Web Analytics

প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ জানান, নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা হওয়ার কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি সাইট বন্ধ হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

30 May 25 1NOJOR.COM

নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা হওয়ার কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি সাইট বন্ধ হয়ে গেছে: তাইয়েব

আগামী রোববার জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য কর্মীরা একটি মানবিক জাহাজে করে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। যার লক্ষ্য ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদ করা। ফ্রিডম ফ্লোটিলা এই সফরের আয়োজক, গাজাবাসীর জন্য বৈশ্বিকভাবে স্বর তুলতে ভূমিকা পালন করছেন। ভ্রমণে অংশ নেওয়াদের মধ্যে রয়েছে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। তিনি বলেন, এই অভিযানের কয়েকটি লক্ষ্য ছিল; যার মধ্যে মানবিক অবরোধ এবং চলমান গণহত্যার নিন্দা করা, ইসরাইল রাষ্ট্রকে দেওয়া শাস্তির দায়মুক্তি এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা’। উল্লেখ্য, এর আগেও থুনবার্গ এই মাসের শুরুতে একটি জাহাজে করে গাজা ভ্রমণে যাওয়ার পথে জাহাজটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

30 May 25 1NOJOR.COM

আগামী রোববার জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য কর্মীরা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। যার লক্ষ্য ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদ করা।

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বাংলাদেশের সব দল নয়, মাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা। আমি বলবো, তার বক্তব্য সঠিক নয়। একটি দল নয়, কমপক্ষে ২০টি নিবন্ধিত দলসহ প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তিনি বলেন, এলডিপিসহ বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে শরীক সকল দল চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এ নিয়ে টালবাহানার কোনো সুযোগ নেই। আরও বলেন, গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা সুদ মওকুফ। ৪ হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ। স্টারলিংকে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের অংশীদার। এটিকে কী আমরা সংস্কার বলব! এই নেতা বলেন, ৩১ দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান।

30 May 25 1NOJOR.COM

একটি দল নয়, কমপক্ষে ২০টি নিবন্ধিত দলসহ প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এলডিপিসহ বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে শরীক সকল দল চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন: রেদোয়ান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আশা করছি, সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে, তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হবো। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট – ১৯৭৩ অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। প্রসঙ্গত, উক্ত মামলাটিতে শেখ হাসিনার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অভিযুক্ত হিসেবে রয়েছেন। এর আগে আইন উপদেষ্টা জানিয়েছিলেন, রায় আসতে পারে জুলাইয়ের আগে।

30 May 25 1NOJOR.COM

সামনে ঈদুল আজহার ছুটি শুরু হবে, তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হবো: প্রসিকিউটর গাজী এম এইচ তামীম

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। তন্মধ্যে রয়েছে, ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী অংশে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’। জানা গেছে, ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে টোকিও। মোট ৪১৮ মিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে। জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান!

30 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত, এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।

আর্থিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ শান্তিরক্ষায় জাতিসংঘকে সহায়তা অব্যাহত রাখবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৬৮ জন নিহত শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিশ্ব শান্তিতে বাংলাদেশের অবদান অতুলনীয়। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বর্তমানে ৫,১৮০ জন সদস্য ৯টি মিশনে কর্মরত। অনুষ্ঠানে শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক ও জাতিসংঘ প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিনটি শুরু হয় ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে “শান্তিরক্ষী দৌড়/র‌্যালি ২০২৫” আয়োজনের মাধ্যমে।

30 May 25 1NOJOR.COM

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অব্যাহতভাবে অংশ নেবে

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের স্মরণে বিএনপি দেশজুড়ে ৮ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে তার সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা, দোয়া ও দরিদ্রদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়ার ভূমিকা তুলে ধরেন। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রথমবারের মতো পূর্ণ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

30 May 25 1NOJOR.COM

বিএনপি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে

সাবেক আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাটের ফলে দেশের ব্যাংক খাত চরম সঙ্কটে পড়েছে। খেলাপি ঋণের হার ২০ শতাংশে পৌঁছেছে, যা ৩৫ শতাংশে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থপাচার ও ঋণের নামে লুটপাটের কারণে ব্যাংক খাতে তারল্য সংকট, আয় হ্রাস, অকার্যকর সম্পদ বৃদ্ধি ও মূলধন ঘাটতি প্রকট হয়েছে। গত প্রান্তিকে ১১টি ব্যাংক সম্পদ থেকে কোনো আয়ই করতে পারেনি, আর ৮২ শতাংশ ঋণ এখন অনাদায়ী। বিশেষজ্ঞরা ব্যাংক খাত বাঁচাতে জরুরি সংস্কারের ওপর জোর দিয়েছেন।

30 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের লুটপাটে গভীর সঙ্কটে ব্যাংক খাত, ঋণ খেলাপির হার ঊর্ধ্বমুখী

আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে দেশের ট্যানারি শিল্পে কাঁচা চামড়ার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার তিন মাসের জন্য রপ্তানি স্থগিত করেছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সংক্রান্ত এলসি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে রপ্তানিযোগ্য পণ্যে রূপান্তরের মাধ্যমে চামড়া খাতে মূল্য সংযোজন বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের দিন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং তিন মাস বহাল থাকবে।

30 May 25 1NOJOR.COM

কুরবানির ঈদ সামনে রেখে তিন মাসের জন্য কাঁচা চামড়া রপ্তানি নিষিদ্ধ

ঢাবি ছাত্রশিবির এক বিবৃতিতে বলেছে, ‘এ টি এম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ছাত্রশিবির এই গণতান্ত্রিক নীতির প্রতি সব সময় শ্রদ্ধাশীল।’ তবে সংগঠনটির অভিযোগ, বামপন্থিদের বিক্ষোভ থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘পুরোনো পতিত ফ্যাসিবাদের স্লোগান’ প্রতিধ্বনিত হচ্ছে। সংগঠনটি বলছে, 'বুধবার রাতে অনুষ্ঠিত বামপন্থিদের বিক্ষোভ মিছিলে ‘বাঁশের লাঠি মিছিল হবে, শিবির তোমার মৃত্যু হবে’, এমন সন্ত্রাসী স্লোগানও দিতে দেখা গেছে। এতে ছাত্রশিবিরকে হত্যার সুপ্ত হীন জিঘাংসা প্রতিফলিত হয়েছে।' একে ভুয়া ভুয়া স্লোগানে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে বলেও জানিয়েছে ঢাবি ছাত্রশিবির।

30 May 25 1NOJOR.COM

বামপন্থিদের বিক্ষোভ মিছিলে ‘বাঁশের লাঠি মিছিল হবে, শিবির তোমার মৃত্যু হবে’, এমন স্লোগানও দিতে দেখা গেছে। এতে ছাত্রশিবিরকে হত্যার সুপ্ত হীন জিঘাংসা প্রতিফলিত হয়েছে: ঢাবি ছাত্রশিবির

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা জাপানে বলেছেন- 'যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে।' সালাহউদ্দিন বলেন, শুধু বিএনপি নয়, অধিকাংশ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। দুজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা আছেন বিদেশ ভ্রমণ করেছেন ২০ বছর। বিতর্কিত ভূমিকার কারণে বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার মধ্যে তার দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমস্ত সংস্কার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে করা সম্ভব। আপনি যদি না পারেন, তাহলে আমাদের বলেন, আমরা করে দিই।’

30 May 25 1NOJOR.COM

শুধু বিএনপি নয়, অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমস্ত সংস্কার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে করা সম্ভব: সালাহউদ্দিন

মোহাম্মদপুরের পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আপনারা চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা হকের পক্ষে কথা বলেন। আমরা আপনাদের হক এবং ইনসাফের রাজনীতি উপহার দিতে চাই। আমরা ক্ষমতা নয়, জনতার রাজনীতি করব। এ জন্য আমাদের জন্ম হয়েছে। তিনি বলেন, আপনারা যে এই বৃষ্টির মধ্যেও এসেছেন এ জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ আপনাদের বাংলাদেশ। শহিদের মর্যাদার মধ্য দিয়ে ২৪-এর আকাক্সক্ষা বাস্তবায়নে আমরা আগামীর দিকে এগিয়ে যাব। রাজপথে দেখা হবে। এ সময় বৃষ্টিতে ভিজতে থাকা তার কর্মী সমর্থকরা তুমুল করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া নাহিদ ইসলাম শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

30 May 25 1NOJOR.COM

আপনারা চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা হকের পক্ষে কথা বলেন। আমরা আপনাদের হক এবং ইনসাফের রাজনীতি উপহার দিতে চাই: নাহিদ

