Web Analytics

জাগপা'র মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। তবে নির্বাচন আর ক্ষমতায় যাওয়ার রাজনীতির আড়ালে সংস্কার আর বিচার হারিয়ে গেলে- তা হবে দুঃখজনক। নির্বাচন হতে হবে, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার হতে হবে, প্রশাসনসহ সব জায়গা আওয়ামী দোসরমুক্ত হতে হবে, ভারতীয় হস্তক্ষেপমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার মিত্রদের বিচার হতে হবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল এবং ফ্যাসিজমের দোসর সংগঠনদের বিচার করতে হবে। আরো বলেন, শুধুমাত্র নির্বাচনি রোডম্যাপ নয়, একইসঙ্গে সংস্কারের রোডম্যাপ চাই, বিচারের রোডম্যাপ চাই। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই।

30 May 25 1NOJOR.COM

নির্বাচন হতে হবে, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার হতে হবে, প্রশাসনসহ সব জায়গা আওয়ামী দোসরমুক্ত হতে হবে, ভারতীয় হস্তক্ষেপমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে: রাশেদ প্রধান

নিউজ সোর্স

‘শুধু নির্বাচন নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই’

শুধু নির্বাচন নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চান জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।