Web Analytics

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান তাদের কাবুল মিশনকে রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করার একদিনের মাথায় আফগানিস্তানও ইসলামাবাদে তাদের কূটনৈতিক মিশনের মর্যাদা রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই উন্নয়ন চীন-আয়োজিত সাম্প্রতিক বৈঠকের ফলাফল হতে পারে, যেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ ও কাবুলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান ‘রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক উন্নীত করার ব্যাপারে স্পষ্ট আগ্রহ’ প্রকাশ করে বলে জানিয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

01 Jun 25 1NOJOR.COM

চীনের মধ্যস্থতায় পাকিস্তান কাবুল মিশনকে রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করার একদিনের মাথায় আফগানিস্তানও ইসলামাবাদে কূটনৈতিক মিশনের মর্যাদা রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিয়েছে।

ইসরাইলের দৈনিক হারেৎজে বলছে, গাজায় ইসরাইলি অভিযানে হামাসের হাতে জিম্মিদের মধ্যে ২০ জন নিহত হয়েছে। কমপক্ষে ৫৪ জন ইসরাইলি বন্দির জীবনকে বিপন্ন করে তুলেছে দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান দখলদার বাহিনীর অভিযান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৬০১ দিনের সংঘাতে বিমান হামলাসহ ইসরাইলি সেনবাহিনীর অভিযানে বন্দিদের সরাসরি মৃত্যু হয়েছে অথবা ‘তাদের অবস্থানের কাছাকাছি সামরিক কার্যকলাপের কারণে বন্দিদের মৃত্যু হয়েছে।’ হারেৎজ জানিয়েছে, জিম্মিদের নিয়ে উদ্বেগের কারণে শত শত হামলা এড়ানো হলেও ইসরাইলি সেনাবাহিনী কয়েকশ মিটারের ‘নিরাপদ দূরত্বে’ হামলার অনুমোদন দিয়েছে।

01 Jun 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি অভিযানে হামাসের হাতে জিম্মিদের মধ্যে ২০ জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে ৫৪ জন ইসরাইলি বন্দির জীবনকে বিপন্ন করে তুলেছে দখলদার বাহিনীর অভিযান: দৈনিক হারেৎজে

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলের হামলায় অন্তত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

01 Jun 25 1NOJOR.COM

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০০ জন: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

বিএনপি নেতা আমিনুল হক বলেন, এই সরকারকে আমরা বারবার আহ্বান করেছি - আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। গত ১৭ বছর স্বৈরাচার সরকার নির্বাচনের কথা শুনলে যেমনটি করে টালবাহানা করেছিল, অন্তবর্তী সরকারকেও দেখছি টালবাহানা করছেন। এদেশের মানুষ চায়- আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাপান সফরে গিয়ে একটি দল ছাড়া আর কোনো দল ডিসেম্বরে নির্বাচন চায় না বলে যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজ এবং এদেশের সাধারণ মানুষ সকলেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এছাড়া সরকার বিচার ও সংস্কারের ধারেকাছেও নেই বলে অভিযোগ করেন বিএনপি নেতা।

01 Jun 25 1NOJOR.COM

গত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ চায় ‘আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে: আমিনুল হক

জামায়াত আমির শফিকুর রহমান নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিলের প্রতিক্রিয়ায় লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আরও লিখেছেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই—আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।

01 Jun 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ বাতিল ঘোষণা হয়েছে। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ: শফিকুর রহমান

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এক যুগ পর সেই রায় বাতিল করে দিলো আপিল বিভাগ।

01 Jun 25 1NOJOR.COM

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এর আগে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ২২টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরাইল সরকার। এর মধ্যে কিছু সরকারিভাবে অননুমোদিত বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে। এদিকে দখলদার ইসরাইলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে যেতে পারছেন না সৌদি আরবসহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী।

01 Jun 25 1NOJOR.COM

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ।

মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে হামাস। তবে শর্ত হলো- একটি স্থায়ী যুদ্ধবিরতি, যা এতদিন ইসরাইলের জন্য ‘রেড লাইন’ ছিল। হামাস জানায়, প্রস্তাব অনুযায়ী তারা ১০ জন জীবিত জিম্মি ও ১৮টি মৃতদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরাইল একটি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। হামাস বলছে, ‘আমরা মনে করি, এ প্রস্তাবের লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা।’

01 Jun 25 1NOJOR.COM

যুদ্ধবিরতি প্রস্তাবের লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা: হামাস

দক্ষিণ এশিয়ায় ফের আঘাত হেনেছে করোনাভাইরাস। ছড়িয়ে পড়ছে দ্রুতই। মরণঘাতী এ ভাইরাসে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভারতে প্রায় ৩ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি। তথ্য অনুসারে, কেরালায় ১,১৪৭ জন, মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪ এবং গুজরাটে ২২৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। তামিলনাড়ুতে ১৪৮ জন, কর্ণাটকে ১৪৮ ও পশ্চিমবঙ্গে ১১৬ জন আক্রান্ত হয়েছে।

01 Jun 25 1NOJOR.COM

দক্ষিণ এশিয়ায় ফের আঘাত হেনেছে করোনাভাইরাস। মরণঘাতী এ ভাইরাসে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারকে বসিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা ভেবেছিলাম এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললেই নানান ধরনের বাহানা করছে, আজ না কাল। কেন নির্বাচন দিতে চায় না। কারণ এদেশের জনগণ বিএনপিকে ভোট দেবে। জনগণ বিএনপিকে কেন ভোট দেবে? কারণ বিএনপি সব সময় এদেশের জনগণের সঙ্গে আছে। তিনি বলেন, শহীদ জিয়া প্রকৃত অর্থে গত ৫৪ বছরে বাংলাদেশের একমাত্র স্টেটসম্যান। স্বাধীনতা উত্তর শ্বাপদসঙ্কূল রাজনৈতিক, সামরিক পথপরিক্রমা, দেশি বিদেশি ষড়যন্ত্রে দিশাহীন জাতিকে দেখিয়েছিলেন আলোর পথ।

01 Jun 25 1NOJOR.COM

আমরা ভেবেছিলাম এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললেই নানান ধরনের বাহানা করছে, আজ না কাল: জুয়েল

এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে ছাত্রদল নেতা গণেশ চন্দ্র রায় বলেন, ঢাবির শিক্ষার্থীরা যে নিরাপদ ও স্বাধীনভাবে মতপ্রকাশের উপযুক্ত ক্যাম্পাসের আকাঙ্ক্ষা বারবার প্রকাশ করে এসেছে, সে রকম ক্যাম্পাস বিনির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, হলগুলোতে নানা উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনীহা ও গাফিলতি প্রদর্শন করেছে ঢাবি প্রশাসন। ন্যক্কারজনক নানান ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদের গা-ছাড়া মনোভাব তাদের অযোগ্যতারই বহিঃপ্রকাশ। আরো বলেন, সাম্য হত্যার প্রায় ১৩ দিন পর ডিএমপি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্য উপস্থাপন করেছে তা ছিল অত্যন্ত অস্পষ্ট ও বিভ্রান্তিকর!