লালমনিরহাটের চোরঙ্গী মোড়ে এক পথসভায় সারজিস আলম বলেছেন, সরকারকে অনুরোধ করব- দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পুশইন, এজেন্ট পাঠানোকে আমরা দেশের বিরুদ্ধে চক্রান্ত মনে করি। তিনি বলেন, প্রয়োজনে আরও জীবন দিব, রক্ত দিব কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই বাংলাদেশ শুধু ভারত নয় পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ না। আরো বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। সারজিস বলেন, বাংলাদেশের টাকা বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারি করা হয়েছে। তিনি বলেন, শুধু বিজিবি না আপনারা প্রত্যেকেই সীমান্তের একেকজন করে সীমান্ত রক্ষী। জনগণকে সজাগ থাকতে হবে।

29 May 25 1NOJOR.COM

সরকারকে অনুরোধ করব- দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পুশইন, এজেন্ট পাঠানো দেশের বিরুদ্ধে চক্রান্ত: সারজিস

এক বৈঠক শেষে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘আমরা আপিল বিভাগের কোনো রায় এখনো হাতে পাইনি। রায়ের কপি পাওয়ার পরে কী ধরনের সিদ্ধান্ত আসে, আইনগত বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব।’ এদিকে বর্তমানে ডিএসসিসি'র মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ১ জুন। প্রসঙ্গত, ইশরাকের আপিলের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। এরপর এ গেজেটের বিরুদ্ধে আপিল হলে শপথ আটকে যায় ইশরাকের।

29 May 25 1NOJOR.COM

আপিল বিভাগের কোনো রায় এখনো হাতে পাইনি। পাওয়ার পরে কী ধরনের সিদ্ধান্ত আসে, আইনগত বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব: সিইসি

সোহরাওয়ার্দী মেডিকেলে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ আহতকে দেখতে যান বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। চোখ হারানো চার বিষপানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে যান তিনি। এ্যানি বলেছেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত, তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থেই নির্বাচন চায় তার দল। কেন চায়, কী কারণে চায়- তা জনগণের বুঝে নেওয়া উচিত। তিনি বলেন, জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার। সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে। আমাদের প্রত্যাশা ছিল, সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে। এ সময় গত বুধবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।

29 May 25 1NOJOR.COM

দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত, তাহলে জুলাই আহতদের দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থেই নির্বাচন চায় বিএনপি: এ্যানি

জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দেয়া ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আলোচনা সভায় তারেক রহমান বলেন, সরকারের উপদেষ্টাদের সাথে জনগণের যোগাযোগ নেই। মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে প্রস্তুত। তবে সরকার তা উপলব্ধি করতে পারছে না। তিনি বলেন, সংস্কারে কোনও রাজনৈতিক দলের আপত্তি নাই। তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ নিয়ে আপত্তি আছে।

29 May 25 1NOJOR.COM

যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছে: খালেদা জিয়া

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং বিশ্ব শান্তি বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিভিন্ন শান্তিরক্ষা মিশনে গিয়ে প্রাণ হারানো ১৬৮ জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি জানান, বর্তমানে শান্তি রক্ষা কাজে বাংলাদেশের সর্বমোট ৫ হাজার ১৮০ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশের নয়টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন। সেনাপ্রধান জানান, অদ্যাবধি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের সর্বমোট ৩ হাজার ৬৪৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বর্তমানে ৪৪৪ জন নারী সদস্য শান্তিরক্ষার কাজে নিয়োজিত রয়েছেন।’

29 May 25 1NOJOR.COM

শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং বিশ্ব শান্তি বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: সেনাপ্রধান জেনারেল ওয়াকার

বাংলাদেশ সরকার রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মিয়ানমার রাষ্ট্রদূতকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাকে তৎক্ষণাৎ দেশ ছাড়তে বলা হয়েছে। এ প্রসঙ্গে চিফ অ্যাভাইজার গভমেন্ট অব বাংলাদেশ পেজ বলছে, এই গুজব ছড়িয়েছে আওয়ামী লীগ কর্মীরা এবং ভারতীয় বংশোদ্ভূত কিছু ব্যক্তি। সেই সাথে যেকোনো তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে ও গুজব ছড়ানোর ব্যাপারে সাবধান থাকার পরামর্শ দিয়েছে সরকার।

29 May 25 1NOJOR.COM

বাংলাদেশ সরকার রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে। ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করার পোস্ট মিথ্যা: প্রেস উইং

অস্ত্র মামলায় সুব্রত বাইনকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে প্রেসে সুব্রত বলেন, সত্য কথা লিখবেন। আমি যা তাই লিখবেন। আমারও তো পরিবার আছে। কিন্তু আমি ১৯৮৭ সাল থেকে কোনো প্রতিবাদ করিনি। তিনি বলেন, সাংবাদিকরা এত খবর রাখেন, আড়াই বছর আগে আমায় আয়না ঘরে রাখে, সেই খবর নাই। আরো বলেন, ২০২২ সালে হ্যান্ডকাফ পরিয়ে দেশে এনে আয়নাঘরে রাখা হয়। সেখানে রড দিয়ে পিটিয়েছে। ৫ আগস্ট রাত ৩টার দিকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখি, কে মরতে চায়! রিমান্ড আদেশের পর সুব্রত বাইন আদালতকে বলেন, আমার নামাজ যেন কাজা না হয়।’ তখন আদালত পুলিশকে ‘বিষয়টি’ দেখতে বলেন।

29 May 25 1NOJOR.COM

২০২২ সালে হ্যান্ডকাফ পরিয়ে দেশে এনে আয়নাঘরে রাখা হয়। সেখানে রড দিয়ে পিটিয়েছে। বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখি, কে মরতে চায়: সুব্রত বাইন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর শঙ্কিত ঢাকা কিছুটা স্বস্তি পেয়েছে আদালত ট্রাম্পের শুল্ক স্থগিত করাতে। নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিটি অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছেন। যদি আরও আমেরিকান পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয়, তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনুরূপ আমদানি কমিয়ে নেবে। তিনি বলেন, আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি। ভারত থেকেও তুলা কিনি। এখন আমরা দেখছি...কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনব না, যাতে বাণিজ্য ঘাটতি অনেক কমে যায়। উপদেষ্টা আশা করেন, এতে বাংলাদেশ সুবিধা পাবে।

29 May 25 1NOJOR.COM

আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি। ভারত থেকেও তুলা কিনি। এখন আমরা দেখছি...কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনব না, যাতে বাণিজ্য ঘাটতি অনেক কমে যায়: ড. ইউনূস

নিক্কেই এশিয়া বলছে, ড. ইউনূস নাহিদ ইসলামকে বলেছিলেন—যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে একমত না হয়, তবে তিনি পদত্যাগ করতে পারেন। জবাবে ড. ইউনূস বলেন, যেহেতু তিনি এ বিষয়ে বাংলাদেশে কোনো কথা বলেননি, তাই বিদেশে বিষয়টি নিয়ে কথা বললে তা ‘বড় সমস্যা হতে পারে’। প্রফেসর ইউনূস বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশের ভেতরেও ১১-১২ বিলিয়ন ডলারের অর্থ ইতিমধ্যে চিহ্নিত এবং জব্দ করা হয়েছে। তিনি জানান, এসব অর্থ হাতে পেলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য ব্যয় করা হবে এবং দরিদ্রদের জীবন ‘রূপান্তর’ ও তরুণদের উদ্যোক্তা হতে সাহায্য করতে ব্যবহৃত হবে।

29 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার পদত্যাগের কারণ প্রসঙ্গে নিক্কেই এশিয়া জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বলিনি, জাপানে বললে বড় সমস্যা হবে

জিওপি নেতা রাশেদ খান লিখেছেন, “বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নামে থাকা ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত। তাজউদ্দীন আহমদের বিরাট অবদান রয়েছে। তাকে অমর্যাদা, অশ্রদ্ধা করে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান করছি।” আরও লেখেন, 'ইতিহাসে যার যতটুকু সম্মান সেটি দিতেই হবে। তাজউদ্দীন আহমদ শেখ মুজিবের দ্বারাও শোষণ ও বঞ্চনার শিকার হয়েছেন। তাকে কোনোভাবেই অসম্মানিত করা যাবে না।’

29 May 25 1NOJOR.COM

তাজউদ্দীন আহমদের নামে থাকা ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন একটি অযৌক্তিক সিদ্ধান্ত: রাশেদ খান

