা গেছে, বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়েছে।
৭১ যাত্রী নিয়ে ঢাকার পথে বিমান, খুলে পড়ে গেছে চাকা, এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে
জামায়াতে ইসলামীর আমিরের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শফিকুর রহমান বলেন, দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো কথা এবং বক্তব্য-মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী নেতা আব্দুল আউয়াল সরদারকে আটক করেছে শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ। ওসি মাকসুদ আলম বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আউয়াল পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে।
গোসাইরহাটের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বিমানবন্দরে আটক
শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের উত্তর-পূর্ব প্রান্তে জড়ো হতে থাকেন জবি শিক্ষক শিক্ষার্থীরা। এখানেই জুমার নামাজের পর থেকে গণঅনশনে বসার কথা শিক্ষার্থীদের। এক শিক্ষার্থী বলেন, তিনদিন ধরে যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। উল্টো আমাদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয়। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ব না। জুমার পরে গণঅনশনে বসব। শিক্ষক ড. মো বেলাল উদ্দীন বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বার্ষিক ৩০৬ কোটি টাকা বাজেট চেয়েছি। এটা কি খুব বেশি বাজেট? বিশ্ববিদ্যালয়কে টাকা দিলে রাষ্ট্র জিতে যাবে, হারবে না। আমাদের রাস্তায় রাখবেন না, প্লিজ। আরও বলেন, একজন শিক্ষার্থীর জন্য আমরা মাত্র তিন হাজার টাকা বৃত্তি চেয়েছি। এর ফলাফল প্রত্যন্ত গ্রামে চলে যাবে।
কাকরাইলে অনশনের প্রস্তুতি নিচ্ছেন জবি শিক্ষার্থীরা
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে দুপুরে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার এ পর্যন্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)। এছাড়া সাম্য হত্যার ঘটনার প্রতিবাদের গেল তিনদিন বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রদলসহ শিক্ষার্থীরা।
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ফারজানা আহমেদ নিপা জানান, ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। কলকাতায় থাকা বান্ধবীর সঙ্গে যোগাযোগ করলে ভারতের পার্লারগুলোতে বেশি বেতনে চাকরি পাওয়া যাবে বলে। সিদ্ধান্ত হয় কুমিল্লা দিয়ে অবৈধ সীমান্তপথে ভারত গমনের। দালালের মাধ্যমে ত্রিপুরার গোমতী জেলার সীমান্তে পৌঁছাতেই ধরা পড়েন রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। পরদিন পাঠানো হয় গোমতী জেলা কারাগারে। নিপা বলেন, ‘গোমতীর কারাগারে অন্তত ১০ বাংলাদেশি নারী কারাভোগ করছেন। পাচারচক্রের থাবায় বাংলাদেশি অনেক তরুণী ত্রিপুরা রাজ্য ছাড়াও মহারাষ্ট্র ও কলকাতা যায়। এমনকি কাজের কথা বলে অনেককে যৌনপল্লীতে বিক্রি করে দেয় পাচারকারীরা।’ নিপা বলেন, ‘কল্পনাও করতে পারেনি কেউ আমাকে এ নরক থেকে উদ্ধার করবে। বাড়ি ফিরব ও স্বামী-মেয়ের মুখ দেখব এমনটাও ভাবতে পারিনি।’
ভারতে কারাগারে ভোগা নিপার অভিযোগ, পাচারকারীরা নারীদের ভারতের যৌন পল্লীতেও বিক্রি করে দেয়
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে গভীর রাতে বিপুল পরিমাণের মানুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় সাড়ে সাতশ মানুষকে পুশইনের চেষ্টা করা হয়। পুশইনের খবরে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী ও নোয়াবাদী এলাকার মসজিদগুলোতে মাইকিং করা হয়। স্থানীয়দের সীমান্তে যাওয়ার জন্য বলা হয়। পরে শত শত লোক সীমান্তে জড়ো হয়। ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, ‘সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে। পুশইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে। এখনও সতর্ক অবস্থানে আছেন সবাই।’
সীমান্ত দিয়ে গভীর রাতে বিপুল পরিমাণের মানুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ: রুখে দিল বিজিবি-জনতা
জবি অধ্যাপক রইছ উদ্দিন বলেন, তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি ধামকি দেয়, আমরা সেটাকে রুখে দেব। প্রসঙ্গত, ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ–অনশনে বসবেন।
কাকরাইল হবে জনদাবি বাস্তবায়নের কেন্দ্র: জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন
তুহিন মালিক লিখেছেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের বন্দোবস্ত। সে কারণেই রাজনৈতিক দল, সিভিল-মিলিটারি আমলাতন্ত্র, সুবিধাভোগী সিভিল সোসাইটির কেউ চায় না বিদ্যমান এই কাঠামোর পরিবর্তন হোক।’ মালিক লিখেন, ‘৫ই আগস্টের পর ফ্যাসিবাদী সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতার নামে সরকার গঠিত হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারী করা হলো না কেন? ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরও ঘোষণাপত্র জারী করা হলো না কেন?’ তুহিন মালিক লিখেন, ‘কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা কখনই চায় না বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন হোক। এর সবচেয়ে বড় কারণ হলো- ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়।’
ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা কখনই চায় না বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন হোক: তুহিন মালিক
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, 'জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস।’ সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর গত ৩১ ডিসেম্বর ছাত্ররা শহিদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলেও ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে তাদের জুলাই ঘোষণাপত্রের আশ্বাস দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ঘোষণাপত্র জারী করা হয়নি। তারপর সম্প্রতি ত্রিশ কার্যদিবসের সময় চেয়েছে সরকার। এই গণনা পোস্ট দেওয়ার সাথে একটি ভিডিও জুড়ে দেন হাসনাত। যেখানে ক্ষমতাচ্যুত হাসিনা ও তার দল আওয়ামী লীগের বর্বরতার কথা বলতে শোনা গেছে একজনকে।
জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস: হাসনাত আব্দুল্লাহ
গাজার খান ইউনিসে বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় শহীদ হয়েছেন অন্তত ৬১ জন। জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত ১৫ জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই নিয়ে ৫৩ হাজার ছাড়াল গাজায় নিহতের সংখ্যা, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। তারা বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। হামলার জেরে গাজাজুড়ে অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে গেছে।
ইসরাইলি হামলায় গাজায় শহীদ ৫৩ হাজার ছাড়াল
পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ৪ মে উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক এর মধ্যে হটলাইনে যোগাযোগের সময় এই অগ্রগতি হয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ডিজিএমওদের কথোপকথনে যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১২ মে ডিজিএমওরা আবার কথা বললে, যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১৪ মে আরও আলোচনার ফলে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হলো। ’ তিনি বলেন, ‘১০ মে সকাল ১০টা ১৫ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানান ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। আমরাও সম্মত হই।
পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে
উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, ‘জবি আন্দোলনের সাথে তার দাপ্তরিক সংযোগ নেই। তবে গণঅভ্যুত্থানের পারস্পরিক স্টেক থাকায় তিনি সমাধানে আগ্রহী হন। কিন্তু অকস্মাৎ বোতল কাণ্ড ঘটে। আরও লেখেন, ‘তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম। তখন স্যারদের সঙ্গে আমার হতাশা ও ক্ষুব্ধতা ব্যক্ত করি। স্যাররাও এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিলেন। গত এক সপ্তাহব্যাপী অনলাইনে একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখপ্রকাশ করছি।’ এছাড়া তিনি ন্যায্য আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং নাশকতা না করার জন্য ডিএমপিকে বলেছেন বলেও জানান।
আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখপ্রকাশ করছি: মাহফুজ আলম
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে হারুনের ভাই এবিএম শাহরিয়ারের দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এবিএম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। ওই দিন তাদের ২১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়। পাশাপাশি তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে।
হারুনের শ্বশুরের জমিসহ বহুতল ভবন জব্দ, ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেছেন, ডলারের দাম বেশি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে। কোনো ব্যাংক যাতে দাম বেশি বাড়াতে না পারে সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আনিসুজ্জামান চৌধুরী বলেন, উন্নয়নের জন্য খুব বেশি সংস্কার প্রয়োজন হয় না। জাপানের অর্থনীতি মাত্র ১৫ বছরে ঘুরে দাঁড়িয়েছিল। এভাবে এশিয়া অঞ্চলের অনেক দেশের অর্থনীতি ১০-১৫ বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং সঠিক নীতি গ্রহণ করতে হবে এবং সেগুলো বাস্তবায়নে সমন্বয় থাকতে হবে। উল্লেখ্য, ডলারের দাম বাজারভিত্তিক করার দুই দিনেও বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বেশির ভাগ ব্যাংক ১২২ টাকার মধ্যে ডলার বেচাকেনা করছে।
ডলারের দাম বেশি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর
অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অ্যাপলের সিইও টিম কুককে বলেছেন, তিনি চান না কুক ‘ভারতে কারখানা স্থাপন করেন।’ ট্রাম্পের মতে, ভারত নিজেদের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট কুককে বলেছেন, বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। আরও বলেন, তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন। ট্রাম্প বলেন, তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।
অ্যাপল ভারতে কারখানা গড়ুক, আমি চাই না: টিম কুককে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক না হওয়া পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে কোনো অগ্রগতি হবে বলে আশা নেই। ইউক্রেন যুদ্ধ সমাপ্ত করার লক্ষ্যে তুরস্কে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পুতিন তুরস্কে যাননি। তাই ট্রাম্পও দেশটিতে যাননি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে বৃহস্পতিবার তুরস্ক সফরের আহ্বান জানিয়েছিলেন।
পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না: ট্রাম্প
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন কোল্ড চেইন উদ্যোক্তারা। তারা আমের পাল্প, টমেটো, গাজর, মাংস, খেজুরসহ বিভিন্ন পণ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি অর্থনীতে বিশেষ ভূমিকা রাখছে। পেঁয়াজ সংরক্ষণের জন্য কোরিয়ান একটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। অন্যান্য বক্তারা দেশের পচনশীল পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
কোল্ড স্টোরেজ বিভিন্ন পণ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে : বাণিজ্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রধান সমুদ্রবন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থি। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। তিনি বলেন, আমরা নিশ্চয় উৎপাদনশীল বিনিয়োগের পক্ষে। কিন্তু যে বিনিয়োগ বা বন্দর ব্যবস্থাপনা জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে সে যত ধরনের চটকদারি হোক তা গ্রহণ করা যাবে না।
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী: সাইফুল হক
এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জাতীয় ঐকমত্য তৈরির স্বার্থে প্রথম থেকেই এবি পার্টি নমনীয়তার নীতি নিয়েছে। যেসব বিষয়ে দলীয়ভাবে আমাদের ভিন্নমত ছিল, তার অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য কমিশনের সঙ্গে আলাপের পর জাতীয় স্বার্থে আমরা একমত পোষণ করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রচুর বৈঠক ও আলাপ-আলোচনা হয়েছে, কিন্তু এখনো জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি আমাদের কাছে স্পষ্ট নয়। দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনপদ্ধতি, প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবি পার্টির ভিন্নমত ছিল জানিয়ে মঞ্জু বলেন, অন্য সকল দলের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির সুবিধার্থে আমরা সেসব বিষয়ে একমত পোষণ করি।
জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি
এক প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ-বিক্রি নিষিদ্ধ
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি। এই সময় তিনি পাঁচজন ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের মাঝে পায়েচালিত রিকশা ও নগদ অর্থ এবং একজন পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেন। তিনি বলেন, অসহায় মানুষগুলো যারা দিন এনে দিন খায়, তাদের অল্টারনেট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ ধরনের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করলেই তারা নিজেরাই আস্তে আস্তে এর থেকে সরে আসতো। উল্লেখ্য, সম্প্রতি ডিএনসিসি কিছু রিক্সা অবৈধ বলে গুড়িয়ে দিয়েছে।
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা তাদের আবাসন সংকটসহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গণে এ ধরনের অশান্ত অবস্থা কারো কাম্য নয়। আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাদের এসব সমস্যার সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিসমূহের ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।
জবির ছাত্র-শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতের
বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ কান্ট্রি টিম জেএসসি দ্বিবার্ষিক বৈঠকে টেকসই উন্নয়নের জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জেএসসি রাজনৈতিক পটপরিবর্তন, জলবায়ুকেন্দ্রিক দুর্যোগ এবং সংস্কার প্রক্রিয়া গতিশীলতা বিবেচনায় রেখে অভিযোজন ক্ষমতা এবং শাসনব্যবস্থা সংস্কার, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জাতিসংঘের সহায়তার বিষয়গুলো তুলে ধরেছে। জাতিসংঘ ২০২৪ সালে উন্নয়ন কর্মসূচিতে ২১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। জাতিসংঘের সহযোগিতার ফলে ৪ কোটি মানুষ সামাজিক সুরক্ষা সেবায় প্রবেশাধিকার পেয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার শিশু সুরক্ষা কর্মসূচি থেকে উপকৃত হয়েছে। ৫৬ লাখ কিশোরীকে জরায়ুমুখের ক্যান্সার থেকে রক্ষা করার জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।
বাংলাদেশ-জাতিসংঘের বৈঠক; টেকসই উন্নয়নের জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত
সাবেক বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের ময়মনসিংহ নগরীর বাসভবন ‘সুন্দর মহল’-এ হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ সময় বিক্ষোভকারীরা রওশন এরশাদের বাড়িটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে স্লোগান দেয়। গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টির নেতা রওশন এরশাদের ‘সুন্দর মহল’ একটি ‘কুটুমবাড়ী’ নামক রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে। এই সময় হামলার শিকার হয়।
রওশন এরশাদের ‘সুন্দর মহল’ ভাঙচুর, ‘দালাল মহল’ ঘোষণার দাবি ছাত্রজনতার
মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুইজন ছিনতাইকারী আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে এবং একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। নিহতের নাম- রাকিব (২৮)। তিনি ভোলা জেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। এছাড়া, মিলন (৩৫) নামে আরেক ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এডিসি জুয়েল রানা জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হচ্ছে।
মোহাম্মদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আটক-১
জবি অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে। ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। এখনো সরকার থেকে কোনো বার্তা আসেনি। তিনি বলেন, দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা কাল জুম্মার পরে গণঅনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ। একইসঙ্গে পুলিশ কর্তৃক শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস পালিত হবে।
এবার গণঅনশনে বসার ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। তিনি বলেন, সরকারকে বলবো আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। দাবি মেনে নিলে শিক্ষার্থীদের নিয়ে দুই মিনিটে কাকরাইল ছেড়ে ক্যাম্পাসে চলে যাবো। আরো বলেন, যদি দাবি না মানা হয় তাহলে রাস্তা থেকে আমাদের কেউ সরিয়ে দিতে পারবে না। আমি আরও বলছি, আমাদের সব শিক্ষক ও শিক্ষার্থী রাস্তায়, তাই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। ওই ক্যাম্পাস বন্ধ থাকুক, শাটডাউন থাকুক।
দাবি মেনে নিলে ২ মিনিটে ক্যাম্পাসে ফিরবো: অধ্যাপক রইস উদ্দিন
সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা পারভেজ মল্লিক। অবহেলিত জনপদের সন্তান হিসেবে তিনি দীর্ঘ প্রবাস জীবন থেকে জনপদের মানুষের পাশে কীভাবে পাশে ছিলেন তার বর্ণনা দিয়ে পারভেজ মল্লিক বলেন, এই জনপদের সেবক হিসেবে কাজ করতে চাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পারভেজ মল্লিকের
ভারতের সামরিক বাহিনী ‘যুদ্ধকালীন প্রস্তুতির অংশ’ হিসেবে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় ‘তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যার নামকরণ করা হয়েছিল ‘তিস্তা প্রহার’। ৮ মে থেকে ১০ মে মহড়াটি সম্পন্ন হয়েছে, সেটি ভারতের ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের খুব কাছেই। গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তিস্তা প্রহার এক্সারসাইজে নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর ‘যৌথ কম্ব্যাট স্ট্র্যাটেজি’ এবং প্রস্তুতি কতটা, সেটাই প্রদর্শিত হয়েছে। ‘তিস্তা প্রহারে’র যে সব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে এই মহড়ায় আর্টিলারি ট্যাংক, হেলিকপ্টার, সারফেস-টু-এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
‘চিকেন নেক’র কাছে সামরিক মহড়া ভারতের, নামকরণ করা হয়েছিল ‘তিস্তা প্রহার’
‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আহ্বায়ক রায়হান অপু বলেন, আমি একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা। গত বুধবার একটি বিধ্বস্ত পরিত্যক্ত পোড়া ভবন আমরা পরিষ্কার করেছি। যেটি ৫ আগস্টের আগে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে আমরা জানতাম। পরে আমাদের সংগঠনের ব্যানার সাটিয়ে দেই এবং ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়ার সামনে তুলে ধরি। কিন্তু আমাদের সে কার্যক্রমকে অনেকেই নেতিবাচক ভাবে নিয়েছেন। তিনি বলেন, আমরা এ ভবনটি মোটেও দখলে নেয়নি। তবে যেহেতু আওয়ামীলীগ এর পার্টি অফিসটি খাস জমির ওপরে এবং এটা তারা সরকারী লিজের মাধ্যমে নিয়েছিলো, তাই এভাবে আমাদের ব্যানার লাগিয়ে অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আমরা ইতিমধ্যে আমাদের ব্যানারটা নামিয়ে ফেলেছি। আমরা পরবর্তীতে আইনি-প্রক্রিয়া মেনে তাদের লিজ বাতিল করে নতুন করে আমরা লিজ নেবার চেষ্টা করবো।
আ.লীগ কার্যালয়ে ব্যানার টানানো ভুল সিদ্ধান্ত ছিল: জুলাই যোদ্ধার আহ্বায়ক
নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, যা আইন ও বিধি দ্বারা পরিচালিত। দায়িত্ব পালনে পেশাদারত্বের পাশাপাশি নিষিদ্ধ দলের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দিক, পোশাক, ব্যবহার ও সেবায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরার আহ্বান জানান। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে ঘিরে ছিনতাই, চাঁদাবাজি ও জাল নোট প্রতিরোধে পুলিশের সক্রিয় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, পশুর হাটে কোনোভাবে অপরাধ সংগঠিত হতে দেওয়া যাবে না।
নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
জাপান থেকে আরও সহজ শর্তের ঋণ এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আহ্বানও জানিয়েছে। জাপান বলেছে, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে সহায়তা অব্যাহত রাখবে। রাজনৈতিক আস্থা গভীর করা, উন্নয়ন কৌশলকে অগ্রাধিকার এবং ‘কৌশলগত অংশীদারত্ব' অর্জনে একমত হয়েছে উভয়পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এলডিসি-উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ ইতিবাচকভাবে গ্রহণ করেছে জাপান। বাংলাদেশের ফল ও সবজির প্রবেশাধিকার নিয়েও একযোগে কাজ করার কথা বলেছে। রোহিঙ্গা পুর্নবাসন নিয়েও কাজ করবে। বিগ-বি-এর আওতায় বাংলাদেশের জন্য উচ্চ মানসম্পন্ন অবকাঠামো নিশ্চিতের জন্য আরও জোরালভাবে সম্পৃক্ত হবে দেশটি।
জাপান থেকে আরও বেশি সহজ শর্তের ঋণ এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার
বৃহস্পতিবার ভোররাতে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ৫ জন পুরুষ, ৪ জন শিশু এবং ৫ জন নারীকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশইন করে। সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের বুধবার আটক করে দায়িত্বরত বিএসএফের হাতে তুলে দেয়। রাতেই তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
কুলাউড়া সীমান্তে আরও ১৪ নারী-পুরুষ-শিশুকে পুশইন
রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক-ছাত্ররা নির্বিঘ্নে ক্লাশে যাবে, ক্লাশ থেকে বের হবে। এখন তো আর আওয়ামী দোসররা নেই। এখন কেন লাশ পড়বে? গত পরশুদিন রাত ১২টার সময় ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। কী অন্যায় করেছিল সাম্য! তিনজন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে? কয়েকদিন আগে সে ফেসবুকে শাহবাগে জাতীয় সংগীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল। তার বিরুদ্ধে এবং জাতীয় সংগীতের পক্ষে একটা পোস্ট করেছে। এটাই কি সেই কারণ? তিনি বলেন, দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সংগীতের পক্ষে তাদের জীবন চলে যায়। রিজভী ভিসির উদ্দেশ্যে বলেছেন, ছাত্রদল নেতারা আপনার কাছে গেছে, আপনি তুই-তোকারি করেছেন। আমরা জেনে গেছি আপনার রাজনৈতিক দর্শন!
