Web Analytics

রাশিয়ার কামচাতকা উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ইউএসজিএস বলছে, পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। তথ্যানুযায়ী, অন্য কোনো মার্কিন বা কানাডীয় মহাদেশীয় এলাকা সতর্কতার আওতায় ছিল না। রাশিয়ার উপকূলের কিছু অংশে ৩-৯ ফুট (১-৩ মিটার) উচ্চতার সুনামির ঢেউ দেখা যেতে পারে বলে সতর্ক করেছিল। সুনামি সেন্টার জানায়, কোনো ধ্বংসাত্মক সুনামি রেকর্ড করা হয়নি এবং আলাস্কা থেকে কোনো সুনামির তথ্য পাওয়া যায়নি।

19 Sep 25 1NOJOR.COM

রাশিয়ার কামচাতকা উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

দিনাজপুরের বিরামপুরে জামায়াত থেকে পদত্যাগ করে এবি পার্টিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর আবারও জামায়াতে ফিরলেন মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টির আরও ৪০ জন নেতা–কর্মী। এ সময় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন। এক অনুষ্ঠানে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করা হয়। যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘২০২০ সালের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকালে জামায়াতের সঙ্গে থেকে আমি বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। সে সময় কিছু নেতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় আমি এবি পার্টিতে যোগ দিই। কিন্তু পরে সেখানে প্রত্যাশিত চেতনা খুঁজে পাইনি। বর্তমানে জামায়াতে ইসলামীর আদর্শ ও কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। তাই আমি আবারও জামায়াতে ফিরলাম এবং আমার সঙ্গে এবি পার্টির ৪০ জন নেতা–কর্মীকে নিয়ে এখানে যোগদান করলাম।’

19 Sep 25 1NOJOR.COM

বিরামপুরে জামায়াত থেকে পদত্যাগ করে এবি পার্টিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর আবারও জামায়াতে ফিরলেন মেহেদীর নেতৃত্বে এবি পার্টির আরও ৪০ জন নেতা–কর্মী।

আগামী ২১ সেপ্টেম্বর শুভ মহালয়া। এদিন থেকেই দুর্গাপূজার সূচনা হবে। এ বছর মহালয়া উপলক্ষ্যে সরকারি কোনো ছুটি নেই। তবে অনেকেই এদিন ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন। সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর মহানবমী উপলক্ষ্যে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষ্যে রয়েছে সাধারণ ছুটি। এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটি দাঁড়াবে ১১ দিন। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ থাকবে। এদিকে, মাদরাসা শিক্ষা অধিদফতরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। ৫ অক্টোবর আবার যথানিয়মে ক্লাস শুরু হবে। এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত করেছে অধিদফতর। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজায় মাত্র দুই দিনের ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি পাবে তারা।

19 Sep 25 1NOJOR.COM

আগামী ২১ সেপ্টেম্বর শুভ মহালয়া। এদিন থেকেই দুর্গাপূজার সূচনা হবে। এ বছর মহালয়া উপলক্ষ্যে সরকারি কোনো ছুটি নেই। তবে অনেকেই এদিন ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।

ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পেয়ে নাটোরে একটি বেসরকারী হাসপাতালের মালিককে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। জেলা সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফীন জানান, গত ২৭ জুলাই নারায়নপুরের বাসিন্দা গামের্ন্টস কর্মী মানিক মিয়া শহরের কানাইখালীর আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তলপেটে ব্যাথা নিয়ে ভর্তি হন। ঐ দিনই হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিন এক সহযোগী নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। সপ্তাহখানেক রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এর মধ্যে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে রোগীর স্বজনরা রোগীকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন। সেখানে আল-হেরা হাসপাতালটির ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। তখন থেকেই মানিক মিয়া সহায় সম্বল বিক্রি করে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি লেখার কারণে রোগীর স্বজনদের হুমকি ধামকিও দেন ডা. শামিম উদ্দিন। এদিকে নাটোর ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের নেতারা রোগীর জন্য ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।

19 Sep 25 1NOJOR.COM

ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পেয়ে নাটোরে একটি বেসরকারী হাসপাতালের মালিককে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে। কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে। উভয় দেশ বিশ্বের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে। চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার এক ভিডিও বার্তায় উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দারিদ্র্য বিমোচন এবং জনগণের সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন। এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আট দশক আগে বিশ্ব শান্তি রক্ষায় চীনের অপরিসীম ত্যাগের কথা স্মরণ করেন এবং একটি প্রধান শক্তিতে রূপান্তরিত হওয়ার কথা তুলে ধরেন। ইয়াও চীনের প্রেসিডেন্টের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের উপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কাছ থেকে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পেয়েছেন, যা বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার একটি নজির। আরও বলেন, "চীন বাংলাদেশকে তার আধুনিকীকরণের যাত্রায় সহায়তা ও সমর্থন অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে একটি চীন-বাংলাদেশ সম্প্রদায় গঠনে একটি নতুন অধ্যায় লিখতে প্রস্তুত।"

19 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে। কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে: প্রধান উপদেষ্টা

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় বন্দি রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কচ্ছপিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৩ জন ও শিশু ২১ জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক। পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রাখা হয়েছিল। এ বিষয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

19 Sep 25 1NOJOR.COM

টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় বন্দি রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

২৩ বছর আগে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার আজিমপুর এলাকা থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে র‍্যাব। এ নিয়ে শুক্রবার বেলা ১১টায় র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে। উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কেমিপ্রকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের ছাত্রী সাবেকুন নাহার সনি। ক্লাস শেষে হলে ফেরার পথে সংঘর্ষের মাঝখানে পড়ে প্রাণ হারান তিনি।

19 Sep 25 1NOJOR.COM

২৩ বছর আগে বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম থাকায় ও চাল বিতরণে অব্যবস্থাপনার কারণে ইউএনও রাজীব চৌধুরী কর্মসূচি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। দেখা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় কালো কালিতে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান। এতে বিরক্ত হয়ে চাল বিতরণ না করেই রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। রাজীব চৌধুরী বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নামে স্লোগান লেখা কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।

19 Sep 25 1NOJOR.COM

নবীনগরে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উদ্বোধন না করেই ইউএনও অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধের শাস্তি আরও কঠোর করা হচ্ছে। এজন্য নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ সংশোধন করে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইনের উল্লেখযোগ্য দিকগুলো হলো- কোনো কর্মকর্তা গ্রহণযোগ্য কারণ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে আগে ১ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানার বিধান ছিল। নতুন আইনে সেই জরিমানা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা। নির্বাচনী দায়িত্বে অসদাচরণ করলে আগে ৬ মাস কারাদণ্ড বা ২ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও সংশোধিত আইনে তা বাড়িয়ে করা হয়েছে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। সংশোধিত আইনে অসদাচরণের সংজ্ঞায় যুক্ত করা হয়েছে- কমিশন বা রিটার্নিং কর্মকর্তার আদেশ অমান্য, আইন ইচ্ছাকৃত লঙ্ঘন বা দায়িত্বে অবহেলা।

19 Sep 25 1NOJOR.COM

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ সংশোধন করে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধের শাস্তি আরও কঠোর করা হচ্ছে।

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬ দশমিক ০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড’র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। এর থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে—যা প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের সমতুল্য অথবা প্রায় ফুয়েল চালিত ১ হাজর ২০০ টি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়ার সমপরিমাণ পরিবেশগত সুফল বয়ে আনবে। এ সময় সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, “নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

19 Sep 25 1NOJOR.COM

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬ দশমিক ০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিজীবী পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী অথবা স্বামীও নিয়ম অনুযায়ী পেনশন পাবেন। পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররাও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন। প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে সরকার পেনশনের পুরো টাকা একসঙ্গে তোলার সুযোগ দেয়। পরে ২০১৮ সালের ৮ অক্টোবর শতভাগ পেনশন সমর্পণকারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের মাসিক পেনশন পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে পেনশন পুনঃস্থাপনের আগেই কেউ মারা গেলে তার স্ত্রী/স্বামী বা উত্তরাধিকারীরা কোনো সুবিধা পান না। সম্প্রতি বৈঠকে সিদ্ধান্ত হয়, এ ক্ষেত্রে অর্থ বিভাগ বিষয়টি পরীক্ষা করে দেখবে। ২০১৭ সালের ১ জুলাই থেকে শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব ভাতা ৫ শতাংশ ইনক্রিমেন্ট হিসেবে দেওয়া হলেও পেনশন পুনঃস্থাপিত হলে এই ইনক্রিমেন্টের অর্থ যোগ হচ্ছে না। বৈঠকে বিষয়টি সমাধানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

19 Sep 25 1NOJOR.COM

সরকারি চাকরিজীবী পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী অথবা স্বামীও নিয়ম অনুযায়ী পেনশন পাবেন।

পটুয়াখালীর বাউফলে পুলিশের হাতে আটক মাইনুল ইসলাম নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগ উঠেছে জামায়াত নেতা আবু সাঈদের বিরুদ্ধে। আটক ছাত্রলীগ নেতা মাইনুল কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। অভিযুক্ত গোলাম আবু সাঈদ কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। স্থানীয়রা জানান, ২০২৪ সালে কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইনুল ও তার ভাই আমিনুল সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক ওরফে অপুর পক্ষে নির্বাচন করেন। তখন নির্বাচনি সহিংসতার একাধিক ঘটনায় নেতৃত্ব দেন মাইনুল। এ বিষয়ে অভিযুক্ত গোলাম আবু সাঈদ বলেন, মাইনুল ছাত্রলীগের কোনো পদে ছিল না। আমার ইউনিয়ন জামায়াতের যুব কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। তার জন্য স্বাভাবিকভাবেই আমাকে থানায় আসতে হয়েছে। এ প্রসঙ্গে বাউফল থানার ওসি বলেন, মাইনুলকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছিলেন।

19 Sep 25 1NOJOR.COM

বাউফলে পুলিশের হাতে আটক মাইনুল ইসলাম নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করেছেন জামায়াত নেতা, দাবি ছাত্রলীগ নয়, যুব জামায়াতের নেতা হাজতী।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা সব সময় হয়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৩ সাল পর্যন্ত এনসিপির অনেকে আমাদের সঙ্গে রাজনীতি করেছে। যে কারণে তাদের ও আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন আলোচনা আছে যে, কীভাবে দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করা যায়। তবে একীভূত হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, আনুষ্ঠানিক কোনো বৈঠক বা পার্টি টু পার্টি আলোচনা হয়নি। সংস্কার, বিচার, নির্বাচন ইস্যুতে বিভিন্নজনের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। তবে এখনই সবকিছু নিয়ে মন্তব্য করার সময় আসেনি।

