Web Analytics

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘ভজঘটভাবে দেশ চলছে। কেউ নিশ্চিতভাবে বলতে পারছি না, কে দেশ চালাচ্ছে। তিনি বলেন, ‘বড় দুইটি দল আছে, যারা সরকারি দলের মতোই সুযোগ সুবিধা ভোগ করছে। আরও ছোট ছোট কিছু দল আছে, যারা কোনো দিন নির্বাচনই করেননি অথবা নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেননি, তারাও কিন্তু সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছেন। সরকারি দলের সবাই একজোট হয়ে নির্বাচন করবেন, কিন্তু এর বাইরে যে দলগুলো আছে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না- তা নিয়ে রহস্য আছে। আরও বলেন, ‘দেশের বৃহৎ জনগোষ্ঠীর একমাত্র মুখপাত্র হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি দায়িত্ব পালন করে যাবে। আর এ কারণেই জাতীয় পার্টির ওপর অত্যাচার ও নির্যাতন চলছে। বিগত সরকার জাতীয় পার্টির সঙ্গে যে ষড়যন্ত্র করেছে, এই সরকারও ঠিক সেই ষড়যন্ত্রই করছে। কাদের বলেন, আমরা মনে করি, এই সরকারের নির্বাচন করার সক্ষমতা নেই। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া, যার কোনো শেষ নেই। জনগণের মতামতের বাইরে গিয়ে গায়ের জোরে সংস্কার এদেশের জনগণ মেনে নেবে না। বিচার একটা চলমান প্রক্রিয়া, তাড়াহুড়ো করলেও ৫-৬ বছরের আগে বিচার সম্ভব নয়। নির্বাচন নিয়ে জনমনে সংশয় আছে।

25 Aug 25 1NOJOR.COM

বিগত সরকার জাতীয় পার্টির সঙ্গে যে ষড়যন্ত্র করেছে, এই সরকারও ঠিক সেই ষড়যন্ত্রই করছে। আমরা মনে করি, এই সরকারের নির্বাচন করার সক্ষমতা নেই: জিএম কাদের

রোববার বিকালে ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন। উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুজ জাহের, জসিমউদদীন আকাশসহ স্থানীয় নেতারা। এর আগে আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা খলীল আহমেদ কুরাইশীয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। আবু হানিফ বলেন, আমরা চট্টগ্রাম এসেছিলাম সাংগঠনিক কাজে। পরে কবর জিয়ারত ও সাক্ষাৎ করি।

25 Aug 25 1NOJOR.COM

রোববার বিকালে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই গালগল্প। আমরা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। নাহিদ বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন; যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি, এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করি নাই। আমরা শুধু বলেছি- সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নাই।’ আরো বলেন, ‘বিপ্লবের পর জনগণের কাছে আমরা যাতে বলতে পারি- দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো।’

25 Aug 25 1NOJOR.COM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ

সিলেট ও বান্দরবনের ১৭টি পাথর কোয়ারিতে পরিবেশবান্ধব টেকসই ইকো-ট্যুরিজম হিসেবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য তিন মাসের মধ্যে মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। আদালত খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর ডিজি, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট ও বান্দরবনের ডিসিকে এ নির্দেশনা দেন। জায়গাগুলোর মধ্যে সিলেট জেলার ৭টি এবং বান্দরবান জেলার ১০টি ঝিরি-ছড়া রয়েছে। এ সময় আদালত বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অসাংবিধানিক, অবৈধ ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলে পাথর কোয়ারিগুলোকে কেন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা এবং ইকো-ট্যুরিজম হিসেবে রক্ষা ও ব্যবস্থাপনার নির্দেশ প্রদান করা হবে না তাও জানতে চান আদালত। এ ছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলন, আহরণ ও অপসারণের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের, পাথর উত্তোলনের ক্ষতিকর প্রভাব নিরূপণের এবং ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চান আদালত। এছাড়া প্রশাসনকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

25 Aug 25 1NOJOR.COM

সিলেট ও বান্দরবনের ১৭টি পাথর কোয়ারিতে পরিবেশবান্ধব টেকসই ইকো-ট্যুরিজম হিসেবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য তিন মাসের মধ্যে মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে এই অন্তর্বর্তী সরকারকে মানুষ ঘৃণা করবে, যা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বড় এক কালিমা হয়ে থাকবে। তিনি বলেন, একটি দল চিকন গলি দিয়ে কেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চায়। এই বাংলাদেশে তা আর হবে না। হতে দেয়া হবে না। আরও বলেন– জামায়াত নির্বাচন চায় তবে তার আগে ঐকমত্যে পৌঁছানো বিষয়ের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এবং তার ভিত্তিতেই নির্বাচনে হতে হবে।

25 Aug 25 1NOJOR.COM

আসন্ন জাতীয় নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে এই অন্তর্বর্তী সরকারকে মানুষ ঘৃণা করবে, যা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বড় এক কালিমা হয়ে থাকবে: তাহের

ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের আমবাড়ী হাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ফারুক হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল ও কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ফারুক হোসেন ফেসবুক লাইভে এসে বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন।

24 Aug 25 1NOJOR.COM

ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের আমবাড়ী হাট এলাকায় বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এই হেতু আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

24 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই হেতু আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

রোববার বরিশালে অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স। সংগঠনটি বলেছে, আফ্রিদি ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনের পোস্টে বলা হয়েছে, ‌‘স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইর সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেফতার করতে হবে।’

24 Aug 25 1NOJOR.COM

বরিশালে অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের একের পর এক জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন ছাত্র-জনতা। সম্প্রতি একটি টক শো-তে জুলাই অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফ্যাসিবাদবিরোধী শক্তির তোপের মুখে পড়েছেন তিনি। রোববার জুলাইয়ে শহীদ ও আহতদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা। এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানকে শোকজ করেছে তার দল বিএনপি।

24 Aug 25 1NOJOR.COM

ফজলুর রহমানের একের পর এক জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।

বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু বলেছেন, দেশি-বিদেশি অনেক শক্তিই বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে। ভূ-রাজনৈতিক কারণে সারা বিশ্বের অনেক ঈগল পাখির চোখ এখন বাংলাদেশে। সেই চোখ উপেক্ষা করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এর জন্য বিএনপির বিকল্প নেই। আমরা উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না। যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করে না, বাংলাদেশে তাদের ভোট চাওয়ার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই। বুলু বলেন, শেখ মুজিব বাকশাল গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে জিয়া বাকশাল বহাল না রেখে নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইলে রাষ্ট্রপতি বরাবর আবেদন করার কথা বলেন। আওয়ামী লীগ- শহীদ জিয়ার অনুদানের প্রাপ্ত আওয়ামী লীগ। তিনি বলেন, আপনারা এমন কোনো আচরণ করবেন না, যে আচরণের কারণে বিএনপি, শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে কথা ওঠে। আর কেউ যদি এমন আচরণ করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো হাইব্রিড যেন বিএনপিতে স্থান না পায়, সতর্ক নজর রাখতে হবে।

24 Aug 25 1NOJOR.COM

যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করে না, বাংলাদেশে তাদের ভোট চাওয়ার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই: বুলু

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় ওসি শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে এএসআই হানিফ মিয়া ও দুই কনস্টেবলকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে রোববার দুপুরে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানমকে ওএসডি করা হয়েছে। মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে দুর্জয় চৌধুরীর প্যান্টের পকেটে দুইটি চিরকুট পাওয়া গেছে বলে সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ নিশ্চিত করেছেন। উল্লেখ্য, অর্থ আত্মসাতের অভিযোগে থানায় সাথে করে নিয়ে দুর্জয়কে হাজতে রেখে আসেন রাবেয়া খানম।

24 Aug 25 1NOJOR.COM

চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় ওসি শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিরুদ্ধে ইসি সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে এনসিপি। দলটির নেতা আতাউল্লাহ অভিযোগপত্রে বলেন, রুমিন ফারহানার ক্যাডাররা আমাকে আসনের সীমানা আপত্তি সংক্রান্ত শুনানিতে অংশ না নেওয়ার জন্য হুমকি-ধমকি দেয়। শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে এলে ইসি সচিবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে শুনানিস্থলে প্রবেশে বাধা দেন। পরে আমি শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রবেশ করতে সক্ষম হই। এমতাবস্থায় আপনার এবং সিইসিসহ কমিশনারদের উপস্থিতিতে রুমিন ফারহানার সন্ত্রাসী বাহিনী আমিসহ আমার নির্বাচনী এলাকার নেতাদের মারধর করে, স্বৈরাচারী হাসিনার শাসনামলেও নির্বাচন কমিশনে কমিশনারদের সামনে কেউ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এমন নজির নেই। এর মাধ্যমে আপনারা কী ভূমিকা পালন করতে পারবেন তার একটি পরীক্ষা হয়ে গেলো। উল্লেখ্য, ক্যাডাররা যখন আমিসহ এনসিপি নেতাদের ওপর হামলা চালাচ্ছিল, তখন সিইসিসহ অন্যান্য কমিশনার নিবৃত্তচিত্তে গালে হাত দিয়ে মঞ্চে বসা ছিলেন।’ আতাউল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদী কালো আইনের ওপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান- রুমিন ফারহানাসহ তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য যথাযথ ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, নিরপেক্ষ হোন, যদি নিরপেক্ষ থাকতে না পারেন তাহলে প্রয়োজনে পদত্যাগ করে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন।’

