Web Analytics

জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত। আগামী নির্বাচনে সব ইসলামি দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে, আমাদের এ প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে। অনেক ইসলামি দল জামায়াতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। এ প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল। তিনি বলেন, জামায়াত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট। ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী বলেন, মাঠপর্যায়ে জামায়াতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে।আলেমদের মতামতের বাইরে আমরা যাব না। ইসলামী আন্দোলনের নেতা আহমদ আবদুল কাইয়ুম বলেন, দল সবসময় ঐক্যের পক্ষে। আমরা যে কোনো ছাড় দিতে সব সময় প্রস্তুত। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট বা সমঝোতার বিষয়ে এখন পর্যন্ত আমাদের অফিশিয়াল কোনো বৈঠক হয়নি।

23 Aug 25 1NOJOR.COM

দেশের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত। আগামী নির্বাচনে সব ইসলামি দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি: শফিকুল ইসলাম মাসুদ

নিউজ সোর্স

জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক

জাতীয় নির্বাচনের হাওয়া দোলা দিতেই ভোটের মাঠে আলোচনায় এসেছে দেশের বিদ্যমান ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য বা জোটের বিষয়টি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ভোটে যেতে চাচ্ছে না বেশিরভাগ ইসলামি দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। কাজেই জামায়াতের নেতৃত্বে ইসলামি দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছু দিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।