19 Sep 25 1NOJOR.COM

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৩ সাল পর্যন্ত এনসিপির অনেকে আমাদের সঙ্গে রাজনীতি করেছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও একীভূত হওয়া নিয়ে আলোচনা হয়নি: রাশেদ

উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, ‘সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দুই দেশ নিজেদের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে। দুই দেশ একসঙ্গে হামলার জবাব দেবে। আলহামদুলিল্লাহ' তিনি বলেন, ‘আসলে এমন চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই।’ বিশ্লেষকদের মতে, উপসাগরীয় আরব দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তার জন্য নির্ভরশীল ছিল। এখন আস্থা কমে গেছে। এক সৌদি কর্মকর্তা জানান, ‘এই চুক্তি বহু বছরের আলোচনার ফল। এটি কোনো নির্দিষ্ট ঘটনা বা দেশের প্রতিক্রিয়া নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পদক্ষেপ।’ যদিও এক সৌদি কর্মকর্তা স্বীকার করেছেন, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ভারত—যা আরেকটি পারমাণবিক শক্তিধর দেশ—তার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা জরুরি। তিনি বলেন, ভারতের সঙ্গে সৌদির সম্পর্ক বর্তমানে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালো অবস্থায় আছে। আমরা এই সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই এবং আঞ্চলিক শান্তিতে অবদান রাখতে চাই।’ এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্রও এই চুক্তির অংশ বলে জানায় সৌদি কর্মকর্তা।

19 Sep 25 1NOJOR.COM

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। আসলে এমন চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই: আসিফ নজরুল

বাংলাদেশে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হলো। সরকারের আশা, এতে মামলা নিষ্পত্তির গতি বাড়বে এবং দীর্ঘদিনের মামলাজট অনেকাংশে কমে আসবে। উল্লেখ্য, জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ— এই তিন পর্যায়ের বিচারকগণকে একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে হয়। এটি বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ। দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ। ফৌজদারি মামলার সংখ্যা দেওয়ানি মামলার তুলনায় বেশি হওয়া সত্ত্বেও ফৌজদারী বিচারককে উভয় ধরনের মামলা পরিচালনা করতে হয়। এই বাস্তবতা বিবেচনায় পৃথক ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠা করে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদালতগুলোতে বিচারকরা কেবল ফৌজদারি মামলার বিচার করবেন।

19 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হলো, প্রত্যাশা মামলাজট কমবে।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় সংসদে ওবায়দুল কাদের বলেছিলেন-আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে সরে যাবে তখন এক লাখ লোক মারা যাবে। তোফায়েল আহমেদও সংসদে বলেছিলেন, আওয়ামী লীগ না থাকলে দুই লাখ লোক মারা যাবে। তারা ক্ষমতা হারানোর পর এমন কিছুই হয়নি। বিএনপি হত্যার রাজনীতি করে না। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, গত ১৬ বছরে কেরানীগঞ্জে দেখেছি, ইউএনও অফিসে এক কোটি টাকা অনুদান আসলে ৫০ লাখ নাই হয়ে যেত। সরকারি মালামাল আসলে অর্ধেক তারা মানুষের কাছে বিক্রি করত, আর অর্ধেক নিজেরা ভাগাভাগি করে নিতো। আর আমরা প্রতি রমজানে ইফতার সামগ্রী দিয়েছি। ঈদে আমাদের সামর্থ্য অনুযায়ী সেমাই, দুধ, চিনিসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। আমরা মানুষের মুখের আহার ও তাদের টাকা পয়সা কেড়ে নেইনি।

19 Sep 25 1NOJOR.COM

তোফায়েল আহমেদও সংসদে বলেছিলেন, আওয়ামী লীগ না থাকলে দুই লাখ লোক মারা যাবে। তারা ক্ষমতা হারানোর পর এমন কিছুই হয়নি। বিএনপি হত্যার রাজনীতি করে না: গয়েশ্বর

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফ্যাসিবাদি সরকার হবে। বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ থেকে তিনি পিআর নিয়ে গণভোটের দাবি তুলেন। আরো বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করেই নির্বাচন দিতে চাইছে। কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকি দিচ্ছে। জুলাই ঘোষণাপত্রে একটি বিশেষ দলের বিশেষ আকাঙ্ক্ষা উল্লেখ করা হয়েছে। যা জনআকাঙ্ক্ষা সঙ্গে যায়নি। পরওয়ার বলেন, জুলাই সনদ নির্বাচনের আগে সংবিধানিক ভিত্তি দিতে হবে। সরকার প্রধানকে বলব, আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনা জন্ম নিতে দেবে না। তিনি বলেন, ‘পিআর মানতে হবে। জরিপ বলছে, ৭০ শতাংশ লোক পিআরের পক্ষে। কমিশনে ৩১টি দলের ২৫টি দল পিয়ারের পক্ষে। জনগণ যদি পিআর মানে, তো আপনাদেরকেও মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা তা মেনে নেব। কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? পিআরের মধ্য দিয়ে যদি সকল অংশীদারত্বের ভিত্তিতে পেশীশক্তি কালোটাকামুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে মেজরিটি নিয়ে আরেকটি সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না।’

19 Sep 25 1NOJOR.COM

পিআর মানতে হবে। জরিপ বলছে, ৭০ শতাংশ লোক পিআরের পক্ষে। কমিশনে ৩১টি দলের ২৫টি দল পিয়ারের পক্ষে: পরওয়ার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছায় জামায়াতের উদ্যোগে তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দেওয়া হয়েছে। এর আগে সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ বলেন, আমরা এই শাড়ি আপনাদের কোনো অনুদান হিসেবে দিচ্ছি না। আমরা ভাই হিসেবে বোনেদের উপহার প্রদান করছি। আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটুকু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসে তাহলে রাষ্ট্রীয়ভাবেও আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

19 Sep 25 1NOJOR.COM

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছায় জামায়াতের উদ্যোগে তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দেওয়া হয়েছে।

সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ করেছে তার বাইরে মন্ত্রণালয়গুলো নিজেদের উদ্যোগে কী কী সংস্কার এনেছে তা জনগণকে জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে প্রত্যেক মন্ত্রণালয় ‍ও বিভাগকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দিয়েছেন। প্রেস সচিব জানান, সংস্কার কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম দিকের ১২১টির মধ্যে ৭৭টিকে অতি-গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২৪টি বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন আছে। এর বাইরে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

19 Sep 25 1NOJOR.COM

সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ করেছে তার বাইরে মন্ত্রণালয়গুলো নিজেদের উদ্যোগে কী কী সংস্কার এনেছে তা জনগণকে জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নেওয়া জরুরি। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। তাই উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ব্যাংকিং সেক্টরের সহায়তা কৃষিকে সমৃদ্ধ ও টেকসই করতে পারে। গভর্নর বলেন, টেকসই কৃষি উন্নয়ন শুধুমাত্র অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি নয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ কর্মশালা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী এবং উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, এদিন দিনব্যাপী কর্মশালায় কক্সবাজারের তিন শতাধিক কৃষি উদ্যোক্তা অংশ নেন।

19 Sep 25 1NOJOR.COM

উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নেওয়া জরুরি: গভর্নর

কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশগমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসা ভাতাসহ সাতটি দাবি তুলেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবিগুলো হলো: ১০-২০ গ্রেডের কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ ন্যূনতম ১০ দিন কার্যকর করা। সঞ্জীবনী প্রশিক্ষণে গমণকারী প্রশিক্ষণার্থীদের জন্য অন্তত পক্ষে ২০,০০০ টাকা হাত খরচ ভাতা প্রদান করা। সার্কভুক্ত দেশসমূহে সঞ্জীবনী প্রশিক্ষণের আয়োজন করা। ৯ম জাতীয় পে-কমিশন গঠন পরবর্তী কার্যক্রম দ্রুততার সঙ্গে সমাপ্ত করে ২০২৫ সালের নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও কার্যকর করা। বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড প্রবর্তন করা এবং এর ব্যত্যয় ঘটলে সারা বাংলাদেশে কর্মচারী সংগঠনকে নিয়ে একদফার ভিত্তিতে আন্দোলন ঘোষণার প্রত্যয় ব্যক্ত করা হয়। অবসরভোগীদের জন্য ১৫,০০০ টাকা চিকিৎসা ভাতাসহ তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়। অর্থ মন্ত্রণালয়ের নানাবিধ হয়রানিমূলক কার্যক্রম ও সিদ্ধান্তিত বিষয়ে অযথা কালক্ষেপনের বিষয়ে প্রতিকার।

18 Sep 25 1NOJOR.COM

কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশগমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসা ভাতাসহ সাতটি দাবি তুলেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টার স্বাক্ষরিত ওই চিঠিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ অর্থ সংস্থানের জন্য বলা হয়েছে। চিঠিতে শিক্ষা উপদেষ্টা লেখেন, সরকারের দায়িত্ব হলো দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা। কিন্তু অতীতে শিক্ষাখাতের বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে। এ বৈষম্য কমাতে এবং শিক্ষক-কর্মচারীদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন। আরও লেখা হয়, পূর্বে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বাড়ানো হয়েছিল। তবে কর্মচারীদের ভাতা ৫০ শতাংশের ওপরে না যাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ কারণে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবি তোলা হয়েছে।

18 Sep 25 1NOJOR.COM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। মানুষ কিন্তু পিআর পদ্ধতি বোঝে না। মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষের আস্থা, সেই পদ্ধতিতে ভোট দেবে এ দেশের জনগণ। পিআর পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনই গ্রহণ করবে না। সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায়। কাজেই যারা পিআর পদ্ধতি কথা বলে, তাদের নির্বাচনের বিপক্ষে অবস্থান বলে আমি মনে করি। টুকু বলেন, বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে। সরকার ঘোষণা দিয়েছেন রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ আশা করে সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে।

18 Sep 25 1NOJOR.COM

পিআর পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনই গ্রহণ করবে না: টুকু

বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার, ভারতের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্বাক্ষী ও কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার আরফান হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম। ফেলানীর ভাই বলেন, বাবা-মায়ের স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করা। ফেলানী হত্যার পর মানুষ যে প্রতিবাদ জানিয়েছিল, তখন থেকেই আমাদের ইচ্ছা ছিল বিজিবিতে যোগ দেওয়ার। আজ সেই স্বপ্ন পূর্ণ হলো। বিজিবিকে ধন্যবাদ জানাই আমাকে দেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, ভারত থেকে ফেরার পথে আমার নাবালিকা মেয়েকে পাখির মতো গুলি করে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ। সেই দৃশ্য আজও ভুলতে পারিনি। তবে দেশবাসী আর বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। দোকান করে দিয়ে সহায়তা করেছে। আজ আমার ছেলে মেধা ও যোগ্যতায় বিজিবিতে সুযোগ পেল। লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। ফেলানীর ছোট ভাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবে।

