Web Analytics

আগামীকাল ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। শুক্রবার প্রশাসনের উদ্যোগে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহ শহরের উদ্দেশে একাধিক বাস ছেড়ে যাবে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, বাসগুলো পর্যায়ক্রমে ময়মনসিংহের টাউন হল পরীক্ষাকেন্দ্রের দিকে যাবে। শিক্ষার্থীরা চাইলে পথিমধ্যে নির্ধারিত যেকোনো পয়েন্ট থেকে বাসে উঠতে পারবেন। আরও জানান, যেহেতু পরীক্ষার দিন শুক্রবার, তাই জুমার নামাজের সময় বাসগুলো নিকটবর্তী মসজিদে থামবে এবং নামাজ শেষে আবার গন্তব্যে যাত্রা করবে। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা।

18 Sep 25 1NOJOR.COM

আগামীকাল ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। 

নিউজ সোর্স

RTV 18 Sep 25

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

আগামীকাল ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।