24 Aug 25 1NOJOR.COM

ফ্যাসিবাদী কালো আইনের ওপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান- রুমিন ফারহানাসহ তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য যথাযথ ফৌজদারি ব্যবস্থা গ্রহণ: এনসিপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে ফিরোজায় প্রবেশ করেন ইসহাক দার। এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল ২৩ আগস্ট দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

24 Aug 25 1NOJOR.COM

খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার দুপুরে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে আমিরের বাসভবনে যান ইসহাক দার। আধা ঘণ্টার বেশি সময় ধরে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কীভাবে শক্ত ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম দেশগুলো এক হয়ে নেতৃত্ব দেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে কীভাবে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

24 Aug 25 1NOJOR.COM

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ২৩ আগস্ট প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

24 Aug 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু নির্বাচনে বহুমুখী, অভ্যন্তরীণ ও বহিঃস্থ চ্যালেঞ্জ আছে। এই মুহূর্তে এমন কোনো বিশাল চাপ আমার ওপর আছে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আছে, সেটি আমরা বলছি না। তিনি বলেন, এই ধরনের কাজে চ্যালেঞ্জ থাকবে। এজন্যই প্রতিবছর ডাকসু নির্বাচন হয়নি। মূলত ব্যাপক ছাত্রদের মধ্যে যে সমর্থন আছে এবং পুরা দেশজুড়ে ডাকসুর ব্যাপারে যে গভীর আগ্রহ আছে, সেই সাহসকে কেন্দ্র করে মাঠে নেমেছি এবং আমরা অংশীজনদের সঙ্গে ব্যাপক কনসালটেশন করেছি। উপাচার্য বলেন, এখন সবার থেকে এই সহযোগিতা আমি পাচ্ছি কি পাচ্ছি না। কোন কোন ক্ষেত্রে আমার সহযোগিতা আরও বেশি দরকার। যেটাকে আমি প্রতীকী অর্থে বলেছি যে, আপনি আমার হাত ধরে আছেন কিনা। আমি কিছুই লুকাবো না। সবকিছু আমি পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে, পুরো জাতিকে সাথে নিয়ে এই উদ্যোগটাতে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে তথ্যের আদান-প্রদান করব। আরো বলেন, ব্যক্তিগতভাবে আমি বড় দায়িত্বের মুখোমুখি হয়ে পদ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ না। আমি যথাসময়ে আমার সিদ্ধান্ত নেবো। এই মুহূর্তে আমি আল্লাহর নামে এবং সবাইকে নিয়ে একটি বড় চ্যালেঞ্জ ইলেকশন কমিশনের সহযোগিতায় মোকাবেলা করছি।

24 Aug 25 1NOJOR.COM

ব্যক্তিগতভাবে আমি বড় দায়িত্বের মুখোমুখি হয়ে পদ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ না। আমি যথাসময়ে আমার সিদ্ধান্ত নেবো: নিয়াজ আহমদ

‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহসভাপতি পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, ‘কোনো কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে। কনসার্ন দেওয়ার পরেও প্রশাসন নীরব ভূমিকা দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি একাধিকবার পক্ষপাতমূলক আচরণ করেছে, এখনো করছেন, যেটা দুঃখজনক।’ তিনি বলেন, আমরা ডাকসুর আমেজকে ছড়িয়ে দিতে চাই। পরীক্ষার কারণে সামগ্রিক নির্বাচনের কাজে বাধাগ্রস্ত হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি সকল পরীক্ষাগুলো যাতে ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। আরো বলেন, নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং হ্যারেসমেন্ট চালানো হচ্ছে। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও একই অভিযোগ তুলেছেন।

24 Aug 25 1NOJOR.COM

কোনো কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে। কনসার্ন দেওয়ার পরেও প্রশাসন নীরব ভূমিকা দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি একাধিকবার পক্ষপাতমূলক আচরণ করেছে: সাদিক কায়েম

আগামীকাল সোমবার ‘আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে রোহিঙ্গা সংহতি দিবসের ডাক দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস নামে একটি সংগঠন। বিকাল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত এ পদযাত্রা শুরু হবে। বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে মজলুম রোহিঙ্গাদের পক্ষে এদিন মার্চ ফর রোহিঙ্গা পালনের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে সংগঠক জিহাদী ইহসান বলেন, প্রতিনিয়ত রোহিঙ্গাদের আন্তর্জাতিক সংবাদের আড়ালে হত্যা করা হচ্ছে। সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক মিডিয়ার আড়ালে গত বছর ২০২৪ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ নদ তীরে ড্রোন আক্রমণ চালিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ও শরণার্থী ক্যাম্পে হামলা করা হয় যাতে ২০০ এর কাছাকাছি মানুষ নিহত হয় বলে প্রতিবেদনের উল্লেখ্য আছে। আমরা মজলুম রোহিঙ্গাদের পক্ষে সারা পৃথিবীতে ভয়েস রেইজ করতে মার্চ ফর রোহিঙ্গার ডাক দিয়েছি। এছাড়াও সংগঠনটি রোহিঙ্গা নিপীড়নের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরে সব ছাত্রসংগঠনকে মার্চ ফর রোহিঙ্গায় যোগদান ও মজলুম রোহিঙ্গাদের স্বাধীনতা ও মুক্তির জন্য সরব হতে দেশবাসীসহ সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়েছে।

24 Aug 25 1NOJOR.COM

সোমবার ‘আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে রোহিঙ্গা সংহতি দিবসের ডাক দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস নামে একটি সংগঠন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। শুনানির শুরুতে সিইসি বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।' শুনানি শেষে সংশ্লিষ্টদের রায় জানাবে ইসির আইন শাখা।

24 Aug 25 1NOJOR.COM

আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে: সিইসি

ইসির শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি। জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন, তিনি গুন্ডা-পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না। কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডা-পান্ডা সদলবল নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন- এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’। এনসিপির নেতার সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই। তবে উনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। ‍আর আমাকে ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে যখন মারধর করেছে, তখন আমার লোকজনও জবাব দিয়েছে। আরও বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। যেটা গত ১৫ বছরে হয়নি, সেটাই আজ হলো। যেই বিএনপির নেতা-কর্মীদের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম, তারাই আজ আমাকে ধাক্কা দেয়।ওহ, ঠিক আছে- ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না! সিম্পল।

24 Aug 25 1NOJOR.COM

এখানে একটি মারামারি হয়েছে। যেটা গত ১৫ বছরে হয়নি, সেটাই আজ হলো। যেই বিএনপির নেতা-কর্মীদের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম, তারাই আজ আমাকে ধাক্কা দেয়: রুমিন

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। এখন থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে আরও দুইজনেও বদলি করা হয়েছে। তারা হলেন, শাহআলী থানার ওসি মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে এবং ডিএমপি পরিবহন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে মিরপুর বিভাগে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

24 Aug 25 1NOJOR.COM

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, আপনি গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরুপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো’।

24 Aug 25 1NOJOR.COM

জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। রাস্তাঘাট দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং দেশের প্রকৌশলীরা যদি দেখেন, তাহলে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। সড়কের ওপর নির্ভরতা কমাতে হবে। রেলপথ, নদীপথ এবং বিমান—এসবের ব্যবহার বাড়াতে হবে। উপদেষ্টা বলেন, ঢাকা শহরে বাইপাস করতে হবে, যাতে বড় শহরকে যানজট থেকে মুক্ত করতে পারি। প্রযুক্তিও পরিবর্তন করতে হবে, যাতে বছর বছর রাস্তা খারাপ না হয়ে যায়। এখানে চীনের ঠিকাদার কাজ করছে। আরও বলেন, মাল্টি-লেভেল প্ল্যান আমরা করছি। এই প্ল্যানের মধ্যে আমরা সবকিছু একত্রে দেখব—সড়কপথ, রেলপথ ও নদীপথ। যেখানে যেটা উপযুক্ত, সেখানে সেটার উপর জোর দেব। উল্লেখ্য, উপদেষ্টা ফলক উদ্বোধন করতে গিয়ে নিজের নাম দেখে ক্ষুব্ধ হন, তিনি বলেন, এইটা কি আমার বাপের টাকায় করছে? কেন আমার নাম!