18 Sep 25 1NOJOR.COM

বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার, ভারতের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্বাক্ষী ও কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেয়েছেন।

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শাপলা চত্বরে যেভাবে নিরীহ মানুষকে প্লান করে হত্যা করেছে; যে এখন পর্যন্ত সেখানে কতজন মারা গেছে, কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি। আমরা আশা করব আগামী দিনে প্রকৃত চিত্র উদঘাটিত হবে, যারা এ ধরনের হামলা চালিয়েছে, তাদের বিচার হবে। তিনি বলেন, হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শের ধর্ম ইসলাম। আমরা এমন একটি ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না। আমরা দুনিয়ার ভোগবিলাসে মত্ত হয়ে জীবন কাটাতে চাই। একটা দল ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নিজেদের ভাগ্য গড়ল। গত ১৬ বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময়। সেখানে ইসলাম ধর্মের নাম নিশানা তারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করল।

18 Sep 25 1NOJOR.COM

একটা দল ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নিজেদের ভাগ্য গড়ল: হাফিজ

বিএসসি এবং ডিপ্লোমা ডিগ্রীধারীদের দ্বন্দ্ব নিরসনে কমিটি গঠনের প্রতিবাদসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করেছে রুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে নগরীর জিরোপয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টার মতো সেখানে অবস্থান করেন তারা। শিক্ষার্থীরা জানান, অভ্যুত্থানের মাধ্যমে দেশে কোটা ব্যবস্থার অবসান ঘটেছে। কিন্তু সেই কোটা প্রথা বহাল রাখার দাবি করছে ডিপ্লোমাধারী টেকনিশিয়ানরা। এমনকি দেশকে অস্থিতিশীল করতে সড়ক ও রেল অবরোধ করে জনভোগান্তিও তৈরি করছে তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বিএসসি এবং ডিপ্লোমাধারীদের দ্বন্দ্ব নিরসনে প্রস্তাবিত ৬ সদস্যের কমিটি বাতিল, সচিবালয়ে উপাচার্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীদের বিচার নিশ্চিত ও কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ।

18 Sep 25 1NOJOR.COM

বিএসসি এবং ডিপ্লোমা ডিগ্রীধারীদের দ্বন্দ্ব নিরসনে কমিটি গঠনের প্রতিবাদসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করেছে রুয়েট শিক্ষার্থীরা।

আগামী সোমবারের মধ্যে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের পর যে শিক্ষকরা কখনও শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন। অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না। নতুন করে আন্দোলন করলে পরীক্ষার ফলাফলে তার প্রভাব পড়বে বলে শিক্ষকদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। এর আগে, গত আগস্ট মাসে ঢাবির অধীনে থাকা সরকারি সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ঢাবি।

18 Sep 25 1NOJOR.COM

আগামী সোমবারের মধ্যে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজন হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে বইমেলার সময়সূচিতে পরিবর্তন এসেছে। চলতি বছরের ডিসেম্বরের ১৭ তারিখ থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমী। যা চলবে ছাব্বিশ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

18 Sep 25 1NOJOR.COM

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজন হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে বইমেলা ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে আরম্ভ হবে।

বৃহস্পতিবার কুমিল্লার হোমনা উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কথিত কটূক্তির অভিযোগে মহসিন নামে একজন অভিযুক্তকে বুধবার আটক করা হয়। তবে বিক্ষুব্ধরা আজ মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজারের সামনে লোকজন জড়ো করে। পরে এই মাজারসহ পাশের কালাই শাহ, হাওয়ালি শাহ ও আবদু শাহের মাজারে ভাঙচুর করে তারা। একপর্যায়ে সেখানে আগুনও ধরিয়ে দেয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের শনাক্তে কাজ চলছে।

18 Sep 25 1NOJOR.COM

কুমিল্লার হোমনা উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আলোচনার মধ্যে কর্মসূচি দেয়ার অর্থ হচ্ছে অহেতুক চাপ সৃষ্টি করা। এটি গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে নামলেই সমস্যার সমাধান হবে কি? আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি কোনো ইস্যুতেই আন্দোলনে যায়নি। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। বিএনপি কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। আরও বলেন, জাতিসংঘের আগামী অধিবেশনে যোগ দেব। কিন্তু এজেন্ডা নিয়ে কোনো আলোচনা হয়নি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

18 Sep 25 1NOJOR.COM

বিএনপি কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি কোনো ইস্যুতেই আন্দোলনে যায়নি। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব: ফখরুল

খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, এই সরকারের সময়েই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার দাবি তোলেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় খেলাফত। তবে যেনতেন নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন। আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি। আরও বলেন, জনগণকে অনিরাপদ রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পরে এক বিক্ষোভ মিছিলে অংশ নেয় খেলাফত মজলিসের কর্মীসমর্থকরা।

18 Sep 25 1NOJOR.COM

এই সরকারের সময়েই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: খেলাফতে মজলিস

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর আইনি বৈধতা দেওয়া হোক। এখন পর্যন্ত সেসব বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এটি এখন সরকারের জরুরি দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনমত সৃষ্টির জন্য সারা দেশব্যাপী কর্মসূচি পালন করছে। আমরা আশঙ্কা করছি, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর জন্য আইনি বৈধতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা না হলে আগামীতে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে। আরও বলেন, শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছিল দেশটি যেন আগের শাসন থেকে নতুন শাসনের দিকে ফিরে যায়। জামায়াতে ইসলামী সেই পরিবর্তন চায়। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, সেজন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যার পরিণতি তাদের এখন ভোগ করতে হচ্ছে।

18 Sep 25 1NOJOR.COM

ঐকমত্য কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর আইনি বৈধতা দেওয়া হোক: এটিএম আজহার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অতীতে আমরা দেখেছি মন্ত্রীর এলাকায় প্রয়োজনে অপ্রয়োজনে অতিরিক্ত উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। এতে জেলার অন্য উপজেলা বঞ্চিত হয়। মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারও নেই। তাই এ ধরনের অনুশীলন থেকে সরে আসতে হবে। পানি উন্নয়ন বোর্ডকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক নিরপেক্ষতা বিবেচনায় সব গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে উচ্ছেদ অভিযান শুরু করার প্রস্তুতি নিন। পাশাপাশি পল্লী বিদ্যুৎকে জেলার সব অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেন। শিল্প মালিকরা যেন বিদ্যুৎ সংযোগ নিয়ে হয়রানি না হয় সে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে আন্তরিক হওয়ার অনুরোধ করেন তিনি। এর বাইরে গোমতীতে আগামী শীতে ম্যারাথন আয়োজনের নির্দেশনা দেন। ফয়েজ আহমদ তৈয়্যব আসন্ন দূর্গা পূজা উদযাপন যেন নির্বিঘ্ন হয় সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

18 Sep 25 1NOJOR.COM

অতীতে আমরা দেখেছি মন্ত্রীর এলাকায় প্রয়োজনে অপ্রয়োজনে অতিরিক্ত উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। এতে জেলার অন্য উপজেলা বঞ্চিত হয়: ফয়েজ

মাগুরা জেলা জামায়াত আমির এ বি এম বাকের হোসেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই ছাত্র শহীদ আহাদ ও সুমন হত্যা মামলার একাধিক আসামিকে জামিন করতে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র দিয়েছেন। যাদের নিজেদের কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দিয়েছেন তারা আওয়ামী লীগের পদধারী নেতাকর্মী। এই ঘটনায় স্থানীয় সাধারণ জনতার মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি পলাশবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন ও সোহেল রানাকে নিজেদের কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দেওয়া হয়। এতে লেখা হয়, আসামিরা আমাদের সাংগঠনিক পরিবারের একজন সদস্য। আমার জানা মতে, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সঙ্গে জড়িত নন। তিনি ইসলামী শরীয়ত পালন করে চলেন এবং তাদের পরিবার ইসলামি সমাজ ব্যবস্থা গড়তে অঙ্গীকারাবদ্ধ। এমন প্রত্যায়ন দেওয়ার পর হত্যা মামলায় তাদের জামিন হয়েছে। এ বিষয়ে বাকের হোসেন বলেন, আমার কাছে অনেকেই প্রত্যয়ন নিতে আসে। আমার কাছে তথ্য গোপন করে প্রত্যয়নপত্রটি নিয়েছে। আমি জানতাম না ওরা আহাদ-সুমন হত্যার আসামি।

18 Sep 25 1NOJOR.COM

মাগুরা জেলা জামায়াত আমির বাকের হোসেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই ছাত্র শহীদ আহাদ ও সুমন হত্যা মামলার একাধিক আসামিকে জামিন করতে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র দিয়েছেনা।

ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম বলেন, অন্তর্বর্তী সরকার যদি কারও ইঙ্গিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে গড়িমসি করে, তবে ঐক্যবদ্ধ আন্দোলন হবে। জাতীয় মসজিদের উত্তর ফটকে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি বলেন, যদি ঐকমত্য কমিশনে আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে সহজ কথা, আপনারা গণভোট দেন। জনগণের দাবি মেনে নেব। আরো বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটা সবার দাবি, শুধু আমাদের দাবি নয়, জনগণেরও দাবি। কাজেই এটা দিতে অসুবিধা কোথায়? আপনারা কি ভারতের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন? শায়েখে চরমোনাই বলেন, অন্তর্বর্তী সরকার কেন বসেছে আমরা সবাই জানি- সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার ও দৃশ্যমান বিচার না করে কীভাবে নির্বাচন দেন? অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপর নির্বাচনে যেতে হবে। এই সময় তিনি পিআর নির্বাচনের সুবিধা তুলে ধরে বলেন, পিআর সিস্টেম নির্বাচনে বিএনপির আপত্তি থাকারই কথা না। কারণ তাদের একজন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে ৯০ শতাংশ ভোট তাদের। যদি ৯০ শতাংশ ভোট তাদের হয়, তাহলে তারা আসন পাবে ২৭০-এর ওপরে।

18 Sep 25 1NOJOR.COM

পিআর সিস্টেম নির্বাচনে বিএনপির আপত্তি থাকারই কথা না। কারণ তাদের একজন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে ৯০ শতাংশ ভোট তাদের। তাহলে তারা আসন পাবে ২৭০-এর ওপরে: ফয়জুল

