Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ২ আগস্ট দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক বছরগুলিতে এটি হবে কোনো ইরানি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। সফরে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক ও ব্যবসায়িক অভিজাতদের সঙ্গে বৈঠক করবেন। লক্ষ্য হচ্ছে ৩ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য বাড়ানো এবং সীমান্ত, সাংস্কৃতিক ও ধর্মীয় সহযোগিতা উন্নত করা। এই সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে গভীর সম্পর্কের প্রতিফলন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আপাতত রেপো সুদহার ১০ শতাংশ থাকবে। আগামী কয়েক মাসের মধ্যেই ব্যাংকের সুদহার কমানো হতে পারে। তবে এর জন্য মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে থাকা প্রয়োজন। মনসুর বলেন, ‘মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে আমরা কিছুটা সফল হয়েছি। এখন সেটা সাড়ে ৮ শতাংশের ঘরে। ৩ শতাংশে নেমে আসতে পারে। নয়ত আমি সন্তুষ্ট হবো না।’ গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দুটি দিক থেকে নীতিগত পদক্ষেপ নিতে হয়— এক. সরবরাহের দিক থেকে এবং দুই. চাহিদার দিক থেকে। আমরা প্রথমে চাহিদা কমানোর দিকে মনোযোগ দিয়েছি। তাই সুদহার বাড়াতে হয়েছে। তিনি জানান, গত বছর ডলারের সংকট থাকলেও আমরা বিদ্যুৎ, সার ও এলএনজির মতো গুরুত্বপূর্ণ খাতে আমদানিতে বিঘ্ন ঘটতে দিইনি। ডলার বাজার অস্থিতিশীল হয়নি। আরও বলেন, ট্রেজারি বিল ও বন্ডের সুদহার ১২ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে এসেছে।

31 Jul 25 1NOJOR.COM

আপাতত রেপো সুদহার ১০ শতাংশ থাকবে। আগামী কয়েক মাসের মধ্যেই ব্যাংকের সুদহার কমানো হতে পারে। তবে এর জন্য মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে থাকা প্রয়োজন: গভর্নর

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে। যেখানে সদস্যরা নিম্নকক্ষে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংখ্যাগত প্রতিনিধিত্ব পদ্ধতিতে মনোনীত হবেন। রাজনৈতিক দলগুলোর মতবিরোধের পর ঐকমত্য কমিশন দায়িত্ব পালনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত জানায়। কমিশনের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে, অর্থবিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। এক মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষ কর্তৃক প্রস্তাবিত বিলসমূহ পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। নিম্নকক্ষ উচ্চকক্ষের সংশোধনসমূহ আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। তবে বিএনপি এবং তাদের মিত্রদের দাবি নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন দিতে হবে। তারা উচ্চকক্ষের এখতিয়ার নিয়েও আপত্তি তুলেছে।

31 Jul 25 1NOJOR.COM

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে। যেখানে সদস্যরা নিম্নকক্ষে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংখ্যাগত প্রতিনিধিত্ব পদ্ধতিতে মনোনীত হবেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে। আইন উপদেষ্টা বলেন, ভোট দিতে সবাই পারবেন। আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ক্লাশে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের- তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছো? তারা হাসাহাসি শুরু করত। কেউ কেউ বলতো স্যার ভোট দিয়েছি, তবে ১০-১২টা। ৯০ শতাংশ বলতো তারা ভোট দেয়নি। যা হোক আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই- এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। উপদেষ্টা বলেন, আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার। এটা প্রধান উপদেষ্টা আমাদের সবসময় বলেন।

31 Jul 25 1NOJOR.COM

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার: আসিফ নজরুল

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের পদযাত্রায় জনস্রোত নেমে এসেছে। বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে। তবুও আমরা থেমে যাইনি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা সারাদেশে আমাদের ভাইদের ওপর নিপীড়ন চালিয়েছিল। শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না। কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না। নাহিদ বলেন, একদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, অন্যদিকে সাভার আশুলিয়া, ওদিকে গাজীপুর টঙ্গী- আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস করেছিল। আরও বলেন, ঢাকা জেলার পাঁচটি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। শ্রমিক অঞ্চল রয়েছে এ সাভারেও। কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলন গড়ে তোলে। কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এ শ্রমিকরাই আমাদের গণঅভ্যুত্থানে শক্তি জুগিয়েছে। আমরা সাভার-আশুলিয়া সহ পুরো ঢাকা জেলাকে চাঁদাবাজমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

31 Jul 25 1NOJOR.COM

আমাদের পদযাত্রায় জনস্রোত নেমে এসেছে। বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে। তবুও আমরা থেমে যাইনি: নাহিদ ইসলাম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ হওয়া খালি বাসা ১০ দিনের মধ্যে ‘দখল’ নিতে হবে। এ নির্দেশনা দিয়ে সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র, সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ঢাকা শহরে কর্মরতদের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির সরকারি বাসা-বাড়ি কতিপয় শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়। অনেক সময় বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু বরাদ্দগ্রহীতা বাসা খালি থাকা সত্ত্বেও বাসার দখলভার গ্রহণ করেন না। এতে একদিকে যেমন সরকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বাসার দখল ধরে রাখার কারণে অন্য কর্মচারীকে বাসা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। দখলভার গ্রহণে ইচ্ছুক না হলে তা দ্রুততার সঙ্গে আবাসন পরিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।

31 Jul 25 1NOJOR.COM

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ হওয়া খালি বাসা ১০ দিনের মধ্যে ‘দখল’ নিতে হবে।

শিবির নেতা আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের নায়ক আমাদের শহিদরা এবং আমাদের গাজীরা। জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। সাদিক চ্যালেঞ্জ দিয়ে বলেন, যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, আমি কখনও ‘সমন্বয়ক’ পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করেছি, এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না। আরো বলেন, জুলাই বিপ্লবে আমাদের মূল সারির যারা সমন্বয়ক ছিলেন, তারা যখন ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন, তখন আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই সত্য কিছু ঘটনা আমি মাঝেমধ্যে আমার আলাপে এনেছি। ৫ আগস্টের পর দেখা গেছে, যারা প্রতারণা করেছিল, তারা ৫ আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠেছে। সাদিক বলেন, আমরা যখন শহীদ ও আহতদের সেবায়, একই সময়ে যারা সমন্বয়ক পরিচয়ে ছিল, তাদের দেখেছি দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। আমি মাহফুজ আলমকে বলেছিলাম, সরকার গঠনের রূপরেখা কী হবে, যখন হাসিনা পালাবে। আমরা নিজেরাও বলেছিলাম, এক দফার ঘোষণা মাঠ থেকেই আসবে; কোনো সেনাবাহিনীর দপ্তর বা অন্য কোনো জায়গা থেকে নয়। সরকার গঠনের বিষয়টি আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করেছিলাম।’ তিনি বলেন, এখন এভাবে দোষারোপ করা, আমাদের ব্যথিত করে।

31 Jul 25 1NOJOR.COM

যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, আমি কখনও ‘সমন্বয়ক’ পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করেছি, এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না: সাদিক কায়েম

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজের ফেসবুক পোস্টে বলা হয়েছে, "জামায়াত আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনা করেন। এ জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন। (এডমিন)"

31 Jul 25 1NOJOR.COM

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মধ্যে দেশটির ‘বিশাল’ তেল মজুদের যৌথ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি নির্বাচনের প্রক্রিয়াধীন। কে জানে, হয়তো তারা একদিন ভারতে তেল বিক্রি করবে!’ পাকিস্তানের সঙ্গে এই চুক্তির সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অনেক দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, যারা সবাই যুক্তরাষ্ট্রকে ‘অত্যন্ত খুশি’ করতে চান। আমি আজ বিকেলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দেখা করব। দক্ষিণ কোরিয়া এখন ২৫ শতাংশ শুল্ক আরোপ করছে, কিন্তু তাদের কাছে সেই শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে। আমি সেই প্রস্তাবটি কী তা জানতে আগ্রহী।’ আরও বলেন, ‘অন্যান্য দেশগুলি শুল্ক হ্রাসের প্রস্তাব দিচ্ছে। এই সব বাণিজ্য ঘাটতি ব্যাপকভাবে কমাতে সাহায্য করবে।'

