Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বুধবার থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। ট্রাম্প বলেন, এই পদক্ষেপে দেশের ইস্পাত শিল্প চাঙা হবে, জাতীয় সরবরাহে স্বনির্ভরতা আসবে এবং চীনের ওপর নির্ভরতা কমবে। জনসভায় ট্রাম্প বলেন, 'কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিংও একেবারেই নয়—আর প্রত্যেক মার্কিন ইস্পাতকর্মী খুব শিগগিরই পাঁচ হাজার ডলারের প্রাপ্য বোনাস পাবেন।' আরও বলেন, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের যৌথ উদ্যোগে পিটসবার্গ অঞ্চলে ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

31 May 25 1NOJOR.COM

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বুধবার থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। প্রত্যেক মার্কিন ইস্পাতকর্মী খুব শিগগিরই পাঁচ হাজার ডলারের প্রাপ্য বোনাস পাবেন: ট্রাম্প

নিউজ সোর্স

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করলেন ট্রাম্প

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বুধবার থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।