রাকসু ও চাকসু নির্বাচনও সুষ্ঠু ও ভালোভাবে হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ নেই জানিয়ে তিনি বলেন, জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে হাতে গননায় সময় লাগে। তাই ওএমআর পদ্ধতিতে নির্বাচনের ফলাফল গণনার বিষয়ে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয়গুলো। উপদেষ্টা বলেন, ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোয় কাজে লাগানো হবে। এসব ভোটের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে। একই ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, রাকসু ও চাকসু নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে। ভালো নির্বাচন হবে বলেই প্রত্যাশা।

18 Sep 25 1NOJOR.COM

রাকসু ও চাকসু নির্বাচনও সুষ্ঠু ও ভালোভাবে হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

চাকসু নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন ইব্রাহীম হোসেন রনি। জিএস পদে রয়েছেন সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে মনোনীত হয়েছেন সাজ্জাদ হোসাইন মুন্না। প্যানেলের অন্যরা হলেন— ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-ক্রীড়া সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেন, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওয়ায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তাওহীদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। এ ছাড়া ছয় নির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরীফকে রাখা হয়েছে।

18 Sep 25 1NOJOR.COM

চাকসু শিবির সমর্থিত প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন ইব্রাহীম হোসেন রনি। জিএস পদে রয়েছেন সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে মনোনীত হয়েছেন সাজ্জাদ হোসাইন মুন্না।

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘সহিহ আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তাদের সঙ্গে ঐক্যবব্ধ হওয়ার চিন্তাও করবেন না, যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে তারা অনেক বই পুস্তকও রচনা করে গেছেন। এসব ভ্রান্ত আকিদার কোনো দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না।’ আরো বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্থ হয় এমন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। এদেশের দাওয়াতে তাবলিগ, মসজিদ মাদরাসা যেনো কোনো ক্ষতি না হয়, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে।'

18 Sep 25 1NOJOR.COM

আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন: হেফাজতের আমির

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, ইসি আইনের সাত ধারায় বলা আছে, সীমানা নির্ধারণ নিয়ে মামলা গ্রহণযোগ্য হবে না। তবে রিট করা জনগণের মৌলিক অধিকার। আসনের সীমানা নিয়ে হাইকোর্টে ১৮টি রিট হয়েছে। কমিশন আদালতের প্রতি আস্থাশীল। ফলে আদালত থেকে নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি বলেন, প্রবাসীদের অ্যাপের মাধ্যমে ব্যালট পাঠানোর ঠিকানা জানাতে হবে। নির্ধারিত সময়ে একটা ব্যালট পেপার বড় খামে পাঠানো হবে। তবে ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। নিকটস্থ পোস্ট অফিসে ভোটার সেটি পোস্ট করবেন। পেশাগত দায়িত্ব পালনের কারণে যারা ভোট দিতে পারেন না তাদের প্রবাসীদের মতো নিবন্ধন করতে হবে। তিনি জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে। নির্বাচন নিয়ে আলোচনা করতে আগামী ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল দেশে আসবেন।

18 Sep 25 1NOJOR.COM

আসনের সীমানা নিয়ে হাইকোর্টে ১৮টি রিট হয়েছে। কমিশন আদালতের প্রতি আস্থাশীল। ফলে আদালত থেকে নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করা হবে: ইসি

বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই ছিল গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আসা এনায়েত করিম চৌধুরীর লক্ষ্য। তিনি ইলিয়াস কাঞ্চনের দল জনতা পার্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকাতেও ছিলেন। ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন দলের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ আসামিকে রিমান্ডে নিয়ে এ তথ্য জানান। মোর্শেদ বলেন, ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি গোয়েন্দা এজেন্টের অর্থায়নে চলে। এনায়েত এই দলে প্রতি মাসে সাড়ে ৩ লাখ করে টাকা দিতেন। বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে জোগাড় করতেন। এদিকে, নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা এনায়েতের বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদকেও গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুজন ডিআইজির সঙ্গে তাদের কার্যক্রমে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি। এছাড়া অন্তত দেড়শ কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে। তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে।

18 Sep 25 1NOJOR.COM

ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি গোয়েন্দা এজেন্টের অর্থায়নে চলে। এনায়েত এই দলে প্রতি মাসে সাড়ে ৩ লাখ করে টাকা দিতেন। এনায়েতের লক্ষ্য ছিল জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার গঠন: মোর্শেদ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এবার তার সফরসঙ্গীর তালিকায় চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এই রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গী হচ্ছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের দুইটি আইন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। ইসি সচিবালয় আইন-২০০৯ এর ৫ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করার জন্যই তা করা হয়েছে। এছাড়া, মোট ৭৭টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি বাস্তবায়ন ও ১৪টি আংশিক বাস্তবায়ন হয়েছে।

18 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী চার রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই সফরসঙ্গী হচ্ছেন: প্রেস সচিব

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এটির উদ্যোক্তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে কমিশনের প্রস্তাবিত এ দুইটি আইন সংস্কারের অনুমোদন সরকার দিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

18 Sep 25 1NOJOR.COM

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল বুধবার আফগানিস্তান সফরে গেছেন। খেলাফত মজলিশ জানায়, সফরকালে প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন। আলোচনায় দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অগ্রাধিকার পাবে। প্রতিনিধিদলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবে। মামুনুল হক ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন– হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

18 Sep 25 1NOJOR.COM

রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল বুধবার আফগানিস্তান সফরে গেছেন।

ফজলুর রহমান বলেছেন, আমি আবারও বলে দিলাম মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। এই দলটা যদি নির্বাচন করে, এই দলটা কিন্তু দাঁড়াবে। ইমরান খানের মতো দল হিসাবে দাঁড়াবে। ৩০০ ক্যান্ডিডেট হবে আমি বলে দিলাম। তিনি বলেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারব না। কে সহ্য করতে পারে এগুলা। আমিও তো মানুষ, এই দলের জন্য কি-না করেছি। আপনাদের অনুরোধ করি, সম্মেলনের আগে শাস্তি তুলে দেন। ফজলু বলেন, আমি আহ্বায়ক ও কিশোরগঞ্জের সভাপতি ছিলাম। আমি হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। গায়ের রক্ত নিয়ে সম্মেলনে হাজির হয়েছি। যে বিএনপির জন্য আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি। বিএনপি থেকে কেউ বলতে পারে না ফজলু সম্মেলনে আসুক। যদি শাস্তি স্থগিত না করে সামনে আমার দুটি পথ- একটা হলো রাজনীতি ছেড়ে দেওয়া। আর একটা হলো রাজনীতি করতে হলে ভিন্ন পথ খুঁজতে হবে। যদি বিএনপি আমার সাসপেনশন তুলে না নিয়ে বরখাস্ত করে। আরও বলেন, আমি বিএনপির মতো দল করব না- এটি ফালতু কথা। তবে আমার জীবন থাকে আর বিএনপি যদি আমাকে দলে না নেয়, আমি না হয় বসেই রইলাম। এই দেশটার জন্য তো আমি যুদ্ধ করেছি, আমি না হয় তাদের কথা চিন্তা করে সব বাদই দিয়ে দিলাম। বাকি বিদেশে আছেন ২ কোটি মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম এর ৯৯ শতাংশ মানুষ আমাকে সাপোর্ট করবে।

18 Sep 25 1NOJOR.COM

আমি আবারও বলে দিলাম মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। এই দলটা যদি নির্বাচন করে, এই দলটা কিন্তু দাঁড়াবে। ইমরান খানের মতো দল হিসাবে দাঁড়াবে: ফজলু

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের ওপর হামলা হয়েছে। দুপুরে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। আইয়ুব এখন চিকিৎসাধীন। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা বলেন, ‘এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।’ উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী ইদন মিয়া (৬২) নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। নিহত ইদন মিয়া (৬২) আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা।

18 Sep 25 1NOJOR.COM

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের ওপর হামলা হয়েছে।

ছয় দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বুধবার দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এই সফর আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করা। এ চুক্তির আওতায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফরকে মসৃণ করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে। সফরে সিনিয়র সচিবের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম ও ডিআইজি মো. জান্নাতুল হাসান।

18 Sep 25 1NOJOR.COM

ছয় দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

আগামীকাল ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। শুক্রবার প্রশাসনের উদ্যোগে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহ শহরের উদ্দেশে একাধিক বাস ছেড়ে যাবে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, বাসগুলো পর্যায়ক্রমে ময়মনসিংহের টাউন হল পরীক্ষাকেন্দ্রের দিকে যাবে। শিক্ষার্থীরা চাইলে পথিমধ্যে নির্ধারিত যেকোনো পয়েন্ট থেকে বাসে উঠতে পারবেন। আরও জানান, যেহেতু পরীক্ষার দিন শুক্রবার, তাই জুমার নামাজের সময় বাসগুলো নিকটবর্তী মসজিদে থামবে এবং নামাজ শেষে আবার গন্তব্যে যাত্রা করবে। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা।

18 Sep 25 1NOJOR.COM

আগামীকাল ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। 

চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এতে ভিপি হিসেবে প্রার্থীতা করবেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে শাফায়াত হোসেনকে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্যানেল ঘোষণা করেন। ২৬ সদস্যের এ প্যানেলে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপস্নব, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক হৃদয়, সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার, দফতর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূইয়া, সহ দফতর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদকে মনোনীত করা হয়। এছাড়া, সদস্য পদে লড়বেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন এবং তায়েফ হোসেন ইমন।

18 Sep 25 1NOJOR.COM

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে প্রার্থীতা করবেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে শাফায়াত হোসেনকে।

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। অন্যথায় সংস্কার কাজে আসবে না। খোলা মন নিয়ে আলোচনায় বসতে হবে। মঈন খান বলেন, রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে এটা ভাবা ভুল। সবাইকে একমতে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারণায় বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বের হতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মত পরিণতি আবারও ঘটতে পারে। বর্তমানে চলমান সংস্কার প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। আরও বলেন, যুদ্ধগত নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া জ্বালানী, খাদ‍্য, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব‍্যবহারের নিরাপত্তা নিশ্চিতে করতে হবে। রাষ্ট্রের নিরাপত্তার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দল একমত। ভোটাররা যাকে ভোট দিবেন তারাই জিতবে। এটি নিয়ে বিরোধের কিছু নেই।

18 Sep 25 1NOJOR.COM

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। অন্যথায় সংস্কার কাজে আসবে না: মঈন