তিনজন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে, প্রশ্ন রিজভীর
‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। সভায় ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। 'জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’-প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। সভায় ‘জাতীয় নগর নীতি ২০২৫’ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় জারিকৃত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১’ হালনাগাদ করার সিদ্ধান্ত হয় সভায়।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ
প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে বকেয়া, লাইসেন্স ইস্যু ও পারফরম্যান্স রিভিউসহ সব কিছুই তোলা হবে। তিনি জানান, বিটিআরসি ইতোমধ্যে প্রয়োজনীয় রেগুলেটরি প্রস্তুতি নিয়েছে এবং অপারেটরদের অংশগ্রহণে আলোচনা হয়েছে। যারা এখনো অনুপস্থিত, তাদের সতর্ক করা হয়েছে। তৈয়্যব বলেন, ‘আমরা কারো পথ বন্ধ করতে চাই না। তবে জনগণের জন্য মানসম্পন্ন, সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতেই হবে। অপারেটরদের সহযোগিতা না পেলে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে।’ বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী জানান, ইন্টারনেটের দাম কমানো শুধু বিটিআরসির একক সিদ্ধান্ত নয়; এটি পুরো ইকোসিস্টেমের সম্মিলিত চ্যালেঞ্জ।
ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা: ফয়েজ আহমদ তৈয়্যব
সারজিস আলম লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ের চাষ করা হয়েছে। অথচ প্রথমসারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে। তিনি প্রশ্ন তুলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অনেক জায়গা এবং ভবন এতদিন ধরে দখল করেছিল আওয়ামী লীগের দখলদাররা। কিন্তু এখনো কেন তারা তাদের জায়গা কিংবা ভবনগুলো ফিরে পাচ্ছে না? কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুতগতির সঙ্গে করা হচ্ছে না? কেন একনেকে এখনো সেই বিল পাস হচ্ছে না?’ সারজিস লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি গুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। নামকাওয়াস্তে নয় বরং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের রূপে প্রতীয়মান হোক।’
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের
গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, ‘মাহফুজের আলমের ওপর বোতল নিক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তার অডিও ফাঁস হওয়া বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, সে কোন মানসিকতার লোক। জবি শিক্ষকদের ওপর হামলা হয়েছে, অসংখ্য নারী শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হয়েছেন। মাহফুজ আলমদের নির্দেশেই এসব হামলা ও রক্ত ঝরানোর ঘটনা ঘটেছে।’ আরও বলেন, ‘আপনাদের কাছে এই বোতল নিক্ষেপের প্রতিবাদই মুখ্য হয়ে দাঁড়াল। কিন্তু রক্তের কোনো মূল্য নেই, শিক্ষকের ওপর হামলার কোনো প্রতিবাদ নেই। হ্যাডম থাকলে দুটো ঘটনার প্রতিবাদ করুন। রাশেদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা নাকি তার ওপর বোতল নিক্ষেপের কারণে ন্যায্য হয়ে গেছে! এখান থেকে প্রমাণিত যে এই উপদেষ্টাদের নির্দেশেই হামলা হয়েছে।’ রাশেদ অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্য ভাঙার মাস্টারমাইন্ড এই উপদেষ্টা। উল্লেখ্য, মাহফুজ আলম অভিও রেকর্ডের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্য ভাঙার মাস্টারমাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম: রাশেদ খান
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ। আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে- এটা তারা নিশ্চিত হয়ে গেছে। ১৭ বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এটা সত্য; কিন্তু গত ৮ মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশে অনেক চাঁদাবাজি হচ্ছে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তাহলে চাঁদাবাজি করছে কারা? বর্তমান সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিএনপির মধ্যে চাঁদাবাজ নেই। মির্জা আব্বাস বলেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন; কিন্তু এখন বিএনপির সুদিন না। দল এখনো ক্ষমতায় আসে নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো দেশে আসেন নাই। তাই উলটাপালটা চিন্তা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না।
নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস
উপদেষ্টা মাহফুজ আলম জানান, দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের বিষয়ও বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে এবং গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের ওপর কয়েকটি প্রকাশনাও তৈরি করা হয়েছে। উপদেষ্টা জানান, আগামী ৫ই আগস্ট উদ্যাপন উপলক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হবে। ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক বলেন, এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ উন্নতি করেছে। এ সাফল্যের জন্য বাংলাদেশ সরকারকে জানান।
গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ
এক ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ট্রেডমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া। খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ার কাজ করার সুযোগ পাবেন। আরও বলেন, আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আশ্বস্ত করেছেন, লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বাচ্চ অগ্রাধিকার দেবেন। আমরা অনুরোধ করেছিলাম, বাংলাদেশ থেকে সব রিক্রুটিং এজেন্সি যাতে লোক পাঠানোর সুযোগ পায়। তারা অচিরেই বিষয়টি নিয়ে আমাদের জানাবেন। উপদেষ্টা বলেন, মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থা নেবে বলেছে। এছাড়া যারা দেশটিতে অবৈধ হয়েছেন তাদের বৈধ করার ব্যাপারে আমি বলেছি।
মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া: আসিফ নজরুল
বিডিআর বিদ্রোহে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এরও আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট ২১৮ জন জামিন পেলেন। সাবেক বিডিআর সদস্য ও তার স্বজনরা জামিনে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিডিআর বিদ্রোহ: কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা ভাসানীর ডাকে লাখো জনতা ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়ে ফারাক্কা অভিমুখে যাত্রা করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারত কর্তৃক গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং পানির ন্যায্য হিস্যা আদায়। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, যা এখন বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। তিনি বলেন, একতরফাভাবে অভিন্ন ৫৪টি নদীর পানি প্রত্যাহার ও একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।
আ.লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ: ফখরুল
শিবির নেতা জাহিদুল ইসলাম লেখেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া, বিশেষত ফেসবুক, আমাদের জীবনের অন্যতম অংশে পরিণত হয়েছে। যথাযথভাবে ব্যবহার না করলে এটি উপকারের পরিবর্তে অপকারই বয়ে আনে। বর্তমানে যুবসমাজের মধ্যে ফেসবুক আসক্তি যেন এক প্রকার মাদকে রূপ নিয়েছে। তিনি লেখেন, যখন একজন ছেলে বা মেয়ে ফেসবুকে স্টোরি, রিলস, টিকটক ভিডিও দেখে, তখন তার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। আরো লেখেন, জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ‘অনলাইন পলিটিক্স’ বা ‘ফেসবুক পলিটিক্স’ নামে একটি নতুন প্রবণতা তৈরি হয়েছে। এখানে ভিন্নমতের ওপর একে অপরের বিরুদ্ধে নোংরা আক্রমণ করছে। তিনি লেখেন, দাওয়াত মুমিন জীবনের মিশন—এই প্রতিচ্ছবি ফুটে উঠুক আমাদের সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়া হোক দাওয়াত ও সত্য প্রতিষ্ঠার মাধ্যম: ছাত্রশিবির সভাপতি