31 Jul 25 1NOJOR.COM

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মধ্যে দেশটির ‘বিশাল’ তেল মজুদের যৌথ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক তিন মামলা করে দুদক। এসব মামলায় শেখ রেহেনা ও তার তিন সন্তানের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার বিচারক মো. রবিউল আলম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য আসামিরা হলেন— শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক।

31 Jul 25 1NOJOR.COM

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক তিন মামলা করে দুদক। এসব মামলায় শেখ রেহেনা ও তার তিন সন্তানের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। বিএনপি মহাসচিব বলেন, ১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বাকীগুলো ঐকমত্যের দিকে যাওয়ার চেষ্টা চলছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলোই সংস্কার করা উচিত। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে কাঁদা ছোড়াছুড়ি হলেও সেখানে সীমা থাকা উচিত। এমনটা না হলে ভবিষ্যতে তিক্ততা তৈরি হবে। এ সময় জুলাই-আগস্টে শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে দেশ গঠনে ঐকবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

31 Jul 25 1NOJOR.COM

জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে: মির্জা ফখরুল

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী পাঁচ-ছয়দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি। তবে যাই কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। আরো বলেন, এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায়। সেখান থেকে দেখলে অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে বলা যায়। প্রেস সচিব বলেন, চাঁদাবাজির বিষয়ে সরকারের জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং-এর বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক।

31 Jul 25 1NOJOR.COM

আগামী পাঁচ-ছয়দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি। তবে যাই কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন: প্রেস সচিব

বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি। আদালতের আদেশ অনুযায়ী, এসব হিসাবে থাকা মোট ৫,০৩,৩৩,৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থপাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে।এছাড়া, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।

31 Jul 25 1NOJOR.COM

বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এই ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে আইন ও ন্যায়বিচার এখনো জীবিত। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। তিনি বলেন, জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়। এটি দেশের লাখো মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম।

31 Jul 25 1NOJOR.COM

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় এর কোনো মূল্য থাকবে না। একটি ঐতিহাসিক দলিল হিসাবেই থাকবে। আর এটি দুই বছরে বাস্তবায়নের প্রস্তাবকে এনসিপি নাকচ করছে। এমনটি হলে আমরা সই করব না। এনসিপির সদস্য সচিব বলেন, ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এর আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে ঐকবদ্ধভাবে আদায় করা হবে। আরো বলেন, আরেকটি বিষয় হলো-অনেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে গুলিয়ে ফেলেন। অথচ দুটি বিষয় আলাদা। সনদের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর বিষয়গুলো সন্নিবেশিত হবে। আর ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ।

31 Jul 25 1NOJOR.COM

রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় এর কোনো মূল্য থাকবে না: আখতার হোসেন

দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। যাদের প্রধান উদ্দেশ্য অস্থিতিশীলতা ও ঢাকা দখলে নেওয়া। এজন্য তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এ চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো-যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারী। যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও ঢাকা এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। জানা গেছে, মূলহোতা শেখ হাসিনা।‌ খায়েশ, শাহবাগ দখল করে রাষ্ট্র অচল করে পুনরায় দেশ দখল!

31 Jul 25 1NOJOR.COM

দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। যাদের প্রধান উদ্দেশ্য অস্থিতিশীলতা ও ঢাকা দখলে নেওয়া।

‘জুলাই সনদের’ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। শাহবাগের একপাশে অবরোধকারীদের পক্ষ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় লেখা ব্যানার টানানো হয়েছে। লাল-সবুজ পতাকা হাতে শতাধিক মানুষকে শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও জানান।

31 Jul 25 1NOJOR.COM

‘জুলাই সনদের’ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। শাহবাগের একপাশে অবরোধকারীদের পক্ষ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় লেখা ব্যানার টানানো হয়েছে।

নতুন বাণিজ্য চুক্তি করে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে চুক্তি না করলে দক্ষিণ কোরিয়াকে ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হতো। প্রতিযোগী জাপান এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করার পর সিউলের ওপর চাপ বাড়ছিল। এই নতুন চুক্তির ফলে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সিউলে এই চুক্তিকে সফল বলে দাবি করা হচ্ছে, বিশেষ করে গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কমপক্ষে ৫৬ বিলিয়ন ডলারের রেকর্ড বাণিজ্য উদ্বৃত্তের কারণে। তবে দক্ষিণ কোরিয়ার জন্য অন্যান্য বড় আয়ের পণ্য ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ কর আরোপ করা হবে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত বৈশ্বিক হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিউং এই চুক্তির প্রশংসা করেছেন।

31 Jul 25 1NOJOR.COM

নতুন বাণিজ্য চুক্তি করে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সাদিক কায়েম বৈবিছাআ'র কোনো সমন্বয়ক ছিল না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি এই পরিচয় ব্যবহার করেছেন। ঢালাও প্রচারণা করেছেন, এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ডিরেকশনেও হয়নি। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম। তিনি বলেন, গত বছরের ২ আগস্ট রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি ক্যু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এ উদ্দেশে কথিত সেইফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, ফেসবুকে এক দফা দিতে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। আর আমাদের উদ্দেশ্য ছিল মাঠে এক দফা ঘোষণা ও সেনাবাহিনীর বা সেনাসমর্থিত সরকার হতে না দেওয়া। নাহিদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মিথ্যা বলেছেন যে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয়নি। বরং তারেক রহমানের কাছে প্রস্তাব দিলে তিনি সম্মত হননি।‌ নাগরিক সমাজ থেকে সরকার গঠনের কথা বলেছেন। এমনকি মির্জা ফখরুল ও তারেক রহমানের সাথে উপদেষ্টা পরিষদ গঠনের পূর্বে সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা হয়।

31 Jul 25 1NOJOR.COM

সাদিক কায়েম বৈবিছাআ'র সমন্বয়ক ছিল না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি এই পরিচয় ব্যবহার করেছেন।

একের পর এক রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে উঠেছে ইউক্রেনের আকাশ-বাতাস ও স্থলভাগ। কোস্টিয়ানটিনিভকা ও পোক্রোভস্কের পেছনের গ্রামগুলোতে ইউক্রেনের নিয়ন্ত্রণ দ্রুত বদলাচ্ছে। রাশিয়ান ড্রোনগুলো কিয়েভের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত শান্ত অঞ্চলেও প্রবেশ করছে এবং ইউক্রেনীয় সেনাদের কাছে রাশিয়ার অবিরাম আক্রমণ থামানোর মতো জনবল ও সম্পদের বড়ই ‘অভাব’। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের জন্য শান্তি আলোচনার সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১২ দিন করেছেন। ট্রাম্প পুতিনকে নিয়ে ‘অত্যন্ত হতাশ’ বলে জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, ক্রেমলিন মাসের পর মাস ধরে চাওয়া যুদ্ধবিরতি মানবে না। এই সংক্ষিপ্ত সময়সীমা কিয়েভকে স্বস্তি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার তাগিদ বাড়াতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন যে রাশিয়ান বাহিনী ‘অগ্রসর হচ্ছে না’ কিন্তু স্বীকার করেছেন যে ফ্রন্টলাইনের পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’।

31 Jul 25 1NOJOR.COM

একের পর এক রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে উঠেছে ইউক্রেনের আকাশ-বাতাস ও স্থলভাগ। কোস্টিয়ানটিনিভকা ও পোক্রোভস্কের পেছনের গ্রামগুলোতে ইউক্রেনের নিয়ন্ত্রণ দ্রুত বদলাচ্ছে।

গাজায় বুধবার ইসরাইলি বাহিনী হামলায় কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯৯ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের পর ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ১৩৮ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।

31 Jul 25 1NOJOR.COM

গাজায় বুধবার ইসরাইলি বাহিনী হামলায় কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯৯ জন।

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ব্রাজিল হুমকি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যেকোনো শুল্কের পাল্টা পদক্ষেপ তারা নেবে। চীনের পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। তাই এই শুল্ক বৃদ্ধি দক্ষিণ আমেরিকার দেশটির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর আগে ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ এবং বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেওয়ার অভিযোগ করে ট্রাম্প শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছিলেন। তবে আদেশে ব্রাজিলের প্রধান বেশ কয়েকটি রপ্তানি পণ্য উচ্চ কর আরোপের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।

