Web Analytics

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় ওসি শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে এএসআই হানিফ মিয়া ও দুই কনস্টেবলকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে রোববার দুপুরে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানমকে ওএসডি করা হয়েছে। মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে দুর্জয় চৌধুরীর প্যান্টের পকেটে দুইটি চিরকুট পাওয়া গেছে বলে সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ নিশ্চিত করেছেন। উল্লেখ্য, অর্থ আত্মসাতের অভিযোগে থানায় সাথে করে নিয়ে দুর্জয়কে হাজতে রেখে আসেন রাবেয়া খানম।

24 Aug 25 1NOJOR.COM

চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় ওসি শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

নিউজ সোর্স

থানায় যুবকের ঝুলন্ত লাশ: ওসিসহ চার পুলিশ প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় ওই থানার ওসি শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে উপ-পরিদর্শক (এএসআই) হানিফ মিয়া ও দুই কনস্টেবলকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।