Web Analytics

শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড়ে এক পথ সভায় সারজিস আলম বলেন, অস্তিত্ব সংকটে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। যদি শুধুমাত্র ছাত্ররা রাজপথে নামত তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না। তিনি বলেন, সাধারণ মানুষ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ ক্ষমতা আর কারও থাকে না। আপনারা যদি ক্ষমতার সঙ্গে আপস করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধু আপস করবেন তার সঙ্গে যেই এলাকার এবং জনগণের প্রতিনিধিত্ব করে। আরো বলেন, যারা এলাকা নিয়ে কাজ করবে, যারা ভালো মানুষ, যাদের গ্রহণ যোগ্যতা আছে, ব্যক্তিত্ব আছে, যারা চাঁদাবাজি করে না, ক্ষমতার অপব্যবহার করে না, আপনাদের পাশে থাকে, আপনারা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।

31 May 25 1NOJOR.COM

অস্তিত্ব সংকটে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে যদি শুধুমাত্র ছাত্ররা রাজপথে নামত তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না: সারজিস

নিউজ সোর্স

অস্তিত্ব সংকটে পড়ে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অস্তিত্ব সংকটে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা মনে করি সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে যদি শুধুমাত্র ছাত্ররা রাজপথে নামত তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না। শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড়ে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।