31 Jul 25 1NOJOR.COM

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ আসলে একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা, যা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাতিকে একটি নতুন দিশা দেখাবে। এ সনদের মূল শক্তি হলো- এতে থাকা অঙ্গীকারনামা, যেখানে ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনে আইন, সংবিধান ও বিধির পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য জাতীয় সংসদই হবে মূল মঞ্চ। তিনি বলেন, আমরা একমত হয়েছি যে, সংসদ গঠনের দুই বছরের মধ্যে সব অঙ্গীকার বাস্তবায়িত হবে। আরও বলেন, এই সনদের চূড়ান্ত কপি প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ কমিশনের সব সদস্য এবং রাজনৈতিক নেতাদের স্বাক্ষরে প্রকাশিত হবে। এরপর কোনো রাজনৈতিক দল কি সাহস করবে একে ভাঙার? এর চেয়ে বড় কোনো সোশ্যাল অ্যাগ্রিমেন্ট হতে পারে না।

31 Jul 25 1NOJOR.COM

জুলাই সনদ আসলে একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা, যা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাতিকে একটি নতুন দিশা দেখাবে: সালাহউদ্দিন

জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কারের প্রস্তাবগুলোর আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবায়নযোগ্য হবে না। তাতে সই করবে না জামায়াত। তিনি বলেন, দীর্ঘ আলোচনায় যেসব সংস্কার প্রস্তাবে একমত হয়েছি, তা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন সম্ভব। কিন্তু মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে যে সনদের খসড়া পাঠানো হয়েছে, তা দেখে খুব হতাশ হয়েছি। সেখানে বলা হয়েছে, দুই বছরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়ন হবে। কিন্তু সরকারের মেয়াদ বা কমিশনের এখতিয়ার সম্পর্কিত কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। আরো বলেন, এই সরকার কি তাহলে দুই বছর ক্ষমতায় থাকতে চায়? যদি পরবর্তী সরকার এসব বাস্তবায়ন করে, তাহলে এতদিন আমরা যে পরিশ্রম করেছি, তা কি কেবল পরামর্শ দেওয়ার জন্যই ছিল? তিনি পূর্বের ইতিহাস টেনে বলেন, এবারও সনদের আইনি ভিত্তি দেওয়ার সুযোগ আছে।

31 Jul 25 1NOJOR.COM

সংস্কারের প্রস্তাবগুলোর আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবায়নযোগ্য হবে না। তাতে সই করবে না জামায়াত: তাহের

কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলি দূতাবাস বলেছে, ‘যেখানে কোনও জবাবদিহিমূলক সরকার নেই, কার্যকর প্রতিষ্ঠান নেই, বা মানবিক নেতৃত্ব নেই, সেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নৃশংসতা ও বর্বরতাকে পুরস্কৃত করা।’ এদিকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষার লক্ষ্যেই কানাডা জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে কানাডা আশা করছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগামী ২০২৬ সালে সাধারণ নির্বাচন আয়োজন করবে, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং নতুন ফিলিস্তিন রাষ্ট্রটি হবে নিরস্ত্রীকৃত।

31 Jul 25 1NOJOR.COM

কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইলি দূতাবাস। বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নৃশংসতা ও বর্বরতাকে পুরস্কৃত করা।

তেলআবিবে অবস্থিত বেন-গুরিয়ন বিমানবন্দরসহ দখলদার ইসরাইলের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মোট পাঁচটি ড্রোন ও একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। এ নিয়ে ইয়েমেনি বাহিনী জানায়, তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে। যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে। তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।

31 Jul 25 1NOJOR.COM

তেলআবিবে অবস্থিত বেন-গুরিয়ন বিমানবন্দরসহ দখলদার ইসরাইলের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে লন্ডনে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। নিহতদের স্মরণে এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়। শোকবার্তা পাঠানো দেশগুলোর মধ্যে রয়েছে, সৌদি আরব, তুরস্ক, কাতার, ভারত, পাকিস্তান, ব্রাজিল, স্পেন, শ্রীলঙ্কা, মাল্টা, হন্ডুরাস, পোল্যান্ড, হাঙ্গেরি, ট্রিনিদাদ ও টোবাগো, গুয়াতেমালা, গ্রিস, মেক্সিকো, আজারবাইজান, কলম্বিয়া, ঘানা, বাহরাইন, মালদ্বীপ, টোগো ও আলজেরিয়া। এছাড়াও, কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি-জেনারেল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও তাদের শোক ও সহমর্মিতা জানিয়েছে।

31 Jul 25 1NOJOR.COM

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে লন্ডনে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন।

সাতক্ষীরা-৪ আসনের সীমানা পরিবর্তনের খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামনগর উপজেলা বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, সীমানা পরিবর্তনের নামে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অপচেষ্টা চলছে। এতে জনগণের ভোটাধিকার খর্ব হবে। আরও বলেন, শ্যামনগর দেশের বৃহত্তম ও দুর্যোগপ্রবণ উপজেলা। অপরদিকে আশাশুনিও একই ধরনের দুর্বল অবকাঠামোর ভুক্তভোগী। ভৌগোলিক বিচ্ছিন্নতা ও যোগাযোগ সমস্যার কারণে দুটি উপজেলাকে এক আসনে আনা অযৌক্তিক ও জনবিরোধী। নেতারা অবিলম্বে খসড়া বাতিল করে পূর্বের সীমানা পুনর্বহালের দাবি জানান। অন্যথায় শুধু শ্যামনগর নিয়ে পৃথক আসন ঘোষণার দাবি তোলেন।

31 Jul 25 1NOJOR.COM

সাতক্ষীরা-৪ আসনের সীমানা পরিবর্তনের খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামনগর উপজেলা বিএনপি।

ফেনীর মুহুরি-কহুয়া, সিলোনীয়া ও কালিদাস পাহালিয়া নদীতে ৮৮০০ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প নিয়ে সম্ভাব্যতা সমীক্ষার খসড়া নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বচ্ছতা নিশ্চিত করা ও সেনাবাহিনীর সম্পৃক্ততা চাওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৪ হাজার হেক্টর জমি বন্যামুক্ত, ৮৮ লাখ ঘন মিটার পানি সংরক্ষণ সম্ভব হবে। এতে কৃষি, সেচ, জীবিকায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে।

ডাকসু নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি ১ম বর্ষ থেকে বৈধ সিট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাইলে তার প্যানেলে যোগদানে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ব্যতীত এখানকার সমস্যাগুলো সমাধান করা খুবই কঠিন, আর সে পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সংগঠিত ও লেজটিমেট একটি বডি, যেটি কেবল ছাত্র সংসদ। আরো বলেন, এই ছাত্র সংসদে শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায়, যারা কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না, শিক্ষার গুণগত মান ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

31 Jul 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

ওমানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ আরও এক দফা বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এর মধ্যে কেউ নিজ উদ্যোগে বৈধতার জন্য যোগাযোগ করলে কোনো জরিমানা দিতে হবে না। যাদের বৈধ কাগজ নেই, তারা যেন অবশ্যই এই সুযোগ গ্রহণ করেন। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।

31 Jul 25 1NOJOR.COM

ওমানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ আরও এক দফা বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে: আসিফ নজরুল

বাংলাদেশ পুলিশ ও রয়্যাল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচারের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একমত হয়েছে। বুধবার ঢাকায় এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ রাযাক। বৈঠকে উভয় পক্ষ যথাসময়ে তথ্য ও গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

31 Jul 25 1NOJOR.COM

বাংলাদেশ পুলিশ ও রয়্যাল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচারের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একমত হয়েছে।

কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। ২৬ জুন রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক হলেন- সোহেল রানা ও শাহজাহান। বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে। উপসহকারী কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধ জামিন অযোগ্য হওয়ায় তাদের কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি।

