Web Analytics

‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহসভাপতি পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, ‘কোনো কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে। কনসার্ন দেওয়ার পরেও প্রশাসন নীরব ভূমিকা দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি একাধিকবার পক্ষপাতমূলক আচরণ করেছে, এখনো করছেন, যেটা দুঃখজনক।’ তিনি বলেন, আমরা ডাকসুর আমেজকে ছড়িয়ে দিতে চাই। পরীক্ষার কারণে সামগ্রিক নির্বাচনের কাজে বাধাগ্রস্ত হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি সকল পরীক্ষাগুলো যাতে ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। আরো বলেন, নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং হ্যারেসমেন্ট চালানো হচ্ছে। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও একই অভিযোগ তুলেছেন।

24 Aug 25 1NOJOR.COM

কোনো কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে। কনসার্ন দেওয়ার পরেও প্রশাসন নীরব ভূমিকা দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি একাধিকবার পক্ষপাতমূলক আচরণ করেছে: সাদিক কায়েম

নিউজ সোর্স

বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাত করছে: সাদিক কায়েম

কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন দেখেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম।