Web Analytics

একাত্তরে বাংলাদেশে চালানো গণহত্যা প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, একবার শুধু নয়, দুই বার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। তার ভাষ্য, গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়াও হয়েছে। দার বলেন, অমীমাংসিত বিষয়গুলো প্রথম দফায় নিষ্পত্তি হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ২০০০ সালের শুরুর দিকে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশাররফের সফরকালে। তিনিও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন। আরো বলেন, একটি পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। তবে ইসলামের শিক্ষা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। পাকিস্তানও সেই দৃষ্টিভঙ্গিই অনুসরণ করতে চায়।

24 Aug 25 1NOJOR.COM

একবার শুধু নয়, দুই বার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। প্রথম দফায় নিষ্পত্তি হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ২০০০ সালে তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মুশাররফের সফরকালে: ইসহাক দার

নিউজ সোর্স

একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধানের দাবি ইসহাক দারের

একাত্তরে বাংলাদেশে চালানো নারকীয় হত্যাযজ্ঞের বিষয়টি সুস্পষ্ট বক্তব্য দিলেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দাবি করেছেন, একবার শুধু নয়, দুই বার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। তার ভাষ্য, গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়াও হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।