24 Aug 25 1NOJOR.COM

আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। রেলপথ, নদীপথ এবং বিমান—এসবের ব্যবহার বাড়াতে হবে: ফাওজুল

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন বিপজ্জনক হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা অভাব নেই। তবে, সুযোগ পেলেই ফ্যাসিবাদী শক্তি অন্তর্বর্তী সরকারের পাশাপাশি গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে। অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে রিজভী জানান, সংবিধান কিংবা আইন সংশোধন করবে নির্বাচিত সরকার। কাউকে গায়ের জোরে নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রাপথে বাঁধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

24 Aug 25 1NOJOR.COM

অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন বিপজ্জনক হবে। সুযোগ পেলেই ফ্যাসিবাদী শক্তি অন্তর্বর্তী সরকারের পাশাপাশি গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে: রিজভী

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। হাসিনার পতনে রুমিন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তিনি বলেন, অতীত কাঠামোতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। যে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি কী ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে। এই নেতা বলেন, হাসিনা বলতো ২০টা হুন্ডা ১০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা। আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন। আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি সবসময় বলে থাকেন বিগত ১৫ বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন, কারণ যত ধরণের আওয়ামী সুবিধা রয়েছে সব সুবিধা উনি নিয়েছেন। হাসনাত বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীডের ফ্রি এক্সিট দিয়েছে। এই কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গিয়েছে। আরও বলেন, মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। মানুষ আবারও এক এগারো মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

24 Aug 25 1NOJOR.COM

বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। হাসিনার পতনে রুমিন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন: হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো।এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ব্যবসা-বিনিয়োগ, কৃষিসহ অন্যান্য বিষয়গুলোও গুরুত্ব পায়। এ সময় দুই দেশই সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

24 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ছবিটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার। সংস্থাটি বলেছে, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি। অনুসন্ধানে দেখা যায়, দুজনের ভিন্ন দুইটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। এছাড়া, তুলনামূলক বিশ্লেষণেও ছবিতে একাধিক এআই জনিত অসঙ্গতি ধরা পড়েছে। যেমন, মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত আকারে দেখা যাচ্ছে।

24 Aug 25 1NOJOR.COM

আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ছবিটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটির’ হরতাল ও অবরোধ চলছে। রোববার সকাল ৮টায় শুরু হওয়া এই কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে। কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা জানিয়েছে। সকাল থেকেই ৫ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা অবস্থান নিয়েছেন। তারা গাড়ি চলাচল আটকে দিচ্ছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে, কুমিল্লা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা আপত্তির শুনানি আজ রোববার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হবে।

24 Aug 25 1NOJOR.COM

চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটির’ হরতাল ও অবরোধ চলছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সাথে ইচ্ছা করে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল। তাদের সাথে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই। যেমন আমরা অন্যান্য দেশের সাথে চাই। আরও দুইবার ৭১ এর ইস্যুর সমাধান করা হয়েছে ইসহাক দারের এমন মন্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয়। আমরা চাই হিসাবপত্র হোক টাকাপয়সার যে ব্যাপার আছে সেটির সমাধান হোক। গণহত্যার বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক এবং মাফ চাক। তিনি বলেন, বৈঠকে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। দুই পক্ষই বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহ ব্যক্ত করেছেন কারণ আমাদের মোট বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও কম। উপদেষ্টা বলেন, আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চেয়েছি। সাফটার অধীনে যেন সুযোগ সুবিধা দেয়া হয়। পাকিস্তানের পক্ষ থেকে জ্বালানি রফতানির বিষয়ে কথাবার্তা হয়েছে। গাজায় চলমান যুদ্ধ এবং মিয়ানমারে যে রোহিঙ্গা সংকট রয়েছে সে বিষয়ে কথা হয়েছে। তারাও চায় যে রোহিঙ্গারা দেশে ফিরে যাক।

24 Aug 25 1NOJOR.COM

আরও দুইবার ৭১ এর ইস্যুর সমাধান করা হয়েছে এমন মন্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয়। আমরা চাই হিসাবপত্র হোক টাকাপয়সার যে ব্যাপার আছে সেটির সমাধান হোক। গণহত্যার বিষয়ে মাফ চাক: তৌহিদ

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা গ্রুপের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ-র হট্টগোলের ঘটনা ঘটেছে। এসময় হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩। শুনানিতে অংশ নিয়ে রুমিন ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। আর অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেয়ারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন— বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা।

24 Aug 25 1NOJOR.COM

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা গ্রুপের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ-র হট্টগোলের ঘটনা ঘটেছে।

ফেসবুকে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ২২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা বিএনপি দফতর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি। একটি কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এতে বিভ্রান্ত না হতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয়।

24 Aug 25 1NOJOR.COM

ফেসবুকে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন রিজভী।

রোববার বারোটার দিকে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। আজ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরের ১৮টি আসনের ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এসব আসনের ওপর ৮১১টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে। এর মধ্যে খসড়া সীমানা আসনের বিপক্ষে বা আপত্তি জানিয়ে ৪৩১টি আর পক্ষে ৩৮০টি আবেদন রয়েছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। শুনানি উপলক্ষ্যে নির্বাচন কমিশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসি জানিয়েছে, আগামী ২৭ আগস্ট পর্যন্ত সীমানা পুনঃনির্ধারণের ওপর শুনানি চলবে।

24 Aug 25 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি এক টকশোতে বলেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির, সারজিস আলমরা, যারা ওই এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলব, সেই আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।’ তিনি বলেন, জামায়াত ‘চক্রান্ত করে’ দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তাদের পেছনে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রও’ আছে। সে ষড়যন্ত্রের বহিপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থ-বিত্ত সবকিছু আছে।’ এছাড়া তিনি মনে করেন অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামায়াতই আছে। তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি।

24 Aug 25 1NOJOR.COM

যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির, সারজিস আলমরা, যারা ওই এইটার অভিনয় করছে: ফজলু

একাত্তরে বাংলাদেশে চালানো গণহত্যা প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, একবার শুধু নয়, দুই বার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। তার ভাষ্য, গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়াও হয়েছে। দার বলেন, অমীমাংসিত বিষয়গুলো প্রথম দফায় নিষ্পত্তি হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ২০০০ সালের শুরুর দিকে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশাররফের সফরকালে। তিনিও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন। আরো বলেন, একটি পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। তবে ইসলামের শিক্ষা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। পাকিস্তানও সেই দৃষ্টিভঙ্গিই অনুসরণ করতে চায়।

24 Aug 25 1NOJOR.COM

একবার শুধু নয়, দুই বার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। প্রথম দফায় নিষ্পত্তি হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ২০০০ সালে তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মুশাররফের সফরকালে: ইসহাক দার

প্রায় সাত দিন হাসপাতালে থাকার পর শনিবার বিকালে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘদিন পর বাবার দেখা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মেয়ে ইলহাম। সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনেত্রী জানান, ‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।’ প্রসঙ্গত, ১৫ আগস্ট বিকালে চারদিনের সফরে কক্সবাজারে আসেন ফারুকী। পরদিন শনিবার রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে। পরে ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন হয়।

24 Aug 25 1NOJOR.COM

প্রায় সাত দিন হাসপাতালে থাকার পর শনিবার বিকালে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হবে সাক্ষ্যগ্রহণ। এদিন, সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাাহ আল মামুনকে। এছাড়া, গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে এবং আরেক মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে।

24 Aug 25 1NOJOR.COM

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

ডাকসু নির্বাচনে হল সংসদে প্রতিদ্বন্দ্বী না থাকায় দুটি সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দুই প্রার্থী—রেহেনা আক্তার ও লামিয়া আক্তার। তারা দুজনই বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করার জন্য দুটি হল সংসদে প্রার্থী হয়েছেন। লামিয়া শামসুন নাহার হল সংসদের নির্বাচনে ছাত্রদলের প্যানেলের প্রার্থী। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রেহেনা। প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠন, স্বতন্ত্রসহ ১০টির মতো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু কোনো ছাত্রসংগঠনই সব হল সংসদের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ১৮টি হলের মধ্যে ছাত্রদল সর্বোচ্চ ১৪টিতে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে। তবে অনেক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছে শিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ। ডাকসু ও হল সংসদের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর।

24 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনে হল সংসদে প্রতিদ্বন্দ্বী না থাকায় দুটি সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দুই প্রার্থী—রেহেনা আক্তার ও লামিয়া আক্তার।

পটুয়াখালীর বাউফলে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এখনো নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গণপিটুনিতে আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিপুর বাজারে ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়রা জানান,‌ খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। ভুক্তভোগীরা চিৎকার করলে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

24 Aug 25 1NOJOR.COM

বাউফলে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরেকজন চিকিৎসাধীন।

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বর্নো প্রদেশে চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতরা সশস্ত্র জঙ্গি বলে উল্লেখ করেছে দেশটি। এনএএফ মুখপাত্র এহিমেন এজোদামে বলেন, অভিযানের পর স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের অবস্থান ঘিরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নাইজেরিয়া ও আশেপাশের অঞ্চলে বোকো হারাম এবং এর প্রতিদ্বন্দ্বী দল আইএসআইএল, ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স-এর হামলার মাত্রা সম্প্রতি বেড়েছে। নাইজেরিয়ার পাশাপাশি এই সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ ক্যামেরুন, চাদ ও নাইজার সীমান্তবর্তী এলাকাতেও। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

24 Aug 25 1NOJOR.COM

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বর্নো প্রদেশে চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার দুপুর আড়াইটার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় দেখা করতে যাবেন পাক উপ-প্রধানমন্ত্রী। এর আগে শনিবার বিকাল পৌনে ৫টার পর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে বৈঠকে অংশ নেন। বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এবং উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন-অগ্রগতিতে দুই রাষ্ট্র কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

24 Aug 25 1NOJOR.COM

জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলছে। রোববার সকালে ঢাকার সোনারগাঁ হোটেলে বৈঠকটি শুরু হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। এই বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, কৃষি, দুই দেশের জনগণের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে ইসহাক দার বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

24 Aug 25 1NOJOR.COM

রোববার সকালে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলছে।

ব্যালট বক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৫ আগস্টের মধ্যে এ হিসাব দিতে হবে। ইসি সচিবের নির্দেশনায় বলা হয়, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। আসন্ন সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখার উদ্দেশ্যে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন।