ছাত্রদল নেতা নাছির উদ্দীন নাছির বলেন, শিবির গত সাড়ে ১৫ বছর বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই গণআন্দোলনগুলোতে তারা শুধু তাদের নেতাদের মুক্তির আন্দোলনে শরিক হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে সেভাবে সম্পৃক্ত হয়নি।’ নাছির বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব শুরু করেছে। আমরা রাবিতে দেখেছি, একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে। চট্টগ্রামে আপনারা দেখেছেন, একজন নারী শিক্ষার্থীকে কিভাবে হামলা করা হয়েছে। এ ছাড়া ঢাবিতে বাম দলের মিছিলে প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল। তিনি বলেন, কুয়েটে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে চাইলে হামলা করে ও মব তৈরি করে উপাচার্য সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রদল নেতা বলেন, গুপ্ত রাজনীতি করে বিভ্রান্ত করা উচিত নয়।

29 May 25 1NOJOR.COM

শিবির গত সাড়ে ১৫ বছর শুধু তাদের নেতাদের মুক্তির আন্দোলনে শরিক হয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনে সেভাবে সম্পৃক্ত হয়নি: নাছির উদ্দীন নাছির

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ধারণ করা বাজেট বক্তৃতা ওইদিন বিকাল ৪টায় বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচার হবে। এছাড়া অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সময়ে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে। জানা গেছে, নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি ধারা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। বাজেটে পরিচালন বা অনুন্নয়ন খাতে বরাদ্দ ধরা হতে পারে ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হতে পারে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। নির্বাচন উপলক্ষে নতুন অর্থবছরের বাজেটে ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে।

29 May 25 1NOJOR.COM

অর্থ উপদেষ্টা আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ধারণ করা বাজেট বক্তৃতা ওইদিন বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার হবে।

এনসিপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধানমন্ডিতে মবসৃষ্টির চেষ্টাকালে আটক হওয়া তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাবে ভুল স্বীকার করেছেন মাসউদ। তাই তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করে নিয়েছে এনসিপি। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে অব্যাহতি দিয়েছে বিশৃঙ্খলার জন্য, তাদেরকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনায় মাসউদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছিল।

29 May 25 1NOJOR.COM

ধানমন্ডিতে মবসৃষ্টির চেষ্টাকালে আটক হওয়া তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, জবাবে ভুল স্বীকার করেছেন মাসউদ।

টোকিও'তে এক সেমিনারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত। ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতিবছর ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং তারা এই সংখ্যা ৩০০০-এ উন্নীত করার পরিকল্পনা করছে।

29 May 25 1NOJOR.COM

টোকিও'তে এক সেমিনারে এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত।

এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ লেখেন, আপিল বিভাগও অবজারভেশন দিলো, ‘ইসি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা পক্ষপাতিত্ব করেছে।' এমন অবজারভেশনের পর এই দালাল কমিশনের অধীনে জুলাই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আর বৈধতা রইল না। মাসউদ লিখেছেন, এই নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ওনারা যা করেছেন, তা স্রেফ জুলাইয়ের সঙ্গে গাদ্দারী। আরো লিখেছেন, শপথ নিয়েই শপথ ভঙ্গ করেছেন, হুদা-আওয়ালদের মতো একটা দলকে সার্ভ করা শুরু করেছেন, দেশকে নয়। প্রসঙ্গত, এর আগে আপিল বিভাগ বলেছে, ইশরাককে মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

29 May 25 1NOJOR.COM

আপিল বিভাগও অবজারভেশন দিলো, ‘নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে।’ এই দালাল কমিশনের অধীনে জুলাই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আর বৈধতা রইল না: মাসউদ

এনসিপি নেতা তাসনিম জারা লিখেছেন, চট্টগ্রামে তিন দিনে ২৫টির বেশি সমাবেশে অংশ নিয়েছি, হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়েছে। যতই এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়েছি, মানুষের ভিড় ততই বেড়েছে। তিনি জানান, বাহাদ্দারহাটে চোখে পড়ে একটি ছোট ছেলে, হয়তো সাত-আট বছর বয়স হবে। একটি বিল্ডিংয়ের বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আমাদের দেখছিল। পাশে ছিল তার পরিবারের কয়েকজন। আমি হাত নাড়লাম, ওরাও নাড়ল। পরে যখন আমি বক্তব্য শুরু করি, 'আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে এই শিশুটি নিরাপদে বড় হতে পারবে, তার সামর্থ্য ও স্বপ্ন পূর্ণভাবে বিকশিত করতে পারবে।' আমি যখন ওর কথা বলি, ওর পরিবার ছেলেটাকে তুলে ধরে। সবাই ওর প্রতি করতালি দেয়। জারা জানান, আজ থেকে আবার যাত্রা শুরু। মোহাম্মদপুরে আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে রোড র‌্যালিতে অংশ নিচ্ছি। আপনাদেরকে আমন্ত্রণ রইল।

29 May 25 1NOJOR.COM

চট্টগ্রামে তিন দিনে ২৫টির বেশি সমাবেশে অংশ নিয়েছি, হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়েছে। যতই এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়েছি, মানুষের ভিড় ততই বেড়েছে: তাসনিম জারা

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন, যা ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনাকে হুমকির মুখে ফেলতে পারে। ট্রাম্প বলেন, ‘আমি শুধু বলেছি যে, আমি এটা উপযুক্ত মনে করি না। আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি। ট্রাম্প বলেন- এখন আমি মনে করি যে, তারা একটি চুক্তি করতে চায়। যদি চুক্তি করতে পারি, তাহলে অনেক জীবন বাঁচাতে পারব।

29 May 25 1NOJOR.COM

ট্রাম্প নেতানিয়াহুকে এমন কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন, যা ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনাকে হুমকির মুখে ফেলতে পারে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপদেষ্টা পরিষদের সভা ও সার্বিক বিষয় বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

29 May 25 1NOJOR.COM

অনির্দিষ্টকালের জন্য সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে। বৃহস্পতিবার সকাল থেকে দমকা বাতাস, বৃষ্টি এবং নদী কিছুটা উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

29 May 25 1NOJOR.COM

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ

'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিল দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ একঘন্টা কর্মবিরতি পালন করেছে। এরপর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, দাবি আদায়ে আগামী রোববার তিনজন উপদেষ্টা তথা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে স্মারকলিপি দেবেন। আরও জানিয়েছে, সোমবার দুজন উপদেষ্টা তথা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে স্মারকলিপি দেবেন তারা। এছাড়া মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানায় ঐক্য ফোরাম।

29 May 25 1NOJOR.COM

দাবি আদায়ে সচিবালয়ে কর্মচারীরা রোববার খাদ্য উপদেষ্টা, সড়ক উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন। সোমবার দেবেন তথ্য উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কাছে।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। আন্দোলনকারীদের দাবি, উপদেষ্টা আসিফের ষড়যন্ত্রের কারণে তাদের নেতা ইশরাকের শপথ নেওয়া হচ্ছে না। তাই দায়িত্ব না বুঝিয়ে দেওয়া পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা।‌ উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখ থেকে শপথের দাবিতে এ আন্দোলন শুরু হয়। মাঝে বিরতি ছিল ৪৮ ঘন্টা।

29 May 25 1NOJOR.COM

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আবারও নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা, শপথ না পড়ানো পর্যন্ত অবস্থানের ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। এর আগে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেওয়া নির্বাচন কমিশনের গেজেট ও আদালতের রায় বাতিল করার জন্য করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট!