বিএনপি নেতা আমীর খসরু বলেছেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে খসরু বলেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা, নুরের ঘটনা সেটাই প্রমাণ করে। নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কমর্সূচী দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। আমীর খসরু বলেন, সব জায়গায় ঐক্যমত হবে না। কিছু চাওয়াতেও অসুবিধা নেই। তবে জনগণের কাছে যেতে হবে।

18 Sep 25 1NOJOR.COM

বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে: খসরু

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন জুলাই গণঅভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম। গতকালও ট্রাইব্যুনালে প্রায় দেড় ঘণ্টা জবানবন্দি দেন এনসিপির এ নেতা। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে আন্দোলনকারী নেতাদের গ্রেফতারের পর তাদের আন্দোলন প্রত্যাহারে চাপ দিয়েছিল শেখ হাসিনা প্রশাসন। ১৬ জুলাই থেকেই হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ এবং আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত ছিল গণমাধ্যম। এ সময়, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী বলেও সাক্ষ্য দেন এবং দৃষ্টান্তমূলক সাজার দাবি করেন।

18 Sep 25 1NOJOR.COM

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী বলে সাক্ষ্য দেন নাহিদ এবং দৃষ্টান্তমূলক সাজার দাবি করেন।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না। তিনি বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকার পরও গত ৩ নির্বাচনে দুর্নীতি হয়েছিলো। তিনি জানান, এবারের নির্বাচনেও দুর্নীতি বন্ধ করা না গেলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার সম্ভব নয়। রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতান্ত্রিক ব্যবস্থা পুর্নগঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি।

18 Sep 25 1NOJOR.COM

রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতান্ত্রিক ব্যবস্থা পুর্নগঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি: বদিউল

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম। এর আগে সকালে এ মামলার সর্বশেষ সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিত হন। গতকালও ট্রাইব্যুনালে প্রায় দেড় ঘণ্টা জবানবন্দি দেন এনসিপির এ নেতা। প্রথম দিনের জবানবন্দিতে জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী, ছাত্রলীগের দমন পীড়নের বর্ননা দেন নাহিদ ইসলাম। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দিবেন ট্রাইব্যুনাল।

18 Sep 25 1NOJOR.COM

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম।

তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময়ই নিজেকে আধুনিকায়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে ওঠেছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা। তিনি লেখেন, ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে ৭ হাজারেরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই— বিশেষত তরুণদের, যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে। আরো লেখেন– আমরা ইতিহাসকে অস্বীকার করি না, বরং তার ভিত্তিতেই এগিয়ে যেতে চাই। শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছিলেন, জনগণের ক্ষমতায়নকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছিলেন, খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীনভাবে গণতন্ত্র ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে গিয়েছেন। আজ আমরা তাঁদের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এগিয়ে চলেছি নতুন যুগে। তারেক বলেন– আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি, এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি।

18 Sep 25 1NOJOR.COM

সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময়ই নিজেকে আধুনিকায়ন করেছে। ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে ওঠেছে: তারেক রহমান

১৭টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে বুধবার রাতে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানায়, রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করতে চেয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় ঠিকাদারসহ বেশ কয়েকজন তাকে বাধা দেয়। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। সেখান থেকেই তাকে হেফাজতে নেয়া হয়। বাধাদানকারীদের অভিযোগ, বন কর্মকর্তা কবির বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছে। পাওনা পরিশোধ না করেই রাতের আধারে বরিশাল থেকে পালিয়ে যাচ্ছিলেন। অপরদিকে পুলিশ জানায়, বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেয়া হয়েছে। বাধাদানকারীদের অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

18 Sep 25 1NOJOR.COM

১৭টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবিরকে বুধবার রাতে হেফাজতে নিয়েছে পুলিশ।

বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বিশেষ অভিযানে দুটি সিসা বার থেকে ১৫ কেজি সিসা জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে বনানীর আল গেসিনো ও হাবানা সিসা বারে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে আল গেসিনো সিসা বার থেকে সাড়ে ১০ কেজি শিসা, ১০ প্যাকেট কয়লা এবং শিসা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একইসঙ্গে হাবানা সিসা বার থেকে সাড়ে ৪ কেজি সিসা জব্দ করা হয়। এসময় হাবানা সিসাবার থেকে মিরাজ ও রিজভি নামের দুই ব্যক্তিকে আটক করে ডিএনসি।

18 Sep 25 1NOJOR.COM

বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ অভিযানে দুটি সিসা বার থেকে ১৫ কেজি সিসা জব্দ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর দুইটায় ইয়র্ক কাউন্টিতে হয় এ ঘটনা। ফিলাডেলফিয়া থেকে ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয় হতাহতদের। এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে জানিয়ে ফিলাডেলফিয়ার গভর্নর বলেন, আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই।

18 Sep 25 1NOJOR.COM

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও।

লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানায়, ১৮ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে প্রত্যাবাসিতদের বিদায় জানান। সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, অবৈধ অভিবাসনের ফলে ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজও দুর্ভোগের শিকার হয়।

18 Sep 25 1NOJOR.COM

লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গ্রস রিজার্ভ এখন ৩১ বিলিয়ন ডলার, যা এর আগে ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ২৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার, যা আগে ছিল ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকৃত বা নিট রিজার্ভের একটি আলাদা হিসাব রয়েছে, যা প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি এখন ২১ বিলিয়ন ডলারের বেশি। গত ৭ সেপ্টেম্বর দেড় বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করা হয়। তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ৩০ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন আবার ৩১ বিলিয়নের ঘরে গেল রিজার্ভ।

18 Sep 25 1NOJOR.COM

গ্রস রিজার্ভ এখন ৩১ বিলিয়ন ডলার, যা এর আগে ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার: আরিফ হোসেন

জিওপি নেতা রাশেদ খান বলেন, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচার হওয়ার পর যদি আদালত মনে করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে তাতে আমাদের কোন আপত্তি নাই।' সরকারের একটি মহল অসুস্থ নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না অভিযোগ করে আরও বলেন, ‘তারা মনে করে দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনো গড়িমসি করছে।’ এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না। যদি ১/১১ ফিরে আসে তাহলে আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, আমরা তো আর কোথাও পালাতে পারবো না। যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা বিদায় নেন।’

18 Sep 25 1NOJOR.COM

বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রাশেদ

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিপত্রে সই করেন। যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এসপিএ জানিয়েছে, বুধবার রিয়াদে সৌদি যুবরাজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে ‘বিভিন্ন ক্ষেত্রে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী, অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেন।

18 Sep 25 1NOJOR.COM

পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ।

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যেসব শিশু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের লেখা ও স্মৃতিচিহ্ন নিয়ে ‘নবারুণ’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করতে হবে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে উপদেষ্টা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। ‘নবারুণ’ পত্রিকা নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ পত্রিকায় শিশু-কিশোরদের আঁকা ছবি ও লেখা গুরুত্বসহকারে প্রকাশ করতে হবে। এতে তারা অনুপ্রাণিত হবে। তাদের সৃজনশীলতা বিকশিত হবে। মাহফুজ বলেন, ‘যে সরকারই দায়িত্বে আসুক না কেন, শিশু-কিশোরদের ব্যাপারে নিরপেক্ষ থাকা উচিত।’ তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থান-সহ আর্থসামাজিক বিভিন্ন বিষয়ের ওপর লেখালেখি করার জন্য লেখকদের প্রতি অনুরোধ জানান। উপদেষ্টা বলেন, প্রকাশনার শুরু থেকে (১৯৭০ খ্রি.) এ পর্যন্ত পত্রিকাটির সব সংখ্যা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে এবং তা জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে। পত্রিকায় নতুন লেখকদের জন্য আলাদা বিভাগ চালু করা উচিত। পত্রিকার প্রতি সংখ্যায় কমপক্ষে পাঁচ জন নতুন লেখকের লেখা প্রকাশের জন্য তিনি কর্তৃপক্ষকে পরামর্শ দেন

18 Sep 25 1NOJOR.COM

যেসব শিশু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের লেখা ও স্মৃতিচিহ্ন নিয়ে ‘নবারুণ’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করতে হবে: মাহফুজ

কোম্পানীগঞ্জে সাদাপাথর চুরির মামলার আসামি কারাবন্দি পদস্থগিত বিএনপি নেতা সাহাব উদ্দিনের মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবরকে শোকজ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দলের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক যে নেতার সবধরনের দলীয় পদ-পদবি স্থগিত করা হয়েছে, তার পক্ষে ও মুক্তির দাবিতে কোনো ইউনিট প্রকাশ্যে বিবৃতি দিয়ে বড় ধরনের গর্হিত কাজ করেছে। শোকজের জবাব পাওয়ার পর হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর সোমবার উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের মুক্তি দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, সাহাব উদ্দিন বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক ও মিথ্যা মামলায় নির্যাতিত নেতা। তাকে সাদাপাথর লুটের মামলায় মিথ্যা অভিযোগে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

18 Sep 25 1NOJOR.COM

পদস্থগিত বিএনপি নেতা সাহাব উদ্দিনের মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করেছে জেলা বিএনপি।

রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা ও ভোট কেন্দ্রে সিসি টিভিসহ ৭ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তাদের অন্য দাবিগুলো হলো- পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা; সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা; ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা এবং নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা। প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা করতে হবে। তবে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে তা ম্যানুয়ালি চেক করতে হবে। আমরা প্রচারণার ক্ষেত্রে আচরণবিধিকে অনেক গুরুত্বসহকারে দেখেছি। তবে প্রথম দিক থেকে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে। তারা শ্রেণিকক্ষে প্রচারণা করেছে, ঝাড়ুদার দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ইসিতে দাবি দেওয়ার বিষয়ে বলেন, ছাত্রদলের বাইরে তাদের মাদার সংগঠন দাবি পেশ করে সেটাকে পেশাদার মনে করছি না।