01 Jun 25 1NOJOR.COM

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ঢাবি প্রশাসনের প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা

উচ্চ আদালতের নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তাদের আজ রোববার থেকে নিজ নিজ পদে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ বলেন, ৯৮৮ জনকেই চাকরিতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নিজ নিজ পদে ফিরবেন। ১ জুন থেকে তারা কাজে যোগ দেবেন। প্রসঙ্গত, চাকরিচ্যুত এসব কর্মকর্তা-কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছিলেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয়।

01 Jun 25 1NOJOR.COM

উচ্চ আদালতের নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং প্রেক্ষিত স্মরণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য শহীদদের স্মারক সংগ্রহ করা শুরু হয়েছে। শনিবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় গিয়ে তার পরিবারের কাছ থেকে শহীদের স্মারক সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন। এ সময়ে উপদেষ্টা ফারুকীর সাথে থাকা একটি ভিজুয়াল টিম ঘরজুড়ে শহীদ ওয়াসিমের অনুপস্থিতির হাহাকার ডকুমেন্টেশনের কাজ করে। উপদেষ্টা ফারুকী রোববার শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওমর ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের কাছে যাবেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের স্মৃতি স্মারক সংগ্রহ করবেন।

01 Jun 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং প্রেক্ষিত স্মরণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি গিয়ে শহীদদের স্মারক সংগ্রহ করা সূচনা করেন ফারুকী

ইউজিসি চেয়ারম্যান ও ঢাবি'র সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করলে বিদ্যমান পরিস্থিতি কিছুটা শান্ত হবে। পক্ষান্তরে আমরাই রোড ম্যাপ ঘোষণা করব-এ ধরনের মানসিকতা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে দেশের সবচেয়ে বড় দল বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতানৈক্য দৃশ্যমান। বিএনপির উচিত নির্বাচন নিয়ে আরও বেশি আলোচনা করা। ডিসেম্বর ও জুনের মধ্যে তেমন পার্থক্য নেই। আলোচনার মাধ্যমে এ দূরত্ব কমানো সম্ভব। একই অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, দেশের সংস্কার দরকার আছে। সরকার যখন দায়িত্ব নেয় তখন কোনো এজেন্ডা ছিল বলে মনে পড়ছে না। এখন শুনছি সংস্কার, বিচার ও নির্বাচন-এই তিনটি তাদের এজেন্ডা।

01 Jun 25 1NOJOR.COM

সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করলে বিদ্যমান পরিস্থিতি কিছুটা শান্ত হবে। পক্ষান্তরে আমরাই রোড ম্যাপ ঘোষণা করব-এ ধরনের মানসিকতা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, সভা শোক র‌্যালি দোয়া মাহফিল অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। এ উপলক্ষ্যে মঠবাড়িয়ায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, গফরগাঁওয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ হয়েছে। খাগড়াছড়িতে শোক র‌্যালি, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও বইমেলা হয়েছে। জয়পুরহাটে জেলা কৃষক দলের উদ্যোগে ৫০০ জনের মধ্যে গাছের চারা বিতরণ ও জেলা জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

01 Jun 25 1NOJOR.COM

সারা দেশে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন, তারুণ্যের শক্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি শনিবার জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। জাপান সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক।

01 Jun 25 1NOJOR.COM

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত মতবিনিময় সভায় বিগত সময়ে গুমের সঙ্গে জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। অধিকারের প্রেসিডেন্ট তাসকিন ফাহমিনা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে সেক্টর কমান্ডার মেজর জলিলসহ অনেকেই গুম হন। এছাড়া ১৯৯৬ সালে কল্পনা চাকমাকে নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক গুম করার অভিযোগ আছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে অধিকার’র ডকুমেন্টেশন অনুযায়ী ৭৩০ জন গুম হয়েছেন। এদের মধ্যে ৮৩ জনকে গুমের পর বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ১৬২ জনকে আজও পাওয়া যায়নি। মূল সংখ্যা আরো বেশি হবে!

01 Jun 25 1NOJOR.COM

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত মতবিনিময় সভায় বিগত সময়ে গুমের সঙ্গে জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার।

শনিবার বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং কমার্স বিষয়ে সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। স্মারকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও চীনের পক্ষে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও স্বাক্ষর করেন। এর আগে দুই বাণিজ্য মন্ত্রীর বৈঠকে বাংলাদেশের কৃষি উন্নয়নে ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্ব তুলে ধরে চীনের বাণিজ্যমন্ত্রীর কাছে কৃষি খাতে ড্রোন প্রযুক্তির সহায়তা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা। চীনা মন্ত্রী সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। এছাড়া বাণিজ্য উপদেষ্টা বিনিয়োগের আহ্বান জানান।

01 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং কমার্স বিষয়ে সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।

উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, গত রোজার ঈদে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের কারণে নৌপথে ঘরে ফেরা মানুষের কোনো সমস্যা হয়নি, এবারের ঈদেও কোনো সমস্যা হবে না। তিনি বলেন, প্রকৃতপক্ষে ফেরির অনেক সংকট রয়েছে। তারপরেও আমরা এ সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। সরকারি ফেরি অনেক জায়গায় দেওয়া আছে। বিভিন্ন যায়গায় যেখানে যাত্রী পারাপারে অসুবিধা হয়। উপদেষ্টা বলেন, মহেশখালী, সন্দীপে দিয়েছি। এখন কুতুবদিয়া চাচ্ছে। কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে তখন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারবো।

01 Jun 25 1NOJOR.COM

গত রোজার ঈদে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের কারণে নৌপথে ঘরে ফেরা মানুষের কোনো সমস্যা হয়নি, এবারের ঈদেও কোনো সমস্যা হবে না: শাখাওয়াত হোসেন

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও উন্নয়নের বিষয়ে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি জানতে মন্ত্রণালয় ও অধীন বিভাগগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্ত্রিপরিষদ সচিবের কাছে এসব তথ্য চেয়ে চিঠি পাঠান। এর প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে প্রেস সচিবকে চিঠির ফিডব্যাক দিতে বলা হয়েছে।

01 Jun 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও উন্নয়নের বিষয়ে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি জানতে মন্ত্রণালয় ও অধীন বিভাগগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। তিনি বলেন, আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। উপদেষ্টা বলেন, এসএসসি পরীক্ষার পর ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করবো। আরো বলেন, জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিভিন্ন দেশও আশ্বাস দিয়েছে। উপদেষ্টা বলেন, প্রবাসি কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসির জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে।

01 Jun 25 1NOJOR.COM

দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে: আসিফ নজরুল

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে হেল্পডেস্ক বসানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। শিবির দাবি করেছে, ছাত্রদল বিনা উসকানিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। হামলায় শিবিরের ৩ নেতা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরাও ছাত্রশিবিরের দাবির মতো বলেছেন। তবে অভিযোগটি অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ছাত্রদলের নেতারা। তারা বলছেন, ‘ছাত্রদল ধর’ বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সামান্য ধাক্কাধাক্কি হলেও মারামারি হয়নি!

01 Jun 25 1NOJOR.COM

শিবির দাবি করেছে, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে হেল্পডেস্ক বসানোকে কেন্দ্র করে ছাত্রদল শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। হামলায় শিবিরের ৩ নেতা আহত হয়েছেন। ছাত্রদল অস্বীকার করেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থ উপদেষ্টার নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন বিডা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

01 Jun 25 1NOJOR.COM

প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থ উপদেষ্টার নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা এবং তার পরের ঘটনার প্রেক্ষাপটে ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দেন। জেলা পুলিশ জানিয়েছে, নগরকান্দা থানার ওসিকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগ দেন।

01 Jun 25 1NOJOR.COM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বর্ষার ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে।

জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। মানুষ যেন আমাদের ভূমিকা দেখে হতাশ না হয়। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন ইন্টেরিম গভর্নমেন্টের অন্যতম প্রধান কাজ। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই। যদি মৌলিক সংস্কারে আরও দুই মাস বেশি লাগে, তাহলে জেদ করে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না। সুতরাং, নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক না কেন জামায়াতের আপত্তি থাকবে না। আরও বলেন, এ লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ আপনি ঘোষণা করুন। আমরা নির্বাচনের ও সংস্কারের রোডম্যাপ চেয়েছি। এটা আপনার মতো করেই আপনি ঘোষণা করুন।

01 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টাকে বলেছি, আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়, তাহলে নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক না কেন জামায়াতের আপত্তি থাকবে না : তাহের

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, যারা বলে বিএনপি নির্বাচন চায়, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র উত্তরণের পথ, পদ্ধতিই হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। যদি সুষ্ঠু নির্বাচনে বিএনপি জয়ী নাও হয়, অন্য দল জয়ী হলে আমরাও তাদের স্বাগত জানাবো। আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল, তার বিপরীতে শহীদ জিয়াউর রহমান দেশের জন্য স্থিতিশীলতা ও দিকনির্দেশনা এনেছিলেন। ওআইসি সম্মেলনে তার নেতৃত্ব জাতির জন্য গর্বের বিষয়। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি অর্থনৈতিক সম্ভাবনার দেশে পরিণত করেছিলেন।