24 Aug 25 1NOJOR.COM

আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো এক শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। এর কিছু নিদর্শন পানির নিচ থেকে তুলে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ। এর মধ্যে রয়েছে মাথাভাঙা একটি মূর্তি, চুনাপাথরের তৈরি ভবন, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো, প্রত্নবস্তু ও ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ। টলেমীয় শাসনামলে প্রায় ৩০০ বছর ও রোমান সাম্রাজ্যের অধীনে আরও ৬০০ বছর সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল এই শহর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ভূমিকম্পের কারণে শহরটি এবং পাশের বন্দর হেরাক্লিয়ন পানির নিচে তলিয়ে যায়। মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী শরিফ ফাতি বলেন, সাগরের নিচে এখনো অসংখ্য নিদর্শন রয়ে গেছে। তবে খুব নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী, কেবল কিছু জিনিসই আমরা তুলছি। বাকিগুলো আমাদের জলমগ্ন ঐতিহ্যের অংশ হিসেবেই থাকবে। উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে, রাজপরিবারের ভাস্কর্য ও রোম-পূর্ব যুগের স্ফিংক্স মূর্তি। তবে অনেক মূর্তিই অসম্পূর্ণ—কোনোটি মস্তকবিহীন, আবার কোনোটি আংশিক ভাঙা।

24 Aug 25 1NOJOR.COM

মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো এক শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

গাজায় ইসরাইলি হামলায় একদিনে অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জনও ছিলেন। শনিবার আল জাজিরা অ্যারাবিক যে ফুটেজ পেয়েছে তাতে দেখা যায়, ইসরাইলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি গাজা দখলে সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও আটজন, এর মধ্যে দুই শিশু, অপুষ্টির কারণে মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। মৃতদের মধ্যে ১১৪ জন শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেন, ‘ক্ষুধা নিঃশব্দে বেসামরিক মানুষের দেহকে ক্ষতবিক্ষত করছে, শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে, আর প্রতিদিন তাবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।’

24 Aug 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় একদিনে অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জনও ছিলেন।

যেকোনো রাজনৈতিক কর্মসূচিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ৯১টি বিকল্প স্থানের কথাও তুলে ধরেন। এর মধ্যে মতিঝিল বিভাগে-১৫টি, তেজগাঁও বিভাগে-১২টি, লালবাগ বিভাগে- ১৭টি, ওয়ারী বিভাগে- ১৪টি, গুলশান বিভাগে- আটটি, মিরপুর বিভাগে- ১১টি, উত্তরা বিভাগে- দশটি, রমনা বিভাগে- চারটি। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে। তিনি বলেন, রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী হাসপাতালে যথা সময়ে পৌঁছাতে পারেন না। একজন পরীক্ষার্থী সময় মত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে না। তাই এ অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি। তিনি রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

24 Aug 25 1NOJOR.COM

যেকোনো রাজনৈতিক কর্মসূচিসহ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

বিএসএফ শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে। তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানান, এর আগে কোনো দায়িত্বে থাকা বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ভারতীয় ভূখণ্ডে এভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েননি। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আটক কর্মকর্তা এককভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন, নাকি কোনো চক্রের হয়ে কাজ করছিলেন, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত অব্যাহত রয়েছে। সীমান্ত পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।

24 Aug 25 1NOJOR.COM

বিএসএফ শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে।

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে কলম্বোর ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আগস্টের ২২ তারিখ রাতে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে রিমান্ডে নেওয়া হয়। এর একদিন পরই শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসক জানান, বিক্রমাসিংহে তীব্র পানিশূন্যতায় ভুগছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ৭৬ বছর বয়সি সাবেক এ প্রেসিডেন্টকে এর আগে কারাগারে দেখতে গিয়েছিলেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য। তারা বলেন, তিনি তখনও বেশ উৎফুল্ল ছিলেন।

24 Aug 25 1NOJOR.COM

রনিল বিক্রমাসিংহে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে কলম্বোর ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখে গাজার শিশুদের প্রতি মানবিক সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চিঠিতে এমিনে মেলানিয়াকে শুভেচ্ছা জানিয়ে ছয় বছর আগে হোয়াইট হাউসে তাদের সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের শিশুদের জন্য মেলানিয়ার সহমর্মিতা যেমন বিশ্বে আশা জাগিয়েছে, তেমনি গাজার জন্যও একই দৃষ্টিভঙ্গি প্রয়োজন। প্রত্যেক শিশুর অধিকার আছে নিরাপদ ও স্নেহময় পরিবেশে বেড়ে ওঠার। এটি অঞ্চল, ধর্ম, জাতি বা মতাদর্শ দিয়ে সীমাবদ্ধ করা যায় না। তিনি বলেন, গাজায় হাজার হাজার শিশু পরিচয়হীন অবস্থায় কবরস্থ করা হচ্ছে, যাদের কফিনে লেখা থাকে ‘অজ্ঞাত শিশু’। একে ইউনিসেফ ‘পৃথিবীর উপরে নরক আর নিচে শিশুদের কবরস্থান’ বলে অভিহিত করেছে। তুর্কি ফার্স্ট লেডি বলেন, এ সময়ে মেলানিয়ার কণ্ঠস্বর ফিলিস্তিনের জন্য ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। এমিনে এরদোগান বলেন, একজন মা, একজন নারী এবং একজন মানুষ হিসেবে আমি আপনার আবেগের সঙ্গে একাত্মবোধ করি। আমি আশা করি, আপনি গাজার শিশুদের জন্যও একই আশার বার্তা দেবেন।

24 Aug 25 1NOJOR.COM

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখে গাজার শিশুদের প্রতি মানবিক সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগের প্রেক্ষিতে আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট সারাদেশের সকল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। এদিকে শনিবার আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিন দফা দাবি হলো- ইঞ্জিনিয়ারিং এবং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ পূরণের জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

24 Aug 25 1NOJOR.COM

বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগের প্রেক্ষিতে ২৪, ২৫ ও ২৬ আগস্ট সকল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলসমূহের বাইরে সকল নেতাকর্মীকে নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে ছাত্রদলের ঢাবি শাখা। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। নির্দেশনা অমান্যকারী সকলের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

24 Aug 25 1NOJOR.COM

ডাকসু ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলসমূহের বাইরে সকল নেতাকর্মীকে নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে ছাত্রদল।

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক অপরের সাথে হাত বাঁধা অবস্থায় নারী ও পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া পুরুষের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর ও নারীর বয়স প্রায় ৩০ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। আর যুবতীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুর ঘাট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই এর ফরেন্সিক বিভাগ কাজ করছে।

24 Aug 25 1NOJOR.COM

বুড়িগঙ্গা নদী থেকে এক অপরের সাথে হাত বাঁধা অবস্থায় নারী ও পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার যদিও দেরি করেছে তারপরও নির্বাচনমুখী হয়েছে। তিনি বলেন, ভোট দেবে সন্দীপে প্রার্থীরা থাকবে মালদ্বীপে এই হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি মানুষ বুঝেও না, খায়ও না, বিশ্বাসও করে না। তিনি বলেন, তাদের চরিত্র মানুষ ৪৭ সালেও দেখেছে এবং পাকিস্তানের সময়ও দেখেছেন। তারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করে যুদ্ধ করল। তারা আল শামস আল বদর গঠন করে আমাদের দেশের মানুষের ওপর নির্যাতন করেছে। আরো বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের পরে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় এদেশের মানুষের মাঝে সাহস যুগিয়েছিল। টুকু বলেন, শেখ হাসিনার পুঁজি ছিল ৭১ ও মুক্তিযুদ্ধ। সেই একাত্তরকে শেখ হাসিনা এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিল যারা আজকে মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছিল তারা আজকে মুক্তিযুদ্ধ নিয়ে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। ২৪ গণঅভ্যুত্থানকে অনেকেই বলার চেষ্টা করে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বুঝতে হবে সন্তান জন্ম একবার নেয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেটা স্বাধীনতা। ২৪ শে বাংলাদেশ গণতন্ত্রের পথে মুক্ত হয়েছে। ২৪ ছিল হাসিনার মতো শ্রেষ্ঠ ঘৃণিত খুনিকে উৎখাত করার আন্দোলন।

24 Aug 25 1NOJOR.COM

২৪ গণঅভ্যুত্থানকে অনেকেই বলার চেষ্টা করে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বুঝতে হবে সন্তান জন্ম একবার নেয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেটা স্বাধীনতা: টুকু

জামায়াত নেতা হেলাল উদ্দিন বলেছেন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে। ৫ আগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল, লুটপাট, পাথর দিয়ে মানুষ হত্যার মত ঘৃণ্য কর্মকান্ড চালিয়ে আসছে, তারা জাতির দুশমন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান অনস্বীকার্য । শহীদ এবং আহতদের মধ্যে সংখ্যায় শ্রমিকেরাই বেশি। স্বাধীনতা থেকে শুরু করে পরবর্তী সব আন্দোলনে এমন ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য শ্রমিকদের জীবনমান উন্নয়নে অতীতের কোনো সরকারই কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন করেনি। বরং শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় বসেছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিলে অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক উপস্থাপিত শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে। হেলাল বলেন, একটি দল ব্যতিত দেশের প্রায় সব দল জনগণের দাবি পূরণে পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও সরকার সেই দাবিকে উপেক্ষা করে একটিমাত্র দলকে খুশি করতে যেনতেন একটি নির্বাচন আয়োজনের পথে হাটছে। সরকার যদি জনগণের মুখের ভাষা বুঝতে চেষ্টা না করে, তবে জনগণ আবারও রাজপথে নেমে আসবে।

24 Aug 25 1NOJOR.COM

একটি দল ব্যতিত দেশের প্রায় সব দল জনগণের দাবি পূরণে পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও সরকার সেই দাবিকে উপেক্ষা করে একটিমাত্র দলকে খুশি করতে যেনতেন একটি নির্বাচন আয়োজনের পথে হাটছে: হেলাল