29 May 25 1NOJOR.COM

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বেঞ্চ

চট্টগ্রামে হামলার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না। এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন। আরও লেখেন, অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।

29 May 25 1NOJOR.COM

শৃঙ্খলা পরিপন্থি কেউ কিছু করলে সংগঠন কোনো দায় নেবে না, যেই হোন না কেন সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না : জামায়াত আমির

ফেসবুক পোস্টে ছাত্রশিবিরের ঢাবি সভাপতি এস এম ফরহাদ লেখেন, চট্টগ্রামে নারীর ওপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোট একটি মানববন্ধনের আয়োজন করেন। এতে হামলার ঘটনা ঘটলে ছাত্রজোটের অন্তত ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন, যাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

29 May 25 1NOJOR.COM

চট্টগ্রামে নারীর ওপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না: এস এম ফরহাদ

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান লিখেছেন, এনসিপি নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনেছে বলে মনে হয়। আবার তাদের আরেকটি সঞ্চয় হলো 'আওয়ামী-ঘৃণা'। তিনি বলেন, জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ‘ভোটের রাজনীতি’ করতে গিয়ে এই দেশে কিছু দিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী এমন নতুন ধারাবাহিক-গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে, যে সেই দলের গুরু-পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। আরো বলেন, এই যে আজহারের বেকসুর খালাসকে উদযাপন করল, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করল, আর নাদিরা ইয়াসমিনের অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে একটা কথাও বলল না, এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম।

29 May 25 1NOJOR.COM

এনসিপি আজহারের বেকসুর খালাসকে উদযাপন করল, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করল, নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম: সায়ান

বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছেন নিউইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। আদালতের আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পালটা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। জানা গেছে, আদালতে করা দুটি মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। এদিকে আদালতের আদেশের পর এর বিরুদ্ধে আপিলের একটি নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

29 May 25 1NOJOR.COM

বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছেন নিউইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত।

বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানার পিছনে আমচকা বিস্ফোরণ হয়েছে। পুলিশ সেখানে কাঁচা বারুদ বাজেয়াপ্ত করে রেখেছিল। তাতেই আচমকা বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। বৃষ্টির কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে কীভাবে আগুন লাগলো তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

29 May 25 1NOJOR.COM

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানার পিছনে আমচকা বিস্ফোরণ হয়েছে। পুলিশ সেখানে কাঁচা বারুদ বাজেয়াপ্ত করে রেখেছিল। তাতেই আচমকা বিস্ফোরণ ঘটে।

চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই’র দায়িত্ব পান ইলন মাস্ক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ব্যয় সংকোচনের এ সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে।’ আরও বলেন, ‘সরকারের বিশেষ কর্মচারী’ হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা শেষ। এজন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। কারণ তিনি আমাকে ব্যয় সংকোচন করার দায়িত্ব দিয়েছিলেন। মাস্ক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটি আরও শক্তিশালী হবে।

29 May 25 1NOJOR.COM

সরকারের বিশেষ কর্মচারী’ হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা শেষ। এর ফলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক।

বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য নাকচ করে দিয়ে ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতির তথ্য ‘সত্য নয়’। এ ধরনের কোনো উদ্দেশ্য নেই। এর আগে ডিআইএ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বেশ কিছু দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন।

29 May 25 1NOJOR.COM

বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতির উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য নাকচ করে দিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত

বুধবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হলো।

29 May 25 1NOJOR.COM

দেশের ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন, প্রায় সব কটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল।

নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটাবে।' এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘এশিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্যই এর শক্তি এবং পরীক্ষা।’ তিনি বলেন, যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ সেই অর্থের অভাবে কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই সময় তিনি, মিয়ানমারে গৃহযুদ্ধ ও ভূমিকম্পের ফলে সৃষ্ট গভীর মানব সংকটের জন্য উদ্বেগ জানান।

29 May 25 1NOJOR.COM

আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে: ড. ইউনূস

মুক্তিপণ আদায়ের জন্যে মাগুরার পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চারসেলে আটক পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এ ঘটনায় ইসতিয়াক আহমেদ শান্ত নামে এক যুবককে আটক করা হয়েছে। সে বিএনপি নেতার ভাতিজা। জানা গেছে, ইসতিয়াক হোসেন শান্ত মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ ব্যবসায়ীকে কৌশলে সাজিয়াড়া গ্রামের ওই ছাত্রাবাসে নিয়ে গিয়ে আটকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু তারা নিজেদের আর্থিক অসংগতির কথা জানালে শান্ত আরও ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতভর এবং বুধবার দিনের বিভিন্ন সময়ে পালাক্রমে তাদের ওপর নির্যাতন চালায়।

29 May 25 1NOJOR.COM

মুক্তিপণ আদায়ের জন্যে মাগুরার পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চারসেলে আটক পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা।

জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে কুড়িগ্রামে গ্রেফতারের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি ও বৈষম্যবিরোধী'র দুই নেতা। বুধবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন দেন। আসামিরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান (৫৮) এবং জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আলমগীর হোসেন (২৭)। তাদের আটক করে থানায় দেয় সেনাবাহিনী। জানা গেছে, যাত্রাপুর হাটের ইজারা পান বিএনপি নেতা মাহাবুবার রহমান। তার সাথে অংশীদারিত্ব নেয় বৈষম্যবিরোধীর কয়েকজন নেতা। কিন্তু উপজেলা প্রশাসনের অফিস আদেশ না নিয়ে এবং ইজারার কাগজপত্র ছাড়াই টাকা তুলতে যান! এতে অভিযোগ গেলে তাদের আটক করা হয়।

29 May 25 1NOJOR.COM

ইজারার অফিস আদেশ না নিয়ে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের একদিন পর জামিনে মুক্ত বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা

বুধবার রাতে তাহিরপুর সীমান্তে সীমান্ত কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে বিএসএফ। জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও সীমান্ত ছড়ায় ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় চোরাচালানের কয়লা আনতে অনুপ্রবেশ করে। এই সময় বিএসএফ টহল দল দেখে ফেললে গুলিবর্ষণ করে। তবে ওই দিনের পর থেকে কয়লা চোরাকারবারিরা আত্মগোপনে চলে যাওয়ায় গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।

29 May 25 1NOJOR.COM

বুধবার রাতে সুনামগঞ্জের সীমান্ত কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে বিএসএফ, গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

এক প্রদর্শনী অনুষ্ঠানে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ফটোজার্নালিস্টদের তৈরি করা ছবি সাইবার স্পেসে সংরক্ষণের ব্যবস্থা করা হবে; যাতে আমরা সংগ্রামী চিত্রগুলো যুগ যুগ ধরে খুঁজে পাই। তিনি বলেন, আপনারা যারা এই শিল্পের দক্ষতা ধারণ করেন এবং ইতিহাস যুগ যুগ ধরে ছবির মধ্য দিয়ে রক্ষা করছেন, তারা হলেন ফটোসাংবাদিক। উপদেষ্টা বলেন, আপনাদের কাছে আমার একটা ছোট দাবি আছে- শুধু নির্যাতন বর্বরতার ছবি নয়, আমাদের আশার আলো দেখান। আপনারা মেধাবী, যে পেশায় বিরাজমান সেই ক্ষমতায় আমাদের পাশে দাঁড়ান। আমরা দেশটাকে নতুন করে গড়ে তুলবো। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে গিয়ে দেশের ভালো কাজে হোক আমাদের রাজনীতি।

29 May 25 1NOJOR.COM

ফটোজার্নালিস্টদের তৈরি করা ছবি সাইবার স্পেসে সংরক্ষণের ব্যবস্থা করা হবে; যাতে আমরা সংগ্রামী চিত্রগুলো যুগ যুগ ধরে খুঁজে পাই: শারমিন এস মুরশিদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের লিখিত প্রতিশ্রুতি ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রয়টার্স জানিয়েছে, পুতিন চান পশ্চিমা দেশগুলো নিশ্চিত করুক যে, পূর্ব দিকের দেশগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে না। এছাড়া ইউক্রেন, জর্জিয়া ও মলদোভাকে ন্যাটো সদস্যপদ থেকে বাদ দেওয়ার নিশ্চয়তাও চাচ্ছেন পুতিন। এদিকে ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করে বলছেন, কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অনাগ্রহ দেখিয়ে ‘আগুন নিয়ে খেলছেন’ রুশ নেতা। এছাড়া ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সাথে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব করলে মস্কো প্রত্যাখ্যান করে!

29 May 25 1NOJOR.COM

ইউক্রেন যুদ্ধ বন্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ বন্ধের লিখিত প্রতিশ্রুতি ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ঢাবি'র নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সমস্যা সমাধানের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাবি শাখা। সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না ও সেক্রেটারি আফসানা আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন। সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, 'ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কার‌ণে দীর্ঘ‌দিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। ৫ আগস্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় নি‌র্দেশনার আ‌লো‌কে ক‌্যাম্পা‌সে আমরা কাজ শুরু করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এই সময়ের মা‌ঝে ঢাবি ছাত্রীসংস্থার প্রাথমিক কাঠামো গঠন সম্ভব হয়েছে।

29 May 25 1NOJOR.COM

প্রকাশ্যে ঢাবি ছাত্রী সংস্থার দুই নেত্রী, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সমস্যা সমাধানের দাবি নিয়ে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেছে

এটিএম আজহার যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রশিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলের এই হামলায় ছাত্রজোটের ছয়জন আহত হয়েছে। এ হামলার জন্য তারা ছাত্রশিবিরকে দায়ী করলেও ছাত্রশিবির একে শাহবাগপন্থী ও‌ শাহবাগবিরোধীদের সংঘর্ষ বলে অ্যাখ্যা দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে একজন নারী ও একজন পুরুষকে পিছন থেকে সজোরে একজন পুরুষ লাথি মেরে ফেলে দেয়। এমন আঘাত করা যুবকের নাম আকাশ চৌধুরী, চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর সাথে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে!