01 Jun 25 1NOJOR.COM

বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র উত্তরণের পদ্ধতিই হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়: মঈন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রংপুরে ছাত্র শিবিরের হেল্প ডেস্কে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ শেষে এক নারীকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শুরুর আগে হেল্প ডেস্কে হামলা চালিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় কয়েকজন ব্যবসায়ী। পরে পুলিশের সহযোগিতায় সেগুলো উদ্ধার করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, শিবিরের গায়ে হাত দিয়ে আগুনে হাত দেওয়া হয়েছে। এর জবাব শিবির দেবে।

01 Jun 25 1NOJOR.COM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রংপুরে ছাত্র শিবিরের হেল্প ডেস্কে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্র শিবির।

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্কাই ভিউ বাস ভবনে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি থানায় ২২ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী। এজাহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহাম্মেদ ইমতি, এনসিপি নেতা নাহিদ হাসান খন্দকারসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

01 Jun 25 1NOJOR.COM

জিএম কাদেরের স্কাই ভিউ বাস ভবনে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী নেতাসহ ২২ জনের নামে অভিযোগ করা হয়েছে।

তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২৩ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণ করা শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ২০২০ সালের ১২ আগস্ট যে টাইম স্কেল সংক্রান্ত চিঠি জারি করা হয়, তা সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর। এ চিঠি প্রত্যাহার করে ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা দেওয়া এবং বঞ্চিত প্রধান শিক্ষকের গেজেট প্রকাশ করাই এ আন্দোলনের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, ২২ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছি। সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন।

31 May 25 1NOJOR.COM

তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২৩ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যেসব কর্মকর্তা দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালাব এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। উপদেষ্টা বলেন, শিল্প মালিকরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছেন, তা আমরা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি। আমরা এটার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএমজি এসেছে। ওখানে উপস্থিত টাওয়েল টেক্স লিমিটেড পরিচালক শাহাদাত হোসেন সোহেল বলেন, আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না। অন্তত ৮ ঘণ্টা গ্যাস দরকার। গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খরচ বেড়ে যাচ্ছে!

31 May 25 1NOJOR.COM

সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যেসব কর্মকর্তা দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালাব: ফাওজুল কবির

শনিবার ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে, রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। এদিনের কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

31 May 25 1NOJOR.COM

রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। এদিনের কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে: প্রসিকিউশন

বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে ঢাকার চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বলেন, খারাপ আবহাওয়ার কারণে এসব ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে। আবহাওয়া ভালো হবার পর এসব ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে।

31 May 25 1NOJOR.COM

বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে ঢাকার চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শিবির নেতা সাদিক কায়েম বলেন, চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা করেছে ছাত্রদল। অপরাধ—ছাত্রশিবির শিক্ষার্থীদের সহযোগিতা করতে ‘হেল্প ডেস্ক’ বসিয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীরা হেল্প ডেস্ক ভাঙচুর করে। হামলা করে সেখানকার দায়িত্বরত ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর। একইভাবে রংপুর পুলিশ লাইনসে শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির ফ্রি হেল্প ডেস্ক স্থাপন করে। নারকীয় কায়দায় সেখানে হামলা করে চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষ। তিনি বলেন, যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা, সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল। ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে ক্যাম্পাসে মারামারি আর খুনোখুনির রাজনীতি ফিরে আসছে। এছাড়া সতর্ক করে বলেন, সন্ত্রাসের পথ বেছে নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।

31 May 25 1NOJOR.COM

চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলা, ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা, কিন্তু সেখানে ভালো কাজ বন্ধ করতে হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল: সাদিক কায়েম

কিশোরগঞ্জের এক কর্মী সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘যারা বিচার চায় না, তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না। ২০১৪ সালে হলো বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের ভোট রাতে হলো এবং ২০২৪ সালে নিজেরা নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন করেছে। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না।’ জামায়াত নেতা বলেন, ‘যারা অন্যায়ভাবে হত্যা করেছে, ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া উচিত। আমরা সরকারকে বলব- আগে বিচার হবে, এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে। আরও বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। কিন্তু তাদের স্লোগান ছিল তোমারটাও আমি দেব। সেই জন্য আমরা সরকারকে বলব- সংস্কারের আগে নির্বাচন হবে না। বিচারের আগে নির্বাচন হবে না।

31 May 25 1NOJOR.COM

আমরা সরকারকে বলব- আগে বিচার হবে, এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না: অধ্যাপক মুজিবুর রহমান

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই। কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন। তিনি জানান, আগামী ২ জুন আলোচনার জন্য বিএনপিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আবারও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া। আরো বলেন, সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায়, তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে। জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয়, তা হবে আরেকটি বাকশাল।

31 May 25 1NOJOR.COM

সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই, আগামী ২ জুন আবার আমাদের ডেকেছে: সালাহউদ্দিন আহমদ

শনিবার নাইজার রাজ্যের জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু হুসেইনি জানান, নাইজেরিয়ার নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকওয়ায় চলতি সপ্তাহের শুরুতে আকস্মিক বন্যায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, ৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৩০০ বাড়ি ‘সম্পূর্ণ ধ্বংস’ এবং দু’টি সেতু ভেসে গেছে। এর আগে ডেইলি ট্রাস্ট সংবাদপত্র জানায়, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং একটি ইসলামিক স্কুলের ৫০ জনেরও বেশি শিশু নিখোঁজ রয়েছে।

31 May 25 1NOJOR.COM

নাইজেরিয়ার নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকওয়ায় চলতি সপ্তাহের শুরুতে আকস্মিক বন্যায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন: ইব্রাহিম আউদু হুসেইনি

বৃহস্পতিবার শ্যামপুর থানায় ৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রাসেল মাহমুদ, মো. ইউসুফ, সুজন ও সাইফুল ইসলাম সাব্বির। রাসেল শশীদল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন। র‌্যাবের দাবি, রাসেল এক চিহ্নিত মাদক কারবারি। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, ‘মাদকসহ আটকের বিষয়টি সঠিক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

31 May 25 1NOJOR.COM

৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১০। আটকৃতদের একজন শশীদল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন, স্থানীয় বিএনপি জানিয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ২৩ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌরসভা এলাকার যারা আমাদের কাছে ভ্যাকসিনের জন্য এসেছেন, তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

31 May 25 1NOJOR.COM

চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। কুকুরের কামড়ে আহতদের নিয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

সুন্দরবনের ডিএফও এজেডএম হাছানুর রহমান জানান, সুন্দরবনে ৩ মাসের জন্য বনজীবী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য পর্যটক ও বনজীবীরা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। তিনি বলেন, গত ২-৩ দিন ধরে বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বনজীবীদের জানানো হয়েছে। একইসঙ্গে সুন্দরবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরো বলেন, বর্ষাকালে সুন্দরবনের ২৫১ প্রজাতির মাছ ডিম ছাড়ে। এ সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রাকৃতিক মাছের সংখ্যা বৃদ্ধি পায়। তবে বনজীবীরা বলছেন, বিকল্প জীবীকা নেই, সংসার চালাতে কষ্ট হবে!