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দল। এর ফলে তিনি পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। গত ১৭ জুন ‘নৈতিক স্খলনজনিত অভিযোগে’ সারোয়ার তুষারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল এনসিপি। পরে তিনি দলের শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব জমা দেন। শোকজের কারণে তিনি জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, গণমাধ্যমে দলের অবস্থান উপস্থাপন এবং নরসিংদীতে পদযাত্রাসহ সব কার্যক্রমে অংশ নেননি।

24 Aug 25 1NOJOR.COM

সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দল। এর ফলে তিনি পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এ দেশের কেউ নয়। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। তাই সন্ত্রাসবিরোধী আইনে একে নিষিদ্ধ করা হয়েছে। শনিবার চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় বৃষ্টিস্নাত বিকালে অর্ধলক্ষাধিক মানুষের বিশাল সমাবেশে সালাহউদ্দিন আবেগাপ্লুত হয়ে পড়েন।

24 Aug 25 1NOJOR.COM

শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। তাই সন্ত্রাসবিরোধী আইনে একে নিষিদ্ধ করা হয়েছে: সালাহউদ্দিন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। শনিবার দুপুরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংদ্বিয়া জলসীমা এলাকা থেকে ২টি নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। তারা সবাই টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, দুপুরে আরাকান আর্মি নাইক্ষ্যংদ্বিয়া থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। আশা করি, তারা ফিরে আসবে।

24 Aug 25 1NOJOR.COM

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার মতো জনসমর্থন নেই। ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচিতে জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটে নির্বাচিত হওয়ার ফিটনেস না থাকায় তারা সারা দেশের ভোটকে একত্রিত করে সংসদে যেতে চান। তারা সমন্বিত গড়কে সামনে আনতে চান। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। পিআর পদ্ধতিতে একজন খারাপ প্রার্থীকে বয়কট করার সুযোগ জনগণের থাকবে না। পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের দায়িত্বভার দেন, তাহলে তারেক রহমান এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। অতীতের ফ্যাসিবাদীদের মতো এ দেশে অপশাসন, দুর্নীতি, গুম খুন হবে না। আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে হবে। তারেক রহমানের নির্দেশে যে কোন মূল্যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন করতে হবে এবং তাকে জনগণের প্রধানমন্ত্রী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

24 Aug 25 1NOJOR.COM

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার মতো জনসমর্থন নেই: জাহাঙ্গীর হোসেন

ফরহাদ মজহার বলেছেন, সবাই মিলে আলোচনা করে গ্রহণযোগ্য একটি সংবিধান তৈরি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে। আগে গঠনতন্ত্র পরে নির্বাচন। গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়। তাই সবাই মিলে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। তিনি বলেন, খসড়া গঠনতন্ত্র তৈরি করে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের নিকট তা গ্রহণযোগ্য হলে সেই মোতাবেক নির্বাচন দিয়ে সরকার গঠন করতে হবে। যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে। আরো বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যা দৈনন্দিন জীবনের সংগ্রামকে জাগ্রত করে তুলবে। যেখানে রাষ্ট্র হবে- আমাদের রাষ্ট্র, জনগণের রাষ্ট্র। এ রাষ্ট্র কেমন হবে জনগণই তা ঠিক করবে। তাই জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করতে হবে। যে সরকার হবে নিরপেক্ষ। এই ভাবুক বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। অনেক বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা-হামলা ও হয়রানির শিকার হতে হয়েছিল। যা এখন নিষ্পত্তি হচ্ছে। জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল তা পারেনি।

24 Aug 25 1NOJOR.COM

সবাই মিলে আলোচনা করে গ্রহণযোগ্য একটি সংবিধান তৈরি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে। আগে গঠনতন্ত্র পরে নির্বাচন: ফরহাদ মজহার

দুই সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় 'সময় টেলিভিশন'-এর সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তারা গুরুতর আহত হন। আমি এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ওপর হামলা শুধু সাংবাদিকতা নয়, বাকস্বাধীনতার ওপরও নগ্ন হস্তক্ষেপ। আমি সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

24 Aug 25 1NOJOR.COM

ভবানীপুর এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের।

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের উপস্থিতিতে প্রশ্ন রেখে বলেন, আপনাদের কাছে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই- ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য, গুম হয়ে যাওয়া পরিবারের জন্য এবং অপরাধীদের বিচারের জন্য কী করবেন? শুধু বক্তব্য দেবেন, শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন। তিনি বলেন, বিভিন্ন বিশেষজ্ঞ ও ‘মায়ের ডাক-এর পরিবারের সঙ্গে এখুনি বসে রোডম্যাপ ঘোষণা করুন; যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন। আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে রাস্তায় এসে দাঁড়াতে না হয়। বর্তমান এবং আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই। অন্তর্ববর্তী সরকারে উদ্দেশ্যে ফুয়াদ বলেন, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে, লাশের ওপর দাঁড়িয়ে আপনার ক্ষমতা নিয়েছেন- সেইসব গুম হয়ে যাওয়া পরিবারদের কান্না শোনার জন্য গণ-শুনানির আয়োজন করুন। অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন। সরকারের বিভিন্ন বাহিনী ও আমলাদের নিয়ে স্পেশাল ইউনিট গঠন করুন।

23 Aug 25 1NOJOR.COM

যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে, লাশের ওপর দাঁড়িয়ে আপনার ক্ষমতা নিয়েছেন- সেইসব গুম হয়ে যাওয়া পরিবারদের কান্না শোনার জন্য গণ-শুনানির আয়োজন করুন: ফুয়াদ

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি বোয়েসলের সহকারী পরিচালক নোমান চৌধুরী জানান, ইংরেজি ভাষায় পারদর্শী নার্সের কাজের দক্ষতা ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। এটি তিন মাস শিক্ষানবিশকাল শেষে তিন বছরের ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য চাকরি। বিএসসি স্নাতক পাশ পুরুষ নার্স ২০ জন, নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাশ পুরুষ ১০ জন, নারী ৪০ জন। যাদের প্রত্যেকের বেতন হবে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা। নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা দিতে হবে। এছাড়াও গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়েতের দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুষঙ্গিক অন্যান্য ফি দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএলএস প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন লিংক: https://brms.boesl.gov.bd। ২০ আগস্ট থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে।

23 Aug 25 1NOJOR.COM

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত।

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ডিসি সারওয়ার জানান, শনিবার এ দুই উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়েছে। সভাশেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে- মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে যাদের কাছে এখনো সাদাপাথর আছে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দেবেন। যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ তাই এ পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে। যার যার এলাকায় খোঁজ খবর নিয়ে পাথর ভোলাগঞ্জে পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নেবেন তারা। ইতোমধ্যে এ দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে। এ সময়ের পর কারো কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।

23 Aug 25 1NOJOR.COM

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

নৈতিক স্খলনের দায়ে চাকরিচ্যুত জাবির সাবেক শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে গণঅভ্যুত্থানে হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে ১০ দিনের রিমান্ড আবেদন করে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

23 Aug 25 1NOJOR.COM

নৈতিক স্খলনের দায়ে চাকরিচ্যুত জাবির সাবেক শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে গণঅভ্যুত্থানে হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিএসএফ জানায়, বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের দ্বিবার্ষিক বৈঠকের পরবর্তী পর্ব আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী, বিজিবির প্রতিনিধিত্ব করবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এই সম্মেলনে সীমান্তপারের অপরাধ দমন, বেড়া নির্মাণ, সীমান্ত পরিকাঠামো সম্পর্কিত বিষয় এবং কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান ও কনফিডেন্স বিল্ডিং মেজার্স কার্যকরভাবে বাস্তবায়নের যৌথ প্রচেষ্টাসহ আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে।

23 Aug 25 1NOJOR.COM

বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের দ্বিবার্ষিক বৈঠকের পরবর্তী পর্ব আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত। আগামী নির্বাচনে সব ইসলামি দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে, আমাদের এ প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে। অনেক ইসলামি দল জামায়াতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। এ প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল। তিনি বলেন, জামায়াত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট। ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী বলেন, মাঠপর্যায়ে জামায়াতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে।আলেমদের মতামতের বাইরে আমরা যাব না। ইসলামী আন্দোলনের নেতা আহমদ আবদুল কাইয়ুম বলেন, দল সবসময় ঐক্যের পক্ষে। আমরা যে কোনো ছাড় দিতে সব সময় প্রস্তুত। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট বা সমঝোতার বিষয়ে এখন পর্যন্ত আমাদের অফিশিয়াল কোনো বৈঠক হয়নি।

23 Aug 25 1NOJOR.COM

দেশের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত। আগামী নির্বাচনে সব ইসলামি দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি: শফিকুল ইসলাম মাসুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। রোববার সন্ধ্যা ৭টার দিকে ফিরোজায় সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম। আগামীকাল রোববার সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন ইসহাক দার। পরে সকাল ১০টার দিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেখানে ব্যবসা-বাণিজ্যসহ ৬/৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার।