29 May 25 1NOJOR.COM

এটিএম আজহারের খালাসের রায়ের বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রজোটের প্রতিবাদ, এতে শিবিরের হামলার অভিযোগ, নারীকে লাথি মারা যুবকের নাম আকাশ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারীদের সঙ্গে রোগীদের স্বজন ও জুলাই আহতদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাঠিচার্জও করেন। উভয়পক্ষের পাল্টাপাল্টি দাবি, তাদের উপর হামলা হয়েছে। প্রসঙ্গত, বেশ কদিন ধরে উপযুক্ত সেবা না পাওয়া এবং অসদাচরণের অভিযোগে আন্দোলন করে আসছেন আহত যোদ্ধারা। তারা বেশ কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেছেন। এদিকে মারামারির পর কর্মবিরতিতে রয়েছে হাসপাতালটি। এমনকি নির্ধারিত অপারেশন করেনি!

29 May 25 1NOJOR.COM

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারীদের সঙ্গে রোগীদের স্বজন ও জুলাই আহতদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে কয়লা উত্তোলন করতে গিয়ে কোয়ারিতে আসাদ মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। তাহিরপুরের সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের কুলাং কয়লা কোয়ারি থেকে স্বজন ও সঙ্গে থাকা অন্য শ্রমিকরা আসাদ মিয়ার (৫০) লাশ গ্রামের বাড়ি চাঁনপুর পশ্চিমপাড়ায় পৌঁছে দেন। প্রসঙ্গত, গত এক বছরে আসাদ মিয়াসহ কমপক্ষে ১৮ শ্রমিক মেঘালয় পাহাড়ের গহীনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে, কখনো ভারতীয় কয়লা রফতানিকারকগণের অপরিকল্পিত কয়লা কোয়ারিতে কয়লা উত্তোলন কাজে গিয়ে নিহত হয়েছেন।

29 May 25 1NOJOR.COM

মেঘালয় পাহাড়ের গহীনে কয়লা উত্তোলন করতে গিয়ে কোয়ারিতে আসাদ মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত

দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনালের গোলচত্বরে এক পথসভায় সারজিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কী হয়, তা আমরা হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, গুম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীর নির্বাচন হওয়া উচিত ফ্যাসিবাদের দোসরদের মুলোৎপাটনের নির্বাচন। সারজিস বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও ভোটাররা মার্কা দেখে ভোট দিলে, বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। যে লোকটা ভালো কাজ করে, আপনাদের পাশে থাকে, তার বড় কোনো মার্কা না থাকলেও জনপ্রতিনিধি হিসাবে বেছে নেবেন। এই সময় তিনি মামলা বাণিজ্য চলতে দেওয়া যাবে না বলেও জানান।

29 May 25 1NOJOR.COM

একটা মানুষ খারাপ হতে হতে কী হয়, তা আমরা হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না: সারজিস আলম

ফেসবুকে পেজ খুলে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতাররা হলেন- আনাছ শেখ, কামাল শেখ, ইয়ানুর মোল্লা, জোবায়ের হোসেন, রুবেল শেখ, সাগর হোসেন, আলীনূর ইসলাম ও শরিফুল ইসলাম। ডিএমপি জানিয়েছে, ‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’, ‘চাঁদপুর ইলিশ ঘাট’- ইত্যাদি নামে ফেসবুকে পেজ খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দেওয়া হতো। এভাবে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে তারা। তাদের কাছ থেকে ২৫টি মোবাইল ফোন ও ৭০টি অবৈধ সিম উদ্ধার করা হয়েছে। আরো জানিয়েছে, বিপুল পরিমাণ টাকা নিয়ে তারপর মাছ পাঠাতো না!

29 May 25 1NOJOR.COM

ফেসবুকে পেজ খুলে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

বাংলাদেশে স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে তিন বছর মেয়াদি প্রকল্প নিচ্ছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপির এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ২০২৫-২৭ মেয়াদি এ প্রকল্প দুই ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে থাকবে জরুরি নির্বাচন সহায়তা—যার মধ্যে রয়েছে কারিগরি প্রস্তুতি ও ভোটারদের সঙ্গে যোগাযোগ। দ্বিতীয় ধাপে নির্বাচনের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনি সংস্কারের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।

29 May 25 1NOJOR.COM

অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউএনডিপির সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও নির্বাচন কমিশনের চুক্তি সই

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ একটি প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন চায়। তৃণমূল দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকা উচিত না। রাজনৈতিক নেতারা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, খাল বিল দখল নিয়ে ব্যস্ত। ইউরোপ আমেরিকায় যদি চাঁদাবাজি ছাড়া রাজনীতি চলতে পারে বাংলাদেশে পারবে না কেন? তিনি বলেন, রাখাইন রাজ্যে এখন কোনো কর্তৃপক্ষ নেই। এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মান্না বলেন, চলমান আন্দোলনগুলোর ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। অনেকে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে। ন্যায্য দাবিগুলোর প্রতি সরকারকে শ্রদ্ধাশীল হতে হবে।

29 May 25 1NOJOR.COM

রাখাইন রাজ্যে এখন কোনো কর্তৃপক্ষ নেই। এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে: মান্না

হেফাজত ইসলামের নেতা আজিজুল হক বলেন, ২০১৩ সালে ভারতের মদদে শাহবাগে ইসলামবিদ্বেষী গণশত্রুরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে একাট্টা হয়েছিল। সেই শাহবাগ ঘিরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী চক্রান্ত নস্যাৎ করে দেয় হেফাজতে ইসলাম। এর চরম মূল্য হিসাবে হেফাজতের ৫ মে শাপলার গণজমায়েতকে রাতের আঁধারে নির্মম গণহত্যার শিকার হতে হয়। ভারতের ক্রীড়নক ও শাপলার গণহত্যার সমর্থক সেই শাহবাগীদেরও আজ বিচার করতে হবে। তিনি জানান, শাপলা চত্বরের প্রতিরোধ চেতনায় অনুপ্রাণিত তৌহিদি জনতা চব্বিশের গণঅভ্যুত্থানে বীরোচিত ভূমিকা পালন করে। ৮৪ জনেরও বেশি মাদ্রাসার ছাত্র-শিক্ষক শহীদ হন।

29 May 25 1NOJOR.COM

গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের ‘শাহবাগী’ ও শাপলার গণহত্যার সমর্থক হিসাবে অভিহিত করে তাদের বিচার চেয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক।

বঙ্গোপসাগরে সৃষ্ট বিরূপ আবহাওয়া এবং সমুদ্র উত্তাল থাকায় জননিরাপত্তা বিবেচনায় বুধবার নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে হাতিয়ার সঙ্গে চট্টগ্রাম, ঢাকা এবং নোয়াখালীর মূল ভূখণ্ডের সব নৌরুটে যাত্রী ও মালামাল পরিবহণ বন্ধ রয়েছে। এছাড়া মাছধরায় নিয়োজিত সব ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।

29 May 25 1NOJOR.COM

সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন

কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের পর উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে পাঁচটি ড্রোন উড়িয়েছে বিএসএফ। এতে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ প্রসঙ্গে সাবেক এমপি রুহুল আমিন বলেন, ২০০১ সালের এপ্রিল মাসে বিএসএফ এই বড়াইবাড়ী এলাকায় আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটিয়েছিল। সে কারণে এখানকার মানুষ অজানা আতঙ্কে রাত কাটাচ্ছে। মঙ্গলবার ও বুধবার ভারতীয় ড্রোন দেখা গেছে, এটা আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন।

29 May 25 1NOJOR.COM

বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে পাঁচটি ড্রোন উড়িয়েছে বিএসএফ।

নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এই সরকারকে সমর্থন ও সাহস দিয়েছি। আশাকরি অতি দ্রুত মানুষের নির্বাচনের অধিকার ফিরিয়ে দেবে। তিনি বলেন, বর্তমান সরকার ১০ মাস অতিক্রম করছে; সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটের অধিকার। আর ভোট ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মতো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আরো বলেন, আমরা বোঝানোর চেষ্টা করেছি কেন অতি দ্রুত নির্বাচন দরকার। কারণ, সরকার দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার ও মামলার বিষয়টিকে নির্বাচনের সঙ্গে কেন যুক্ত করা হবে। বিএনপি নেতা বলেন, আমরা চাই নির্বাচনের সংস্কার অতি দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। তা না হলে তারুণ্যকে নিয়ে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব।