18 Sep 25 1NOJOR.COM

রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা ও ভোট কেন্দ্রে সিসি টিভিসহ ৭ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে শিবির সমর্থিত প্যানেল।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমি কাজ করছি, যার ফল ইতিহাসে থেকে যাবে। দেশের আইন ও বিচার ব্যবস্থায় যে পরিবর্তন আনা হয়েছে তা যদি পরবর্তী সরকার অব্যাহত রাখে তবে সাধারণ মানুষ সঠিক ন্যায়বিচার পাবে। অনেক কাজ করা হয়েছে যার সুফল ভবিষ্যতে ধীরে ধীরে মিলবে। তিনি জানান, নতুন অধ্যাদেশের মাধ্যমে পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়িভাড়া, অগ্রক্রয়, বণ্টন ও যৌতুকসহ বিভিন্ন বিষয় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার আওতায় আনা হয়েছে। এই বিধান অনুযায়ী, আদালতে মামলা করার আগে সংশ্লিষ্ট পক্ষকে মধ্যস্থতায় বসতে হবে এবং সমঝোতা না হলে পরে আদালতে মামলা দায়েরের সুযোগ থাকবে। এ ব্যবস্থায় অনেক বিরোধ মামলা ছাড়াই কম সময় ও খরচে সমাধান হবে। দেশের বিচারব্যবস্থায় মামলার জট অনেকটা কমবে। আরো বলেন, আমরা প্রায়ই শুনি—‘আপনি কী করেছেন? শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নই যে কাজটি চোখে দেখা যাবে। আমি কাজ করছি, যার ফল ইতিহাসে থেকে যাবে।

18 Sep 25 1NOJOR.COM

আমি কাজ করছি, যার ফল ইতিহাসে থেকে যাবে। অনেক কাজ করা হয়েছে যার সুফল ভবিষ্যতে ধীরে ধীরে মিলবে: আসিফ নজরুল

বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এক আলোচনা সভায় উপদেষ্টা বলেন, যান্ত্রিক ত্রুটি সরাসরি জনগণের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই বিমানের সুনাম অক্ষুণ্ণ রাখতে এসব সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন ও প্রকৌশল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। আরও বলেন, মানবসৃষ্ট সমস্যার ক্ষেত্রে কোনো শিথিলতা গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রি-ফ্লাইট ইন্সপেকশনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

18 Sep 25 1NOJOR.COM

বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে নির্বাচন করতে দেবে না- এটা কিন্তু জনগণের বিপক্ষের কথা এবং যে ফ্যাসিবাদী মানসিকতা, চরিত্র সেটা তারা ফুটিয়ে তুলছে। এই বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে, এমন মানসিকতাই কিন্তু সাধারণ মানুষ চায়। সবাই চায় একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে এই সরকারের। ডাকসু ও জাকসু প্রসঙ্গে টুকু বলেন, আপনারা দেখেছেন যে উগ্র সংগঠন- তাদের সাবেক সংগঠন ও তাদের সাবেক রূপ চেঞ্জ করে কাজ করছে এবং তাই অনিয়মের পথ বেছে নেয়। আরো বলেন, টাঙ্গাইলে প্রশাসনের ব্যর্থতার কারণে মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জড়িতদের দ্রুত গ্রেফতার করবে পুলিশ এমনটাই প্রত্যাশা।

18 Sep 25 1NOJOR.COM

যারা বলে নির্বাচন করতে দেবে না- এটা কিন্তু জনগণের বিপক্ষের কথা এবং যে ফ্যাসিবাদী মানসিকতা, চরিত্র সেটা তারা ফুটিয়ে তুলছে: টুকু

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। কিন্তু, যে দেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই। দেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য। পীর বলেন, বাংলাদেশে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে। হাতপাখার বাতাসের মাধ্যমে এ দেশকে ঠান্ডা করতে হবে। তিনি বলেন, ঢাবি নির্বাচনে-জাবি নির্বাচনে যারা ক্ষমতালোভী ছিল তাদেরকে দেশের তরুণ মেধাবীরা শিক্ষা দিয়েছে। আরো বলেন, যারা দেশে খুন করছে, গুম করছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মন মানসিকতা তৈরি না করলে জাতীয় নির্বাচনেও তাদের কলঙ্ক ইতিহাস হয়ে থাকবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা-১৮ আসনে দল মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের হাত উঁচু করিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

18 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে। হাতপাখার বাতাসের মাধ্যমে এ দেশকে ঠান্ডা করতে হবে: রেজাউল করিম

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্র যেখানে হাঁটতেই শেখেনি সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন ধ্বংসাত্মক এবং মানুষের জন্য তা বিভ্রান্তিমূলক হবে। তিনি বলেন, পিআর পদ্ধতির বিষয়ে জনগণের তেমন কোনো আগ্রহ নেই এবং এ দেশের সাধারণ মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানেও না। মানুষ চায় পরিচিত, এলাকার প্রার্থীকে ভোট দিতে; অপরিচিত, দলীয় তালিকাভিত্তিক ভোটিং সিস্টেম তাদের কাছে অগ্রহণযোগ্য। আরো বলেন, যখনই কোনো দল মনে করে, একটি পদ্ধতি তাদের রাজনৈতিক সুবিধা দেবে, তখন সেটিকেই জোর করে চাপিয়ে দিতে চায়। এটি রাজনৈতিক ঈর্ষা ও স্বার্থান্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ। পিআর পদ্ধতিকে সামনে আনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। উদ্দেশ্য হলো, নির্বাচন বানচাল করা। রিজভী বলেন, ইসরায়েল, নেপালসহ অনেক দেশে পিআর পদ্ধতির কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বাংলাদেশের মতো গণতন্ত্রে অপরিণত দেশে এই পদ্ধতি ধ্বংসাত্মক হতে পারে। তিনি বলেন, বিএনপি ১৬-১৭ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আন্দোলন করে আসছে। ভবিষ্যতেও নিয়মতান্ত্রিক রাজনীতির পথে থাকার ঘোষণা দিয়েছে। পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে বরং বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক নির্বাচন ব্যবস্থা গঠনে মনোযোগ দেওয়া হোক।

18 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশের গণতন্ত্র যেখানে হাঁটতেই শেখেনি সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন ধ্বংসাত্মক এবং মানুষের জন্য তা বিভ্রান্তিমূলক হবে: রিজভী

জবানবন্দিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ এবং ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যায়িত করায় সারা দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেছিলেন। তিনি বলেন, সেই রাতেই ঢাবিসহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদমুখর হয়ে রাস্তায় নেমে আসেন। গত বছরের ১৭ জুলাই ডিজিএফআই কর্মসূচি প্রত্যাহার করার এবং সরকারের সঙ্গে সংলাপের জন্য চাপ দেয়। আরো বলেন, শাহবাগ থানায় মামলা দেওয়া হয়। সারা দেশেই এ ধরনের বাধা সৃষ্টি করা হয়েছিল। তবু সব বাধা অতিক্রম করে তারা আন্দোলন অব্যাহত রাখেন। নাহিদ বলেন, গত বছরের ১৭ জুলাই রাতে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। পরদিন সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেন। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেদিন রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন। আন্দোলনের নেতাদের জীবন হুমকির মুখে পড়ে এবং গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে চলে যান। সেদিন সারা দেশে অনেক ছাত্র–জনতা আহত ও নিহত হন। সেদিন রাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আরো বলেন, ১৯ জুলাই তারা বুঝতে পারেন যে সরকার ইলেকট্রনিক মিডিয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে গেছে। তাদের আন্দোলনের এবং হতাহতদের কোনো খবর কোনো মিডিয়ায় প্রচার হচ্ছিল না।

18 Sep 25 1NOJOR.COM

সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেন। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন: নাহিদ

দেশের বিখ্যাত সোয়াম্প ফরেস্ট রাতারগুল পরিদর্শন করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসিফ নজরুল জানান, পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে। তিনি নৌকায় রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখেন। এ সময় নৌকার মাঝিদের মুখে শোনেন বিভিন্ন ধরনের গান।

18 Sep 25 1NOJOR.COM

সোয়াম্প ফরেস্ট রাতারগুল পরিদর্শন করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এ সময় নৌকার মাঝিদের মুখে শোনেন বিভিন্ন ধরনের গান।

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। এরপর কমিশন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনের নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করবে। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি ও প্রার্থিতা চূড়ান্ত করার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সংবিধি ও বিধি অনুযায়ী ধাপে ধাপে এই রোডম্যাপ বাস্তবায়ন করা হবে।

18 Sep 25 1NOJOR.COM

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর।

আইন ও সালিশ কেন্দ্র বলছে, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজস্ব সংস্কৃতি চর্চা ও শিল্প-সাহিত্যে অংশগ্রহণের অধিকার দিয়েছে। সঙ্গীত শিক্ষা শুধু বিনোদনের বিষয় নয়, এটি মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, সৃজনশীলতা ও সহনশীলতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। এই প্রেক্ষাপটে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি শুধু সাংবিধানিক অধিকারের পরিপন্থী নয়, বরং আমাদের জাতীয় সংস্কৃতিকে দুর্বল করার অপচেষ্টা। কিছু গোষ্ঠী সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবিকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিল্প-সংস্কৃতিকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ ধরনের প্রচেষ্টা কেবল অযৌক্তিকই নয়, বরং সমাজকে একপেশে করে তোলার ঝুঁকি তৈরি করছে, যার সুদূরপ্রসারী নেতিবাচক ফলাফল আমাদের জাতীয় ঐক্য ও সংস্কৃতির ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আসক দৃঢ়ভাবে মনে করে, বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের প্রয়োজনীয়তা থাকতে পারে, সেটি আলাদা নীতিগত আলোচনার বিষয়ও হতে পারে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি উত্থাপন করা যেতে পারে। তবে কোনও অবস্থাতেই সেই দাবিকে অজুহাত করে শিল্প-সংস্কৃতির চর্চা ব্যাহত করা কিংবা সঙ্গীত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের মতো দাবি গ্রহণযোগ্য নয়।

18 Sep 25 1NOJOR.COM

সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবিকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিল্প-সংস্কৃতিকে বিতর্কিত করার চেষ্টা কেবল অযৌক্তিকই নয়, বরং সমাজকে একপেশে করে তোলার ঝুঁকি তৈরি করছে: আসক

অর্থ মন্ত্রণালয় থেকে বাতিল করার পরও আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বেশি দামে বিলাসবহুল গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। এই অতি আগ্রহের কারণ অনুসন্ধানও জরুরি বলে মনে করছে তারা। টিআইবি বলছে, সমালোচনার মুখে প্রথম দফায় গাড়ি কেনার প্রস্তাব নাকচ হওয়ার পর আবারও আগের প্রস্তাবের থেকে তুলনামূলক বেশি দামে গাড়ি কেনার অভিনব প্রস্তাব উত্থাপন বিগত কর্তৃত্ববাদী সরকার আমলের মতোই একশ্রেণির আমলাদের পরবর্তী সরকারের সম্ভাব্য মন্ত্রীদের প্রতি অতিউৎসাহী তোষামোদি আচরণের ন্যক্কারজনক পুনরাবৃত্তি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, ‘অর্ন্তবর্তী সরকার যদি গাড়ি কেনার এ সিদ্ধান্তের অনুমোদন দেয়, তাহলে প্রশ্ন উঠবে কোন যুক্তিতে সরকার এ বিষয়টিকে এমন প্রাধান্য দিলো। পরবর্তী সরকারের মন্ত্রী যারা হবেন, তাদের কাছে এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে, এ নিশ্চয়তা সরকার কোথায় পেলো?' আরও বলেছেন, এক শ্রেণির অতিউৎসাহী স্বার্থান্বেষী তোষণপ্রবণ আমলাদের প্রস্তাব অনুযায়ী গাড়ি কেনার এ সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