23 Aug 25 1NOJOR.COM

খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যা ৭টার দিকে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, ছাত্ররা ভবিষ্যতের নেতা। কিন্তু প্রস্তুতি না নিয়ে দায়িত্ব পালন করতে গেলে ভবিষ্যতে মহা সমস্যার মুখোমুখি হতে হবে। তিনি বলেন, স্বাধীনতার দুটি উদ্দেশ্য ছিল- গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। কিন্তু বারবার সেই উদ্দেশ্যের পথে ছন্দপতন ঘটেছে। প্রথম ছন্দপতন হয়েছিল ১৯৭২ থেকে ১৯৭৫ সালে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও আওয়ামী সরকার একদলীয় শাসন চাপিয়ে দিয়েছিল। আরো বলেন, আওয়ামী লীগের জন্ম যদি ক্যান্টনমেন্টে না হয়ে থাকে, তাহলে কেন একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হলো- এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে। মঈন বলেন, খালেদা জিয়া কোনো পেছনের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেননি। কোটি কোটি মানুষ সরকারের কার্যক্রমে হতাশ। যদিও দেরিতে হলেও নির্বাচনের সময় ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের তরুণ প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যারা আজ রাজধানীতে বসে সমস্ত ক্ষমতাকে নিজের ভাবছে, তাদের মনে রাখতে হবে পতিত স্বৈরাচার সীমান্ত পেরিয়ে পালিয়ে গিয়েছিল। বাংলাদেশ শাসনের সব অস্ত্র নিজেদের হাতে আছে- এ ধারণা মারাত্মক ভুল।

23 Aug 25 1NOJOR.COM

ছাত্ররা ভবিষ্যতের নেতা। কিন্তু প্রস্তুতি না নিয়ে দায়িত্ব পালন করতে গেলে ভবিষ্যতে মহা সমস্যার মুখোমুখি হতে হবে: মঈন খান

শনিবার পাকিস্তান দূতাবাসে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা। বৈঠকে বিএনপির পক্ষে আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী ও শামা ওবায়েদ অংশ নেন। জামায়াতের পক্ষে নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির হয়ে সদস্য সচিব আখতার হোসেনে নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তাহের বলেন, আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও কথা হয়েছে। গত ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। সকল প্রতিবেশি দেশের সাথে ভালো সম্পর্ক থাকা দরকার। একাত্তরের বিষয়টি দুই দেশের সরকারের আলোচনার বিষয়। এদিকে আখতার হোসেন বলেন, দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ভালো করার সুযোগ এসেছে। তার কাছে একাত্তরের ইস্যু এবং বাংলাদেশের জনগণের চিন্তাধারা তুলে ধরা হয়েছে। এছাড়া বিএনপির কেউ গণমাধ্যমের সাথে কথা বলেনি।

23 Aug 25 1NOJOR.COM

পাকিস্তান দূতাবাসে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ে সুযোগ থাকবে না। দলের প্রতীককে ভোট দিতে হবে। বরং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। তিনি বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি কী, সে সম্পর্কে দেশের জনগণ অবগত নয়। এখন হঠাৎ করে দু-একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। আরো বলেন, কিছু কিছু দল পিআর ও সংস্কারের কথা বলে কেন নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য বিএনপি বোঝে। রিজভী বলেন, দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। তবে কোনো চাঁদাবাজ দখলবাজ দলের সদস্য হতে পারবে না। এই নেতা বলেন, ৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এদেশ। সাড়ে ৮ লাখ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল, শেখ হাসিনা সে হিংস্রতা চালিয়েছিল বাংলাদেশের মানুষের ওপর। ভয়ংকর রক্তপিপাসু হাসিনাকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে। সে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।

23 Aug 25 1NOJOR.COM

সাড়ে ৮ লাখ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল, শেখ হাসিনা সে হিংস্রতা চালিয়েছিল বাংলাদেশের মানুষের ওপর। ভয়ংকর রক্তপিপাসু হাসিনাকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে: রিজভী

এক সেমিনারে বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক বলেন, আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের ওপর জুলুম। কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটি তাদের সঙ্গে অন্যায়। তিনি বলেন, এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যবহার করে। এটা ছাত্রদের উপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করছে। তিনি তার বক্তব্যে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ সব মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান। সেমিনারটিতে ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, আজকের সমাজে বাবা-মা কর্তৃক মেয়েকে আর্থিকভাবে বঞ্চিত করার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। আর বোনের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার বেলায় তার প্রিয় সহোদরদের আমরা কেমন জায়গায় দেখছি? রইলো শারীরিক সহিংসতার কথা। আজ এটা এক লোমহর্ষক বাস্তবতা! এ অবস্থা থেকে বের হতে হবে, সমাজকে বের করতে হবে। ইসলামের শিক্ষাগুলো ছড়িয়ে দিতে হবে।

23 Aug 25 1NOJOR.COM

আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের ওপর জুলুম: বায়তুল মোকাররমের খতিব

বিএনপি নেতা আমির খসরু বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের কোনো জায়গা থাকবে না। খসরু বলেন, শেখ হাসিনা রেজিমের আমলে গণমাধ্যম বন্ধসহ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটারই কথা। এ ধরনের ঘটনাগুলো না ঘটলে হাসিনা রেজিম ক্ষমতায় থাকতে পারতো না। সম্ভবই ছিল না। বিগত শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকতা শুধু নয় যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিল তারা ঠিকমতো ব্যবসা করতে পারেনি। তিনি বলেন, ব্যবসা ছিল লুটপাটের ব্যবসা। এজন্য সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায়ও তাই হয়েছে। আরো বলেন, রাজনীতিকে শুধু গণতন্ত্র করলে চলবে না,অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে। মিডিয়াকেও গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র শুধু ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না। প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে না।

23 Aug 25 1NOJOR.COM

রাজনীতিকে শুধু গণতন্ত্র করলে চলবে না,অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে। মিডিয়াকেও গণতন্ত্রায়ন করতে হবে: খসরু

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘অনেক পরিশ্রমী সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায়, এর পেছনে রয়েছে গভীর কাঠামোগত সংকট। দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যেকোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে। অনলাইন ও টিভি মাধ্যমে কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই। ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র ৮–১০ হাজার টাকা পান। আর মফস্বলের অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না, বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উলটো টাকা দিতে হয়। তিনি বলেন, পত্রিকাগুলো এখনো ২০১৩ সালের অষ্টম ওয়েজবোর্ড অনুসরণ করে, সেটিও বাধ্যতামূলক নয়। ফলে অধিকাংশ মালিক তা মানেন না। যেখানে বেতন দেওয়া হয়, সেখানেও ৪–৫ মাস বকেয়া থাকা অস্বাভাবিক নয়। চাকরির কোনো নিশ্চয়তা নেই। সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার বিচার হয় না। আরো বলেন, স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ। বিশেষ করে ডিজিএফআই-এর প্রভাব স্পষ্ট। তাদের নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, মালিকদের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি হয়, নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। সাংবাদিকদের দিয়ে সরাসরি রাজনৈতিক দালালি করানো হয়। এর সঙ্গে রয়েছে কর্পোরেট নেক্সাস।

23 Aug 25 1NOJOR.COM

স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ। বিশেষ করে ডিজিএফআই-এর প্রভাব স্পষ্ট: হাসনাত

দৈনিক নয়াদিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক শোকবাণীতে তিনি বলেন, আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ইন্তেকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। পরওয়ার বলেন, তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য, আলমগীর মহিউদ্দিন শনিবার দুপুর দেড়টায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

23 Aug 25 1NOJOR.COM

আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য: গোলাম পরওয়ার

বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উপদেষ্টা বলেন, আলমগীর মহিউদ্দিন সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তিনি সাংবাদিকতা পেশায় অনেকের নিকট অনুসরণীয় ব্যক্তি। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, আলমগীর মহিউদ্দিন শনিবার দুপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক ছিলেন।

23 Aug 25 1NOJOR.COM

বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক শেখ মো. এহসান জানান, 'তার শরীরের ভেতরে ও বাইরে আঘাতের কোনো চিহ্ন নেই।' ময়নাতদন্তের পর বিভুরঞ্জনের মরদেহ তার ছোট ভাই চিররঞ্জন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর সোয়া ১টায় ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে ঢাকার বাসভবনের উদ্দেশে রওয়ানা হয় পরিবার। চিররঞ্জন বলেন, আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব। প্রথমে মরদেহ তার সিদ্ধেশ্বরীর বাসায় কিছু সময় রাখা হবে। তারপরে সবুজবাগের বরেদেশ্বরী কালীমন্দিরে সৎকার করা হবে। আমরা এখনো আইনী ব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। পরিবারের সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। পুলিশ বলছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

23 Aug 25 1NOJOR.COM

বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরের ভেতরে ও বাইরে আঘাতের কোনো চিহ্ন নেই: ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটক হওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তিনি চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন। লোহাগাড়া পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চুনতি বাজার এলাকায় তিনজনকে ফেনসিডিল পাচারের সময় স্থানীয়রা আটক করে। পরে তাদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। আটক রমিজ উদ্দিনের দাবি, তারা তিনজন পুলিশের সোর্স। এসআই কামাল তাদের জব্দকৃত ফেনসিডিলগুলো দিয়েছেন। এসব ফেনসিডিল আজিজ নগরে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। এসআই কামাল তাদের পেছনের একটি প্রাইভেটকারে ছিলেন। ওই গাড়ীর পেছনে ইয়াবা ছিল। সামনের গাড়ি আটকের সঙ্গে সঙ্গে তিনি পেছনের গাড়ি থেকে পালিয়ে যান।