31 May 25 1NOJOR.COM

সুন্দরবনে ৩ মাসের জন্য বনজীবী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য পর্যটক ও বনজীবীরা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রথমবারের মতো স্বীকার করে জানিয়েছেন, চলতি মাসের শুরুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। চৌহান বলেন, বিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন তা ভূপাতিত হয়েছে, সেটাই আসল বিষয়। আমরা বুঝতে পেরেছি কোথায় কৌশলগত ভুল হয়েছিল, তা শুধরে নিয়ে আবার দুই দিন পর সফলভাবে অভিযান চালিয়েছি এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। এদিকে, বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামীও সম্প্রতি স্বীকার করেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, রাফাল কেনাকাটায় দুর্নীতি হয়েছে, যা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত তদন্ত হবে না।

31 May 25 1NOJOR.COM

ভারতের সামরিক বাহিনীর জেনারেল অনিল চৌহান প্রথমবারের মতো স্বীকার করে জানিয়েছেন, চলতি মাসের শুরুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে।

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, ‘সংস্কারের নামে যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন। বলার অধিকার আপনাদের আছে। কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। যেকোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকার আসা উচিত। তাহলে দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে এবং বিশৃঙ্খলা অবস্থা থেকে রক্ষা পাবে।’ তিনি বলেন, ‘আমার অন্যান্য রাজনৈতিক ভাইয়েরা আশঙ্কায় আছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেন। বিএনপি কি এর আগে ক্ষমতায় আসেনি? ৩-৪ বার ক্ষমতায় ছিল। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদেরকে জনগণ ভোট দেয়- তা আমরা মেনে নেব।’ তিনি দেব ভট্টাচার্যের বরাত দিয়ে বলেন, ‘বর্তমান সরকারের ৯ মাসে সংস্কারের নামে এদেশের ৩০ লাখ লোক দরিদ্র হয়েছে। এর মধ্যে ১৮ লাখ নারী।’

31 May 25 1NOJOR.COM

সংস্কারের নামে যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন। বলার অধিকার আপনাদের আছে। কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না: মির্জা আব্বাস

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। উপদেষ্টা ফেসবুকে লেখেন, ‘চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫০ কোটি মার্কিন ডলার, যা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।' তিনি জানান, ১০ মাসে বাংলাদেশ আসল বাবদ পরিশোধ করেছে প্রায় ২০২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬৬ কোটি ডলার-অর্থাৎ ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি। এছাড়া জানান, অতিবৃষ্টি হলেও জলাবদ্ধতা কম হয়েছে।

31 May 25 1NOJOR.COM

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে: আসিফ মাহমুদ

জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা জনসভা করব। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। আরও বলেন, এটা নির্ভর করছে উদ্যান বরাদ্দের ওপর। প্রস্তুতিও চলছে। বিস্তারিত দলের পক্ষ থেকে পরে জানানো হবে। উল্লেখ্য, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকায় এটিই হবে জামায়াতের প্রথম বড় সমাবেশ!

31 May 25 1NOJOR.COM

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম বড় জনসভা করতে চায় জামায়াত

স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান জানান, সারা দেশের সব হাসপাতালে প্রবীণদের বিশেষ স্বাস্থ্যসেবায় জেরিয়াট্রিক (প্রবীণদের বিশেষায়িত) ওয়ার্ড চালু হচ্ছে। তিনি বলেন, বর্তমানে ঢামেক হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে। আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেলে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য সচিব নার্সদের বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে। তিনি বলেন, এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুন, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক।

31 May 25 1NOJOR.COM

সারা দেশের সব হাসপাতালে প্রবীণদের বিশেষ স্বাস্থ্যসেবায় প্রবীণদের বিশেষায়িত ওয়ার্ড চালু হচ্ছে: স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, বাংলাদেশের মতো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় জামায়াত ইসলামী।

31 May 25 1NOJOR.COM

‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে মন্তব্য রণধীর জয়সওয়াল করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জাতীয়তাবাদী সমমনা জোট এক বিবৃতিতে বলেছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। তারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতি নির্বাচন চায়। বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোটসহ দেশের গণতন্ত্রকামী প্রায় সকল রাজনৈতিক দল এবং জোটও এই সময়ে নির্বাচন চায়। সুতরাং নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না। সমমনা জোটের নেতারা বলেন, কেবল একটি দল নয়, দেশের গণতন্ত্রকামী সব দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখনো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তারা সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। সরকারকে বলব, অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন।

31 May 25 1NOJOR.COM

বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোটসহ দেশের গণতন্ত্রকামী প্রায় সকল রাজনৈতিক দল এবং জোটও ডিসেম্বরে নির্বাচন চায়। সুতরাং নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না: সমমনা জোট

বিএনপি নেতা জয়নুল আবেদীন বলেছেন, সরকারকে আহ্বান করব— সারা বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। ১০ মাস লাগে না— এ সংস্কার করতে, নির্বাচন দিতে। আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় সংস্কার বলে মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন। আমরা সবাই সহযোগিতা করব। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার চেয়েছিল জিয়াউর রহমানকে সবার অন্তর থেকে মুছে ফেলতে। তারা চিন্তা করেছিলেন, জিয়ার নাম মুছে ফেলতে। কিন্তু মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায় না। তিনি মানুষের অন্তরে গেঁথে আছেন। আরো বলেন, খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। আগের চেয়ে এখন ভালো আছেন। তারেক রহমান বাপের স্মৃতি ধরে রেখেছেন।

31 May 25 1NOJOR.COM

আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় সংস্কার বলে মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন: জয়নুল আবেদীন

এক পথসভায় সারজিস আলম বলেন, ‘আমরা দেখেছি, বাবা নেতা, এরপর ছেলে, তারপর নাতিও নেতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি নির্দিষ্ট প্রতীকে চোখ বুজে ভোট পড়ে যাচ্ছে। এ অন্ধ আনুগত্যই পরিবারতন্ত্রের এক বিপজ্জনক রূপ। ভেবে দেখতে হবে—যাকে আমরা ভোট দিচ্ছি, তিনি কি সত্যিই যোগ্য? তিনি কি জনগণের পাশে দাঁড়ান? যদি দাঁড়ান—তাহলে তিনি যে দলেরই হোন না কেন, তাকেই আমাদের সমর্থন করা উচিত। তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’ আরও বলেন, ‘ছাত্রজনতার নেতৃত্বে দেশে যে গণঅভ্যুত্থান ঘটেছে তার রাজনৈতিক রূপদানের দায়িত্ব নিয়েছে এনসিপি। সারজিস বলেন, ‘নদী ভাঙন, চিকিৎসাহীনতা, বেকারত্বসহ নানা সংকটে বছরের পর বছর ধরে সুন্দরগঞ্জের মানুষ বঞ্চনার শিকার হয়ে এসেছে। আজকের এ উপস্থিতি বলে দিচ্ছে, মানুষ আর পরিবর্তনের স্বপ্ন দেখে না। পরিবর্তনের জন্য প্রস্তুত।

31 May 25 1NOJOR.COM

যে নেতা মানুষের কথা বলেন, জনকল্যাণে কাজ করেন, তিনি যেই দলেরই হোন না কেন তাকেই ভোট দিয়ে বিজয়ী করতে হবে: সারজিস

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে সৌদি আরব। আগামী মাস অর্থাৎ, জুন নাগাদ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। হজ মৌসুম শেষেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো- ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। আরব টাইমস বলছে, সৌদি সরকারের নতুন এ সিদ্ধান্তের জন্য হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

31 May 25 1NOJOR.COM

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে সৌদি আরব। আগামী মাস অর্থাৎ, জুন নাগাদ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই। আরও বলেন, আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এমন ৫২টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আরো বলেন, ৪/৫ টি দল এরা কোনো নিবন্ধিত দলও না, বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নাই তারা নির্বাচন চায় না। ওয়ান ইলেভেনের সময়ও এমন কিংস পার্টি হয়েছিলো!

31 May 25 1NOJOR.COM

দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই: আমির খসরু

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন, “এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে। নেগোসিয়েশন হয়ে গেলে দেখবেন, ডিসেম্বর না, সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে”।’ হাসনাত বলেন, ‘বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগিজনিত কোনো আলোচনায় যায়নি।’ আরো বলেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইম্প্রেশন তৈরির চেষ্টা হয় যে, দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়। আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে।’ জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার ও জুলাই ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে হাসনাত লিখেছেন, ‘যেনতেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়; বরং মৌলিক সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক!