নির্ধারিত সময়ের আগেই সাম্য হত্যার ঘটনায় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ভেকু মেশিন ভাসমান সব দোকান গুড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। এই অবস্থায় তড়িঘড়ি করে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র যতটা সম্ভব সরিয়ে নিচ্ছেন। তবে অনেকেই তাদের জিনিসপত্র সরানোর সময় পাননি। ওসি খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়। তাই আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান
মণিপুরের চান্দেল জেলায় আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস- এর অভিযানে ১০ স্বাধীনতাকামী নিহত হয়েছেন। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড বলেছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার খেংজয় উপজেলার নিউ সামতাল গ্রামে অভিযান চালানো হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।
মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ স্বাধীনতাকামী নিহত
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাথে আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টিকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা পালন করবে। আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের এই উদ্যোগ বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশাকে ধারণ করে। চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে তার একটি সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ হয়েছে, তেমনি তাদের প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বার বার ফ্যাসিবাদের উত্থান হোক তা দেশের মানুষ চায় না। আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলের সমানাধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে এবং ভিন্নমতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে।
চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন: আলী রীয়াজ
উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা জবি শিক্ষার্থী হুসাইন বলেছেন, ‘আমি বোতলটি আকাশের দিকে ছুড়ে মারি। আমার কাউকে আহত-নিহত কিংবা অপমান করার উদ্দেশ্য ছিল না। সাধারণ শিক্ষার্থী হিসেবে গিয়েছি। পুরো ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত।’ তিনি বলেন, ‘আমার ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না। আমি সেখানে অর্থনীতি ১৯ ব্যাচের কিছু শিক্ষার্থীদের সাথে যাই। জুলাইয়ে আন্দোলনে অংশ নেওয়ার ছবি থাকায় পুলিশ আমাকে মারে। এখন আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা।’ হুসাইন বলেন, ‘আমি পড়াশোনায় পাশাপাশি চাকরি করি। পার্ট টাইম জব, টিউশন করে চলি। আমার পক্ষে কোনো রাজনৈতিক দলে সময় দেওয়া সম্ভব না।’ আরও জানান, বুধবার ঘটনার পর বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। ক্যাম্পাসে গেলে মব দিয়ে হেনস্থা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
বোতল নিক্ষেপের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না: হুসাইন
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৫ আগস্টের পর দেশে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হলেও এসব মামলার বিষয়ে সরকার দায়ী নয়। তিনি বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলেও প্রতিবাদ করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। আরো বলেন, গণমাধ্যমগুলোকে বিগত সময় করা ভুলগুলো সাহসের সঙ্গে স্বীকার করে জনগণের কাতারে এসে নতুনভাবে যাত্রা শুরু করতে হবে। নিরাপদ সাংবাদিকতার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব। প্রেস সচিব বলেন, ব্যক্তিগত মতাদর্শের প্রতিফলন নয়, সাংবাদিকতা হওয়া উচিত তথ্যনির্ভর। স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে।
গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
উমামা ফাতেমা লিখেছেন, ‘প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্ররা তথ্য দিল, তারা পুলিশকে বন্দুকে বুলেট লোড করতে দেখেছে। ছাত্ররা আতংকিত, হেয়ার রোডে ৫ জন শিক্ষক কথা বলতে গিয়েছিল, তারাও বের হয়ে আসছে। আমি ছাত্র-শিক্ষকের নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত।’ উমামা লিখেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে যাতে একটা টোকাও না লাগে। মাহফুজ আলম ভাইয়ের গায়ে বোতল ছুঁড়ে মারার তীব্র নিন্দা জানাই। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।’ উমামা লিখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অত্যন্ত যৌক্তিক।আপনারা অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে ছাত্রদের দাবিগুলো মেনে নিন। আপনারা সরকারে থাকা অবস্থায় কোনোভাবেই জগন্নাথের ছাত্রদের গায়ে একটা টোকাও যাতে না লাগে।’
সাবধান, ছাত্রদের গায়ে যাতে একটা টোকাও না লাগে: উমামা ফাতেমা
তিনদফা দাবিতে আজও সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন বেগবান করতে ক্যাম্পাস থেকে বাসে করে কাকরাইল মোড়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এখন পর্যন্ত ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থীরা এসেছেন। এসব বাসে প্রায় কয়েক হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক ও কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকা।
আন্দোলনে যোগ দিতে জবি থেকে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এলো ২৫ বাস
ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে হিলর খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধানখেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্প কাজ করছিলেন। এসময় ধানখেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন ক্যামেরা পেয়ে সেটি তার বাড়িতে নিয়ে যান। পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ও বিজিবির একটি টহল দল তার বাড়িতে যায়। ওই ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে এটি বিএসএফের।
হিলিতে ঘাসুড়িয়া সীমান্ত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার
শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। পদত্যাগ ও বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এসময় কালো ব্যাজ ধারণ করেন। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়াও ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হন।
ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্রদলের অবস্থান
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এর ফলে সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারছেন না। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়ছেন। নেতাকর্মীরা বলেছেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বুঝিয়ে না দেওয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।
ইশরাককে মেয়র পদে বসানোর দাবি, দ্বিতীয় দিনের মতো নগর ভবন অবরুদ্ধ
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাত জেলায় অভিযান চালিয়ে মুলসমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ছয়টি ঈদগাহ। ভারতের কেন্দ্র ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারে আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো কথিত ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ‘প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে ব্যবহৃত হচ্ছে!
ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা
আগামী ১ জুন থেকে ঢাকা জুড়ে খাল, লেক, উন্মুক্ত স্থান ও মাঠে উন্নয়ন ও বৃক্ষরোপণ কাজ শুরু হচ্ছে। ল্যান্ডস্ক্যাপ আর্কিটেক সম্পন্ন হয়েছে। উদ্যোগগুলোকে সফল করতে আমরা সকল অংশীদারদের পাশে থাকতে চাই বলে জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রশাসক বলেন, আগে খাল খনন করতে ১০০ কোটি টাকার বেশি খরচ করা হতো কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পেতাম না। আমরা ১০০ কিলোমিটার খাল পরিষ্কার করতে খরচ হচ্ছে ১০ কোটি টাকারও কম। আরো বলেন, আমরা ইতোমধ্যে ঢাকা শহরের ৩৩টি খালাকে রক্ষণাবেক্ষণ ও দুইপাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়েছি। প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি। PLEASE প্রজেক্ট থেকে প্রাপ্ত ভাসমান বর্জ্যের শ্রেণীবিন্যাস করতে পারলে বর্জ্য উৎপাদনকারীদের কাছে উপস্থাপন করা যেতো।
১০ কোটি টাকারও কমে পরিষ্কার ১০০ কিমি খাল, ১ জুন থেকে ঢাকায় গাছ লাগানো শুরু: ডিএনসিসি
জীবন বাজি রেখে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাকিব ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি স্বীকৃতি পাননি। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া সত্ত্বেও তার নাম সরকারি গেজেটভুক্ত হয়নি। রাকিবের বাড়ি মানিকগঞ্জের কান্দাপাড়া গ্রামে। তিনি ডিএন উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের ছাত্র। পড়াশুনার পাশাপাশি সাভারে কলকারখানায় কাজ করে সংসার চালান। গত ৫ আগস্ট রাকিব ছাত্র আন্দোলনে অংশ নেন। ওইদিন সকাল ১০টায় সাভার মডেল থানার সামনে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় পুলিশ রাকিবের মাথায় রাইফেল দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তখন তার ‘পায়ে রাইফেল ঠেকিয়ে গুলি করে পুলিশ’। অভিযোগ, কাগজপত্র জমা দিলেও তদন্তে বাদ পড়েছে বলা হয়!
গুলিবিদ্ধ হলেও ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি মেলেনি রাকিবের
জবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোতল নিক্ষেপকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। প্রক্টর মো. তাজাম্মুল বলেন, ‘ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের। আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া আদায়। ওই শিক্ষার্থীর এসব বিষয়ে এখন মাথা ঘামানোর সময় নেই।’
মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারীর পরিচয়: ইশতিয়াক হোসাইন, ডিপার্টমেন্ট অর্থনীতি, ব্যাচ ১৯
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, আমাদের নিজস্ব মন্ত্রণালয়ের দাপ্তরিক দায়িত্ব ছাড়াও অতিরিক্ত অনেক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকতে হয়। তারপরও, ছাত্রদের যে কোনো সমস্যা, আন্দোলনের সমাধান কিংবা যৌক্তিক দাবি আদায়ে সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করি। অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সেতুবন্ধনের ভূমিকা পালন করি এবং সমঝোতার চেষ্টা করি। উপদেষ্টা লেখেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়টিও আমার অফিসিয়াল দায়িত্বের আওতায় পড়ে না। কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আরও লেখেন, কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি। ভাই তো চাইলেই পারতেন, ‘এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয়’ বলে এড়িয়ে যেতে। উল্লেখ্য, গতকাল মাহফুজ আলমকে আন্দোলনকারীদের সাথে কথা বলার সময় হেনস্থা করা।
মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি: আসিফ মাহমুদ
আইএমএফ বলেছে, বাংলাদেশের অর্থনীতি নানাদিক থেকে এখনো চাপের মধ্যে রয়েছে। রিজার্ভ পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। কর জিডিপি অনুপাত এখন প্রত্যাশার চেয়ে অনেক কম। দারিদ্র্য বিমোচনে যথেষ্ট অর্থ খরচ করতে পারছে না। অবস্থা পুনরুদ্ধারের জন্য সংস্কার কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। এর মধ্যে ডলারের বাজারভিত্তিক বিনিময় হার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক হবে। যা আগামীতে অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। রাজস্ব আয় বাড়াতে হবে। সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমের ওপরই চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নির্ভর করবে। শর্ত বাস্তবায়ন না হলে ঋণের অর্থ ছাড় নাও হতে পারে। জানা গেছে, সরকার ও আইএমএফ একটি সমঝোতায় পৌঁছেছে। এর বাস্তবায়নের দিকটি বিবেচনায় করেই কিস্তি পাস হবে।
চতুর্থ ও পঞ্চম কিস্তি প্রসঙ্গে আইএমএফ, শর্ত বাস্তবায়ন না করলে ঋণ ছাড় নয়
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাদের উদ্দেশ্যে বলেন, ‘ইতিহাসে চিরন্তনভাবে থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে, পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। এরমাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।' মোদির উদ্দেশ্যে শাহবাজ বলেন, ‘বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। যা মোদির কাছ থেকে আসছে।’ শাহবাজ বলেন, ‘যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে। তাহলে জেনে রাখুন: পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা। যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না।’ আরো বলেন, ‘মোদি, আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান। তাহলে আপনারা ধারণার বাইরের পরিণতি ভোগ করবেন।’
আমরা ভারতের বিরুদ্ধে ১৯৭১-এর যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শাহবাজ শরিফ
পাকিস্তানকে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বয়কট করছেন ভারতীয় পর্যটকেরা। বুকিং সংস্থাগুলো বুধবার জানিয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুকিং সংস্থা মেকমাইট্রিপ-এর এক মুখপাত্র জানান, গত এক সপ্তাহে তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ সংক্রান্ত বুকিং ৬০ শতাংশ কমেছে এবং বাতিলের হার ২৫০ শতাংশ বেড়েছে। ইজিমাইট্রিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রিকান্ত পিটি বলেন, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তুরস্কের জন্য ২২ শতাংশ এবং আজারবাইজানের জন্য ৩০ শতাংশ ভ্রমণ বাতিল হয়েছে।