31 Jul 25 1NOJOR.COM

কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনকে জনসংখ্যার ঘনত্বের আনুপাতিক হিসাবে বাড়িয়ে ৬টি আসন করা হয়েছে। সর্বশেষ আদমশুমারী অনুসারে ও জনসংখ্যার ঘনত্বের আনুপাতিক হিসাবে গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। একারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। পুনঃনির্ধারিত নতুন ৬ আসনের এলাকাগুলো হলো গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানার সবগুলো ওয়ার্ড, পূবাইল থানার ৪টি ওয়ার্ড ৩৯, ৪০, ৪১ ও ৪২ নাম্বার ওয়ার্ড এবং গাছা থানার ৭টি ওয়ার্ডের ৫টি যথাক্রমে ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড। বাকি ৩২ ও ৩৩ নাম্বার ওয়ার্ড গাজীপুর ২ আসনে সংযুক্ত হয়েছে। অর্থাৎ গাজীপুর ৫ আসন থেকে পূবাইল থানার ৪টি ওয়ার্ডকে কর্তন করে নতুন ৬ আসনে সংযুক্ত করা হয়েছে। এতে বিএনপি ও জামায়াত সন্তুষ্ট।

31 Jul 25 1NOJOR.COM

গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনকে জনসংখ্যার ঘনত্বের আনুপাতিক হিসাবে বাড়িয়ে ৬টি আসন করা হয়েছে। এতে বিএনপি ও জামায়াত সন্তুষ্ট।

অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন সিপিডি'র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তাও চিন্তা করতে হবে। বিশেষ করে যেসব সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। এখন এক্সিট পলিসি ও অর্জনের স্পষ্ট ঘোষণা দেওয়ার সময় এসেছে। ভট্টাচার্য বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনের অতিরিক্ত কিছু নয়, আবার প্রয়োজনের কমও নয়, এমন ভারসাম্যপূর্ণ সংস্কার নীতিই গ্রহণযোগ্য। নইলে আমরা আবারও অসংস্কার প্রক্রিয়ায় ফিরে যাব।’ এই সময় তিনি পূর্বের সরকারগুলোর সংস্কারের বৈধতার পদ্ধতি তুলে ধরেন, বলেন, পরবর্তী সরকার বৈধতা দেবে কিনা, এ নিয়ে চিন্তা দরকার। ওখানে বিএনপি নেতা মঈন খান বলেন, সংস্কার নির্বাচিত সরকারের কাজ, অন্তবর্তী সরকার কেবল অত্যাবশ্যকীয় সংস্কার করবে।

31 Jul 25 1NOJOR.COM

যেসব সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। এখন এক্সিট পলিসি ও অর্জনের স্পষ্ট ঘোষণা দেওয়ার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মিয়ানমারের আরাকান আর্মি ২০২৩ সালের নভেম্বর থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর নিপীড়ন বাড়িয়েছে। তারা কঠোর চলাচল বিধিনিষেধ আরোপ, বাড়ি লুটপাট, জোরপূর্বক শ্রম, আটক ও নির্যাতন এবং জোরপূর্বক বাহিনীতে নেওয়ার কার্যক্রম চালাচ্ছে। ন্যায্য শাসনের প্রতিশ্রুতি সত্ত্বেও রোহিঙ্গারা আরও বেশি সহিংসতার শিকার হচ্ছেন। খাদ্য সংকট ও জমি দখল পরিস্থিতি আরও খারাপ করেছে। ২০২৪ সালের মে থেকে বাংলাদেশে ১২০,০০০ এর বেশি নতুন রোহিঙ্গা শরণার্থী এসেছে। এইচআরডব্লিউ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরাপদ প্রত্যাবাসনের জন্য আহ্বান জানায়।

ঘোষিত "জুলাই ঘোষণাপত্র ও সনদ" ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ না হলে ১ আগস্ট বিকাল ৩টায় ঢাকার শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, ফাঁস হওয়া খসড়া সনদে জাতির সংগ্রাম ও আত্মত্যাগের প্রকৃত প্রতিফলন নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন, শ্রমজীবী মানুষ ও প্রান্তিক জনগণের লড়াইসহ নানা ঐতিহাসিক ঘটনা খসড়ায় উপেক্ষিত। এসব অন্তর্ভুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের মানুষকে শাহবাগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঝিনাইদহে বিসিআইসির সার ডিলারদের তথ্য যাচাই শুরু হয়েছে, কারণ পলাতক ও নিষ্ক্রিয় ডিলারদের নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা দেখা দিয়েছে। ৬৭টি লাইসেন্সের মধ্যে ৫০টির বেশি আওয়ামী লীগ নেতা বা তাদের পরিবারের সদস্যদের নামে। অনেকেই মামলার আসামি বা নিজেরা ডিলারশিপ পরিচালনা করেন না, যা কৃষি মৌসুমে অনিয়মের আশঙ্কা তৈরি করছে। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে। রাজনৈতিক প্রভাব ও নীতিমালার ব্যত্যয়ে সার বণ্টনে অনিয়ম ও অপব্যবহারের আশঙ্কা করছে প্রশাসন।

আলোচিত ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আসামি পক্ষের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে শফিউর রহমান ফারাবীর আপিল শুনানির জন্য গ্রহন করেছিলেন হাইকোর্ট। এখন তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। এই মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। সে চার আসামির কেউই তাদের জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করেননি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এছাড়া ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি এ মামলায় কারাবন্দি। এসব যুক্তি তুলে ধরে জামিন চাওয়া হলে আদালত জামিন দেন।

31 Jul 25 1NOJOR.COM

আলোচিত ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রাবি ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, রাবি ভিসি সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর প্রতারণা করেছেন। তিনি প্রশাসনে বসে তথাকথিত কিছু ছাত্রদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে চাঁদার নামে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কিনা—সেই প্রশ্ন রেখে গেলাম প্রশাসনের কাছে। এক মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, ভিসি কত টাকা কমিশন খেয়ে চাঁদার সুপারিশ করেছেন এই প্রশ্ন শিক্ষার্থীদের। যদি তা সত্য হয়, তবে তার চেয়ার ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। রাহী আরও বলেন, ভিসি স্যারকে ব্যাখ্যা করতে হবে, তিনি কি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বসেছেন, নাকি তথাকথিত ছাত্রনেতাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে? আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে মহড়া দিয়ে রুয়ার মতো রাকসু দখল করে নেবে, তাহলে তাদের বলব—চোখে একটু পানি দেন। প্রহসনমূলক রাকসু নির্বাচন ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা হতে দেবে না।

31 Jul 25 1NOJOR.COM

রাবি ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, রাবি ভিসি সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর প্রতারণা করেছেন।

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে, তখনই কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দাঁড় করিয়ে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, জামায়াতে ইসলামের বন্ধুরা এক সময় আমাদের পাশে ছিলেন। যখন বাংলাদেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়, তখনই নানা বাহানায় নির্বাচনের বিরোধিতা করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কেউ বলছে পিআর দরকার, কেউ বলছে সংবিধান সংশোধন ছাড়া নির্বাচনে যাবে না। এইসব অজুহাত ভিত্তিহীন। ফারুক বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান ভালো উদ্যোগ, কিন্তু ২ হাজার কোটি টাকার চাঁদাবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। আরো বলেন, মানুষ প্রশ্ন করছে—নির্বাচনের তারিখ কবে? শাহাবুদ্দিন আহমেদ মাত্র তিন মাসের মধ্যে এরশাদের ১০ বছরের দমন-পীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন, অথচ আজ ১১ মাস পেরিয়ে গেছে, কোনো নির্বাচন নেই। তিনি বলেন, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমান, চাঁদাবাজদের ধরুন, আইন-শৃঙ্খলা ঠিক রাখুন এবং দ্রুত নির্বাচনের তফশিল ঘোষণা করুন।

31 Jul 25 1NOJOR.COM

তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে, তখনই কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দাঁড় করিয়ে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: ফারুক

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

31 Jul 25 1NOJOR.COM

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।

ক্ষমতা অপব্যবহার করে ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার আসামিরা পরস্পর যোগসাজশে কাগুজে প্রতিষ্ঠান রিলায়েবল ট্রেডিংয়ের নামে জাল নথিপত্রে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ১৫ কোটি টাকার ঋণ অনুমোদন করে আত্মসাৎ করেন। বুধবার মামলাটি করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

31 Jul 25 1NOJOR.COM

ক্ষমতা অপব্যবহার করে ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৩৯ জন মারা গেছেন জুলাইয়ের ৩০ দিনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন রোগী। নতুন আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৭০২ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর তথ্য দেয়। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকে হাসপাতালে ভর্তি হন না।অনেকে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে যান। ফলে বিভিন্ন ল্যাবরেটরি বা ক্লিনিকে পরীক্ষা করে যাদের ডেঙ্গু পজেটিভ শনাক্ত হচ্ছে, সেই তথ্য দিতে পারছে না সরকারের স্বাস্থ্য বিভাগ।