31 May 25 1NOJOR.COM

বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগিজনিত কোনো আলোচনায় যায়নি: হাসনাত

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি।’ তিনি বলেন, ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে। ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।’ আরো বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিতেন। গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারি। তিনি নিজের জন্য নয়, জাতির জন্য কাজ করতেন। আজ অনেকের মুখে জিয়ার আদর্শ থাকলেও অন্তরে কিছুই নেই।’

31 May 25 1NOJOR.COM

জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

হাসপাতালের কর্মচারী ও জুলাই আহতদের মধ্যকার সংঘর্ষের জেরে টানা চতুর্থ দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। অচলাবস্থার কারণে চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে ফিরে যেতে হচ্ছে। এক রোগী জানান, হাসপাতালে সেবা বন্ধ এটা না জেনেই এসেছি। টাকা কম থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসি। তবে এভাবে চললে আমরা চিকিৎসা কীভাবে নেব। প্রসঙ্গত, হাসপাতালটিতে প্রতিদিন গড়ে দেড় হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন।

31 May 25 1NOJOR.COM

হাসপাতালে কর্মচারী ও জুলাই আহতদের মধ্যকার সংঘর্ষের জেরে টানা চতুর্থ দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।

শেরপুরের নকলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ গ্রেফতার হওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলার সিদ্ধান্ত মোতাবেক ৮ নম্বর চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজানকে দলীয় ভাবমূতি ক্ষুন্ন করার জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এর আগে গত বৃহস্পতিবার ভিজিডির চাল অবৈধভাবে মজুতের অভিযোগে শাহজাহানকে আটক করে যৌথবাহিনী।

31 May 25 1NOJOR.COM

দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ এনে ভিজিডি চালসহ গ্রেফতার হওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। কাচিহারা গ্রামের আজগর আলীর বসতবাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা। ক্যাপ্টেন আহসান জানান, ভিজিডির চাল মজুদ করে রাখা হচ্ছে এমন খবরে শুক্রবার রাতে আজগর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৬০৩ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়। কিন্তু যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাল কালো বাজারিরা পালিয়েছেন।

31 May 25 1NOJOR.COM

জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। অভিযানে কাউকে আটক করতে পারেনি।

দেশের শিল্প কলকারখানাগুলোতে আজ থেকেই গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গ্যাস সংকট মোকাবেলায় আরও চারটি এলএনজি কার্গো আনা হচ্ছে বলেও জানান! উপদেষ্টা বলেন, ‘এটা আরও দু’একদিন আগেই হতো, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি। ইতোমধ্যে গ্যাস সরবরাহ ৫০ এমএমসিএফডি বেড়েছে, আরও এক থেকে দেড়শ এমএমসিএফডি বাড়বে।’ পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আগামীকালই একটি সভা হবে। পল্লী বিদ্যুৎ ও আরইবির সম্পর্ক কী হবে, তা নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। এগুলো করলে শুধু ক্ষতিই হয়। আগেও প্রায় ২৬-২৭টি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি ছিল নাশকতামূলক কাজ।

31 May 25 1NOJOR.COM

শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ বাড়বে আজ থেকেই, গ্যাস সংকট মোকাবেলায় আরও চারটি এলএনজি কার্গো আনা হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

ফরিদপুরের নগরকান্দায় ছোট বোনকে ইভটিজিং করার বিচার চেয়ে থানায় অভিযোগ করায় বৈষম্যবিরোধী নেত্রী বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবার ওপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ করায়, হামলায় জড়িতদের পুলিশ আটক করতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করা হয়। বর্ষার পরিবার জানায়, বর্ষার ছোট বোনকে প্রতিবেশী মোঃ জালাল বেপারীর ছেলে বখাটে মোঃ শরীফ বেপারী (২১) দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছিল। থানায় জিডি করার প্রতিক্রিয়ায় হামলার শিকার হয়েছেন তারা!

31 May 25 1NOJOR.COM

নগরকান্দায় বৈষম্যবিরোধী নেত্রী বৈশাখীর ওপর বিএনপির লোকজনের হামলা, প্রতিবাদে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে বিএসএফ-এর পুশ-ইন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় হাজারও স্থানীয় জনতা। বিজিবি ও আনসার ভিডিপি'ও পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থান নেয়। এর আগে বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে ৫০/৬০জন নাগরিককে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশ-ইন করার জন্য জড়ো করে। এক সময় গভীর রাতে বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে রাত তিনটার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ।

31 May 25 1NOJOR.COM

বিএসএফ ৫০/৬০জন নাগরিককে পুশ-ইন করার জন্য জড়ো করে। পুশ-ইন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় হাজারও স্থানীয় জনতা।

তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের শহীদরা যে বাংলাদেশ চেয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে জীবন দানকারী সবার জন্য দোয়া চাই। আমরা যাতে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন। অতীতে গণতন্ত্র ও কল্যাণ রাষ্ট্রের জন্য বিভিন্ন বর্গের মানুষ জীবন উৎসর্গ করেছেন!

31 May 25 1NOJOR.COM

জুলাই আন্দোলনের শহীদরা যে বাংলাদেশ চেয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

শিবির নেতা সাদিক কায়েম লিখেছেন, ফরিদপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখি নামের এক ছাত্রীকে রাস্তাতে ফেলে মারধর করছে ছাত্রদলের নেতাকর্মীরা। আদাবরে এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির এক নেতা। শেকৃবিতে ছাত্রদলের প্রোগ্রাম না করায় দুই ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী। এই সবকটা ঘটনা শুধু জুমাবারের। আরও লিখেছেন, নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, তাদের এই প্রত্যেকটা ঘটনাই অ্যাড্রেস করার কথা ছিল। তা না করে কেবল ছাত্রশিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করার রাজনৈতিক স্বার্থই আপনাদের কাছে মুখ্য। তিনি লিখেছেন, ক্ষমতায় না আসতেই যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করছেন, আপনাদের পরিণতিও ভালো হবে না। জান-জীবনের ওপর কারও জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাশত করা হবে না।

31 May 25 1NOJOR.COM

বৈশাখি নামের এক ছাত্রীকে রাস্তাতে ফেলে মারধর করছে ছাত্রদলের নেতাকর্মীরা। জান ও জীবনের ওপর কারও জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাশত করা হবে না: সাদিক কায়েম

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকে লঞ্চ চলাচল। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল পৌনে ৭টার দিকে এই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে, বৃহস্পতিবার পদ্মা নদী উত্তাল থাকায় সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

31 May 25 1NOJOR.COM

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকে লঞ্চ চলাচল। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল পৌনে ৭টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবারের ঘূর্ণিঝড়ে কুয়াকাটায় উদ্বোধনের আগেই বঙ্গোপসাগরে ভেসে গেছে মেরিনড্রাইভ সড়ক। ১৩০০ মিটার সড়কের এক তৃতীয়াংশ ইতোমধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। জানা গেছে, ২০২৩-২৪ সালের এই প্রকল্পে কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়াই সাগরের পানির স্তরে নির্মাণ কাজ শুরু করে। চার কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ পায় পৌরসভার তৎকালীন মেয়র মো. আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ তিন সহযোগী প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানগুলোও আওয়ামী লীগের নেতাকর্মীদের!

31 May 25 1NOJOR.COM

কুয়াকাটায় উদ্বোধনের আগেই বঙ্গোপসাগরে ভেসে গেছে মেরিনড্রাইভ সড়ক। চার কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়াই সাগরের পানির স্তরে নির্মাণ কাজ শুরু করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বুধবার থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। ট্রাম্প বলেন, এই পদক্ষেপে দেশের ইস্পাত শিল্প চাঙা হবে, জাতীয় সরবরাহে স্বনির্ভরতা আসবে এবং চীনের ওপর নির্ভরতা কমবে। জনসভায় ট্রাম্প বলেন, 'কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিংও একেবারেই নয়—আর প্রত্যেক মার্কিন ইস্পাতকর্মী খুব শিগগিরই পাঁচ হাজার ডলারের প্রাপ্য বোনাস পাবেন।' আরও বলেন, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের যৌথ উদ্যোগে পিটসবার্গ অঞ্চলে ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

31 May 25 1NOJOR.COM

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বুধবার থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। প্রত্যেক মার্কিন ইস্পাতকর্মী খুব শিগগিরই পাঁচ হাজার ডলারের প্রাপ্য বোনাস পাবেন: ট্রাম্প

কুদস ব্রিগেড জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ১০ জন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন। এদিকে শুক্রবারের অভিযানে ৭২ জন নিহত ও ২৭৮ জন আহতের ঘটনার পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৪ হাজার ৩২১ জন এবং এক লাখ ২৩ হাজার ৭৭০ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

31 May 25 1NOJOR.COM

ইসরাইলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজায় ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭৮ জন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে‌। যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৬২ শতাংশ ভারতীয় বাণিজ্যিক ফ্লাইটে করে এসেছেন। এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তাদের ধারণা এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। রণধীর জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিদেশী শিক্ষার্থী নীতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পরিকল্পনাকারী ভারতীয় শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে।