18 Sep 25 1NOJOR.COM

অর্ন্তবর্তী সরকার যদি গাড়ি কেনার এ সিদ্ধান্তের অনুমোদন দেয়, তাহলে প্রশ্ন উঠবে কোন যুক্তিতে সরকার এ বিষয়টিকে এমন প্রাধান্য দিলো: ইফতেখারুজ্জামান

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন ও আইনি ভিত্তির জন্য সরকারকে একটি ‘সংবিধান আদেশ’ জারির সুপারিশ করতে পারে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ায় সংবিধান সংশ্লিষ্ট সুপারিশগুলো বাস্তবায়ন হবে। তবে এই ‘সংবিধান আদেশ’ একটি গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন লাভ করবে। আগামী সংসদ নির্বাচনের দিনই গণভোটও অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পক্ষ থেকে একটি সমন্বিত পরামর্শ বা অভিমত পাওয়া গেছে। কমিশন বলছে, সনদ বাস্তবায়নে এর আগে বিশেষজ্ঞদের বিকল্প দুটি সুপারিশ ছিল। যা হলো— ‘গণভোট’ এবং ‘সংবিধান আদেশ’। সেখানে তারা সমন্বিত একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

18 Sep 25 1NOJOR.COM

জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির জন্য সরকারকে একটি ‘সংবিধান আদেশ’ জারির সুপারিশ করতে পারে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ নির্বাচনের দিনই গণভোটও অনুষ্ঠিত হবে: আলী রীয়াজ

তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। উৎসবের প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভ কামনা জানিয়ে তারেক বলেন, ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে এ দেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। তবে, ‘সাম্প্রতিক অতীতে পলাতক বিগত স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।’ আরো বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট। বিএনপি ও সব সহযোগী সংগঠনকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন তিনি।

17 Sep 25 1NOJOR.COM

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট: তারেক রহমান

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। দুপুরে ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান খোকন মিয়াকে। এর আগে দ্রুত বিচার আইনে আরেকটি মামলায় গ্রেফতার করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিককে। মামলায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনের ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে।

17 Sep 25 1NOJOR.COM

ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জামায়াত নেতা মুজিবুর রহমান। এর ব্যতিক্রম হলে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলনে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা এবং ২০২৫ সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা রাখা। এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবির সমালোচনা করেছে আইন ও সালিশ কেন্দ্র।

17 Sep 25 1NOJOR.COM

সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জামায়াত নেতা মুজিবুর রহমান।

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণের দিন টিএসসি কেন্দ্রে আগে থেকে শিবিরের ফরহাদ ও সাদিক কায়েমের নামে টিক দেয়া ব্যালট সরবরাহের অভিযোগ প্রসঙ্গে চিফ রিটার্নিং অফিসার জসীম উদ্দিন বলেন, আমাদের হাতে ঘটনাটির ভিডিও ফুটেজ আসে। ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, সংশ্লিষ্ট ছাত্রী চারবার বুথে প্রবেশ করেন। প্রথমবার আনুমানিক ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার আনুমানিক ৬৬ সেকেন্ড, তৃতীয়বার আনুমানিক ২ সেকেন্ড এবং চতুর্থবার আনুমানিক ১০ মিনিটেরও বেশি সময় বুথে অবস্থান করেন। শেষ পর্যন্ত তিনি ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেন। তবে ভোটকেন্দ্রে তার বারবার বুথে প্রবেশ ও বের হওয়া এবং সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক বলে মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

17 Sep 25 1NOJOR.COM

ফরহাদ ও সাদিক কায়েমের নামে টিক দেয়া ব্যালট সরবরাহের অভিযোগ প্রসঙ্গে চিফ রিটার্নিং অফিসার বলেন, সংশ্লিষ্ট ছাত্রী চারবার বুথে প্রবেশ করেন।

এবার অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার দুইটি লকার জব্দ করা হয়েছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বুধবার লকারগুলো জব্দ করে। এর আগে, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করা হয়। জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ৭৫১ ও ৭৫৩ নম্বরের লকার দুইটি শেখ হাসিনার। কর ফাঁকি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয়। ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা হাসিনার তিনটি লকার জব্দ করা হলো।

17 Sep 25 1NOJOR.COM

কর ফাঁকি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবার অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার দুইটি লকার জব্দ করা হয়েছে।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়, শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারসহ যাদেরই জাতীয় পরিচয় পত্র ব্লক আছে তাদের কেউই ভোট দিতে পারবেন না। শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত রয়েছে,তারা হলেন- ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন রেহেনা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি। তারিক আহমেদ সিদ্দিকও আছেন এ তালিকায়, তিনি রেহেনার দেবর। তবে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই। প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো আইটি সাপোর্ডেট পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা নিয়েছে কমিশন। ইতোমধ্যে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটিংয়ের জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি নিবন্ধন অ্যাপ চালুর প্রক্রিয়া চলছে।

17 Sep 25 1NOJOR.COM

শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারসহ যাদেরই জাতীয় পরিচয় পত্র ব্লক আছে তাদের কেউই ভোট দিতে পারবেন না: নির্বাচন কমিশন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইইউ'র রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বুধবার সেনাসদরে সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে। বর্তমান প্রেক্ষাপটে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত।

17 Sep 25 1NOJOR.COM

জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইইউ'র রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। পূজাকে ঘিরে যেকোনো ধরণের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে। তিনি বলেন, কখনো কখনো স্বার্থান্বেষী মহল সুদুরপ্রসারী চক্রান্তের মাধ্যমে জাতির ভেতরে সাম্প্রদায়িক বিভাজনের রেখা টেনে অরাজক পরিস্থিতি তৈরি করে। তারা অবিশ্বাস এবং আস্থার বিষাক্ত বীজ বপন করে অসৎ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। আরও বলেন, দুর্গাপুজাকে কেন্দ্র করে কেউ যাতে চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ হতে পারে। পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার কথাও বলেন তিনি।

17 Sep 25 1NOJOR.COM

আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। পূজাকে ঘিরে যেকোনো ধরণের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মুনির সাতৌরি নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ বছর পর; কিছু বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় পর শিক্ষার্থী সংসদ নির্বাচন পুনরায় শুরু হওয়ায় জনগণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উৎসাহ সৃষ্টি হয়েছে। তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে, কারণ গত ১৫ বছরেরও বেশি সময় পর অনেকেরই এটাই প্রথম ভোটদান। এক ঘণ্টাব্যাপী এ আলোচনায় প্রধান উপদেষ্টা ও ইউরোপীয় সংসদ সদস্যরা সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতা, এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মতবিনিময় করেন। আগামী নির্বাচন বাংলাদেশের জন্য এক মোড় পরিবর্তনের মুহূর্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। একজন ডাচ এমইপি মন্তব্য করেন, বাংলাদেশ সম্ভবত অল্প কয়েকটি দেশের মধ্যে একটি। যেখানে ‘পরিস্থিতি সঠিক পথে এগোচ্ছে।’ এসময় প্রফেসর ইউনূস ইউরোপীয় ইউনিয়নের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের আশ্রিত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা প্রদানের আহ্বান জানান।

17 Sep 25 1NOJOR.COM

ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

গণঅভ্যুত্থান চলাকালে ভাটারায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন—এ আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক নাজমুল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। উল্লেখ্যযোগ্য অন্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জহিরুল ইসলাম, কাজী রকিব উদ্দিন, কেএম নুরুল হুদা, হাবিবুল আউয়াল প্রমুখ। জানা গেছে, গত বছরের ২১ জুলাই জাহাঙ্গীর আন্দোলনে অংশ নেন। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে আসামিরা দাঙ্গা তৈরি করেন। আওয়ামী লীগের অর্থের জোগানদাতাদের মদতে অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ, লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় ভিকটিম জাহাঙ্গীর গুরুতর আহত হন এবং পরে মারা যান।

17 Sep 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থান চলাকালে ভাটারায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগে মাফিয়াচক্র ক্রমাগতভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পেত। সেটি এখন বন্ধ করা হচ্ছে। কেননা সরকারি ক্রয় আইন সংশোধন করে ১০ শতাংশ দরের বেশি বা কম রাখার বিধান বাদ দেওয়া হয়েছে। বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট হলেই বাস্তবায়ন শুরু হবে। উপদেষ্টা বলেন, এখন নতুন ঠিকাদারেরা কাজ করার সুযোগ পাবেন। এজন্য যে কোনো দরপত্রে ৩০ শতাংশ কাজ নতুন ঠিকাদারদের দিতে হবে। এছাড়া দরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। কেননা শুধু অভিজ্ঞতা থাকলেই কাজ পেতে অগ্রাধিকার পাবে না। বরং তার আগের কাজের রেকর্ড যাচাই-বাছাই করা হবে। বিশেষ করে ওই অন্য ব্যবসা-বাণিজ্যের তথ্যও নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতি বা ঋণ খেলাপি আছে কিনা তারপরই কাজ দেওয়া হবে। তিনি বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নিরব বিপ্লব ঘটতে যাচ্ছে। এটি এই সরকারের অন্যতম সংস্কার। উপদেষ্টা জানান, প্রকল্প বান্তবায়নে ভূমি অধিগ্রহণের জটিলতা দূর করা এবং কৃষি জমি রক্ষায় খাস জমি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের খাস জমি চিহ্নিত করার জন্য কয়েকজন উপদেষ্টাকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আরও জানান, পাট ও তুলার সংমিশ্রণে বিশেষ সুতা তৈরি করে ডেনিম তৈরির একটি প্রকল্প বন্ধ করা হয়েছে।

17 Sep 25 1NOJOR.COM

এখন নতুন ঠিকাদারেরা কাজ করার সুযোগ পাবেন। এজন্য যে কোনো দরপত্রে ৩০ শতাংশ কাজ নতুন ঠিকাদারদের দিতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, সফর সঙ্গীরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন। উপদেষ্টা জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা-বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকালে কোনো বিক্ষোভ হলে তা মোকাবিলায় প্রস্তুত আছে নিউইয়র্ক পুলিশ। তৌহিদ হোসেন বলেন, অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীসহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