31 Jul 25 1NOJOR.COM

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮১ জনের মৃত্যু হলো।

ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে। এ নিয়ে শিবিরের ঢাবি শাখার সভাপতি এসএম ফরহাদ বলেন, ২০২৪ সালের জুলাই মাসে যে গণজাগরণ ও ছাত্র প্রতিরোধ সংগঠিত হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক। সেই স্মৃতিকে ধারণ ও ভবিষ্যতের পথরেখা নির্ধারণের উদ্দেশ্যে এ আয়োজনে আমরা শিল্প, সংস্কৃতি, স্মৃতি ও রাজনৈতিক ভাবনার একত্রে সমাবেশ ঘটাবো। আরও জানান, এই আয়োজনের মাধ্যমে ‘জুলাই বিপ্লব’-এর তাৎপর্য তুলে ধরা, শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা এবং প্রতিরোধ চেতনা পুনর্জাগরণের প্রয়াস থাকবে। পাশাপাশি ছাত্ররাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গণআলোচনাও হবে কর্মসূচির অন্যতম অনুষঙ্গ।

31 Jul 25 1NOJOR.COM

ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব। সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। তিনি নরসিংদীতে বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোঠা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা সংগঠিত হয়ে আপনাদের দাবি আদায় করে ছাড়ব। এনসিপির আহ্বায়ক বলেন, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদের রাজপথে নামতে হচ্ছে। তিনি বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হব। আমরা বিশ্বাস করি, নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারব।

31 Jul 25 1NOJOR.COM

বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব। সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে: নাহিদ ইসলাম

জুলাই ঐক্য বলেছে, জাতীয় প্রেস ক্লাব আবারও একদলীয় স্বৈরাচার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। প্রেস ক্লাব যদি একদলীয় নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে গণমাধ্যম নতুন করে আরেকটি ফ্যাসিবাদের জন্ম দেবে এবং বাংলাদেশ আবারও পথ হারাবে। এক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে দেশের অধিকাংশ গণমাধ্যম এবং কিছু সাংবাদিক সংগঠন ছিল দুঃশাসনের পাহারাদার। শেখ হাসিনা যখন গণহত্যা চালাচ্ছিল, তখন জাতীয় প্রেস ক্লাবের কিছু সাংবাদিক নেতা সেই নির্যাতনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার না হওয়ায় এবং আগের দমনমূলক শক্তিরাই অবস্থান ধরে রাখছে। বিবৃতিতে বলা হয়, প্রেস ক্লাব যেন দলীয় রাজনীতির ব্যানারে অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকে অথবা ১ আগস্টের অনুষ্ঠানসহ ভবিষ্যতের সব আয়োজনেই যেন জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজনদের উপস্থিতি নিশ্চিত করা হয়।

31 Jul 25 1NOJOR.COM

জাতীয় প্রেস ক্লাব আবারও একদলীয় স্বৈরাচার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। প্রেস ক্লাব যদি একদলীয় নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে গণমাধ্যম নতুন করে আরেকটি ফ্যাসিবাদের জন্ম দেবে এবং বাংলাদেশ আবারও পথ হারাবে: জুলাই ঐক্য

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীদের সংরক্ষিত ৫০ আসন ঠিক রেখে সংসদের ৭ শতাংশ আসনে সরাসরি নির্বাচনের জন্য নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাজনৈতিক দলকে ২১ আসনে নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। তবে সংবিধান সংস্কার কমিশন ১০০ আসনে সরাসরি নারীদের নির্বাচনের প্রস্তাব দিয়েছে। এনসিপিও ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের ১০০ আসনে সরাসরি ভোটের কথা বলেছে। তবে জামায়াতসহ ইসলামি দলগুলো সংখ্যানুপাতিক হারে ১০০ আসনে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। বিএনপিসহ সমমনারা বিদ্যমান পদ্ধতিতে ১০০ সংরক্ষিত আসনের প্রস্তাব দেয়। এছাড়া ২৭ জুলাই সালাহউদ্দিন আহমেদ বিদ্যমান ৫০ সংরক্ষিত আসন বহাল রাখার পাশাপাশি ৫ শতাংশ আসনে নারী প্রার্থী করার প্রস্তাব করেন।

30 Jul 25 1NOJOR.COM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীদের সংরক্ষিত ৫০ আসন ঠিক রেখে সংসদের ৭ শতাংশ আসনে সরাসরি নির্বাচনের জন্য নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

চুনারুঘাটের সাতছড়ি চা বাগানের শ্রমিকরা ৩০ জুলাই মানববন্ধন ও সমাবেশ করেন এনটিসি চা বাগান নিয়ে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রের প্রতিবাদে। শ্রমিকদের দাবি, নতুন ব্যবস্থাপনায় বাগান ঘুরে দাঁড়ালেও একটি মহল তা ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা দোষীদের বিচারের দাবি জানান। শ্রমিকরা জানান, আগের দুর্নীতি ও বেতন বন্ধের সমস্যা থাকলেও ৫ আগস্টের পর নিয়মিত বেতন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি এখন ভালো।

পটুয়াখালী শহরে ১৭,১৮৮ মিটার ড্রেন নির্মাণের প্রকল্প শুরু হয়েছিল জুন ২০২৩ এ, যা ৯৬ কোটি টাকায় সম্পন্ন হওয়ার কথা ছিল ডিসেম্বর ২০২৪ এ। প্রকল্প অসম্পূর্ণ থাকায় বৃষ্টি ও জোয়ারের সময় জলাবদ্ধতা প্রবল হয়েছে। নতুন ও পুরনো ড্রেনের সমন্বয়হীনতা, অবরুদ্ধ নালা এবং অসমাপ্ত সড়ক মেরামত পরিস্থিতি আরও খারাপ করেছে। এলাকাবাসী জলমগ্ন রাস্তা ও বাড়ির কথা জানায়, প্রশাসন বিলম্ব স্বীকার করে পানি নিষ্কাশনের জন্য পাম্প ব্যবস্থার প্রয়োজনীয়তা জানিয়েছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গভীর সমুদ্র মাছ আহরণের কার্যক্রম জোরদার ও খাতটি আধুনিকায়নের জন্য আহ্বান জানিয়েছেন। বঙ্গোপসাগরে সঠিক জরিপের গুরুত্ব উল্লেখ করে তিনি জাপান ও থাইল্যান্ডের অভিজ্ঞতা নেওয়ার প্রস্তাব দিয়েছেন। খাদ্য ও ভ্যাকসিন স্থানীয় উৎপাদন করে খরচ কমিয়ে আত্মনির্ভরশীল হওয়ার উপর জোর দিয়েছেন। এছাড়া গবেষণা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মাছ ধরার বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি-সি সদস্যপদের জন্য ২০২৬-২৭ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছে। নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জিবুতিসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের সমর্থন চেয়েছেন। বাংলাদেশের উন্নত মেরিটাইম ও জাহাজ নির্মাণ শিল্প তুলে ধরে জিবুতির রাষ্ট্রদূতকে দ্বিপাক্ষিক সহযোগিতায় আমন্ত্রণ জানান। উভয় পক্ষ ব্যবসা, নৌপরিবহন ও মেরিটাইম খাতে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে ও একে অপরের সমুদ্রবন্দর ও শিপইয়ার্ড পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ পুলিশ ও রয়্যাল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয় ৩০ জুলাই বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে, যা নেতৃত্ব দেন আইজিপি বাহারুল আলম ও মালয়েশিয়ার কাউন্টার টেররিজম ইউনিট প্রধান আজমান বিন আব্দ. রাযাক। উভয় পক্ষ তথ্য বিনিময় ও পারস্পরিক সমর্থনে গুরুত্বারোপ করে। উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

২৭৫ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ৩০ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ইউনিটটি জাতীয় গ্রিডে ১৫০-১৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ২১ জুলাই সার্ভেয়ার ত্রুটির কারণে বন্ধ থাকা ইউনিটটি পুনরায় কাজ শুরু করেছে। এই পুনঃশুরু দেশের বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আনবে।

বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ১৬ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ওষুধ শিল্পের রফতানি বাড়ানোর লক্ষ্যে কাজ করবে এই কমিটি। নীতিগত সহায়তা নির্ধারণ, কর্মপরিকল্পনা প্রণয়ন, অগ্রগতি মূল্যায়ন ও বাস্তবায়ন নিশ্চিত করাই কমিটির দায়িত্ব, যেখানে ২০২৬ সালের পর আর সাবসিডি বা নগদ সহায়তা দেয়া হবে না।

চীনা পোশাক প্রস্তুতকারক হন্ডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪১.৩৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ৩০ জুলাই চুক্তি অনুসারে, প্রতিষ্ঠানটি বছরে ৭২.১ মিলিয়ন পিস বিভিন্ন পোশাক উৎপাদন করবে, যার মধ্যে টি-শার্ট, স্যুট ও শিশুদের পোশাক রয়েছে এবং ১০ হাজারেরও বেশি বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজা পুরো সহযোগিতার আশ্বাস দেয় এবং দক্ষ শ্রমিকদের প্রশংসা করে। হন্ডা উন্নত প্রযুক্তি ও স্থানীয় টিম তৈরি করবে যা বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ গড়বে।

পরিবেশ অধিদপ্তর নদী ও খাল দূষণের অভিযোগে গাজীপুরের ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বেশিরভাগ কারখানায় তরল বর্জ্য পরিশোধনের ব্যবস্থা ছিল না বা চালু রাখা হয়নি, যা সরাসরি পানি দূষণের কারণ হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় বিদ্যুৎ ও গ্যাস সংস্থার সহযোগিতায় পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত, চাকরিচ্যুত এবং সোর্সরা র‌্যাব, ডিবি ও সেনাসদস্য পরিচয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ছিনতাই, অপহরণ ও অর্থ আদায়ের মতো অপরাধের ঘটনা বেড়েছে। রাজধানীতে এই ধরনের অনেক মামলা দাখিল হয়েছে এবং বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। বিশেষজ্ঞরা আরও কঠোর নজরদারি ও কঠোর শাস্তির প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সন্দেহজনক কার্যকলাপ দ্রুত জানাতে আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক আগামীকাল ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে। গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকের সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বিবৃতি প্রদান করবেন। ঘোষণায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তথ্য জানানো হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ও ব্যাংকের প্রধান অর্থনীতিবিদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। গত ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনারি এনজিওগ্রাফি পরীক্ষা শেষে চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দেন এবং আগামী সপ্তাহে সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদেশে চিকিৎসার প্রস্তাব পেলেও তিনি দেশের মধ্যেই সার্জারি করাবেন বলে জানিয়েছেন। ১৯ জুলাই জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে ভর্তি হওয়ার পর থেকে তিনি ফলোআপ চিকিৎসা নিচ্ছেন।

জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে, যা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ২৬ দফার এ দলিলটিতে ফ্যাসিবাদ, দুর্নীতি ও একনায়কত্বের বিরুদ্ধে জনগণের সংগ্রাম, বিচার দাবিসহ একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের কথা উল্লেখ আছে এবং একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশের অভিপ্রায় প্রকাশ পেয়েছে।

আগামী দিনে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ব্যবস্থার হালনাগাদ, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু ও রিমোট অ্যাক্সেস সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক সিকিউরিটি অপারেশন সেন্টার চালু এবং ডেটার ব্যাকআপ রাখতে বলা হয়েছে। সন্দেহজনক কার্যকলাপ হলে তাৎক্ষণিক রিপোর্ট করতে হবে। ব্যবসা সচল রাখতে বিজনেস কন্টিনিউটি ও ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদের পরামর্শও দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, ছোট ও মাঝারি মাত্রার সাইবার হামলা হতে পারে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে ব্রাজিল ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে। জাতিসংঘ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, ব্রাজিল সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করবে এবং পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি হওয়া পণ্যের তদন্ত করবে। তিনি জবাবদিহিতার ওপর জোর দেন। এরই মধ্যে ব্রাজিল তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলাকে সমর্থন দিচ্ছে।

রাশিয়ায় শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি জাপানের উত্তরে আঘাত হেনেছে। টোকিও ও উপকূলীয় এলাকাসহ প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। প্রথম ঢেউ হোক্কাইডোতে প্রায় ৩০ সেন্টিমিটার উচ্চতার আঘাত করেছে, তবে সতর্কতা জানানো হয়েছে ঢেউ ৩ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেন্ডাই বিমানবন্দর ও ফেরি সেবা বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ আফটারশক নজরদারি করছে এবং ক্ষতির পরিমাণ যাচাই করছে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশের চারটি মন্ত্রণালয়ের প্রায় ৬০টি উন্নয়ন প্রকল্প ফেলে উধাও হয়েছেন শতাধিক ঠিকাদার। তারা সরকারি কর্মকর্তাদের সহায়তায় প্রায় ১,৫০০ কোটি টাকা তুলে নিয়েছেন। তিস্তা সেচ প্রকল্প ও আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কসহ গুরুত্বপূর্ণ কাজগুলো দীর্ঘদিন ধরে বন্ধ। রাজনৈতিক পরিবর্তনের এক বছর পরও অন্তর্বর্তী সরকার এসব প্রকল্প চালু করতে ব্যর্থ। উন্নয়ন খাতে দুর্নীতি, দলীয় সুবিধাভোগী ও অদক্ষ ঠিকাদারদের দাপট প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, আর জবাবদিহিতা নেই বললেই চলে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার বাণিজ্য আলোচনায় বাংলাদেশকে শুল্ক কমানোর ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উল্লেখ করেছেন, বাংলাদেশের পণ্যে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের আশা করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ পালটা শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল। বাংলাদেশ আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর মাধ্যমে এর বিরোধিতা করছে এবং আলোচনার মাধ্যমে ভালো ফলাফল পাওয়ার চেষ্টা করছে।

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে স্থানীয় সময় দুপুর ২টায়। এর আগে ১২টা ৩০ মিনিটে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়, যা চলবে বিকেল ৫টা ৩০ পর্যন্ত। আগামীকাল সকালে আলোচনা আবার শুরু হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। পুরো আলোচনার সমন্বয় করছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের ব্যক্তিগত সহকারী মো. আলী আফরোজকে অপসারণ করেছে সরকার। এর আগে ছাত্রদের দাবির মুখে সচিবকে প্রত্যাহার করা হয়। আফরোজকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে এবং ৪ আগস্টের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। এর আগে আরও দুই কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরানো হয়, যারা দীর্ঘদিন ধরে একই দপ্তরে থেকে প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় ছিলেন।

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পরবর্তীতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে বদলিকৃত ধনঞ্জয় কুমার দাসকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ৩ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলেও তিনি যোগদান করেননি। সরকারি বিধি অনুযায়ী তার এই অনুপস্থিতিকে 'পলায়ন' হিসেবে গণ্য করা হয় এবং তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। কোনো জবাব না দেওয়ায় সরকারি কর্মকমিশনের সুপারিশে জনস্বার্থে তাকে বরখাস্ত করা হয়।

প্রায় চার দশক পর ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন দুই বাংলাদেশি সাঁতারু — কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল ও পাবনার মাহফিজুর রহমান সাগর। যুক্তরাজ্যে দশ দিনের প্রশিক্ষণের পর মঙ্গলবার তাঁরা ১২ ঘণ্টা সাঁতরে চ্যানেলটি পাড়ি দেন। ১৯৮৭ সালে মোশাররফ হোসেনের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি এই সাফল্য অর্জন করলেন। এর আগে ১৯৫৮-৬১ সালে ছয়বার চ্যানেল অতিক্রম করেছিলেন এশিয়ার প্রথম সাঁতারু ব্রজেন দাস এবং ১৯৬৫ সালে সাঁতার কাটেন আবদুল মালেক।