31 May 25 1NOJOR.COM

জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বিলম্বিত করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আবারও বাংলার জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। নিরাপত্তা উপদেষ্টা প্রসঙ্গে খোকন বলেন, তিনি তো বাংলাদেশের নাগরিকই না, বিদেশি নাগরিক। তারা কীভাবে দেশ পরিচালনা করবেন। আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে। কিন্তু তারা নির্বাচন নিয়ে তালবাহানা করছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

31 May 25 1NOJOR.COM

নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আবারও বাংলার জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে: খোকন

বিএনপি নেতা সালাউদ্দিন টুকু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। যারা বলে, একটি দল নির্বাচন চায়। তাদের বলতে চাই এটা আমাদের দাবি নয়, জনগণের দাবি। টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যিনি বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন।

31 May 25 1NOJOR.COM

বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে: টুকু

শুক্রবার রাত আটটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নৌকাটির ৮০ শতাংশই পুড়ে গেছে। নৌকাটিতে ১২ জন পর্যটক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিরাপদে নেমে যেতে সক্ষম হন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সম্ভাব্য কারণ হতে পারে সিলিন্ডার বিস্ফোরণ, চুলার মাধ্যমে আগুন ছড়িয়ে যাওয়া কিংবা বৈদ্যুতিক শর্টকাট!

31 May 25 1NOJOR.COM

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন, আগুনে নৌকাটির ৮০ শতাংশই পুড়ে গেছে। ১২ জন পর্যটক ছিলেন, তারা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। 

বগুড়ায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পুলিশ ও এক আনসার সদস্য ধরা পড়েছেন। ডিবি পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ব্যক্তির দায় বাহিনী নেবে না। বগুড়ার একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্য তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠানো হয়েছে।

31 May 25 1NOJOR.COM

বগুড়ায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পুলিশ ও এক আনসার সদস্য ধরা পড়েছেন। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে— শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ, এটা ভাবা ঠিক না। ফারুকী বলেন, যে মিসটেক আওয়ামী লীগ করেছিল। আশাকরি সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে। আরো বলেন, আমরা অল্প কিছুদিনের সরকার। আমাদের পক্ষে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব না। উপদেষ্টা বলেন, নববর্ষ শুধু বাঙালিরা পালন করে না। চাকমা, মারমা, গারোসহ অনেক জনগোষ্ঠী এ উৎসব পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। এবারের বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ পাঁচটি জায়গায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে।

31 May 25 1NOJOR.COM

জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে, শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ, এটা ভাবা ঠিক না: ফারুকী

মুহাম্মদ উবায়দুল হককে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে অফার লেটার পাঠিয়েও পরে বাতিল করে দেয়। ততক্ষণে উবায়দুল হক অক্সফোর্ডের শিক্ষকতার পদও ছেড়ে দিয়েছেন, ব্র্যাকে চাকরি করবেন বলে। এবার উবায়দুল হক জানালেন, ফের চাকরি পেলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজে। সেখানে তিনি একাডেমিক অফিসার হিসেবে চাকরি পেয়েছেন। জাবের উবায়েদ বলেন, ‘দেশ প্রেমের কারণেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু অফার লেটার বাতিলের কারণ ব্যাখ্যা করেনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিষয়টি খুবই দুঃখজনক।’ তিনি জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজে তার এখনকার পদ নতুন, এবং স্বতন্ত্র ভূমিকায়, এছাড়া এটি বিশ্ববিদ্যালয়ে তার তৃতীয় পদ।’

31 May 25 1NOJOR.COM

ব্র্যাক বিশ্ববিদ্যালয় অফার লেটার পাঠিয়েও বাতিল করে দেয়, ততক্ষণে উবায়দুল হক ছেড়ে দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, এবার উবায়দুল ফের চাকরি পেলেন অক্সফোর্ডে

শুক্রবার মৌলভীবাজারের দুই উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৯ জনকে পুশইন করেছে বিএসএফ। পরে জুড়ী ও কমলগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে জুড়ী উপজেলা দিয়ে আসা ১০ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে আসা ১৯ জন ছিলেন। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৩২৬ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ২৪০ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৫৫ জন।

31 May 25 1NOJOR.COM

মৌলভীবাজারের দুই উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৯ জনকে পুশইন করেছে বিএসএফ, তাদের আটক করেছে বিজিবি।

বরিশালের মুলাদী উপজেলার ৬ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। কমিটিতে অছাত্র, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। ছাত্রদলের কর্মী আবু নাসের জানান, উপজেলার কলেজগুলোর কমিটি উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের গঠন করার কথা; কিন্তু জেলা নেতারা কলেজের কমিটি গঠন করেছেন। মুলাদী সরকারি কলেজের ২৭ জনের মধ্যে একাধিক ছাত্রলীগ কর্মী রয়েছেন। চরকালেখান আদর্শ কলেজ ছাত্রদল কমিটিতে ৭ জনের মধ্যে সহ-সভাপতি মো. আল আমিন ওই কলেজের বঙ্গবন্ধু ছাত্র পরিষদের অর্থবিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক মো. মারুফ বিল্লাহ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার ওই কলেজে ছাত্রত্ব নেই।

31 May 25 1NOJOR.COM

বরিশালের মুলাদী উপজেলার ৬ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। কমিটিতে অছাত্র, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপি নেতা আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্ম নেয়নি। তিনি বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছিল তখনই সেই সংকট থেকে জিয়াউর রহমান জাতিকে উদ্ধার করেছিলেন। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।

31 May 25 1NOJOR.COM

জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্ম নেয়নি: আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে কিছু সংখ্যক লোকজনকে পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার রেশ কাটতে না কাটতেই ফের বাংলাদেশের আকাশসীমায় চারটি নজরদারি ড্রোন উড়িয়েছে বিএসএফ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার এ ঘটনায় উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি। এর আগে দুই দফায় পাঁচটি ড্রোন উড়িয়েছিল বিএসএফ!

31 May 25 1NOJOR.COM

পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার রেশ কাটতে না কাটতেই ফের বাংলাদেশের আকাশসীমায় চারটি নজরদারি ড্রোন উড়িয়েছে বিএসএফ।

বুয়েটে গত ৬ বছর আগে ছাত্রলীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দু’জনের নাম উল্লেখ করে জিডি করা হয়েছে। এতে ফায়াজ উল্লেখ করেন, আওয়ামী দুঃশাসনের সময়ের বিচার নিয়ে একটি মন্তব্য পোস্ট করেন তিনি। সেই পোস্ট ফেসবুকে শেয়ার করেন শাহরিয়ার ইব্রাহিম। ক্যাপশনে তিনি লেখেন, ‘জাশি এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন- ‘ভাই গেছে যে পথে সেও’- এমন মন্তব্য করেন।

31 May 25 1NOJOR.COM

আবরার ফাইয়াজকে প্রাণনাশের হুমকি, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দু’জনের নাম উল্লেখ করে জিডি করা হয়েছে। 

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি নেতা আমীর খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। তাই, দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন। তিনি বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রয়োজন। খসরু বলেন, দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান। সমাধান বাংলাদেশের জনগণ। দিন শেষে সংস্কার, বিচার যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। তিনি বলেন, বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে।

31 May 25 1NOJOR.COM

নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। তাই, দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন: আমীর খসরু

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে টালবাহানা চলছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায়। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান। ১৭ বছর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। এই সময় তিনি বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তার উপর চলা জুলুমের চিত্র তুলে ধরেন। গয়েশ্বর বলেন, জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা।

31 May 25 1NOJOR.COM

জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায়: গয়েশ্বর চন্দ্র রায়

জাপানে কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল। যদি প্রবাসীরা সহায়তা না করতেন, তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না। তাদের পাঠানো রেমিট্যান্সের কারণেই কঠিন সময়ে টিকে থাকা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, একা কী করব—এটা মনে করার কিছু নাই। কারণ, একজন থেকে শুরু হয় সবকিছু, এই যে এতো বড় আন্দোলন হলো, শুরুতেই এক-দুজনই ছিল। বাড়তে বাড়তে আজকে পুরো দেশে বেড়েছে। তিনি বলেন, যে ছাত্ররা প্রাণ দিলো, তাদের যে স্বপ্ন তা কীভাবে আমরা বাস্তবায়ন করি, সেই বাস্তবায়নের অংশীদার হতে হবে আমাদের।