23 Aug 25 1NOJOR.COM

জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই কামাল হোসেনকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে দেশ কীভাবে পরিবর্তন হবে? এই যে জুলাই বিপ্লব হলো, হাত গেলো, পা গেলো, এতো জীবন গেলো, যারা সিন্ডিকেট করে তারা কি এটা দেখছে না? তবুও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। চীনের হাসপাতাল কোথায় হবে প্রশ্নের উত্তরে বলেন, আমি এসেছি, আজ জায়গা দেখবো। এরপর যারা হাসাপাতাল বানাবে তারা দেখবে। তারপর সিদ্ধান্ত হবে, কোথায় হবে। শিশু হাসপাতাল চালু না হওয়ার কোন কারণ নাই। যেকোনও কিছু করতে হলে সবকিছুর প্লান নিয়ে আগাতে হয়। হাসপাতাল করতে হলে তার জনবল লাগবে। এরা জনবলের কোন পরিকল্পনা করে নাই। যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করেছে, কিছু করে নাই। কাজেই আমরা হঠাৎ করেই এগুলো এনে দিতে পারবো না। কাজেই আমরা আস্তেধীরে এগুলো করবো। যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করব। আরও বলেন, হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগিদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট পাশ হয়েছে, আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে।

23 Aug 25 1NOJOR.COM

হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগিদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট পাশ হয়েছে, আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে: নুরজাহান

শনিবার বিকাল ৬টায় পাকিস্তান দূতাবাসে বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল। বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে শনিবার দুপুর আড়াইটার পর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

23 Aug 25 1NOJOR.COM

শনিবার বিকাল ৬টায় পাকিস্তান দূতাবাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল।

এনসিপি নেতা আখতার হোসেন বলেছেন, পরিবর্তন টেকসই করতে হলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে সংবিধান লিখতে হবে। এতে কেউ কেউ বাঁধা দিচ্ছেন, যা আমাদের মাঝে ধোঁয়াশা তৈরি করছে। তিনি বলেন, নির্বাচন যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না। আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সেই প্রশ্ন রাখতে চাই। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না‌। আখতার বলেন, জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে বলে সবাই আশাবাদী ছিল। তবে এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তা পরিষ্কার নয়। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্বসহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এতে টেকসইভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না।

23 Aug 25 1NOJOR.COM

জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে: আখতার

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার ৪ ও ঢাকার বাইরের ৬৩টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। সবাই নদী রক্ষার পক্ষে হলেও নদীতে বর্জ্য না ফেলার পক্ষে নয়। নদীকে বাঁচাতে শিল্প দূষণ থামাতে হবে। ব্যক্তি বদলালেই দেশ বদলায় না। সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। অন্যথায় দেশে পরিবর্তন আসবে না। আরও বলেন, রাজধানী থেকে পুরনো গাড়ি বন্ধ করতে চাইলে পরিবহন ধর্মঘটের হুমকি দেয়া হয়। আবার পলিথিন বন্ধে জনমত দেখা গেলেও বেশিরভাগ মানুষই পলিথিন ব্যাগ ব্যবহার করে।

23 Aug 25 1NOJOR.COM

রাজধানী থেকে পুরনো গাড়ি বন্ধ করতে চাইলে পরিবহন ধর্মঘটের হুমকি দেয়া হয়। আবার পলিথিন বন্ধে জনমত দেখা গেলেও বেশিরভাগ মানুষই পলিথিন ব্যাগ ব্যবহার করে: রিজওয়ানা

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় মাদুরাইয়ে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’-এর সম্মেলনে সরাসরি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে ঘোষণা করলেন—এ লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। বিজয় বলেন, বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। তিনি স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত একেবারে আদর্শিক স্তরে। তার দলের নীতি—সমাজে সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার—যা বিজেপির ধ্যানধারণার সম্পূর্ণ বিপরীত। মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেছেন—“আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।” প্রসঙ্গত, ২০২৪ সালে প্রতিষ্ঠিত তার দল দ্রুতই কোটি কোটি সমর্থকের বৃহৎ দলে পরিণত হয়েছে।‌

23 Aug 25 1NOJOR.COM

আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে: থালাপতি বিজয়

শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম। সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন পাকপররাষ্ট্রমন্ত্রী। সেখানে শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা অংশ নেবেন। রোববার সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন ইসহাক দার। পরে সকাল ১০টার দিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেখানে ব্যবসা-বাণিজ্যসহ ৬/৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যেতে পারেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে দারের।

23 Aug 25 1NOJOR.COM

শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এক সেমিনারে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয়পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। দেশের রফতানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। তিনি বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। কিন্তু তাতে তারা সফল হয়নি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চাই। ইতোমধ্যে ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে। সেমিনারে সহআলোচকরা বলেন, জাপান, কোরিয়া, ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারে খেয়াল রাখতে হবে। মার্কিন শুল্ক হার আরও কমিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখার তাগিদও দেন তারা।

23 Aug 25 1NOJOR.COM

মার্কিন শুল্ক ইস্যুতে উভয়পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। দেশের রফতানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে: প্রেস সচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনও পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে। এত বৈষম্য, এত অনিয়ম যেখানে দীর্ঘদিন চলে থাকে, সেখানে পরিবর্তন কীভাবে রাতারাতি হবে। আরো বলেন, পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। ফখরুল বলেন, যখন প্রগতিবাদ সমাজ দেখতে চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই তখন সম্পূর্ণভাবে সেটা অন্য দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। খুবই কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে। গণতন্ত্রে তর্ক-বির্তক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির ঊর্ধে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে বাংলাদেশেও পরিবর্তন সম্ভব। এমন উদাহরণ অনেক আছে।

23 Aug 25 1NOJOR.COM

যখন প্রগতিবাদ সমাজ দেখতে চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই তখন সম্পূর্ণভাবে সেটা অন্য দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। খুবই কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে: মির্জা ফখরুল

এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে কে কী করেছে বলে দেবো। কালো দিবসের এক আলোচনা সভায় উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে। তিনি বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাবিতে বজায় ছিল। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।

23 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে কে কী করেছে বলে দেবো: ঢাবি উপাচার্য

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে। আরও বলেন, বিগত সময়ে মানুষ মত প্রকাশ করতে পারতো না কিন্তু এখন সামাজিক মাধ্যম ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছে। উপদেষ্টা বলেন, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেশি হচ্ছে। সরকারি মাধ্যমে আলু ক্রয় করা হবে, দাম নির্ধারণ করে দেওয়া হবে যেন কৃষক ন্যায্যমূল্য পান।

23 Aug 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শুক্রবার রাতে খুলনার আঠারো মাইল এলাকায় এক যুবদল নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত শামীম আহম্মেদ (৩৫) সাতক্ষীরার তালার আব্দুল গফফারের ছেলে। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক। বেশ কয়েকবছর ধরে ১৮ মাইল বাজার এলাকায় মায়ের সাথে স্ত্রীসহ বসবাস করতেন। নিহতের স্ত্রী বৃষ্টি আক্তারের দাবি, সন্ধ্যার পর এজাজ ও শরিফুল ইসলাম নামের দুই যুবক বাড়িতে আসে। তারা প্রায়ই আসতো। আমরা দ্বিতীয় তলায় থাকি। শামীমসহ ওই দুই যুবক তৃতীয় তলায় ছিলেন। রাত ১১টার দিকে খোঁজ নিতে গেলে জবাই করে হত্যার এই দৃশ্য দেখি। তখন ওই দুই যুবক ছিলেন না। এ নিয়ে ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে। মরদেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

23 Aug 25 1NOJOR.COM

খুলনার আঠারো মাইল এলাকায় এক যুবদল নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মসজিদের এক ইমামকে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. আলামিন (৩০)। জানা গেছে, গত ৩১ জুলাই আল-আমিন সবাইকে ছুটি দিয়ে পাশের একটি মাদরাসার শ্রেণিকক্ষে নিয়ে ১১ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গফরগাঁও উপজেলার পাগলা থানায় মামলা দায়ের করা হয়। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, গত ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সব শিশু-কিশোরকে ছুটি দিয়ে মসজিদের পাশের মাদরাসা থেকে ভুক্তভোগী শিশুকে ঝাড়ু আনতে পাঠান। এ সময় একটি কক্ষে ঝাড়ু আনতে গেলে আলামিনও ওই কক্ষে ঢোকেন এবং ওই শিশুর মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। র‌্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি দিয়ে অবস্থান নিশ্চিত করে সিলেট থেকে আলামিনকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের করা জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

23 Aug 25 1NOJOR.COM

ময়মনসিংহে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মসজিদের এক ইমামকে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রায় হয়নি, বিচার-প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। আরো জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে এবং ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করে অনিয়ম করেছে, তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যারা পূর্ব নির্বাচনে অনিয়ম করেছে, তাদের রাখা হবে না। সিইসি বলেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি। চাপ দিলে পদত্যাগ করবেন।

23 Aug 25 1NOJOR.COM

পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়: সিইসি

আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন ট্রাম্প। ট্রাম্প রুশ হামলায় ইউক্রেনে অবস্থিত মার্কিন কারখানার ক্ষয়ক্ষতি নিয়ে বলেন, ‘আমি এতে খুশি নই এবং এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়েই আমি খুশি নই।’ তিনি বলেন, ‘আমি কী করব সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। এটি হলো- বিশাল নিষেধাজ্ঞা বা বিশাল শুল্ক বা উভয়ই অথবা আমরা বলবো, আমাদের এতে কোনো লেনাদেনা নেই, এটি আপনাদের যুদ্ধ?’ আরো বলেন, ‘আমরা দেখব পুতিন এবং জেলেনস্কি একসঙ্গে কাজ করবেন কিনা। এটা কিছুটা তেল এবং ভিনেগারের মতো। স্পষ্ট কারণেই তাদের মধ্যে খুব একটা মিল নেই, তবে আমরা দেখব।’