এক আদালতে জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যারিস্টার আরমানকে গোপনে টিএফআই সেলে আটক করা হয় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকির নির্দেশে। তিনি বলেন, অনেক গুম ও অবৈধ আটক গোয়েন্দা সংস্থার মাধ্যমে করা হতো, যার বেশিরভাগই তার অজানা থাকত। আরমানের আটক সম্পর্কে তিনি জানলেও কোনো পদক্ষেপ নেননি, কারণ উচ্চপর্যায়ের চাপ ও নির্দেশনা পুলিশ কমান্ড চেইন উপেক্ষা করেই বাস্তবায়ন করা হতো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা দিয়েছেন যে ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর মার্কিন বাজারে ২৫% শুল্ক আরোপ করা হবে। ভারতকে ‘বন্ধুরাষ্ট্র’ উল্লেখ করার পাশাপাশি তিনি রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মার্কিন পণ্যের ওপর ভারতীয় শুল্কের উচ্চতা এই সিদ্ধান্তের কারণ হিসেবে দেখিয়েছেন। এছাড়াও তিনি ভারতকে অতিরিক্ত একটি জরিমানা আরোপের কথাও উল্লেখ করেছেন, কিন্তু বিস্তারিত জানাননি।

নারায়ণগঞ্জে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিক্ষোভ করেছেন সরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ সীমাবদ্ধ রাখার জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে। এতে বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিওভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাদ পড়েছে এবং তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। সংগঠনগুলো প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে সকল প্রাথমিক শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের আন্দামান অঞ্চলের পোর্ট ব্লেয়ারের কাছে দেড় ঘণ্টার মধ্যে চারটি ভূমিকম্প আঘাত হানে, যার প্রত্যেকটির মাত্রা ছিল ৪-এর ওপরে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.০, যা ১০ কিলোমিটার গভীরে হয়েছিল, এরপর আরও তিনটি ভূমিকম্প হয়, যার মাত্রা ৪.৬ থেকে ৫.০ পর্যন্ত ছিল। কোনো হতাহতের খবর বা সুনামি সতর্কতা নেই। অন্যদিকে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যা প্যাসিফিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের অফিসিয়াল তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে। যাদের আন্দোলনে সরাসরি সম্পৃক্ততা ছিল না, তাদের নাম শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সরকার এই তথ্য সংশোধনের জন্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যাচাই-বাছাই করছে। একই সাথে আহতদের মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। জুলাইয়ের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণের জন্য এই কাজগুলো চলছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে যে, একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্ট্রার করতে হবে। আগে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন সম্ভব ছিল, তবে আন্তর্জাতিক মান ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সীমা কমিয়ে ১০ করা হয়েছে। গ্রাহকরা *১৬০০১# ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য জানতে পারবেন। প্রায় ২৬ লাখ গ্রাহক মোট ৬৭ লাখ সিম বাতিল করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাজনৈতিক দলগুলো একমত হওয়া সংস্কার প্রস্তাবগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে গুণগত পরিবর্তন সম্ভব। তিনি খসড়া সনদে সময়সীমা ও আইনি ভিত্তি না থাকায় হতাশা প্রকাশ করেছেন। তাহের আইনি বাধ্যবাধকতা সম্পন্ন সংস্কারের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, তা না হলে প্রস্তাবগুলো শুধুই প্রতীকী থাকবে। তিনি আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষের দিকে পৌঁছেছে, তবে কিছু মৌলিক বিষয়ে এখনও মতপার্থক্য বিদ্যমান। র‌্যাংকিং পদ্ধতি নয়, সমাধান না হলে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা করতে চায় বিএনপি। অন্যদিকে জামায়াত ও এনসিপি বিএনপির কিছু প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে এবং জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ ও ঝুঁকিপূর্ণ বলছে। আইনগত কাঠামো ও সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও বিতর্ক চলছে। কমিশন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সম্মতিপ্রাপ্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে সনদ চূড়ান্ত করার পরিকল্পনা করছে।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় একটি পার্শ্ববর্তী দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোপন চুক্তি হয়েছে, যেখানে মন্ত্রণালয়ের কেউ উপস্থিত ছিলেন না। গত ১৭ বছর রাজনীতি-নির্ভর শাসন, গুম-খুন ও বিচারহীনতার জন্য সমালোচনা করে তিনি বলেন, নাগরিকদের অধিকার ফিরিয়ে আনায় তরুণরা ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিরপেক্ষতা জরুরি উল্লেখ করে শিক্ষার মান উন্নয়ন ও সঠিক বই সরবরাহের কাজ চলছে। মন্তব্যগুলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জানানো হয়।

রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছে। ফ্রেঞ্চ পলিনেশিয়ার মার্কেসাস দ্বীপপুঞ্জে ১৩ ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কলম্বিয়াও তাদের প্রশান্ত উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ঢেউ পৌঁছেছে, কিন্তু এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। হাওয়াই ও গুয়ামের জন্য সতর্কতা কমানো হয়েছে।

ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশারকে মানিলন্ডারিং মামলায় ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ১৪ জুলাই ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ভুয়া বিদেশি শিক্ষার প্রতারণার মাধ্যমে তিনি ও তার সহযোগীরা ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে ৫৩ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গুলশান থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।

তাবলিগ জামায়াতের সাদ ও জুবায়ের গ্রুপের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে সাত সদস্যের কমিটি গঠন করছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটিতে উভয় গ্রুপের দুজন করে প্রতিনিধি থাকবেন। সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে উভয় পক্ষের নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই কমিটির মূল লক্ষ্য। কমিটি দ্বন্দ্ব নিরসন ও দলীয় ঐক্য রক্ষায় কাজ করবে।

রংপুরের ডালিয়া পয়েন্টে ভারতের গজলডোবার ব্যারেজ থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে উঠে গেছে, যা এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি করেছে। শত শত পরিবার পানিবন্দী, রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত। কৃষকরা খরা ও বন্যার দ্বৈত সংকটে পড়ে ভারতীয় পানির একতরফা ব্যবস্থাপনার জন্য অভিযোগ করেন। স্থানীয় নেতারা দুই দেশের মধ্যে একটি টেকসই ও ন্যায্য পানি বণ্টন চুক্তির প্রয়োজনীয়তা জানান।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ আবেদন বিষয়ে রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ৬ আগস্ট। ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে প্রশাসনিক কর্মকর্তাদের উপরে সংবিধানিক পদধারীদের স্থান না দেওয়ায় এই মামলা শুরু হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন রিটটি দায়ের করে, পরে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও এতে যুক্ত হন। এর আগে আপিল বিভাগ হাইকোর্টের রায় আংশিক সংশোধন করেছিল, যার পরিপ্রেক্ষিতে এই রিভিউ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প বলেন, সহিংসতা উসকে দেওয়া ও জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নেদারল্যান্ডসে আর স্বাগত জানানো হবে না। তিনি বলেন, তাদের আচরণ শান্তি প্রতিষ্ঠার যেকোনো ধরনের সম্ভাবনাকে বিপন্ন করে এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন ঘটায়। এর প্রতিক্রিয়ায় উগ্রবাদী মন্ত্রী বেন-গভির বলেন, আমাকে যদি পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয়, তবু আমি দেশের জন্য কাজ করে যাব। এছাড়া ডাচ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নেদারল্যান্ডস সরকার ইসরাইলের সামরিক সরঞ্জাম কিংবা দ্বৈত ব্যবহারের পণ্যের ১১টি রপ্তানি লাইসেন্স বাতিল করেছে। তবে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার উপাদান-সম্পর্কিত দুটি লাইসেন্স অনুমোদন করা হয়েছে। ইসরাইলের রাষ্ট্রদূতকে জরুরি আলোচনার জন্য তলব করা হবে।

30 Jul 25 1NOJOR.COM

সহিংসতা উসকে দেওয়া ও জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নেদারল্যান্ডসে আর স্বাগত জানানো হবে না: ডাচ পররাষ্ট্রমন্ত্রী

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ‘আজকের মধ্যে আমরা ঐকমত্যের ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব। আশা করছি, আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলের কাছে তুলে দিতে পারব।’ তিনি বলেন, মঙ্গলবার অধিবেশনে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা শুরু হলেও তা শেষ হয়নি। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ক আলোচনা এখনো হয়নি। আরো বলেন, প্রাথমিক আলোচনাকালে প্রত্যেকটি দলই নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের জন্য সংবিধানের দ্বিতীয় ও প্রধানত তৃতীয় বিভাগে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন ও পরিমার্জনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিলেন। সেই সময় কমিশনের পক্ষ থেকে যে পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছিল সে পাঁচটি ব্যাপারে ঐকমত্য হয়নি।

30 Jul 25 1NOJOR.COM

আজকের মধ্যে আমরা ঐকমত্যের ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব: আলী রীয়াজ