31 May 25 1NOJOR.COM

বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে প্রবাসীরাই মূল ভূমিকা পালন করেছেন। তাদের পাঠানো রেমিট্যান্সের কারণেই কঠিন সময়ে টিকে থাকা সম্ভব হয়েছে: প্রধান উপদেষ্টা

ফরিদপুরের নগরকান্দায় বৈশাখী ইসলাম বর্ষা (১৮) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। হামলাকারীদের গ্রেফতার করতে গিয়ে পুলিশও হামলার শিকার হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভাবুকদিয়া এলাকায় বর্ষাকে রাস্তায় ফেলে চুল ধরে টেনে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বিএনপির অনুসারীরা। যদিও জানা গেছে, হামলাকারীদের মধ্যে সেকেন গাজী, সোহাগ গাজীসহ গাজীগংয়ের বেশ কয়েকজন ছিলেন। তারা একসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জামাল মিয়ার অনুসারী ছিলেন। তবে, বর্তমানে তারা বিএনপি পরিচয়ে জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছেন।

31 May 25 1NOJOR.COM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষাকে রাস্তায় ফেলে মারধর, হামলাকারীরা একসময় আওয়ামী লীগ নেতার অনুসারী হলেও এখন বিএনপির রাজনীতির সাথে জড়িত

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারায় আকাশ চৌধুরীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত। এছাড়া বিবৃতি দিয়ে বলেছে, গত ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আরো বলেছে, ঐদিনের আন্দোলনের সাথে জামায়াত দলীয়ভাবে সম্পৃক্ত নয়, জনশক্তিকে অংশগ্রহণের নির্দেশনাও দেওয়া হয়নি! ফলে ঐদিনের ঘটনার দায় অংশগ্রহণকারী ব্যক্তিদের, দলের নয়।

31 May 25 1NOJOR.COM

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারায় আকাশ চৌধুরীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত।

জাতীয় চক্ষু হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহতদের সংঘর্ষের জেরে শুক্রবার তৃতীয় দিনও চিকিৎসাসেবা বন্ধ ছিল। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তার অভাবে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরছেন না। জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীর কক্ষে ভাঙচুরের পর হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষই একে অপরের উপর হামলার জন্য দোষারোপ করে!

31 May 25 1NOJOR.COM

চক্ষু হাসপাতালে চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহতদের সংঘর্ষের জেরে শুক্রবার তৃতীয় দিনও চিকিৎসাসেবা বন্ধ ছিল।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত সাত দিনে যৌথবাহিনী সারা দেশে অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩৯০ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। আরো জানিয়েছে, অপরাধীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

31 May 25 1NOJOR.COM

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর অভিযানে গত সাত দিনে সারা দেশে ৩৯০ জনকে আটক করা হয়েছে: আইএসপিআর

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় ফেনীর পরশুরামে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ খাল খননের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটেছে বিএসএফ ও ভারতীয়রা। স্থানীয় বাসিন্দা নরুন নবী ও মোবারক হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে স্কেভেটর ও যন্ত্রপাতি নিয়ে খাল খননের চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। সীমান্তের পিলার থেকে ২০-৩০ গজ ভেতরে তারা খনন করার চেষ্টা করে। আমরা বিজিবির সঙ্গে উপস্থিত থেকে তাদের বাধা দিলে তারা চলে যায়। ইউএনও আরিফুর রহমান বলেন, ভারতের সুবিধার্থে সীমান্তে টিলা কেটে পানি বাংলাদেশের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে।

31 May 25 1NOJOR.COM

ফেনীর পরশুরামে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ খাল খননের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটেছে বিএসএফ ও ভারতীয়রা।

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু শুক্রবার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন, সংস্কার উদ্যোগ এবং বাংলাদেশে শান্তিপূর্ণ উত্তরণের প্রচেষ্টায় পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দুই নেতা সবার জন্য শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য তাদের দৃষ্টিভঙ্গি বিনিময়ের কথা পুনর্ব্যক্ত করেছেন। জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগসহ বঙ্গোপসাগরীয় শিল্প বৃদ্ধি বেল্ট উদ্যোগের আওতাধীন প্রকল্পগুলোর জন্য জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনূস।

31 May 25 1NOJOR.COM

অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন, সংস্কার উদ্যোগ এবং বাংলাদেশে শান্তিপূর্ণ উত্তরণের প্রচেষ্টায় পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু

পল্লবীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। দুর্ভোগে থাকা ৩ হাজার পরিবারের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন তিনি। আমিনুল হক বলেন, 'জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তার আদর্শে সেই পথেই আছি। বর্তমান রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে।' এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ত্রাণ বিতরণ করেন!

31 May 25 1NOJOR.COM

পল্লবীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন আমিনুল হক

শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড়ে এক পথ সভায় সারজিস আলম বলেন, অস্তিত্ব সংকটে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। যদি শুধুমাত্র ছাত্ররা রাজপথে নামত তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না। তিনি বলেন, সাধারণ মানুষ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ ক্ষমতা আর কারও থাকে না। আপনারা যদি ক্ষমতার সঙ্গে আপস করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধু আপস করবেন তার সঙ্গে যেই এলাকার এবং জনগণের প্রতিনিধিত্ব করে। আরো বলেন, যারা এলাকা নিয়ে কাজ করবে, যারা ভালো মানুষ, যাদের গ্রহণ যোগ্যতা আছে, ব্যক্তিত্ব আছে, যারা চাঁদাবাজি করে না, ক্ষমতার অপব্যবহার করে না, আপনাদের পাশে থাকে, আপনারা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।

31 May 25 1NOJOR.COM

অস্তিত্ব সংকটে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে যদি শুধুমাত্র ছাত্ররা রাজপথে নামত তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না: সারজিস

জাগপা'র মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। তবে নির্বাচন আর ক্ষমতায় যাওয়ার রাজনীতির আড়ালে সংস্কার আর বিচার হারিয়ে গেলে- তা হবে দুঃখজনক। নির্বাচন হতে হবে, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার হতে হবে, প্রশাসনসহ সব জায়গা আওয়ামী দোসরমুক্ত হতে হবে, ভারতীয় হস্তক্ষেপমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার মিত্রদের বিচার হতে হবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল এবং ফ্যাসিজমের দোসর সংগঠনদের বিচার করতে হবে। আরো বলেন, শুধুমাত্র নির্বাচনি রোডম্যাপ নয়, একইসঙ্গে সংস্কারের রোডম্যাপ চাই, বিচারের রোডম্যাপ চাই। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই।

30 May 25 1NOJOR.COM

নির্বাচন হতে হবে, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার হতে হবে, প্রশাসনসহ সব জায়গা আওয়ামী দোসরমুক্ত হতে হবে, ভারতীয় হস্তক্ষেপমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে: রাশেদ প্রধান

শুক্রবার বিসিবি পরিচালকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, এপ্রিল মাসের শেষের দিকে আমি একটা ফোন কল পাই যুব ও ক্রীড়া উপদেষ্টার থেকে, তিনি বলেন, 'আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আপনি কি গ্রহণ করবেন?’ আরো বলেন, তখন পিছনে ফিরে তাকাইনি। শুধু ভেবেছি, কীভাবে সেই ফোনকলটাকে সম্মান করা যায়। তিনি ফোন করায় আমি খুব সম্মানিত বোধ করছি। এখন আমার কাজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমিনুল বলেছেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

30 May 25 1NOJOR.COM

শুক্রবার বিসিবি পরিচালকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এপ্রিলেই আমিনুলকে বিসিবিতে কাজ করার প্রস্তাব দেন ক্রীড়া উপদেষ্টা।

শুক্রবার খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙা সীমান্ত দিয়ে পুশইন করা হয়। ভোররাতে তাদের দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। খাগড়াছড়ির জেলা প্রশাসক জানিয়েছেন, তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