23 Aug 25 1NOJOR.COM

আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন ট্রাম্প।

ভারতে জাতীয় ভোটার তালিকার সংশোধন নিয়ে বিতর্কের সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভোটার তালিকা সংশোধনের নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই। এক অনুষ্ঠানে সেন বলেন, দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র নেই। তাই বলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিছুটা ভালো করার অজুহাতে বড় রকম ক্ষতি করা উচিত নয়। তিনি বলেন, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ফরাসি জানি না, জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো? এটা চিন্তার বিষয়। তবে রসিকতা করে তিনি বলেন, আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে তার দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দু–মুসলমানের যুক্ত সাধনা’ বইটির পুনঃমুদ্রণ প্রকাশিত হয়।

23 Aug 25 1NOJOR.COM

বাংলায় কথা বললে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ফরাসি জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো? ভোটার তালিকা সংশোধনের নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না: অমর্ত্য সেন

গাজায় সামরিক আগ্রাসন ও পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনায় কঠোর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্প। তিনি জানান, অর্থবহ পদক্ষেপে ঐকমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন। তবে ফেল্ডক্যাম্প ইসরাইলের দুই মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের ভ্রমণ নিষিদ্ধ করেন এবং নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের তিনটি রপ্তানি অনুমতি বাতিল করেন। তিনি সতর্ক করেন, গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এই অস্ত্র অবাঞ্ছিত উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। ফেল্ডক্যাম্পের পদত্যাগের পর তার দলের সব মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীও সংহতি জানিয়ে সরে দাঁড়ান। ডাচ পার্লামেন্টের বিরোধী দলগুলো ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিল। ফেল্ডক্যাম্প ইইউর সঙ্গে ইসরাইলের বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছিলেন, তবে জার্মানির বিরোধিতায় তা আটকে যায়। পরে নেদারল্যান্ডসকে এককভাবে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিও জোরদার হয়।

23 Aug 25 1NOJOR.COM

গাজায় সামরিক আগ্রাসন ও পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনায় কঠোর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্প।

শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতেদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানায়, স্বামী-সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিস্ফোরন হয় ফ্রিজের কম্প্রেসার। পরে প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করে।

23 Aug 25 1NOJOR.COM

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়।

23 Aug 25 1NOJOR.COM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষকদের দক্ষতা ও মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাইস চ্যান্সেলর এম এ এস এম আমানুল্লাহ জানান, এর অংশ হিসেবে হিসাবরক্ষণ বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে কর্মশালার আয়োজন করা হবে। সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় মানসম্মত অডিট করার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, দেশের জনসংখ্যা অনেক হলেও দক্ষ জনবলের সংকট প্রকট। এর বড় কারণ শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ না করা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর অন্তত ১০ লাখ ছাত্রছাত্রী স্নাতক ডিগ্রী অর্জন করছে আর ৪০ ভাগই চাকরি পায় না। এর মূল কারণ পুরনো গতানুগতিক সিলেবাস। তাই সিলেবাস সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্য করে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি বিশেষ করে এআই ব্যবহার ও একাধিক ভাষা শেখানোর উপর গুরুত্ব দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

23 Aug 25 1NOJOR.COM

শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্য করে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি বিশেষ করে এআই ব্যবহার ও একাধিক ভাষা শেখানোর উপর গুরুত্ব দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভাইস চ্যান্সেলর

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্রসমাজ বাংলাদেশের বুক থেকে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী ব্যবস্থার ধারক ও বাহকদের যে কোনো চক্রান্ত রুখে দেবে। তাই ছাত্রসমাজকে আরও সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুবা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি জুলাই গণ-অভ্যুত্থানের স্বপ্নকে নস্যাৎ করে দিতে পারে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে, যখন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিপজ্জনকভাবে বেড়ে চলেছে তখন বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা কেবল শিক্ষার্থীর নয়, সমগ্র জাতির মুক্তি ও ক্ষমতায়নের চাবিকাঠি। অংশীদারত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নেও শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। রব বলেন, আসুন আমরা একযোগে শপথ গ্রহণ করি-শিক্ষা হতে হবে সম্পূর্ণ গণমুখী, বৈষম্যহীন এবং আমাদের জাতীয় অগ্রগতির বাহক।

23 Aug 25 1NOJOR.COM

গণ-অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্রসমাজ পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী ব্যবস্থার ধারক ও বাহকদের যে কোনো চক্রান্ত রুখে দেবে: রব

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একাধিক সাংবাদিক রয়টার্সের সম্পাদক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে ইসরাইলপন্থি পক্ষপাতের অভিযোগ তুলেছেন। ইসরাইলি হামলায় নিহত হন ফিলিস্তিনি সাংবাদিক আনাস আল-শরিফ পূর্বে রয়টার্সে কাজ করেছেন এবং ২০২৪ পুলিৎজার পুরস্কারও জিতেছিলেন। কিন্তু তার মৃত্যুর খবরে রয়টার্স শিরোনাম দেয়— ‘ইসরাইল বলছে, হামাস নেতা ছিলেন এমন আল জাজিরা সাংবাদিককে হত্যা করেছে।’ ফলে ‘পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন’ নিয়ে ক্ষোভ দেখা দেয়। রয়টার্স সাংবাদিকরা ৪৯৯টি “ইসরাইল-প্যালেস্টাইন” ট্যাগযুক্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখেন, ‘ইসরাইলি স্বার্থ প্রাধান্য পেয়েছে, ফিলিস্তিনি দিকটি অবহেলিত।’ সাংবাদিকরা জানান, সংস্থাটির নীতিতে ‘প্যালেস্টাইন’ শব্দ ব্যবহার নিষিদ্ধ। এছাড়া কেন গাজায় ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ অভিযোগের কাভারেজ সীমিত রাখা হয়েছে, অথচ ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। এই সমালোচনার পর রয়টার্স একটি ইমেইলে নতুন নির্দেশনা দেয় । সেখানে বলা হয়— সাংবাদিকরা এখন ‘গণহত্যা’ শব্দ ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই কারও বক্তব্য বা সূত্র উল্লেখ করে। তবে “প্যালেস্টাইন” শব্দ এখনও সীমিতভাবে ব্যবহারযোগ্য— কেবল ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৪৮ সালের আগের সময় বোঝাতে। নতুন নির্দেশনার পরও এর ব্যবহারও ইসরাইলী পক্ষপাতমূলক।

23 Aug 25 1NOJOR.COM

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একাধিক সাংবাদিক রয়টার্সের সম্পাদক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে তদন্তসমেত ইসরাইলপন্থি পক্ষপাতের অভিযোগ তুলেছেন।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল টাউনের একটি ১০তলা আবাসিক ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে খবর পেয়ে তাদের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৩টা ৩০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা হাসান উল আলম জানান, আনুমানিক ১০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

23 Aug 25 1NOJOR.COM

দিবাগত রাত দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল টাউনের একটি ১০তলা আবাসিক ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৩টা ৩০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

গাজা ভূখণ্ডে হামলা বাড়িয়েছে ইসরাইল। গত একদিনে আরও অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২৫১ জন। কেবল গাজা সিটিতেই ৩৭ জন নিহত হয়েছেন, যেখানে ইসরাইল ভয়াবহ হামলার পরিকল্পনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে ও অপুষ্টিতে নতুন করে দুজন মারা গেছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। ফলে দুর্ভিক্ষ-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭৩ হয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু। মন্ত্রণালয় বলেছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না। আরও জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরাইল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গণহত্যা পুনরায় শুরু করার পর থেকে ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন। এদিকে, ত্রাণ নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে মানবিক সহায়তা নিতে গিয়ে ২ হাজার ৬০ ফিলিস্তিনি নিহত এবং ১৫ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।

23 Aug 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় গত একদিনে আরও অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২৫১ জন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ পিআর পদ্ধতির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং পরিচিত নয়। এখন এটিকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে কেন? তাহলে কি নির্বাচন নিয়ে অশুভ কোনো চিন্তা রয়েছে? এক দোয়া মাহফিলে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কাজগুলো অমীমাংসিত রয়েছে, সেগুলো মীমাংসা করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। হঠাৎ করে নির্বাচনে নতুন পদ্ধতি আনলে বিশৃঙ্খলা তৈরি হবে, তালগোল পাকাবে। শেখ হাসিনা সমাজের প্রতিটি ক্ষেত্রে তালগোল পাকিয়ে গেছেন। আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে সত্যিকারের জবাবদিহিমূলক শাসন। চক্রান্তের এখনো শেষ নেই। চক্রান্ত অব্যাহত রয়েছে। অন্যান্য দিক থেকে অনেক ব্যর্থতা আছে সরকারের। কিন্তু গুম, খুন ও গুপ্ত হত্যার মতো হাসিনার যে বীভৎস নারকীয় দুঃশাসন ফ্যাসিবাদ এদেশের জনগণ দেখেছে, সেই সময় এখন নেই। এসময় তিনি বেগম খালেদা জিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুস সালাম, শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং আফরোজা আব্বাসের সুস্বাস্থ্য, আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

23 Aug 25 1NOJOR.COM

দেশের জনগণ পিআর পদ্ধতির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং পরিচিত নয়। এখন এটিকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে কেন? তাহলে কি নির্বাচন নিয়ে অশুভ কোনো চিন্তা রয়েছে: রিজভী

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।