মাল্টা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এটি নিশ্চিত করেছেন। ক্রমবর্ধমান দেশীয় চাপ এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে যুক্তরাজ্য ও ফ্রান্সও একই পরিকল্পনার কথা জানিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, ইসরাইল শর্ত পূরণ করতে ব্যর্থ হলে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

গণঅভ্যুত্থান দিবস উদযাপন নিয়ে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আরো বলেন, দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি তাদের নিজস্ব বিষয়। যে কোনো সময় নিরাপত্তার জন্য ডিএমপি এমন অভিযান চালাতে পারে। রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

30 Jul 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থান দিবস উদযাপন নিয়ে কোনো নাশকতার শঙ্কা নেই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতোমধ্যে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। ট্যারিফ পলিসি ২০২৩ এর বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। সভায় তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যায়ন করিনি।' এ সময় চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি পৃথক বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দিয়ে তিনি বলেন, যেসব নীতিমালা-আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে হবে।

30 Jul 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে।

চলমান সংঘাতের অবসান ঘটাতে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার, মিসরসহ ১৭টি দেশ। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে দেয়া এক যৌথ ঘোষণায় হামাসকে অস্ত্র হস্তান্তরের আহ্বান জানানো হয়, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রচেষ্টার অংশ। বিবৃতিতে সহিংসতা ও দখলদারিত্ব বন্ধ করে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হয় এবং যুদ্ধোত্তর গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিরক্ষী মিশন প্রস্তাব করা হয়।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসনসংখ্যা একটি কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় একটি আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়। আরো বলেন, আমাদের ভোটার সংখ্যার ভিত্তিতে কমিটি এভারেজ আসনভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন। সেটি হলো ৪ লাখ ২০ হাজার সামথিং, অর্থাৎ ৩০০ আসনের এবার ভোটার সংখ্যা হলো ৪ লাখ ২০ হাজার। ইসি বলেন, দেখা গেছে ৪ লাখ ২০ হাজার এর ওপরের যেই আসনগুলো বা জেলাগুলো সেগুলোতে যদি একটা আসন আমরা বাড়াই শুধুমাত্র গাজীপুর জেলায় এই এভারেজের ওপরে থাকে।শুধুমাত্র দেখা গেছে, বাগেরহাটেরটা কমাই তাহলে মোটামুটিভাবে এভারেজের কাছাকাছি থাকে।

30 Jul 25 1NOJOR.COM

বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসনসংখ্যা একটি কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। গাজীপুরে ভোটার বেশি হওয়ায় একটি আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে: ইসি

ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত টিকে আছে। তাদের সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে না সরালে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি বলেন, জুলাই বিপ্লবে আমাদের একজন সংস্কৃতি কর্মী শহীদ হয়েছেন, তিনি ছিলেন উচ্চারণ শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহির। আরো বলেন, গত এক বছরে আমাদের উচিত ছিল জুলাই বিপ্লবকে ঘিরে একাডেমিক ও সাংস্কৃতিকভাবে ব্যাপক কার্যক্রম চালানো। কিন্তু সেই জায়গায় এখনো অনেক গ্যাপ রয়ে গেছে। সাদিক কায়েম বলেন, আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তাই এবার ‘জুলাই জাগরণ ও কালচারাল ফেস্ট’ আয়োজন করেছি। গত ১৬ বছরে খুনি হাসিনা বাংলাদেশে যে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সবই এতে উঠে আসবে।

30 Jul 25 1NOJOR.COM

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত টিকে আছে: সাদিক কায়েম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করবে ইসরাইল, কারণ হামাস সহায়তা চুরি করে বলে তিনি অভিযোগ করেন। সমালোচকরা বলছেন, এতে ইসরাইলি নিয়ন্ত্রণ আরও জোরদার হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকিতে পড়বে। ট্রাম্প ইসরাইলি সেনাদের বিতর্কিত ভূমিকা উপেক্ষা করে তেলআবিবের ওপর আস্থা প্রকাশ করেন। জাতিসংঘের মাধ্যমে ত্রাণ বিতরণে যুক্তরাষ্ট্র এখনো সমর্থন দেয়নি। বিতরণ কেন্দ্রগুলো সরাসরি ইসরাইল পরিচালনা করবে নাকি বিতর্কিত জিএইচএফের মাধ্যমে হবে, তা এখনও অনিশ্চিত।

তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছিল। সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক। বিশেষ করে সাভার আশুলিয়া শ্রমিকদের ওপর গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, এমন নির্মমতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে। তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্টদের পলায়নের দিন সাভার আশুলিয়ায় গণহত্যা চলছিল। আরো বলেন, গত বছর জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু সরাসরি শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না। কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি। তবু রাস্তায় নেমেছিলেন, কারণ সেদিন ফ্যাস্টিস্ট যদি রাষ্ট্রক্ষমতায় থাকে তাহলে কেউ তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পাবেন না। কোনো ন্যায্য দাবি আদায় হবে না। এ কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।

30 Jul 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছিল। সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক। বিশেষ করে সাভার আশুলিয়া শ্রমিকদের ওপর গণহত্যা চালানো হয়েছিল: তারেক

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। তিনি বলেন, যদি কেয়ার টেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এ অন্তর্বর্তীকালীন সরকার কেয়ার টেকার হবেন। কেয়ার টেকার সরকারে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। আরও বলেন, আমরা বলে আসছি ২০০৮ সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি।

30 Jul 25 1NOJOR.COM

বেগম খালেদা জিয়াও নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। ফেব্রুয়ারির আগেই নির্বাচনের প্রত্যাশা রয়েছে: মিন্টু

রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর তিনটি সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায় আঘাত হানে। শেষ ঢেউটি বন্দরের অবকাঠামো ধ্বংস করে ও নোঙর করা কয়েকটি জাহাজ প্রণালীর দিকে টেনে নিয়ে যায়। ‘অত্যন্ত শক্তিশালী’ হিসেবে বর্ণিত ঢেউটি শহরের কিছু অংশ প্লাবিত করে। স্থানীয় বাসিন্দারা কাছের একটি পাহাড়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানেই থাকবেন বলে জানিয়েছেন। পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবনও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আজ পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া চার আইনজীবী। সকালে এ মামলার ৬ আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

30 Jul 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, ইসরাইল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সবাইকে বিচারের আওতায় আনার আহ্বান জানান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুর্নব্যক্ত করে, শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তত রয়েছে। তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করার আহ্বান জানান।

30 Jul 25 1NOJOR.COM

দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর আট নেতাকে শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে। ৩০ জুলাই ঘোষিত এই সিদ্ধান্তে তারা ভবিষ্যতে দল বা এর সহযোগী সংগঠনে কোনো পদে অধিষ্ঠিত হতে পারবেন না। বহিষ্কৃতরা অনুমোদন ছাড়াই সংগঠনের বিরুদ্ধে কাজ করেছেন। দলের শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আওয়ামী মিডিয়া ডনদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন জাগপা সহসভাপতি রাশেদ প্রধান। এক গণসংযোগে তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিজমকে জায়েজ করার জন্য, বিএনপি-জামায়াতকে জঙ্গি বানানোর জন্য একদল মানুষ মিডিয়া জগৎকে নিয়ন্ত্রণ করেছে। মেরুদণ্ডবিহীন সেলিব্রেটিদের আওয়ামী লীগের প্রচারের কাজে ব্যবহার করেছে। অবৈধ এমপি হওয়ার কারণে আসাদুজ্জামান নূর গ্রেফতার হলেও গাউসুল আলম শাওন, সাব্বির রহমান তানিম, ফরহাদুল ইসলাম, ফাহাদ করিমসহ বাকিরা ধরাছোঁয়ার বাইরে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের গ্রেফতার করতে হবে। আরো বলেন, ফ্যাসিজমের মিডিয়া ডনরা অতীতে আওয়ামী স্ট্র্যাটেজি বা কৌশল প্রণয়ন করেছে। হাসিনাপুত্র জয় এবং রেহানাপুত্র ববির আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান সিআরআইর নির্দেশনায় আওয়ামী ডিজাইন করেছে।

30 Jul 25 1NOJOR.COM

আওয়ামী মিডিয়া ডনদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন জাগপা সহসভাপতি রাশেদ প্রধান।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৭৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।