28 May 25 1NOJOR.COM

সরকার দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে, তারুণ্যকে নিয়ে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব: ড. মোশাররফ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি দেশের অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, বাংলাদেশ শান্তির সংস্কৃতি, সহনশীলতা ও মানবতার চর্চায় বিশ্বাস করে। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি, আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাগত উৎকর্ষতা, অসাধারণ সাহস, মানবতা, আত্মত্যাগ ও সততার মাধ্যমে বিশ্বে শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’

28 May 25 1NOJOR.COM

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি দেশের অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, ৭ বছর আগে ভিশন–২০৩০ জাতির সামনে তুলে ধরেছিলেন খালেদা জিয়া। ২ বছর আগে ২৭ দফা দিয়েছিলেন তারেক রহমান। আরো বলেন, ঐকমত্য কমিশন এখন বলছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে নাকি ঐকমত্য হয়নি। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য না হয়ে থাকলে সেটা করবে জনগণ। ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। খসরু বলেন, ৫ আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তাদের অনেকেই বিদেশে থাকতেন। আর আমাদের হয় জেলে, না হয় ফাঁসির কাষ্ঠে থাকতে হতো। সুতরাং বিচারকাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের ওপর কোনো ভরসা নাই।’

28 May 25 1NOJOR.COM

সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই: আমীর খসরু

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সঙ্গে বুধবার বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে এই বৈঠক হয়েছে। যুক্তরাজ্য গণতান্ত্রিক মূল্যবোধ প্রচার, সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

28 May 25 1NOJOR.COM

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সঙ্গে বুধবার বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

এক প্রোগ্রামে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ একদিনে দূর করা সম্ভব নয়। আমাদের মানসিকতা ও জীবনযাপনে পরিবর্তন করতে পারলে নির্মল ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব হবে। তিনি জানান, খিলগাঁও এর কোথায়ও সবুজায়নের সুযোগ থাকলে বন অধিদপ্তররে উদ্যোগে সেখানে গাছ লাগানো হবে। শিক্ষার্থীদের নিজ হাতে আঁকা দেয়ালচিত্র দেখে উপদেষ্টা বলেন, এই চিত্রগুলোর বার্তা অত্যন্ত স্পষ্ট ও সঠিক। তোমরা যেভাবে অংশ নিয়েছ, তাতেই আজকের বাংলাদেশ বদলের সম্ভাবনা দেখি। আরও বলেন, আমাদের ভুল শুধরে নতুন বাংলাদেশ গড়তে হলে তোমাদেরই নেতৃত্ব নিতে হবে।

28 May 25 1NOJOR.COM

বায়ুদূষণ একদিনে দূর করা সম্ভব নয়। আমাদের মানসিকতা ও জীবনযাপনে পরিবর্তন করতে পারলে নির্মল ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব হবে: পরিবেশ উপদেষ্টা

নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়কে বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান বলেন, যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। তিনি বলেন, ‘জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে সরকারের ভেতরে এবং বাইরে কারও কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে!'

28 May 25 1NOJOR.COM

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ: তারেক রহমান

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সংবাদপত্র ৫ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ৫ থেকে ৯ জুন পর্যন্ত ছুটি থাকবে। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

28 May 25 1NOJOR.COM

ঈদুল আজহা উপলক্ষ্যে সংবাদপত্র ৫ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ৫ থেকে ৯ জুন পর্যন্ত ছুটি থাকবে।

আওয়ামী লীগ আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়। এতে যুক্ত ছিলেন গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তাদের পাচার করা সম্পদ শনাক্তে তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাচার করা এসব অর্থ উদ্ধারে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান চারটি প্রভাবশালী সংস্থার সহায়তা নিচ্ছে সরকার। সংস্থাগুলো হচ্ছে- দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি, ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কো-অর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি। যেখানেই তথ্য পাচ্ছে সেখানেই অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সংস্থাগুলো।

28 May 25 1NOJOR.COM

হাসিনা পরিবারের পাচার অর্থ ফেরাতে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান চারটি প্রভাবশালী সংস্থার সহায়তা নিচ্ছে সরকার। সংস্থাগুলো হচ্ছে- এসটিএআর, আইএসিসিসি, আইসিএআর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লাখ টন; যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি। আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার ক্রমাগত যোগ হচ্ছে। একটা ফসলেই আমাদের ফসল না। তিনি বলেন, দুদিন পরে আসবে আউশ, তারপর আসবে আমন। আমাদের দরকার পড়লে বিদেশ থেকে আমদানি করি। গত বছর আমাদের বেশ আমদানি করতে হয়েছে। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।

28 May 25 1NOJOR.COM

দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না: খাদ্য উপদেষ্টা

বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো'র সাথে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করে জানান, যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে— সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন আয়োজন। আরও বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে সরকার উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। তারো ড. ইউনূসকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর করার জন্য ধন্যবাদ জানান এবং একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।

28 May 25 1NOJOR.COM

যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে: প্রধান উপদেষ্টা

বিরল উপজেলায় এক পথসভায় সারজিস আলম বলেছেন, উত্তরাঞ্চলে উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত এক যুগের বেশি সময় অতিবাহিত হয়েছে। সারজিস বলেন, দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলে একটি জেলাতেও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা, সেগুলো দেখে সব সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আজকে বিরলে এসেছি। আরো বলেন, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেখতে হবে মানুষ কী চায়। মানুষের সাথে থেকে সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে বলে জানান তিনি।

28 May 25 1NOJOR.COM

দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলে একটি জেলাতেও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না: সারজিস

নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতা আবদুল মঈন খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করেছিল। দেশের তরুণ ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই-আগস্টে আমাদের প্রথম বিজয় হয়েছে। আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি।আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। তিনি বলেন, বাংলাদেশকে গণতন্ত্রে রূপ দিতে হবে। অবিলম্বে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। জনগণ চায় গণতন্ত্র। আমরা সরকারকে সেজন্য সহযোগিতা করেছি। সহযোগিতা থাকবে। কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে বিক্ষুব্ধ তরুণ সমাজের আন্দোলনে কিন্তু অন্তর্বর্তী সরকার পালাতে পারবে না।

28 May 25 1NOJOR.COM

নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে বিক্ষুব্ধ তরুণ সমাজের আন্দোলনে কিন্তু অন্তর্বর্তী সরকার পালাতে পারবে না: মঈন খান

নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ‘স্টারলিংক ছাড়া চলেছি, ওয়াইফাই ছাড়াও চলেছি। দেশ ভালোই ছিল। স্টারলিংক আনছেন কার জন্য? আনছেন আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য, এখান দিয়ে আরাকান আর্মির মাল-মশলার জন্য। সেন্টমার্টিন কার জন্য, বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। তিনি বলেন, কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগলিক অখণ্ডতা বিঘ্নিত হতে দেব না। আরো বলেন, গণমানুষের আকাঙ্ক্ষিত, আস্থার একটি প্রতীক ছিল সরকার। কিন্তু ৯ মাসের কার্যক্রমে আমরা কিছু পাইনি। আমি বলি এই সরকার ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছে অর্থাৎ ৯০ ভাগই এদেশের নাগরিক নয়।

28 May 25 1NOJOR.COM

স্টারলিংক-ওয়াইফাই ছাড়াও চলেছি। দেশ ভালোই ছিল। স্টারলিংক আনছেন আরাকান আর্মির জন্য। করিডর আরাকান আর্মির মাল-মশলার জন্য: মির্জা আব্বাস

নয়া পল্টনের সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য রোডম্যাপ চেয়েছিলাম। আমরা কারও পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলা যদি অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করতে পারব। তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কখনো আওয়ামী লীগ গণতন্ত্র বোঝেনি, স্বৈরাচার কায়েম করেছে।

28 May 25 1NOJOR.COM

আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য রোডম্যাপ চেয়েছিলাম। আমরা কারও পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ: সালাহউদ্দিন আহমেদ

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মো. জসিম উদ্দিন নামের এক আইনজীবী। এর আগে পাঠানো হয়েছিল আইনী নোটিশ, জবাব পাননি বলে জানান আইনজীবী। প্রসঙ্গত, মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজ হওয়ার পর সারজিস আলম ফেসবুকে লিখেছিলেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?’ একেই আদালত অবমাননা হিসেবে নিয়েছেন আইনজীবী জসিম উদ্দিন।

28 May 25 1NOJOR.COM

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মো. জসিম উদ্দিন নামের এক আইনজীবী।

দুর্নীতির মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিবাদী পক্ষের আইনজীবী এস এম শাহজাহান বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে, একটাও জ্ঞাত আয়বহির্ভূত না। একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না।

