Web Analytics

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন ও আইনি ভিত্তির জন্য সরকারকে একটি ‘সংবিধান আদেশ’ জারির সুপারিশ করতে পারে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ায় সংবিধান সংশ্লিষ্ট সুপারিশগুলো বাস্তবায়ন হবে। তবে এই ‘সংবিধান আদেশ’ একটি গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন লাভ করবে। আগামী সংসদ নির্বাচনের দিনই গণভোটও অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পক্ষ থেকে একটি সমন্বিত পরামর্শ বা অভিমত পাওয়া গেছে। কমিশন বলছে, সনদ বাস্তবায়নে এর আগে বিশেষজ্ঞদের বিকল্প দুটি সুপারিশ ছিল। যা হলো— ‘গণভোট’ এবং ‘সংবিধান আদেশ’। সেখানে তারা সমন্বিত একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

18 Sep 25 1NOJOR.COM

জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির জন্য সরকারকে একটি ‘সংবিধান আদেশ’ জারির সুপারিশ করতে পারে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ নির্বাচনের দিনই গণভোটও অনুষ্ঠিত হবে: আলী রীয়াজ

নিউজ সোর্স

‘সংবিধান আদেশে’ বাস্তবায়ন হবে জুলাই সনদ

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন ও আইনি ভিত্তির জন্য সরকারকে একটি ‘সংবিধান আদেশ’ জারির সুপারিশ করতে পারে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ায় সংবিধান সংশ্লিষ্ট সুপারিশগুলো বাস্তবায়ন হবে। তবে এই ‘সংবিধান আদেশ’ একটি গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন লাভ করবে।