30 May 25 1NOJOR.COM

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।

ওমান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম দেশগুলোর আছে বিপুল সম্পদ, অসাধারণ মানবসম্পদ, সমৃদ্ধ সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্য। এ উপাদানগুলোকে কাজে লাগিয়ে তারা নতুন বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসতে পারে। পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোকে আর অন্যদের নির্দেশনার অপেক্ষা করা উচিত নয়; বরং তাদের নিজেদেরই আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করা উচিত। তিনি ওমানকে মধ্যস্ততার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের অধিকার আন্তর্জাতিক আইনে সুরক্ষিত। সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী, ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাতে চায়নি বা চাইবে না। আমাদের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার আমরা ছাড়ব না। আরো বলেন, ইসরাইল আমাদের বিজ্ঞানীদের হত্যা করেছে, অথচ তারা আমাদেরকেই সন্ত্রাসবাদী বলে! সাক্ষাৎকারে প্রেসিডেন্ট গাজায় গণহত্যার নিন্দা জানান এবং বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

30 May 25 1NOJOR.COM

মুসলিম দেশগুলোর আছে বিপুল সম্পদ, অসাধারণ মানবসম্পদ, সমৃদ্ধ সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্য। নতুন বিশ্বব্যবস্থায় মুসলিম দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে: মাসুদ পেজেশকিয়ান

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমহ্রাসমান। বর্তমানে গত চার বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে পৌঁছেছে। ট্রাম্পের শুল্কনীতির কারণে আরও ধস নামতে পারে! বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২০২৫ (এপ্রিল-মার্চ) অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬.৫%। এটি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন হার। এর আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে একই সময় প্রবৃদ্ধির হার ছিল ৯.২%। বিশ্লেষকরা মনে করছেন, ২০২৫-২৬ অর্থবছরেও ভারতের জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ৬% নেমে আসতে পারে। অ্যাপলের মতো প্রতিষ্ঠান ইতিমধ্যে চীনের পরিবর্তে ভারতে আইফোন উৎপাদনের ঘোষণা দিলেও, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক শুল্ক প্রত্যাহারের ফলে এ বিনিয়োগ পরিকল্পনা থমকে যেতে পারে।

30 May 25 1NOJOR.COM

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমহ্রাসমান। বর্তমানে গত চার বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে পৌঁছেছে, ট্রাম্পের শুল্কনীতির কারণে আরও ধস নামতে পারে দেশটির অর্থনীতিতে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)-এর মুখপাত্র জেন্স লারকে বলেন, ‘গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান। এটিই একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল, যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয়, তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা’। তিনি বলেন, আমাদের সামনের কয়েকটা ঘণ্টা ও দিনের মধ্যেই কাজ সারতে হবে। নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে’। অপরদিকে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।

30 May 25 1NOJOR.COM

গাজা পৃথিবীর ‘একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল’, যেখানকার সমস্ত জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে: জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস

উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মাইক্রো ইকোনোমিক্স, সামাজিক ব্যবসা এবং সমস্যার সমাধানভিত্তিক ব্যবসার ধারণাগুলোর জন্ম হয়েছে চট্টগ্রামের মাটি থেকে। এখান থেকেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ ধারণাটি বিশ্বজয় করে। উপদেষ্টা বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যেখানে জামানত, সম্পদ ও প্রতিশ্রুতি মুখ্য, সেখানে ট্রাস্ট-বেইজড ব্যাংকিং মানুষের বিশ্বাসকে মূলধন হিসেবে বিবেচনা করে। চট্টগ্রাম কলেজের অলিম্পিয়াডে তিনি বলেন, অলিম্পিয়াড তরুণদের শুধু মেধা যাচাইয়ের ক্ষেত্র নয়, বরং অর্থনৈতিক নেতৃত্ব, নীতিনির্ধারণ, বাজেট বিশ্লেষণ এবং টেকসই উন্নয়নের জ্ঞান অর্জনের এক উৎকর্ষ মঞ্চ।

30 May 25 1NOJOR.COM

মাইক্রো ইকোনোমিক্স, সামাজিক ব্যবসা এবং সমস্যার সমাধানভিত্তিক ব্যবসার ধারণাগুলোর জন্ম হয়েছে চট্টগ্রামের মাটি থেকে। এখান থেকেই ড. ইউনূসের নেতৃত্বে সামাজিক ব্যবসার ধারণাটি বিশ্বজয় করে: ফারুক ই আজম

শুক্রবার দুপুরে মুজাহিদ বিল্লাহসহ বেশ কয়েকজন ফেসবুকে লিখেছেন, সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব, নতুন সভাপতি আফসান। এরপরই ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। তার সুস্থতা কামনা করছি। আরও জানান, ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানাধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। এ ধরনের গুজব পরিহার করুন।

30 May 25 1NOJOR.COM

'ছাত্রদলের সভাপতি সিনিয়রদের সাথে বেয়াদবি করে পদ হারিয়েছেন', এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। সবাই গুজব পরিহার করুন: নাছির

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় ১২ দলীয় জোট জানিয়েছে, এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে। বারবার তা প্রমাণিত হয়েছে। জোটটি অভিযোগ করেছে, প্রধান উপদেষ্টা নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। ১২ দলীয় জোট বলছে, ড. মুহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপ্যাঁচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না। পদত্যাগের নাটক করেও পারবেন না। জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন।’ এছাড়া জোটটি উপদেষ্টা পরিষদের দেশের ইতিবাচক আন্দোলনে অংশগ্রহণ থাকা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছে।

30 May 25 1NOJOR.COM

দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চায়। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে: ১২ দলীয় জোট

টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করবে।’ তিনি বলেন, বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানুষ টিকে থাকতে পারবে না। কারণ, বিশ্বজুড়ে পরিবেশ ধ্বংস অব্যাহত আছে। ড. ইউনূস তার তিন শূন্য তত্ত্ব— শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণের কথা উল্লেখ করে বলেন, এখন সবাই কেবল তাদের মুনাফা সর্বাধিক করতে চাচ্ছে। আরো বলেন, পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না।

30 May 25 1NOJOR.COM

পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না: ড. ইউনূস

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে। ইউনূস সাহেব নিজেও বলেছেন। আমরা বলি নাই। পরবর্তীতে শিফট হয়ে জুন মাসে চলে গেছে। তিনি বলেন, নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে। আর যদি নির্বাচন করতে না চান তাহলে দায় নেবেন ড. ইউনূস। মির্জা আব্বাস বলেছেন, সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার আমদানি করেছেন বিদেশি লোকদের। জিয়া বহু সংস্কার করেছেন, কিন্তু কোনো বিদেশি পরামর্শক আনেননি, কাউকে আমদানি করেনি। আব্বাস আরো বলেছেন,'ড. ইউনূস বলেছেন— একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটা লোক নির্বাচন চান না; তিনি হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। উনি নির্বাচন চান না।'

30 May 25 1NOJOR.COM

'ড. ইউনূস বলেছেন— একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটা লোক নির্বাচন চান না; তিনি হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। উনি নির্বাচন চান না': মির্জা আব্বাস

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানিয়েছেন। বিএনপি এবং এর সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল, সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।’ আরো বলেন, ‘খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে। বিএনপি একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে চায়।’

30 May 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানিয়েছেন। বিএনপি এবং এর সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল, সব দলই চায়: সালাহউদ্দিন

জুলকারনাইন সায়ের জানান, জোট সরকারের আমলে বাংলাদেশের ২৩ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিলেন সুব্রত বাইন। এরপর তার শিষ্য মোল্লা মাসুদকে নিয়ে ভারত গমন করে। ‘র এর গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে। সায়ের জানান, বাংলাদেশসহ বিভিন্ন দেশে র এর নির্দেশে ওরা বেশকিছু মিশনও পরিচালনা করে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, মোহাম্মদপুরে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার ৭ বছরের সন্তানকে হত্যা করে। এছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে।

30 May 25 1NOJOR.COM

ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন সুব্রত বাইন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে র এর নির্দেশে বেশকিছু মিশনও পরিচালনা করে : জুলকারনাইন সায়ের

গত ২৪ ঘন্টায় একনজরে ২০৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।