28 May 25 1NOJOR.COM

দুর্নীতির মামলায় তারেক রহমান ও ডা. জুবাইদাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আইনজীবী বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে, একটাও জ্ঞাত আয়বহির্ভূত না।

ভারতের মেঘালয়ে প্রবেশকালে রিপন দাস নামে বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার তাকে মামলা দিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে রিপন জানায়, ভারতের মেঘালয়ের শিলংয়ের আত্বীয়ের বাড়িতে যেতে সীমান্ত অতিক্রম করতে চেয়ছিল। ভারতীয় কসমেটিকস চোরাচালানের সঙ্গে জড়িত বলেও স্বীকার করে আটক রিপন ।

28 May 25 1NOJOR.COM

ভারতের মেঘালয়ে প্রবেশকালে রিপন দাস নামে বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি, আত্বীয়ের বাড়িতে যেতে সীমান্ত অতিক্রম করতে চেয়ছিল।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এখন থেকে অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাজতখানায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ৩টি হুইল চেয়ার প্রদান করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাজতে আগত বিভিন্ন অসুস্থ আসামিদেরকে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজীকরণে এসকল হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে।

28 May 25 1NOJOR.COM

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এখন থেকে অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা।

দুপুর দুইটায় সংবাদ সম্মেলন করে‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের জন্য আন্দোলতরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপান থেকে ফেরার আগ পর্যন্ত ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা। এছাড়া সরকারের তিনজন উপদেষ্টা ও একজন সচিবের কাছে কর্মচারীরা স্মারকলিপি দেবেন।

28 May 25 1NOJOR.COM

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের জন্য প্রধান উপদেষ্টা জাপান থেকে ফেরার আগ পর্যন্ত ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি হবে বৃহস্পতিবার। এইদিন নির্বাচন কমিশনের এ সংক্রান্ত বক্তব্যও শুনবেন আপিল বিভাগ। শুনানিতে নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের নানা অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। পাল্টা জবাবে ইশরাকের আইনজীবী বলেন, আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশ করেছে ইসি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

28 May 25 1NOJOR.COM

ইশরাকের শপথের গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিলের শুনানি বৃহস্পতিবার, আপিল বিভাগ শুনবেন নির্বাচন কমিশনের বক্তব্যও!

রাবি গণতান্ত্রিক ছাত্র জোট ও শাহাবাগ বিরোধী ঐক্যের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন শাহবাগ বিরোধী ঐক্যের নেতারা। তারা বলেন, মঙ্গলবার রাতে বামপন্থী নেতাকর্মীরা গায়ে পড়ে হাতাহাতি শুরু করেন। এ সময় শাহবাগ বিরোধী ঐক্যের নেতাকর্মীদের দিকে বাম নেতারা জ্বলন্ত মশাল ছুঁড়ে মারেন। জি. এ সাব্বির লিখিত বক্তব্যে বলেন, দেশের স্বাধীন বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপকারী ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ নামে সৃষ্ট মবের বিরুদ্ধে অবস্থান নিয়ে ও সেই মব ইন-জাস্টিসের বিচার দাবি করে ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে রাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সাব্বির দাবি করেছেন, তারা চেষ্টা করেও বিপরীত পক্ষের আগ্রাসী ভাবের কারণে সংঘর্ষ থামাতে পারেননি! এছাড়া ছাত্রদলের স্ট্যান্ডের জন্য নিন্দা জানান তারা।

28 May 25 1NOJOR.COM

রাবি`র সংঘর্ষের ঘটনায় শাহবাগ বিরোধী ঐক্যের নেতারা বলেন, বামপন্থী নেতাকর্মীরা গায়ে পড়ে হাতাহাতি শুরু করেন। শাহবাগ বিরোধী নেতাকর্মীদের দিকে বাম নেতারা জ্বলন্ত মশাল ছুঁড়ে মারেন।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম বেগবান করতে রাজনৈতিক দলগুলো থেকেও হয়রানিমূলক মামলার তালিকা প্রদানের সুযোগ রয়েছে। আরও জানিয়েছে, বিএনপি ২০২৫ সালের ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলা এবং জামায়াতে ইসলামী চলতি বছরের ২৭ এপ্রিল তারিখে ১ হাজার ২০০টি মামলার তালিকা প্রদান করে। এসব মামলার মধ্যে প্রায় অর্ধেক স্বীয় উদ্যোগে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ গত ২০ মে ৪৪টি মামলা প্রত্যাহারের তালিকা প্রদান করেছে।

28 May 25 1NOJOR.COM

সাড়ে ১১ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ, বিএনপি প্রায় ১৬ হাজার মামলা এবং জামায়াতে ইসলামী ১ হাজার ২০০টি মামলার তালিকা প্রদান করে।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস হলো পারস্পরিক শ্রদ্ধা এবং এর ভিত্তি হলো অভিন্ন স্বার্থ, যার লক্ষ্য হলো উভয় সার্বভৌম দেশের জন্য রূপান্তরমূলক সুবিধা নিশ্চিত করা।' প্রায় ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রিটেনের এক রাজার ‘সিংহাসন থেকে ভাষণ’, যেখানে রাজার অটোয়ার পার্লামেন্টে আসার সিদ্ধান্তকে কানাডার প্রতি সমর্থনের প্রতীকী নিদর্শন হিসেবে দেখা হয়েছে। কানাডার পার্লামেন্টে দেওয়া ভাষণে তৃতীয় চার্লস বলেন, কানাডার সরকার বিশ্বজুড়ে তার বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্কে শক্তিশালী করতে কাজ করছে। এটিই বলে দেয় বিশ্বের যা প্রয়োজন এবং বিশ্ব যে মূল্যবোধগুলোকে সম্মান করে কানাডার তা আছে।

28 May 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস হলো পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থ, যার লক্ষ্য হলো উভয় সার্বভৌম দেশের জন্য রূপান্তরমূলক সুবিধা নিশ্চিত করা: তৃতীয় চার্লস

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।' এর আগে সকাল সাড়ে ৯টায় কারামুক্ত হন এটিএম আজহার। দলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর এটিএম আজহারকে ‘মজলুম নেতা’ উল্লেখ করে তিনি যেন দায়িত্ব অব্যাহত রাখতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেন জামায়াত আমির। আরো বলেন, দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছে। এতে কারও একার কৃতিত্ব নেই।

28 May 25 1NOJOR.COM

জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে, আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে: জামায়াত আমির

বাংলাদেশ সরকারের আপত্তি ও উদ্বেগ সত্ত্বেও বৈধ পুনর্বাসন প্রক্রিয়ায় না গিয়ে ‘পুশ-ইন’ অব্যাহত রেখেছে ভারত। এতে বাংলাদেশী নাগরিক ছাড়াও নিপীড়িত ভারতীয় এবং শরণার্থী রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। গত রোববার ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে প্রায় ১৬০ জনকে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে আগরতলায় আনা হয়, যাদের পরবর্তীতে স্থলপথে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ৮ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে প্রতি এক চিঠিতে ‘উদ্বেগ’ প্রকাশ করে বলেছে, এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না এবং ‘প্রচলিত প্রত্যাবাসন প্রক্রিয়ার’ প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।

28 May 25 1NOJOR.COM

বাংলাদেশ সরকারের আপত্তি ও উদ্বেগ সত্ত্বেও বৈধ পুনর্বাসন প্রক্রিয়ায় না গিয়ে ‘পুশ-ইন’ অব্যাহত রেখেছে ভারত।

বিভিন্ন গণমাধ্যমে ডিএনসিসি প্রশাসকের একটি বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে, যা সত্য নয়। এর আগে প্রশাসক বলেছিলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সেনাবাহিনীকে এবার কাজে লাগাব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয়।' এবার ডিএনসিসি বলছে, ডিএনসিসিসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এবং বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান সহায়তা করে থাকে। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয়, বরং সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান বিএমটিফ-এর সহযোগিতা গ্রহণ করা হবে।

28 May 25 1NOJOR.COM

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয়, বরং সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান বিএমটিএফ-এর সহযোগিতা গ্রহণ করা হবে: ডিএনসিসি

ভূমির সিনিয়র সচিব সালেহ আহমেদ জানান, গতকাল কর্মচারীদের সঙ্গে বৈঠকে কর্মচারীরা সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে যেসব কথা বলছেন সেসব বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেছি। সব শুনে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন যে, প্রধান উপদেষ্টা ৩১ মে জাপান থেকে দেশে ফিরবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টাকে কর্মচারিদের দাবি তথা আপত্তির বিষয়টি অবহিত করবেন। উল্লেখ্য, সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন মঙ্গলবার। সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা।

