Web Analytics

এক্স-এ প্রচারিত ছবিগুলোর একটিতে রাতের আকাশে আতশবাজি ফুটতে দেখা যায় এবং অপরটিতে স্টেডিয়ামের গ্যালারি সদৃশ্য একটি জায়গায় বিভিন্ন বয়সের মানুষকে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা হাতে উল্লাস করতে দেখা যাচ্ছে। যাকে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পরাজয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া বলা হয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলোর সঙ্গে ভারত পাকিস্তানের সংঘাতের কোনো সম্পর্ক নেই। ঢাকায় ইংরেজি নববর্ষ উদযাপনের একটি ছবি এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পুরোনো একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

15 May 25 1NOJOR.COM

স্টেডিয়ামের পুরনো ছবি পোস্ট করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয়ে বাংলাদেশীদের উদযাপন বলে অপপ্রচার

নিউজ সোর্স

RTV 14 May 25

ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তানের জয় ও বাংলাদেশকে জড়িয়ে অপপ্রচার

পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত ৭ মে (বুধবার) গভীর রাতে ভারতের হামলার মাধ্যমে দুই দেশে সংঘাতের শুরু হয়। পরবর্তীতে কয়েকদিন ধরে চলা ড্রোন ও মিসাইল হামলায় দুই দেশেরই ব্যাপক ক্ষতক্ষতি সংঘটিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের মাধ্যমে শেষে দুই দেশ সমঝোতায় পৌঁছায়। তবে উক্ত সংঘাতে বা যুদ্ধে পাকিস্তান জয় লাভ করেছে ও এই বিজয় পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের জনসাধারণও উদযাপন করেছে দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রচার করা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।