17 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সফর সঙ্গীরা হলেন মির্জা ফখরুল, হুমায়ুন কবির, মুহাম্মদ তাহের এবং আখতার হোসাইন।

বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, জামায়াত যদি কাউকে শত্রু চিহ্নিত করে, তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না। তিনি বলেন, ইটস ভেরি অর্গানাইজড পার্টি। জামায়াতের যারা কর্মী সাথী সমর্থক ভোটার যারাই আছেন, তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নাই। পার্টির কমান্ড তারা মানবে। অনেকটা আমাদের মিলিটারির মতো। রুমিন বলেন, ‘রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো। একটা হচ্ছে প্রচলিত মাঠ। আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ বিরোধীপক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই।' আরো বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয়। ধরুন, জামায়াতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে, জামায়াতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো। এটা তো একটা সভ্য দেশে হতে পারে না। সেটা কিন্তু তারা মনে রাখেনি। এখন আমার কোনো কোনো বক্তব্য বা আমার কোনো বয়ান ঠিক এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি জামায়াতের জন্য তারা হুমকি মনে করে, সঙ্গে সঙ্গে তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবে না।’

17 Sep 25 1NOJOR.COM

জামায়াত যদি কাউকে শত্রু চিহ্নিত করে, তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না: রুমিন

রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম ‘জাপাড-২০২৫’। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে তাদের ৬৫ জন সেনা পাঠানো হয়েছে। মহড়ায় অংশ নেয় ১ লাখ সেনা, এখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন, “আজ আমরা জাপাদ-২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনা করছি”। ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কঙ্গো ও মালি থেকে সামরিক প্রতিনিধিরা অংশ নেয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ায় ভারতের মতো গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে পারে যে মিত্রকে দীর্ঘদিন ধরে চীনের মোকাবিলায় ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখে এসেছে ওয়াশিংটন। ভারত অবশ্য এর আগেও ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

17 Sep 25 1NOJOR.COM

রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ।

ন্যায়সঙ্গত ও অধিক ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশকেও গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ এ অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে চীন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান। চীনা দূতাবাস জানায়, সোমবারের বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা, বৈশ্বিক শাসন উদ্যোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনের প্রেসিডেন্টের উদ্যোগে গৃহীত এ কর্মসূচির লক্ষ্য বৈশ্বিক শাসনব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ‘চীনা সমাধান’ উপস্থাপন করা। ইয়াও বলেন, উভয় দেশই সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে। দু’দেশের মধ্যে সহযোগিতা নির্বিঘ্নে চলছে এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাগত জানিয়ে এর প্রশংসা করেন। তিনি এটিকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সি জিনপিংয়ের সময়োপযোগী উদ্যোগ হিসেবেও উল্লেখ করেন।

17 Sep 25 1NOJOR.COM

ন্যায়সঙ্গত ও অধিক ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশকেও গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ এ অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে চীন।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ বলেন, গণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহা আছে বলেই কর্মসূচি দিচ্ছে জামায়াতে ইসলামী। ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তুলে আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দেয়া দলগুলো। যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারন করবে জনগণ।

17 Sep 25 1NOJOR.COM

গণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। নির্বাচন নিয়ে অনীহা আছে বলেই কর্মসূচি দিচ্ছে জামায়াতে ইসলামী: খসরু

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, এবারের আসন্ন দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে। রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবু ২৪ ঘণ্টা পূজামণ্ডপ নজরদারিতে থাকবে। আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে। এদিকে, গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে।

17 Sep 25 1NOJOR.COM

এবারের আসন্ন দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে। ২৪ ঘণ্টা পূজামণ্ডপ নজরদারিতে থাকবে: জাহাঙ্গীর

একনেক সভায় আট হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন চার হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ এক হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন দুই হাজার ৬৭০ কোটি নয় লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়নমূলক ‘তথ্য আপা’ প্রকল্পের তৃতীয় সংশোধন; শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প; বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে ২০০০ হর্সপাওয়ার রিগ ক্রয়, শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প। এছাড়া গৃহায়ন মন্ত্রণালয়ের মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পও আজকের সভায় অনুমোদন পেয়েছে।

17 Sep 25 1NOJOR.COM

একনেক সভায় আট হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনপি নেতা ইশরাক হোসেন লিখেছেন, যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয়, তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকতে পারে। তিনি লিখেছেন, সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষণ ও আশ্রয় দেয়। এ ছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়া সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত ১৭ বছরে। এরা যদি পিআর সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যেকোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে? আরো লিখেছেন, এখন উপরোক্ত দুটি কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে প্রতিবেশী ভারত তার নিজস্ব বলয় তো বসাবেই, বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারগুলোও একই পদ্ধতি অবলম্বন করবে। ইশরাক লিখেছেন, বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই। দেশের জন্যে জীবন দিয়ে দেব, তবু একাত্তর আর চব্বিশ, এই দুই প্রজাতির রাজাকারদের হাতে তুলে দিব না।

17 Sep 25 1NOJOR.COM

পিআর পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকতে পারে: ইশরাক

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত খবর কভার করা সাংবাদিকদের জন্য কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা শুধু অধিকার নয়, দায়িত্বও। নামি পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া অর্থনীতিবিদদের আভায় সাংবাদিকদের ভীত না হওয়ারও আহ্বান জানিয়ে তিনি লেখেন, কিছু পরিসংখ্যান বেছে নিয়ে বড়সড় সিদ্ধান্তে পৌঁছানো খুবই সহজ। আমাদের অনেক অর্থনীতিবিদ এই কৌশলে দক্ষ বা সিদ্ধহস্ত। তারা প্রায়ই অর্থনীতি, কর্মসংস্থান বা দারিদ্র্য পরিস্থিতি নিয়ে নাটকীয় সব দাবি তোলেন—শুধুমাত্র বাছাই করা কিছু সংখ্যার ওপর ভিত্তি করে। আর খুব কম সময়ই কেউ তাদের প্রশ্নবিদ্ধ করে। আরও লেখেন, যখন কেউ বেছে নেওয়া সামান্য তথ্য দিয়ে বড় দাবি করেন—এটাই আপনার সুযোগ। তখনই মুখোশ খুলে যায়। আর তা কার্যকরভাবে করতে হলে সব ধরনের পরিসংখ্যান জানা প্রয়োজন। শুধু রপ্তানি, আমদানি, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা চলতি হিসাব ঘাটতিতেই থেমে থাকবেন না। অপরাধের পরিসংখ্যান? সাম্প্রতিক শ্রম অস্থিরতা? আন্তঃখাত প্রভাব? অর্থনীতির বিভিন্ন খাত কেমনভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত—এসবও দেখুন। প্রেস সচিব বলেন, শুধু যখন আপনার হাতের কাছে এই সামগ্রিক চিত্র থাকবে তখনই আপনি বুঝতে পারবেন অনেক বড়সড় দাবির ভেতর কতটা ফাঁপা।

17 Sep 25 1NOJOR.COM

অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত খবর কভার করা সাংবাদিকদের জন্য কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা শুধু অধিকার নয়, দায়িত্বও: প্রেস সচিব

প্রায় তিন ঘণ্টা পর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর দুইটার দিকে সড়কটি ছাড়েন তারা। এর আগে আগামীকাল বৃহস্পতিবার দেশের সকল পলিটেকনিক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, দশম গ্রেড নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা তা মানবে না। এর আগে, বুধবার সকাল থেকেই তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে জড়ো হতে থাকেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সকাল ১১টার দিকে সড়কটি অবরোধ করেন তারা।

17 Sep 25 1NOJOR.COM

প্রায় তিন ঘণ্টা পর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ের অবরোধ তুলে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশের সকল পলিটেকনিক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার। তিনি জানান, অন্তবর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। এসময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু একটি আন্তর্জাতিক সমস্যা নয়। বরং এটি রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা। তাই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

17 Sep 25 1NOJOR.COM

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার: সাখাওয়াত

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একাধিক পরামর্শ দিলে সিদ্ধান্ত নেয়া সহজ হবে। তিনি বলেন, সনদ পূর্নাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছি। কারণ প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন। তবে ব্যর্থ হলে তা ২ অক্টোবরের পরে চলে যেতে পারে। আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পূর্নাঙ্গ বাস্তবায়নের সিদ্ধান্তে একমত হতে পারবে বলে আশা করছি। এ সময় গণভোট ও সাংবিধানিক আদেশের বিষয়ে দলগুলো ভিন্নমত কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছাতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে, জুলাই সনদ বাস্তবায়নে কমিশনকে চারটি পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। সনদটি অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা।

17 Sep 25 1NOJOR.COM

সনদ পূর্নাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছি। কারণ প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন। তবে ব্যর্থ হলে তা ২ অক্টোবরের পরে চলে যেতে পারে: আলী রীয়াজ

মিরপুরের দারুসসালামে আবু সাঈদ দীপু নামে এক বিএনপি নেতার দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে দলটি। জানা গেছে, দীপুর দলীয় পদ স্থগিতের নেপথ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোসহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি বিএনপি নেতা আমিনুল হকের দপ্তরে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দেন ডিএনসিসি’র ৯ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। ওই চিঠিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সাধারণ হিন্দুদের সন্ত্রাসী আবু সাঈদ দীপু ও তার ছেলে কিশোরগ্যাং লিডার দিপন বিভিন্ন সময় মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবি সহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাপ-ছেলে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উদ্দেশ্য করে বলে- ‘টাকা দে, নইলে মামলা দিয়ে দিব, গ্রেফতার করিয়ে দিব। এই দেশে তোদের কী? তোরা তোদের দাদাদের দেশে চলে যা।’ এ ব্যাপারে দীপু বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি কারো কাছে চাঁদা চাইনি। আমি স্বচ্ছলভাবে জীবন যাপন করি।

17 Sep 25 1NOJOR.COM

'এই দেশে তোদের কী? তোরা তোদের দাদাদের দেশে চলে যা।' বলে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে চাঁদা চেয়ে হুমকি দেওয়ায় বিএনপি নেতার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হতে ৪৭৪ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া, হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আজ বুধবার পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া যাবে। আগামী রোববার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। এরপর আপত্তি গ্রহণ শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় থাকলেও প্রার্থীদের ভিড়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলে। এদিকে, দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজ বইছে। এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।

17 Sep 25 1NOJOR.COM

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হতে ৪৭৪ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ২৪ ঘন্টায় একনজরে ১২৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।