28 May 25 1NOJOR.COM

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল দাবিতে আন্দোলতরত কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরুর কথা থাকলেও তার আগেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। পুরো ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত। ভোট দিতে পারে না, মতপ্রকাশ করতে পারে না। আজকের সমাবেশ হলো আমাদের হাহাকার আর প্রতিবাদের প্রতিচ্ছবি।

28 May 25 1NOJOR.COM

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা দুপুর ২টায়। তার আগেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, ‘পল্লী বিদ্যুৎ সংস্কার’ বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন যা অভিপ্রেত নয়। ‘তথাকথিত ‘বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন’ নামক অনিবন্ধিত একটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি সরকারের গোচরীভূত হয়েছে উল্লেখ করে মন্ত্রনালয় আরো বলেছে এরূপ সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কোন বৈধ সংগঠনের প্রতিনিধিত্ব করে না। পল্লী বিদ্যুৎ সমিতির নিবেদিত কর্মকর্তা কর্মচারীদের সাথে এ আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

28 May 25 1NOJOR.COM

‘পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন যা অভিপ্রেত নয়। নিবেদিত কর্মকর্তা কর্মচারীদের সাথে এ আন্দোলনের কোনো সম্পর্ক নেই: বিদ্যুৎ মন্ত্রণালয়

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় সোয়া ১১টায় তিনি পৌঁছান। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। প্রেস সচিব জানান, ড. মুহাম্মদ ইউনূসের এই সফরে বাংলাদেশের ১ লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতারবাড়ি-মহেশখালীর প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে। এ ছাড়া জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

28 May 25 1NOJOR.COM

চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় সোয়া ১১টায় জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। তিনি বলেন, এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে। জনগণের যেন ভোগান্তি না হয়। এখন আর কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে। এছাড়া তিনি গণঅভ্যুত্থানের শহীদ, গণঅভ্যুত্থানের লড়াকু এবং ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন!

28 May 25 1NOJOR.COM

এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে।

জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে, উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিশ্বব্যাপী ন্যায়বিচার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পাচার হওয়া সম্পদ ফেরত আনার লক্ষ্যে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা গড়ে তোলা জরুরি। আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য বর্তমান বিশেষ সুবিধাগুলি ধাপে ধাপে তুলে নেওয়া উচিত, যেন উত্তরণ প্রক্রিয়া টেকসই হয়।

28 May 25 1NOJOR.COM

জাতিসংঘে উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে দূতাবাসগুলোকে পাঠানো চিঠিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। এদিকে এদিনই পৃথক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি সব ধরণের আর্থিক চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব চুক্তি অনুযায়ী প্রায় ১০ কোটি ডলার তহবিল দেওয়ার কথা ছিল হার্ভার্ডকে।

28 May 25 1NOJOR.COM

বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচি ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেওয়া স্থগিতের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তেহরানে জেনারেল স্টাফ সদর দপ্তর পরিদর্শন করেছেন। তিনি সেখানে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে চার-দেশীয় সফরের তৃতীয় ধাপে আজারবাইজান সফরে রয়েছেন। সফরের শেষ ধাপে তিনি তাজিকিস্তান যাবেন। এর আগে ইরান সফরকালে শাহবাজ শরিফ সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন।

28 May 25 1NOJOR.COM

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তেহরানে জেনারেল স্টাফ সদর দপ্তর পরিদর্শন করেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজারবাইজান সফরে রয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থেকে বের হন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এর আগে মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

28 May 25 1NOJOR.COM

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হলেন, জামায়াতের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

জিওপি নেতা রাশেদ খান বলেন, ‘সরকারকে বলব, জাতীয় সংলাপ যাতে চা-নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে। দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কী সিদ্ধান্ত নিলেন, সেটি জাতিকে জানান। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা নিয়ে এত গড়িমসি কেন? ১০ মাসে কী সংস্কার করলেন? পদত্যাগ নামে ইমোশনাল ব্ল্যাকমেইল করে জাতিকে বিভ্রান্ত করার মধ্যে নিশ্চিত কোনো রহস্য আছে। তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া বাকিদের পারফরম্যান্স তো দেখি না? এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে টিম জেতা যাবে না। পুনর্গঠন করতে হবে। একই অনুষ্ঠানে জিওপি নেতা আবু হানিফ বলেন, ‘একটা গোষ্ঠী সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার চেষ্টা করছে। আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের বিষয়ে অগ্রগতি দেখতে চাই।

28 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ‘অযোগ্য’,সঠিকভাবে সবকিছু করার জন্য উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি: রাশেদ খান

উমামা ফাতেমা লিখেছেন, ‘যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনরে ট্যাগ দিতে আসে। গত ১৫ বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডম দেখাত। ছাত্রশিবির ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে।’ তিনি লেখেন, ‘এদের সাধারণ ছাত্র ভং ধরে বারংবার ছাত্রদের সাবোটেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। উমামা অভিযোগ করেন, ধর্ষণ বিরোধী মিছিলে ওরা অংশ নেয়নি। এমনকি ডামি নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনেও না!

28 May 25 1NOJOR.COM

ছাত্রশিবির ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে, গত ১৫ বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডম দেখাত: উমামা ফাতেমা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশের মোট রিজার্ভ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ৫৮০ কোটি ডলার বা ২৫.৮০ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আইএমএফ-এর বিপিএম৬ অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়িয়েছে ২০.৫৬ বিলিয়ন ডলার। এর আগে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন মার্কিন ডলার। আগামী মাসে এ রিজার্ভের পরিমাণ বেড়ে ৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

28 May 25 1NOJOR.COM

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল, মঙ্গলবার পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৫.৮০ বিলিয়ন মার্কিন ডলারে

২৭ মে দিবাগত রাত ১১টার দিকে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে মুচলেকা নিয়ে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেয় জামালপুর সদর থানা পুলিশ। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়। ওসি আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রীর নামে কোনো মামলা নেই। তার মানসিক অবস্থা ভালো না, সে কোথায় আছে তাও বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তার বিরুদ্ধে মামলা না থাকায় ও বয়স বিবেচনা করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর শারীরিক অবস্থাও ভালো না। এর আগে, মঙ্গলবার বিকেলে রেজাউল করিম ইসলাম হীরা তার স্ত্রীকে নিয়ে জমি বিক্রির জন্য শেরপুর জেলা সাব রেজিস্ট্রার অফিসে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আটক করে। উল্লেখ্য, ২০০৯ সালে তিনি মন্ত্রী ছিলেন!

28 May 25 1NOJOR.COM

কোনো মামলা না থাকায় এবং বয়স বিবেচনায় পুলিশি হেফাজতে থাকা সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৮৪) ও তার স্ত্রীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘১৩ মে রাতে বন্ধুদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ফুডকোর্টে খেতে গিয়েছিলেন শাহরিয়ার আলম সাম্য। সে সময় উদ্যানের চিহ্নিত মাদক কারবারিদের হাতে ছিল আত্মরক্ষার্থে ব্যবহার করা ট্রেজার গান বা ইলেকট্রিক গাড়ি। সেটি দেখতে চাওয়ায় সাম্যর সঙ্গে মাদক কারবারিদের এক গ্রুপের বাগবিতণ্ডা থেকে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় সাম্যকে সুইস গিয়ার দিয়ে তার রানে আঘাত করেন রাব্বি নামের এক মাদক ব্যবসায়ী।’ তিনি জানান, এ হত্যাকাণ্ডে যুক্ত আটজনকে গ্রেফতার করেছে ডিবি সদস্যরা। এ নিয়ে সাম্য হত্যার ঘটনায় মোট ১১ জন গ্রেফতার হলো।

28 May 25 1NOJOR.COM

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারিদের ট্রেজার গান দেখতে চেয়েছিলেন সাম্য, এরপর বাকবিতন্ডার সময় সাম্যকে আক্রমণ করা হয়

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্ত ঘিরে তীব্র বিরোধিতা দেখা দিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে শিক্ষার্থীরা তার যোগদানে বাধা চেয়ে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের দাবিগুলো হলো, নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে ইসলাম বিদ্বেষী কাউকে সাতক্ষীরার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি বা নিয়োগ না করা। এর আগে নাদিরা ইয়াসমিনকে বদলির প্রতিবাদে মবকে শক্তিশালী করার অভিযোগে নিন্দা জানায় নাগরিকরা!

28 May 25 1NOJOR.COM

সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া এবং ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত করে শাস্তি দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা

গত ২৪ ঘন্টায় একনজরে ২০৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।