পাকিস্তানকে সমর্থনের জেরে তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বর্জনের ডাক ভারতীয়দের
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনভাবেই প্রত্যাশিত নয়।’ আরও লিখেছেন, ‘আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন। কিন্তু এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে।’ হাসনাত লিখেছেন, ‘মাহফুজ আলম আইনি পথে হাঁটবে কি না জানি না, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া। তিনি বলেন, 'সরকারের আচরণও সন্দেহজনক। সকল জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট। জবি শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলেও সেটির বিষয়ে কেন এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, সেটিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে।’
জনদাবির মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়ার আচরণ সন্দেহজনক: হাসনাত
উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজকে থেকে ‘চল চল যমুনা যাই’-এই রাজনীতি আর হতে দেব না। ন্যায্য দাবিদাওয়া হলে সরকার আলোচনার জায়গা প্রথম থেকেই খোলা রেখেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ভেতর যারা আজ হেনস্থা করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। যারা স্যাবোটাজের অভিপ্রায়ে এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদের বর্জন করা। তাদের শাস্তির আওতায় আনতে হবে। একটি অংশ রয়েছে আন্দোলনে, যাদের আমি স্যাবোট্যুর মনে করি। যারা স্যাবোটাজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢোকে। আমি তাদের নাম আজ আর উল্লেখ করব না। গত ৮ মাস থেকে তারা একজন ব্যক্তির পেছনে লেগে আছে। মিডিয়া ও প্রশাসনের দায়িত্ব তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে। উপদেষ্টা মাহফুজ বলেন, আন্দোলনকারীরা তিনটি দাবি দিয়েছেন। সরকার খুব আন্তরিক বলে জানান।
‘চল চল যমুনা যাই’ এই রাজনীতি আর হতে দেব না: তথ্য উপদেষ্টা
বুধবার বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’র বাধা, হামলা ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। সাত নেতাকর্মী আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, উদীচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পালটা পালটি কর্মসূচিতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ অবস্থান নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বগুড়ায় উদীচীর পরিবেশনে বাধা-ভাঙচুর, ৭ জন আহত
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের এক কর্মকর্তাকে মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপের অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়। তবে অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।
এবার পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত-পাকিস্তান
বিপিপিএ-এর পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশব্যাপী সরকারি কেনাকাটায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেমের শতভাগ কাভারেজ নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিপিপিএর সিইও মির্জা আশফাকুর রহমান সভায় জানান, মূল্যমানের দিক থেকে বর্তমানে দেশের মোট সরকারি ক্রয়ের ৬৫ শতাংশ ই-জিপি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। উপদেষ্টা বলেন, ই-জিপির আওতা ১০০ শতাংশে উন্নীত করতে হবে এবং এ লক্ষ্যে বিপিপিএর সিইওকে সংশি্লষ্ট কার্যক্রম ও সম্পদ পরিকল্পিতভাবে পরিচালনার নির্দেশনা দেন।
ইজিপির শতভাগ কাভারেজ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগে দ্রুত উদ্ধার সহায়তায় ৬০ সদস্যের বিশেষ ফোর্স ও বিভাগীয় শহরে ২০ জনের বিশেষ টিম গঠন করা হচ্ছে। ডিজি বলেন, ভূমিকম্প হলে আমাদের অধিদপ্তরও আক্রান্ত হতে পারে। তাই বলে উদ্ধার অভিযান দলকে আক্রান্ত হতে দেওয়া যাবে না। তাই আমাদের কমান্ডিং ফোর্সকে আলাদা করা হচ্ছে। আরও বলেন, প্রতি বিভাগীয় শহরে ২০ জনের একটা করে বিশেষ টিম গঠন করা হচ্ছে। যদি চট্টগ্রামে ভূমিকম্প হয়, ওই টিম যেন দ্রুত মুভ ও রেসপন্স করতে পারে। পাশাপাশি ঢাকার ৬০ জনের বিশেষ টিমকেও সেখানে পাঠানো যাবে। ডিজি বলেন, বর্তমানে ঢাকায় ১৮/২০টা স্টেশন আছে। বড় ভূমিকম্প হলে ৮/১০টা স্টেশন ক্ষতিগ্রস্ত হতে পারে। বাকি স্টেশনগুলো তখন বিশেষ ফোর্সের সঙ্গে সহায়তা করবে।
ভূমিকম্পে দ্রুত উদ্ধারে বিশেষ ফোর্স গঠন: কর্মশালায় দমকল ডিজি
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশে এ মুহূর্তে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। বাংলাদেশ খাদ্যশস্য বিশেষত গম ও সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করে। দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ টন। নিজস্ব উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন আমদানি করতে হয়। তিনি দুদেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার
স্বামীর বিরুদ্ধে কয়েক মাস পর পর মোট ৯ বিয়ের অভিযোগ করেছেন সাবেক অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেন হ্যাপি। তার আইনজীবী বলেন, গত ৭ বছর আগে নড়াইলের সাবেক এমপি প্রয়াত মুফতি শহিদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তালহা প্রায়ই হ্যাপি ও তার সন্তানের ওপর নির্যাতন করেন। সামান্য কথার বিপরীত হলেই গায়ে হাত তুলতেন তালহা। হ্যাপি বলেন, তার আসল চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্যবার বলেছি। যতবারই আমি তালাকের কথা বলতাম ততবারই তিনি আমাকে অমানুষিক নির্যাতন করেছে। তালাকের শরীয়তসম্মত অধিকারটা আমার কাছে নেই। গত পরশু মামলা করার পর রাতেই তালহা বাসায় লোকজন নিয়ে এসে আমার ৫০-৬০ লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিয়ে যায়। এছাড়া মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন হ্যাপি
বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন বলেছেন, অনেকে সংস্কারের কথা বলেন, কিন্তু অতীতের দিকে তাকিয়ে দেখেন সংস্কারের দলই হচ্ছে বিএনপি। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রথম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনীতির শৃঙ্খলা ও সংস্কার শুরু করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্মেন্ট এটি অত্যন্ত বড় সংস্কার ছিল। জাহিদ বলেন, নারীদের ক্ষমতায়নের প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বিএনপির। বিএনপি সেই দল যে দল দেশের মানুষকে ফেলে পালিয়ে যায় না। যে দলের নেত্রী অনেক প্রলোভন অনেক সুযোগ সুবিধার প্রস্তাবনা আসার পরেও শত বাধাবিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন। এই সময় তিনি মানুষের অধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার দাবি জানান।
জনগণকে তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিন: ডা. জাহিদ
বুধবার রাতে ৮টা ২০ মিনিটে সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। 'সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ঢাবি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাসের পাশাপাশি মিছিল থেকে ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, শেখ হাসিনা গত ১৬ বছর ধরে তাদের দমন করেছে। জুলাই বিপ্লবের যারা শহিদ হয়েছেন, তাদের একটাই দাবি— নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন চায়। তিনি বলেন, ‘জনগণকে একটি নির্বাচন রোডম্যাপ দিন, তারা সে অনুযায়ী প্রস্তুতি নেবে। ফারুক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ এবং ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো সংস্কার বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাই মাসে যে নিপীড়ন চালিয়েছে, তার বিচার অবশ্যই করতে হবে। ফারুক বলেন, শেখ মুজিব গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার কন্যা শেখ হাসিনা সেই পথেই হেঁটেছেন।
জুলাই শহিদদের একটাই দাবি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা: জয়নুল আবদিন ফারুক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে গত ৮ মে একইভাবে দুইটি পত্রে প্রতিষ্ঠানটির ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি ও প্রকল্প এলাকায় নিষেধাজ্ঞা দেয়া হয়। অভিযোগ উঠেছে শৃঙ্খলাবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১০ দিনের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
রূপপুর প্রকল্পে আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
এক্স-এ প্রচারিত ছবিগুলোর একটিতে রাতের আকাশে আতশবাজি ফুটতে দেখা যায় এবং অপরটিতে স্টেডিয়ামের গ্যালারি সদৃশ্য একটি জায়গায় বিভিন্ন বয়সের মানুষকে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা হাতে উল্লাস করতে দেখা যাচ্ছে। যাকে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পরাজয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া বলা হয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলোর সঙ্গে ভারত পাকিস্তানের সংঘাতের কোনো সম্পর্ক নেই। ঢাকায় ইংরেজি নববর্ষ উদযাপনের একটি ছবি এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পুরোনো একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
স্টেডিয়ামের পুরনো ছবি পোস্ট করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয়ে বাংলাদেশীদের উদযাপন বলে অপপ্রচার
শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘সারাদেশে প্রায় চার লাখ মসজিদের বিশাল বড় নেটওয়ার্ক ছড়িয়ে আছে। সকল রাজনৈতিক দল কিংবা সরকারি অফিসের সংখ্যাও হয়তো এত বড় নয়। চার লক্ষ মসজিদে অন্তত আট লক্ষ ইমাম-মুয়াজ্জিন রয়েছেন। এই বিশাল বড় নেটওয়ার্ক এবং জনশক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র বহুবিধ বেনিফিট অর্জন করতে পারে। তিনি লেখেন, সরকার এই জনবল ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, বিবাহ, জন্ম ও মৃত্যু নিবন্ধন-সহ সমাজ কল্যাণমূলক অনেক কাজ করতে পারে। সর্বশেষ লেখেন, চার লক্ষ মসজিদের এই বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক এবং সম্ভাবনাময় জনশক্তিকে অবজ্ঞা করে একটা দেশের এগিয়ে যাওয়া খুবই কঠিন।’
।’
চার লক্ষ মসজিদের বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক এবং সম্ভাবনাময় জনশক্তিকে অবজ্ঞা করে একটা দেশের এগিয়ে যাওয়া খুবই কঠিন: আহমাদুল্লাহ
বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলের বিজিবি ৫০ ব্যাটালিয়নের আওয়াতাধীন ধর্মগড় বিওপি এলাকায় চারজন বাংলাদেশি নাগরিক ঘাস কাটাতে যান। এ সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, বাংলাদেশি নাগরিক সীমান্তে ঘাস কাটার জন্য গেলে বিএসএফ ধরে নিয়ে যায়। আমরা তাকে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিএসএফ পতাকা বৈঠকে ওই বাংলাদেশিকে ফেরত দেওয়ার কথা আশ্বস্ত করেছে।
সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
গাজায় ভোররাত থেকে চালানো ইসরাইলী হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল উত্তর গাজাতেই ভারি বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া শহর এবং শরণার্থী শিবিরে হামলা হয়েছে। সেখানকার ইন্দোনেশীয় হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আছে ২২ জন শিশু ও ১৫ জন নারী। একটি ভিডিওতে হামলাস্থলের মেঝেতে লাশের স্তুপ পড়ে থাকতে দেখা গেছে। ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় সাধারণ মানুষের ওপর এ হামলার খবর খতিয়ে দেখছে।
গাজায় হামলা জোরদার করেছে ইসরাইল, হামলায় গত চব্বিশ ঘণ্টায় নিহত ৭০
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। আন্দোলন করতে এসে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। এভাবে ফ্যাসিস্টরাও শিক্ষার্থীদের ওপর হামলা করার সাহস পায়নি। এই ধরনের আচরণে ফ্যাসিস্টের ইন্ধন আছে কি না সন্দেহ পোষণ করেন। তিনি বলেন, জবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা আন্দোলনের ফসল নিয়েই ঘরে যাবে ইনশাআল্লাহ। দাবি আদায় না করে কেউ ফিরবো না বলে ঘোষণা দেন তিনি। একজন সাবেক জবিয়ান হিসেবে বিভিন্ন আন্দোলনে তিনি নিজেও অংশগ্রহণ করেছেন বলেও জানান। বলেন, পুরান ঢাকার ভাড়া মেসে থাকতে গিয়ে বাড়িওয়ালাদের কাছে তারা কী পরিমাণ নিগৃহীত ও হয়রানির স্বীকার হয় তা ভাষায় প্রকাশ করার মতো না।
জবি শিক্ষার্থীদের ওপর হামলায় ফ্যাসিস্টের ইন্ধন আছে: শিবির সভাপতি
গত ২৪ ঘন্টায় একনজরে ২১৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।